Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    টি ভিং মনোরমাং

    টি ভিং মনোরমাং

    ঘরেতে ভ্রমর এলে কী হয়? গুনগুনিয়ে ওঠে।

    ঘরে টেলিভিশন এলে কী হয়? প্রথমে ছাদের মাথার ওপর ফাঁক ফাঁক চিরুনির মতো একটা বস্তু শূন্যাকাশে গৃহস্বামীর অহংকারকে বারোমাস চিতিয়ে রাখে। ইদানীং শহরে টিভির সংখ্যা বেড়েছে। বছরে বছরে বাড়ছে। একটা সময় ছিল যখন মহল্লার দুটি-একটি বাড়ির ছাদেই। অ্যান্টেনা শোভা পেত। সেই সময় জনৈক ভদ্রলোক তাঁর বাড়ির নিশানা আমাকে এইভাবে দিয়েছিলেন, বাস থেকে নামলেন। নেমেই নাকের সোজা দু-কদম হাঁটলেন। বাঁ-দিকে ঘুরলেন। সোজা রাস্তা ধরে এগোচ্ছেন, প্রথম ডান দিকের রাস্তায় ঢুকে আকাশের দিকে তাকালেন। ব্যস, আমার বাড়ি দেখতে পেয়ে গেলেন। কাউকে জিগ্যেস করার কোনও প্রয়োজন নেই। অ্যান্টেনা লক্ষ করে চলে আসুন, চলে আসুন। আসছেন, আসছেন। এসে, এসে গেলেন। এরিয়েলের ফিতে কার্নিশ ঘেঁষে, ঝুলবারান্দা টাচ করে নীচে নেমে এসেছে। কলিংবেল টিপলেন। কুকুরের ঘেউ ঘেউ শুনলেন। অ্যালসেশিয়ান। ডাক শুনলেই বুঝবেন। কয়েক সেকেন্ডে অপেক্ষা করলেন। ম্যাজিক আই দিয়ে চট করে একঝলক দেখে নিয়েই দরজা খুললুম। আমি আপনার সামনে। নো প্রবলেম। রোববার সন্ধের মুখে তাহলে চলে আসুন। টিভিতে সিনেমা-টিনেমা দেখে রাতের আহার করে চলে যাবেন। নো প্রবলেম। ও তল্লাটে আর কোনও বাড়িতে টিভি নেই। দ্যাট ইজ দি ওনলি হাউস।

    সেই ওনলি হাউসে গিয়ে আমি শুধু অ্যান্টেনাই দেখিনি, সেই বায়ুপক্ষে একটি ঘুড়িকেও আটকে থাকতে দেখেছিলুম। অহংকারে যেন ন্যাজ বেরিয়েছে। তা হলে টিভি এলে প্রথমে কী হয়? ছাদে পাইপের পাঁচটা আঙুল জানান দিতে থাকে আমার আছে। আমি অর্ডিনারি ক্লাস নই, টিভিক্লাস। ঘুড়ির সিজনে একটি ঘুড়ির মৃতদেহ সেই আঙুলে ধরা পড়ে লাট খেতে থাকে। দিনের বেলায় কাক বসে গলা সাধে। মাঝেমধ্যে গোলাপায়রা সপরিবারে বসে সাংসারিক কথাবার্তা বলে। বিশ্রম্ভালাপ করে। বাসা বাঁধার ঋতুতে কাক প্রাণপণ চেষ্টা করে ঠোঁটে করে এরিয়েলের তারের খানিকটা কেটে নিয়ে উড়ে যেতে।

    এরপর কী হয়! ঘরের শোভা বাড়ে। চারটে ঠ্যাঙের ওপর লম্বাটে একটি বাক্স। যে মডেলই হোক। ঝকঝকে সুন্দর। সামনে তালশাঁস রঙের ছলছলে কাচের পরদা। সন্ধ্যায় যার ওপর ভেসে ওঠে চাঁদপানা সব মুখ, আলোর অবয়বে। ভালো করে তাকালে স্পষ্ট হয়ে ওঠে পশ্চাৎপটে আলোর। রেণু ঝরে ঝরে পড়ছে। আলোকের ওই ঝরনা ধারায় ঘণ্টা তিনেক কত কিছুর বিচিত্র অবগাহন। বিরাটকায় ফড়িং-এর মতো ওই যন্ত্র-বিস্ময় একটি কোণ জুড়ে মহামান্য অতিথির মতো সারা দিবস নিদ্রার পর সন্ধ্যায় আঁখি মেলেন। চিচিং ফাঁক। মহতের সঙ্গে থাকলে অন্যেও মহৎ হয়। ঘরের অন্যান্য আসবাবপত্রের অঙ্গরাগেও সামঞ্জস্য আনতে হয়। গ্রিলে রং। জানলা-দরজার। চেহারা ফেরানোর প্রয়োজন দেখা দেয়। ভাঙা টেবিল, ত্রিভঙ্গ চেয়ার বিদায় নেয়। ডিভান আসে সেজেগুঁজে। শেড লাগানো সারস-বাতি! দেয়ালের পরিচয্যা হয়। পর্দার চাকচিক্য বাড়ে। তেনার কল্যাণে ঘর হেসে ওঠে। বাড়ির টিভিরুম। তা হলে কী হয়? কিছু খরচা হয়। কিছু খরচ লেগেই থাকে। সরকারি দপ্তর হলে বলা হত—ডেভেলাপমেন্ট এক্সপেনডিচার।

    আর কী হয়? নিজের ভেতর থেকে একটা চৌকিদার বেরিয়ে এসে অন্যের শান্তি নষ্ট করে দেয়। মঙ্গলাকাঙ্ক্ষী বয়স্ক মানুষ বলেছিলেন, ওটা তুমি রিটায়ার করার পর কিনলেই পারতে মধু। বাড়িতে সব পড়ুয়া ছেলে-মেয়েরা রয়েছে। সামলাতে পারবে? খুব পারব জ্যাঠামশাই। এখন তাই সন্ধেবেলা গৃহাঙ্গনে খেটে লাঠি হাতে মেজর রুডলফ রেডফোর্ডের মতো পাহারাদি করতে হয়। হাই কম্যান্ডের হুকুম ছাড়া ভোলা চলবে না। রাশন করে আমোদ ছাড়তে হবে। আজ একটু খেলা আছে। বেশ একটু হোক। সামান্য সংগীত। আচ্ছা সামান্য সংগীত হোক। একটা ইন্টারভিউ, শিক্ষামূলক। শিক্ষামূলক? বেশ হয়ে যাক। আজ মধ্যরাতে একটু বাংলাদেশ ধরার সাধনা? হয়ে যাক সাধনা। এসো হোল ফ্যামিলি লেগে যাই। অতঃপর কী হয়? শনিবার বাড়ি ঢোকা বন্ধ হয় আর রবিবার সন্ধেটা বাইরে কোথাও কাটিয়ে আসতে হয়। শনিবার বাংলা। সিনেমা। মেঝেতে পুরু জাজিম। প্রথম সারিতে বৃদ্ধাদের আসন। চোখে চালসে। পর্দার একটু কাছাকাছি না থাকলে মুখপোড়াদের মুখ দেখা যায় না, ঢংয়ের কথাও শোনা যায় না। যদি বলা হয়, ও ঠাকুমা চোখের বারোটা বেজে যাবে যে, সঙ্গে সঙ্গে কড়া উত্তর, চোখ থাকলে তো বারোটা বাজবে বাবা। চোখের মাথা খেয়ে বসে আছি। দ্বিতীয় সারিতে গ্যাঁট্টা-গোঁট্টা বউমারা। আশেপাশে তাঁদেরই কুঁচোকাঁচারা। থইথই অবস্থা। বাড়ির আসল বাসিন্দারা ভয়ে ভয়ে সব কোণের ঘরে ঢুকে বসে আছে। বাড়ি হাতছাড়া। কিছু বলার উপায় নেই। বললেই সমালোচনা হবে। ওঃ, ব্যাটার খুব অংহকার হয়েছে। ধরাকে সরা জ্ঞান করছে। দেখব অহংকার কতদিন থাকে। অত বড় বলী রাজারও অহংকার টেকেনি! অতি দর্পে হত লঙ্কা। উলটে তাঁরাই বলেন। পাশেই রান্নাঘরে হয়তো কাপ-ডিশের শব্দ হল অমনি তাঁরা বলে উঠলেন, আস্তে আস্তে। তোমার হাত পা বড় চঞ্চল বউমা। ঠিক আমার মেজো বউটির মতো। বাথরুমে সামান্য জল পড়ার ছরছর শব্দ হয়েছে অমনি ধমক শোনা গেল, কলটা আবার এ সময় কে খুললে গা? ঠাকুমা, বাথরুমে। আপনার ছেলে অফিস থেকে ফিরে হাত-পা ধুচ্ছে। একটু পরে ধুলেই তো হয় মা। সব কিছুর একটা হিসেব থাকা চাই। মুখপোড়ারা যখন হড়ং বড়ং করে খবর পড়ে তখন হাত-পা ধুলেই হয়। আমরা যখন সংসার করেছি তখন কত হিসেবে চলতুম। কী বলো সরো! ওই হিসেবের জন্যে আমার কম নাম ছিল? কত্তা যখন খাবি খাচ্ছে তখন অন্য কেউ হলে চিল্লে বাড়ি মাথায় করত। আমি জানতুম কারুর মরার সময় চেঁচাতে নেই। কত্তো হিসেব। দাঁতে দাঁত চেপে রইনু। আর সহ্য করতে না পেরে বউদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, ঠাকুমা, চুপ করবেন? ঠাকুমা ঝাঁঝিয়ে উঠলেন, আ মর। আমি চুপ করব কী কথা বলব, তুমি বলার কে? আমি চুপ করব না। তোমার বাড়ি? যার ধন তার ধন নয় নেপোয় মারে দই। ব্যস, লেগে গেল দক্ষযজ্ঞ!

    শনিবার সন্ধের সময় এক কাপ চা চাইলে পাওয়া যাবে না। চা তৈরি করে রান্নাঘর থেকে বেরোনো যাবে না। সকলের চোখে পড়ে যেতে হবে। চক্ষুলজ্জা। সেটা কি ভালো দেখায়! সকলের সামনে তুমি একা চা খাবে? চারখানা ফুলকো লুচি, সঙ্গে আলুভাজা। সর্বনাশ! গন্ধ বেরোবে না। একে মা মনসা তায় ধুনোর গন্ধ! গ্রহণ লাগার আগে বা পরে যেমন খেয়ে নিতে হয়, প্রাকৃতিক কর্ম সেরে নিতে হয়, সেইরকম শনি আর রবিবার এই দুটো দিন বাড়িতে গেরোন। লেগেছে ভেবে সময়ে সব সেরে নিয়ো। আর হ্যাঁ, একটা পানিপাঁড়ে এই দুদিনের জন্যে ব্যবস্থা করতে পারলে ভালো হয়। ছবি মিইয়ে এলেই ভীষণ জলতেষ্টা সব। ঘন ঘন জল সাপ্লাই দিতে গিয়ে গেরস্থ কাত। কত্তা ভুল করে ওপাশের টেবিলে চশমা রেখে এসেছেন। এখন প্রয়োজনে। আর আনতে পারা যাবে না। কে যাবে টপকে টপকে! চোখ বুজিয়ে অন্ধকার বারান্দায় বসে ধ্যান করো। চশমা মিলবে রাত সাড়ে নটার পর।

    তারপর কী হয়? অবিশ্বাসীও অদৃষ্ট বিশ্বাসী হয়ে ওঠেন। স্ত্রী আর টিভি—দুটি বস্তুই বরাতে লেগে গেল তো গেল, নইলে বংশদণ্ড। এর চেয়ে বড় বাঁশ আর কিছু নেই। গোমড়ামুখো পত্নী আর অবাধ্য টিভি সমান ক্লেদায়ক। মনমেজাজ খারাপ করে দেয়। গৃহিণী গৃহমুচ্যতে, টিভি টুপি উচ্যতে। হয় মাথা উঁচু করিয়ে দেবে, নয়তো নত করে দেবে। সেই কারণে ডিলার দেখা হলেই ভয়ে ভয়ে জানতে চান, কেমন চলছে? নো ট্রাবল? ক্রেতা যেই উচ্ছ্বসিত হয়ে বললেন, ও ফাইন। কী রিসেপশান! অভিজ্ঞ ডিলার অমনি ভয়ে ভয়ে বললেন, আস্তে মশাই, আস্তে। বলবেন না বলবেন না। যেন টিভি আর অদৃষ্ট এখুনি শুনে ফেলে বিগড়ে বসে থাকবে। পাগলা সাঁকো নাড়াসনি গোছের অবস্থা।

    তপনবাবুর টিভি। আর সূর্যবাবুর ছেলে। এর চেয়ে ভালো উদাহরণ পাড়ায় আর কী আছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুটোই ডেলিকোয়েন্ট। তপনবাবুর টিভির প্রথম থেকেই নানা ব্যামো। তিনি প্রথম দিনেই একবার চোখ খুলেই সেই যে ধ্যান-নেত্র হলেন, হাজার খোঁচাখুঁচি করেও সে ধ্যান ভাঙানো গেল না। পর্দার ওপর দিকে দুটো ঠ্যাং, টেবিলের পায়া, সুন্দরীর চিবুক এইসব দেখা যেতে লাগল। যেন ত্রিশঙ্কু কা খেল। এক্সপার্ট এসে বললেন, ভোলটেজের ভোজবাজি। স্টেবিলাইজার পালটাও। টিভি তখন পুরো চোখ খুললেন। শুরু হল নতুন খেলা। ছবি পেছলাতে লাগল। মনে হল রেলগাড়ির জানালায় বসে শোন ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে দৃশ্য দেখছি। চোখের সামনে দিয়ে যেন ভেনিশিয়ান ব্লাইন্ড নেমে যাচ্ছে। কার ক্ষমতা থামায় সেই চলচঞ্চল অধোগতি। ভার্টিক্যাল হোল্ড করতে করতে ভার্টিগো হয়ে গেল। চোখে এমন ধাঁধা লেগে গেল তপনবাবু রাস্তায় বেরিয়েও ধরো বলে চিৎকার করে ওঠেন। সমগ্র বিশ্বসংসার যেন হড়কে হড়কে নীচের দিকে নেমে যাচ্ছে। সে রোগ সারল তো এল আর এক রোগ। টিভি একই সঙ্গে ধমকাতে এবং চমকাতে লাগল। তপনবাবু এখন ফ্যালফ্যাল চোখে রাস্তায় হাঁটেন, বারান্দায় দাঁড়িয়ে থাকেন ছুটির দিনে। পরিচিতজন পাশ দিয়ে গেলে চিনতে পারেন না। কী যেন খুঁজে বেড়াচ্ছেন! পরশপাথর না কি! অনেকটাই তাই। ভিড়ের মধ্যে। মেকানিক খুঁজছেন। দোতলা থেকে জমিতে দৃষ্টি ফেলে রেখেছেন। যদি তিনি দর্শন দেন, ক্যাঁক করে ধরবেন! কোম্পানি হাত তুলে দিয়েছে। ভরসা এখন সেই বন্ধু। টিভি বিশেষজ্ঞ। দেখা হলে কথা দেন কিন্তু ধরা দেন না।

    তারপর কী হয়?

    তার আর পর নেই। রক্তের চাপ বেড়ে যায়। অভিজ্ঞ ব্যক্তি বলেন, টিভি কিনবেন সার্ভিস দেখে, যেমন হোটেলে ওঠেন অ্যাটাচড বাথ দেখে। যন্ত্র সব এক। সেই পিকচার টিউব, পর্দা, স্পিকার। খোলের বাহারে বিজ্ঞাপনের আশ্বাসে মাথানা মুড়িয়ে, ভালো বংশের মেয়ে আনবেন। ব্যবহার ভালো পাবেন। বিলিতি মেজাজ স্বদেশি ঘরে বিগড়াবেই। ধন্বন্তরি যেন ডাকলেই আসেন। যে প্রতিষ্ঠানের সার্ভিস এক ডাকে সাড়া দেবে সেই প্রতিষ্ঠান থেকেই টিভি কিনুন তাহলে আপনার ওই তপনবাবুর মতো আধপাগলা অবস্থা হবে না। এমন প্রতিষ্ঠান আছে নাকি? যাঁরা কথায় না বড় হয়ে কাজে বড়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }