Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    পলাশ

    পলাশ

    ছেলেটা ভীষণ একগুঁয়ে। অঙ্কে প্রত্যেকবার যা পায় তার চেয়ে পাঁচ নম্বর কম পেয়েছিল বলে বাবা খুব বলেন, তোমার ওপর অনেক আশা ছিল। ভেবেছিলুম তোমাকে আমি বিদেশে পাঠাব। আমি নিজে একশোর মধ্যে একশো পেতুম। আমার ছেলে হয়ে অন্যের কাছে হেরে গেলে!

    পলাশ মাথা নীচু করে শুনে গেল। সেদিন রাতে সাধ্যসাধনা করেও তাকে খাওয়ানো গেল না। পলাশের মা বললেন, নব্বই তো পেয়েছে। কেন তুমি ছেলেটাকে শুধু শুধু বকলে?

    তোমার বোঝার ক্ষমতা নেই। এই সাংঘাতিক প্রতিযোগিতার যুগে একটা নম্বর এদিক-ওদিক হলে অন্যে মেরে চলে যায়। আমাদের ছেলে হেরে যাবে! আমার বাবা কখনও কোনও পরীক্ষায় দ্বিতীয় হননি। স্কুলে ডবল প্রোমোশন পেতেন।

    পলাশের মা চুপ করে রইলেন। ছেলে খায়নি, সে রাতে তিনিও খেলেন না। পলাশ সারা রাত ভালো করে ঘুমোতে পারল না। পাঁচটা নম্বরের জন্যে তার চিরপ্রতিদ্বন্দ্বী উন্মেষ এবার ফাস্ট হয়েছে, পলাশ সেকেন্ড। ভোরবেলা পলাশ যখন বিছানা ছেড়ে উঠল তখন সে অন্য ছেলে। ভীষণ গম্ভীর। বয়স যেন দু-বছর বেড়ে গেছে। নিজের মাথাটাকে সে কাল রাতে ভেতর থেকে দেখেছে। সবই সেখানে গোছানো আছে, শুধু সময়মতো টেনে বের করা। পৃথিবীতে এমন কিছু নেই যা মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। আসলে ভয়। ভয়ই মানুষকে দুর্বল করে দেয়। মানুষের মাথা হল কম্পিউটার। এই কম্পিউটারের কাছে কোনও কিছুই কিছু নয়।

    পলাশ পরের পরীক্ষায় শুধু প্রথম হল না, সবচেয়ে বেশি নম্বর পেয়ে রেকর্ড করল। সবেতেই ফার্স্ট। সবাই বললে, সবসময় বই মুখে করে বসে থাকলে ভালো রেজাল্ট কেন হবে না। ওর তো কোনও খেলাধুলো নেই, গল্পগুজব নেই। বন্ধুবান্ধব নেই।

    পলাশ মনে মনে হাসল। পরের বছরই দেখা গেল, পলাশের মতো ভালো ক্রিকেট কেউ খেলতে পারে না। যেমন তার মার, তেমনি তার বল। দেখা গেল, কখন সে পড়ে তার কোনও ঠিক নেই, সারাদিন আড্ডা মারছে। গান শুনছে। আবার ছবি আঁকার নেশা ধরেছে। সুন্দর সুন্দর ছবি এঁকে একে-তাকে দিয়ে দিচ্ছে। পড়ার বইয়ের বাইরে গাদাগাদা বই এনে বাড়িটাকে প্রায় লাইব্রেরি করে ফেলেছে। সবাই ভাবলে, দেখা যাক, এইবার পরীক্ষায় কী হয়!

    পলাশ কোনও পরীক্ষাতেই আর দ্বিতীয় হল না। স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেল। ছবছর পরে পলাশ ফিরে এসেছে। ছবছরে সে আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে। নতুন সব থিওরি বের করেছে। প্রমাণ করে এসেছে, মানুষের মাথার চেয়ে বড় কম্পিউটার এখনও তৈরি হয়নি। আমেরিকা তাকে ধরে রাখতে চায়। পলাশ চলে এসেছে ভারতে। এখানেই সে আরও গবেষণা করবে।

    সবাই বললে, এখানে তোমার কেউ দাম দেবে না। ওখানে কত টাকা, কত ভালো জায়গা! কত সুখ!

    পলাশ হাসল। বলল, এই আমার দেশ। ডাল, ভাত আর শাকপাতার অভাব হবে না। ওদেশে যেতে চাইলে এই মুহূর্তে যাওয়া যায়, তবে সায়েব হবার ইচ্ছে নেই।

    পলাশের বাবা-মা বৃদ্ধা হয়েছেন। আত্মীয়রা বললেন, ছেলেটা এ কী করছে! আমরা ভেবেছিলুম একটা মোটর কিনবে, তার বদলে কিনেছে একটা সাইকেল! আগে যদিও বা প্যান্ট-শার্ট পরত, এখন ধুতি-পাঞ্জাবি ছাড়া কিছুই পরে না। ভাবা গিয়েছিল, পুরোনো সাবেক বাড়িটা ভেঙে নতুন বিলিতি ধরনের বাড়ি করবে। কোথায় কী!

    পলাশের বাবা-মা হাসেন। সব শুনে যান। সবাই জিগ্যেস করলেন, পলাশ তুমি কি সাধু হয়ে যাবে?

    পলাশ বললে, না, মনে মনে আমি তো চিরকালই সাধু। আমি আমার বাবা-মায়ের সেবা করব।

    সে আবার কী! সেটা একটা কাজ হল!

    এ যুগের সেইটাই সবচেয়ে বড় কাজ।

    সবাই বললে, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে।

    দুটো বড় কোম্পানি, তারা কম্পিউটার তৈরি করে, পলাশকে মোটা টাকার চাকরি নেবার জন্যে ঝোলাঝুলি করতে লাগল। পলাশের বাবা বললেন, চাকরিটা তুমি নিয়ে নাও। অত টাকা মাইনে!

    চাকরি আমি করব না। চাকরি মানে দাসত্ব। আমার ঠাকুরদা চাকরি করেননি, তুমিও করোনি, আমিও করব না।

    তাহলে কী করবে?

    আমি আমার স্কুলে মাস্টারি করব।

    তুমি জানোনা, সেই স্কুল আর আগের স্কুল নেই। সেখানে দু-বেলা শিক্ষকে শিক্ষকে হাতাহাতি হয়। ছাত্ররা ছাত্রদেরই বোমা মারে। লেখাপড়া হয়-ইনা। তুমি চাকরিটাই নাও।

    তাহলে শুনুন, বড় বড় ফার্মেও এই একই অবস্থা। দলাদলি, কামড়াকামড়ি। ধর্মঘট। লকআউট। কী হবে ঢুকে! দিন দিন নিজেকে হারিয়ে ফেলা। চাকরি করতে হলে বিদেশে করাই ভালো। পলাশ বাড়িতে ছেলে পড়ানো শুরু করল। উঁচু ক্লাসের মেধাবী কিন্তু দুস্থ দু-চারটি ছেলেমেয়েকে নিয়ে শুরু হয়ে গেল বিনা পয়সার স্কুল। সবাই বললে, না, ছেলেটার মাথা সত্যিই গেছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো।

    ছেলেবেলা থেকেই পলাশ ভীষণ একগুঁয়ে। সে কারুর কথা শোনে না। কারওর কথা শোনেনি কোনও দিন। পাড়ার সকলেই এই সিদ্ধান্তে এলেন, পলাশের মাথাটা গেছে। অনেকে তার পূর্বপুরুষদের ঠিকুজি, কোষ্ঠি ঘেঁটে এ-ও বের করে ফেললেন, পলাশের বাবার, বাবার, বাবার বাবা এইরকম এক পাগল ছিলেন। বাংলার নবাব আলিবর্দি তাঁর গুণ ও জ্ঞানে মুগ্ধ হয়ে জমিদারি দান করতে চেয়েছিলেন, তিনি নেননি। বলেছিলেন, বিষয়-সম্পত্তি মহাপাপ। আমি বেশ ভালোই। আছি। পলাশের মায়ের বাবার বাবা সংসার ত্যাগ করে হিমালয়ে চলে গিয়েছিলেন।

    পলাশের খবর আমরা আর তেমন রাখিনি। যে যার সংসার আর চাকরি নিয়ে ব্যস্ত। আমি পোস্টাল ডিপার্টমেন্টে মোটামুটি একটা ভালো চাকরি পেয়ে সংসার সাজিয়ে ফেলেছি। বদলির চাকরি। কাজের গুণে প্রোমোশন পেতে পেতে পোস্টমাস্টার হয়েছি। নানা জেলায় পোস্টিং হয়। বেশ ভালোই আছি। খাতিরের চাকরি। সবাই মাস্টারমশাই, মাস্টারমশাই বলেন। জেলার বড় বড় মানুষের সঙ্গে আলাপ হয়।

    যখন আমি বাঁকুড়ার পোস্টমাস্টার, সেই সময় একটা নাম চোখে নড়ল, পলাশ চট্টোপাধ্যায়। প্রথমে তেমন কিছু মনে হয়নি। কত পলাশই তো আছে! কিন্তু নামটা মনে গেঁথে রইল। পলাশ আমার প্রাণের বন্ধু। কত রাত খোলা মাঠে, ঘাসের ওপর শুয়ে গল্প করেছি দুজনে। জীবনের গল্প। ছাত্রজীবনের সেই সব দিন কি ভোলা যায়!

    পলাশ চট্টোপাধ্যায়। নামের তলায় আছে—অধ্যক্ষ, মানব বিকাশ কেন্দ্র। এই মানব বিকাশ কেন্দ্র কোথায়! কর্মীরা জানালেন, সে এক বিশাল ব্যাপার! কয়েক একর জমির ওপর সাত

    আটটা স্কুল। একেবারে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের বড় করা হয়। মানুষের মতো মানুষ। বিদেশ থেকে সবাই আসেন দেখতে।

    এর বেশি কিছু আমায় কর্মীরা বলতে পারলেন না।

    বুদ্ধপূর্ণিমা। বিশাল গোল থালার মতো চাঁদ সবে উঠেছে। কী মনে হল, একটা গাড়ি ডেকে উঠে বসলুম। চলো মানব বিকাশ কেন্দ্র।

    বাইরে থেকে দেখে অবাক হওয়ার তো কিছু খুঁজে পেলুম না। গেটটা খুব বড়। দু-পাশে বাগান। পথ চলে গেছে। এগোচ্ছি। চাঁদের আলোর জোর বেড়েছে। তার মানে রাত হচ্ছে।

    অনেকটা যাওয়ার পর থমকে গেলুম। সবুজ ঘাসে-ঢাকা বড় একটা মাঠ। বাঁকুড়ার এই দিককার জমি কাঁকুরে। এখানে এমন ঘাস তৈরি করা খুব কঠিন কাজ। সেই সবুজ মাঠে সাদা পোশাক পরা নানা বয়েসের ছেলেরা বসে আছে স্থির হয়ে। মাঠ ভরে গেছে। দূরে একটা উঁচু বেদি। সেই বেদিতে কাচের ঘেরাটোপে একটি আলো জ্বলছে। এতটুকু শব্দ নেই। গাছে গাছে বাতাসে পাতা পড়ার শব্দ। মাঝে মাঝে কোকিলের ডাক। এইবার আমার চোখে পড়ছে, দূরে দূরে ছবির মতো সব বাড়ি। চাঁদের আলোয় দুধের মতো সাদা। মনে হচ্ছে স্বর্গে এসেছি।

    এই পলাশ, আমাদেরই পলাশ। বুকে জড়িয়ে ধরে বললে, আমি খবর পেয়েছি, তুই আমাদের পি এম হয়ে এসেছিস। রবিবার একেবারে ভোরে চলে আয়। সবটা দেখতে পুরো একটা দিন লাগবে। এ বলার নয়, দেখার। সবচেয়ে আশ্চর্যের কথা কী জানিস—এই গ্রামটাইনবাব আমার পূর্বপুরুষকে দিতে চেয়েছিলেন। আরও সব আশ্চর্য ব্যাপার আছে, সেদিন বলব।

    ফিরে এলুম। রাতে স্বপ্ন দেখছি—একমাঠ সাদা সাদা রাজহাঁস। স্থির। দূরে বেদিতে বুদ্ধদেব। বুদ্ধদেব নন, আমার বাল্যবন্ধু পলাশ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }