Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    পায়রা

    পায়রা

    আমার দিদিটা পুরো একটা পাগলি। স্কুলে গরমের ছুটি। এই সময়টায় স্কুল বিল্ডিং রং করা হয়। মহা বিপদ হয় পায়রাদের। রংমিস্তিরা পায়রা-টায়রা বোঝে না। ভারায় উঠে ভলভল করে বিড়ি টানে, গলগল করে গান গায়। খ্যাস খ্যাস করে রঙের পোঁচরা মারে। বাসা থেকে পায়রার ডিম ফেলে দেয়। পায়রাদের বসতে দেয় না, থাকতে দেয় না। স্কুলের গায়েই নন্দদের বিশাল বনেদি বাড়ি। টেরিফিক বড়লোক। জীবনে কখনও রুটি খায়নি। লুচি আর পরোটা। কথায় কথায় পোলাও। পাঁঠা আর মুরগির ভুষ্টিনাশ। বাড়ির ছোট ছেলেরা কমলাভোগ দিয়ে ক্রিকেট খেলে। আইসক্রিমে মানিপ্ল্যান্ট। গিজগিজ করছে গাড়ি। লাল, নীল, হলদে, সবুজ। নন্দদের অনেক বেড়াল। খেয়ে খেয়ে এক-একটা কেঁদো বাঘের বাচ্চা। এদের মধ্যে একটা বেড়াল ছোটলোক, শয়তান। রোজ একটা করে পায়রা ধরবেই ধরবে। এক নম্বরের জানোয়ার। হুমদো মতো দেখতে। মেটে মেটে গায়ের রং।

    এক ঝাঁকানিতে ঘুম ভেঙে গেল। বিছানায় চাঁদের আলো এসেছে। দিদি ঝুঁকে আছে মুখের ওপর। রাত কটা কে জানে! থানার পেটা ঘড়ি একটু পরেই হয়তো বাজবে। জানলার বাইরে ঝপ ঝপ শব্দ করে কী একটা উড়ে গেল। রোজই যায়, দেখতে পাই না। দিদি বলে, পরি। বিদ্যাধরীতে চান করতে আসে। আমাদের গ্রামের একটা মেয়ে লক্ষ্মীপুজোর রাতে অদৃশ্য হয়ে গিয়েছিল। ফকির দাদু বলে, সে পরি হয়ে গেছে। লক্ষ্মী পুজোর রাতে মেয়ে অদৃশ্য হলে বুঝতে হবে সে পরি হয়ে গেছে। ছেলে অদৃশ্য হলে, দেবদূত। যদি হঠাৎ কোনো কুকুর লক্ষ্মীপুজোর রাতে অদৃশ্য হয়ে যায়, সে নির্ঘাত হবে যমদূত। এসব আমাদের হরিদার একেবারে মুখস্থ। নলহাটির গুরুদেব কৃপা করে শিষ্যকে এই সব জ্ঞান দিয়েছেন। সেই গুরুদেবের এমন ক্ষমতা। নিজেকে ইচ্ছামতো ছোট-বড় করতে পারেন। এই শিশুর মতো ঘরের মেঝেতে হামা দিচ্ছেন তো কিছুক্ষণ পরেই সাত-আট ফুট লম্বা একটা মানুষ বোম্বাই আম পাড়ছেন।

    দিদির উত্তেজিত গলা, ‘শিগগির ওঠ, শিগগির ওঠ।’

    ‘কেন কী হয়েছে?

    ‘সর্বনাশ হয়ে গেছে। বড় টর্চটা নিয়ে আমার সঙ্গে চল।

    ‘কোথায় যাব?’

    ‘কোনও প্রশ্ন নয়।’

    সদর দরজাটা বিশাল। জমিদারি আমলের। দুজনে ধরাধরি করে খিলটা সবে নামিয়েছি। একটু শব্দ হয়েছে পাশেই হরিদার ঘর। দরজা খুলে গেল হরিদার ঘরের। ধূপের গন্ধ। কথাটা সত্যি। বাড়ির সবাই যখন ভোঁস ভোঁস মোষ, হরিদা তখন পুজোয় বসে।

    ‘চোরের মতো দুজনে কোথায় যাওয়া হচ্ছে?’

    দিদির কাঁদো কাঁদো গলা, ‘পায়রাগুলো বোধহয় সব মরে গেল!

    ‘কার পায়রা, কীসের পায়রা?’

    ‘স্কুলের পায়রা।’

    ‘মরে গেল কেন? লেখাপড়ার চাপে!’

    ‘স্কুলবাড়ি মেরামতি হচ্ছে। মদন মিস্ত্রি সব ফোকরে ইট গুঁজে দিয়েছে। পাশেই নন্দদের বাড়ি। বাইশটা বেড়াল। সব ক-টাই জানোয়ার। ধরছে আর খাচ্ছে।’

    হরিদা দালান থেকে উঠোনে নামলেন, ‘উপায়? মেজোবাবুকে জিগ্যেস না করে কিছু তো করা যাবে না। কিছু তো করতেই হবে। তোমরা আগে মেজোবাবুকে ডাকো।’

    জ্যাঠামশাই বিছানায় উঠে বসলেন। সব শুনে বললেন, ‘বন্দুক নামা।’

    দিদি বললে, ‘আমরা পায়রাদের বাঁচাবার কথা বলছি, মারার কথা নয়।’

    ‘সে আমি বুঝেছি। পায়রাদের বাঁচাতে হলে নন্দদের বেড়ালগুলোকে পাইকিরি দরে মারতে হবে। ঠাঁই, ঠাঁই, ঠাঁই।’

    আমাদের পেছনে হরিদা। হরিদা বললে, ‘মারামারি, রক্তপাত, এসব ভালো নয়। পায়রাদের বাসা খুলে দিতে হবে।’

    ‘কে খুলবে?’

    ‘যে বন্ধ করেছে।’

    ‘কে বন্ধ করেছে?’

    ‘ওই যে, মদন মিস্ত্রি।‘

    ‘কার হুকুমে? নিশ্চয় কারও হুকুম আছে।’

    ‘সে তো অবশ্যই।’

    ‘এই হুকুম যে দিয়েছে সে নরকে যাবে। সকাল হোক, আমি একটা হুলুজুলুস বাধিয়ে দেব।’

    দিদি বললে, ‘অতক্ষণ অপেক্ষা করা যাবে না। পায়রারা সব পালক হয়ে যাবে।’

    ‘তা হলে?’

    হরিদা বললে, ‘মদনকে বিছানা থেকে তুলে ভারায় তুলতে হবে। একটা একটা করে ইট ফোকর থেকে সরাতে হবে। ভোর হওয়ার আগেই কেল্লা ফতে।’

    জ্যাঠামশাই বললেন, ‘চলো মদন।’

    নিশুতি রাত। ফটফটে চাঁদের আলো। নারকোল গাছের ঝিরিঝিরি পাতা বাতাসে দুলছে। টপটপ করে যেন দুধ ঝরে পড়ছে। গঙ্গার পাশ দিয়ে ইট বাঁধানো একটা পথ। চলেছে, চলেছে। নির্জন একটা পল্লির দিকে। সেখানে সবাই মাছ ধরে। জোয়ার এসেছে কখন। ভরা গঙ্গা। পরের পর, পরের পর নৌকো বাঁধা। টলটল করছে। কালীমন্দিরে চূড়াটা কে বুঝি রুপোর পাত দিয়ে মুড়ে দিয়েছে আজ রাতে। ক্রমে গাছের জটলা আরও বাড়ল। ছায়া ছায়া, নির্জন। একের-পর-এক। চালাবাড়ি। দিদি আমার হাতটা ধরে আছে। আমার দিদিটা যে এত সুন্দর, এই চাঁদের আলোয় ছায়াপথে না এলে বোঝাই যেত না; যেন ছোট্ট মা দুর্গা।

    ফিশফিশ করে জিগ্যেস করল, ‘ভয় করছে?’

    বললুম, ‘তুই তো আছিস।’

    ‘এই রকম চাঁদের আলোর রাতে আমরা এবার থেকে বেড়াতে বেরোব। দূর, দূর, অনেক দূরে চলে যাব, তখন সূর্য উঠবে। মহাপ্রভুর মন্দিরে কীর্তন জেগে উঠবে।‘

    উঃ, কী ভালো লাগছে! মনে হচ্ছে স্বপ্ন দেখছি।

    হারুর খুব সাহস। রাত্তির বেলায় ঘুমোয় না। বিছানায় মটকা মেরে পড়ে থাকে। মা ঘুমিয়ে পড়লেই পা টিপে টিপে বেরিয়ে আসে। দীনবন্ধুদার মাছধরা নৌকোয় চেপে কত দূরে দূরে চলে যায়। একবার গঙ্গার ধারের একটা বড় মাঠে দেখেছিল, একই রকম চেহারার একশোজন বুড়ো ধেই ধেই করে নাচছে। দীনবন্ধুদা তিনবার জোরে জোরে ‘রাম, রাম’ বলতেই সব অদৃশ্য।

    তেঁতুল গাছের তলায় মদনদার বাড়ি। চালে লাউ গাছ। ফুল ফুটেছে। চাঁদের দুধ খাচ্ছে। শিশুর মতো। হারু কিন্তু ঠিক বলেছিল, রাত্তির বেলা মানুষের নাক মোটা মোটা হয়ে যায়, ঠোঁট পুরু পুরু আর চোখ দুটো হয়ে যায় গুহার মতো। হরিদার মুখটা ঠিক ওই রকম দেখাচ্ছে। তাকাতে ভয় করছে। যেন দৈত্যের মুখ।

    রাস্তার দিকে ঘর। জানলা খোলা। বেপরোয়ানাক ডাকছে। মশারি ফেলা। মদনদা শুয়ে আছে। পাশে শুইয়ে রেখেছেইয়া মোটা একটা লাঠি। এত জোরে নাক ডাকছে, মনে হচ্ছে, একটা লরির চালে কেউ শুয়ে আছে।

    জ্যাঠামশাই ডাকছেন, ‘মদন, মদন।’ থেমে গেল নাকের গর্জন। লাঠিটা পাকড়ে ধরেছে। বললে, ‘মেজোবাবু! সাবধান, ঝেড়ে দেবে।’

    জ্যাঠামশাই বাজখাঁই গলায় ডাকলেন, ‘মদনা!’

    ঘুম চটকে গেল। মশারি তুলে মুণ্ডুটা বের করে বললে, ‘আই বাপ! মেজোবাবু!

    মদনদা বেরিয়ে এল, ‘এত রাতে? আপনি?’

    ‘পায়রাদের উচ্ছেদ করলে কার হুকুমে?

    ‘আজ্ঞে পায়রা? কার পায়রা?’

    ‘ইস্কুলের পায়রা। যে-ইস্কুলে তুমি মেরামতির কাজ করেছ। ফোকরে ফোকরে পায়রারা থাকত, ‘তুমি সব ইট গুঁজে দিয়েছ।’

    ‘আই বাপ, সে খবরও পৌঁছে গেছে আপনার কাছে!’

    ‘হ্যাঁ গেছে। এখন চলো।’

    ‘কোথায় যাব?’

    ‘কোথায় আবার, ইস্কুলে। ভোর হওয়ার আগে একটা একটা করে ইট বের করবে।’

    ‘এই রাতে! অন্ধকারে!’

    ‘অন্ধকার? ফটফট করছে চাঁদের আলো।’

    ‘আপনি ক’টা পায়রার জন্যে ভাবছেন? ওরা নিজেদের জায়গা ঠিক খুঁজে নেবে।’

    ‘না, নেবে না। ওরা যেখানে ছিল সেইখানেই থাকবে। তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দিলে কেমন লাগবে?

    ‘তা ঠিক।’

    ‘তবে?’

    ‘তা হলে রাতারাতি খুলে দি। ভারা তো বাঁধাই আছে। সকালে খুলতে গেলে ওরা চেল্লাবে।’

    ‘পঞ্চাশ বছর ধরে পায়রারা ওখানে আছে। ওটা ওদের জায়গা। ওরা আদালতে গেলে কী হবে? রায় ওদের দিকেই যাবে।’

    ‘আজ্ঞে, আদালতেও পায়রা আছে। রাজভবনে আছে। পায়রা কোথায় নেই!’

    মদনদা ভারায় উঠছে আর বলছে, ‘নিজেকে কীরকম যেন চোর-চোর মনে হচ্ছে।’

    জ্যাঠামশাই বললেন, ‘বকবক না করে ইট খোলো।’

    একশো-দেড়শো পায়রা কার্নিশে সার দিয়ে বসে আছে। অসহায়-ছবি। মদনদা তাদের কাছাকাছি পৌঁছোতেই সব ছুটে এল যেন আদর করতে। মাথায় বসছে, কাঁধে বসছে। ডানার ফটফট শব্দ। মদনদা ওপর থেকে বললে, ‘মেজোবাবু! আদরের বহরটা একবার দেখুন। এরা মানুষের চেয়ে ঢের ভালো।’ পাশের পাঁচিলে নন্দদের সেই খুনি গোদা বেড়ালটা ঘাপটি মেরে পাতার আড়ালে বসেছিল। ম্যাও শব্দ করে জানিয়ে দিল, মদন, ঠিক ঠিক।

    কাজ যখন শেষ হল, ঘড়িতে তখন তিনটে। পুব আকাশে আলো ফুটছে। সূর্যদেব আসছেন। বিরাট একটা রুপোর থালা চাঁদ। পশ্চিমে গঙ্গার জল ছুঁয়েছে। শেষ রাতে চাঁদের চান। ঝিলিমিলি আলোর পথ এপারে চলে এসেছে।

    মদনদা ভারা থেকে নেমে এল ধুপুস করে। গঙ্গার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল কিছুক্ষণ। নিজের মনেই বলছে, ‘বাপরে। পৃথিবীটা কী সুন্দর! জানাই ছিল না শেষ রাতে এত সব কাণ্ড হয়। চাঁদটাকে আকাশ থেকে পেড়ে এনে দেয়ালে ঝুলিয়ে দিলেই হয়।’

    ‘ভালো একটা দেয়াল চাই’, জ্যাঠামশাই বলছেন, ‘যে দেয়ালে চাঁদ ঝুলবে। আজই তোমাকে আমি গঙ্গার ধারে তিনকাঠা জমি রেজিস্ট্রি করে দেব, বাড়িটা তুমি করে নেবে। রাজমিস্ত্রি! অন্যের বাসস্থান করে দিয়ে জীবন কাটালে, নিজের জন্যে কিছুই করা হল না।’

    মদনা জ্যাঠামশাইয়ের পায়ে সাষ্টাঙ্গ। ওপরে পায়রারা ডানার তালি বাজাচ্ছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }