Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    বিবাহ-মঙ্গল

    বিবাহ-মঙ্গল

    বিয়ের ব্যাপারটা আগের চেয়ে অনেক ছিমছাম হয়েছে। কোনও সন্দেহ নেই। বরপক্ষের স্টিম রোলার আর আগের মতো কনেপক্ষের ঘাড়ের ওপর এসে পড়ে না। চক্ষুলজ্জা এসেছে। শিক্ষা দীক্ষা বাড়ার ফল। লোকসংখ্যা বেড়েছে। বাসস্থানের সমস্যা বেড়েছে। চাপে পড়ে জীবনীশক্তিও কমে আসছে। অসভ্যতা করার মেজাজটাই নষ্ট হয়ে গেছে। কন্যাপক্ষের সঙ্গে পাত্রের দরদাম নিয়ে একটা রফা হয়ে গেলেই সুড়সুড় করে বিয়ে হয়ে যায়। লাভম্যারেজ হলে তো কথাই নেই। দু-পক্ষই ঠান্ডা। হাত ধরে তুমি নিয়ে চলো সখা। কাল বউ ছিল না, আজ আছে। গ্রহণ করতে হয় করো, না করতে পারো তো বলো। স্ট্যান্ডবাই ব্যবস্থা আছে। বিয়ে করব আমরা ম্যাও সামলাব আমরা! তাই পাড়া কাঁপানো উলু, ঘন ঘন শাঁখের শব্দ তেমন আর শোনা যায় না। ফুসফুসে আর তেমন বাতাস খেলে না। মেজোবউদি সাবেক আনন্দে এক ভলক উলু ঝেড়ে বিছানায় উলটে পড়ে আছেন। মেজদা পাম্প করে হাওয়া বের করছেন। বড় ছেলের বিয়েতে একটা দরজা খুলে পড়ে গিয়েছিল। দশ বছরের ব্যবধানে ছোট ছেলের বিয়ে হচ্ছে। কত্তা সকলকে সাবধান করেছেন—সেবারের মতো গায়েহলুদ কোরো না। কাঠের দাম এখন মানুষের দামের চেয়েও বেশি। সেবার গৌরী ছিল। এবার আর কে থাবা থাবা হলুদ নিয়ে হুল্লোড় করবে? আমাদের আর সে তেজ নেই। প্রশান্তও ওসব পছন্দ করে না। প্রফেসারের বিয়ে। বাড়াবাড়ি করলে বাড়ি ছেড়ে পালাবে।

    কন্যাপক্ষের সঙ্গে বরপক্ষের এখন জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়। ফ্রিজ চেয়েছিলেন দিয়েছি। টিভি দিয়েছি। এক বছর শীতের তত্ব, ষষ্ঠী, পুজোর প্রণামী, গ্রীষ্মের ল্যাংচা, লিচু, খরমুজ, তরমুজ করার মুচলেকা দিচ্ছি। বিয়েতে বত্রিশটা শাড়ি প্রণামী দিয়েছি। একটা অনুরোধ, তিরিশ জনের বেশি বরযাত্রী দয়া করে আনবেন না। আমরাও এদিক থেকে পনেরো জনের বেশি যাব না। আমার বাড়ি ছোট, আপ্যায়ন করতে পারব না। কোঁচা দুলিয়ে পাম শু পরে বর এলেন। সঙ্গে পুঁদে পিতাঠাকুর। কন্যাপক্ষ তটস্থ। পান থেকে চুন খসলেই নন্দী-ভৃঙ্গির দল আটচালা উপড়ে দেবে। দয়া করে মেয়েটিকে নিতে এসেছেন, মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্টের মতো মেয়ের বাবা। বেয়াইয়ের পায়ে পায়ে ঘুরছেন। এমন ঘটনাও শোনা গেছে, পাত থেকে কমলাভোগ তুলে তুলে ছাদের তেরপল ফাঁক করে নীচে ফেলে দিয়ে পৈশাচিক উল্লাসে চিৎকার তুলেছে, কই হে, নিয়ে এসো, নিয়ে এসো, সব ফুরিয়ে গেল নাকি হে! বদমাইশিটা বুঝতে পেরে বিব্রত পাত্রীপক্ষ নীচে দুজনকে দাঁড় করিয়ে দিলেন চাদর ধরে। কমলাভোগ পড়ছে, আবার ফিরে যাচ্ছে পাতে। শঠে শাঠ্যং।

    পরিবেশনকারী দু-খণ্ড মাছ দিয়ে চলে যাচ্ছিলেন। ছুঁচোলো গোঁফ পাকিয়ে বরপক্ষের আমন্ত্রিত ব্যঙ্গের সুরে বললেন, হ্যাঁ, হ্যাঁ ছোকরা পুরোটাই নামিয়ে রেখে যাও। ছেলেখেলা কোরো না। খেতে এসেছি, ইয়ার্কি মারতে আসিনি। মাছ পেরিয়ে দইয়ে এসে আবার হুলুস্থূল, এটা কী জোলো মাল, কচি খোকার দুধ তোলার মতো ছিড়িক ছিড়িক ছেড়ে যাচ্ছে! মাথা আনো, মাথা। যত না খেলেন তার চেয়ে নষ্ট করলেন বেশি। লাটঘাট মাল কলাপাতাসমেত রাস্তায় গিয়ে পড়ল। ভিখিরিতে আর পাল পাল কুকুরে সারারাত ছেঁড়াছিড়ি। প্রতিবেশীর ঘুম মাথায় উঠল। তিন দিন সকলের নাকে রুমাল! চিংড়ি মাছের খোলাপচা গন্ধে প্রাণ যায়।

    মানুষ ঠেকে শেখে। পরিবেশন একটা আর্ট। অরগানাইজড ব্যাপার। পাড়ায় পাড়ায় প্রোফেশনাল পরিবেশনকারী তৈরি হয়ে গেল। যে-কোনও কাজেই এঁদের ডাক পড়ে। সমাজসেবীর মতো। পরিবেশন এক্সপার্ট। কোনটা কখন কী ডোজে ছাড়তে হবে কুঁচকি-কণ্ঠা ঠেসে আহারকারীর মুখ কীভাবে মেরে দিতে হবে—সব এঁদের জানা। যেমনি ম্যানেজমেন্ট, তেমনি স্পিড! কাউকে নাভিশ্বাস ফেলতে দেবেন না। খেলে খেলে কেঁকে বেঁকে খাবে ওটি হচ্ছে না। ধপাধপ ফেলো আর সরে পড়ো। একবারের বেশিদু-বার নয়। খুব ঝুলোঝুলি করলে আর একবার ঘুরিয়ে দাও। কথায় আছে জন্ম-মৃত্যু-বিবাহ। জন্মের ব্যাপারে ডাক্তার। কিন্তু বিবাহ আর মৃত্যুতে এইসব পরহিব্রতীর তুলনা নেই। পোড়ানোর দল আর পরিবেশনকারীর দল সব পাড়াতেই আছেন। দাবি সামান্য। শ্মশানে যাবার সময় নতুন গামছা, পরিবেশনের জন্যে একটি তোয়ালে, পরে। একদিন খাওয়া।

    আগে খাওয়ানো হত পাতা পেড়ে। সে একটা লন্ডভন্ড ব্যাপার। শ্যাওলা-পিছল উঠোনের ওপর দিয়ে স্কেট করতে করতে রকে গিয়ে ওঠো। সেখান থেকে ডাইনে বাঁক নিয়ে খাড়া সিঁড়ি। সিঁড়িটা ওপরে উঠেছে। অপ্রশস্ত। সরু। একদল খেয়ে নামছে, আর একদল খেতে উঠছেন। দেয়ালে কনুই লেগে ঘেঁচে নুনছাল উঠে যাচ্ছে।

    এরই মাঝে দমকা নেমে আসছেন খোঁপায় ফুল গোঁজা কোনও উত্তাল তরুণী। তাঁর আর চোখে কানে দেখার মতো অবস্থা নেই। পুষ্পিতা, পুষ্পিতা! পা বাড়িয়ে, আঁচলের ঝাপটা মেরে চশমা সরিয়ে, টালমাটাল খাইয়ে তিনি নেমে চলেছেন, দুটো মানব বাচ্চা গুতোতে তোতে উপরে উঠছে। লাল সিঁড়িতে জল আর রসগোল্লার রস মাখামাখি। পিছন পথে এই অভিসার। শেষ হবে। ছাদে গিয়ে। সিঁড়ির দরজাটা নীচু হওয়াই স্বাভাবিক। ধাঁই করে প্রথম ব্যক্তিটির কপাল ঠুকে গেলে আলু হওয়া মাত্রই গৃহস্বামীর তরফের কেউ একজন ওপরে উচ্চারণ করবেন, মাথা নীচু করে, মাথা থেকে, আহ, আহা, করে সাবধানবাণী, নীচু করে। ছাদের একপাশে ডাঁই করে জুতো জমবে। জুতোর ওপর জুতো, তার ওপর জুতো।

    ছাদের কড়কড়ে কালো বালির ওপর সরাসরি ছেঁড়া, ফাটা কলাপাতা। একপাশে নেতিয়ে পড়ে আছে বেগুনভাজা, ছোলা দিয়ে শাকভাজা। কড়কড়ে নুন, লেবুর টুকরো। ম্যাগনাম সাইজের একটা ঠান্ডা লুচি। দখিনা বাতাস ছাদে হালকা আঁচল ছড়িয়ে দিয়েছে। সারি সারি চেটাইয়ের আসন। বালিমাখা মাটির গেলাস, দই খাবার খুরি একটি। কম জায়গায় অনেককে বসাতে হবে। এর পশ্চাদ্দেশ ওর পশ্চাদ্দেশে ধাক্কা মারছে। পাশের ভদ্রলোকের হাঁটুর ওপর হাঁটু উঠে পড়েছে। পাতের সামনে দিয়ে অনবরতই ব্যস্ত পায়ের আনাগোনা। জল আর নুন দেওয়ার দায়িত্ব ছোটদের। জলের জাগ নিয়ে পঙক্তির সামনের দুজনে ধুম কাড়াকাড়ি। এ বলে আমি দোব, ও বলে আমি। ফ্যাচাক করে জল ছিটকে সব ভিজে গেল। জলের গেলাসে গোটাকতক ফুটো থাকবেই। জল ঢালার সঙ্গে সঙ্গে শুষে নেওয়ার চিনচিন শব্দ উঠবে। কিছু গেলাসের তলা থেকে ফোঁস করে জলের ধারা বেরিয়ে আসবে। ওরে, ফুটো, ওরে ফুটো বলতে বলতেই লয়াবয়া জলের ধারা ঢাল বেয়ে বিপরীত দিকের পাতা ছুঁড়ে আসন ভেদ করে কাছাকোঁচা ভিজিয়ে দিয়ে বেরিয়ে গেল। আহা গেল গেল বলে লাফিয়ে উঠতে গিয়ে বিপর্যয় আরও বেড়ে বেল। দু-চারটে গেলাস আবার উলটে গেল। বেশ থই থই ব্যাপার। থিতোবার আগেই পাতে দমাদ্দম পড়তে লাগল ছ্যাঁচড়া, কুমড়োর ছক্কা, মাছের মুড়ো ঘাঁটা আসল ডাল। চিঙ্কার উঠল, গরম লুচি আনো, গরম লুচি আনন। পরিবেশনকারীরা সামনে মত্ত হাতির মতো ছোটাছুটি করছেন। মাথার ওপর। দিয়ে লুচির ঝুড়ি টপকে যাচ্ছে। যাওয়ার সময় পাঞ্জাবিতে ফোঁটা ফোঁটা তেলের স্মৃতিচিহ্ন ফেলে যাচ্ছে। নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে ডালের বালতি, পোলাও, ছ্যাঁচড়া। অনবরতই কানের কাছে নামতার মতো শুনছি, আপনাকে, আপনাকে। লাজুক লাজুক গলায় যেই বললেন, একটু। নাগরদোলার মতো বালতি ঝপ করে ওপর দিয়ে উঠে গেল। ঘটাং করে হাতার শব্দ হল। গোল করে পাতে পড়ল কিছু। পড়েই গড়াতে আরম্ভ করল কোলের দিকে। না-খাওয়া জিনিস পাতার মাথার দিকে ঠেলতে ঠেলতে চিনের প্রাচীর তৈরি হয়েছে। কলাপাতার ফাটা অংশ দিয়ে বালি উঠে এসেছে। মাঝখানের ছিটে উঠোনে সর্বধর্মসমন্বয়ের খেলা চলছে। ডালেতে, ছ্যাঁচড়াতে, মাছের ঝোলেতে, মাংসের হাড়েতে ধাপার মাঠের চেহারা। সেই রসে যুক্ত হল আর এক রস। ছ্যাৎ করে একঝলক চাটনি এসে পড়ল। তখন প্ল্যাস্টিক-স্ল্যাস্টিক চালু হয়নি। আমড়ার আঁটি তেলতেলে রসে চুর হয়ে আছে। আঁটিটা হাত দিয়ে চেপে ধরতে গিয়ে স্লিপ করে বুলেটের মতো পাতা থেকে বেরিয়ে তার স্বাচ্ছন্দ্য বিহারের উলটো দিকের জ্যাঠামশাইয়ের পাতে দইয়ের ওপর ল্যান্ড করল।

    যাক, খাওয়া শেষ। মুখে পান। গেলাসে গেলাসে নুন দিয়ে লেবু দিয়ে হাত ধোওয়া ঘোলা ঘোলা জল। প্রচুর অপচয়ের রণক্ষেত্র পেছনে পড়ে রইল। গৃহস্বামী হাত কচলে বলছেন, কিছু অসুবিধে হয়নি তো! হয়ে থাকলে মাপ করবেন। জুতোর জায়গায় এসে চক্ষুস্থির। ওয়াটালুর যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা। উলটে পালটে চিত হয়ে উপুড় হয়ে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু একাকার। শেষ পর্যন্ত শুধু পায়ে রাস্তায়। কে মেরে দিয়েছে নতুন চটিজোড়া। গায়ে গরদের পাঞ্জাবি, পরনে চুনোট করা কাঁচি ধুতি, খালি পা—নিমন্ত্রিতরা খাওয়া শেষে বাড়ি ফিরছেন।

    এখন আর সেসব সমস্যা নেই। টেবিলে খাওয়ার চলন হয়েছে। সারি সারি ফোল্ডিং চেয়ার। দু পাশে দুটো কাঠের এক্স, ওপরে একটা তক্তা পাতা। তার ওপর নিউজপ্রিন্ট, তার ওপর কলাপাতা। খেয়ে আরাম, খাইয়ে আরাম, তদারকি করে আরাম। হাঁটুর ধাক্কা লেগে খাট খুলে। মাঝেমধ্যে টেবিল খুলে কোলের ওপর পড়তে পারে। তবে কথায় আছে, নো রিস্ক নো গেন। ফোল্ডিং চেয়ার উলটে অবোধ শিশু হুমড়ি খেয়ে পড়তে পারে। তা পড়ুক। তেমন সব বেপরোয়া খাইয়েও আর নেই যাঁরা প্রাণের মায়া ছেড়ে এক-একটা আইটেম ফাঁক করে সারারাত বাড়ির ছাদে মাদুর পেতে খুঁড়িতে ভিজে গামছাটা চাপিয়ে শুয়ে থাকবেন। পাশে এক ঘড়া খাবার জলে রবারের নল। চুকচুক করে চুষে চুষে জল খাচ্ছেন। ভোরেই সব হজম। এখনকার পেটে সামান্য কিছু ঢুকলেই শেয়ারহোল্ডারদের মিটিং শুরু হয়ে যায়। কত রকমের প্রিকশান? প্রথমে অ্যান্টিঅ্যামিবিক ওষুধ বিছিয়ে তার ওপর কালিয়া পোলাও ফেলো! তার ওপর আর এক পরত অ্যান্টিঅ্যামিবিক, তার ওপর ঝুরো ঝুরো অ্যান্টাসিড।

    খাইয়েদের একটা নতুন শাস্ত্র গড়ে উঠেছে। পাতের আজেবাজে মাল ঠুকরে যাও। অপেক্ষায়। থাকো। এক চামচে ফ্রায়েড রাইস মেরেই খানচারেক পাকা পোনার দাগা উড়িয়ে দাও। ঝোল টাচ করবে না। মাংস না ছোঁয়াই ভালো। দই পেট ভার করবে। একটু প্লাস্টিক চাটনি। গোটাকতক মিষ্টি। ভিজে লেবুর টাকনা। জল স্পর্শ করবে না। হাতে নুন মেখে গেলাসে ডুবিয়ে দাও। খানিকটা নিউজপ্রিন্ট ছিঁড়ে হাত মুছে ধরি মাছ না ছুঁই পানি করে বেরিয়ে এসো। প্রেজেন্টেশান আগেই দেওয়া হয়ে গেছে।

    ইতিমধ্যে কেটারিং সার্ভিস চালু হয়ে আমন্ত্রণকারীদের ঝঞ্জাট অনেক কমে গেছে। ভোর-রাতে শেয়ালদা ছুটতে হবে না মাছ কিনতে, নতুনবাজারে ছানা, বউবাজারে মাংস। সারাদিন। হালুইকরদের চোখে চোখে রাখতে হবে না, হুঁকোর মধ্যে তেল ভরল কী পেটকাপড়ে মশলা। মেজোকত্তাকে চেয়ার পেতে ভাঁড়ারে বসতে হবে না পাহারা দিতে। সন্ধে হয়ে গেল এখনও দই এল না বলে বড়গিন্নি বাড়ি মাথায় করবেন না। উর্দিপরা পরিবেশনকারী কাচের প্লেটে ছাঁকা ছাঁকা চোখা চোখা জিনিস সামনে ধরে দেবেন। শেষ পাতে একটি আইসক্রিম। গলায় মাফলার জড়িয়ে খাও। কাশতে কাশতে বাড়ি যাও। এদিকে অর্কেস্ট্রায় ঝমক ঝমক করে হিন্দি গানের সুর বাজছে, কুরবানি, কুরবানি, কুরবানি হো।

    কার কোরবানি?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }