Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    বড়মামা ও নরনারায়ণ

    বড়মামা ও নরনারায়ণ

    বড়মামা খেতে খেতে বললেন, ‘আমি একটা গাধা।’

    মেজমামার বাঁ হাতে একটা বই, ডান হাতে ঝোলে ডোবানো রুটির টুকরো। এইটাই তাঁর অভ্যাস। সামান্য সময়ও নষ্ট করা চলবে না। অগাধ জ্ঞানসমুদ্র, আয়ু অল্প, বহুবিঘ্ন। সব সময় পড়ে যাও, সকালের কাগজ বাথরুমে বসে বসেই পড়েন। এখন যে বইটা খাওয়ার ফাঁকে ফাঁকে পড়ছেন, সেটা কাক সম্বন্ধে। কাকের স্বভাব, কাকের নিয়মনিষ্ঠা। পড়তে পড়তে বললেন, ‘কী। করে বুঝলে! তোমার কান দুটো অবশ্য একটু বড়ই, ঝোলা ঝোলা, সাধারণ মানুষের কান অত বড় হয় না। প্রকৃতির ব্যাপার। বোঝা শক্ত। কে যে কীভাবে জন্মায়! চিনে মেয়েদের শিং বেরোচ্ছে। কলকাতায় ছেলেদের ন্যাজ বেরোচ্ছে।’

    রুটির টুকরোটা মুখে ঢোকালেন। কোলের ওপর এক ফোঁটা ঝোল পড়ল। আগেও দু-এক ফোঁটা পড়েছে। দৃকপাত নেই। জ্ঞানতপস্বী।

    বড়মামা বললেন, ‘আমি গাধা, তার প্রমাণ আমার গরু। আমার মতো গাধা না হলে কেউ ওরকম তিনটে গরু পোষে না। তোরাই বল, ওই গরু তিনটে আজ পর্যন্ত ক’ছটাক দুধ দিয়েছে?’

    মাসিমা যেন বেশ খুশিই হলেন, ‘ঠিক বলেছ বড়দা! গরু দিয়েই প্রমাণ করা যায় তুমি একটা গাধা।’

    মেজমামা সব সময় বাঁকা পথ ধরেন। প্রতিবাদ করার জন্যে মুখিয়ে আছেন। বড়মামা বলেন, প্রোটেস্টান্ট। মেজোমামার উচিত ছিল চুপ করে শুনে যাওয়া। তা আর হল কই! হঠাৎ বলে। বসলেন, ‘কেন? ওয়ান্স আপন এ টাইম তোমার কালো গরুটা হঠাৎ দিন তিনেক দুধ দিয়ে। ফেলেছিল। তুমি সেই দুধ দেখে কলকাতায় রবারের জুতো পায়ে দিয়ে নাচতে নাচতে পিছলে। পড়ে গিয়েছিলে। একদিন গরুর অনারে সত্যনারায়ণ পুজো হয়েছিল। তুমি বলেছিলে সিন্নি খেয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে, দুধে এতই নাকি ফ্যাট। একদিন মেজারিং গ্লাসে করে প্রত্যেককে এক আউন্স করে দুধ খাইয়েছিলে। সেই খাঁটি দুধ খেয়ে আমাদের সব পেট খারাপ হয়ে গেল।

    গরুর ভাষা নেই। প্রতিবাদ করতে জানে না বলে যা খুশি তাই বলে যাবে?’

    ‘হ্যাঁ, দিয়েছিল ঠিকই। তারপর? তারপর আর দিয়েছে কি?’

    ‘কেন দেয়নি?’

    ‘তোর মতো একগুঁয়ে স্বভাব বলে দেয়নি। দিতে পারি তবু দোব না। কী করতে পারো করো।’

    মেজোমামা এবার সশব্দে চেয়ার ঠেলে উঠে পড়লেন, ‘আমি আর তোমার ভুলো কালো গরু এক শ্রেণিতে পড়লুম! অসম্ভব। আর সহ্য করা যায় না।’ মেজোমামা বিদ্যাসাগরী চটির ফটাস ফটাস শব্দ তুলে ঘর ছেড়ে চলে গেলেন। খুব রেগে গেছেন! যাক বাবা পুডিংটা শেষ করে গেছেন।

    মাসিমা বললেন, ‘তোমার বড়দার ভীষণ পেছনে লাগা স্বভাব!’

    বড়মামা বললেন, ‘গাধার ভাই গরুই হয়। আমাদের ভায়ে ভায়ে হচ্ছে, তুই এর মধ্যে নাক গলাতে আসিসনি।’

    ‘ঠিক আছে।’

    মাসিমাও রাগ করে উঠে গেলেন। বড়মামা আমাকে বললেন, ‘এদের আজ কী হয়েছে বল তো? কথায় কথায় রেগে যাচ্ছে! সব ব্লাডপ্রেসারের রুগি। গরু তিনটেরও প্রেসার। আমার যেমন বরাত!’

    রাতে খাওয়াদাওয়ার পর আমার চোখ ঘুমে জুড়ে আসে। ধপাস করে শুয়ে পড়তে পারলে আর কিছুই চাইনা। আজও সেই তালেই ছিলুম। পরিষ্কার বিছানা। নরম মাথার বালিশ, কোলবালিশ। মৃদু পাখার বাতাস। জানালার বাইরে সাদা ফুলে ফুটফুটে কামিনী গাছ। থমথম করছে মিষ্টি গন্ধ। কোণের দিকে বড়মামার আরামকেদারার কাছে তে-ঠ্যাঙা বড় টেবিল ল্যাম্পের মাথার ওপর হালকা-সবুজ রঙের শেড স্বপ্নের মতো আলো ছড়িয়ে রেখেছে। ঘুম আয়, ঘুম আয় বলতে হয় না, ঘুম যেন ভেসে ভেসে বেড়াচ্ছে।

    বিছানায় পা দুটো তুলে সবে শুতে যাচ্ছি, বড়মামা, ‘হাঁ হাঁ করে উঠলেন, ‘এর মধ্যে শুবি কী রে! একটা ফিউচার প্ল্যান তৈরি করতে হবে না?’

    ‘কীসের প্ল্যান?’

    ‘গরু ছেড়ে দিলুম। আর একটা কিছু ধরতে হবে তো।’

    ‘কেন? কুকুর রয়েছে গোটা ছয়েক, পাখি রয়েছে খাঁচায় খাঁচায়, দুটো বেড়াল।

    ‘ধ্যার! ওদের কী ধরব! বড় একটা কিছু ধরতে হবে। মহান, মহৎ, অসীম, অনন্ত।’

    ‘সে আবার কী?’

    ‘আমি একটা লঙ্গরখানা খুলব।’

    ‘লঙ্গরখানা?

    ‘কিছুই জানিস না? রোজ হাঁড়ি হাঁড়ি খিচুড়ি তৈরি করে দুপুরবেলা দরিদ্র মানুষদের খাওয়াব। রাজা রাজেন মল্লিকের মতো। দাতব্য চিকিৎসালয় খুলে ফ্রি চিকিৎসা চালাব। একটু একটু করে আমার এই সমাজসেবা এমন চেহারা নেবে—হেঁ হেঁ।’

    ‘হেঁ হেঁ মানে?’

    ‘হেঁ হেঁ মানে মাদার টেরেসা! তোর মেজোকে বলে আয় মনের জোর, ইচ্ছাশক্তি, তেজ আর ত্যাগ থাকলে নোবেল পুরস্কার পাওয়াটা এমন কিছু শক্ত কাজ নয়। শুধু পুডিং খেলেই হয় না, পুডিং খাওয়াতেও হয়। আমি আমি করলে নিজের ভুঁড়িটাই বাড়ে। তুমি তুমি করলে আমিটা পেল্লায় বড় হয়ে বিশ্ব-আমি হয়। বিশ্বামি ভবেৎ?’

    ‘বিশ্বামি?’

    ‘হ্যাঁ স্বরসন্ধি। আকারের পর আকার থাকিলে উভয় মিলিয়া দীর্ঘাকার হয়। এখুনি জিগ্যেস করবি দীর্ঘাকার কী? দীর্ঘ প্লাস আকার। এও স্বরসন্ধি!’

    ‘মেজোমামাকে এখুনি বলে আসব?’

    শিয়োর! নাকের ডগায় রাসেল নিয়ে বসে আছে, বার্ট্রান্ড বানান জানে না।’ যাক বাবা, বড়মামার হাত থেকে ছাড়া পাওয়া গেছে। মেজোমামার ঘরে গিয়ে ঘুম লাগাই।।

    সকালবেলা বড়মামাকে ঘরে পেলুম না। অথচ এই সময়ে ঘরে থাকারই কথা। লাল টকটকে সিল্কের লুঙ্গি। খোলা গা। পিঠের ওপর ইয়া মোটা সাদা পইতে। তাতে আবার একটা আঙটি বাঁধা। হাতের আঙুলে জায়গা নেই। আঙটি কোমরের কাছে ঝুলছে। চেয়ারে বাবু হয়ে বসা। ছ’টা কুকুর ঘরময় হ্যা হ্যা করছে। এক-একটা পালা করে লাফিয়ে উঠে বড়মামার হাত থেকে বিস্কুট ছিনিয়ে নিচ্ছে। মনে মনে হিসেব করে এক-একটা বদমাইশকে ধরে ফেলেছেন, ‘উঁহু উঁহু, তোর দুটো হয়ে গেছে এইবার ওইটার পালা।’ কে কার কথা শোনে, সবক’টাই ঘাড়ে ঘাড়ে লাফাচ্ছে। মাঝে-মাঝে পইতেতে পা আটকে যাচ্ছে। বড়মামা ভীষণ বিরক্ত হয়ে বলছেন, ‘এইবার। সবক’টাকে দূর করে দোব। ইনডিসিপ্লিনড জানোয়ার।’ বলেই পইতের ঝোলা অংশ তুলে কপালে ঠেকাচ্ছেন।

    কোথায় সেই পরিচিত দৃশ্য! ঘরময় কুকুরের ছড়াছড়ি! প্রভু বেপাত্তা।

    দক্ষিণের জানালায় উঁকি মেরে দেখি বড়মামা বাগানের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন। মুখের চেহারায় ভীষণ ভাবনা। কী হল কে জানে? হঠাৎ চোখাচোখি হতেই ইশারায় ডাকলেন। বাগানে নামতেই আমাকে বললেন, ‘বুঝলি এইখানেই হবে।’

    ‘কী হবে বড়মামা? নারকেল গাছ?’

    ‘আরে না রে না। তোর কেবল খাবার চিন্তা।’

    ‘তবে?

    ‘এইখানে হবে সেই লঙ্গরখানা। একপাশে বিশাল উনুন। আর একপাশে সারি সারি টেবিল আর ফোল্ডিং চেয়ার। ওই কোণে কল আর জল। এইখানটায় একটা পেটা ঘড়ি। ঢ্যাং করে যেই একটা বাজবে, খাওয়া স্টার্ট। দুটোর মধ্যে যারা যারা আসবে তারাই খেতে পাবে। একটা থেকে দুটো। কড়া নিয়ম।

    ‘টেবিল, চেয়ার?’

    ‘তবে না তো কী? দরিদ্র নারায়ণ সেবা। ভেজিটেবল খিচুড়ি আর যে-কোনও একটা ভাজা। সপ্তাহে একদিন চাটনি। চল এইবার চট করে হিসেবটা করে ফেলি।’

    বড়মামা ঘরে ঢুকতেই কুকুরগুলো মুখিয়ে ছিল; সকালের বিস্কুট পায়নি। চারপাশ থেকে হেঁকে ধরল। একটা পায়ের কাছে। একটা পেছনের দিকে পিঠের ওপর দুটো পা রেখে দাঁড়িয়ে উঠেছে। একটা সামনের দিকে ক্রমান্বয়ে লাফাচ্ছে। বড়মামা বললেন, ‘উঃ, পাওনাদারদের জ্বালায় জীবন। গেল।’

    বিস্কুট পর্ব শেষ হতে না হতেই মাসিমা চা নিয়ে ঘরে ঢুকলেন। সবক’টা কুকুরকে একজায়গায় দেখে বললেন, ‘পয়সার কী জ্বালা! কত মানুষ না খেয়ে জীবন কাটাচ্ছে আর কারুর আধডজন কুকুর রোজ এক কেজি হরলিকস-বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট করছে। উৎপাতের ধন এই ভাবেই চিৎপাতে যায়!’

    ‘ঠিক বলেছিস কুসী।’

    বড়মামার সমর্থন শুনে মাসিমা ভীষণ অবাক হলেন, ‘অ্যাঁ, ভূতের মুখে রাম নাম!’

    বড়মামা চায়ে চুমুক দিয়ে বললেন, ‘এবারে অন্য রাস্তায় যাত্রা। কমপ্লিট বিবেকানন্দ! জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর! প্রথমে পঁচিশজন দিয়ে শুরু, ধীরে ধীরে একশো, দুশো, তিনশো, পাঁচশো, হাজার।’

    মাসিমা চোখ কপালে তুলে বললেন, ‘হাজার কুকুর! অত কুকুর পাবে কোথায়?

    ‘গবেট! কুকুর নয়, কুকুর নয়, মানুষ। দরিদ্র নারায়ণ সেবা!’

    ‘সে আবার কী? বারোয়ারি পুজো প্যান্ডেলে ফি-বছর একদিন নারায়ণ সেবা হয়। তুমি তার

    প্রেসিডেন্ট হলে নাকি?’

    ‘আজ্ঞে না স্যার। এ হবে সুধাংশু মুখোপাধ্যায়ের ফ্রিকিচেন, জাস্ট লাইক রাজা রাজেন মল্লিক অফ মার্বেল প্যালেস। আজই নগেনকে ডেকে বাগানে একটা আটচালা তৈরির হুকুম দিচ্ছি। কালই খগেন এসে উনুন করে দেবে। পরশু আসবে চাল, ডাল, আলু, নুন, তেল, মশলা,। তেজপাতা। তরশু বেলা একটা। দেখবি সে কী কাণ্ড! গরমাগরম খিচুড়ি খেয়ে তোক দু-হাত তুলে আশীর্বাদ করতে করতে চলেছে–লং লিভ রাজা, সরি, ডাক্তার সুধাংশু মুকুজ্যে।’

    ‘সর্বনাশ!’

    ‘সর্বনাশকী রে! বিবেকানন্দ বলে গেছেন, জন্মেছিস যখন দেয়ালের গায়ে একটা আঁচড় রেখে যা। তুই হবি এই নারায়ণ যজ্ঞের সুপারভাইজার। এক সেকেন্ড বোস তো। তোর পরামর্শে হিসেবটা সেরে নিই। ধর পঁচিশজন।’

    মাসিমা ধপাস করে চেয়ারে বসে পড়লেন।

    ‘তুমি দেউলে হয়ে যাবে বড়দা! তুমি নিজে মরবে, আমাদেরও মারবে।’

    ‘আমি মরি মরব। জন্মিলে মরিতে হবে। তোরা মরবি কেন! বালাই ষাট। নে, বল, পঁচিশজনে ডেলি কত চাল খেতে পারে? পেট ভরে খাবে, হাফভরা নয়, ফুলভরা।’

    মাসিমা বললেন, ‘পঁচিশ কেজি!’

    বড়মামা অবাক হয়ে বললেন, ‘নার্ভাস করে দিচ্ছিস। বল, পঁচিশ পো, মিন্স ওই ছ’সের। মিনস ব্ল্যাকে কিনলে আঠারো টাকা। এইবার ডাল। ছ’সের চালে কত ডাল লাগে রে? ফর্মুলাটা কী?

    ‘চালের ডবল ডাল।’

    ‘ভাগ ভাঙচি দিচ্ছিস, হাফ ডাল। হাফ মিনস তিন কেজি, পনেরো টাকা। আঠারো প্লাস পনেরো ইজিকলটু তেত্রিশ। ইত্যাদি আরও সাত মানে চল্লিশ। কয়লা, রান্না ইত্যাদি দশ। রোজ পঞ্চাশ টাকা, নাথিং, নাথিং। চল ভাগনে লেগে পড়ি।’

    বড়মামার সে কী উৎসাহ! তড়াং করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। মাসিমা বললেন, ‘ভাগনে কীভাবে লেগে পড়বে?’

    ‘যে ভাবে লাগাব সেইভাবে লাগবে। ওর মতো ছেলে লাখে একটা মেলে কিনা সন্দেহ!’

    ‘সে তো বুঝলুম; কিন্তু তোমার এই রাজসূয় যজ্ঞে ও কি ঘোড়া ধরতে বেরোবে!’

    ‘আমাদের এখন কত কাজ জানিস? আটচালা তৈরি। রাঁধবার লোক ঠিক করা। উনুন বসানো। চাল-ডাল কেনা। তারপর প্রচার।’

    ‘প্রচার মানে?’

    ‘প্রচার মানে?’ বড়মামা রেগে গেলেন। ‘প্রচার মানে প্রচার। লোকে জানবে কী করে? না জানতে পারলে তোক আসবে কী করে!’

    ‘অ। তা সেটা কীভাবে হবে, কাগজে বিজ্ঞাপন, বিবিধভারতী, দেওয়ালে পোস্টার, মাইক নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা, সিনেমায় স্লাইড। কোনটা?

    ‘ভ্যাক, ওর কোনওটাতেই কাজ হবে না। দুস্থ মানুষ যারা পড়তে জানে না, যাদের পয়সা নেই সিনেমা দেখে না, তাদের অন্যভাবে জানাতে হবে। ভোটের লিস্ট তৈরির মতো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রকৃত গরিব মানুষ খুঁজে বের করে হাত জোড় করে সবিনয়ে বৈষ্ণবদের মতো বলতে হবে, দয়া করে এই অধমের গরিবখানায় প্রসাদ গ্রহণ করবেন।’

    মাসিমা বললেন, ‘ডাক্তারি তা হলে মাথায় উঠল!’

    ‘যে রাঁধে সে কি চুল বাঁধে না, ইডিয়েট। যা আর এক কাপ চা করে আন। বেরিয়ে পড়ি। তোদের মতো আলস্যযোগে জীবন ম্যাসাকার হতে দেব না। কর্মযোগ। কর্মযোগ। যোগ কর্মসু কৌশলম। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। গীতা পড়েছিস গবেট?’ মাসিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। বড়মামা প্যান্ট-জামা পরে তৈরি হওয়ার জন্যে পরদার আড়ালে অদৃশ্য হলেন।

    মাসিমা ঠক করে চায়ের কাপ টেবিলে রাখলেন। বড়মামা চমকে মুখ তুলে তাকালেন। কাগজে দক্ষিণ পাড়ার ম্যাপ আঁকছিলেন। যে যে রাস্তা ধরে আমরা যাব তারই পরিকল্পনা।

    ‘খুব রেগে গেছিস মনে হচ্ছে!’

    ‘রাগলে তোমার আর কী? তুমি কারও পরোয়া করো? তবে তোমার এই সব ব্যাপার মেজদা জানে?’

    ‘হু ইজ মেজদা? তার দর্শনে জীবে দয়া নেই, জিভে দয়া আছে। ভগবান একটানা দুটো, না শূন্য,

    ভগবান আমি না আমিই ভগবান, তিনি সাকার না নিরাকার, এই গোলকধাঁধাতেই বেচারা সারা জীবন বোকার মতো ঘুরতে ঘুরতে ম্যাড হয়ে গেল। তুই যা তুই যা। আমাদের এখন অনেক। কাজ। মেয়েদের সঙ্গে বকবক করার সময় নেই।’

    মাসিমা বেশ বিরক্ত হয়ে চলে গেলেন। আমি বললুম, ‘বড়মামা, হাওয়া খুব সুবিধের মনে হচ্ছে না।’

    ‘রাখ রাখ, ঝোড়ো হাওয়াতেই আমাদের নিশান উড়বে পতপত করে।’

    মোটরসাইকেলে উঠতে উঠতে বড়মামা বললেন, ‘প্রথমে একবার চক্কর মেরে যাই। তুই শুধু। চোক-কান সজাগ রেখে দেখে যাবি। যেই মনে হবে এই লোক সেই লোক, সঙ্গে সঙ্গে আমার পিঠে খোঁচা। গাড়ি থামিয়ে তাকে যা বলার আমি বলব।’

    বড়মামার মোটরসাইকেল। তার যেমন রং তেমন আওয়াজ। কানে তালা লেগে যাবার মতো অবস্থা। শক্ত করে ধরে বসে আছি। পকেটে সেই ম্যাপ। বীরেন শাসমল রোড দিয়ে ঢুকে, রাম ঢ্যাং রোডে পড়ে, শরৎচন্দ্র স্ট্রিট হয়ে, কালু শেখ রোড ধরে বিরাট একটা চক্কর মারা হবে। জাতি-বর্ণ নির্বিশেষে সকলেই বড়মামার অন্নসত্রে আসতে পারবে। বড় বড় হরফে দমার গায়ে লেখা থাকবে, ‘শক, হ্ন, দল, মোগল পাঠান এক দেহে হল লীন।’

    সবে সকাল হয়েছে। রাস্তায় বেশ লোক চলাচল। সকলেই যে যার কাজে চলেছেন। কেউ বাজারে। কেউ স্কুলে ছেলে-মেয়ে পৌঁছোতে। কেউ অফিসে। চারপাশের দোকানপাট খুলে গেছে। জমজমাট ব্যাপার। সাইকেলের সামনে কাগজ ডাঁই করে হকার চলেছেন বাড়ি বাড়ি কাগজ দিতে। চোখে এমন একজনও পড়ছে না যাকে মনে ধরে। বড়মামা বলে দিয়েছিলেন, ‘দেখবি মুখে খোঁচা খোঁচা দাড়ি, জটপাকানো চুল, গর্তে বসা চোখ, শির বের করা হাত, সামনে কুঁজো হয়ে কুঁকতে ধুকতে চলেছে, কিংবা উদাস হয়ে রকে কি গাছতলায় বসে আছে, বিড়বিড় করে আপন মনে বকছে, দেখলেই বুঝবি এই সেই লোক, দি ম্যান।।

    অনেকক্ষণ ঘোরাঘুরির পর বড়মামা একটা বটগাছ তলায় গাড়ি থামিয়ে বললেন, ‘দেশের কীরকম উন্নতি হয়েছে দেখছিস! গরিবি হাটাও তো সত্যিই গরিব হাটাও, সবাই ওয়েল-টু-ডু ম্যান। একটা লোকও চোখে পড়ল না!’

    ‘বুধবার তা হলে পাল-পাল ভিখিরি আসে কোথা থেকে?’

    ‘আরে দুর। বুধবার এ তল্লাটের মিল-ফিল বন্ধ থাকে, পালে পালে সব বেরিয়ে পড়ে উপরি রোজগারের ধান্দায়। ওরা কেউ রিয়েল ভিখিরি নয়।’

    ‘আমার কী মনে হয় জানেন?

    ‘কী?’

    ‘আমরা যাদের খুঁজছি তারা কেউ আর উঠে হেঁটে বেড়াতে পারছেনা। কোথাও না কোথাও ফ্ল্যাট হয়ে শুয়ে আছে।’

    ‘হতে পারে। কিন্তু কোথায় শুয়ে আছে?’

    ‘মনে হয় গঙ্গার ঘাটে, মোচ্ছবতলায়, শ্মশানে পাকুড়তলার বাঁধানো চাতালে।’

    বড়মামা খুব তারিফ করলেন, ‘মন্দ বলিসনি। উঠতেই যদি পারবে তা হলে তো খেটে খাবে। না খেতে পেয়ে সব লটকে পড়ে আছে। ঠিক বলেছিস। বড় হয়ে তুই ব্যারিস্টার হবি। চল তা হলে মোচ্ছবতলাতেই আগে যাই।’

    বড়মামা নেচে নেচে মোটরসাইকেল স্টার্ট করলেন। ভু, ভটভট শব্দে আকাশ ফেটে গেল। গাছের ডালপালা থেকে পাখি উড়ে পালাল ভয়ে। গঙ্গার দিকে রাস্তাটা যতই এগোচ্ছে ততই ঢালু হচ্ছে। ইটের গোলা, খড়ের গোলা, বাঁশের গোলা, খড়কাটা কল চলছে ঘসঘস করে।

    মোচ্ছবতলাতেই আমাদের প্রথম বউনি হল। একটি লোক উদাস মুখে বসে আছে। যেন জীবনের সব কাজ শেষ। হাত-পা ছড়িয়ে বসে আছে। মুখে অল্প অল্প কাঁচাপাকা দাড়ি। কোটরে বসা ঘোলাটে চোখ। শীর্ণ শীর্ণ হাত-পা। ভাঙা গাল। বকের মতো গলা!

    ‘বড়মামা-আ।’

    ‘দেখেছি।’

    ‘সব মিলছে। তবে নাকে তিলক সেবা করেছে।’

    ‘তা করুক। বৈষ্ণব, বুঝেছিস।’ বড়মামা গাড়ির স্টার্ট বন্ধ করে নেমে পড়লেন। এইবার কথাটা পাড়বেন। লোকটির কোনও ভ্রূক্ষেপ নেই। কে না কে। জগতে কোনও কিছুর পরোয়া করে না। এইরকম একটা ভাব। বড়মামা প্রথমে গঙ্গাদর্শন করলেন। তারপর মোচ্ছবতলায় মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। এইবার কী করেন দেখি।

    লোকটির সামনে দাঁড়িয়ে বললেন, ‘নমস্কার হই।’

    লোকটি বললে, ‘জয় নেতাই।’ বড়মামা বললেন, ‘জয় নিতাই।’

    লোকটি বললে, ‘দেশলাই আছে?

    ‘দেশলাই তো নেই।’

    সিগারেট আছে?

    ‘সিগারেট তো খাই না।’ বড়মামা যেন খুব লজ্জা পেলেন।

    ‘জয় নেতাই। পঞ্চাশটা পয়সা হবে?’

    বড়মামার মুখের দিকে চেয়ে মনে হল আশার আলো ফুটেছে। এতক্ষণে লোকটি এমন একটা জিনিস চেয়েছে যা বড়মামার কাছে আছে। পকেট থেকে একটা গোল টাকা বের করে লোকটির হাতে হাসি হাসি মুখে দিলেন।

    ‘জয় নেতাই। পঞ্চাশটা পয়সা আবার ফেরত দিতে হবে না কি?’

    ‘না না, পুরোটাই আপনার। এইবার একটা কথা বলব?’

    ‘কী? কেউ মরেচে নাকি?’

    বড়মামা চমকে উঠলেন, ‘কেউ মরবে কেন? ‘আমার সঙ্গে লোকের কথা মানেই তো, কেউ মরেছে, দুখী বোস্ট্রম চললা হে কেত্তন গাইতে হবে।’

    ‘না না ওসব নয়, ওসব নয়। অন্য কথা। আপনি খেতে পারবেন!

    ‘খেতে? কী খেতে? শ্রাদ্ধ!’

    ‘না নাশ্ৰাদ্ধট্রাদ্ধ নয়। এমনি খাওয়া। রোজের খাওয়া। ভোগ আর কি।’

    ‘কোন আশ্রম! আমি চরণদাস বাবাজির চেলা। অন্য ঘরে নাম লেখাতে পারব না। ধম্মে সইবে না।’

    ‘আশ্রম নয়। আমার বাড়িতে।’

    ‘কার পাচিত্তির! কী অসুখ?’

    ‘পাচিত্তির মানে? ও বুঝেছি। প্রায়শ্চিত্ত। নানা প্রায়শ্চিত্ত নয়। জাস্ট এমনি খাওয়া।’

    ‘বদলে কী করে দিতে হবে? বেড়া বাঁধা, ছুঁটে দেওয়া, চেলা কাঠ কাটা, খড় কাটা!

    ‘কিছু না, কিছু না, ওসব কিছুনা। রোজ একটা নাগাদ যাবেন, খাবেন-দাবেন, চলে আসবেন।’

    ‘কী খাওয়া!’

    ‘খিচুড়ি, ভাজাটাজা এই আর কী।’

    ‘কী ডাল? মুসুর ডাল চলবে না। মুগ হওয়া চাই।’

    ‘তাই হবে।’

    ‘কী চাল? আলো না সেদ্ধ।’

    ‘ধরুন সেদ্ধ।’

    ‘হ্যাঁ, সেদ্ধই ভালো। আলোতে পেট ছেড়ে দেবে। ও বেধবাদেরই চলে। রেশনের কাঁইবিচি চাল, না বাজারের চাল?’

    ‘বাজারের, খোলা বাজারের ভালো চাল।’

    ‘ঘি পড়বে, না খসখসে খেসকুটে? খিচুড়িতে ঘিনা পড়লে টেস্ট হয় না।’

    ‘হ্যাঁ, তা পড়বে।’

    ‘শালপাতায়, না কলাপাতায়, না চটা ওঠা এনামেলের থালায়!’

    ‘না না, ধরুন শালপাতায়।’

    ‘হ্যাঁ, এনামেল হলে খাব না। তা শেষ পাতে একটু মিষ্টি না থাকলে জল খাব কী করে? বোস্টম মানুষ। একটু পায়েস হলেই ভালো হয়।’

    ‘সপ্তাহে তিন দিন।’

    ‘রোজ হলেই ভালো হয়। যাক যাক মন্দের ভালো। হ্যাঁ একটা কথা, বোস্টমিকে নিয়ে আমরা সাতটি প্রাণী। সপরিবারে না আমি একলা?’

    বড়মামার মুখ দেখে মনে হল আকাশের চাঁদ পেয়ে গেছেন, ‘সাত জন? বলেন কী? এ দেখছি। মেঘ না চাইতে জল। না না, একা নয়, একা নয়। সপরিবারে।’

    ‘জয় নেতাই। তা হলে কবে থেকে?’

    ‘আজ হল গিয়ে রোববার। সোম, মঙ্গল, বুধ। হ্যাঁ বুধ ভালো বার।’

    ‘প্রভুর নিবাস?’

    বাব্বা, বড়মামা প্রভু হয়ে গেলেন। মেজোমামা একবার শুনলে হয়। জ্বলে যাবেন। বড়মামা বাড়ির নির্দেশ দিতেই লোকটি বললে, ‘অ, আমাদের কেদারবাবুর বড় ছেলে। সেই ছিটেল ডাক্তার।’বড়মামার মুখটা কেমন হয়ে গেল, ‘ছিটেল বললেন!’

    ‘ছিটেলকে ছিটেল বলব না! সবাই জানে ডাক্তারটা খেয়ালি।’

    আমিই সেই ডাক্তার।’

    ‘সে আগেই বুঝেছি। হক কথা বলব ভয়টা কীসের! উকিল আর ডাক্তার শেষ জীবনে পারের কড়ি কুড়োতে চায় ধম্মকম্ম করে। সারা জীবনের অধম্মের পয়সা। একজন মারে মক্কেল, আর। একজন মারে রুগি। দেখেন না, আজকাল মন্দিরে, আশ্রমে কত ভিড়! সব ওই ভেজালদার, কালোবাজারি, ডাক্তার, উকিল, এমএলএ, মন্ত্রী।’

    ভটভট করে মোটরবাইকে আসতে আসতে বড়মামা বললেন, ‘কী রকম ট্যাঁকট্যাঁকে কথা শুনেছিস! এই জন্যে লোকের ভালো করতে নেই। নেহাত সেদিন বইয়ে পড়লুম, লিভ, লাভ। অ্যান্ড লাফ; তা না অ্যায়সা রাগ ধরেছিল। যাক বরাতটা খুব ভালো। এই বাজারে সাত-সাতটা লোক পাওয়া! বাকি রইল আঠারোটা।’

    ‘ভাববেন না বড়মামা। ঠিক জোগাড় হয়ে যাবে। একবার খবরটা ছড়াতে দিন।’

    আরও টহল মারা হল। এবার আর চারে মাছ পড়ল না, যাক সাতটা পড়েছে। ভালো ক্যাচ। বড়মামার বৃদ্ধ কম্পাউন্ডারের নাম সতুবাবু। ভার দেওয়া হল আরও আঠারোজন সংগ্রহ করার। ‘পারবেন তো!’

    ‘হ্যাঁ’ সতুবাবু অবজ্ঞার হাসি হাসলেন, ‘আঠারো কেন, আঠারোশো ধরে এনে দিতে পারি।’ বেলা বারোটা নাগাদ লোকলশকর নিয়ে বড়মামা নেপোলিয়নের মতো মার্চ করে বাড়ি ঢুকলেন। একজন বাগানের আগাছা পরিষ্কার করবে, বাঁশ বাঁধবে। একজন উনুন পাতবে। একজন দরমা ঘিরবে। মাসিমা সেই পল্টন দেখে হাঁ হয়ে গেলেন। এখনই হুকুম হবে, চা দে কুসী, চাল নে, সব ভাত খাবে।

    হইহই ব্যাপার।

    মেজোমামা এক ফাঁকে খুব গম্ভীর মুখে আমাকে ডাকলেন, ‘কী সব হচ্ছে হে! ভূতের নৃত্য!’

    ‘খুব মজা মেজোমামা। কত লোক আসবে। খাবে। দু-হাত তুলে খাবার সময় চিৎকার করে বলবে, জয় রাজা রাজেন মল্লিক।’

    ‘রাজা রাজেন মল্লিক! তোমার বড়মামা কি নাম পালটে ফেললে নাকি! নাম ভাঁড়িয়ে শেষে এই অসৎ কাজে নেমে পড়ল?’

    ‘আমি কী বলতে কী বলে ফেলেছি! আসলে বলবে, জয় রাজা সুধাংশু মুকুজ্যে।’

    ‘রাজা! কোথাকার রাজা? কাম্পুচিয়ার! ওই টাইমটেবিলটা আন তো।’

    ড্রয়ারের ওপর থেকে টাইমটেবিলটা এনে মেজোমামার হাতে দিলুম। একটা পাতা খুলে বিড়বিড় করতে লাগলেন, ‘আট নম্বর প্ল্যাটফর্ম, রাত ন’টা চল্লিশ।’

    ‘কোথায় যাবেন মেজোমামা!’

    ‘যেদিকে দু-চোখ যায়।’

    ‘সে কী!’

    ‘হ্যাঁ, তাই। পাগলামি অনেক সহ্য করেছি। আর নয়।’

    ‘দরিদ্রসেবা পাগলামি? অসৎ কাজ?

    ‘পরে বুঝবে। এখন যেমন নাচ্ছ নেচে যাও। সবুরে মেওয়া ফলবে। তখন মেও সামলাতে পুলিশ ডাকতে হবে।’

    বড়মামা জিগ্যেস করলেন, ‘প্রফেসার কী বলছিল রে?’

    ‘বলছিলেন, অসৎ কাজের ঠেলা পরে বুঝবে কাম্পুচিয়ার রাজা।’

    ‘অসৎ কাজ!’ বড়মামা হইহই করে হেসে উঠলেন, ‘হিংসে, বুঝলি, হিংসে। সারাজীবন ছেলে। ঠেঙিয়ে কিছুই করতে পারল না, আমি এক কথায় ফেমাস হয়ে গেলুম। এখন পরিচয় দিতে গেলে বলতে হবে, সুধাংশু মুকুজ্যের ভাই। কোন সুধাংশু? আরে সেই ডক্টর সুধাংশু, গরিবের মা-বাপ।’

    ‘মেজোমামা তো রাত নটা চল্লিশের ট্রেনে যে দিকে দু-চোখ যায় সেই দিকে চলে যাচ্ছেন।’

    ‘তাই নাকি? হিংসায় উন্মত্ত পৃথিবী। ভজা, ভজা।’

    বড়মামার পার্শ্বচর ভজা। ‘যাই বড়বাবু।’

    ‘চাল?’

    ‘আ গিয়া।’

    ‘ডাল?

    ‘ও ভি আ গিয়া।’

    ‘বহুত আচ্ছা। চা বানাও।‘

    ভজা গান গাইতে গাইতে চলে গেল। গোয়ালে গরু তিনটে ফ্যালফ্যাল করে প্রায় খালি ডাবরের দিকে তাকিয়ে আছে। কালোটা হাম্বা করে ডেকে উঠল। মানে, এবার দুধ দেবার চেষ্টা করো, নয়তো মালিক খুব খেপে যাবে। ন্যাজ মলে বিদায় করে দেবে।

    মঙ্গলের উষা বুধে পা। সানাইটাই যা বাজল না। তা ছাড়া সবই হল। সকালে মন্ত্র পড়ে উনুন পুজো হল। বাঁশ থেকে ফুলের মালা ঝুলল ঝুলুর ঝুলুর করে। কাগজের রঙিন শিকলি চলে গেল এপাশ থেকে ওপাশে। শ্যামজেঠা বেলতলায় বসে সকাল থেকে চণ্ডীপাঠ করলেন। বড়মামা। মাসিমাকে ডেকে বললেন, ‘কুসী, সকালে আমি আর তোদের বাড়িতে খাব না। সকলের সাথে ভাগ করে নিতে হবে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমি হর্ষবর্ধন। সঙ্গমে স্নান করে নিজের পরনের কাপড়টা পর্যন্ত দান করে দোব…।’

    ‘তারপর নেংটি পরে কুয়োতলায় ধেই ধেই করে নাচব।’ মাসিমা রেগে চলে গেলেন। মেজোমামা দোতলার বারান্দা থেকে মাসিমাকে চিঙ্কার করে বললেন, ‘ভুলে যাসনি, আমার ট্রেন রাত নটা চল্লিশে।’

    ওদিকে বেলতলায় শ্যাম জেঠার উদাত্ত গলা, ‘রূপং দেহি, ধনং দেহি যশো দেহি। জোড়া উনুনে আগুন পড়েছে। গলগল করে ধোঁয়া উঠছে আকাশের দিকে গাছের ডালপালা ভেদ করে।

    মেজোমামা খুব উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি করতে করতে বললেন, ‘সেই সাত সকাল থেকে দেহি দেহি শুরু হয়েছে। যার অত দেহি দেহি সে হবে দাতা কর্ণ!’

    ছ’টা কুকুর বাড়ি একেবারে মাথায় করে রেখেছে। যত অচেনা অচেনা লোক দেখছে ততই ঘেউ ঘেউ করছে। মাসিমা গ্লিসারিনে তুলো ভিজিয়ে কানে খুঁজে রেখেছেন। কোনও কথাই শুনতে পাচ্ছেন না। সে এক জ্বালা! জল চাইলে তেল এনে দিচ্ছেন।

    পেয়ারা গাছের ডালে কাঁসার ঘড়ি বাঁধা হয়েছে। সাবেক কালের জিনিস। বেলা একটার সময় ঠ্যাং করে বাজিয়ে ঘোষণা করা হবে—শুরু হল। সবাই বসে পড়ো।

    দেখতে দেখতে একটা বেজে গেল। ভজুয়া দাঁত-মুখ খিচিয়ে, চোখ বন্ধ করে, দু-হাতে একটা। লোহার রড ধরে ঘড়িতে ঘা মারল। সারা এলাকা কেঁপে উঠল ঠ্যাং শব্দে। আওয়াজ বটে। কানে তালা লেগে যাবার জোগাড়।

    সবার আগে এল জয় নিতাইয়ের দল। সপরিবারে, হইহই করে। সকলেরই নাকে নিখুঁত রসকলি। বোষ্টুম, বোস্টমি, গেঁড়ি পেঁড়ি ছেলেমেয়ে। এটা লাফায়, ওটা ছোটে। বড়টা ছোটটার মাথায় গাঁট্টা মারে। ছোটটা চিৎকার করে কেঁদে ওঠে। মা সবক’টাকে ধরে পাইকারি পিটিয়ে দেয়। ‘ওঁ শান্তি, ওঁ শান্তি’, শ্যাম জেঠার আর্তনাদ।

    ‘বসে পড়ো সব, বসে পড়ো সব।’

    ফোল্ডিং চেয়ার উলটে চার বছরের ছেলেটা মাটিতে চিতপাত হল। বুকের ওপর চেয়ার। পায়ায় ঠ্যাং জড়িয়ে গেছে।

    ‘জয় নেতাই পড়ে গেছে রে বাপ। খেঁচকে তোল আপদটাকে।’

    ‘তুলসীগাছ কোন দিকে?’

    ‘তুলসীগাছ কী হবে গো?’ ভজুয়া জিগ্যেস করল।

    ‘দুর বেটা খোট্টা। তুলসীপাতা ছাড়া ভোগ হয়!’ বড়মামার তুলসীঝাড় ফাঁক। ‘পঁচিশ কোথায়? পিল পিল করে লোক আসছে।

    বড়মামা আঁতকে উঠলেন, ‘মরেছে, এ যে রাজসূয় যজ্ঞ রে? হাঁড়ি নয়, ড্রাম ড্রাম খিচুড়ি লাগবে। স্টপ দেম। অ্যানাউনস করে দে, পঁচিশ জনের বেশি নয়। গেটটা বন্ধ করে দে রাসকেল ভজুয়া।’

    ‘গেট বন্ধ করে আটকানো যাবে না ডাগদারবাবু। গেট টপকে চলে আসবে।’

    ‘ধাক্কা মেরে বের করে দে।’

    ‘মেরে শেষ করে দেবে বাবু।’

    বড়মামা গলা চড়িয়ে বললেন, ‘শুনুন, শুনুন আমাদের এই আয়োজন মাত্র পঁচিশ জনের জন্যে।’

    প্রত্যেকেই চিৎকার করে উঠল, ‘আমি সেই পঁচিশ জনের একজন।’

    ‘তা কী করে হয়! এখানে অনেককেই দেখছি যাঁরা টেরিটের প্যান্টশার্ট পরে এসেছেন। বড় বড় চুল। দে আর নট গরিব।’

    চিৎকার উঠল ‘আমরা মডার্ন গরিব। বেকার বসে আছি বছরের পর বছর।’

    ‘আমি মডেল গরিব বেছে নেব।’

    ‘বেছে নেব মানে? এটা কি স্টেট লটারি? কে বেছে নেবে?

    বড়মামা খুব অসহায়ের মতো বললেন, ‘সে কী রে বাবা, এরা যে দেখছি তেড়িয়া হয়ে উঠছে বেশ, জোর যার মুলুক তার। আপনারা পঁচিশজন বাকি সকলকে ঠেকিয়ে রাখুন। তাজিয়া

    কাজিয়া যা হয় নিজেরাই ফয়সালা করুন।’

    মার, মার, হই, হই রই রই। হেরে রে রে করে লোক ঢুকছে। যেন দশ আনার টিকিটের সিনেমার কাউন্টার খোলা হয়েছে। ভজুয়া পালাতে পালাতে বললে, ‘আরও আসছে বাবু। নারায়ণকা জুলুস নিকলেছে আজ।’

    শ্যামজেঠা পালাতে পালাতে বললেন, ‘সুধাংশু প্রাণে যদি বাঁচতে চাও পেছনের দরজা দিয়ে পালাও।’

    বড়মামা ভয়ে পেছোতে পেছোতে বললেন, ‘য পলায়তি স জীবতি। ব্যাপারটা বুফে লাঞ্চের মতো হয়ে গেল। যে পারে সে নিয়ে খাক।’

    চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে। একপাশের সামিয়ানা কেতরে গেছে। পেছনের দরজা দিয়ে রাস্তায় পড়ে বড়মামার লাল মোটরবাইক তিরবেগে পশ্চিমে ছুটছে। মেজোমামা কাঁপতে কাঁপতে টেলিফোন ডায়াল করছেন।

    ‘হ্যাঁলো থানা। নরনারায়ণে বাড়ি ঘেরাও করে ফেলেছে। বড় বড় থান ইট ছুড়ছে। ও সেভ আস, সেভ আস।’

    ছ’টা কুকুর বাগানে নেমে পড়েছে খেপে গিয়ে। মাসিমার কানে অ্যায়সা তুলো ঢুকেছে কিছুতেই বের করতে পারছেন না। মাথার কাঁটা, দেয়াশলাই কাঠি যতই খোঁচাখুঁচি করছেন গ্লিসারিন তুলো ততই ভেতরে চলে যাচ্ছে। কেবল বলছেন, ‘এখনও চণ্ডীপাঠ হচ্ছে! শিলাবৃষ্টি হচ্ছে না কি রে?’

    ‘আর দাঁড়াতে পারছি না। আমার পা কাঁপছে। প্যান্ডিমোনিয়াম! আরে দুর মশাই, হারমোনিয়াম নয় প্যান্ডিমোনিয়াম।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }