Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    লাস্ট টার্মিনাস

    লাস্ট টার্মিনাস

    পেছনের দরজার বাঁ-পাশ থেকে লম্বা আসন সামনের দরজার ডান পাশ পর্যন্ত চলে গেছে। হাফ লেডিজ, হাফ জেন্টস। এইরকম স্টেটবাস শহরে অনেক আছে। বিকেল। অফিস ভাঙা বাবুদের। ভিড়। সবাই বিপ্লবী। হৃদয়ে তাল মারছে স্লোগান-লড়াই লড়াই লড়াই। একখানা ছাগুলে গোঁত্তা, তারপর টরপেডো। তারপরে নিতম্ব ঘূর্ণন। ধুমধাড়াক্কা হয়ে যাওয়ার পর নিজেকে খুঁজে পেলুম। পেরেছি, নিজেকে বসাতে পেরেছি। দু-ধরনের বসা আছে, দুটোর জন্যেই আমরা। ব্যাকুল। নিজেকে যেভাবেই হোক বাসে বসাব, আর নিজে মরে পরিবারকে পথে বসাব।

    এদিকে-সেদিকে অল্প স্বল্প কেটে-ছড়ে গেছে। ও যাবেই। বাস তো আর ভেলভেট দিয়ে মোড়া যাবে না! আজও বসেছি এইটাই এক মহা সাফল্য। আমার বাঁদিক থেকেই মহিলামহলের শুরু। একটি মেয়ে বসে আছে। মহিলা বা রমণী নয়, ভারী সুন্দর একটি মেয়ে। আড়চোখে এক লহমার তাকানো। ওর বেশি—অভদ্রতা। ড্যাব ড্যাব করে তাকাতে নেই। মনে মনে তাকাও। অ্যায়সা। চাপ এপাশ থেকে ওপাশ থেকে, মেয়েটির কাঁধে আমার কাঁধ ঠেকে গেছে। ওপর বাহুতে ঠেকে গেছে ওপর বাহু। বাসে এমন হয়। কিছু মনে করতে নেই। কত বয়েস! কুড়ি হতে পারে, পঁচিশ হতে পারে, না, তিরিশ কখনই নয়। তিরিশে শীত আসে। এ বসন্ত।

    বাসে গাদাই হচ্ছে শয়ে শয়ে লাশ। খ্যাঁও ম্যাঁও। কথার টেনিস। নুড়ি পাথর। সামনেটা হয়ে গেল দুর্ভেদ্য চাইনিজ ওয়াল। আমার বাঁ-পাশে বসন্ত, ডান পাশে একটা পিপে। নাক দিয়ে ভসভস হাওয়া ছাড়ছেন। লাংস তো নয় হারমোনিয়ামের বেলো। মাঝে মাঝে গ্রাউন্ড ফ্লোর থার্ড ফ্লোর ঢেকুর। বুঝেছি পার্টির পয়সার বিরিয়ানি হয়েছে।

    সুইচ অফ করে দিলুম। বাসযাত্রী, ট্রেনযাত্রীদের তাই করতে হয়। দেহ থেকে নিজেকে তুলে নিতে হয়। কলকাতার বাস নামক মর্গে লাশটা আছে, মন চলে গেছে লাস ভেগাসে। মনকে অত দূরে পাঠাতে হল না। বাঁদিকে ঠেলে দিলুম। কাঁধ থেকে ওপর বাহু। কোমল, শীতল, অনুকম্পার মতো। চোখ বুজে ফেললুম। রোজ যা করি। সহযাত্রীদের দেখতে চাই না। ধূর্ত মুখ, বোকা মুখ, সন্দেহবাদী মুখ, নিরীহ মুখ, বড় দাঁত, ভাঙা দাঁত, মরা চোখ, উগ্র চোখ। চোখ বোজানো মাত্র সব অদৃশ্য। মাংসের পাঁচিল, ফারনেসের উত্তাপ, শব্দের ককটেল, ভ্যাপসা গন্ধ। অমৃতের পুত্ররা দলা পাকিয়ে চলেছে। ইঞ্জিনের আর্তনাদ শোনা গেল। সামনের আর পেছনের কন্ডাকটার একই সঙ্গে বাসের লোহার চাদরে গোটা দুই চাপড় আর কয়েকবার ঘণ্টা টেনে যাত্রা শুরু করলেন। দু পাশের ফুটবোর্ডে পাকা ফলের মতো মানুষ নয় ভোটার ঝুলছে। ডান বাঁ সব কদমা হয়ে গেছে। পায়ে পায়ে কাঁচি চলছে।

    টার্মিনাস চক্কর মেরে বাস রাস্তায় গিয়ে পড়ল। একটু যায় একটু থামে। কখনও গাড্ডায়, কখনও সমতলে। গেল, গেল, সামাল সামাল। দণ্ডায়মান পাঁচিল কখনও হেলে ফর্টিফাইভ, কখনও নাইনটি। ম্যালেরিয়া থাকলে কুলকুল ঘামে ছেড়ে গেল। অতীতের পাপ এক পোয়া কমল। নরকের কম্পিউটারে মেয়াদ মাইনাস হল। স্বর্গে ফিক্সড ডিপোজিটে কিছু যোগ হল।

    পঁয়তাল্লিশ মিনিটের পথ, এক, দেড়, দুই লেগে যেতে পারে। দমদম থেকে দিল্লি চলে গেল, ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর পৌঁছোল না। গাঁটের পর গাঁট। তবে বাঁ দিকের কথা ভেবে মনে হল, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত! এই হঠাৎ পাওয়া অনুভূতি। এ তো অসভ্যতা নয়, অবস্থিতি। অনেক দিনের পরে যেন বৃষ্টি এল!

    যাঁরা ইনসোমনিয়ায় ভুগছেন তাঁরাও যদি বাসে বসতে পান তো ঘুমিয়ে পড়েন। ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। বেড়া টপকানো ভেড়া গোনারও প্রয়োজন নেই। আমার ডান পাশের বস্তাটি ঢুলতে শুরু করেছেন; কিন্তু আমার বাঁ পাশেকী হচ্ছে! শরীরের সঙ্গে সেঁটে থাকা হাতটা আরও কোমল হয়ে উঠছে। গরমে নরম হয়ে আসা আইসক্রিমের মতো। মেয়েটির দেহভার আমার শরীরের ওপর ক্রমশই বাড়ছে। মাথাটা আমার কানের কাছে চলে এসেছে। চুল সুড়সুড়ি দিচ্ছে। মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। আড়ে তাকালুম। ঘুমিয়ে পড়েছে, যাকে বলে ঘুম কাদা। মাথা নামছে আমার বাঁ কাঁধের দিকে। ভয়ংকর কাণ্ড। পাবলিকের সামনে। ধাক্কা মারতে পারছি না। পাশের বস্তাটাকে ইতিমধ্যে দু-একবার মেরেছি। কাজ হয়নি কিছু। মেয়েটির বেলায় যে কারণে পারছিনা, তা হল ধড়মড় করে জেগে উঠে যদি বলে, অসভ্য। যদি বলে, কাঁধটা কেন এগিয়ে দিয়েছেন, বদ মতলব। তারপর গণধোলাই! দ্বিতীয় কারণ, খুব মায়া হচ্ছে। কোন অফিসে কী কাজ করে তা তো জানি না, হয়তো খুব খাটায়। কতই বা মাইনে দেয়। ভালোমন্দ কী-ই বা খেতে পায়! ক্লান্ত, শ্রান্ত হয়ে ঢুলে পড়েছে। কে-ই বা একটু স্নেহ করে, কে-ই বা ভালোবাসে! দশভুজা সংসার কেবল দেহি দেহি করছে—টাকা দাও, সেবা দাও। মেয়েটিকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করল। এক নজরে যা দেখেছি—অনেক চুল, ঝিনুকের মতো কপাল, সুন্দর নাক, ভুরু, চোখ। শান্ত মুখ। ভালোবাসার মতোই একটি মেয়ে। একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসতেই না পারল তা হলে মাটির পৃথিবী পনপন করে ঘুরছে কেন, ফুলই বা ফুটছে কেন, নদীই বা বইছে কেন ইত্যাদি।

    মেয়েটির মাথা আমার বাঁ কাঁধে নেমে পড়েছে। শুধু পড়েইনি, বেশ জুতসই ভাবে চেপে বসেছে। চুলে ভরা সুন্দর একটি মাথা। কাঠ হয়ে চোখ বুজিয়ে আছি। নট নড়নচড়ন, নট কিছু। তিনটে কারণ। প্রথম কারণ, পাবলিক। পরস্ত্রীকাতর, পরস্ত্রীকাতর। একজন একটু সুখে আছে দেখলেই বাগড়া দেবে। নিজে খাবে না অন্যকেও খেতে দেবে না। বললেই হল, কাঁধে মাথা পড়েছে, ঠেলে তুলে দিন। বসে বসে মজা মারছেন। খুব রস, তাই না! যেন নিজেদের চোখে বালি পড়েছে! দ্বিতীয় কারণ, দোলাদুলি করলেই ঘুম ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে মাথাটা তুলে নেবে। অবশ্য এ-ও জানি, আবার চুল আসবে, আবার মাথা হেলবে, আবার কাঁধে আসবে। মাঝের এই বিরতিটা আমি চাইছি না। বাসে নিত্য যাওয়া-আসা করতে করতে চুল সম্পর্কে আমি যথেষ্ট গবেষণা। করেছি। রাজনীতির মতে এতেও ডান বাঁ আছে। কেউ ডাইনে হেলেন, কেউ বাঁয়ে। মেয়েটি দক্ষিণপন্থী। তৃতীয় কারণ, মেয়েরা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চালান করে দিতে একখানি। চাং করে জেগে উঠেই বলতে পারে, আপনার কাঁধ আমার মাথায় কেন! কিছুতেই বোঝাতে পারব না, মাথায় কাঁধ থাকতে পারে না, কাঁধেই মাথা থাকে। মাথাই ঢোলে, কাঁধ ঢেলে না। দেহের কনস্ট্রাকশানটাই এমন! একমাত্র ব্যতিক্রম পায়ের জুতো। সময় সময় মাথায় ওঠে, গালেও। উঠতে পারে। আমার এক সহপাঠীর যেমন হয়েছিল। দোলের দিন রঙের আবেগে পাড়ার একটি মেয়েকে বলেছিল, দোয়েল, আই লাভ ইউ। বেরসিক দোয়েল দাঁড়কাকের মতো গলায় বলেছিল, তোমার মুখে জুতো। তারপর স্যান্ডেল খুলে পটাপট। সেই থেকে আমার সেই বন্ধুর নাম হয়ে গেল, স্যান্ডেল। সে এখন আমেরিকায়। এক মেক্সিকান সুন্দরীকে বিয়ে করে মহাসুখে আছে। আমি যেন যোগাসনে ধ্যানে বসে আছি অর্ধনারীশ্বর। ডানদিকটা পুরুষ, বাঁ দিকটা রমণী। হরগৌরীর শহর সংস্করণ। শঙ্করাচার্যের হরগৌরী অষ্টকের একটি-দুটি স্তবক মনে পড়ছে। আধখানা শিব আধখানা শিবানী।

    কস্তুরিকাচনলেপনায়ৈ
    শ্মশানভঙ্গবিলেপনায়
    সকুন্তলায়ৈ ক্ষণিকুন্তলায়।

    বাঁ-দিকে কস্তুরিকাচন্দনলিপ্ত গৌরী, ডান দিকের শরীর শ্মশানের ছাই মাখা, বাঁ দিকের সুন্দর খোঁপা, ডান দিকে সাপের কুন্তল। কলকাতার বাসের কী বাহাদুরি ক্ষমতা! বাড়িওলা, ভাড়াটে, সিপিএম, কংগ্রেস কিছুক্ষণের জন্যে হলেও, হলাহলি, গলাগলি। কোলাকুলি অবস্থাতেই বলছে বউকে বিধবা করে দেব। পাদানিতে যার পায়ের ওপর পা রেখে হাঁচোর-পাঁচোর ঝোলো, তার সঙ্গেই পাঁয়তাড়া। বহু আগেই বাঙালির এই স্বভাব ধরা পড়েছে প্রবাসে—যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। আমিও তো সেই বাঙালির বাঙালি।

    বাস যত টার্মিনাসের দিকে এগোচ্ছে ততই হালকা হচ্ছে। কাঠের মেঝে, টিনের ছাত, উলটোদিকের আসন, যাত্রী দেখা যাচ্ছে। আর তখনই আমার ভয় বাড়ছে। চলমান গণ-আদালত বিচারে নামলেই হল। মাথাটা যারই হোক, কাঁধটা তো তোমার! মানুষ না মরা পর্যন্ত কাঁধ দেওয়াটা অপসংস্কৃতির মধ্যে পড়ে। অতিশয় অপকর্ম।

    অতএব আমি এমন সহজ ভাব করছি, যেন স্বামী-স্ত্রী, হনিমুনে আছি। দণ্ডায়মান এক সরল মানুষ বলেই ফেললেন, আপনার স্ত্রী খুব ক্লান্ত। এই সময়টায় অমন হয়। আয়রন টায়রন খাওয়ান, সঙ্গে জিঙ্ক। লোহা আর দস্তা না খেলে ধস্তাধস্তি করবে কী করে! এই সময়টা মানে! প্রায় প্রবীণ মানুষটি কী বোঝাতে চাইছেন! একটু বোঝার চেষ্টা করেই মনে মনে আধ হাত জিভ কাটলুম। আমি যত।

    এগিয়েছি, ভদ্রলোক তার চেয়ে তিন, চার বছর এগিয়ে গেছেন। একবার আড়-চোখে বাঁ পাশে তাকালুম। কী গভীর, নিশ্চিন্ত নিদ্রা! হয়তো স্বপ্নও দেখছেন। রাজবাড়িতে সানাই বাজছে। বড় বড় রাজহাঁস ঘুরছে।

    আমার স্টপেজ এসে গেছে। দশ মহাবিদ্যালন্ড্রি, অবলা মিষ্টান্ন ভাণ্ডার। আমার নাম হল না। কাঁধে যে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ব না নামাতে পারলে মুক্তি নেই। কিছু নামল, কিছু উঠল। বাস চলল। নিজের জায়গাটা ঘোঁত-ঘোঁত করে পেছনে চলে যাচ্ছে দেখে মন ছটফট করল। তবু বসে রইলুম। খোঁটায় জড়িয়ে গেছে ঝুমকো লতা। খোঁটা কি আর সরতে পারে!

    টার্মিনাস প্রায় এসে গেল। কেউ আর দাঁড়িয়ে নেই। যে ক-জন বসে আছেন, বসে আছেন। সকলের মুখের ওপর দিয়েই অপরাধীর মন নিয়ে চোখ ঘোরালুম। কোনও মুখেই কোনও সন্দেহ নেই। সকলেই ধরে নিয়েছেন, আমরা স্বামী-স্ত্রী। স্ত্রী ছাড়া এমন নির্ভয়ে প্রকাশ্য স্থানে পুরুষের। কাঁধে মাথা ফেলে কে ঘুমোতে পারে! হিন্দু বিবাহ ব্যবস্থাই শিবের সংসার রচনার পথ করে দেয়। স্বামী-স্ত্রী হরগৌরী।

    এই সব ভাবতে ভাবতেই টার্মিনাস এসে গেল। সবাই দুমদাম নেমে গেলেন। তখনও ঘুম ভাঙেনি। আস্তে আলতো হাত মাথায় রেখে নাড়া দিলুম। শুনছেন, বাস শেষ হয়ে গেছে।

    মাথাটা তড়াক করে কাঁধ ছেড়ে লাফিয়ে উঠল। ভাগ্য ভালো কন্ডাক্টার সায়েব সব আলো নিবিয়ে দেননি। একটা আলো নাইট লাম্পের মতো জ্বলছিল।

    হতচকিত মেয়েটি জিগ্যেস করল, এটা কোথায়!

    লাস্ট টার্মিনাস।

    সে কী, আমি তোদু-স্টপেজ আগে নামব।

    আপনি দু-স্টপেজ। আর আমার যে পাঁচ স্টপেজ আগে নামার কথা। আপনার মাথা ফেলে নামতে পারিনি।

    ছিঃ ছিঃ। অ্যান্টি অ্যালার্জিক খেয়ে আমার এই অবস্থা! কিছু মনে করেননি তো!

    কিচ্ছু না।

    দুজনে নেমে এলুম। আর একটা বাস ধর্মতলায় যাওয়ার জন্যে তৈরি। আলো, লোক, ঘণ্টা, চিকার।

    চলুন ওইটায় উঠে পড়ি।

    মেয়েটি বলল, আজ মঙ্গলবার, এতদূর যখন এসেই গেছি, দক্ষিণেশ্বরে মাকে একবার দর্শন করে যাই।

    আমাকে আপনার সঙ্গে নেবেন!

    কথাটা বোমা ছোড়ার মতো দুম করে বলে সিঁটিয়ে রইলুম। কীভাবে ফাটে, কতটা শব্দ হয়! সে বললে—মায়ের কাছে সবাই যেতে পারে। চলুন না।

    হাঁটছি দুজনে পাশাপাশি। প্রথমে অ্যালার্জির কথা হল। কেন অ্যালার্জি, কী অ্যালার্জি। তারপরে নিত্য যান-যুদ্ধের কথা। তারপর চাকরির কথা। ক্রমশই সহজ হচ্ছি। মন্দিরের প্রবেশ পথে প্রায়। অন্তরঙ্গ যেন কত কালের পরিচয়। যেন ওই সুন্দর মাথাটা আমার কাঁধের জন্যেই তৈরি। ওই লম্বা লম্বা আঙুল আমার মুঠোয় ধরার জন্যেই। একজন প্রেমিকের যা যা ভাবা উচিত, আমি তাই ভাবছি। সামনে সে, একটু পেছনে আমি। তরতর করে হাঁটছে। সাহসী পদক্ষেপ। আত্মনির্ভর। ন্যাকা ন্যাকা, থ্যাসথেসে নয়। বাতাসে আঁচল উড়ছে। সার সার দোকানের আলোয় সে হাঁটছে। পৃথিবীটা বেবাক স্বপ্ন হয়ে গেল। কোথায় ডালহৌসি, কোথায় আমার নোনাধরা দেয়াল, শ্যাওলা ধরা কলতলা, কোথায় রাজপথের সংগ্রামী মিছিল, কোথায় সেই প্রবীণদের নিত্য প্যানপ্যানানি, মানুষ বাঁচবে কী করে, যা দিনকাল। ওসব চুলোয় যাক। ওমর খৈয়াম ভেতরে এসে পড়েছেন—

    আজ ফাগুনের আগুন-জ্বালে
    হুতাশ-বোনা শীতের বাস
    পুড়িয়ে সে সবে ছাই করে দাও
    দাও আহুতি দুখের শ্বাস!
    আয়ু-বিহম—খোঁজ রাকো কি
    মেলিয়া ডানা উড়ল হায়,
    পেয়ালাটুকু শেষ করে নাও
    এক চুমুকেই ফাগুন যায়।।

    আরতি শুরু হয়ে গেছে। নাটমন্দিরে লাইন। আমার সামনে সে, পেছনে আমি। ভবতারিণী সামনে ঝলমলে। মানুষের কাণ্ড দেখে জিভ কেটে হাসছেন। আমি মা দেখছি, খোঁপা দেখছি। আমি মা দেখছি, ঘাড় দেখছি। মা দেখছি, কাঁধ ঢালু চওড়া পিঠ দেখছি। আমি মা দেখছি, ব্লাউজের পেছনের হুক দেখছি। মনের এমন একটা অবস্থা হল, স্থান, কাল বোধটাই চলে গেল। মনে হতে লাগল, আমরা বহুদিন বিবাহিত। কোথাও আমাদের একটা প্রাচীন সংসার আছে, কোনও বটতলায়। বেড়া আছে, গাছ আছে, তুলসীমণ্ডপ আছে, ছাগল আছে।

    বেকসুর সেই রাত। বকুলতলার ঘাটে জোয়ার ছলাত ছলাত নদীর ধারে, ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার আবহ শব্দে, কথাটা বলেই ফেললুম, ওই মাথাটা কাঁধে নয় বুকে চাই।

    ভেবেছিলুম, ভুরু দুটো কোঁচকাবে। মুখ কঠোর হবে। ঠাস করে দরজাটা বন্ধ হয়ে যাবে। হল না। মোলায়েম একটা হাসি। খুব অর্থমাখানো দুটো চোখ। এক ঝলক চাঁদের আলো। সাদা পায়রার ফটফট ডানা। অবশেষে দুর্দান্ত ঝাল শিঙাড়া, জিভ-ছ্যাঁকা চা।

    ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালতের বিচারক চোখ তুলে বললেন—এত সুন্দর শুরুটাকে। মাঝপথে এমন জগাখিচুড়ি পাকিয়ে ফেললেন কী করে। কাঁধও রয়েছে, মাথাও রয়েছে, বাসও আছে। তাহলে বাঁধনটাকে হাতুড়ি মেরে দু-টুকরো করতে চাইছেন কেন? কাঁধটা মাথা থেকে সরাতে চাইছেন কেন?

    আমি যে গাড়ি কিনেছি।

    অ বড়লোক হয়েছেন?

    নল দিয়ে ছোড়া আলপিনের মতো বড়লোক শব্দটা প্যাঁক করে আঁতে এসে ফুটল। বড়লোক না হলে এত ছোট হলুম কী করে। প্রেম হল মধ্যবিত্তের জুয়েল। আর ভোগ হল বড়লোকের। বিড়ম্বনা। নিজের শরীরটার দিকে তাকাতে ঘেন্না করে। জল ভরা ভিস্তির মতো অশ্লীল। কামুকের চোখ। নেকড়ের থাবা। প্রেতের মতো নিঃসঙ্গ।

    বিচারে বসেছেন, নামজাদা এক সাহিত্যিক। একটা সমাধানের রাস্তা তিনি খুঁজে বের করতে চাইছেন। মামলাটা ঝুলে আছে বেশ কিছুকাল। এর মধ্যে আমি অনেকটা উঠেছি। একতলার এঁদো বাড়ি ছেড়ে সাত তলায় উঠেছি। আকাশের কাছাকাছি। উত্তর, দক্ষিণ, পুব, পশ্চিম সব খোলা। খিদিরপুরের জাহাজ, মাস্তুল খাড়া, দমদমের প্লেন নামা, গল্ফগ্রিনের টি টি মাস্তুল, সব দেখা যায়। অনেক আলো, অনেক বাতাস, ঝড় এলে সব দক্ষযজ্ঞ। আমি এখন ভালো খাই, ভালো পরি। তবে, সত্যিই উঠেছি, না পড়েছি, ঠিক বুঝতে পারি না। অন্ধকারের বাণিজ্য, অন্ধকারের টাকা। লালুদা, ভুলুদাদের রাজনৈতিক উপদ্রব। কষে বেল্ট বাঁধা, উর্দিপরা, ঘর্মাক্ত আইনের প্রভুদের নিত্য নৈবেদ্য, প্রেমহীন দেহসেবা। আমি লোকটা নষ্ট হয়ে গেছি একেবারে।

    সাহিত্যিক বিচারক বলছেন, শুনতে পাচ্ছি, এই উথালপাতাল ভাবনার মধ্যেও বুঝলেন, প্রথম বিয়েটাই বিয়ে, পরের সব তাপ্পি। কাপের হাতলটা ভেঙে গেলে সেটা আর কাপ থাকে না, হয়ে। যায় গেলাস। বাইরে বড়লোক হলেও, ভেতরে একটু গরিব হওয়ার চেষ্টা করুন না। আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেছেন?

    তাকাতে পারিনি, কারণ, বিবেকটাকে কিছুতেই খুন করতে পারছি না। সে যে মনের কোন করে বসে আছে জানি না। যেই একা হই সঙ্গে বেরিয়ে আসে। বৃদ্ধ পিতার মতো, বৃদ্ধা মাতার মতো। ছানি পড়া, মৃত মাছের মতো চোখ। কেবল তাকিয়ে থাকে। বলে না কিছুই। আর তখনই আমি নিজেকে নিজেই বলতে থাকি, থাকবে না কিছুই। প্রোমোটারের তৈরি বাড়ির মতো হঠাৎ একদিন ভেঙে পড়বে।

    মাধুরীর দিকে তাকালুম। রোগা হয়েছে। আগের সেই রং নেই। চুল কমে গেছে। মুখের আদল শক্ত হয়েছে। কষ্টে আছে, অভাবে আছে, আগুনে আছে। দশ বছর আগের সেই রাত ফিরে। আসছে। মন্দির, আরতির শঙ্খঘণ্টা, আলোছায়া, গঙ্গার জলের শব্দ, ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়া। গরম শিঙাড়ার দাঁতে ধরা অংশের ফিকে ধোঁয়া, পেছন থেকে দেখা খোঁপা, কাঁধ, পিঠ, ব্লাউজের ভি-কাট। একটু প্রেম, একটু কাম।

    চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মাধুরীর হাতটা ধরে বললুম, ‘ওঠো!’

    সাহিত্যিকের দিকে তাকিয়ে বললুম, ‘লাস্ট টার্মিনাস’ পর্যন্তই যাব।

    —খুলে যাবে না তো!

    –খোলার চান্স নেই, টিল ডেথ ডু আস পার্ট। কে কখন নেমে যাব, সেটা বলি কী করে। কার কাছে কত দূরের টিকিট, সে আমিও জানি না, ও-ও জানে না!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }