Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1246 Mins Read0
    ⤶ ⤷

    হঠাৎ বৃষ্টিতে

    হঠাৎ বৃষ্টিতে

    আকাশ মেঘলাই ছিল। হঠাৎ দূরে ঝাপসা হয়ে বৃষ্টি এল। বৃষ্টি আসছে, ক্রমশই এগিয়ে আসছে হু হু করে। আমরা দুজনে ছুটতে ছুটতে একটা ঝাঁকড়া গাছের তলায় আশ্রয় নিলাম প্রথমে। জানি ভীষণ জোরে বৃষ্টি এলে মাথা বাঁচবে না; কিন্তু এ ছাড়া অন্য কোনও উপায় ছিল না। ফোর্টের পাশে এই ফাঁকা মাঠে আর কোনও আশ্রয় আছে! সামনে গেরুয়া গঙ্গা। একটা দুটো মাঝারি জাহাজ বৃষ্টিতে ভিজছে। দূরে পাকিস্তান থেকে ধরে আনা প্যাটনের লোহার চাদরের উপর চটাপট বৃষ্টির ফোঁটা ছিটকোচ্ছে। দুপুরে সাধারণত এদিকে তোক খুব কমই আসে। গ্রীষ্মের দুপুরে কে আর শখ করে বেড়াতে আসে ফাঁকা মাঠে। আমরা দুজনে এসেছিলাম মেঘলা দেখে। মেঘ থমকানো দুপুরে ভরা গঙ্গা, জেটি আর জাহাজকে এক পাশে রেখে হাতে হাত ধরে দুজনে হাঁটতে হাঁটতে মেরিন হাউসের দিকে যেতে চেয়েছিলাম। একটা দুটো বাস, কি মোটর হুসহুস করে চলে যাচ্ছিল পাশ দিয়ে। এখন বৃষ্টি আমাদের আটকে দিয়েছে। দুটো পাখির মতো জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি গাছতলায়। গায়ে গুড়ো গুঁড়ো বৃষ্টির ছাঁট লাগছে। বেশ বুঝতে পারছি মাথার উপর পাতার আবরণ আর বেশিক্ষণ আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে না। কল্পনা ইতিমধ্যে মাথায় ঘোমটা তুলে দিয়েছে। নীল শাড়ি জড়ানো তার বাইশ বছরের শরীর এখন আমার খুব কাছে। আমি তাকে কোমরের কাছে জড়িয়ে ধরে প্রায় বুকের পাশে টেনে এনেছি। মনে হচ্ছে অনেক দূরের একটা ছবি বৃষ্টির দূরবিনে খুব কাছে এসে গেছে সেই সেদিনের ছবি, যেদিন কল্পনা আমার বউ হবে।

    আপাতত অনেক বছর আমাদের এমনি করে মাঝে মাঝে বাড়ি পালিয়ে শহরের এই সব প্রান্তসীমায় এমনি সব অদ্ভুত সময়ে চলে আসতে হবে, কারণ চলে না এসে পারব না। একটা চিঠি লেখা কি দূর থেকে দেখে একটু মুচকি হাসার পর্যায় আমরা অনেক আগেই পেরিয়ে

    এসেছি। আমাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েই গেছে, যেদিন একটা চাকরি পাব, ঠিক তার একমাস পরেই বিয়ে করব। কোনও ঘটা-টটা নয়। নিতান্তই সাদামাটা নিম্ন মধ্যবিত্তের বিয়ে। সানাই নয়, ভোজ নয়, তবে হ্যাঁ, হিন্দুমতে বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নি সাক্ষী করে। বিয়ে। কল্পনার দীর্ঘ শরীর বেনারসীর আবরণে সেদিন কেমন দেখাবে যেদিন আমরা গাঁটছড়া বেঁধে সাতপাক ঘুরব। কল্পনার দিকে আড়চোখে চেয়ে আমার মনে হল, এখন যেমন দেখছি, এতটা স্নিগ্ধ নয় আর একটুদীপ্ত, কারণ উপোস আর হোমের আগুনে সেদিন তার মধ্যে একটা অন্য দীপ্তি আসবে! দৃশ্যটা চিন্তা করে তখনই একটা ইচ্ছে হল। ডান হাতটা তখন কল্পনার। কোমরের উপর একফালি অনাবৃত মসৃণ জায়গার উপর খেলা করছিল। আমি তাকে আর একটু কাছে টেনে এনে তার গালে একটা চুমু খেলাম। বৃষ্টি ভরা সেই ফাঁকা মাঠে ঝাঁকড়া গাছের তলায় ভেজা ভেজা কপোত-কপোতীর মতো আমরা দুজনে দাঁড়িয়ে। জলের ঝাপটা আর পশ্চিমের হু হু হাওয়ায় আমাদের শীত করছিল। ঠিক সেই মুহূর্তে আমরা একটু আশ্রয় খুঁজছিলাম মনে মনে। যতটা সম্ভব ঘনিষ্ঠ হয়ে একে অন্যকে বৃষ্টির ছাঁট থেকে রক্ষা করার চেষ্টা করছিলুম। যদিও ব্যাপারটা ছিল খুব দুঃসাধ্য।

    ইতিমধ্যে মনে হল বৃষ্টিটা যেন হঠাৎ একটু কমে গেল। যেন কোনও এক অদৃশ্য প্রান্তে জলের সুতো ছিঁড়ে গিয়ে একটু ফাঁক পড়ে গেল। এই সুযোগে ছুট ছুট করে আমরা দুজনে প্রিনস অফ ওয়েলসের জন্যে কোনও এক সময়ে তৈরি মেমোরিয়ালের তলায় আশ্রয় নিলাম। কল্পনার। শাড়ির নীচের দিকটা ভিজে সপসপে হয়ে গিয়েছিল। ছুটতে বেশ অসুবিধে হচ্ছিল। পায়ে জড়িয়ে যাচ্ছিল। শাড়িতে, সায়াতে সপ সপ শব্দ। মনে আছে কল্পনা খুব হাসছিল। তার চটি পা থেকে। খুলে বেরিয়ে যাচ্ছিল, মেয়েরা যে কেন বৃষ্টিতে ভিজে এত আনন্দ পায়!

    গোটাকতক বিশাল স্তম্ভের উপর একটা ছাদ। চারদিক ফাঁকা, মাথাটাই কেবল আবরণে ঢাকা। ভিতরে কয়েকটা সবার-আসন পাতা। জায়গাটাকে আগে কখনও এত ভালো করে দেখার সুযোগ হয়নি। এ জায়গাটা প্রায়ই বিশেষ একধরনের লোকের দখলে থাকে। আজ আর এত ভাবলে চলে না। কে ভিজবে গাছতলায়। আকাশের অবস্থাও বিশেষ ভালো নয়। চারদিক ঝাপসা যেন মধ্যাহ্ন আঁধার। আজ অবশ্য বেশি লোক ছিল না। বেশি বলি কেন আদৌ কোনও লোক ছিল না। আমি আর কল্পনা। একটা কুকুর তার একরাশ ছানাপোনা। ঢুকতে না ঢুকতেই আবার বৃষ্টি এল। এবার আরও জোরে। সঙ্গে এলোমেলো প্রচণ্ড হাওয়া।

    শাড়ির আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে কল্পনা বলল, যাক আর ভয় নেই, এবার শালা কত বৃষ্টি আসবি আয়।

    কল্পনা খুব খুশি থাকলে মাঝে মাঝে শালা বলে।

    তুমি তো একদম ভিজে গেছ। এক কাজ করো না, এখানে তো কেউ কোথাও নেই, শাড়িটা খুলে এসো আমি একটা দিক ধরি, তুমি একটা দিক ধরো লম্বা করে। যা হাওয়া এক্ষুনি শুকিয়ে যাবে।

    যাঃ কী যে বলো তুমি, একেবারে ছেলেমানুষ। চারদিক উদোম খোলা। আমি এখানে সায়া আর ব্লাউজ পরে শাড়ি খুলে শুকোব। হিন্দি ছবি পেয়েছ না!

    হিন্দি ছবিরই তো বিষয়বস্তু আমাদের এই দুজনের বেরোনো, এই স্ট্যান্ডে ঘুরে বেড়ানো। এখন এই শাড়ির দৃশ্যটা জুড়ে এসো ডুয়েট গাই—হাওয়া মে উড়তা যায় মেরে লাল দুপাট্টা মলমল।

    উঃ কত দিনকার গান। তোমার মনে আছে। নার্গিস, রাজকাপুর। কথাটি বলেই কল্পনা হাত দুটো মাথার উপর তুলে একটা নাচের ভঙ্গি করল। দৃশ্যটা এত দুর্লভ মনে হল মুহূর্তটাকে মুক্তো করে হাতে রাখি। পকেটে তোয়ালে রুমাল ছিল তাই দিয়ে কল্পনার ঘাড়ের গলার বুকের কাছের জল মুছিয়ে দিলাম। মেয়েরা শুধু সেবা করে না, মাঝে মাঝে একটু সেবা পেতে চায়। সেই। সময়টা ওরা কীরকম আদুরে বেড়ালের মতো হয়ে যায়, কেবল ঘর্ঘর শব্দটাই করে না, বাকি সব এক।

    চলো না বসি ওই খালি বেঞ্চিটায়—ঝেড়েঝুড়ে।

    চলো।

    গঙ্গার দিকে মুখ করে দুজনে বসলাম পাশাপাশি। বেশি দূর দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে আছে। ওপার মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার বৃষ্টির আঁচলে ঢাকা পড়ে যাচ্ছে। কল্পনার ঘাড়ের কাছে গালটা রাখলুম, জলে ভিজে হাওয়ার ঝাপটায় কী সুন্দর ঠান্ডা হয়েছে, যেন পাথরের বাঁধানো বেদি। ঠিক বুকের কাছ থেকে একটা মৃদু, দেহের উত্তাপ মেশানো সুন্দর গন্ধ উঠছে। এই বয়েসের মেয়েদের কারুর কারুর নাভির কাছে মৃগনাভি থাকে না কি?

    শব্দটা প্রথমে কল্পনারই কানে এল! বৃষ্টির শব্দ ছাপিয়ে সে ঠিকই শুনেছে মৃদু হলেও বোঝা যায় স্পষ্ট কে যেন ফিশফিশ করে বলছে—জল জল।

    কে বলো তো। কে যেন জল চাইছে। কোথাও কাউকে দেখছি না।

    চলো উঠে দেখি। কে জল চাইছে।

    ভিতরে কোথাও কেউ নেই। আওয়াজটা আসছে পশ্চিম দিক থেকে। কল্পনাই প্রথম দেখল। লোকটি মধ্যবয়সি। চেহারা বেশ ভালোই। একটা হাত বুকের কাছে। নিজের গায়ের জামাটা সেই হাতে জড়ানো, রক্তে লাল হয়ে গেছে। আঘাতটা ঠিক কোথায়—মাথায় না বুকে বোঝা গেল না। মাথাটা একটা উঁচু ধাপের উপর। চোখ দুটো ফুলে গেছে, ভিতরের সাদা অংশ অল্প বেরিয়ে আছে, ঠোঁট দুটো মাঝে মাঝে নাড়ছে—জল, জল।

    কল্পনা আমার মুখের দিকে তাকাল। আমি কল্পনাকে প্রশ্ন না করলেও দুজনের মুখেই এক কথা লেখা কী ব্যাপার, ব্যাপার কী?

    মার্ডার নয় তো? চলো পালাই। শেষে হাঙ্গামায় জড়িয়ে যেতে হবে। পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা।

    কী যে বলো না। একটা লোক এই অবস্থায় জল চাইছে। বাঁচবে কিনা সন্দেহ। তাকে ফেলে রেখে যাবে। আমাদের একটা কর্তব্য নেই!

    জল পাব কোথায় এখানে! গঙ্গায় অনেক জল কিন্তু আনবে কী করে? হঠাৎ কল্পনা হাঁটু মুড়ে লোকটার পাশে বসে পড়ল। তারপর শাড়ির আঁচল নিঙড়ে একটু করে বৃষ্টির জল তার ঠোঁটে ঢালতে লাগল। তালু বোধ হয় শুকিয়ে গিয়েছিল একেবারে। জিভ দিয়ে চেটে চেটে সেই জল খেল। খেয়েও যেন কিছু হল না, আরও চাই। এদিকে আঁচলে আর জল থাকে! কল্পনা কোমরের উপরের শাড়ির পুরো অংশটা খুলে নিয়ে এক জায়গায় জড়ো করে নিঙড়ে জল বের করে লোকটার সেই ভীষণ তেষ্টা মেটাতে লাগল।

    আমি কী দেখব? সেই লোকটাকে নাকি হাঁটু ভেঙে বসে থাকা কল্পনাকে। ঘাড়ের কাছে খোঁপা দুলছে। খাটো কাঁচুলি ঝুঁকে পড়ার সঙ্গে সঙ্গে পিঠের দিকে আরও উঠে যাচ্ছে, ভরা বুক সেই। স্থান-কাল-পাত্রেও তার স্বাভাবিক কিংবা অস্বাভাবিক আকর্ষণ বিকিরণ করছে। এক সময়ে মনে হল এই অসাধারণ দৃশ্যটা দেখার জন্যই আমি হলে উঠে বসতুম। মৃত্যুর দিক থেকে জীবনের দিকে ফিরে আসতুম। কিন্তু লোকটা কিছুই করল না। জল খেতে খেতে এক সময় কাত হয়ে গেল

    তার ঘাড়। চোখ দুটো একেবারেই উলটে গেল। একেই কি বলে মৃত্যু! দেখিনি। কল্পনা উঠে দাঁড়াল। শাড়ি আবার শরীরে জড়িয়ে নিয়েছে। চোখের কোণে জল। কাঁদছে সে। কী আশ্চর্য! কোথাকার কে এক নাম না জানা লোক, তার শোকে কাঁদবার কী আছে!

    যাঃ মরে গেল। কথাটা এমন ভাবে বলল যেন এইমাত্র তার হাত থেকে একটা পাখি উড়ে গেল।

    তুমি আগে কখনও কাউকে মরতে দেখেছ কল্পনা?

    দেখেছি বই কি, আমার বোনটা মারা গেল সেবার শীতকালে।

    চলো এইবার এইখান থেকে সরে পড়ি, এইবার পুলিশ আসবে তখন মহা মুশকিল হবে। বৃষ্টি থেমেছে, বিকেল হয়ে গেছে। এখুনি অফিস ছুটি হবে, চারদিকে লোক গিসগিস করবে।

    তাতে কী হয়েছে? এমনভাবে কথা বলছ যেন তুমি এইমাত্র লোকটিকে খুন করেছ!

    তুমি জানো না কল্পনা, মরা মানুষ দেখতে আমার ভীষণ ভয় করে। তারপর পুলিশ? বাবা বলা যায় না কখন কাকে কীসে জড়িয়ে দেয়।

    একটা কিছু না করেই চলে যাব? দাঁড়াও একটা ভিজিটিং কার্ড জামার পকেট থেকে গড়িয়ে পড়েছে।

    কল্পনা নীচু হয়ে কার্ডটা তুলে নিল। আমি কার্ডটা নিয়ে দেখলাম। লেখা আছে, বিকাশ চৌধুরি, ম্যানেজিং ডিরেক্টর, রেনবো ইন্ডাস্ট্রিজ প্রাঃ লিমিটেড। তলায় এন্টালির অফিসের ঠিকানা, নিউ আলিপুর। ছোট্ট করে ফোন নম্বর।

    তার মানে এই ভদ্রলোকের নাম বিকাশ চৌধুরি, একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বলো কী? এত বড়লোক!

    হতে পারে আবার নাও হতে পারে। এটা অন্য কারুর কার্ড হতে পারে, পকেটে ছিল হয়তো।

    আমি তখন ভালো করে সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখলাম। তন্ন তন্ন করে তার গায়ে ম্যানেজিং ডিরেক্টরের চিহ্ন খুঁজতে লাগলাম। পায়ের জুতো, বেশ দামি টাউজার, হ্যাঁ, কম দামি নয়, গেঞ্জি তাও বেশ দামি, চেহারা যথেষ্ট সুন্দর, হাতে একটি আঙটি রয়েছে, পাথরটা নীল। চেহারা, বেশভূষা বেশ সম্মানজনক। কল্পনা আমার মনে হচ্ছে হয়তো বিকাশ চৌধুরি হলেও হতে পারেন। না হলেই বা কী? একজন মানুষ মারা গেছেন, এখন আমাদের অবশ্য কিছু করতে হবে!

    কল্পনা, একবার চেষ্টা করে দেখলে হয় না বাঁচানো যায় কি না?

    কীভাবে?

    কোনওরকম আর্টিফিসিয়াল ব্রিদিং-ট্রিদিংবা অন্য কিছু করে।

    ছেলেমানুষ তুমি। ওভাবে কাউকে এই অবস্থায় কোনও কালে বাঁচানো গেছে?

    একবার দেখব চেষ্টা করে। কলেজে আমার এনসিসি ট্রেনিং ছিল। ফার্স্টএড কিছুটা জানা আছে।

    হঠাৎ তুমি এত উৎসাহী হয়ে উঠলে? এই তো বলছিলে সরে পড়বে।

    ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। ভদ্রলোককে কোনওভাবে বাঁচাতে পারলে উনি খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে ওই প্রতিষ্ঠানে একটা চাকরি দিতে পারতেন। কল্পনা হাত ধরে আমাকে টেনে নিয়ে চলল। পশ্চিমে গঙ্গার দিক থেকে রেলের লাইন পেরিয়ে একটা কড়া চেহারার লোক আসছে এই দিকে। আমরা জোরে পা চালিয়ে দিলাম, ফোর্টের পাশে সবুজ ঢাকা জমির উপর দিয়ে। বৃষ্টি থেমে গেলেও চারিদিকে বেশ একটু বৃষ্টি বৃষ্টি ভাব সন্ধেটাকে মধুর শীতল করছে। পশ্চিমে মেঘের ফাটলে সূর্য রঙের খেলা খেলছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article হরি ঘোষের গোয়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }