Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প273 Mins Read0
    ⤶ ⤷

    গরুর রচনা

    গরুর রচনা। গরুর চোনা নয়। তা ভাল না মন্দ এ নিয়ে কত কথা আছে। গরুর রচনার চেয়ে দেশপ্রেম কিংবা বড় হয়ে তুমি কী হতে চাও লিখতে সুবিধে হতো। বড় হয়ে আমি “দেশপ্রেমিক” হব এই রচনা লিখে সাড়া ফেলে দিয়েছিল আমার খুড়তুতো ভাইয়ের মাসতুতো ভাই মহেশ। মহেশ একটি গরুর নাম। আবার মহেশ মাসতুতো ভাইয়ের নাম। সুতরাং মহেশ নামের এই মানুষটি একটি গরু। গো মাতা নয় গো পিতা। বলদ। সেই বলদে দেশপ্রেম নিয়ে লিখে ২০-র ভিতরে কুড়িই পেয়েছিল শোনা যায়। আমার খুড়তুতো ভাই গণেশ বলে, বরং ২০-র চেয়ে বেশি পাওয়াও অসম্ভব ছিল না। এই কালে পরীক্ষায় যেমন মাইনাস নম্বর দেওয়া হয়, প্লাস দেওয়া চালু করলে কুড়িতে মহেশ পঁচিশই পেত। আমি লিখলে আমিও পেতাম। আমি কাত্তিক গরুর রচনার বদলে আমি দেশপ্রেম লিখতাম না হয়। দেশ অনেক বড়। দেশ আমার দেশ। গরুও অনেক বড়। গরু আমার গরু। গবাদি পশু খুবই মূল্যবান। পুরাকালে দেশ জয় করে সৈনিকরা সোনাদানা রমণী এবং গবাদিপশু লুন্ঠন করত। সেই লুন্ঠন বন্ধ করতে দেশপ্রেমিক হওয়া জরুরি। সুতরাং গরুর রচনা লিখতে গিয়ে যদি দেশপ্রেম নিয়ে লেখা হয়, তা ভুল তো হবে না, বরং তাইই সমীচিন হবে। দেশ লুন্ঠন এবং গবাদি পশু লুন্ঠন একই ঘটনার দুই রূপ। গো-রক্ষাই দেশ-রক্ষা। দেশ রক্ষাই গো রক্ষা। আসুন গরুর কথা বলি গরুর রচনার মাধ্যমে। গরু নিয়ে যেমন মহেশ গল্পের কথা জানি। গরু নিয়ে আর এক গল্প জানি, ‘হাজরা নস্করের যাত্রা সঙ্গী’ (শ্যামল গঙ্গোপাধ্যায়)। হাজরা চাষা মানুষ। গরু কিনে গো-হাট থেকে ফিরছে। রাতে গরুর সঙ্গে রুটি ভাগ করে খাচ্ছে। গরু আর মানুষ এক সঙ্গে বসবাস করে একে অন্যের ভাষা বুঝতে পারে। সুখ দুঃখও। গরু চিরকালই ভাল যাত্রাসঙ্গী। যাই হোক গরুর রচনা লিখতে গিয়ে অন্য কথা না বলে গরুর কথা বলি।

    গরু এক অবোধ প্রাণী। মানুষের ভিতরেও অবোধ মানুষ আছে। তাঁকে আদর করে ‘গরু’ বলা হয়। যেমন মহেশ আর গণেশ। আমার খুড়তুতো ভাই এবং তার মাসতুতো ভাই। এবং আমি কাত্তিক। আমিও এক অবোধ মানুষ। সাতও জানি না, পাঁচও জানি না। গরুর চারটি পা। চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ নিয়ে গরু চতুর্দিকে ঘুরে বেড়ায়। উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর আর পুবে বঙ্গোপসাগর… উত্তর পুবে আসাম নাগাল্যাণ্ড… ইত্যাদি ইত্যাদি। এই আমাদের দেশ। এই আমাদের শুরু ও শেষ। যেমন এই আমাদের শাড়ি, এই আমাদের নারী। হিমালয় থেকে কন্যাকুমারিকা, মুম্বই থেকে গুয়াহাটি, এই ভারত আমার দেশ। গরু এই চারদিকে চতুষ্পদ নিয়ে ঘুরে বেড়ায়। গরু দুধ দেয়। দুধ আমাদের পুষ্টি দেয়। পুষ্টির কথা শুনলে আমার মনে পড়ে ফষ্টির কথা। ফষ্টির কথা শুনলে নষ্টির কথা। কী থেকে কিসে যাচ্ছি? যাচ্ছি তো যাচ্ছি। গরু ঘাস খায়। নদীতীরে সবুজ ঘাসের জমি। নদীর নাম মালিনী। মালিনী নদীর কূলে কন্বমুণির আশ্রম। সেই আশ্রমে উর্বশী মেনকা এবং বিশ্বামিত্রর গর্ভজাত কন্যা শকুন্তলা বড় হয়ে উঠছিল। বেতস লতার মতো তার দেহ বল্লরী। এই সময় দেশের রাজা দুষ্মন্ত শিকারে বেরিয়েছিলেন। একটি হরিণ শিশুর পিছু পিছু দৌড়ে তিনি এসে পৌঁছলেন কন্বমুণির আশ্রমে। যুবতী শকুন্তলাকে দেখে মোহিত হলেন। দেশের রাজা বলে কথা। আশ্রম কন্যাকে প্রলুব্ধ করে নির্জনে নিয়ে গিয়ে ভোগ করলেন। অভিজ্ঞান দিয়ে গেলেন। অভিজ্ঞান আংটি যেমন হতে পারে, অভিজ্ঞান হতে পারে অঙ্গে অঙ্গে নখের দাগ। দাঁত আর নখের দাগ অভিজ্ঞান নিয়ে গৃহে ফেরে বন কন্যা শকুন্তলা, এক আদিবাসী যুবতী। বনে গিয়েছিল পাতা কুড়োতে, ঝাঁটি কাঠ সংগ্রহে। বন তাদের পেটের ভাত দেয়। সালোয়া জুড়ুম, দেশপ্রেমিক গ্রাম-রক্ষী বাহিনীর লোক শকুন্তলাকে ভোগ করে অভিজ্ঞান দিয়ে চলে গেছে। মালিনী নদীর তীরের বনভূমিতে এমন হয়ে থাকে। দুষ্মন্তরা এখন এমন করে থাকেন।

    লিখছিলাম গরুর রচনা। হয়ে গেল দুষ্মন্ত আর শকুন্তলার গল্প। গরুর দুইটি কান, মাঝে মাঝে নাড়ায়। লেজ দিয়ে মশা মাছি পোকা-মাকড় তাড়ায়। হাম্বা রব দিয়ে গো-শাবক গো-মাতাকে ডাকে। সেই ডাক গ্রীষ্মের দ্বিপ্রহরে শোনা যায় গ্রামের বাতাসে। অন্তত আমি তো শুনেছি। তৃষ্ণার্ত গো-শাবক, বাছুরের মুখে তখন কাকিমা জলের বালতি ধরতেন। আমাদের বাড়িতে কালো গরু ছিল। অঘ্রান মাসভর তার পরিচর্যা করত মা-কাকিরা। সকালে খুরে আর শিঙে তেল মাখাত। গলায় জবাফুলের মালা পরাত। গরু আমাদের কৃষিভিত্তিক সমাজে গৃহপালিত প্রাণী হিসেবে এক নম্বর। সেই সমাজ ধীরে ধীরে বদলে গেছে। গরুর গাড়ি এক সময়ে ছিল অন্যতম যান। গাড়োয়ানের গাড়ি টানে গরু। এ দেশে পাতাল রেল, রাজধানী এক্সপ্রেসের সঙ্গে গরুর গাড়ি আছে। বিশ্বের সব চেয়ে শ্লথ গতির যান। আবার নিরাপদ যানও বটে। বাসে ট্রামে যাওয়া আসা করলে হামেশাই তো শুনতে পাই কন্ডাকটর, ড্রাইভারকে সুসভ্য নাগরিক তিরস্কার করছেন, যা গরুর গাড়িতে কন্ডাকটরি করগে যা, ড্রাইভার না গরুর গাড়ির গাড়োয়ান! গরুর গাড়ির গাড়োয়ান হওয়ার চেয়ে অসম্মান আর নেই যেন। একটা নাটক বহুদিন চলেছিল, গরুর গাড়ির হেড লাইট। মোটা দাগের হাসির নাটক। গরুর গাড়ি রাতে চলে না। খুব দরকারে চললে নিচে লন্ঠন ঝুলত। মানুষের ইতিহাসে যানবাহন যতো গতিশীল হয়েছে গরুর গাড়ি ততো ব্যাঙ্গ বিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি শেষ গরুর গাড়ি যাত্রা করেছিলাম ১৯৭৫ সালের ডিসেম্বরে। পশ্চিম মেদিনীপুরের (তখন অখণ্ড মেদিনীপুর) গোপীবল্লভপুরের বর্গীডাঙা থেকে প্রায় মাইল কুড়ি পশ্চিমে বংশীধরপুর গ্রামের উদ্দেশে। সঙ্গে বিছানাপত্র আর সুটকেস। আহা শীতের দিনে রোদ পোয়াতে পোয়াতে ঘন্টা চারের যাত্রা। কম বেশি হতে পারে। গাড়োয়ান ছিলেন বছর ৩৫-এর অতীব বলশালী আদিবাসী পুরুষ। গায়ে আলোয়ান সামনে বসে দুই বলদকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছে উদ্দিষ্ট পথে। সেই পথ মোরামের। চড়াই উৎরাই ছিল পথে। টিলার গা দিয়ে, অরণ্যের ধার দিয়ে সেই যাত্রা। দু চোখ ভরে প্রকৃতিকে দেখা। সমুখে বহুদূরে সিংভূমের পাহাড় দেখা যাচ্ছে। গাড়োয়ান তার জিভ আলটাকরায় ছুঁইয়ে বিচিত্র ধ্বনিতে গরুকে নির্দেশ দিচ্ছিল। দুই বলদ আমাদের নিয়ে যেন অগস্ত্য যাত্রা করেছিল। মন খুব খারাপ হয়ে গিয়েছিল। পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। এতটা পথ এক সঙ্গে আসায় গাড়োয়ানের সঙ্গে ভাব হয়েছিল খুব। রাতে সে থেকে গেল গাড়ি আর গরু নিয়ে।

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নদীর ধারে বাড়ি গল্পে যে পরিবারটি কলকাতা ছেড়ে এক নদীর ধারে বাড়ির উদ্দেশে যাত্রা করেছিল বনগাঁ রাণাঘাট লাইনের গাংনা পুর স্টেশনে নেমে, দুপুরে যাত্রা করে অপরাহ্নে তারা পৌঁছেছিল নতুন বসতিতে। গাড়োয়ান বলছে, ওই দেখা যায় বটতলা, তারপর আর বেশি নয়। ছইয়ের ভিতর থেকে পিছনে তাকিয়ে শ্যামলী গ্রাম দেখতে দেখতে চলে। সমরেশ বসুর পাপ পুণ্য গল্পে গরুর গাড়ি করে যাচ্ছে গলায় দড়ি দেওয়া মেয়ের লাশ থানার দিকে। তার পিছু পিছু যাচ্ছে অনুতাপে দগ্ধ হতে থাকা পিতা। সেই যাত্রা ছিল ভয়ানক। সৈয়দ মুস্তাফা সিরাজের উড়ো চিঠি গল্পে গরুর গাড়ি নিয়ে সা-জোয়ান ছেলেরা বেরোবে মনস্থ করে, হারিয়ে যাওয়া মামোদ আলিকে তারা খুঁজে আনবে খড্ডা থেকে। কিন্তু খড্ডা কোথায় তাই জানা নেই কারো। হাসান আজিজুল হকের উপন্যাস সাবিত্রী উপাখ্যান-এ গরুর গাড়িতে করে ধর্ষিতা গ্রাম বধুকে নিয়ে রাঢ়ের অনন্ত প্রসারিত মাঠ পরিক্রমার এক অসামান্য বিবরণ আছে। আমি খুব ছেলেবেলায় ‘কোন এক সিনেমা দেখেছিলাম মায়ের কোলে বসে। সুচিত্রা সেন চলে যাচ্ছেন ছই দেওয়া গরুর গাড়ি চেপে অজানায়। ব্যাক গ্রাউন্ডে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, “ওই রাজার দুলালী সীতা বনবাসে যায়রে…।”

    গরুর গাড়িতে গরু জুততে সাধারণত জোয়াল ব্যবহার করা হয়, ঘোড়ার গাড়ির মতো লাগাম থাকে না। গাড়ির চাকাগুলি হয় বড় বড়, সাধারণত কাঠের তৈরি। তবে এখন তাতে লোহার রিং ব্যবহার করা হয়। সম্পূর্ণ লোহার তৈরি চাকার ব্যবহারও খুব বিরল নয়। উনিশ শতকের বিভিন্ন বিদেশী উপন্যাসেও যাতায়াত ও মালবহনের উপায় হিসেবে গরুর গাড়ির উল্লেখ দেখতে পাই। এইচ.রাইডার হ্যাগার্ড’এর বিখ্যাত উপন্যাস কিং সলোমনস মাইনস’এর কথা বলা যায়। ওই উপন্যাসেই রাত্রিতে বিশ্রাম নেওয়ার সময় বা বিপদে পড়লে অভিযাত্রীরা প্রায়শই গরুর গাড়িগুলোকে গোল করে সাজিয়ে একধরণের দুর্গ গড়ে তুলে তার মধ্যবর্তী জায়গায় আশ্রয় নিত। গরুর বা ঘোড়ার গাড়িকে ব্যবহার করে এইধরণের দুর্গ গড়ে তোলার রেওয়াজ অবশ্য সেকালে প্রচলিত ছিল। চেঙ্গিজ খানের নাতি বাতু খানের নেতৃত্বে ত্রয়োদশ শতাব্দীতে রাশিয়া ও পূর্ব ইউরোপে যে মোঙ্গল আক্রমণ চলে সেখানে তার প্রতিরোধে স্থানীয় অধিবাসীরা গরুর গাড়িকেই এই ভাবে ব্যবহার করেছিল।

    সাতক্ষীরার অদূরে ধূলিহর ছিল আমাদের ওপার বাংলার ভিটে বাড়ি। আমাদের নিজেদের গরুর গাড়ি ছিল বোধহয়, কিন্তু তা ক্ষেতের ফসল, বিশেষত অঘ্রান মাসে ধান নিয়ে আসার জন্য ব্যবহার করা হতো। ফসলের ক্ষেতে চাকার দাগ— লিক, পড়ে থাকত বহুদিন। স্বাধীনতার বছর দশের পরের কথা বলছি। আর কোথাও যেতে হলে, মাইল তিন দূরে সাতক্ষীরে, কিংবা ফিংড়ি, কুকরুলি গ্রামে বা ভোমরা বর্ডারে যেতে হলে সক্কালে গরুর গাড়ি হাজির। গাড়োয়ান খড় বিচুলি খাইয়ে নিত গরুকে। ছই দেওয়া গাড়ির বাঁশের চটার পাটাতনে খড় বিছিয়ে তার উপর চাদর দিয়ে বেশ আরামের বসার জায়গা। গাড়ি চলল দুলতে দুলতে। গাড়োয়ান নুর আলি কথা বলছে ঠাকুমার সঙ্গে। কতরকম কথা যে। দেশভাগের তেমন আঁচ আমাদের সাতক্ষীরেতে তখন ছিল না। এপার-ওপার যাতায়াত চলত। এপারে আমরা বসিরহাট সংলগ্ন গ্রামে বসতি করেছি। বর্ডারে আসতে গরুর গাড়ি কিংবা সাতক্ষীরে অবধি গরুর গাড়িতে এসে মোটরগাড়ি।

    মনে আছে গ্রীষ্মে কাঁসাই এর বালুকাচ্ছন্ন বুক পার হয়ে গাড়ি উঠবে বাঁধে। বলদ দুটি টানতে পারছে না। উপরে উঠতে গিয়ে বসে পড়ছে বার বার। গাড়িতে অনেক ধানের বস্তা। ভার কম নয়। গাড়োয়ান টানছে গাড়ি জোয়ালে কাঁধ দিয়ে। মনে পড়ে উর্ধ্বশ্বাসে ছুটছে দুই বলদ। গাড়োয়ান থামাতে পারছে না। পথে ফণা তোলা বিষধর দেখেছিল তারা। গরুর গাড়ির গতি দেখেছিলাম সেদিন। গাড়োয়ান অসহায়। আবার দেখেছি ধীর গতিতে নববিবাহের পর কন্যা চলেছে শ্বশুরবাড়ি। ছইয়ের ভিতর থেকে মুখ বাড়িয়ে জলভরা চোখে সে দেখছে চারদিকের মাঠ আর গ্রাম-পৃথিবী। বরই গাড়োয়ান। সে বরবেশে বসে আছে গাড়োয়ানের জায়গায়। গরুকেও সাজিয়েছে সে ফুলের মালা দিয়ে। আহা এমন দৃশ্য জন্ম-জন্মান্তরেও ভুলিব না।

    গরুর গাড়ির ইতিহাস যুগ যুগান্তের। নতুনপ্রস্তর যুগের সময় থেকেই মানুষ এই যানটি ব্যবহার করে আসছে। আল্পস পর্বতের উপত্যকায় গুহাচিত্র পাওয়া গেছে গরুর গাড়ির। গুহাচিত্র থেকে জানা যায়, যে খ্রিস্টের জন্মের ৩১০০ বছর আগে ব্রোঞ্জ যুগেও গরুর গাড়ির অস্তিত্ব ছিল। হরপ্পা সভ্যতাতেও যে গরুর গাড়ির অস্তিত্ব ছিল তার সপক্ষে অনেক প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। বিশেষজ্ঞদের অনুমান, খ্রিস্টজন্মের ১৬০০ থেকে ১৫০০ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল, যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে।

    হ্যাঁ, এও সত্য, বিলুপ্ত হয়ে যাচ্ছে মানব সভ্যতার আদ্যিকালের এই যান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গায়কের গানের অংশ শোনাই,

    গরু মইষের গাড়ি নাই
    গাড়ির উপুরা ছই নাই
    ছইয়ের তলোত কইনা নাই
    সেই গাড়ির গাড়িয়াল নাইরে
    আজি গাড়িয়াল বন্ধু হারেয়া গেইছে রে।

    গাড়িয়াল, গাড়োয়ান হারিয়ে গিয়ে মানুষের গানই শেষ হয়ে গেছে।

    এই দেখুন গরুর রচনা লিখতে গিয়ে গরুর গাড়ি নিয়ে কত কথা বলে ফেললাম। গরুর রচনা এমনি। গরুকে ফেলে তা যাত্রা করে অন্যদিকে। অন্য কারো উদ্দেশে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র
    Next Article নরেন হরেন সাধু মানুষ – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }