Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সন্ধিক্ষণ : প্রতিকূলতা জয়ের লক্ষ্যে যাত্রা – এ পি জে আবদুল কালাম

    ব্রততী সেন দাস এক পাতা গল্প189 Mins Read0
    ⤶ ⤷

    ১২. উদ্যানে

    ১২. উদ্যানে

    প্রাচীর তুলে দুঃখ বা আনন্দকে আমি কারারুদ্ধ করি না;
    আত্মত্যাগে বা অর্জনে, লাভে বা লোকসানে,
    খোলা প্রাঙ্গণে আমি শুধু ফুল ফোটাই,
    নদীতে ও পুকুরে পদ্মফুল ভাসাই।

    ১৯৯৭ সালে আমাকে যখন ভারতরত্ন উপাধি দেওয়া হল, চিত্রা নারায়ণন (রাষ্ট্রপতি কে আর নারায়ণন-এর কন্যা) আমায়, আমার ভাই এবং তাঁর নাতি-নাতনিদের নিয়ে মুঘল গার্ডেনে বেড়াতে গিয়েছিলেন। সে এমন এক আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছিল যে আমি ওই উদ্যানের সমারোহ জ্যোৎস্নারাত্রে দেখবার ইচ্ছে প্রকাশ করেছিলাম। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী উষা নারায়ণন কথাটা শুনেছিলেন। তারপর থেকে যখনই আমি কোনও রাষ্ট্রীয় ভোজে আপ্যায়িত হয়েছি তখনই রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি আমাকে রাষ্ট্রপতি ভবনে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তখনও ভাবতে পারিনি যে আমি রাষ্ট্রপতি ভবনে এরকম আরও ষাটটি জ্যোৎস্নালোকিত রাত্রি দেখতে পাব।

    যখন আমি ওখানে ছিলাম মুঘল গার্ডেন আমার কাছে এক গবেষণামূলক মঞ্চ ছিল। উদ্যানটি প্রকৃতি এবং দেশের নাগরিকের সঙ্গে আমার যোগাযোগের এক মহৎ মাধ্যম ছিল। সেটা ছিল এমন এক জায়গা যেখানে সমাজের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমি মিলিত হয়েছিলাম। তাদের মধ্যে ভেষজ উদ্ভিদের বিশেষজ্ঞরাও ছিলেন, সেইজন্য ওই চত্বরে একটা বিভাগও ছিল। বাগানে যে পাখি এবং জীবজন্তু ঘোরাফেরা করত তারা ছিল আমার পরমবন্ধু। বাগানের নির্মল ও ছন্দময় পরিবেশ এবং অপূর্ব সুন্দর বৃক্ষগুলো আমায় শান্তির সন্ধান দিত।

    নানা উপলক্ষে আমি আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধানের সঙ্গে বাগানে পদচারণা করেছি। বিশেষ স্মরণীয় অভিজ্ঞতা হল ২০০৭ সালে সার্ক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পদচারণা করা। আমার মনে আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ মন্তব্য করেছিলেন, যদি আমরা মুঘল গার্ডেনে বসে দ্বিপাক্ষিক বৈঠক সম্পাদন করতাম তা হলে আমাদের মধ্যেকার মতবিরোধগুলো মুছে যেত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছিলেন, এক ঘণ্টা চা-পান বৈঠকের পরিবর্তে আমার উচিত ছিল এই মনোরম উদ্যানে বসে আমাদের অঞ্চলের উন্নয়নমূলক আলোচনা সভার আয়োজন করা।

    বাগানে আমি দুটি কুটির তৈরি করেছিলাম। কুটির দুটোর নকশা এমনভাবে করা হয়েছিল যা পরিবেশ সহায়ক এবং নির্মাণে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছিল। একটি কুটির ত্রিপুরা থেকে কারিগর নিয়ে এসে তৈরি করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ‘ভাবনা কুটির’ বা থিংকিং হাট (Thinking Hut)। সপ্তাহান্তে ছুটির দিনে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুকে ওই কুটিরে আলাপ-আলোচনার জন্য নিয়ে যেতাম। আর আমার অন্যতম বই ‘Indomitable Spirit’-এর বেশিরভাগ অংশ ওখানে বসেই লেখা। দ্বিতীয় কুটিরের নাম ছিল ‘অমর কুটির’ বা ইম্‌মরটাল হাট (Immortal Hut)। এর চারিদিকে একটি কুঞ্জবন ছিল— যেখানে ষোলোটি গাছ, চৌত্রিশ ধরনের ভেষজ গাছ, একটি সংগীত উদ্যান এবং একটি জীববৈচিত্র্য বাগান ছিল। আমার লেখা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘Guiding Soul’-এ মনুষ্যজীবনের উদ্দেশ্য নিয়ে চর্চা আছে যা আমার বন্ধু অধ্যাপক অরুণ তিওয়ারির সঙ্গে ‘অমর কুটিরে’ বসে আমাদের আলোচনা থেকে উদ্ভূত হয়েছিল। যখনই কোনও জটিল জাতীয় সিদ্ধান্ত নেবার প্রয়োজন হত তখন ওই কুটির দুটোয় বসেই আমি ভাবনাচিন্তা করতাম। অবশ্যই, ওখানে বসে অনেক কবিতা লেখার প্রেরণাও পেয়েছিলাম।

     

    আরও দেখুন
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা গানের লিরিক্স বই
    গল্প, কবিতা
    বাইশে শ্রাবণ
    রেসিপি বই
    বইয়ের
    ডিজিটাল বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    রাষ্ট্রপতি ভবনের সম্পত্তি প্রায় ৩৪০ একর জুড়ে ছড়ানো। মুঘল গার্ডেন গড়ে উঠেছিল ১৫ একর জায়গা জুড়ে। উদ্যানে পরপর তিনটি উঁচু চত্বর আছে-আয়তাকার, লম্বা আর গোলাকার। আয়তাকার চত্বর বা আসল মুঘল গার্ডেনটির অত্যন্ত সুন্দর কিছু বৈশিষ্ট্য আছে যেমন— চারটি খাল, ছয়টি ঝরনা এবং ৭০ বর্গ মিটার আয়তনের মধ্যবর্তী লন (ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেক জাতীয় বৈঠক এখানে সম্পাদিত হয়েছিল এবং প্রজাতান্ত্রিক দিবসে ও স্বাধীনতা দিবসের জনপ্রিয় ঘরোয়া অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়), ১৪৪টা মউলসারি গাছের ছাতার মতো চন্দ্রাতপ, অসাধারণ সুন্দর গোলাপ আর বিভিন্ন আয়তনের বেশ কিছু লন। এই বাগানটি লম্বা, বাগান চত্বরটির সঙ্গে সংযুক্ত হয়েছে। লম্বা বাগানটির মাঝখান দিয়ে ৫০ মি. লম্বা রাস্তা চলে গেছে এবং মাঝখানে একটা অর্ধবৃত্তাকার ছাউনি আছে যা পুষ্পলতা দিয়ে আচ্ছাদিত। রাস্তাটির দু’পাশে গোলাপ গাছের কেয়ারি এবং চিনা কমলালেবুর গাছ আছে। লম্বা বাগানটি তৃতীয় উদ্যানকে পশ্চিমদিকে যুক্ত করেছে। এখানে রয়েছে ফুলের বাগান, মাঝখানে আছে একটা ঝরনা। এই বাগানের আকার গোলাকার বলে একে গোলাকার বাগান বা সার্কুলার গার্ডেন বলা হয়। বাগানে যখন ফুলগুলি পূর্ণভাবে বিকশিত হয় তখন রাজকীয় সৌন্দর্য সৃষ্টি হয়। এই বাগানটিতে আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ এবং তাঁর স্ত্রী লরা ও তাঁর সঙ্গী প্রতিনিধি দলের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছিল। বিখ্যাত শিল্পী, বুদ্ধিজীবী এবং প্রখ্যাত ব্যক্তিত্বদের ওই ভোজসভায় যোগদানের দরুন যে সাফল্যলাভ হয়েছিল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে তা বিশেষ তাৎপর্যময়। মার্কিন রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী উভয়েই এর প্রভূত প্রশংসা করেছিলেন।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    নতুন বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    পিডিএফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ডিজিটাল বই

     

    মুঘল গার্ডেনের তিনটি চত্বর ও বাকি অন্যান্য বাগানগুলির সৌন্দর্য তুঙ্গে উঠে যায় মধ্য-ফেব্রুয়ারি থেকে মধ্য-মার্চ সময়টায়। একসঙ্গে গোলাপ, নানা ধরনের লতা, গুল্ম ফুলের গাছ এবং শীতের মরশুমি ফুল ফুটে চারদিক আলো করে চমকপ্রদ প্রদর্শনী করে।

    ড. ব্রহ্ম সিং, বিশেষ কর্তব্যরত আধিকারিক, উদ্যানপালন, প্রদর্শনীতে বিচিত্র ফুলের তালিকাবদ্ধ করতে গিয়ে পরম আনন্দিত হয়েছিলেন। ওখানে অ্যাকরোকলিনিয়াম, অ্যান্টিরহিনাম, ব্র্যকিকোম, বিগোনিয়া, ক্যালেন্ডুলা, ক্যাম্পানুলা, ক্যান্ডিটাফ্ট, কারনেশান, ক্রিসানথিমাম, কেলোসিয়া, চিনা অ্যাস্টর, সিনেরারিয়া, ক্যালিওপসিস, কস্‌মস, ক্লারকিয়া, কর্নফ্লাওয়ার, ডেইজি, ডেলফিনিয়াম, ডায়ানথাস, ডালিয়া এবং আরও নানা ফুল ছিল, বর্ণমালা ধরে নানা ফুলের নাম।

    উদ্যানের সৌন্দর্য হাজার হাজার মানুষকে আকৃষ্ট করে। জনসাধারণ বিনামূল্যে এই উদ্যানে প্রবেশ করতে পারে। বিশেষ দিনে একান্তভাবে বিশেষ সম্প্রদায়ের যেমন কৃষক, প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী, প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম এবং দৃষ্টিহীন মানুষদের প্রবেশের ব্যবস্থা থাকে।

     

    আরও দেখুন
    ডিকশনারি
    Books
    ই-বই পড়ুন
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ডিজিটাল বই
    বাংলা হস্তলিপি কুইল
    কৌতুক সংগ্রহ

     

    ড. ব্রহ্ম সিং রাষ্ট্রপতি ভবনের গাছ নিয়ে সুন্দরভাবে চিত্রিত একটা বই প্রকাশ করেছিলেন।

    রাষ্ট্রপতি ভবন চত্বরের নিসর্গচিত্র বিকশিত করে এবং আরও অতিরিক্ত সবুজ ক্ষেত্র নির্মাণের মাধ্যমে কীভাবে ভবন চত্বর আরও মূল্যবান করা যায় এ-বিষয়ে ২০০২ সালে আমার কিছু ভাবনাচিন্তা ছিল। পার্বত্য অঞ্চলের কৃষি এবং নুড়িপাথর মিশ্রিত বন্ধুর জমিতে সবজি ও পুষ্পোদ্যান বিকাশের ক্ষেত্রে ডিআরডিও-তে আমার যে অভিজ্ঞতা ছিল তা কাজে এসেছিল। আমি ডিআরডিও ছাড়াও অন্যান্য সংগঠন যেমন, ভারতীয় কৃষিবিদ্যা গবেষণা সংসদ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং বৈজ্ঞানিক ও শিল্প বিষয়ক গবেষণা সংসদ বা সিএসআইআর (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ)-এর কৃষি বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করেছিলাম। ড. ব্রহ্ম সিং সহায়তা করেছিলেন এবং আমাদের প্রচেষ্টার ফলে বারোটি উদ্যান সৃষ্টি হয়েছিল।

    ভারতবর্ষে বা ভারতের বাইরে স্পর্শনীয় বাগানের সংখ্যা খুব কম। লখনউ-এর সিএসআইআর-এর অন্তর্গত জাতীয় উদ্ভিদ গবেষণা প্রতিষ্ঠান বা এনবিআরআই (ন্যাশনাল বোটানিকাল রিসার্চ ইনস্টিটিউট)-এর একটি স্পর্শনীয় উদ্যান আছে, তার বিশেষজ্ঞসুলভ নৈপুণ্য ব্যবহার করে ২০০৪ সালে রাষ্ট্রপতি ভবনের স্পর্শনীয় উদ্যান গড়ে উঠেছে। এখানেও একটি ডিম্বাকৃতি বাগান আছে যার মধ্যে একটা ঝরনা এবং পাথর বাঁধানো রাস্তা আছে। এখানে আছে চৌত্রিশটা সুগন্ধী গাছ, গুল্ম, মশলা, ফল এবং শোভাবর্ধক গাছের কেয়ারি। প্রতিটি কেয়ারির একটি করে নির্দেশক আছে যেখানে গাছের বর্ণনা হিন্দি এবং ইংরেজিতে ব্রেইল ভাষায় দেওয়া আছে।

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    বইয়ের
    স্বাস্থ্য টিপস
    ই-বই সাবস্ক্রিপশন
    নতুন বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    রেসিপি বই
    বুক শেল্ফ
    Library
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    দৃষ্টিহীন যাঁরা, তাঁরা এই উদ্যানে এসে ভীষণ খুশি হন। তাঁদের মুখমণ্ডলে আনন্দের লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রতি বছর যখন স্পর্শনীয় উদ্যান দৃষ্টিহীনদের জন্য খোলা হয় আমি সবসময় ওদের সঙ্গে থাকি।

    এক রবিবার অমর কুটিরে বসে আমি যখন ড. ব্রহ্ম সিং এবং আমার বন্ধু ড. ওয়াই এস রাজনের সঙ্গে আলাপচারিতা করছিলাম তখন সংগীতময় উদ্যানের ভাবনাটি জেগে উঠল। আমরা অনুভব করলাম বটগাছের কুঞ্জবন, জৈববৈচিত্র্যপূর্ণ বাগান এবং ঔষধি উদ্যানকে পশ্চাদপটে রেখে একটি সংগীতময় উদ্যানের প্রয়োজনীয়তা আছে। ২০০৬ সালে একটি সংগীতময় ঝরনার ব্যবস্থা চালু হল। এই প্রকল্পটি বহু প্রযুক্তির এক উদ্দীপনাময় সম্পূরণকে অন্তর্ভুক্ত করে, যেমন-গাণিতিক, বৈদ্যুতিন তড়িৎ-চুম্বকত্ব, জল-গতিবিদ্যা, উদ্‌স্থিতি বিদ্যা এবং মানুষের উদ্ভাবনী কৌশল।

    ঝরনার জলে এক অভূতপূর্ব প্রদর্শন অনুষ্ঠিত হয় যেখানে ঝিকমিক করা আলো ঝরনার ঢেউয়ের মতো ফিনকি দেওয়া জলকে, রেকর্ড-করে-রাখা বা সরাসরি বাজানো মার্গসংগীতের সুরে নিখুঁত ছন্দ সমতায় আলোকিত করে। পূর্ণিমা রাত্রে, গরিমা এবং আত্মমর্যাদার প্রতীক রাষ্ট্রপতি ভবনের গম্বুজকে পশ্চাদপটে রেখে উদ্যানে এক জোড়া ঝরনা রাজকীয়ভাবে দাঁড়িয়ে পবিত্রতা, উৎকর্ষতা এবং গৌরব বিচ্ছুরণ করে।

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা কৌতুক বই
    বইয়ের
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    এক অপূর্ব আনন্দদায়ক মুহূর্ত সৃষ্টি হয়েছিল যেদিন এক পূর্ণিমা রাত্রে এই সংগীতময় উদ্যানে পণ্ডিত শিবকুমার শর্মা ৫০০ জন শ্রোতার সামনে সন্তুর বাজিয়েছিলেন।

    বহু বছর ধরে নানা ধরনের পাখি এবং পশুপ্রজাতি, একটা জলপ্রপাত, শৈলোদ্যান, মাছের পুকুর, খরগোশের বাড়ি, হাঁসের বাড়ি, অসুস্থ পশুর জন্য নিরালা স্থান এবং পক্ষীনিবাস যুক্ত হওয়ার মাধ্যমে জীববৈচিত্র্যপূর্ণ বাগান গড়ে উঠেছিল। উদ্যান শুধুমাত্র প্রকৃতির প্রতি যত্ন এবং ভালবাসার ভাব গড়ে তোলেনি, শান্তি এবং প্রশান্তি অর্জনের উৎস হয়ে দাঁড়িয়েছিল। একদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে আমি একটা পরিত্যক্ত হরিণশাবক দেখেছিলাম। আমি আর ভ্রমণসঙ্গী ড. সুধীর লক্ষ করেছিলাম জন্মকালীন কোনও দৈহিক ক্ষতিগ্রস্ততার কারণে শাবকটি উঠে দাঁড়াতে পারছিল না। ড. সুধীর ওর পা দুটো পরিচর্যা করে শাবকটিকে মা-র সঙ্গে মিলিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। প্রতিদিন আমি হরিণশাবকটিকে বোতলে করে দুধ পান করাতাম। সপ্তাহ খানেকের মধ্যে সে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিয়েছিল। যখনই সে আমাকে দেখত দৌড়ে আসত আমার কাছে, দুধ পান করার জন্য। কয়েক সপ্তাহ পরে হরিণের পাল শাবকটিকে নিজেদের মধ্যে গ্রহণ করল। এই ঘটনা আমার মর্মস্পর্শ করেছিল।

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিজিটাল বই
    বাংলা বই
    বই
    বই ডাউনলোড
    লাইব্রেরি
    Books
    PDF বই

     

    .

    রাষ্ট্রপতি ভবনে বাসকাল এবং মুঘল গার্ডেন ও অন্যান্য উদ্যান যে আনন্দদান করেছিল তা আমাকে স্মৃতিকাতর করে তোলে। সবার সঙ্গে এই আনন্দকে ভাগ করে নেওয়া ছিল আমার কাছে এক সুখকর অভিজ্ঞতা। যেমন, ওই উদ্যানে যে প্রখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করতেন তা সকলের সঙ্গে উপভোগ করার চেষ্টা। ঈশ্বরের পরম করুণায় প্রকৃতি উপভোগ করার এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি বলে আমি তাঁকে ধন্যবাদ জানাই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
    Next Article দ্য প্লেগ – আলবেয়ার কামু
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }