Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    নারায়ণ গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প712 Mins Read0
    ⤶ ⤷

    ওস্তাদের মার

    ওস্তাদের মার

    রেলগাড়ির সঙ্গে কুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক, এর আগে কোনওদিন সেটা টেরও পাননি শিবুমামা। ঝটাং ঝট–ঝটাং ঝট দিল্লি মেল ছুটছে। সেই সঙ্গে ছুটছেন শিবুমামাও। নামবেন হাথরাসে–সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায়। কিন্তু দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয়, অশরীরী হয়েই তাঁকে মথুরায় পৌঁছুতে হবে।

    চিত হয়ে শুলেন–ভুঁড়িটা অ্যাটলান্টিকের মতো দুলতে লাগল। কাত হয়ে শুলেন–পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগল। উপুড় হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগল।

    নাঃ–অসম্ভব!

    টাকার শোকে শিবুমামার হৃদয় হাহাকার করতে লাগল। মিথ্যে মিথ্যিই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন। ঘুমোনোই যদি না গেল তা হলে ঘুষোঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি ছিল কী? বরং সেইটেই ঢের ভালো হত, শিবুমামা ভেবে দেখলেন। ভিড়ের চাপে নড়াচড়া করা তো দুরের কথা, ট্যাঁ-ফোঁ করার জো থাকত না ভুড়ির। বরং একফাঁকে মোটাসোটা কারও কাঁধের উপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা।

    কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখশয্যা শরশয্যা বলে মনে হচ্ছে তাঁর।

    কামরায় দুটি মাত্র প্রাণী। ও-পাশের বার্থে রোগাপটকা এক ছোকরা অঘোরে ঘুমুচ্ছে। শিবুমামার হিংসে হতে লাগল। এই রাত বারোটায় তিনি যখন ঠায় জেগে, তখন আর একজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে। তাঁর নাকে যখন শ্যামা পোকা ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, তখন আর-একজন নাক ডাকাচ্ছে। এ কী নির্মম নিষ্ঠুরতা! কী হৃদয়হীন স্বার্থপরতা।

    এ কিছুতেই বরদাস্ত করা যাবে না।

    শিবুমামা আস্তে আস্তে উঠে এলেন।

    মশাই শুনছেন?

    সাড়া নেই।

    শুনতে পাচ্ছেন, অ মশাই?

    –উ?–ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হল।

    –শুনুন না একবার

    –অ্যাঁ–কী হয়েছে?–বলে ছোকরা ধড়মড় করে উঠে বসল : ব্যাপার কী? এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন?

    শিবুমামা টাক চুলকে নিলেন একবার।

    না ইয়ে, এই জিজ্ঞেস করছিলুম, আপনি ঘুমোচ্ছেন কি না।

    খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাঁচফ্যাঁচ করে উঠল ছোকরা।

    –আচ্ছা লোক তো মশাই! ঘুমুচ্ছি কি না জানবার জন্যে আমাকে ঘুম থেকে জাগালেন!

    শুনে শিবুমামা ফ্যাক-ফ্যাক করে হাসলেন।

    –আহা তা নইলে বুঝব কেমন করে যে সত্যিই ঘুমোচ্ছন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন।

    –এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকব মশাই! চালাকিই বা করতে যাব কার সঙ্গে? আপনি ত ভারি ফেরেব্বাজ লোক! যান যান, কানের কাছে ঘ্যানঘ্যান করে বিরক্ত করবেন না। ঘুমুতে দিন।

    –চটছেন কেন দাদা?–মুখভরা হাসি টেনে শিবুমামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন, বসে পড়লেন একেবারে গা ঘেঁষেই! বললেন–সত্যিই তো আর ঘুমুচ্ছিলেন না। দিব্যি নিরিবিলিতে শুয়ে-শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন।

    কী যা তা বকছেন মশাই! মাথা খারাপ নাকি আপনার? শান্তিপুরের গোঁসাই বংশের ছেলে আমি। হাঁসের ডিম খাওয়া কী বলছেন, হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি।

    –সেই জন্যেই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপিচুপি ডিম খাচ্ছিলেন!

    লোকটা এবার তেড়ে উঠল–মিথ্যে বদনাম দেবেন না মশাই, জানেন এর জন্যে আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি?

    না, পারেন না–শিবুমামা আবার ফ্যাক-ফ্যাক করে হাসলেন : হাতে-হাতে ধরা পড়ে গেছেন।–বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন : এটা কী?

    –অ্যাঁ–ডিম!–লোকটার চোখ ছানাবড়া হয়ে উঠল।

    –হ্যাঁ, ডিম।

    –অসম্ভব, হতেই পারে না।

    হতেই পারে না! তা হলে বালিশে ডিম পাড়ল বলতে চান? হাঁসে ডিম পাড়ে মশাই, মুরগিতেও পাড়ে, ঘোড়ও পাড়ে কখনও কিন্তু বালিশে ডিম পাড়ে–এ তো কখনও শোনা যায়নি! তাও আবার সেদ্ধ ডিম!

    –তা হলে আপনিই চালাকি করে বালিশের নীচে ডিম রেখেছেন। লোকটা চেঁচিয়ে উঠল।

    –আমি? আমি কেন রাখতে যাব? কী দায় আমার? পরের বিছানায় সেদ্ধ ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি।

    চক্রান্ত! ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত।–লোকটা প্রায় কেঁদে ফেলল : আমার সর্বনাশ করবার ফন্দি! জানেন, আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন? তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ!

    শিবুমামা বললেন : আহা-হা, চুক চুক!

    -চুক চুক? চুক চুক করেই চুকিয়ে দিলেন আপনি?–এদিকে যে আমার বুক ধুক ধুক করছে মশাই! উঁহু, এ সব আপনার ষড়যন্ত্র। হীন, কুটিল ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনও গুণ্ডাদলের লোক আপনি! নির্ঘাত লোকটার গলা কাঁপতে লাগল, চিড়বিড় করে উঠে দাঁড়াল সে : আমি–আমি এখুনি চেন টানব

    চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবুমামা।

    –আহা-হা, অত খেপছেন কেন? আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষুলজ্জা হয়, তা হলে আমিই খেয়ে নিচ্ছি না হয়। সশব্দে ডিমটাকে মুখে পুরলেন শিবুমামা, চোখ বুজে পরম আরামে চিবুতে লাগলেন : হুঁ, ভালোই ডিমটা। পচা নয়।

    রাখুন আপনার ভালো ডিম। ছাড়ুন আমাকে আমি চেন টানব।

    –অত ঘাবড়াচ্ছেন কেন?-ডিমটাকে ম্যানেজ করে শিবুমামা বললেন : কেন ভয় পাচ্ছেন এমন করে? আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুণ্ডা বলে ভ্রম হচ্ছে আপনার? দুটোর জায়গায় চারটে চোখ নিয়েছেন, তবু মানুষ চিনতে পারেন না?

    বলেই ধাঁ শিবুমামা ছোরার নাকের ওপর থেকে চশমাটা তুলে নিলেন।

    –আহা করছেন কী? চশমা দিন মশাই।

    কী হবে চশমা দিয়ে? যে-চশমা পরে ভদ্রলোককে গুণ্ডা বলে মনে হয়, সে চশমা থাকলেই কী, আর গেলেই কী?–বলেই শিবুমামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন বার করে আনলেন খালি হাত।

    ছোকরা আর্তনাদ করে উঠল।

    –অ্যাাঁ! করলেন কী? ফেলে দিলেন চশমাটা?

    –দিলাম বই কি! চুকিয়ে দিলাম আপদ।

    -সোনার ফ্রেমের চশমা মশাই, বাইফোকাল লেন্স। কমসে কম দুশো টাকা দাম। জানলা দিয়ে ফেলে দিলেন–আপনি তো বদ্ধ পাগল!

    ছোকরা আবার চেঁচিয়ে উঠল : এইবার আমায় কামড়ে দেবেন দেখছি! আর পাগলে কামড়ালেই জলাতঙ্ক! আমি চেন টানব-নির্ঘাত চেন টানব

    বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল। কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবুমামা। একেবারে চিত করে ফেললেন মেজের ওপর।

    ছোকরা গ্যাঙাতে গ্যাঙাতে বলল : হেলপ হেলপ–মার্ডার! মার্ডার।

    –কিসের মার্ডার? কে কাকে মার্ডার করে?–শিবুমামা ছোকরার ঘাড় ধরে বার্থের ওপর তুলে নিলেন : আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে?

    আমার দুশো টাকা দামের চশমা–

    চশমা চশমা করে খেপে গেলেন যে। ওই তো আপনার বুক পকেটে চশমা। রয়েছে বলেই ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবুমামা।

    অ্যাঁ।

    –অ্যাঁ কী মশাই। নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন। এক্ষুনি পঞ্চাশ টাকা ফাইন হত, খেয়াল আছে!

    –আপনি–আপনি ভেলকি জানেন মশাই।–ছোকড়া বিড়বিড় করে বললে।

    –ভেলকি! ভেলকি-টেলকির কোনও ধার ধারি না আমি। একরাশ ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে, তাই ও-সব খেয়াল দেখছেন।

    খবরদার বলছি, ডিম ডিম করবেন না।–এত দুঃখের মধ্যেও খেঁকিয়ে উঠল লোকটা : জানেন বাবার কানে গেলে কী অবস্থা হবে আমার? স্রেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন। আমাকে!

    ভয় নেই মশাই–আশ্বাস দিয়ে শিবুমামা খ্যাঁক-খ্যাঁক করে হাসলেন : আমি কাউকে বলতে যাচ্ছি না। বলেই বা আমার লাভ কী? আপনাকে ত্যাজ্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না। সে-ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে। আমি বলছিলাম, ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না। মাথা গোলমাল হয় ওসব খেলে।

    শিবুমামা উঠে পড়লেন।

    –নিন, ঘুমুন এবার।

    নিজের সিটে ফিরে এলেন শিবুমামা, একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন। ছোকরা কিছুক্ষণ হাঁ করে তাঁর দিকে তাকিয়ে বসে রইল। অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল, কিন্তু বলবার মতো সাহসই খুঁজে পেল না সে।

    তারপর সত্যিই মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক-টক করে টোকা দিলে গোটা তিনেক। দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যিই পেট গরম হয়েছে কি না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল–পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করল তার।

    শিবুমামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন।

    ঝটাং ঝট–ঝটাং ঝট

    দিল্লি মেল অন্ধকারের মধ্য দিয়ে সমানে ছুটছে। রাত প্রায় দুটো, গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা।

    -খুন-খুন বাঁচাও

    বিকট বিকৃত চিৎকার উঠল একটা। সে-চিৎকারে, ধড়মড় করে লাফিয়ে উঠতে গেল ছোকরা, তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেজের ওপর।

    কিন্তু উঠে দাঁড়াতেই যে-দৃশ্য তার চোখে পড়ল, তাতে চোখ ঠিকরে বেরিয়ে এল তার। এর মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল, গলা দিয়ে বেরিয়ে এল একটা ভয়ঙ্কর আর্তনাদ।

    নিজের বার্থে হাত-পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবুমামা। একটা ধারালো চকচকে ছোরা তাঁর গলায় বসানো। একরাশ রক্ত জমেছে তাঁর বুকের ওপর। চোখ দুটো বিস্ফারিত–ট্রেনের তালে-তালে শুধু তার ভুড়িটাই দোল খাচ্ছে।

    আর একটা আর্তনাদ তুলেই সে পেছন ফিরে চেনের দিকে লাফ মারল। এবার আর তাকে বাধা দিলে না কেউ। চেন ধরে সটান ঝুলে পড়ল সে।

    ঘটাং ঘট–ঘ্যাস-ঘ্যাস-ঘ্যাস–দিল্লি মেল থেমে গেল।

    বাইরে কোলাহল উঠল। ট্রেন থেকে নেমে পড়ল লোকজন। খানিক পরেই ঘটাং করে খুলে গেল কামরার দরজা। লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড, তার পেছনে আরও পাঁচ-সাতজন। ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুজেই।

    ব্যাপার কী? অমন করে ঝুলছেন কেন চেন ধরে?–হেঁড়ে গলায় জানতে চাইলেন গার্ড।

    –খুন হয়েছে তেমনি চোখ বুজে জবাব দিলে ছোকরা।

    –খুন? কোথায় খুন? হকচকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে।-কে খুন হল? লাশ কই?

    পাশের বার্থে।

    পাশের বার্থে!–গার্ডের বিস্ময় সীমাহীন : পাশের বার্থে তো কেউ নেই মশাই। একটা বিছানা আছে বটে, কিন্তু লাশফাশ তো দেখছি না।

    –আছে–আছে, ভালো করে দেখুন।

    ভালো করে দেখব? লাশ কি ছারপোকা মশাই যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে যাবে?–গার্ড বার্থের নীচে উবু হয়ে উঁকিঝুঁকি মারলেন : কিচ্ছু না–কোথাও কিছু নেই। লাশ গেল কোথায়?–গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন, নেমে পড়ুন না মশাই! খামকা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন?

    টয়েলেটের দরজা খুলে শিবুমামা বেরিয়ে এলেন।

    ব্যাপার কী, এত চেঁচামেচি কিসের? আবার গাড়িতে গার্ড সাহেব যে। কী হল?

    শিবুমামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে।

    –আপনি-আপনি!

    –হাঁ আমি। আমি বই কি। অত ঘাবড়ে গেলেন কেন? চেন ধরেই বা ঝুলছেন কী জন্য?

    –আপনি, আপনি খুন হননি?–ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরুল একটা।

    -আমি খুন হব? কেন, কোন দুঃখে? খুন হওয়ার কী দায় আমার? এখনও খেয়াল দেখছেন বুঝি?–শিবুমামার স্বরে ভর্ৎসনা : বললাম রাত্তিরে অত ডিম খাবেন না–পেট গরম হবে…।

    থামুন–গার্ড হেঁড়ে গলায় বাধা দিলেন, এগিয়ে গেলেন ছোকরার দিকে : ইনিই খুন হয়েছিলেন বলছেন আপনি?

    মুখ দিয়ে আর কথা বেরল না ছোকরার। শুধু ঘাড় নাড়ল বোকার মতো।

    কতটা সিদ্ধি খেয়েছিলেন?

    ছোকরা ফ্যাঁচ করে উঠল : সিদ্ধি খাই না আমি।

    শিবুমামা মাথা নাড়লেন : ঠিক সিদ্ধি উনি খান না। কয়েকটা ডিম খেয়েছিলেন খালি। তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড।

    খবরদার, ডিম-ডিম করবেন না।-ছোকরা চেঁচিয়ে উঠল।

    গার্ড বললেন : হুম, চুপ করুন এবার। আপনার নাম?

    ঘনশ্যাম গোঁসাই।

    যাবেন কোথায়?

    –এটাওয়া।

    একটা নোটবই বের করে টুকে নিলেন গার্ড : নামবার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে।

    সদলবলে গার্ড বিদায় নিলেন। আবার গাড়ি ছাড়ল।

    ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল। খানিক পরেই মাথা তুলে বললে : বুঝেছি!

    শিবুমামা মিটমিট করে হাসছিলেন, বললেন কী বুঝেছেন?

    –আপনি ম্যাজিসিয়ান।

    খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে হেসে উঠলেন শিবুমামা : এতক্ষণে বুঝেছেন দেখছি। বড্ড দেরিতে বোঝেন আপনি।

    ঘনশ্যাম বুললে : হুঁ!

    শিবুমামা বললেন : মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন। তার চাইতে দিব্যি সারারাত ম্যাজিক দেখলেন। ভালো লাগল না?

    ঘনশ্যাম বললে : চমৎকার! কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড় বেশি। পঞ্চাশ টাকা।

    শিবুমামা আবার হা-হা করে হেসে উঠলেন।

    ঘনশ্যাম বললে : আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই। শুধু মনেপ্রাণে নয়, দেহেও বটে। দু-দুবার যা আছাড় খেয়েছি মেঝের ওপর, সাতদিনে গায়ের ব্যথা সারলে হয়। ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকাল : কিছু যদি মনে না করেন আমিও একটু-আধটু ম্যাজিক জানি।

    –আপনিও ম্যাজিক জানেন?–এবার শিবুমামার তাজ্জব লাগবার পালা।

    –হাঁ, অল্প-স্বল্প।–ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে-মনে কী একটা হিসেব করল : তবে আপনার মতো অত ভালো নয়। এতক্ষণ পরে এই প্রথম হাসল সে: দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে পারি।

    ফুলবাগান!-শিবু মামা হাঁ করলেন।

    হাঁ, ফুল রাশি রাশি ফুল–গাছভরা ফুল

    বলেন কী মশাই। অনেক ম্যাজিক দেখেছি করেছিও অনেক, কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুলবাগান বানিয়ে দেওয়া যায়, এমন তো কখনও শুনিনি।

    –এটা আফ্রিকান ম্যাজিক! সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি।

    বটে! তবে তো দেখতে হচ্ছে। শিখেও নিতে পারি। আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই, তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায়। এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব–অন্ন মারা যাবে পি সি সরকারের!–শিবুমামা ছটফট করে উঠলেন : কই দেখান ম্যাজিক।

    ঘনশ্যাম এগিয়ে এল শিবুমামার দিকে।

    –রেডি?

    –রেডি।

    শিবুমামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোত লাগল ঘনশ্যাম : চোখ বুজুন। একদম বুজে থাকুন। ঠিক দশ মিনিট পরে যেই বলব চোখ খুলবেন। দেখবেন।–চারিদিকে ফুল–রাশিরাশি ফুল

    বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে। একটা স্টেশন এল বোধ হয়।

    শিবুমামা চোখ বুজলেন।

    –ভালো করে চোখ বুজুন। দশ মিনিটের আগে খুলবেন না। তারপর চারিদিকে দেখবেন ফুল–শুধু ফুল–অজস্র ফুল

    গাড়িটা স্টেশনে ইন করল।

    ঠিক দশ মিনিট পরেই চোখ খুললেন শিবুমামা। ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে।

    ফুল দেখলেন শিবুমামা। অজস্র অপর্যাপ্ত ফুল

    কামরায় ঘনশ্যাম নেই। তার অ্যাটাচি নেই, সেই সঙ্গে নেই শিবুমামার স্যুটকেশটাও।

    নগদে আর জিনিসপত্রে তাতে সাত-আটশো টাকা ছিল কমসে কম।

    মোক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম–একেবারে ভ্যানিশিং ম্যাজিক! আর শিবু মামা গাড়ি-ভর্তি অজস্র ঝুল দেখতে লাগলেন! সর্ষে ফুল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    টেনিদা সমগ্র – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }