Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সমগ্র কিশোর সাহিত্য – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    নারায়ণ গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প712 Mins Read0
    ⤶ ⤷

    পুরুষ

    পুরুষ

    ছোটকাকা বার বার করে বোঝাচ্ছিলেন খোকনকে।

    –চুপ করে বসে থাকবে। উঠবে না, ছটফট করবে না। শ্যামবাজারের মোড়টা পার হলেই কন্ডাক্টরকে বলবে, আমি হাতিবাগানের মোড়ে নামব। বাস একেবারে থেমে গেলে সামনের দিকে মুখ করে তারপর নামবে। চারদিকে দেখে-শুনে রাস্তা পার হবে। তারপর ডানদিক ধরে গ্রে স্ট্রিট দিয়ে এগিয়ে গেলেই ছোটমাসিমার বাড়ি। ফুটপাথ থেকে কখনও নামবে না, আর

    অধৈর্য হয়ে মাথা নেড়ে জবাব দিল খোকন :

    –জানি–জানি। কতবার তো গেছি তোমাদের সঙ্গে।

    –হ্যাঁ, আমাদের সঙ্গে গেছ। কিন্তু আজ যাচ্ছ একা। এই প্রথম একা পাঠাচ্ছি তোমাকে। লক্ষ্মী ছেলে হলে কোনও ভাবনা ছিল না। কিন্তু তুমি যেরকম চুলবুলে–

    –না কাকা, তুমি কিচ্ছু ভেব না। আমি সব চিনি।

    –ছাই চেনো। যা যা বললাম, সব ঠিকভাবে করবে। আর গিয়েই ছোটমাসিকে বলবে আমাদের ডাক্তারবাবুর বাড়িতে একটা টেলিফোন করে দিতে। তা হলেই আমরা খবর পেয়ে যাব।

    –আচ্ছা–আচ্ছা। আবার জোরে জোরে মাথা নেড়ে দিল খোকন, আর ভাবছিল, কতক্ষণে কাকার কাছ থেকে নিস্তার পাবে। বেশিক্ষণ দেরি করতে হল না। বাস এসে পড়ল।

    উঠে পড়ো চটপট। ফাঁকাই তো আছে দেখছি। হ্যান্ডেলটা ভাল করে চেপে ধরো। সোজা ভেতরে গিয়ে-বসেছ? আচ্ছা ঠিক আছে। কাকা জানলার কাছে চলে এসেছেন; যা বলেছি সব মনে থাকে যেন। হাতিবাগানের মোড়ে নেমে গ্রে স্ট্রিট। আর পৌঁছেই একটা : টেলিফোন

    বাস ছাড়ল। পেছন থেকে শেষবার শোনা গেল : টেলিফোন কিন্তু

    আঃ–এইবার নিষ্কৃতি পাওয়া গেল। এইবার খোকন একা। কাকা নেই, বাবা নেই–মা, দিদি কেউ নেই। খোকন এখন নিজেই নিজের অভিভাবক। পকেট থেকে পয়সা বার করবে, গুনে গুনে দেবে কন্ডাক্টরকে, গম্ভীর গলায় বললে : হাতিবাগানের মোড়। টিকিটটা নিয়ে মাথা নেড়ে বলবে : আচ্ছা ঠিক আছে

    খোকন ছেলেমানুষ নয়। তেরো বছর তার বয়েস–এবার ক্লাস এইটে উঠেছে। স্কুলের নতুন বেয়ারাটা তাকে আপনি বলে। ক্লাসের টিমে সে ক্রিকেট খেলে। বল ছুঁড়তে-ছুঁড়তে বলে, এইবার একটি ফাস্ট বল দিচ্ছেন ট্রুম্যান, এইবার গুপ্তে চমৎকারভাবে স্পিন করলেন

    কিন্তু বাড়িতে?

    ছেলেমানুষ–ছেলেমানুষ–ছেলেমানুষ! শুনতে শুনতে বিরক্তি ধরে যায়। কিন্তু একথাও তো ঠিক যে, এখনও খোকন মার কাছে ছাড়া শুতে পারে না। বড় দেওয়াল-ঘড়িটায় চাবি দেওয়া দূরে থাক–হাত দিয়ে ছুঁতেও পারে না এখনও, সিঁড়ির নীচে কয়লার ঘরটায় সন্ধের পর কিসের যেন কালো কালো ছায়া দেখে, একটু বেশি রাতে একা ছাতে যেতে বললে তার পা ব্যথা করতে থাকে।

    কিন্তু এসব তো রাতের কথা। তা ছাড়া আর বছরখানেকের মধ্যেই সে দেওয়াল-ঘড়িটার চাবি দেওয়ার মতো লম্বা হতে পারবে। তাই বলে এই সকালে দক্ষিণেশ্বর থেকে হাতিবাগানে তাকে পাঠাতে সকলের এত ভয় কেন? দিনে খোকন কোনও কিছুর পরোয়া করে না। সব চেনে, সব দেখতে পায়, কয়লার ঘরের ভেতরে পর্যন্ত গিয়ে বেড়ালের বাচ্চাগুলোকে নাড়াচাড়া করে আসে। যতক্ষণ রোদের আলো জেগে আছে, ততক্ষণ খোকন আর ছেলেমানুষ নয়।

    তবু আরও একটু বড় হওয়ার দরকার। আর-একটুখানি বড় না হলে

    ট্রাউজারের পকেট থেকে একটা টফি বের করলে খোকন। চমৎকার লাগছে। মাঠের ভেতর দিয়ে ছুটে চলেছে বাস। দু-একটা নতুন বাড়ি উঠেছে এদিকে ওদিকে, তাছাড়া ছোট-ছোট ঝোপ, আর অনেক দূর পর্যন্ত ধানের খেত। কাল রাতে খুব খানিকটা বৃষ্টি হয়ে গেছে, শাদা জল চিকচিক করছে খেতের ভেতরে হাওয়ায় সবুজ ধানের ঢেউ খেলছে। রাস্তার ধারের গাছ থেকে দুটো পাখি উড়ে গেল একসঙ্গে বুলবুলি।

    এই বাসটা যদি পথ ভুল করে? যদি কলকাতার দিকে না গিয়ে অন্য দিকে, অন্য যে-কোনও দিকে চলতে থাকে খেয়াল-খুশিতে? অনেকক্ষণ ধরে? মাঠের পর মাঠ পাড়ি দিয়ে বনের ভেতর দিয়ে, নদীর ধার দিয়ে চলতেই থাকে? তারপর বেলা গড়িয়ে গেলে হঠাৎ বাসটা থামিয়ে ড্রাইভার বলে, এই যাঃ, ভারি ভুল হয়ে গেছে হাতিবাগান না গিয়ে আমরা যে সোজা মধুপুরে চলে এসেছি!

    হুঁ, রাস্তা ভুল করে মধুপুরে যাওয়াই ভাল। অন্য জায়গা খোকন চেনে না। মধুপুরে পিসিমার বাড়ি। কত মাঠ, কত ফুল, কত খেলবার জায়য়া। তারপর সেখানে আছে পিসতুতো ভাই টোকন। বয়সে তারই সমানতার সঙ্গে খুব ভাব। দুজনে মিলে মনের

    আনন্দে ব্যাডমিন্টন খেলা যায়।

    আর এদিকে?

    পকেট থেকে আর-একটা টফি বের করে খোকন তার মোড়কটা ছাড়াতে লাগল। এদিকে বাড়িতে তো দারুণ গণ্ডগোল! ছোটমাসিমার বাড়ি থেকে কোনও খবর না পেয়ে কাকা নিজেই ডাক্তারবাবুর দোকান দিয়ে হ্যালো হ্যালো বলে ফোন করবেন। মাসিমা বলবেন, না তো–খোকন তো আসেনি! মা তো তক্ষুনি কান্না জুড়বেন, বাবা কাকা একবার যাবেন থানায়, একবার হাসপাতালে-তারপর খবরের কাগজে যেমন সবাই দেয়, তেমনি বিজ্ঞাপন দেবেন : নিরুদ্দেশ। ডাকনাম খোকন, ভাল নাম শুভাশিস রায়চৌধুরী। বয়স তেরো বছর, ফরসা, উচ্চতা

    আচ্ছা, সে কতটা উঁচু? খোকন মনে করবার চেটা করতে লাগল।

    সে যাক। সেকথা কাকাই বুঝবে। তারপর নীচে লিখে দেবে : খোকন রাগ কোরো না। এবার নিশ্চয় তোমাকে ক্রিকেট ব্যাট কিনে দেওয়া হবে। শিগগির ফিরে এসো-তোমার মা শয্যাগত। মেজদি ছোড়দি রাতদিন কাঁদছে। ঠিকানা জানালে

    আর খবরের কাগজে সেই বিজ্ঞাপন দেখে পিসিমা বলবে : করেছিস কী—ও খোকন? না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিস মধুপুরে?

    খোকন তখন টোকনের সঙ্গে ক্যারাম খেলছে। হেসে বলবে : বা-রে, আমি কি ইচ্ছে করে চলে এসেছি নাকি? বাসটাই তো ভুল করে কলকাতায় না গিয়ে এখানে চলে এল। আমি কী করব।

    পিসিমা বলবেন, সর্বনাশ! তা হলে তো এক্ষুনি একটা টেলিগ্রাম

    খোকনের স্বপ্নটা হোঁচট খেল। একটা ঝাঁকুনি দিয়ে থেমে দাঁড়াল বাসটা।

    না–পথ ভুল করেনি। সেই চেনা রাস্তা ধরে–সেই একভাবে ঠিক চলে এসেছে। ধানের খেত-বন-নদী–কোথাও কিছুই নেই। গাড়ি বরানগরে এসে দাঁড়িয়েছে।

    কলকাতাতেই যেতে হবে খোকনকে। সেই হাতিবাগানের মোড়ে–সেই ছোট-মাসিমার বাড়িতে। খোকনের একটা দীর্ঘশ্বাস পড়ল। এতক্ষণ বাসে ভিড় ছিল না–এইবারে অনেক লোক উঠল। গাড়ির ভেতর চেঁচামেচি শুরু হয়েছে। কে যেন বলছে : গঙ্গাজল। গঙ্গাজলের ঘটিটা কোথায় গেল? আর একজন চেঁচাচ্ছে : দেখিস এবার মোহনবাগানই লিগ নেবে। আমি বলছি, তুই লিখে রাখ–

    বাস আবার চলছে। মধুপুর নেই, সেই মাঠটা কোথাও নেই–সেই খেলবার জায়গাও নেই। দুধারে বাড়ির সার ঘন হয়ে উঠেছে। এক জায়গায় একরাশ কাদা জমেছে, কতগুলো মোষ গড়াগড়ি করছে সেখানে। একটু পরেই বাস কলকাতায় পৌঁছুবে–তারপর গ্রে স্ট্রিট, তারপর ছোটমাসিমার বাড়ি।

    খোকন যদি আর-একটু বড় হত, তা হলে হাতিবাগান নয়–আরও দূরে একা নিশ্চিন্তে চলে যেতে পারত। যেতে পারত বালিগঞ্জে–পটলমামাদের বাড়িতে। পটলমামা অবাক হয়ে বলবেন :কী রে–একাই চলে এলি এত দূরে?

    খোকন মাথা নেড়ে বলত : কেন–পারি না নাকি? এখনও আমি বড় হইনি বুঝি?

    পটলমামা বলতেন : তাই তো দেখছি! এখন একেবারে জেন্টলম্যান! আর খোকন বলা চলবে না বলতে হবে শুভাশিসবাবু।

    –একটা পয়সা দেবেন বাবু? বাস থেমেছে।

    হাত বাড়িয়েছে ভিখারির ছেলে।

    গরিবকে একটা নয়া পয়সা দিয়ে যান রাজাবাবু

    বাবু রাজাবাবু। নিজেকে ভারি সম্মানিত মনে হয় খোকনের। এতদিন ওকথাটা বাবা শুনেছে, কাকা শুনেছে। আজ ও খোকনকেই সম্বোধন করছে ওই বলে। খোকনকেই–আর কাউকেই নয়।

    ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা পাঁচ নয়া পয়সা ঠেকল। পাঁচ নয়া পয়সা? তা হোক।

    বাস চলে–আবার ঝিম আসে খোকনের। এখনও অনেক বড় হতে হবে, অনেক বড় হওয়া বাকি আছে তার। কয়লার ঘরে সন্ধের পর কাঁদের ছায়া দোলে–অনেক রাতে একলা ছাতের ওপর কারা যেন ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলে যায়, বাইরের বাদাম গাছটায় প্যাঁচা ডাকলে খোকন এখনও মায়ের বুকের কাছে সরে আসে। ক্রিকেট খেলার সময় ফ্র্যাঙ্ক ওরেল হলে কী হয়–এখনও খোকনের বড় হতে অনেক দেরি আছে।

    আচ্ছা বাসটা কেন পথ ভুল ধরে মধুপুরে চলে যায় না?

    –লেডিজ সিট–লেডিজ সিট

    চিড়িয়া মোড়। খোকনের ঝিমুনি ভাঙে। কন্ডাক্টর আলতোভাবে ছোঁয়া দিলে খোকনের পিঠে। পাশে পিসিমার মতো বয়সের একটি মহিলা দাঁড়িয়ে আছেন ভুরু কুঁচকে। কাঁধে লম্বা একটা ঝোলানো ব্যাগ, চোখে ভ্রূকুটি।

    পাশের জায়গাটা দেখিয়ে খোকন বললে, বসুন না—

    ভদ্রমহিলা মোটা গলায় বললেন, লেডিজ সিট ছেড়ে দেওয়া উচিত।

    এক মুহূর্তে কী যে বুঝল খোকন নিজেই জানে না। চট করে উঠে পড়ল–তারপর একেবারে সামনে গিয়ে অনেক কষ্টে আঁকড়ে ধরল রডটা। হঠাৎ তার মনে হল, সে অনেক  বড় হয়ে গেছে। অনেক বড়।

    একজন ভদ্রলোক বললেন, এসো খোকা–এখানে জায়গা আছে।

    খোকা! না। খোকন জবাব দিলে না।

    হাতিবাগানের মোড়ে সে নামবে না–যাবে না ছোটমাসিমার বাড়িতে। এই বাসে চড়ে সে আরও অনেক দূরে চলে যাবে। বালিগঞ্জে, ডায়মন্ডহারবারে–মধুপুরে। আর তার ভয় নেউ–আর কাউকে সে ভয় করবে না। খোকন অনুভব করতে লাগল, আজ–এক্ষুনি সে অনেকখানি লম্বা হয়ে গেছে, ওই ঢ্যাঙা কন্ডাক্টারটার মাথা ছাড়িয়েও আরও এক হাত ওপরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়
    Next Article কাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    নারায়ণ গঙ্গোপাধ্যায়

    টেনিদা সমগ্র – নারায়ণ গঙ্গোপাধ্যায়

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }