Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    নিজেকে জানো

    নিজেকে জানো

    উপনিষদে অনেক ভাল ভাল কথা লেখা আছে। তার মধ্যে একটা হল নিজেকে জানো৷ মূল কথাটি বোধহয় আত্মানং বিদ্ধি।

    কে আমি? আমি কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি। এই বিশাল বিশ্বে আমাদের কী কাজ, কী ভূমিকা; এইসব নিয়ে প্রাচীন ঋষি আমাদের মাথা ঘামাতে, চিন্তা করতে নির্দেশ দিয়েছেন। নিজেকে জানতে বলেছেন।

    এ অবশ্য খুবই জটিল ভাবনা। এর কোনও সোজা উত্তর নেই। ভাবার কোনও শেষ নেই, ইচ্ছে করলে ভাবতে ভাবতে পাগল হয়ে যাওয়া যেতে পারে।

    পাগল হওয়ার ব্যাপারটা আপাতত মুলতুবি থাক। আমরা এবার একজন মোটামুটি স্বাভাবিক মানুষের গল্প লিখছি।

    মানুষটির নাম বিরাজ।

    বিরাজচন্দ্র নাগ একটি ছোটখাটো মানুষ। একটি ছোটখাটো অফিসে ছোটখাটো চাকরি করে। কিছুদিন আগে বিয়ে করেছে। আগে রানাঘাটে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে একান্নবর্তী পরিবারে থাকত। সম্প্রতি কাজের সুবিধে হবে এই অজুহাতে বউকে নিয়ে কলকাতায় এসে উঠেছে। সত্যিই তো রানাঘাট থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করা কম ঝামেলা নয়! মা বাবা একটু আপত্তি করলেও শেষ পর্যন্ত বিশেষ বাধা হয়নি।

    কলকাতায় বাসা মানে শহরতলির শেষ সীমায় গড়িয়ার ওই পাশে একটা দোতলা বাড়ির একতলায় ছোট একটা ঘর, এতটুকু বাসা। যেমন হয়, জল, বাথরুম সব কমন। রান্নার ব্যবস্থা সিঁড়ির নীচে।

    বিরাজের বউয়ের নাম ভাস্বতী। সেও বিরাজের মতোই ছোটখাটো মানুষটি, বিজ্ঞাপনের ভাষায় বলে ছোট পরিবার, সুখী পরিবার। বিরাজের পরিবারও ছোট, তবে হয়তো সুখী বলা যাবে না।

    রানাঘাটের বাড়িতে অল্প কয়েক মাসে অত লোকজনের মধ্যে ভাস্বতীর আসল রূপটা ভালভাবে প্রকাশ পায়নি। তা ছাড়া নব পরিণয়ের, নব পরিচয়ের একটা আমেজ ছিল। বিরাজ মোটেই টের পায়নি তার বউ ভাস্বতী কী জিনিস।

    বিরাজের তেমন কোনও বড় দোষ নেই। শুধু এই বয়েসের যুবকদের যা হয়, সে একটু আড্ডা দিতে ভালবাসে। একটু কথার ব্যবহারটা হয়তো এখানে ঠিক হল না, বলা উচিত একটু বেশি আড্ডা দিতে ভালবাসে। সন্ধ্যাবেলা অফিস ভাঙার পর অফিসের ক্যানটিনে ঘণ্টা দেড়েক, যতক্ষণ পর্যন্ত না ক্যানটিন ধোয়ামোছা সেরে, আলো নিভিয়ে, জোর করে বার করে দেওয়া হয়।

    একেকদিন দল খুব ভারী হয়, সেদিন আড্ডা গড়াতে গড়াতে অফিসের ক্যানটিন ছেড়ে বউবাজারের মোড়ে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। কোনও কোনও দিন আড্ডা এতই জমে যায়, এর পরেও রাস্তার ধারের কাঠের বেঞ্চিতে বসে গুলতানি চলে।

    সব আড্ডার যেমন হয়, এই আড্ডাতেও নিয়মিত বাঁধাধরা সদস্য হল জনা পাঁচ-ছয়, বাকিরা ছুটছাট, অপেশাদার।

    বলা বাহুল্য আড্ডার মধ্যমণি হল বিরাজ। বিরাজের অনুপস্থিতিতে আসর মোটেই জমে না। বিরাজ যে খুব গল্পবাজ বা আমুদে তা নয়, কিন্তু সে খুব মনোযোগী শ্রোতা এবং নানারকম খোঁজখবর রাখে। এ ছাড়া কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত দুবেলা ডেলি প্যাসেঞ্জারি করে রেলগাড়ির কামরায় নানারকম মুখরোচক গল্প ও গুজবের সন্ধান পেত বিরাজ এবং যথাসময়ে আড্ডায় সেসব উগরিয়ে দিত। তবে ধীরে সুস্থে। কখনওই তড়বড় করে কিছু বলতে যেত না, যখনই আড্ডা ঝিমিয়ে পড়ত, সে একটু উসকিয়ে দিত, আড্ডা আবার ঘণ্টাখানেকের জন্যে চাঙা হয়ে উঠত।

    অন্যান্য আড্ডাধারীদের মধ্যে সদানন্দ হল সবচেয়ে একরোখা। সে আড্ডার মধ্যমণি না হলেও সে আড্ডার প্রাণ। ডানকুনি না কোথায় একটা ইস্কুলে পড়ায়, থাকে বারুইপুরে। তবু ঝড়, বৃষ্টি, গণবিক্ষোভ, পথ অবরোধ সব অনায়াসে উতরিয়ে সে প্রতিদিন নিয়মিত আড্ডায় হাজিরা দেয়। এমনকী সামান্য শরীর খারাপ হলেও, ইস্কুল কামাই করলেও প্রায় যথাসময়ে বিবাদি বাগের অফিসের ক্যানটিনের আচ্ছায় তার অট্টহাস্যময় উপস্থিতি সুর্যোদয়, সূর্যাস্তের মতে, শীত, গ্রীষ্মের মতো অনিবার্য।

    রানাঘাটে থাকতে এমনকী বিয়ের পরেও আড্ডা দিয়ে প্রায় প্রতিদিনই লাস্ট ট্রেন নাগাদ বাড়ি ফিরত বিরাজ। মধ্যরাত পেরিয়ে যেত বাড়ি পৌঁছাতে, তবে বাড়িটা ছিল স্টেশনের লাগোয়া, তাই ট্রেন থেকে নামার পরে আর দেরি হত না।

    বিয়ের আগে বিরাজের বাড়ির লোকেরা তার এই দেরি করে ফেরাকে মোটেই ধর্তব্যের মধ্যে আনেনি। বিয়ের পরে তার মা অবশ্য তাকে সাবধান করে দিয়েছিলেন, এই বিরু, ঘরে নতুন বউ, তাকে একলা ফেলে অত রাত-বিরেতে বাড়ি ফিরিস নে।

    নতুন বউ ভাস্বতী কিছু মনে করত কিনা বিরাজ তা টের পায়নি। তবে প্রথম প্রথম তারও ইচ্ছে করত, হয়তো ভাস্বতীর টানেই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে। কিন্তু আজ্ঞা কেটে বেরিয়ে পড়া অত সোজা নয়, আড্ডার একটা মায়া আছে, আকর্ষণ আছে; বউ নতুন থাকবে অল্প দিন, আর আড্ডা চিরদিনের। আর একটা চক্ষুলজ্জার ব্যাপারও তো আছে। বন্ধুবান্ধব উপহাস করবে, টিটকিরি দেবে, বিশ্রী মন্তব্য করবে বউকে জড়িয়ে, নিজের হ্যাংলাপনা নিয়ে কোনও পুরুষমানুষই এটা চায় না, বিরাজও চায়নি। সুতরাং বিরাজ সেই মধ্যরজনী অতিক্রান্ত করেই বাড়ি ফিরত। সদ্য নিদ্রোহিতা ভাস্বতীর চোখেমুখে যে আগুন ঝলসাত, সে ভাবত সেটা প্রেমজ।

    রানাঘাটের বাড়ির ভিড়ে ভাস্বতীর সঙ্গে তার কথাবার্তা কমই হত। ভাস্বতাঁকে সে মোটেই বুঝতে পারেনি, তা হলে সে রানাঘাট ছাড়ত না।

    কিন্তু যা হওয়ার হয়ে গেছে। বড় আশা করে গড়িয়ার শেষ প্রান্তের এই একঘরের বাসায়, এতটুকু বাসায় ভাস্বতাঁকে নিয়ে বিরাজ এসে উঠেছে। ভাস্বতী তার সামান্য ছোট সংসার তার নিজের, একান্ত নিজের সংসার, হুঁড়ি কড়াই-খুন্তি, শিল-নোড়া, জানলার পর্দা, দরজার পাপোশ, আলনা-চৌকি, (তক্তপোশ) চোদ্দোফুট বাই বারো ফুট ঘরের মধ্যে যতটা সম্ভব গুছিয়ে নিয়েছে, এমনকী দেওয়ালের এক কোণায় একটা লক্ষ্মীর পট বসিয়ে যথাসাধ্যি ধর্মাচরণের আয়োজন রেখেছে।

    দুঃখের কথা, ভাস্বতীর এই ঘর গোছানোর সঙ্গে, সংসার সাজানোর সঙ্গে বিরাজের আড্ডাবাজি মিলছে না।

    গড়িয়ার ঘরে এসে প্রথমে বিরাজ মোটেই কিছু টের পায়নি। সে যথারীতি প্রথম প্রথম সেই আগের মতোই, আড্ডা দিয়ে বেশি রাত করে বাড়ি ফিরতে লাগল।

    গোড়ার দিকে দু-একদিন ভাস্বতী কিছু বলেনি, কিন্তু ক্রমশ সে কঠোর হতে লাগল। প্রথমে সে দরজা খুলতে দেরি করতে লাগল। অত রাতে ক্লান্ত হয়ে ফিরে এসে একঘণ্টা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সোজা কথা নয়।

    কিন্তু সে-ও ছিল মন্দের ভাল। এরপর দেরি করে এলে ভাস্বতী কঠোর, নিষ্ঠুর সব মন্তব্য করতে লাগল। অন্য একদিন দরজায় তালা দিয়ে দোতলায় বাড়িওয়ালার স্ত্রীর কাছে শুয়ে রইল, বাড়িওয়ালা কাজে কোথায় বাইরে গিয়েছিলেন। বাড়িওয়ালার স্ত্রী একা ঘরে শুতে ভয় পান। পুরো দোতলাটা ফাঁকা। ভাস্বতী বলেছিল, কোনও অসুবিধে নেই, আমি আপনার কাছে শোব। গৃহস্বামীনী ভদ্রতাবশত প্রশ্ন করেছিলেন তোমার বর? ভাস্বতী স্রেফ মিথ্যে জবাব দিয়ে দিল, ওর কোনও অসুবিধে নেই। ও আজ রানাঘাটে যাবে।

    কিছু বুঝতে না পেরে, কিছুই না জেনে সেদিন সারারাত বিরাজ তালাবন্ধ ঘরের সামনে বারান্দায় দেওয়ালে পিঠ দিয়ে বসে কাটিয়েছিল।

    দুঃখের বিষয় এর পরেও বিরাজের চরিত্র সংশোধন হল না। কিছুটা আড্ডার নেশায়, কিছুটা বন্ধুদের বিদ্রুপের ভয়ে সে আচ্ছা তাড়াতাড়ি ছেড়ে আসতে পারল না। দু-একবার চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি। বিরাজের খেয়াল ছিল না যে বিয়ের আগে ভাস্বতী পাড়াগাঁয়ের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিল। ক্রমশ মৌখিক কটুক্তির সঙ্গে ভাস্বতী হস্তচালনা শুরু করল। রীতিমতো প্রহার যাকে বলে তাই।

    অত রাতে বাড়ি ফিরে দরজা দিয়ে ঘরে ঢোকা মাত্র মাথায় বা পিঠে খটাখট হাত-পাখার বাড়ি খাওয়া খুবই দুঃখের। আর, বউ মারছে এ নিয়ে তো চেঁচামেচিও করা যায় না।

    নিঃশব্দ নিয়মিত প্রহৃত হতে হতে বিরাজ ক্রমশ সংশোধিত হতে লাগল।

    কিন্তু সংশোধনের পথে বহু বাধা। ইতিমধ্যে ভাস্বতী সন্তানসম্ভবা হয়েছে, একসঙ্গে যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছে। এবার নিজের টানেই বিরাজ তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করতে লাগল।

    কিন্তু প্রথম যেদিন সে আড্ডা থেকে তাড়াতাড়ি কেটে পড়ার চেষ্টা করল বাচ্চাদের শরীর খারাপ এই সাবেকি অজুহাতে, বন্ধুরা কিছু সন্দেহ করেনি।

    বিরাজ চলে যেতেই আড্ডাটা কেমন যেন মিইয়ে পড়ল। সদানন্দ একা সামাল দিতে পারল না। সেদিন রাত আটটার মধ্যেই আড্ডা ভেঙে গেল।

    পরের দিনও যখন বিরাজ তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করল, সবাই মিলে বাধা দিল। সেদিন বহু কষ্টে রাত নটা নাগাদ বাড়ি ফিরতে পেরেছিল সে। কিন্তু তাতে অব্যাহতি পায়নি সে, সেদিন বউ তাকে একটা খুন্তি দিয়ে পেটে খোঁচা দিয়েছিল।

    ব্যাপারটা বেশিদিন চাপা রইল না। বন্ধুরা ক্রমে ক্রমে জেনে গেল ভাস্বতী বিরাজকে মারধর করে, বিরাজ ভাস্বতাঁকে ভয় পায়, খুব ভয় পায়।

    ব্যাপারটা বন্ধুরা ভাল মনে মেনে নিতে পারল না। তারা ঠিক করল বিরাজকে সাহসী করে তুলতে হবে, তাকে আড্ডায় আটকাতে হবেই।

    কিন্তু বিরাজ অসহায়, সে বউকে ভয় পায়। এ ঘটনা আর বিস্তারিত করে লাভ নেই। শুধু শেষ যেদিন বিরাজ আড্ডা চিরদিনের জন্যে চলে এল, সেইদিন সদানন্দের সঙ্গে তার বাক্যালাপের কিয়দংশ উদ্ধার করছি।

    .

    তুই কখনও ভেবে দেখেছিস, তুই একটা কাপুরুষ, কাপুরুষ নম্বর ওয়ান? সদানন্দ চাপা আক্রোশের সঙ্গে জিজ্ঞাসা করল।

    বিরাজ কোনও উত্তর দিল না, মাথা নিচু করে বসে রইল।

    মৌন থাকা মানেই স্বীকার করে নেওয়া এইরকম একটা পুরনো প্রবাদ আছে।

    সুতরাং ধরে নেওয়া যায় যে, বিরাজ স্বীকার করল যে সে কাপুরুষ, কিন্তু পুরনো বন্ধু, প্রাণের বন্ধু সদানন্দ বিরাজচন্দ্রের এই মৌনতা মেনে নিল না।

    আরও নিষ্ঠুরভাবে, দাতে দাঁত চেপে কমষ করে চিবিয়ে চিবিয়ে সদানন্দ আবার আক্রমণ করল, বলে ফেলল, তুই একটা নপুংসক।

    ক্ষীণ প্রতিবাদ জানাল বিরাজচন্দ্র, চেয়ার থেকে উঠতে উঠতে বলল, এ কথা বলিস কী করে? জানিস আমার যমজ ছেলে আছে। তেলে-বেগুনে জ্বলে উঠল সদানন্দ, তা হলে এত ভয় পাস কেন? তুই আর তোর যমজ ছেলে। দলেবলে তোরা তিনজন আর ভাস্বতী না আধসতী কী যেন নাম তোর বউয়ের, সে তো একা, তাকে এত ভয় পাস কী জন্যে?

    বিরাজ নিরুত্তর।

    কে সদানন্দকে বোঝাবে যে নিতান্ত শিশু, দুই যমজ পুত্রসন্তান কীভাবে রক্ষা করতে পারে তাকে, আর তা ছাড়া তারা যে মায়ের পক্ষে না গিয়ে বাপের পক্ষেই যাবে তারই বা নিশ্চয়তা কী।

    বিরাজের স্তব্ধতা আরও ক্ষিপ্ত, প্রজ্বলিত করে তুলল প্রাণের বন্ধু সদানন্দকে। এবার মোক্ষম কথা বলল সে, আসলে তুই একটা ছুঁচো, একটা ইঁদুর, একটা নেংটি ইঁদুর।

    এতক্ষণে ম্লান হেসে বিরাজচন্দ্ৰ কবুল করল, সদানন্দের অভিযোগ মোটেই সত্যি নয়, সে মোটেই ইঁদুর, ছুঁচো কিংবা নেংটি ইঁদুর নয়।

    রাশভারি ফৌজদারি উকিলের মতো সদানন্দ জেরা করল, এ বক্তব্যের সমর্থনে কোনও প্রমাণ আছে?

    অধিকতর ম্লান হেসে বিরাজচন্দ্র বলল, অবশ্যই আছে।

    এই প্রথম বাধা পেয়ে সদানন্দ একটু থমকে গিয়ে বলল, একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করল, কী প্রমাণ দিতে পারিস তুই, তুই যে ইঁদুর নয়, সে কথাটা বোঝানোর জন্যে।

    বিরাজ বলল, খুব সোজা প্রমাণ। আমি যে ইঁদুর নই, সেটা আমি বুঝতে পেরেছি এইজন্যে যে, আমার বউ মানে ভাস্বতী, ইঁদুর দেখে ভীষণ ভয় পায়। আমি যদি ইঁদুর হতাম তাহলে আমাকে দেখে ও নিশ্চয় ভয় পেত।

    অবশেষে শেষ তীর নিক্ষেপ করল সদানন্দ। বলল, তাহলে তুমি একটা আরশোলা।

    বিরাজ অত্যন্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে জবাব দিল, না আমি আরশোলাও নই। আমার বউ আরশোলাও খুব ভয় পায়।

    বিরাজচন্দ্র এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ছুটে গিয়ে সদানন্দ তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তাহলে তুমি কী?

    গমনের গতি বিন্দুমাত্র না থামিয়ে, রোষকষায়িত ভাস্বতীর মুখমণ্ডল স্মরণে রেখে উপনিষদের ভাষায় উত্তর দিল বিরাজ, সেটাই তো জানার চেষ্টা করছি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }