Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    হাস্যকর

    হাস্যকর

    ডাক্তারবাবু তাকে সিগারেট খেতে মানা করেছেন। বলেছেন, যদি চান, সন্ধের দিকে মদ একটু-আধটু খেতে পারেন, অল্প মদ শরীরের পক্ষে খারাপ নয়, বরং স্বাস্থ্যকর। কিন্তু সিগারেট নৈব। নৈব চ।

    অর্ণব দত্ত বলেছিলেন, কিন্তু সিগারেট ঠোঁটে না থাকলে এক লাইন লিখতে পারি না।

    ডাক্তারবাবু, তিনি কোনও সামান্য ডাক্তার নন, একশো টাকা ভিজিট, ডাক্তারসাহেব বলাই উচিত, তিনি বললেন, অন্য কোনও উপায় দেখুন! একেকটা সিগারেট গড়ে তিন ঘণ্টা করে পরমায়ু কমিয়ে দেয়।

    অর্ণব দত্ত একজন খ্যাতনামা লেখক। অবশ্য নিতান্ত এইটুকু বললে তার অবমাননা করা হয়। এখনকার বাংলা ভাষার পাঠক-পাঠিকারা তাকে জানেন, হাসাহাসির গল্পে তার জুড়ি নেই।

    বছরে দু-চারটে বই বেরোয় অর্ণব দত্তের। সেই বইগুলোও চমৎকার বিক্রি হয়। সম্প্রতি একটি বই অর্ণববাবু উক্ত ডাক্তারসাহেবকেও উৎসর্গ করেছেন। তাঁর আশা ছিল হয়তো ডাক্তারবাবু এর পরে আর ভিজিট নেবেন না। কিন্তু তা হয়নি, ডাক্তারবাবু এর পরেও অত্যন্ত নির্বিকারভাবে ভিজিটের টাকা নিয়েছেন।

    অবশ্য উৎসর্গের ব্যাপারটাও খুব সুবিধের নয়। বই উৎসর্গ করতে লেখকের কোনও পরিশ্রম বা অর্থ ব্যয় করতে হয় না। একটু ভেবে-চিন্তে চেনাজানা বা দামি কোনও লোকের নামে এই উৎসর্গ করলেই হল। অথচ উৎসর্গ করলে উৎসর্গপত্র ও তার পরের সাদা পৃষ্ঠাটি সমেত বইয়ের দুই পৃষ্ঠা বেড়ে যায়। যার জন্যে বইয়ের দাম আজকের বাজারে পঞ্চাশ ষাট পয়সা বেশি হয়। আনুপাতিক হারে লেখকের রয়ালটিও বাড়ে।

    তা ছাড়া কারও নামে খ্যাতনামা লেখক বই উৎসর্গ করলে সেই ব্যক্তি যদি অনুগত বা প্রিয়জন কেউ হন, তিনি কৃতার্থ বোধ করেন। আবার ইচ্ছে হলে, নামীদামি লোকদেরও বই উৎসর্গ করে খুশি করা যায়।

    অর্ণব দত্তের মতো জনপ্রিয় লেখকের একটা উৎসর্গীকৃত বই পেয়ে ডাক্তারসাহেবও নিশ্চয় খুব। খুশি হয়েছিলেন, কিন্তু তার কোনও বহিঃপ্রকাশ ঘটেনি, তার ভিজিট তিনি যথারীতিই নিয়েছেন।

    সে যা হোক, অর্ণব দত্তের শরীরের আজ বেশ কিছুদিন হল বেহাল অবস্থা চলছে। ডাক্তারের নিষেধ অমান্য করা তাঁর পক্ষে উচিত নয়।

    তবে এ বয়সে মদ ধরা তার পক্ষে মোটেই সম্ভব নয়। জিনিসটা পার্টি-টার্টিতে দুয়েকবার খেয়ে দেখেছেন অর্ণববাবু, তার মোটেই সহ্য হয় না। অনেক সময় বমি পর্যন্ত করে ফেলেছেন। মাথা ঘুরেছে, পা টলেছে, পরের দিন সকালে কপাল টনটন করেছে। তাঁর তালেবর বন্ধুরা অর্ণববাবুকে বলেছেন, এসব কিছু নয়। ধীরে ধীরে নিয়মিত খেয়ে যাও সয়ে যাবে। সকলে খেতে পারে, আর তুমি পারবে না।

    কিন্তু অর্ণববাবুর মদ্যপানে রুচি নেই। ডাক্তারসাহেবের নির্দেশের পরে একদিন এক বোতল মদ কিনে সন্ধ্যাবেলা লেখার টেবিলে নিয়ে বসেছিলেন। কিন্তু অল্প একটু পান করার পরে লেখা তো এগোলই না, বরং সবকিছু ঘুলিয়ে গেল।

    তখন আরও একটু খেলেন। এবার কিন্তু ফ্লো এসে গেল। তাড়াতাড়ি কাগজকলম টেনে নিয়ে তরতর করে লিখে গেলেন।

    পরের দিন সকালবেলা আগের রাত্রে লেখা পাণ্ডুলিপি পড়তে গিয়ে তার চোখ কপালে উঠল। এসব কী আবোল তাবোল লিখেছেন। গল্পের নায়ক শেয়ালদা স্টেশন থেকে পুরী এক্সপ্রেসে চড়ে আসানসোল চলেছে। গল্পের শুরুতে নায়কের স্ত্রীর নাম মালতী, আসানসোল বাড়িতে তার স্ত্রীর নাম সরমা, পরে পুরী থেকে নায়ক স্ত্রীকে চিঠি লিখেছেন প্রিয়তমা অমলিনা বলে। অবশ্য নায়কের নামও ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে, প্রথমে পুরন্দর, তারপরে পুণ্ডরীকাক্ষ অবশেষে পৌন্ড্রবর্ধন।

    নিজের লেখা রচনা পড়ে অর্ণব দত্ত একেবারে থ মেরে গেলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন, প্রায় আধবোতল মদ খেয়েছেন কালরাতে। পরে রাতে বিছানা থেকে উঠে বমিও প্রচুর করেছেন। এই সকালবেলায় বাথরুম দিয়ে টক গন্ধ বেরোচ্ছে। জমাদার ডাকিয়ে পরিষ্কার করাতে হবে।

    কিন্তু এই গল্পটা কাল রাতেই শেষ করার কথা ছিল। পুরনো দেয়ালঘড়ির দিকে তাকিয়ে অর্ণব দত্ত দেখলেন সাড়ে দশটা বাজে। অতিরিক্ত মদ্যপান করে এবং শেষ রাত পর্যন্ত ঘর-বাথরুম করে অর্ণব দত্ত ঘুম থেকে উঠতে বেলা করে ফেলেছেন, সাড়ে নটা বেজে গেছে।

    এখন আর লেখার সময় নেই। আরেকবার করুণ চোখে গতরাতের হাবিজাবি লেখাটার দিকে তাকালেন অর্ণব দত্ত। মদ খেয়ে, কঠোর পরিশ্রম করে, হেঁচকি তুলতে তুলতে গল্পটা লিখেছিলেন অর্ণববাবু। খুব বেশি লেখা এতটা মেহনত করে তিনি লেখেননি। এখন লেখাটা সামনের কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া ছাড়া গত্যন্তর নেই।

    এই রকম ভাবতে ভাবতে নিজের মনে একটু হাসলেন অর্ণববাবু। জ্ঞানী, গুণী লোকেরা, সমালোচকরা অনেকেই অনেক সময় বলেন অর্ণব দত্তের কোনও লেখাই পড়বার যোগ্য নয়। বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া উচিত, আজ অবশেষে তিনি নিজেই তার এত কষ্টের লেখা বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিচ্ছেন।

    ফেলে না দিয়ে উপায় নেই। কিন্তু এখন কী করা যাবে? রামলগন তেওয়ারির এগারোটার সময় আসার কথা, পূর্ব অভিজ্ঞতা থেকে অর্ণববাবু জানেন যে কাঁটায় কাটায় এগারোটাতেই রামলগন এসে যাবেন।

    কাল রাতে রামলগনের গল্পটাই লেখার কথা ছিল অর্ণববাবুর। এর জন্যে ইতিমধ্যে কিছু আগামও তিনি নিয়েছেন।

    রামলগন ভাল টাকা দেন। তার চেয়ে বেশি টাকা আজকাল আর কেউ দেন না। রামলগন তেওয়ারির কাগজের নাম নবযুগ। কলকাতা থেকে একসঙ্গে পাঁচটি ভাষায় প্রকাশিত হয়, বাংলা, হিন্দি, ওড়িয়া, অহমিয়া এবং নেপালি–পূর্বাঞ্চলের সব কয়টি ভাষায়।

    প্রত্যেক ভাষায় একজন করে আলাদা সম্পাদক আছে। কিন্তু সে নামমাত্র। রামলগনই সব। তিনিই প্রতিষ্ঠাতা, তার নিজস্ব কোম্পানি রামলগন অ্যান্ড সন্সই কাগজগুলির মালিক।

    রামলগনের অবশ্য কোনও ছেলে নেই। তিনি এখন পর্যন্ত বিয়েই করেননি। কিন্তু ভবিষ্যতে বিয়ে করলে, তখন যদি ছেলে হয়, তাদের মালিকানার ক্ষেত্রে তাঁর মৃত্যুর পরে যদি কোনও বাধা হয় তাই আগে থেকেই ব্যাপারটা তিনি কোম্পানির নামকরণের মধ্যে দিয়ে সেরে রেখেছেন।

    রামলগন অ্যান্ড সন্স তথা রামলগন তেওয়ারির আর কোনও ব্যবসা নেই, একমাত্র পত্রিকা প্রকাশ করা ছাড়া। মাসে মাসে পাঁচটি ভাষায় মোটমাট বেশ কয়েক লক্ষ পত্রিকা ছাপা হয় এবং দ্রুত নিঃশেষিত হয়ে যায়। পাঠককুলে নবযুগ পত্রিকার খুব চাহিদা।

    সব কাগজে একই লেখা ছাপা হয়। হিন্দি ধারাবাহিক উপন্যাস, ওড়িয়া রম্যরচনা, বাংলা গল্প ইত্যাদি একেকটি ভাষায় অনুবাদ হয়ে একেকটি পত্রিকায়। যোগ্য অনুবাদকদের ভাল মাইনে দিয়ে রেখেছেন রামলগন। সেই অনুবাদকদের নামই যার যার ভাষায় পত্রিকার সম্পাদক হিসেবে ছাপা হয়।

    সাহিত্য ছাড়াও সিনেমা, থিয়েটার, যাত্রা, দূরদর্শন আছে, আছে খেলাধূলা, ফুটবল, ক্রিকেট। এসবের ওপর রামলগনের প্রবল উৎসাহ, অধিকাংশ মূল রচনাই হিন্দিতে তৈরি করেন তিনি। নানা খবরের কাগজ থেকে টুকে। ৪৮

    তবে নবযুগ পত্রিকা মূলত হালকা চরিত্রের কাগজ। রম্যরচনা, হাসির গল্প, কেচ্ছা-কেলেঙ্কারির কাহিনি এই সবের জন্যে পাবলিক নবযুগ পড়ে, কাড়াকাড়ি করে পড়ে।

    কিন্তু রাজনীতির লাইনে রামলগন বা তার কাগজ নবযুগ নেই। রাজনীতি থেকে শতহাত দূরে থাকার চেষ্টা করে নবযুগ। তবু আজকালকার বাজারে রাজনীতির মধ্যেও এতসব হাসাহাসি মজার ব্যাপার এসে গেছে যে একটা তরল পত্রিকার পক্ষে সব সময় রাজনীতি বর্জন করে দূরে থাকা সম্ভব হয় না।

    .

    এই গল্পে রামলগন তেওয়ারি এবং তার প্রবর্তিত জনপ্রিয় মাসিক পত্রিকা নবযুগ সম্পর্কে বোধহয় আর কিছু বলার প্রয়োজন নেই।

    এবার আমরা ফিরে যাব শ্রীযুক্ত অর্ণব দত্তের শয়নকক্ষে। বেলা প্রায় এগারোটা বাজে। একটু পরেই রামলগন গল্প নিতে আসবেন।

    অর্ণব দত্ত থাকেন উত্তর-পূর্ব কলকাতার প্রত্যন্ত অঞ্চলে লেকটাউনের কাছাকাছি। নিজেই বাড়ি করেছেন। দোতলা করার ইচ্ছে আছে, সেই ভাবেই প্ল্যান পাশ করিয়েছেন, কিন্তু এখনও দোতলা করে উঠতে পারেননি। দোতলায় সিঁড়ির মুখে একটা বড়সড় চিলেকোঠা মতন ঘর করেছেন, সেটাই অর্ণববাবুর আস্তানা, আধুনিক বাংলা সাহিত্যের হাসাহাসির গল্পের পীঠস্থান।

    এই চিলেকোঠা ঘরই অর্ণববাবুর শয়নকক্ষ, ঘরের একপাশে দক্ষিণ দিকের জানলার পাশে একটি মাঝারি সাইজের খাট আছে। ঘরের অন্যপাশে উত্তর-পূর্ব কোণে দেয়াল ঘেঁষে লেখার টেবিল, তার দুদিকে দুটো চেয়ার। একটায় বসে অর্ণববাবু লেখাপড়া করেন, অন্যটায় বাইরের কেউ এলে বসে। টেবিলে লেখার প্যাড, কালিকলম। বইয়ের মধ্যে রয়েছে বাংলা ইংরেজি অভিধান, সঞ্চয়িতা আর কয়েকটি বিলিতি জোকবুক। বইপত্র এ ঘরে বিশেষ নেই। সবই একতলায় বইয়ের ঘরে আলমারিতে, কিছু অতি প্রয়োজনীয় এবং সদ্য উপহার পাওয়া তৎসহ নিজের সদ্যপ্রকাশিত বই দোতলায় উঠবার সিঁড়ির বাঁকে একটা ছোট সেলফে রয়েছে।

    অর্ণববাবুর তিন ভাই নীচতলায় সপরিবারে থাকেন। ভাইয়েরা বিশেষ কোনও উপার্জন করেন।। তাদের সংসার বলতে গেলে অর্ণববাবুই প্রতিপালন করেন। তার বিনিময়ে এঁরা তার দেখাশোনা করেন। খাওয়া পরার ব্যবস্থা করেন। অসুখ হলে ডাক্তার ডেকে আনেন। তাঁর লেখার সময়ে টেলিফোন এলে বলেন, বাথরুমে আছেন।

    অনেকের ধারণা অর্ণব দত্ত চিরকুমার, কোনও কালে দার পরিগ্রহ করেননি। কথাটা ঠিক নয়।

    এখন অর্ণববাবুর বয়স প্রায় পঞ্চাশ। পঁচিশ বছর আগে একটি চলনসই সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন। অর্ণব দত্ত তখনই বেশ খ্যাতনামা, নবোদিত গল্পকার। আর সেই মহিলা, যাঁর ডাক নাম ছিল মালতী, ভাল নাম ছিল সরমা আর যিনি পদ্য লিখতেন শ্রীমতী অমলিনা এই ছদ্মনামে, তখন উদীয়মতী কবি।

    .

    আজ এই ঘন বর্ষার সকালবেলা আদিগন্ত হ্যাং ওভার মাথায় এবং একটি বাতিল পাণ্ডুলিপি চোখের সামনে নিয়ে ছিন্নবিচ্ছিন্ন স্মৃতিচর্চা করছিলেন অর্ণব দত্ত।

    সামনের লেখার টেবিলে গতকাল রাতের আধবোতল মদ নির্বিকার পড়ে আছে, অর্ণববাবুর যত রাগ গিয়ে পড়ছে ডাক্তারসাহেবের ওপর। এ কী রকম ডাক্তার, রোগীকে মদ খাওয়ার তাল দেয়। মেডিকাল কাউন্সিল কিংবা কনজিউমার্স কোর্টে গিয়ে ডাক্তারের ভিটেতে ঘুঘু চরিয়ে দেওয়া যায়। কিন্তু পরক্ষণেই তার খেয়াল হয় ডাক্তারসাহেব তো লিখিতভাবে মদ খাওয়ার পরামর্শ দেননি, শুধু মুখের কথা ধোপে টিকবে না। তখন মানহানির মামলায় অর্ণব নিজেই জেলে যাবেন।

    হ্যাং ওভারের ব্যাপারটা হ্যাং পার্লামেন্টের মতোই গোলমেলে। পোড় খাওয়া মাতালেরা হ্যাং ওভারটা মোটামুটি ম্যানেজ করে নেন কিন্তু অর্ণব দত্তের এটা নতুন অভিজ্ঞতা, তিনি ক্রমাগত দোল খেতে লাগলেন, ডাক্তারসাহেব জেলে যাচ্ছেন, আমি জেলে যাচ্ছি।

    এরই পাশাপাশি একটা স্মৃতিচারণ কাজ করছিল অর্ণববাবুর মনে। এসব কথা ভুলেই গিয়েছিলেন তিনি, সেই পঁচিশ বছর আগের কথা।

    গতকাল রাতে মদ খেয়ে গল্প লিখতে লিখতে কাহিনির প্রধান স্ত্রী চরিত্রের যে তিনটি নামকরণ তিনি করেছেন সেটা কোনও কাল্পনিক ব্যাপার নয়, পুরো ব্যাপারটা ঘটেছে অবচেতন মনের দৌলতে। অর্ণববাবুর সেই উদীয়মতী কবিপত্নীর যে যে নাম ছিল সেগুলি ওই স্ত্রী চরিত্রে আরোপিত হয়েছে।

    বিয়ের পরে মাস ছয়েক সুখে, তারপরে বছর খানেক সুখ-দুঃখে কেটেছিল অর্ণববাবুর। তবে বিবাহিত জীবনের দুর্ভোগ তার পরে আর খুব বেশি সইতে হয়নি তাকে। শ্রীমতী অমলিনা পৌনে দু বছরের মাথায় কেটে পড়েছিলেন।

    অর্ণববাবুর সেই প্রথম যুগের একটা ছোট গল্প নিয়ে তখন সিনেমা করবেন ঠিক করেছিলেন এক পরিচালক। সেই পরিচালকের উপদেষ্টা তথা অভিভাবক ছিলেন নেলোদা নামে এক ব্যক্তি। খদ্দরের পাজামা, পাঞ্জাবি, পকেটে নস্যির কৌটো মুখময় বসন্তের দাগ। সব সময়ে হাসি হাসি ভাব, ডাইনে-বাঁয়ে সত্যি-মিথ্যে বলেন। প্রয়োজনে-অপ্রয়োজনে সবাইকে কথা দেন। একদা টালিগঞ্জের ভরাডুবি হয়েছিল যাদের জন্যে নেতোদা তার অন্যতম।

    তা এই নেলোদার সঙ্গে একদিন কেটে পড়লেন শ্রীমতী অমলিনা। রাজকাপুর না দেবানন্দ কে যেন নতুন নায়িকা খুঁজছেন; কবিত্বের বদলে রূপালি পর্দার মায়াজালে আকৃষ্ট হয়ে ঘর ছাড়লেন অমলিনা।

    তারপর আর অমলিনার কোনও খোঁজ নেননি অর্ণব দত্ত। এবং স্বস্তি পেয়েছিলেন এত তাড়াতাড়ি ঘাড় থেকে নেমেছে বলে। অমলিনার অবশেষে কী হয়েছিল সেটাও আর খোঁজ করেননি অর্ণব, সে স্পৃহাও ছিল না।

    মধ্য দিয়ে ঝড়ের মতো বিশ-পঁচিশ বছর কেটে গেছে। প্রথম দিকে ছোটখাটো একটা টুকটাক চাকরি করেছিলেন, তারপর শুধু লেখা। সোজা গল্পে খুব একটা সুবিধে করতে পারেননি, তখন বাঁকা গল্পের দিকে বেঁকেন। ব্যঙ্গ-কৌতুক, টীকা-টিপ্পনি। ফাঁকে ফাঁকে দুয়েকটা করে রস ও রহস্যের উপন্যাস। পাবলিক তার লেখা পড়ে, সেটা তাঁর রচনার চাহিদা এবং বইয়ের কাটতি দেখে টের পান অর্ণব দত্ত। তবে তিনি এটাও বুঝতে পারেন, তার যতটা নাম হয়েছে ততটা খ্যাতি-প্রতিপত্তি হয়নি।

    আজকাল খ্যাতি-প্রতিপত্তি, প্রতিষ্ঠা ইত্যাদি পেতে গেলে কিছুটা ভেক লাগে, কিছুটা বোলচাল লাগে। গল্পে কাহিনিতে সমাজচিন্তা, আর্থ-রাজনীতিক মশলা দিতে হয়। অর্ণব দত্তের সেসব আসে না।

    সেসব চুলোয় যাক। অর্ণববাবু এসব নিয়ে আর মাথা ঘামান না। এখন তিনি মাথা ঘামাচ্ছেন, রামলগনবাবুকে কী বলবেন তাই নিয়ে।

    রামলগনবাবু বোধহয় এসে গেছেন। এই মাত্র নীচে কলিং বেলের আওয়াজ শোনা গেছে।

    দোতলায় সিঁড়ি দিয়ে বড় ভাইপো অলক উঠে এল, এসে ঘোষণা করল, রামবাবু এসেছেন। ঠিক তার পিছনেই রামলগন ছিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন, অলক নীচে নেমে গেল।

    রামলগন তেওয়ারি হৃষ্টপুষ্ট লোক। সব সময় হাসিখুশি। তার নাম শুনে যে ছবি মনে আসে তিনি মোটেই তা নন। শৌখিন মানুষ, ঘিয়ে রঙের সাফারি স্যুট পরে এসেছেন আজ, পায়ে সাদা রঙের চামড়ার চপ্পল কাম-কাবুলি।

    অর্ণববাবু বসতে বলার আগেই রামলগন চেয়ারটা টেনে নিয়ে বসলেন। কপালটা বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টিপে মুখ ব্যাজার করে অর্ণব দত্ত বিছানায় আধশোয়া হয়ে বসেছিলেন। তিনি ইঙ্গিতে রামলগনকে চেয়ারটা বিছানার কাছে টেনে নিয়ে আসতে বললেন।

    রামলগন চেয়ারটা নিয়ে অর্ণববাবুর কাছে এসে বসলেন। ঘুরে বসার সময় তার চোখ পড়ল টেবিলের ওপরে অর্ধশূন্য পানীয়ের বোতলের দিকে। একটু মৃদু হেসে বোতলটির দিকে অর্থবহ। দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রামলগন জিজ্ঞাসা করলেন, কী হয়েছে আপনার?

    অর্ণব দত্ত বললেন, মাথা ছিঁড়ে যাচ্ছে। এদিকে আপনার গল্পটাও লেখা হয়নি।

    রামলগন বললেন, আপনি ডোবালেন। একদিনে একসঙ্গে পাঁচটা কাগজ বের করতে হয়। ডেট ঠিক না থাকলে খুব গড়বড় হয়ে যায়।

    অর্ণব দত্ত বললেন, গল্পটা তো লিখেছিলাম।

    রামলগন চঞ্চল হয়ে বললেন, সে কী? অন্য কাগজে দিয়ে দিলেন নাকি?

    অর্ণব দত্ত মাথা নেড়ে বললেন, তাই হয় নাকি? আপনার গল্প অন্যকে দিয়ে দেব? গল্পটা আমার নিজের দোষে মাঠে মারা গেছে।

    রামলগন নড়েচড়ে বসলেন, আপনার কথার মানেটা বুঝলাম না।

    কপালের শিরা দুটো এখনও দপদপ করছে, সে দুটো চেপে ধরে আস্তে আস্তে অর্ণব দত্ত গতকাল রাতের ঘটনা এবং তার আগে ডাক্তারের পরামর্শ সবই রামলগনকে বললেন। এরপর লেখার টেবিলের মদের বোতলটা দেখিয়ে তিনি বললেন, ওই আধা বোতলটা খেয়েছিলাম।

    কথাটা শুনে রামলগন যেন একটু খুশিই হলেন। বললেন, মদ খেয়ে তো ঠিক কাজই করেছেন। মদ খেয়ে লিখলে গল্পে যোশ হয়।

    যোশ জিনিসটা যে কী সেটা অর্ণব দত্ত জানেন না, এর আগে শব্দটা তিনি শোনেননি। তিনি প্রশ্ন করলেন, যোশ? যোশ আবার কী? আপনি কি যশের কথা বলছেন?

    রামলগন বললেন, আরে তা নয়। যোশ হল লেখার আসল জিনিস। আপনার গল্পে হাসিঠাট্টা পাওয়া যায় কিন্তু যোশ থাকে না। এই দেখুন বনমালী মৈত্রের উপন্যাস যোশে ভর্তি, কলেজের ছেলেমেয়েরা হইহই করে পড়ে। বনমালীবাবুর লেখা নিয়ে চায়ের কাপে তুফান উঠে যায়। টিভিতে সিরিয়াল হয়।

    হ্যাং ওভারের মাথা জোরে নাড়াতে গেলে কষ্ট হয়। তবুও মাথা নাড়িয়ে অর্ণববাবু প্রতিবাদ জানালেন, অসম্ভব কথা বলছেন মিঃ তেওয়ারি। আমি মরে গেলেও কখনও বনমালী মৈত্রের মতো লেখার কথা ভাবব না।

    বনমালীবাবুর ওপর আপনার রাগ আছে আমি জানি, তেওয়ারি বললেন, কিন্তু যোশের কথা যদি বলেন, কাল একটা লেখা পেয়েছি মুম্বই থেকে, মুনিয়ার ঘরে রাত। কী যোশ তাতে পাতায় পাতায়, লাইনে লাইনে যোশ। পড়তে পড়তে মনে হয় মুনিয়ার সুখে আমি সুখী, এমন মধুর রাত যেন না ফুরোয়।

    ভাল করে এসব কথা শুনছিলেন না অর্ণব দত্ত, অন্যমনস্ক ভাবে জিজ্ঞাসা করলেন, লেখা কার?

    রামলগন বললেন, একদম নতুন লেখিকা। শ্রীমতী অমলিনা, মহিলা প্রথম লেখাতেই বাজার মাত করবেন।

    শ্রীমতী অমলিনা নামটি শুনে অর্ণব একটু নড়েচড়ে বসলেন, প্রশ্ন করলেন, মুম্বই থেকে লেখা পাঠিয়েছেন?

    তেওয়ারি বললেন, বুঝলেন দত্তদা, সব এক্সপেরিয়েন্সের ব্যাপার। আপনিও আপনার এক্সপেরিয়েন্সের কথা লিখুন। এখন মদ ধরেছেন, দেখবেন শোঁ শো করে যোশের লেখা কলম থেকে বেরবে।

    যোশের নিকুচি করেছে। হ্যাং ওভারটা তখন চূড়ান্ত পর্যায়ে এসে আধকপালেতে পরিণত হয়েছে। অর্ণব দত্ত খেঁকিয়ে উঠলেন, মদ খেয়ে কখনও গল্প লেখা যায়। কাল রাতে কাগজ, কলম, স্বাস্থ্য সব নষ্ট হয়েছে। বৃথা পণ্ডশ্রম করেছি।

    এতক্ষণে তেওয়ারি আসল জায়গায় এসে গেছেন। অর্ণব দত্তের মতো জনপ্রিয় লেখক মদ খেয়ে বেসামাল হয়ে কী লিখেছেন, সেটা দেখা দরকার। তিনি কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, কাল রাতের গল্পটা কী করলেন?

    শুকনো মুখে অর্ণববাবু বললেন, ওয়েস্ট পেপার বাসকেটে ফেলে দিয়েছি।

    টেবিলের পাশেই বাজে কাগজের ঝুড়ি। রামলগন একটু উঠে গিয়ে গল্পটা সেখান থেকে তুলে আনলেন। ওপরেই রয়েছে, খুঁজতে হল না। তারপর পাকা সম্পাদকের মতো গভীর অভিনিবেশ সহকারে পড়তে লাগলেন।

    পড়তে পড়তে উত্তেজিত হয়ে পড়লেন রামলগন। কেয়াবাৎ, কেয়াবাৎ, সুপার-ডুপার এইসব বিশেষণ স্বগতোক্তি করতে লাগলেন, সেই সঙ্গে জোরে জোরে বলতে লাগলেন, কী যোশ, কী যোশ।

    ওই অখাদ্য এলেবেলে গল্প পড়ে ঝুনো সাহিত্য ব্যবসায়ী রামলগন তেওয়ারি এমন বিহ্বল হয়ে যাবেন, সেটা কল্পনারও অতীত। অর্ণব দত্ত বিমূঢ় দৃষ্টিতে তেওয়ারির দিকে তাকিয়ে রইলেন।

    তেওয়ারি বললেন, দত্তদা, আপনার এ গল্প বাংলা ভাষার সুরাযুগের পথিকৃৎ হয়ে থাকবে। কিন্তু আগে আমাকে বলুন, আপনার গল্পে দেখলাম শ্রীমতী অমলিনার কথা লিখেছেন। ওনাকে জানলেন কবে?

    একটা দীর্ঘনিশ্বাস ছেড়ে অর্ণব বললেন, খুব ব্যক্তিগত ব্যাপার, ও প্রসঙ্গ বাদ দিন। কিন্তু আপনি বলুন তো এ গল্প চলবে কী করে? নায়কের নাম তিনবার বদলে গেল, তিন জায়গায় নায়কের বউয়ের নাম তিনরকম। পুরী এক্সপ্রেস শেয়ালদা থেকে ছাড়ছে। একটা কাহিনিতে এত গোলমাল থাকা উচিত?

    এবার তেওয়ারির সম্পাদক-স্বরূপ দেখা গেল। পাঁচটি ভারতীয় ভাষায় সর্বাধিক প্রচারিত নবযুগ মাসিক পত্রের প্রধান সম্পাদক রামলগন অর্ণবকে বললেন, আপনার এই গল্প যেটা কাল মদ খেয়ে লিখেছেন, এরকম যোশের গল্প লেখা সোজা কথা নয়। শুধু দু-চারটে ঠেকা দিতে হবে।

    গল্পে ঠেকা দিতে হবে? গল্পে আবার কী করে ঠেকা দেয়, ঠেকা কীভাবে দিতে হয়, অর্ণব দত্ত তার তিন দশকের সাহিত্যিক অভিজ্ঞতা নিয়ে চিন্তায় পড়লেন, সতত পরিবর্তনশীল চরিত্র নামগুলি এবং রেলপথের ধাঁধা এ দুয়ের সমাধান হবে কী করে?

    রামলগনবাবু তুখোড় সম্পাদক, তুখোড়তর ব্যবসায়ী। তিনি অর্ণবকে বললেন, আপনি আপনার গল্পের প্রথমে যেখানে ভূমিকা থাকে সেখানে একটা ফুটনোট বা পাদটীকা দিয়ে দিন।

    অর্ণব দত্ত বিড়ম্বিত বোধ করলেন, গল্পের প্রথমে ফুটনোট, পাদটীকা?

    রামলগন বললেন, ওসব প্রশ্ন বাদ দিন দত্তদা। ফুটনোট না দিয়ে ভূমিকা না হয় দিলেন। প্রথমে লিখে দিন এ গল্পের নায়ক হাওলা, গাওলা আর মওলা করেন।

    অর্ণব দত্ত কিছুই বুঝতে না পেরে বললেন, হাওলা তো দিল্লির ব্যাপার কাগজে দৈনিক দেখছি। আর গাওলা হল গোরুর খাবার চুরি। এটা পাটনার। এ দুটো না হয় বুঝলাম। কিন্তু মওলাটা আবার কী?

    রামলগন ব্যাখ্যা করলেন, মওলা হল মৌলবাদ, ওটা মুম্বইয়ের ব্যাপার, মুম্বই ব্লাস্ট তো জানেন।

    চিন্তিত অর্ণব দত্ত বললেন, কিন্তু এতে আমার গল্পের নায়কের কী সুবিধে হবে?

    তেওয়ারি বললেন, তার না হোক আপনার সুবিধে হবে। সে যখন হাওলা করে তখন সে পুরন্দর, যখন গাওলা করে তখন…

    অর্ণব তেওয়ারিকে থামিয়ে বললেন, ও আর বলতে হবে না। কিন্তু তিন জায়গায় তিন বউয়ের কী হবে? রেলের স্টেশনগুলোর নাম না হয় কেটে ঠিক করে দিলাম।

    ঠিক এই সময়ে বাধা পড়ল। নীচতলা থেকে ভাইপো ওপরে এসে বলল, জেই, এক ভদ্রমহিলা এসেছেন, বলছেন আমি তোমার জেঠিমা। বালকের কথা শেষ হওয়ার আগেই এক মধ্য বয়সিনী মহিলা অর্ণব দত্তের ঘরে প্রবেশ করলেন।

    সকলেই বুঝতে পারছেন যে কাহিনি এবার নাটকীয় মোড় নিতে চলেছে। পাঠক-পাঠিকাদের অনাবশ্যক উত্তেজনার মধ্যে রাখা আমার পছন্দ নয়। অনতি অতীতের মানে এই গত চব্বিশ ঘণ্টায় দুয়েকটি ঘটনা একটু বললেই, আশা করি, উত্তেজনা প্রশমন হবে।

    ডাক মারফত গতকালই রামলগন শ্রীমতী অমলিনার গল্পটি পেয়েছেন। ডাকের কোনও লেখাই রামলগন ফেলে রাখেন না। ছাপতে পারলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, ছাপতে না পারলে লেখেন, আরও ভাল লেখা দিন। আশা করি ভবিষ্যতে আপনার সহযোগিতা হতে বঞ্চিত হব না।

    আসলে রামলগন জানেন যারা লেখা পাঠায় তাদের অধিকাংশই কাগজের পাঠক, তাই তিনি তাদের চটাতে চান না।

    সে যা হোক, গতকালই অমলিনার গল্পটি তিনি পড়েছেন এবং নতুন লেখিকার লেখায় অসাধারণ যোশ পেয়ে চমৎকৃত হয়েছেন। তিনি তখনই অমলিনাকে চিঠি লিখে জানাতে যাচ্ছিলেন যে লেখাটি ভাল লেগেছে এবং শিগগিরই ছাপা হবে। এমন সময় অমলিনার ফোন আসে।

    রামলগন অমলিনাকে বলেন যে তার লেখাটি ছাপা হচ্ছে। তখন অমলিনা তাঁকে জানান যে তিনি দুদিন আগে কলকাতায় এসেছেন, কাল দুপুরের ফ্লাইটে মুম্বই ফিরে যাচ্ছেন, যাওয়ার আগে একবার দেখা করে যেতে চান।

    রামলগন তখন বলেন, কাল সকালে দেখা হতে পারে। তবে সকালে আমি অফিসে থাকি না, লেখকদের বাড়ি যাই। তারপর ডায়েরি দেখে বললেন, কাল সকাল এগারোটায় আমি গল্পকার অর্ণববাবুর বাড়িতে যাচ্ছি। আপনার সুবিধেই হবে বাড়িটা এয়ারপোর্টের পথেই, ওখানেই চলে আসুন, ঠিকানাটা নিয়ে নিন।

    তখন অমলিনা প্রশ্ন করেন, অর্ণববাবু মানে কি অর্ণব দত্ত?

    রামলগন বললেন, তা ছাড়া আর কী? লেখক অর্ণববাবু উনি একাই।

    এবার ফোনের ওপারে অমলিনা একটু চিন্তা করলেন এবং ঠিকানাটা নিয়ে বললেন, ঠিক আছে, আমি যাব।

    সেই তিনি, শ্রীমতী অমলিনা, এসেছেন।

    বহুকাল হয়ে গেছে, জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার। তবুও সাবলীলভাবে ঘরে ঢুকে অর্ণবের পাশে খাটের ওপরে বসে রামলগনের দিকে একবার তাকিয়ে বললেন, আপনি নিশ্চয় রামলগনবাবু। তারপর মুখ ঘুরিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বললেন, ভীষণ মুটিয়ে গেছ তুমি। একেবারে গোলগাল, নাদুসনুদুস। নামও খুব করছ শুনছি।

    অমলিনার এই আকস্মিক প্রবেশে অর্ণব দত্ত যতটা বিস্মিত হয়েছেন, তার থেকে অনেক বেশি বোকা বনে গেছেন রামলগন।

    রামলগন বললেন, এ কী ব্যাপার। আপনাদের পরিচয় আছে নাকি। অর্ণববাবু আপনি তো সাংঘাতিক লোক।

    অর্ণব নির্নিমেষ নয়নে অমলিনার মুখের দিকে তাকিয়ে ছিলেন। একটু সময়ের ছাপ পড়েছে একটু বয়েসের কারিকুরি। তবু চোখের কোনায় এখনও পুরনো দিনের বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে।

    চোখ নামিয়ে নিয়ে রামলগনকে বললেন, ইনি আমার স্ত্রী।

    স্তম্ভিত ও উল্লসিত রামলগন বললেন, এ তো রাজযোটক। বাংলা সাহিত্যে নতুন যুগ যে এসে গেল। তারপর ব্যবসায়ী বুদ্ধিবশত অমলিনাকে জিজ্ঞাসা করলেন, আপনার প্লেন কখন? ছেড়ে যাবে না তো? অমলিনা বললেন, যাক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }