Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্গের গল্প

    স্বর্গের গল্প

    যাঁরা ভাবেন স্বর্গে শুধু পুণ্যবানেরা প্রবেশাধিকার পান, পাপীদের সেখানে কোনও স্থান নেই, তাঁরা স্বর্গ সম্বন্ধে প্রায় কিছুই জানেন না।

    প্রত্যেক পাপীকে নরকে যাওয়ার আগে কম-বেশি কিছুদিন স্বর্গে থাকতে হয়, তা না হলে তারা কী করে বুঝবে স্বর্গে কী আরাম আর নরকে কী কষ্ট।

    বলা বাহুল্য, পাপীদের পক্ষে এই স্বর্গদর্শন প্রায় কন্ডাক্টেড ট্যুরের মতো, চট করে স্বর্গটা দেখিয়ে তাদের নরকে পাঠিয়ে দেওয়া হয় শুধু তারতম্যটা বোঝানোর জন্যে, পাপের পরিণতি হৃদয়ঙ্গম করানোর জন্যে।

    স্বর্গ বিষয়ে মানুষের অন্যান্য যা ধারণা, সে অবশ্য খুব অলীক নয়। বহু শত শতাব্দীর পুরনো ধারণা এটা, সেই যে-যুগে স্বর্গ এবং মর্তের মধ্যে একটু একটু যাতায়াত ছিল, সেই সময়কার ধারণা, তাই খুব ভুল নয়। এ কথা সত্যি যে স্বর্গের সীমানায় মলয় পবন ছাড়া আর কোনও বাতাস বয় না। নন্দন কাননের। পারিজাত ফুল কোনওদিন মলিন হয় না, ঝরে পড়ে না। স্বর্গের অপ্সরীরা কখনও ক্লান্ত হয় না, তাদের বয়স বাড়ে না, তাদের চঞ্চল চরণে নূপুরধ্বনি কখনও থেমে যায় না বা স্তিমিত হয় না। স্বর্গীয় দ্রাক্ষারসে যে আসব প্রস্তুত হয় তার মাদকতা স্কচ-হুঁইস্কির চেয়ে বহুগুণ বেশি, তার ফেনিল মধুরতার তুলনায় মরপৃথিবীর শ্যাম্পেনের স্বাদ নিতান্ত জোলো ও পানসে।

    এসব তবু ঠিক আছে। অনেকেই এসব বিষয়ে অল্পবিস্তর জানেন।

    কিন্তু স্বর্গের অন্য একটা ব্যাপার আছে যে সম্পর্কে পৃথিবীর লোকেরা কেউই বিশেষ কিছু জানে। চিন্ময়বাবুও জানতেন না। চিন্ময়বাবু মানে বালিগঞ্জের চিন্ময় রায়। ব্যাপারটা হল স্বর্গের যানবাহন-সংক্রান্ত। পৃথিবীর মতো স্বর্গে ট্রামবাস, ট্যাকসি, রেল, পাতাল রেল, স্টিমার, ফেরিনৌকো, উড়োজাহাজ ইত্যাদি জনসাধারণের এক্তিয়ারভুক্ত কোনও যান চলাচলের ব্যবস্থা নেই। প্রয়োজনও নেই।

    তবে জগৎ-সংসারের পোড়খাওয়া, মারখাওয়া মানুষেরা যাই বলুন, ভগবান মোটেই অবিবেচক নন। তিনি স্বর্গে প্রত্যেকের জন্যে ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা রেখেছেন। স্বর্গে পৌঁছানোমাত্র প্রত্যেককে যানবাহন বরাদ্দ করা হয়।

    .

    আমাদের চিন্ময়বাবু মোটামুটি সচ্চরিত্র লোক। স্বর্গে আসা তার অবধারিত ছিল। কিন্তু মৃত্যুর পরে তিনি স্বর্গের দরজায় পৌঁছে স্বর্গের দ্বাররক্ষীদের যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হলেন সেগুলি খুব রুচিসম্মত বা সম্মানজনক নয়।

    ব্যাপারটা অনেকটা ইন্টারভিউয়ের মতো। সুসজ্জিত দ্বাররক্ষীবৃন্দ, আসলে তারাও বড় বড় দেবতা, মণিমুক্তাখচিত ঝলমলে পোশাক ও উষ্ণীষ তাদের, কোমরে সোনার খাপে রুপোর তলোয়ার, পায়ে জরির নাগরা, তাদের দেখলে মনে সমবোধ জাগে।

    স্বয়ং ভগবানও এঁদের সঙ্গে রয়েছেন। বলতে গেলে তিনিই ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান। তার সাজপোশাক প্রায় একইরকম, তবে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি মহার্ঘ।

    অন্য কোনও বিষয়ে প্রশ্ন তুলে আলোচনায় না গিয়ে চিন্ময় রায়ের নামধাম ইত্যাদি প্রথমে চেক করা হল।

    কলকাতার বালিগঞ্জের লোক। চিন্ময় রায় একটা বেসরকারি অফিসে বেশ ভাল চাকরি করতেন। তবে খাওয়া-দাওয়া, পান-ভোজনে সতর্ক ছিলেন না। কাল ছিল শনিবার, কাল রাতে গুরুভোজন করেছিলেন অখাদ্য-কুখাদ্য সব জিনিস, খাসির মাংসের বড়া, গোমাংসের কাবাব, শুয়োরের মাংসের সসেজ, সেই সঙ্গে অপরিমিত মদ্যপান-রাত দুটো হয়ে গিয়েছিল। বন্ধুর বাড়ি থেকে কোনওরকমে টলতে টলতে রাত আড়াইটে নাগাদ বাড়ি ফিরে ধড়াচূড়ো এমনকি পায়ের জুতো-মোজা সমেত গভীর নিদ্রামগ্ন স্ত্রীর পাশে শুয়ে পড়েন।

    ঘুম ভাঙে সকাল সাড়ে চারটের সময়। গলগল করে ঘামছেন, বুকে অসহ্য ব্যথা। পাশে স্ত্রী সর্বজয়া তখন কী এক মধুর স্বপ্ন দেখছেন, তার ঠোঁটে মৃদু হাসি। চিন্ময় সর্বজয়াকে ধাক্কা দিয়ে বললেন, ওগো বুকে বড় ব্যথা।

    সুখস্বপ্ন ভেঙে যাওয়ায় এবং অন্যান্য বহুবিধ কারণে বিরক্ত সর্বজয়া চিন্ময়ের হাত সজোরে সরিয়ে দিয়ে ধমকে উঠলেন, চোপ, মাতাল।

    সর্বজয়ার ধমকের প্রয়োজন ছিল না। ঠিক পনেরো মিনিট পরে পৌনে পাঁচটা নাগাদ চিন্ময়বাবু চিরতরে সম্পূর্ণ চুপ করে গেলেন। ইহলোক পরিত্যাগ করলেন।

    এখন সকাল দশটায় স্বর্গের অফিসঘর খোলার পর পরলোকে তার ইন্টারভিউ হচ্ছে। আর বালিগঞ্জের বাড়িতে ভিড়েভরা আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের মধ্যে তখনও সর্বজয়া ইনিয়ে-বিনিয়ে কঁদছেন, ওগো, তুমি না একেবারে চুপ করে গেলে গো!

    নামধাম ইত্যাদি ইন্টারভিউয়ের প্রাথমিক পর্যায় মিটে যাওয়ার পরে এবার আসল প্রশ্নের পালা।

    প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন নানা বিষয়ে নানারকমের প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলা থেকে কুয়ালালামপুর কাছে না বাগদাদ থেকে রেঙ্গুন কাছে?রেঙ্গুনের নতুন নাম কী, ভেনেজুয়েলার পুরনো নাম কী? মাছির কটা চোখ, আরশোলার বা মাকড়সার কটা পা? সত্যিই কি পা না হাত?

    এরকম ইয়ার্কি, এ জাতীয় প্রশ্ন স্বর্গে করা হয় না। রীতি নেই।

    চিন্ময়বাবু একদা একটা সরকারি চাকরির চেষ্টা করেছিলেন। অনেকদূর উতরে যাওয়ার পর মৌখিক পরীক্ষায় আটকে যান, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিজলপুকুর পল্লিসমবায় উন্নয়ন সমিতির পরিচালকের নাম কী?

    হিজলপুকুর পল্লিসমবায় উন্নয়ন সমিতির সেই পরিচালক ছিলেন প্রশ্নকর্তার শ্বশুর এবং তৎকালীন সমবায় সচিবের ভায়রাভাই। কিন্তু চিন্ময়বাবু সে কথা কী করে জানবেন। সেই সরকারি চাকরি তিনি পাননি, কিন্তু তার জন্যে তাঁর কোনও আফসোসও নেই। তবে আজ এই স্বর্গীয় ইন্টারভিউয়ে তত জটিলতা নেই। শ্রীল শ্রীযুক্ত শ্রীভগবানের একটাই মাত্র জিজ্ঞাসা, একটাই প্রশ্ন। তাঁর পাপপুণ্যের নিরিখ একটাই, সেটা হল নরনারীর নৈতিক জীবনের পবিত্রতা। তার চেয়েও বড় কথা অন্য কোনও নৈতিকতা নিয়ে তিনি মাথা ঘামান না, এই বুড়ো বয়সে তার একমাত্র ভাবনা নরনারীর শারীরিক সম্পর্কের নৈতিকতা নিয়ে।

    সবাইকে যেমন জিজ্ঞাসা করা হয়, চিন্ময়বাবুকেও জিজ্ঞাসা করা হল সেই একটিই প্রশ্ন।

    প্রশ্নটি হল, তুমি কখনও ব্যভিচারে লিপ্ত হয়েছ কিনা?

    চিন্ময়বাবু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছিলেন। বাংলা খবরের কাগজ, বইপত্র কিছু কিছু পড়েন বটে কিন্তু ব্যভিচারের মতো কঠিন শব্দের প্রকৃত অর্থ তিনি জানেন না। প্রশ্ন শুনে চিন্ময়বাবু আমতা আমতা করতে লাগলেন।

    প্রশ্নকর্তা অন্য কেউ হলে ধরে নিত লোকটির দোষ আছে তাই এই আমতা আমতা ভাব। কিন্তু এখানে প্রশ্নকর্তা স্বয়ং ভগবান। তিনি সর্বজ্ঞ, তিনি সব বোঝেন, সব জানেন।

    ব্যভিচার শব্দে চিন্ময়বাবুর অসুবিধা দেখে ঈশ্বর ইংরেজিতে অ্যাডাল্টারির কথা বললেন, সেই সঙ্গে ব্যাখ্যা করে প্রশ্ন করলেন, বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে জীবনে কখনও ফস্টিনস্টি করেছ কিনা? ফস্টিনস্টির চেয়ে বেশি কিছু করেছ কিনা?

    অন্তত এই একটি ব্যাপারে চিন্ময়বাবুর কখনও কোনও দোষ ছিল না। প্রশ্ন বোঝামাত্র তিনি চট করে উত্তর দিলেন,নো স্যার। নেভার স্যার। কখনও না স্যার।

    যমরাজার বিশ্বস্ত সহকারী চিত্রগুপ্ত ভগবানের সামনে ছিলেন, তিনি পাশের ব্লকে যমপুরীর অফিসে তখনই দূরভাষে যোগাযোগ করে খোঁজ নিয়ে জানলেন চিন্ময়বাবু সত্যি কথাই বলেছেন।

    আর কোনও প্রশ্ন চিন্ময়বাবুকে করা হল না। এই প্রশ্নোত্তরের ভিত্তিতেই তাকে একটি শীততাপনিয়ন্ত্রিত স্বর্গীয় মোটরগাড়ি বরাদ্দ করা হল।

    গতকাল রাতে কিংবা আজ সকালে আরও যারা মারা গিয়েছেন তাঁদেরও প্রশ্নোত্তর চিন্ময়বাবুর সঙ্গেই চলছিল।

    তবে সব ক্ষেত্রে প্রশ্নোত্তর মোটেই জরুরি নয়। দু-চারজনের রেকর্ড এত খারাপ যে তাদের ক্ষেত্রে রেকর্ড বা জবানবন্দি কিছুই প্রয়োজন নেই।

    এই তো সামনেই দাঁড়িয়ে রয়েছেন শ্রীযুক্ত রামভজন চৌরাসিয়া, ক্রোড়পতি ও স্বনামধন্য লম্পট। চিন্ময়বাবু রামভজনকে আলগা আলগা চিনতেন। রামভজনবাবুর দুর্বলতা ছিল অনতি-সাবালিকা, স্বভাবত অথবা জন্মজ গরঠিকানা-অভিনেত্রীদের প্রতি। একবার চিন্ময়বাবু দেখেছিলেন পুরীর সমুদ্রসৈকতে দুই সদ্যোখিতা উপনায়িকাকে দুই বগলে নিয়ে চিরগোলমেলে নুলিয়াদের হাত এড়িয়ে রামবাবু মাত্র তিনটে রবারের টিউব নিয়ে তরঙ্গসংকুল সাগরে হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়লেন।

    কুখ্যাত হোটেলের বারান্দায়, খারাপ পার্টিতে এবং এই জাতীয় নানা জায়গায় সময়ে-অসময়ে খারাপ-ভাল নানারকম মহিলার সঙ্গে রাম চৌরাসিয়াকে দেখেছেন চিন্ময় রায়।

    চৌরাসিয়ার কাগজপত্র দেখে চিত্রগুপ্তের সঙ্গে অল্পবিস্তর আলোচনা করে ভগবান রামভজন চৌরাসিয়াকে বরাদ্দ করলেন একটি রিকশা।

    ভগবানের নির্দেশ শুনে রামভজন একেবারে আকাশ থেকে পড়লেন, করজোড়ে বললেন, হুজুর, পৃথিবীতে কোনওদিন আমি এয়ারকন্ডিশন গাড়ি ছাড়া চড়িনি আর আমাকে এখানে রিকশায় চড়তে হবে।

    ভগবান বললেন, না, না। তোমাকে রিকশায় চড়তে হবে না।

    শুনে রামভজন যেন একটু আশ্বস্ত হলেন এয়ারকন্ডিশন না হোক, স্বর্গে এয়ারকন্ডিশন দরকারও নেই। অন্তত একটা গাড়ি পেলেই হল। তিনি একটু হাঁফ ছেড়ে বাঁচলেন।

    কিন্তু ওই পর্যন্তই। ভগবানের অঙ্গুলি নির্দেশে চিত্রগুপ্ত রামভজনকে জানালেন তোমাকে রিকশা চড়তে হবে এ কথা তো বলা হয়নি। তোমাকে তো রিকশা চড়ার জন্যে দেওয়া হচ্ছে না। তুমি রিকশা টানবে তোমার যা রেকর্ড তাতে এটাই তোমার প্রাপ্য।

    অনেক হাতেপায়ে ধরা, কাদাকাটি অনেক কিছু করেও রামভজন ভগবানের মন গলাতে পারলেন না। স্বর্গে হুকুম জারি হয়ে গেলে তার আর কোনও নড়চড় হয় না।

    বিচারসভার শেষপ্রান্তে দাঁড়িয়ে অবাক হয়ে স্বর্গের কাণ্ডকারখানা প্রত্যক্ষ করছিলেন চিন্ময়বাবু। তার আর কিছু করার নেই, তিনি তো নিজ পুণ্যবলে ভাল এয়ারকন্ডিশন গাড়ি পেয়েছেন। এখন শুধু মজা দেখছেন, যেমন যেমন লোক আসছে তাদের কথাবার্তা শুনে, কাগজপত্র-রেকর্ড দেখে একেকজনকে একেকরকম যান বরাদ্দ করা হল।

    একটি সুন্দরী মেয়ে এল। খুব চঞ্চলা, প্রগলভা ছিল পৃথিবীতে, তবে বোধহয় দুশ্চরিত্রা ছিল না, তাকে চাকা লাগানো দ্রুতগতি স্কেটিং বোর্ড দেওয়া হল।

    এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলেন, দেখা গেল দেশে তিনি যথেষ্ট সংযত থাকলেও যতবারই বিদেশে গিয়েছেন মেমসাহেবের সঙ্গে যথেষ্ট বদমায়েসি করেছেন। তাকে একটা পুরনো মোটর সাইকেল দেওয়া হল।

    পুলিশের এক প্রাক্তন বড়কর্তা এমনিতে ভালই ছিলেন, তবে মধ্যযৌবনে একবার যখন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মাসছয়েক হাসপাতালে ছিলেন তখন পাশের বাড়ির বিধবা বউদির সঙ্গে একটু লটঘট বাধিয়ে ফেলেছিলেন।

    ভদ্রলোককে একটা ফিটন গাড়ির কোচম্যান করা হল। ভদ্রলোক প্রাক্তন পুলিশকর্তা, তিনি জানতে চাইলেন, আমাকে কি খালি ঘোড়ার গাড়ি চালাতে হবে?

    চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, তা কেন? তোমার সেই পাশের বাড়ির বিধবা বউদি তিনিই তো ওই গাড়ি চড়েন। আগের কোচম্যান নরকে মেয়াদ খাটতে গেছে। এখন থেকে তুমি চালাবে ওঁর ঘোড়ার গাড়ি।

    এইভাবে ছোট বড়, সাধারণ, বিলাসবহুল মোটরগাড়ি, স্কুটার, মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি, ঘোড়া, সাইকেল, সাইকেল রিকশা, টানা রিকশা, পায়ের নীচের স্কেটিং চাকা একেকজনকে একেকরকম বরাদ্দ করা হল।

    চরিত্রদোষ অনুযায়ী চুলচেরা বিচার করে যার যেমন প্রাপ্য তেমন বাহন সে পেল।

    কাউকে কাউকে বাহন দেওয়াই হল না। তাদের ড্রাইভার, কোচম্যান বা রিকশাওয়ালা করা হল।

    বিগত যুগের এক বিখ্যাত নর্তকী শ্রীমতী মদালসা দেবীকে দায়িত্ব দেওয়া হল চিন্ময়বাবুর গাড়ি চালানোর।

    মহিলা বহুকাল আগেই এসেছেন, তবে আগে যাঁর সারথি ছিলেন তিনি সম্প্রতি আবার মানব জন্ম পরিগ্রহণ করতে ধরাধামে গিয়েছেন।

    সে যা হোক, মদালসা দেবীকে নিয়ে চিন্ময়বাবুর আপত্তি নেই। আর আপত্তি করে লাভই বা কী? স্বর্গে নিজের ইচ্ছের কোনও দাম নেই।

    মদালসা দেবী পারিজাত স্কোয়ারে চিন্ময়বাবুর জন্যে নির্দিষ্ট বাংলোয় গাড়ি চালিয়ে চিন্ময়বাবুকে নিয়ে গেলেন। চমৎকার বাংলো, সুন্দর ব্যবস্থা, সব নিখুঁত, কোথাও কোনও ত্রুটি নেই। স্বর্গের ব্যাপারই আলাদা।

    মদালসা কাছেই কোথাও থাকেন। প্রতিদিন সকাল-সন্ধ্যায় এসে তিনি চিন্ময়বাবুকে পারিজাত স্কোয়ারে, নন্দন অ্যাভিনিউয়ে, ব্রহ্মা রোডে, মহাদেব মার্কেটে গাড়ি করে বেড়িয়ে নিয়ে আসেন।

    রাস্তায় অনেক চেনা লোক। তাদের বাহন দেখেই সঙ্গে সঙ্গে বোঝা যায় পৃথিবীতে কে কতটা সচ্চরিত্র ছিলেন। সেদিন চিন্ময় এক নীতিবাগীশ গার্লস কলেজের প্রিন্সিপ্যালকে দেখলেন সাইকেল চালাচ্ছেন, ভদ্রলোক চিন্ময়বাবুকে দেখে চিনতে পেরে লজ্জা পেয়ে মাথা নিচু করে পাশের গলিতে কেটে পড়লেন।

    মদালসা দেবী অবশ্য বলেন, স্বর্গে আবার লজ্জা কী? এ নিয়ে চিন্ময়বাবুর সঙ্গে মদালসা দেবীর। অনেক আলোচনা হয়। সে আলোচনায় চিন্ময়বাবু বেশ মজা পান।

    কিন্তু এ মজা দীর্ঘস্থায়ী হল না। রাস্তায় বিভিন্ন লোককে হরেক রকম যানবাহনে দেখতে দেখতে হঠাৎ একদিন চিন্ময়বাবু দেখলেন তার স্ত্রী সর্বজয়া আসছেন সামনের রাস্তা দিয়ে।

    সর্বজয়াকে দেখেই কপালে করাঘাত করলেন চিন্ময় রায়। গাড়ির গতি একটু মন্থর করে দিয়ে মদালসা দেবী বললেন, কী হল?

    চিন্ময় বললেন, আমার স্ত্রী।

    মদালসা বললেন, কোথায়?

    চিন্ময় বললেন, ওই টুং টাং করতে করতে সামনের গলিতে ঢুকছে।বলে আবার কপালে করাঘাত করলেন, এবার বেশ জোরে।

    মদালসা দেবী বললেন, আপনার স্ত্রী মারা গেছেন তাই পরলোকে এসেছেন। পৃথিবীতে স্ত্রী মারা গেলে স্বর্গে স্বামী শোক করে নাকি? চিন্ময় বললেন, আমি শোক করছি না, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। ধিক্কার? মদালসা দেবী প্রশ্ন করলেন, ধিক্কার কীসের? চিন্ময়বাবু বিমর্ষ কণ্ঠে বললেন, দেখলেন না আমার স্ত্রী রিকশা টানছেন। বুঝতেই পারছেন কেমন চমৎকার চরিত্রবতী ছিলেন উনি। আর সারাজীবন ধরে মূর্খ আমি, ওঁকে কী তোয়াজটাই না করেছি। ওঁর মতো মহিলার কথা ভেবে সারাজীবন শুকনো কাটিয়েছি। হায়, কপাল আমার। বলে চিন্ময়বাবু আবার কপালে করাঘাত করলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }