Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    ফুটবল

    ফুটবল

    ০১. ধাপে ধাপে ফুটবল

    পাঁচ নম্বর ফুটবল?

    সে আবার কী?

    ফুটবলের আবার নম্বর কীসের? ফুটবলের খেলোয়াড়ের জার্সিতে অবশ্য নম্বর দেখা যায়, কিন্তু ফুটবলের নম্বর জিনিসটি কী?

    কোনও পাঠকের মনে যদি এই প্রশ্ন উদয় হয়, তিনি যদি অন্তত মধ্যবয়সি হন তবে বলব তিনি ফুটবলের অ-আ-ক-খ জানেন না। ফুটবলের বর্ণপরিচয় তার হয়নি।

    এখনও আছে কিনা জানি না, আমাদের ছোটবেলায় ফুটবল ছিল এক থেকে পাঁচ নম্বরের।

    গেঞ্জির যেমন নম্বর আটাশ, বত্রিশ, ছত্রিশ তেমনই ফুটবলের নম্বর আকার অনুযায়ী। সবচেয়ে ছোটটা ছোট বয়সের বালকদের, সদ্য যারা শৈশব উত্তীর্ণ হয়েছে তাদের জন্য। আকার একটা ভাল সাইজের বাতাবি লেবুর মতো।

    আকারে ছোট হলেও বড় ফুটবলের মতোই এর মধ্যে রবারের ব্লাডার ছিল, সেটা পাম্প করে। ফোলাতে হত। ফিতে ছিল, যাকে বলা হত লেস, ব্লাডার ফোলানোর পর সেই নল বলের মধ্যে ঢুকিয়ে ফিতে বাঁধা হত। এই একনম্বর বল দিয়েই প্রকৃত ফুটবল খেলা শুরু।

    প্রথম ধাপ ছিল রবারের কিংবা টেনিস বল দিয়ে। রবারের লাল-নীল বল, দাম তিন পয়সা কি চার পয়সা। কিন্তু যুদ্ধ মানে দ্বিতীয় মহাযুদ্ধ সরগরম হতে রবারের বল বাজারে দুষ্প্রাপ্য হল।

    দাদা ঠাকুমার শরণাপন্ন হল।

    তিন পয়সা বা এক আনা নয়, দু আনা দশ পয়সাতেও বাজারে বল মিলছে না। বেশি দামে যদিও বা কোনও কোনও দোকানে পাওয়া যাচ্ছে সেও অতি পুরনো, লিক হওয়া বল, একটু খেলতেই ফুটো দিয়ে হাওয়া বেরিয়ে গিয়ে, চুপসিয়ে যায়। সে বল দিয়ে আর খেলা যায় না।

    এরপরে আমরা কাঁচা বাতাবি লেবু দিয়ে কিছুদিন খেলার চেষ্টা করলাম। আমাদের অঞ্চলে বলত জাম্বুরা। প্রকৃত গোলাকার জাম্বুরা বিরল, সে সংগ্রহ করাও কঠিন। আর সেই জাম্বুরাও ভাদ্রমাসের মধ্যে সব ফুরিয়ে গেল।

    ঠাকুমাকে দাদা সমস্যার কথা বলতে, ঠাকুমা সব শুনে বললেন, ঠিক আছে আমি দেখছি। মণিকে একটা খবর দিস।

    ঠাকুমার দক্ষিণ হস্ত ছিলেন মণিকাকা। আমাদের পাড়াতেই থাকতেন। পাড়া সুবাদে কাকা, আমাদের আত্মীয় ছিলেন না। খুব ভাল বাঁশি বাজাতেন। তখন গানের মাস্টারি করতেন আর ফাঁইফরমায়েস খাটতেন।

    পরদিন বিকেলে আমাদের এত্তেলা পেয়ে মণিকাকা ঠাকুমার কাছে এলেন। তার পনেরো মিনিট পরে মণিকাকার সঙ্গে বেশ কয়েকজন সহ-খেলোয়াড় সমেত আমি আর দাদা গেলাম ঢাকাইপট্টিতে।

    ঢাকাইপট্টি আমাদের শহরের বড় রাস্তায় বাজারের পিছন দিকে একসারি দোকান। সবই জুতোর। দোকান। জুতো ছাড়াও এসব দোকানে পাওয়া যেত ছাতা, ওয়াটারপ্রুফ, খেলার সরঞ্জাম ইত্যাদি।

    এই ইত্যাদির মধ্যে ক্যারামবোর্ড, ব্যাডমিন্টনের নেট ও র‍্যাকেট, ক্রিকেট ব্যাট, ফুটবল, ফুটবলের ব্লাডার ও পাম্প এইসব রয়েছে।

    ঢাকাইপট্টির প্রথম দোকানই মণি মিঞার দোকান। মণিকাকা আর দোকানদারের নামের মিল থাকাতে দুজনে পরস্পরের মিতা।

    সেই মিতার দোকান থেকে দেড় টাকা দিয়ে আমাদের জীবনের প্রথম ফুটবল কেনা হল। সবচেয়ে ছোট সাইজের একনম্বর ফুটবল।

    ০২. নম্বরের ক্রম বিবর্তন

    এক নম্বরের ফুটবল ছিল বেশ ছোট আকারের। প্রায় একটা বড় বাতাবি লেবুর সাইজেরই হবে। আগে আমরা যে বড় রবারের বল নিয়ে খেলতাম তার চেয়ে বড় বটে কিন্তু খুব হালকা।

    আমরা খেলতাম বাড়ির সামনের উঠোনে, দালান আর কাছারিবাড়ির মধ্যে। সুযোগ পেলেই দাদা এক কিকে বলটাকে ছাদের ওপরে পাঠিয়ে দিত। সিঁড়ি দিয়ে ছুটে ছাদে উঠে আবার বলটাকে নামিয়ে আনতে হত।

    অনেক সময় ছাদে আমসত্ত্ব, কাসুন্দি, ডালের বড়ি রোদে দেওয়া হত। হঠাৎ বল পড়ে সেসব তছনছ হয়ে যেত। রীতিমতো হইচই পড়ে যেত বাড়ির মধ্যে, ঠাকুমা দুবার বল কেড়ে নিয়ে তার লেপ-তোশক রাখার বড় কাঠের আলমারিতে তালা দিয়ে রাখলেন। বহু কষ্টে, কাদাকাটি করে দাদা সে বল উদ্ধার করে নিয়ে এল, তবে মুচলেকা দিতে হল, বল আর ছাদে উঠবে না।

    কিন্তু প্রতিশ্রুতি রক্ষিত হল না। খেলার উত্তেজনার মধ্যে ঠাঁই করে এক হাফ কিক দিয়ে দাদা আবার বল শূন্যে পাঠাল, শূন্য থেকে ছাদে পড়ল সেই বল।

    সেদিন খুবই কেলেংকারি হল। বড় চিনেমাটির বয়ামে জলপাইয়ের তেল-আচার ছাদে রোদে দেওয়া হয়েছিল। বিকেলের পরে রোদ পড়তে এসব জিনিস ছাদ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হত।

    কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যেত রোদ পড়তে না পড়তে, স্কুল থেকে ফিরেই।

    সেদিন বয়াম নামিয়ে আনার সময় ঠাকুমার খাস পরিচারিকা আন্নাদির মাথার পিছনে গিয়ে লাগল দাদার কিক করা বল। ওরে বাবারে, মেরে ফেললে রে বলে আর্ত চিৎকার করে ছাদের ওপরে লুটিয়ে পড়ল আন্নাদি। তার কাঁখ থেকে পড়ে আচারের বয়াম চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সারা ছাদ জুড়ে চিনেমাটির ভাঙা টুকরো, জলপাই আর তেলের ছড়াছড়ি।

    আন্নাদির ছিল ভূতের ভয়। ছাদের চিলেকোঠা ঘরে এক বা একাধিক ভূত আছে, এ কথা আন্নাদির কাছে জ্ঞান হওয়া ইস্তক আমরা শুনে আসছি।

    ভূতের ভয়ে ভরদুপুরে, ভর-সন্ধ্যায়, রাতের বেলায় আন্নাদি ছাদে উঠত না। কিন্তু পড়ন্ত বিকেলে ভূত পিছন থেকে মাথার ওপরে লাফিয়ে পড়বে এটা আন্নাদি ভাবতেও পারেনি।

    আন্নাদি চিৎকার শুনে পাড়ার অর্ধেক লোক আমাদের বাড়িতে ছুটে এল। সব কথা শোনার পর তারা ঠাকুমাকে দুষতে লাগল, এসব কর্তামার দোষ। তিনি আহ্লাদ করে ওইটুকু নাতিদের ফুটবল কিনে দিতে গেলেন কেন?

    আবার ফুটবল বাজেয়াপ্ত হল।

    আমরাও বিকেলবেলা খেলাধুলা না করে নদীর ধারে গিয়ে খেয়াঘাটে লোকজন যাতায়াত দেখে সময় কাটাতে লাগলাম।

    ০৩. আসল ফুটবল

    ক্রমে দুর্গাপুজো এসে গেল। পুজো শেষ হতে না হতে স্কুলের বাৎসরিক পরীক্ষা।

    তারপর শীতকাল, ব্যাডমিন্টন, ক্রিকেট। আমরা অবশ্য ক্রিকেট বলতাম না। খেলতাম এবং বলতাম, ব্যাটবল।

    ফুটবলের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে শুনেছিলাম, আমাদের সেই ভূতে পাওয়া ফুটবলটি গঙ্গাজল ছিটিয়ে শোধন করে ঠাকুমা আন্নাদিকে দিয়ে আমাদের পাড়ার পিছনের খালের মধ্যে ফেলে দিয়েছিলেন। ততদিনে সে বল স্রোতে ভাসতে ভাসতে খাল-বিল, নদীনালা হয়ে বোধহয় মহাসাগরে গিয়ে পৌঁছেছে।

    তা পৌঁছাক, এদিকে পাড়ায় পাড়ায় ছেলেরা যেখানেই ফাঁকা জায়গা আছে বাঁশের খুঁটি পুঁতে নিয়ে ইট ফেলে গোলপোস্ট বানিয়ে ফুটবল শুরু করে দিয়েছে। তারা অবশ্য আমাদের থেকে বড়, তারা বড় ফুটবলে খেলে।

    অনেক দেখেশুনে, চিন্তা করে আমরা গিয়ে মণিকাকাকে ধরলাম। মণিকাকা ভাল লোক, আমাদের খুব সাহায্য করলেন।

    তবে মণিকাকা বললেন, তোদের আমি খেলার জায়গা দেখিয়ে দিচ্ছি। একটু দূরে হবে কিন্তু জায়গাটা নিরিবিলি, কেউ বিরক্ত করবে না। কিন্তু কখনও বাসায় খেলতে পারবে না। তাহলেই আমি বল কেড়ে নেব।

    মণিকাকার বেছে দেওয়া জায়গাটা সত্যিই ভাল। আমাদের বাড়ি থেকে একটু দূরে থানার পিছনে জায়গাটা। বেশ বড় খোলামেলা জায়গা। একটাই অসুবিধে মাঠের প্রায় মাঝখানে একটা বুড়ো বেলগাছ আছে, সে আর কী করা যাবে।

    মাঠটার দুপাশে দুটো বড় লম্বা চালাঘর। পুলিশ ব্যারাক–একটা হিন্দু পুলিশ ব্যারাক, অন্যটা মুসলিম পুলিশ ব্যারাক। হিন্দু ব্যারাকের পাশে আরেকটা বেলগাছ, তার নীচে শিবমন্দির। মুসলিম ব্যারাকের পাশে একটা টিনের মসজিদ।

    এদিকে মণিকাকা ঠাকুমাকে কী সব বুঝিয়ে, ভুজুং-ভাজুং দিয়ে আমাদের নাম করে পুরো পাঁচটা টাকা তার কাছ থেকে আদায় করলেন।

    এখন আমরা বড় হয়েছি। এখন আর আমাদের জন্য ছোট ফুটবল নয়, বড় ফুটবল কেনা হল। তিন নম্বর ফুটবল। পৌনে পাঁচ টাকা দাম।

    পাঁচ টাকা, পৌনে পাঁচ টাকা এসবের মূল্য তখন অনেক। পাঁচ টাকায় আমাদের বাজারে পাঁচটা বড় ইলিশ মাছ পাওয়া যেত যার কলকাতার বাজারে এবছর অন্তত দুশো টাকা করে মোট হাজার টাকা দাম হত।

    তা সেই বহু মূল্যবান চর্মগোলক দিয়ে আবার আমাদের খেলা শুরু হল।

    সেই ফুটবলের প্রচুর তোয়াজ করত দাদা। তখন যুদ্ধের বাজারে গ্রিজ পাওয়া যেত না। দাদা ময়রাপাড়া থেকে মাখন কিনে এনে ফুটবলের গায়ে মাখাত।

    বিকেলবেলায় মাঠে যাওয়ার আগে দল বেঁধে যেতাম সাইকেল রিপেয়ারিং স্টোরে। সেখানে এক পয়সা দিয়ে ব্লাডার পাম্প করানো হত। সবচেয়ে কঠিন কাজ ছিল ব্লাডারের নল সুতো দিয়ে বেঁধে সেই নল বলের মধ্যে ঢোকানো। এই সময়ে দোকানদারের অসাক্ষাতে দাদা একটু ভেসলিন দোকানের কৌটো থেকে নিয়ে নলের মুখে লাগিয়ে দিত, নলটা ঢোকানো সহজ হত। তারপরে টাইট করে ফিতে বাঁধা। নলের জায়গাটা উঁচু হয়ে থাকলে কিক করার সময়ে সেখানে লাগলে পায়ে ব্যথা লাগবে।

    এইরকম নানা বিধিনিয়ম মান্য করে আমরা পুলিশ ব্যারাকের মাঠে খেলতে যেতাম।

    কিন্তু তিনদিনের মাথায় আবার ফ্যাসাদ। আমাদের ভাগ্যই খারাপ। এবং এই দুর্ভাগ্যের মূলে আবার দাদা।

    দাদা এমন একটা পেনাল্টি কিক নিলে যে সেটা গোলকিপারের মাথার তিনহাত ওপর দিয়ে গিয়ে পড়ল হিন্দু পুলিশ ব্যারাকের বারান্দায়। বারান্দায় তখন কাঠের উনুনে বড় কড়াইতে সেপাইদের ডাল রান্না হচ্ছিল।

    বল গিয়ে পড়ল সেই কড়াইতে। আন্নাদির ব্যাপারের থেকেও মারাত্মক অবস্থা হল সেদিন। জনাদশেক ষণ্ডা-গুণ্ডা চেহারার সেপাই আমাদের এই মারে তো সেই মারে।

    গোলমাল শুনে থানার ভারপ্রাপ্ত কলিম দারোগা থানা থেকে বেরিয়ে আমাদের খেলার মাঠে এলেন। এসে ঘটনার বিবরণ শুনে জিজ্ঞাসা করলেন, তোমরা কি হিন্দু?

    আমরা বললাম, হ্যাঁ।

    কলিম দারোগা বললেন, বাঁচা গেল। হিন্দুর বল হিন্দুর ডালে পড়েছে, আমি এর মধ্যে নেই।

    এতদিন পরে সাম্প্রদায়িকতার ঘোলাজলে বেষ্টিত হয়ে সেদিনের কলিম দারোগার স্বস্তির অর্থটা বুঝি।

    সে যা হোক, একটু পরে ডাল থেকে তুলে আনা বলটা দেখে কলিম সাহেব বললেন, সে কী, তোমরা এই ছোট বলে খেল নাকি? তাই বল উড়ে গিয়ে রান্নার কড়াইতে পড়ে।

    দারোগা সাহেবের পাশেই দাঁড়িয়েছিলেন টাউন জমাদার। তাকে দারোগা সাহেব বললেন, জমাদার সাহেব, ঢাকাইপট্টিতে গিয়ে একটা বড় ফুটবল নিয়ে আসেন। আমার নাম বলবেন।

    জমাদার সাহেব বল আনতে গেলেন, কলিম দারোগা আমাদের সঙ্গে গল্পগুজব শুরু করলেন। কিছুক্ষণ কথাবার্তার পর প্রশ্ন করলেন, তোমাদের ক্লাবের নাম কী?

    আমরা বললাম, আমাদের ক্লাব নেই। ক্লাবের নাম নেই। ক্লাব না হলে ফুটবল খেলা হয়? কলিম দারোগা বললেন, তোমাদের ক্লাবের নাম দাও মিলন মেমোরিয়াল ক্লাব।

    ইতিমধ্যে জমাদার সাহেব একটা প্রমাণসাইজের ফুটবল নিয়ে চলে এসেছেন। তখনকার পুলিশের প্রতাপ খুব কম ছিল না। জমাদার সাহেব বলটা কলিম দারোগার হাতে দিয়ে বললেন, তোরাব চোটার দোকান থেকে নিয়ে এলাম। পাঁচনম্বর, একেবারে আসল ফুটবল, টি লেন।

    টি লেন মানে কী, কে জানে? আমরা খুশিমনে বলটা নিয়ে চলে এলাম। আসার সময় দারোগা সাহেব আবার মনে করিয়ে দিলেন, মিলন মেমোরিয়াল ক্লাব মনে রেখো।

    ০৪. মিলন মেমোরিয়াল ক্লাব

    কলিম দারোগার অনুরোধ রক্ষা করে আমরা ক্লাবের নাম রেখেছিলাম। দাদা একটা সাইনবোর্ড তৈরি করে এনে কাছারিঘরের পাশে টাঙিয়ে দিয়েছিল।

    মিলন মেমোরিয়াল ক্লাব।

    এরকম ক্লাব তো আনাচেকানাচে, পাড়ায় পাড়ায় থাকে, কেউ বেশি কৌতূহল প্রকাশ করেনি।

    অনেক পরে জেনেছিলাম দারোগা সাহেব আগে অন্য এক থানায় মিলন নামে এক দাগি আসামিকে পিটিয়ে মেরে ফেলেছিলেন। তারপর থেকে মানসিক দুঃখে এবং অনুতাপে দগ্ধ হয়ে যেখানেই গিয়েছেন সেখানেই একটি করে মিলন মেমোরিয়াল ক্লাব স্থাপন করেছিলেন।

    মানুষ থাকে না, কিন্তু প্রতিষ্ঠান থেকে যায়।

    কিছুদিন আগেও দেশের বাড়িতে গিয়ে দেখেছি, মিলন মেমোরিয়াল রয়ে গেছে। নতুন যুগের বালকেরা আমাদের মতোই দাপিয়ে পাঁচনম্বর ফুটবল নিয়ে খেলছে।

    কবেকার দাগি চোর মিলন, কবেকার কলিম দারোগা, কেউ তাদের মনে রাখেনি। কিন্তু মিলন মেমোরিয়াল এখনও, পুলিশ ব্যারাকের মাঠে খেলে যাচ্ছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }