Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    ডবল পটললাল

    ডবল পটললাল

    ০১. হট্টমন্দির

    পরিণাম, পরিণতি এসব মোটেই ভাল শব্দ নয়। বিশেষ করে পটললাল বিষয়ে কোনও রচনার নাম একটু হালকা রকম হওয়াই নিয়ম।

    পটললালকে আপনারা অনেকেই অল্পবিস্তর চেনেন। লাল গানে নীল সুর হাসিহাসি গন্ধ, পটললালের গল্প হবে ফুরফুরে মেজাজের, অবশেষে তার কিনা এই পরিণতি।

    .

    অনেক দিন আগে একটা বিলিতি সিনেমা হয়েছিল, দেয়ার ইজ নো বিজিনেস লাইক শো বিজিনেস, অর্থাৎ শো বিজিনেসের মতো বিজিনেস নেই।

    আমাদের পটললাল আদ্যন্ত এই শো বিজিনেসের লোক। যাত্রা-থিয়েটার-সিনেমা বেতার-দূরদর্শন এই সব নিয়ে যে বৃহৎ রঙ্গজগৎ সেই জগতের লোক পটললাল, তার স্ত্রী সুলেখা এককালের নামকরা নর্তকী। তখন অবশ্য সুলেখার সঙ্গে পটললালের সদ্ভাব চলছে না। তা না চলুক এ গল্পে সুলেখাকে আমরা টানব না।

    রঙ্গজগতের ভিতরে এবং বাইরে নানা ঘাটের জল খেয়ে অবশেষে পটললাল সিনেমার টালিগঞ্জে এসেছে। তবে এ যাবৎ জীবিকার জন্যে পটললাল করেনি এরকম কাজ প্রায় নেই বললেই চলে।

    জুতোর দোকানের ম্যানেজারি থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাব বিক্রি, প্রয়োজনে যে কোনও কাজ পটললাল করেছে। তার সহ্যক্ষমতাও অসাধারণ। নিজের থাকা-খাওয়া নিয়ে তার কোনও বাধ্যবাধকতা নেই।

    সেই যে পুরনো একটা কথা আছে। ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে। এ কথাটা বোধহয় পটললালের মতো লোক সম্পর্কেই একদা রচিত হয়েছিল।

    হট্টমন্দির কথাটা খুব মজার। হট্ট মানে হাট, হাট বসে সপ্তাহে একদিন। বড়জোর দুদিন। অন্যান্য দিন হাটের চালাঘরগুলি শূন্য পড়ে থাকে। তখন যত রাজ্যের ভবঘুরে, ভিখিরি সেখানে রাত্রিযাপন করে। কখনও কখনও গৃহত্যাগী সন্ন্যাসীরাও এই সব শূন্য চালাঘরে রাত্রিযাপন করেন, সেই জন্য প্রাচীন টিপ্পনীওলা ব্যঙ্গার্থে হট্টমন্দির শব্দটা রচনা করেছিলেন।

    পটললালের ক্ষেত্রে হট্টমন্দিরে রাত্রিযাপন কোনও ব্যাপারই নয়। ফুটপাথে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে, অচেনা বাড়ির বারান্দায় প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই রাত্রিযাপন করে।

    পটললাল এসব জায়গায় ভাগ্য বিড়ম্বনায় অনেক সময়েই আশ্রয় গ্রহণ করেছে। এসব খুব বড় কথা নয়। পটললাল সকলের থেকে আলাদা একটি কারণে যে সে অনেক সময় কারার অন্তরালে রাত্রিবাস করে। কখনও পুলিশ হাজতে, কখনও জেল হাজতে।

    তা, কারাবাস তো অনেককেই করতে হয়। ফৌজদারি মামলায় অনেকেরই তো কারাদণ্ড হয়। তা ছাড়া, মামলা চলাকালীনও আসামির জেলবাস বা হাজতবাস হয়। জামিন না পাওয়া পর্যন্ত।

    .

    হাসির গল্পে এসব জটিল আইনের কথা আনা উচিত হচ্ছে না। কিন্তু পটললাল যখন গল্পের নায়ক, এসব বিষয় চলে আসা মোটেই অস্বাভাবিক নয়।

    চুরি-ডাকাতি রাহাজানি ইত্যাদি কোনওরকম দুষ্কর্মের জন্যে নয়, নিতান্তই পেটের দায়ে, জীবিকার প্রয়োজনে পটললালকে মাঝেমধ্যে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় সেখানে সব সময়ে জামিন হয় না। তখন তাকে জেলে যেতে হয়। জেলখানা বা থানার হাজতঘরই পটললালের হট্টমন্দির।

    ০২. ডবল

    একটু পিছন থেকেই শুরু করি।

    বেশি নয়, এই চল্লিশ-পঞ্চাশ বছর।

    .

    …হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করিত। ও অঞ্চলে নীলাম্বরের মতো মড়া পোড়াইতে, কীর্তন গাহিতে, খোল বাজাইতে এবং গাঁজা খাইতে কেহ পারিত না।….

    কেউ কেউ হয়তো পঙক্তিগুলি চিনতে পারছেন, শরৎচন্দ্রের বিরাজ বৌ উপন্যাসের আরম্ভ এই ভাবে। সেই বিখ্যাত উপন্যাস অবশ্য রচিত হয়েছিল আরও চল্লিশ-পঞ্চাশ বছর আগে।

    সে যা হোক, পঞ্চাশ বছর আগে সেই গত শতকের পাঁচের দশক নাগাদ শরৎচন্দ্রের উপন্যাসের খুব রমরমা বাংলা সিনেমায়। সেই ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, মলিনা দেবী, সুনন্দা ব্যানার্জি, সন্ধ্যারানীর কম্বিনেশন। হৃদয়ের তন্ত্রীতে মোচড় দেয়া, চোখের জলে ভেজা সেসব কাহিনি বাঙালি মানসকে আপ্লুত করে রেখেছিল।

    এই সব শরৎচন্দ্ৰীয় চলচ্চিত্রের প্রথমেই দেখা যেত শরৎচন্দ্রকে। সামনাসামনি নয়। সেটা সম্ভব ছিল না, শরৎচন্দ্র পনেরো-বিশ বছর আগে পরলোক গমন করেছেন। পিছন থেকে দেখা যেত, পক্ক কেশ, সাদা পাঞ্জাবি পরিহিত এক প্রৌঢ় ভদ্রলোক চেয়ারে বসে টেবিলে মাথা গুঁজে লিখে চলেছেন।

    হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই.প্রায় দু মিনিট ধরে উপন্যাস লিখনরত শরৎচন্দ্রকে দেখিয়ে ছবি শুরু হল।

    সাধারণ দর্শক হয়তো মনে করত সত্যি সত্যি শরৎচন্দ্রের ছবি, হয়তো আগে তোলা ছিল, তাই দেখানো হচ্ছে।

    কিন্তু ব্যাপারটা যে তা নয়।

    দক্ষিণ কলকাতার এক বহু পরিচিত সিনেমা হলের সংলগ্ন এক রেস্তোরাঁর ম্যানেজার ছিলেন শরৎবাবু। ভদ্রলোকের নাম অবশ্য শরৎবাবু ছিল না, বোধহয় ফণিবাবু বা মণিবাবু ছিল, কিন্তু লোকমুখে তার নাম হয়ে গিয়েছিল শরৎবাবু। ১৭৬

    কারণ তিনি শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে তৈরি সিনেমাগুলোয় শুরুতে কাগজ কলম নিয়ে উপন্যাস রচনারত শরৎচন্দ্রের ডামি হতেন। পিছন থেকে তোলা ছবিতে তাকে শরৎচন্দ্রের লেখা লিখতে হত।

    একালের ভাষায় বলা চলে, ওই ফণিবাবু বা মণিবাবু ছিলেন শরৎচন্দ্রের ডবল।

    ডবল ব্যাপারটা আজকাল মোটামুটি সবাই বোঝেন। রাজনীতি এবং সিনেমায় ডবলের খুবই প্রয়োজনীয় ভূমিকা রয়েছে।

    কলকাতায় অবশ্য এরকম ঘটে না কিন্তু কাছাকাছির মধ্যে পাটনা গেলেই দেখা যাবে রাজপথে আগে-পিছে দুটো গাড়ি যাচ্ছে। দুটো গাড়িতেই মাননীয় লালুপ্রসাদ বসে আছেন। এর একটা আসল, দ্বিতীয়টি নকল। লালুপ্রসাদ ডবলের ওই একই রকম চেহারা, জামাকাপড়, দেহাতি কেশবিন্যাস। চট করে দেখলে বোঝার উপায় নেই, কে আসল লালুপ্রসাদ। শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণের হাত থেকে পরিত্রাণের এটা একটা উপায়।

    দিল্লিতে প্রধান নেতাদের ডবল ব্যাপারটা জলভাত। পাকিস্তানে নাকি পাঁচটা মোশারফ আছে। ইরাকে সাতটা সাদ্দাম হোসেন। রাশিয়া-আমেরিকাতেও প্রথাটি অবিদিত নয়। বরং বলা উচিত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে, রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে ডবল-ট্রিপল বা ততোধিক অস্তিত্ব রচনা এই সব বড় বড় রাষ্ট্রশক্তির মস্তিষ্ক প্রসূত।

    সিনেমা ডবলের আবির্ভাব অবশ্য এসবের চেয়ে অনেক সরল কারণে। বলিউডের প্রথম সারির নায়কদের অনেক সময়েই আগুনের মধ্যে ঢুকে গিয়ে নায়িকাকে কোলে করে তুলে আনতে হয়, মোটর গাড়ি চাপা পড়তে হয়, পাহাড় চূড়া কিংবা বহুতল প্রাসাদের অলিন্দ থেকে লাফিয়ে পড়তে হয়। তারকাগণ নৃত্যগীতে এত ক্লান্ত ও ব্যাপৃত থাকেন যে এই সব কষ্টসাধ্য এবং বিপজ্জনক কাজ তারা করেন না।

    বোম্বে সিনেমায় শুধু নয় হলিউডেও একই ব্যবস্থা। বলা বাহুল্য, সিনেমার ডবলেরা আসলে স্টান্টম্যান। কোনও নায়কের মতো শরীর, স্বাস্থ্য, উচ্চতা, তাদের পরনে নায়কের পোশাক। ক্যামেরা অদ্বিতীয় নায়কদের এই দ্বিতীয় সত্তাকে সামনাসামনি ধরে না। তাহলে কারসাজি ধরা পড়ে যাবে। পাশ থেকে কিংবা পিছন থেকে এদের ছবি দেখানো হয়।

    ০৩. প্রবললাল

    ডবল পটললাল কাহিনির প্রায় অর্ধেক চলে গেল ডবল শব্দের ওপরে আলোচনা করে, এখন। পটললালকে অবশ্যই ধরতে হবে।

    কিন্তু তার আগে শ্রীযুক্ত প্রবললালের কথা না বলে উপায় নেই। এর কারণ এই যে আমাদের পটললাল হল প্রবলবাবুর ডবল।

    শ্রীযুক্ত প্রবললাল এক মধ্যবয়েসি শিশ্নোদর পরায়ণ দেহাতি ভদ্রলোক। বিহারের এক। জেলাশহরের উকিলের মুহুরির ছেলে। ঝরঝরে বাংলা বলেন সামান্য বিহারি টানে। বড়বাজারে গোলমরিচের ব্যবসা। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজনায় নিজেকে নিযুক্ত করেছেন। তার আগামী প্রযোজনা বিবি বাজার বইয়ের অন্যতম সহকারী পরিচালক হলেন পটললাল।

    প্রযোজক প্রবলবাবুর পুরো নাম প্রবল প্রতাপ লাল। সমস্তিপুর আদালতের সরকারি উকিলের মুহুরি তার বাবা রামপ্রতাপ লালার ইচ্ছে ছিল তার বি.এ. ফেল ছেলে প্রবলকে মুহুরির কাজেই নিজের কাছে রেখে দেবেন।

    কিন্তু প্রবল প্রতাপ মুহুরি বৃত্তির মতো সামান্য কাজে নিযুক্ত থাকার জন্য জন্মগ্রহণ করেননি। ইতিমধ্যে তিনি পৈতৃক নাম সংক্ষিপ্ত করে ফেলেছেন। মধ্যপদ প্রতাপ বিসর্জন দিয়েছেন, লালার আকার উড়িয়ে দিয়েছেন, এখন শুধু প্রবললাল।

    রামপ্রতাপের অনিচ্ছা সত্ত্বেও প্রবললাল একদিন সব দেহাতির স্বপ্নশহর কলকাতায় চলে এলেন সামান্য একটা কাজ নিয়ে। কলকাতায় বড়বাজারে সমস্তিপুরের ভগলু সিংয়ের একটা মশলার দোকান আছে। ভগলুবাবুর সঙ্গে প্রবললাল কলকাতায় চলে এলেন, তাঁর মশলার দোকানে সহকারীর কাজে।

    ভগলু সিংয়ের এই মশলার দোকান থেকেই প্রবলবাবুর উন্নতির শুরু। এখানেই প্রবলবাবু ক্রমশ জানতে পারেন ভেজাল মহিমা। কী করে সস্তা সাদা তেল রং মিশিয়ে এবং ঝঝের জন্য সজনে গাছের শুকনো ছাল মিশিয়ে সরষের তেল হয়। কী করে লঙ্কাগুঁড়োয় লাল ইটের মিহিগুঁড়ো মেশাতে হয়।

    সবচেয়ে ভাল ব্যবসা ছিল দুধে জল মেশানো। সে ব্যবসা অবশ্য ভগলু সিং তাঁর পোস্তার মশলার গদি থেকে চালাতেন না, সেটা চালাতেন জোড়াসাঁকোয় বাসাবাড়ি থেকে। পুরনো কেতার উঠোনওলা বাড়িতে চারটে গোরু বাঁধা থাকত, সেগুলো সবই কামধেনু। দৈনিক একশো লিটার, দুশো লিটার যত দুধই লাগুক অনাথ আশ্রমের চোরাচালানি মিল্ক পাউডার এবং কর্পোরেশনের জল মিশিয়ে প্রস্তুত হত। গোরু চারটে ছিল নেহাতই বিজ্ঞাপন।

    কিন্তু গোরুর দুধের ভাল ব্যবসাটা উঠে গেল। কোনও উপায় ছিল না। বাজারে জলের বোতল এসে গেল, জলের বোতল এক লিটার বারো টাকা, জল অবশ্য কর্পোরেশনের কলের। এই জল মিশিয়ে দুধ বেচতে গেলে অন্তত তেরো টাকা দাম করতে হয়। কিন্তু বাজারে দুধের দাম তেরো টাকার কম। ফলে দুধে জল না মিশিয়ে জলে দুধ মেশানোই এখন লাভ। কিন্তু দুধ মেশানো জল বিক্রি করা জল মেশানো দুধ বিক্রি করার চেয়ে অনেক কঠিন। অল্প দুধ মেশানো ফ্যালফেলে, ট্যালটেলে জল বাজারে চালু করা অসম্ভব কাজ।

    ভগলুবাবুর গদিতে প্রবললালের হাতে খড়ি হওয়ার শেষ পর্যায়ে এক বার ভগলুবাবু দেশে যান প্রবললালের ওপর গদির দায়িত্ব দিয়ে। দুঃখের বিষয় ভগলুবাবুর আর কলকাতা ফেরা হয়নি। সমস্তিপুরে পৌঁছানোর আগেই রেলগাড়ি থেকে ভগলু সিং অপহৃত হন। তাঁর পরিবারের লোকেরা বিরাট অঙ্কের টাকা পণ দিয়েছিলেন, কিন্তু ভগলুবাবুকে আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। ধানবাদের এক হোটেলের ঘরে তার ছুরিকাবিদ্ধ মৃতদেহ পুলিশ উদ্ধার করে।

    অনেকে বলেন এ সমস্ত ব্যাপারেই প্রবলবাবুর পূর্ণ ভূমিকা ছিল। ভগলু সিং অপহরণের টাকা তিনিই পেয়েছিলেন। তা ছাড়া বড়বাজারের মশলা ও জলের ব্যবসা সেটাও প্রবললালের হাতে চলে আসে।

    ভগলু সিংহের সমস্তিপুরের আত্মীয়েরা কলকাতায় বড়বাজারে এসে কোনও পাত্তা পাননি। একটা দেওয়ানি মামলা হয়েছিল, সেটাও কালক্রমে ভেস্তে যায়।

    প্রবললালের হাতে ব্যবসা রমরমিয়ে উঠল। তাঁর বহুমুখী প্রতিভা। প্যাকেটে গুঁড়ো মশলার ব্যবসা করলেন, নাম দিলেন খাঁটি (KHANTI), অবশ্য খাঁটির অধিকাংশই ভেজাল।

    তবে তার প্রধান কৃতিত্ব হল গোলমরিচ উৎপাদক হিসেবে। এই কলকাতা শহরে এবং শহরতলিতে যত কাটাফলের দোকানদার আছে, তারা প্রত্যেকে প্রবলবাবুর কাছ থেকে মাসে মাসে একশো টাকা করে মাসোহারা পায়। এর বিনিময়ে প্রতি সপ্তাহে একদিন তারা সারা সপ্তাহে যত পেঁপে কেটে বিক্রি করেছে তার বিচিগুলো দিয়ে যায়। বিবাদীবাগের ভিতরে ট্রামলাইনের পাশে বড় বড় তালপাতার মাদুরে প্রবলবাবুর লোকেরা এই সব বিচি শুকিয়ে নেয়। শুকিয়ে পাকা পেঁপের কালো বিচি অবিকল গোলমরিচের মতো দেখতে হয়।

    এদিকে প্রবলবাবু গোলমরিচের গুদাম থেকে শূন্য বস্তাগুলি কিনে আনেন। পাটের বস্তার গায়ে, খাঁজে খাঁজে গোলমরিচের গুঁড়, ভাঙা গোলমরিচের অংশ লেগে থাকে। পেঁপের শুকনো বিচিগুলো এই সব বস্তায় ভরে ভাল করে ঝাঁকালে সেগুলোর গায়ে খাঁটি গোলমরিচের ঝাঁঝ-গন্ধ লেগে যায়। তখন খাঁটির প্যাকেটে অল্প কিছু আসল গোলমরিচের সঙ্গে এগুলো ভরতি করে খাঁটি গোলমরিচ বাজারে বিক্রি করা হয়।

    গোলমরিচ অতি মূল্যবান মশলা। প্রবলবাবু ফুলে ফেঁপে উঠেছেন। এর পরে এত কাঁচা টাকার সদ্ব্যবহার করার উদ্দেশ্যে বড়বাজার সমীপবর্তী চিৎপুরে যাত্রা ব্যবসায় দৃষ্টিপাত করেন। সেখানেই তাঁর পটললালের সঙ্গে আলাপ।

    এরপর নানা চোরাপথে ঘুরতে ঘুরতে দুজনেই টালিগঞ্জে সিনেমালাইনে এসে পৌঁছেছেন। দুজনে একসঙ্গে প্রায় কখনওই কাজ করেননি, সম্প্রতি বিবি বাজার চলচ্চিত্রায়নের ব্যাপারে পটলবাবুর সঙ্গে সংযুক্ত হয়েছেন। তিনি প্রযোজক, পটলবাবু সহকারী পরিচালক।

    ০৪. ডবল পটললাল

    যারা জানেন না তাদের অবগতির জন্যে লিখছি, অধিকাংশ ক্ষেত্রেই চলচ্চিত্রের সহকারী পরিচালকের কাজ চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত সব কিছু।

    সহকারী পরিচালক পটললাল তার অভিজ্ঞতা থেকে জানে যে এই সব বহুবিধ কাজের মধ্যে পড়ে:

    ক। প্রযোজক মহিন্দরের বর্তমান রক্ষিতার অতিরিক্ত অনুসন্ধিৎসু প্রাক্তন স্বামীকে গুণ্ডা দিয়ে ভয় দেখানো,

    খ। পরিচালকের বেকার ভাইপোকে সিডিউন্ড কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করে দেয়া, পরিচালক অবশ্য বর্ণহিন্দু।

    গ। নায়িকার মদ্যাসক্ত স্বামীকে চোখে চোখে রাখা এবং মদ্যপানে সঙ্গদান করা। অর্থাৎ, চিত্র পরিচালনা ছাড়া আর সব কিছুই সহকারী পরিচালককে করতে হতে পারে। পটললালও তা করেছে। কিন্তু এখন পটললালকে যা করতে হচ্ছে, তা অসম্ভব, অবিশ্বাস্য।

    পটললালকে ডবল হতে হচ্ছে, প্রবলের ডবল।

    প্রবললাল চলচ্চিত্রের প্রযোজক হলেও তিনি কোনও অভিনেতা নন। তাঁর বিবি বাজার সিনেমায় ডিসুম-ডুসুম ফাঁইটিং সিন অবশ্যই থাকছে কিন্তু সে তো নায়ক এবং ভিলেনের মধ্যে, তিনি তো আর সেসব নিজে করতে যাচ্ছেন না।

    আসলে অভিনয়ে নয় জীবনে প্রবললালের ডবল প্রয়োজন। নানা ধরনের ছোট বড় ফৌজদারি মামলায় প্রবলকে প্রায় নিয়মিত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়, জেলে বা পুলিশ হাজতেও যেতে হয়।

    এই কাজটা প্রবলবাবুর মতো ব্যস্ত ব্যবসায়ীর পক্ষে করা সম্ভব নয়। প্রবলবাবু পটললালের মধ্যে তার দ্বৈত সত্তা খুঁজে পেয়েছেন।

    তিনি আর পটললাল দুজনেই সোয়া পাঁচফুট। গাট্টাগোট্টা, কৃষ্ণকায়। দুজনেই জর্দা পান খান, দুজনেই ঝরঝর করে ভুল ইংরেজি বলেন। সবচেয়ে বড় কথা দুজনের নাম প্রায় এক রকম, পটললাল এবং প্রবললাল। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত একদিন স্টুডিয়োতে আলাদা করে ডেকে নিয়ে, প্রবললাল পটললালকে প্রস্তাব দিলেন, পরিচালনার কাজ কিছু করতে হবে না, আমি আপনাকে একটা অনুরোধ করছি ফৌজদারি মামলাগুলোয় আপনি আমার ভূমিকায় অভিনয় করুন।

    পটললাল অবাক হয়ে বললে, আপনার কথা কিছু বুঝতে পারছি না।

    প্রবললাল বুঝিয়ে দিলেন, নানা ব্যাপারে ফেঁসে গেছি মশায়। অনেক রকম সত্যিমিথ্যে ফৌজদারি মামলা মার্ডার, কিডন্যাপিং, জাল-ভেজাল। অবশ্য শেষ পর্যন্ত কিছু হবে না, ভাল উকিল, টাউট লাগিয়েছি, টাকা খরচ করছি। আপনি যদি একটু সাহায্য করেন।

    পটললাল বলল, এসব ব্যাপারে আমার কী করার আছে?

    এবার প্রবল বললেন, দেখুন আমি আর আপনি দুজনেই লাল, প্রবললাল ও পটললাল। দুজনাই মাঝারি ধরনের প্রায় একই রকম দেখতে। অনেকগুলো মামলায় আমি জামিনে রয়েছি। বারবার তারিখ পড়ে, আদালতে যাই। কাঠগড়ায় দাঁড়াই। আবার জামিন পাই। ফিরে আসি। আমার ইচ্ছে, আপনি আমি সেজে আমার এই কাজগুলো করুন।

    পটল বলল, তারিখে তারিখে গিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে? সে না হয় দাঁড়ালাম, কিন্তু যদি জামিন না হয়। জেলে যেতে হবে। কিংবা পুলিশ হাজতে।

    প্রবলবাবু বললেন, জামিন না হলে হাকিম আছে। ভাগ্য খারাপ হলে দু-চারদিন হাজত বাস হতে পারে। তারপরে বেরিয়ে আসবেন। জেলখানা খারাপ জায়গায় নয়। আজকাল খাওয়া-দাওয়া ভাল। টিভি আছে। শোয়ার জন্যে কম্বল আছে। তারপর একটু থেমে পটলকে প্রবলবাবু বললেন, দেখুন আমি খোঁজ নিয়েছি, আপনার স্ত্রী আপনাকে বাসায় ঢুকতে দেয় না। রাতের বেলা কুকুরদের সরিয়ে এই স্টুডিয়োর বারান্দায় ঘুমোন। এর চেয়ে জেলখানা ভাল। ভাল মজুরি পাবেন। প্রতিবার কাঠগড়ায় দাঁড়ানোর জন্যে দুশো টাকা, আর জেল খাটতে হলে পাঁচশো টাকা।

    নিজের বর্তমান অবস্থা বিবেচনা করে প্রবলবাবুর প্রস্তাবে পটললাল রাজি হয়ে গেছে। জেল খাটা নিয়ে তার মনে কিঞ্চিৎ সংস্কার ছিল, সেটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সে সংকোচ দূর হয়েছে, প্রবলবাবুর আপ্তবাক্যে, আরে মামলায় জেল কি আপনি খাটবেন? খাটব আমি, কাগজপত্রে সব জায়গায় আমারই নাম থাকবে। আপনি আরামসে শুয়ে বসে কাটিয়ে দেবেন। জেলে মদ-সিগারেট যা চান পেয়ে যাবেন, আমি ব্যবস্থা করব।

    .

    পটললালের নতুন জীবন শুরু হয়েছে। এখনও জেল খাটতে হয়নি। তবে প্রায় নিয়মিত আলিপুর আদালতে, ব্যাঙ্কশাল কোর্টে কখনও-বা হাওড়ায় গিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তবে যে দাঁড়াচ্ছে সে পটললাল নয়, ডবল পটললালও নয়। সে হল, প্রবললাল, ডবল প্রবল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }