Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    রোশনচৌকি

    রোশনচৌকি

    সত্তর বছর বয়েস কম কথা নয়। এই মাত্র গত মাসে সত্তর বছর পূর্ণ হল দিলীপকুমারের। পাঠক-পাঠিকা ভুল ভাববেন না। আমাদের গল্পের দিলীপকুমার কোনও চিত্রতারকা নন, নেহাতই আটপৌরে দিলীপকুমার চৌধুরী, নেহাতই আটপোরে বিপত্নীক ভদ্রলোক, অবসরপ্রাপ্ত রেলওয়ে। অফিসার।

    দিলীপকুমারের স্ত্রী বিগত হয়েছেন অনেকদিন। এ বাসায় আসার কয়েকবছর আগে।

    এ বাসায় মানে কলকাতা শহরের পূর্বপ্রান্তে জলাজমিতে গড়ে ওঠা নতুন শহরতলির বাসা। নোনা জলের হ্রদ বুজিয়ে তৈরি উপনগরী। বছর কয়েক আগে এখানেই বাসা বেঁধেছেন। দিলীপকুমার।

    সরকারি জমি, তবে সরকারি আনুকূল্যে জমিটা পাননি দিলীপবাবু। জমিটা তিনি পেয়েছিলেন রীতিমতো একশো টাকার টিকিট কিনে লটারির মাধ্যমে নিতান্ত ভাগ্যবলে।

    বাড়ির জমিটা বেশ ভাল। সোয়া তিন কাঠা। দক্ষিণমুখী বা পূর্বমুখী জমি পাননি। তবে এরকম খোলামেলা জায়গায় পূর্ব-দক্ষিণ ইত্যাদি কোনও ব্যাপার নয়, রোদ-হাওয়া সব বাড়িতেই প্রায় সমান সমান।

    দিলীপবাবুদের ছোট গলিটা বড় রাস্তা থেকে বেরিয়ে দুপাশে দশ-দশটা প্লট পেরিয়ে একটা পার্কের দেয়াল পর্যন্ত এসেছে। সেখানেই শেষ, ইংরেজিতে যাকে বলে ব্লাইন্ড লেন।

    এই ব্লাইন্ড লেনের শেষ প্লটটাতেই দিলীপবাবুর ছোট একতলা বাড়ি। সামনে এক চিলতে বাগান, দুপাশে দুটো নারকেল গাছ। পাশের পার্কের সুবিধেও যথেষ্ট পাওয়া যায়। পার্কে বিকেলের দিকে বাচ্চা ছেলেমেয়েরা খেলা করে। বাকি সময় প্রায় ফাঁকাই থাকে।

    শীতের সকালে খবরের কাগজ নিয়ে পার্কের রোদে গিয়ে বসেন দিলীপবাবু। আবার গরমের সন্ধ্যায় খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে শরীর জুড়িয়ে নেন।

    সবচেয়ে বড় কথা এদিকটায় শব্দদূষণ নেই। নেই বলাটা অবশ্য সঠিক হচ্ছে না, বলা উচিত শব্দদূষণ ছিল না।

    .

    এই শব্দ-দূষণের জন্যেই বালিগঞ্জের পুরনো পাড়া ছেড়ে কষ্ট করে জমি সংগ্রহ করে, কষ্ট করে বাড়ি তৈরি করে বুড়ো বয়েসে এতদূর চলে এসেছেন দিলীপবাবু।

    ভাড়াবাড়ি ছিল সেটা। একতলায় বড় বড় তিনটি ঘর। উঠোন, উঠোনের একপাশে রান্নাঘর, অন্য পাশে কলঘর। বাবার আমল থেকে পঞ্চাশ বছর সে বাড়িতে বাস করেছেন দিলীপবাবু। পঁয়তাল্লিশ টাকা ভাড়া ছিল যখন ওই বাসায় বাবা ঢুকেছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময়। বাড়তে বাড়তে শেষ পর্যন্ত আশি টাকা হয়েছিল। বাড়িওয়ালার কোথাও কেউ ছিল না। তার মৃত্যু হয়। সেও বছর পনেরো আগে। শেষের দিকে বাড়িভাড়ার টাকা নেওয়ার কেউ ছিল না। মৃত বাড়িওয়ালার দুই দূরসম্পর্কের আত্মীয়ের মধ্যে বাড়ি নিয়ে ঝগড়া, মারামারি, মামলা। শেষে বাড়িভাড়া আদালতে দিতে হত।

    এমন চমৎকার ভাড়াবাড়ি ছেড়ে কেউ কষ্ট করে নিজের বানায়? কিন্তু দিলীপকুমার ভাড়াবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন।

    না। বাড়িওয়ালা কোনও অত্যাচার করেননি। তিনি আর কী অত্যাচার করবেন, তিনি তো পরলোকে। আর তার জীবিত আত্মীয়দের নিজেদের মধ্যে ঝগড়া করে ভাড়াটের ওপর ঝামেলা করার আর সময় ছিল না।

    দিলীপবাবুকে বাড়ি ছাড়তে হয়েছিল শব্দের অত্যাচারে। একালে যাকে শব্দদূষণ বলা হয় সেই শব্দদূষণের ভয়াবহ শিকার হয়েছিলেন তিনি।

    ঘটনাটা বুঝিয়ে বলছি।

    .

    দিলীপবাবুরা থাকতেন পুরনো বালিগঞ্জে। হাজরা রোডের দক্ষিণ দিকে চোরাগোপ্তা, আঁকাবাঁকা অনেক গলি রয়েছে। তারই একটিতে একটা গলির তিনকোনাচে বাঁকা সস্তা ভাড়ায় ভালই ছিলেন বহুকাল। তবে এ রাস্তাগুলোকে আজকাল আর রাস্তা বলে চেনা যায় না। সবই মোটর গাড়ি সারানোর গ্যারেজ। বনেট খোলা গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যিখানে, চারদিকে গাড়ির টায়ারটিউব, যন্ত্রপাতি, গাড়ি সারানোর যন্ত্রপাতি। গাড়ি নিয়ে আজকাল এসব রাস্তায় প্রবেশ করা প্রায় অসম্ভব। পায়ে হেঁটে যাতায়াতও খুব সাবধানে করতে হয়।

    তবুও একরকম কষ্ট করেই তিনমুখী মোড়ের একতলার সামনের ফ্ল্যাটে দিন কাটাচ্ছিলেন চৌধুরী পরিবার। মূল চৌধুরী অর্থাৎ দিলীপবাবুর বাবা কয়েক বছর আগে বিগত হয়েছেন, মা মারা গেছেন তারও আগে। এর মধ্যে পত্নীও বিগত হলেন।

    একমাত্র ছেলে তখন বড় হচ্ছে। স্কুল পার হয়ে কলেজে পড়ছে। দিলীপবাবুরও চাকরি থেকে অবসরের দিন সমাগত। কোনওরকমে এই বাসায় শুধু কম ভাড়া আর বালিগঞ্জ পাড়ার মোহে দিনাতিপাত করছিলেন দিলীপবাবু।

    কিন্তু শেষের দিকে এমন একটা অবস্থা দাঁড়াল যে এখানে থাকা অসহ্য হয়ে উঠল।

    পাশের পাড়ার এক মিস্ত্রি ভদ্রলোক ঠিক উলটো দিকের বাড়ির গ্যারেজটা ভাড়া নিলেন। তিনি উত্তরপাড়ার মোটর কোম্পানিতে কাজ করেন, সেটা দিনের বেলা। অফিস থেকে ফিরে ঘণ্টা কয়েক ঘুমিয়ে তিনি তার গ্যারেজ তথা কর্মশালা খোলেন রাত এগারোটা নাগাদ।

    ভদ্রলোক গাড়ির হর্ন সারানো এক্সপার্ট। মোটর কোম্পানিতে হর্ন-সারাই সেকশনে দীর্ঘকাল যোগ্যতার সঙ্গে কাজ করছেন, এ কাজে তার বিপুল অভিজ্ঞতা।

    সেই অভিজ্ঞতার খেসারত দিতে হল পাড়া-প্রতিবেশীদের। খুব বেশি চাপ পড়ল ঠিক সামনাসামনি ফ্ল্যাটের আমাদের এই দিলীপবাবুর ওপরে।

    রাত এগারোটার পর থেকে হর্ন খারাপ যত ট্যাক্সি আছে, সেগুলো সারাই হতে আসে এই গ্যারেজে।

    খারাপ হর্ন বাজিয়ে কিংবা বাজানোর চেষ্টা করে প্রথমে দেখা হয় কী খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে। কোনও কোনও গাড়ির হর্ন এতটাই খারাপ হয়েছে যে একবার বাজতে শুরু করলে আর বন্ধ হতে চায় না। কোনওটা প্রহৃত জন্তুর মতো আর্তনাদ করতে থাকে।

    আবার সারানোর পরেও ঝামেলা কম নয়। ড্রাইভারেরা বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে নেয় কেমন সারানো হল।

    এইরকম চলে রাত তিনটে-চারটে পর্যন্ত। প্রতিদিন বিনিদ্র রজনী যাপন করে, শব্দের অত্যাচারে জীবন ঝালাপালা হয়ে গিয়েছিল দিলীপকুমার চৌধুরীর।

    ভাগ্যক্রমে এই সময়ে শহরতলির জমিটা পেয়ে গিয়েছিলেন তিনি। যথাসাধ্য দ্রুত ছোট একটা একতলা বাড়ি করে ভাড়াটে বাড়ির লোভ বিসর্জন দিয়ে চলে এলেন।

    সাড়ে তিনখানা ঘরের ছোট বাড়ি। কিন্তু তাতে দিলীপবাবুর কোনও অসুবিধে নেই, তাঁর সংসারও ছোট। বছর আড়াই আগে এ বাড়িতে এসে ছেলের বিয়ে দিয়েছেন। গত বছরে বউমা একসঙ্গে দুটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই দুজনকে ধরে ছেলে, ছেলের বউ আর তিনি সবসুদ্ধ এই পাঁচজনের সংসার।

    বাড়িটা ছোট করা হয়েছে বলে পাশে এক চিলতে জমি কঁকা আছে। সেখানে নানা জাতের দিশি ফুলগাছ লাগিয়েছেন, জবা, টগর, গন্ধরাজ, কামিনী এই সব চেনা গাছ। এ কয় বছরে গাছগুলো বড় হয়েছে, আজকাল বেলফুল আসছে।

    এ ছাড়া দুটো গাছ একা একাই জন্মেছে। তার একটা পেয়ারা অন্যটা আমগাছ। গাছ দুটো আস্তে আস্তে বড় হচ্ছে। পেয়ারা গাছটায় এর মধ্যেই ফল ধরতে শুরু করেছে।

    সব মিলিয়ে এ বাড়িতে বেশ ভাল আছেন দিলীপবাবু। নাতি দুটো সাড়ে দশ মাস বয়েস হল। তারা সারাদিন ঘরের মধ্যে হামাগুড়ির প্রতিযোগিতা দিচ্ছে। কখনও টলমল হাঁটার চেষ্টা করছে। পড়ে যাচ্ছে, কাঁদছে। এটা ছিঁড়ছে, ওটা ভাঙছে।

    বউমা গৃহকর্মনিপুণা। শ্বশুরের যত্ন নেয়। স্বামীর সঙ্গেও বেশ বনিবনা আছে।

    সবচেয়ে বড় কথা, বড় আরাম এই বাড়িতে কারণ এখানে শব্দের যন্ত্রণা নেই। অন্তত এতদিন পর্যন্ত ছিল না। সেই পুরনো পাড়ায় মোটর গাড়ির হর্ন-তাড়িত বিভীষিকাময় রাত্রিগুলি এখন দুঃস্বপ্নের মতো মনে হয়।

    এ পাড়ায়, কয়েক বছর আগে যখন প্রথম এসেছিলেন দিলীপকুমার চৌধুরী, কারওই কোনও গাড়ি ছিল না। দুয়েকজনের অফিসের গাড়ি আসত, নিয়ে যাওয়া দিয়ে-যাওয়ার জন্যে। কখনও কখনও কোনও বাড়িতে, দিলীপবাবুর বাড়িতেও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আসত। কিন্তু সে তো স্বাভাবিক ব্যাপার। শ্রবণেন্দ্রিয়ের কোনও অত্যাচার হত না।

    তবে এ বয়েসে যেমন হয়ে থাকে, আজ কয়েক মাস হল সঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলেন দিলীপবাবু। কখনও এ মাড়ির দাঁত যন্ত্রণায় কাতর করে তোলে, কখনও ও মাড়ি ফুলে যায়। চোয়ালের নীচ পর্যন্ত টনটন করে। কখনও ওপরের পাটির দাঁত কষ্ট দেয়, কখনও নীচের পাটির ক্ষয়ে যাওয়া, ভাঙা দাঁতের ধারে জিব ছড়ে ঘায়ের মতো হয়ে যায়। জিবে ব্যথা হয়, ঝাল কিছু খেতে গেলে জ্বালা করে।

    অবশেষে দন্তচিকিৎসকের পরামর্শ নিয়ে দিলীপবাবু সব কয়টি দাঁতই তুলে ফেলেছেন। কয়েকদিন ফোকলা দাতে থাকার শিশুসুলভ আরাম অনুভব করার পরে দাঁতজোড়া বাঁধিয়ে নিয়েছেন। তেমন ফিট করেনি।

    প্রথম প্রথম একটু অসুবিধে হত। দুয়েকবার দাঁত ব্যথাও হয়েছে। এখন প্রায় সয়ে এসেছে।

    .

    নাতি-অন্ত-প্রাণ দিলীপবাবুর।

    সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যায় শিশুদুটি না ঘুমানো পর্যন্ত তিনি তাদের আগলে রাখেন। অপত্য স্নেহমাধুর্যে অবসরপ্রাপ্ত শূন্য জীবনের বিলম্বিত সময় চমৎকার উতরিয়ে যায়।

    সাড়ে দশ মাস বয়েস হলেও নাতি দুটোর এখনও অন্নপ্রাশন হয়নি। মুখেভাত বা অন্নপ্রাশনের নিয়ম একেক পরিবারে একেক রকম। কোথাও চার মাসে বা ছয় মাসে মুখেভাত হয়, কোনও বাড়িতে আট মাসে, অনেক জায়গায় দশ মাসেও শিশুর অন্নপ্রাশন হয়। কিন্তু গোকুলপুরের চৌধুরীদের মানে দিলীপবাবুদের পরিবারে এগারো মাসে অন্নপ্রাশনের বিধি। কবে কোন দূর অতীতকালে চৌধুরীবাড়ির শিশুগুলি জন্মানোর পরে আট-দশ মাস বয়েস হতে না হতে পট-পটাৎ করে মরে যেত। তাই এই সতর্কতা, এগারো মাস পর্যন্ত না দেখে এই বংশের বাচ্চাদের অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয় না।

    তা কুসংস্কারের মুখে ছাই দিয়ে দিলীপবাবুর পৌত্রদ্বয় এগারো মাস বয়েসের কাছে সজ্ঞানে, সুস্থ শরীরে পৌঁছে গেছে। এবার তাদের অন্নপ্রাশন দিতে হয়।

    নাতি দুটির দিলীপকুমার নামকরণ করেছেন রাম-শ্যাম। সেই কতকাল আগে একটা হিন্দি সিনেমা দেখেছিলেন, রাম ঔর শ্যাম। দুই যমজ ভাইয়ের গল্প। সেই অনুসারে নাতিদের এই নামকরণ, তা বলা যাবে না তা নয়। তবে এর মধ্যে সাবেকি ব্যাপারও আছে। একজন সত্তর বছরের বৃদ্ধের ঈশ্বরভক্তি শুধু নয়, প্রাচীন নামের প্রতি দুর্বলতাও এর মধ্যে জড়িত।

    দিলীপকুমার বুদ্ধিমান ব্যক্তি। তিনি জানেন পিতামহ-প্রদত্ত এই নাম দুটি টিকবে না, এই নাম দুটির পরমায়ু পিতামহের আয়ু পর্যন্ত। ইতিমধ্যেই মামার বাড়ি থেকে শিশুদুটির নামকরণ হয়ে গেছে, লালকমল আর নীলকমল। যতদূর মনে হয় দিলীপকুমার, শেষ পর্যন্ত এই দুটো নামই বহাল থাকবে। আজকাল এই রকম লম্বা নাম খুব চলছে।

    .

    এসব নিয়ে দুঃখ নেই দিলীপবাবুর।

    পাঁজিতে একটা ভাল দিন পাওয়া গেছে। পুরুতমশায়ের সঙ্গে কথাও হয়েছে। সামনের মাসেই রাম-শ্যামের অন্নপ্রাশনের তারিখ ধার্য করেছেন।

    নিমন্ত্রণপত্র অবশ্য ছাপতে দেননি। মুদ্রিত পত্রের চেয়ে হাতে লেখা চিঠির আবেদন ও দাবি বেশি। প্রতি বছর পয়লা বৈশাখে আর বিজয়া দশমীতে ডাকঘর থেকে গোছাগোছা পোস্টকার্ড কিনে আনেন, তার অনেকটাই পড়ে থাকে। যত দিন যাচ্ছে চিঠি দেয়ার লোক তত কমে যাচ্ছে।

    এখন বছর বছর পোস্টকার্ডের দাম বেড়ে যাচ্ছে। একদিন যে পোস্টকার্ডের দাম ছিল পুরনো দুপয়সা, তিন পয়সা, এখন সেই দাম আট-দশ গুণ হয়ে গেছে।

    এসব পুরনো পোস্টকার্ড এইবার ব্যবহার করলে অনেকটা লাভ হবে ভেবেছিলেন দিলীপবাবু, কিন্তু সে গুড়ে বালি। ডাকঘর থেকে জেনে এলেন তিনি, পুরনো পোস্টকার্ড ব্যবহারে আপত্তি নেই কিন্তু এখনকার মাসুলের সমপরিমাণ স্ট্যাম্প লাগাতে হবে।

    তা দিলীপবাবু কৃপণ ব্যক্তি নন, বিশেষ করে নাতিদ্বয়ের অন্নপ্রাশনের ব্যাপারে কোনও কার্পণ্য তিনি করবেন না। এমনকী তিনি এও ঠিক করেছেন যে অন্নপ্রাশনের দিন সকাল থেকে বাড়িতে রোশনচৌকি বসাবেন।

    রোশনচৌকি, সানাই-ঢোলকঁসির সমন্বয়ে বাদ্যতান, রক্তমাংসের সব বাজনদার। আজকাল উৎসবে-অনুষ্ঠানে এদের আর দেখাই যায় না। দিলীপবাবুর বিশেষ ইচ্ছা এই রোশনচৌকি, নাতিদের অন্নপ্রাশনে যেখান থেকে তোক নিয়ে আসতে হবে।

    রোশনচৌকি নিয়েই এই গল্প। সে প্রসঙ্গ অবশেষে আসবে।

    আপাতত দৈনিক পনেরো-বিশটা পোস্টকার্ড নিজের হাতে লিখে আত্মীয়-বান্ধবদের পাঠাচ্ছেন যুগোপযোগী ডাকমাসুল সমেত। যেমন হয়, পৌত্রদ্বয়ের অন্নপ্রাশনের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই আনন্দ-উত্তেজনার মধ্যে দুটি জিনিস দিলীপকুমারকে পীড়িত করছে।

    প্রথমটি হল তার দাঁত।

    নতুন দাঁতজোড়া একেক সময় খুব কষ্ট দিচ্ছে। কাল সকালেই একটা ব্যাপার হয়েছিল।

    প্রত্যহ সকালে হাত-মুখ ধুয়ে তজোড়া মুখে পরে চা খেতে খেতে এবং খবরের কাগজ পড়তে পড়তে নাতিদের কাছে ডাকেন দিলীপকুমার, রামশ্যাম, রামশ্যাম।

    রাম-শ্যাম তখন যেখানেই থাকুক, তারা নিয়মিত অভ্যাস মতো এই ডাকের অপেক্ষা করে। ঠাকুরদার ডাক শোনামাত্র তারা দ্রুত হামা দিয়ে কিংবা টলমল পায়ে হাঁটতে হাঁটতে প্রায় ছুটে আসে।

    আজ সকালেও অনুরূপভাবে রামশ্যাম, রামশ্যাম বলে নাতিদের ডাকলেন। তারা কাছেই ছিল। সঙ্গে সঙ্গে ছুটে এল।

    কিন্তু দাঁতের পাটি জোড়া আজ খুব যন্ত্রণা দিচ্ছে, মুখের মধ্যে ভাল বসেনি, নীচের পার্টিটা তো জিবকে চেপে ধরেছে আর ওপরের পাটি আর টাকরার মধ্যে বেশ খানিকটা ফাঁক।

    তার চেয়েও বড় কথা, তিনি ডাকলেন, রামশ্যাম শোনাল যেন মরা মশা। পরীক্ষা করার জন্যে নাতিরা সামনে আসার পরেও তিনি আরও দুবার রামশ্যাম করে ডাকলেন, দুবারই শোনাল মরা মশা-মরা মশা। রাম আর শ্যাম শব্দ দুটো একেবারে উলটে গেছে।

    রান্নাঘরে পুত্রবধূ কাজে ব্যস্ত থাকে এই সময়। এই বিপরীত উচ্চারণ তার কানে পৌঁছায়নি। কিন্তু দিলীপবাবু দ্বিতীয় দফায় রামশ্যামকে ডাক দেওয়ায় ভাবল, রামশ্যাম দাদুর কাছে যায়নি নাকি? কোথায় গেল?

    সে রান্নাঘর থেকে শ্বশুরের ঘরে ছুটে এল, এসে দেখে নিশ্চিত হল রামশ্যাম সঠিক জায়গাতেই এসেছে। দাদুর খবরের কাগজের ক্রোড়পত্রটি মেজের ওপরে নিয়ে দুজনে ছিঁড়ে কুটিকুটি করছে। মূল কাগজটা অবশ্য বহুকষ্টে বাঁচিয়ে দিলীপবাবু উঁচু করে পড়ছেন।

    বউমাকে দেখে খবরের কাগজটা মুখের সামনে থেকে সরালেন। রামশ্যামের মা শ্বশুরমশায়ের মুখের দিকে এক পলক তাকিয়ে, মুচকি হাসি শাড়ির আঁচলে চাপা দিয়ে বলল, বাবা বোধহয় দাঁত জোড়া উলটো করে পরেছেন। এই বলে রান্নাঘরে যথাস্থানে প্রত্যাবর্তন করল।

    বউমা চলে যেতে দাঁতজোড়া খুলে দিলীপকুমার দেখলেন বউমার কথাই ঠিক। এবং এটাও বুঝতে পারলেন এই ওলটানো সঁতের জন্যেই শব্দগুলো মুখ থেকে উলটো হয়ে বেরিয়েছে। তাড়াতাড়ি ঠিকমতো লাগিয়ে নিলেন এখন আর অস্বস্তি নেই, ব্যথা করছে না।

    কিন্তু কেন এমন হল?

    দিলীবাবু চিন্তা করে দেখলেন একটু আগে দাঁত লাগানোর সময় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন।

    তিনি যখন দাঁতজোড়া মুখে লাগাতে যাচ্ছেন সেই সময় একটা টেলিফোন এল। এত সকালবেলার টেলিফোনে অনেক সময় গোলমেলে খবর, দুঃসংবাদ আসে। তিনি ছুটে গিয়ে টেলিফোনটা ধরলেন, তখনও ফোনটা বাজছে আবার ডায়াল টোনও শোনা যাচ্ছে।

    সেই সময় দিলীপবাবু দেখতে পেলেন, মোড়ের দিকের একটা বাড়ির নতুন গাড়িটা ব্যাক। করছে। আর সেই গাড়ি থেকেই এই শব্দ একটু বিলম্বিত লয়ে এবং উচ্চ গ্রামে নির্গত হচ্ছে। ধুত্তোরি বলে তিনি টেলিফোনটা নামিয়ে রাখলেন। সেই সময়েই দাঁত লাগানোর এই অঘটনটা ঘটেছে।

    এ গলিতে কোনও গাড়ি ঢুকলে বেরোতে গেলে গলির শেষ পর্যন্ত অর্থাৎ দিলীপবাবুর বাড়ির কাছে এসে ব্যাক করে বেরোতে হয়।

    এই সেদিন পর্যন্ত এ গলিতে একটাও গাড়ি ছিল না। অথচ গত কয়েক সপ্তাহের মধ্যে এ পাড়ার বাসিন্দারা অন্তত তিন-চারটে নতুন গাড়ি কিনেছে এবং প্রত্যেকটি গাড়িই ব্যাক করার সময় কোনও-না-কোনও রকম ধ্বনিমাধুর্য রচনা করে। একটিতে নূপুর নিক্কন শোনা যায়, একটিতে বেহাগের সুর, অন্য একটি রীতিমতো ঢাক-ঢোল বাজায়। টেলিফোন বা সাইরেনের বাজনা তো আছেই। একসঙ্গে একাধিক গাড়ি ব্যাক করলে একটা ঐকতান, বিরল সুরের মূর্ধনা তৈরি হয়। ব্যাক করার সময় কখনও কখনও দুর্ঘটনা ঘটে, পথচারী বুঝতে না পেরে চাপা পড়ে। তাদের সতর্ক করে দেওয়াই বোধ হয় এসব গান-বাজনার উদ্দেশ্য।

    জীবনের বেশ কয়েক বছর গাড়ির হর্নের অত্যাচারে অতিষ্ঠ হতে হয়েছিল দিলীপবাবুকে। এখনও সে বিভীষিকার ঘোর কাটেনি। তবে এখনকার অবস্থাটা এখনও বিভীষিকার পর্যায়ে যায়নি।

    এদিকে রামশ্যাম পিতামহের খাটের নীচ থেকে তার চটি জোড়া বার করে নিবিষ্ট চিত্তে, মনের আনন্দে দুজনে দুটো চটি চিবোচ্ছে। তাদের মুখ থেকে সে দুটো ছাড়িয়ে ভাল করে তাদের মুখ ধুইয়ে দিলীপকুমার ভাবতে লাগলেন, এদের তো অন্নপ্রাশন এসে গেল।

    রোশনচৌকির ব্যবস্থা এখনও হয়নি। ব্যান্ড পার্টি, সানাই এসবের খোঁজ পাওয়া যায় কিন্তু রোশনচৌকির খোঁজ কেউ দিতে পারে না। দূরসম্পর্কের এক তালেবর শ্যালক বলেছিল, বৈদ্যবাটি শেওড়াফুলি, কোথায় যেন রোশনচৌকির দল আছে, সে খোঁজ করবে। সেই শ্যালক গতকালই এসে বলে গেছে তারা উত্তরবঙ্গে কোথায় লোক উৎসবে গেছে। আসাম হয়ে ফিরবে অন্তত দুমাস পরে।

    কিন্তু অন্নপ্রাশন তো পিছোনো যাবে না। কুলাচার বলে কথা তা ছাড়া পৌত্রদ্বয় এর মধ্যে চটি চিবোনো শুরু করেছে, এদের এখনই ভাত ধরানো দরকার।

    .

    সহসা দিলীপবাবুর চিন্তাজাল ছিন্ন হল কীর্তনের সুরে। আরেকটি গাড়ি ব্যাক করছে। একেবারে নতুন গাড়ি, আজকালের মধ্যে কেনা। প্রতিবেশীদেরই কারও হবে।

    কীর্তনের সুরে গাড়ির ব্যাক করা দেখতে দেখতে হঠাৎ একটা আশ্চর্য বুদ্ধি ঝিলিক দিয়ে গেল দিলীপবাবুর মাথায়।

    রোশনচৌকির দরকার কী? এই সব গাড়ি ব্যবহার করলেই হয়।

    সেদিনই সন্ধ্যায় করিৎকর্মা দিলীপবাবু নতুন গাড়ি কেনা প্রতিবেশীদের বাড়িতে গেলেন। নাতিদের অন্নপ্রাশনের কথা বললেন, নিমন্ত্রণ করলেন। তারপর অন্নপ্রাশনের দিন সকালবেলা দুঘণ্টা এবং সন্ধ্যায় তিন ঘণ্টার জন্যে তাঁদের গাড়িগুলি চাইলেন।

    উৎসবে-অনুষ্ঠানে প্রয়োজনবশত আত্মীয়, প্রতিবেশীর কাছে লোকে এমন গাড়ি চায়। সবাই রাজি না হলেও দু-তিনজন রাজি হলেন। শুধু একজন জিজ্ঞাসা করলেন, কতদূর যাবে?

    ব্যাপারটা না ভেঙে দিলীপবাবু বললেন, এই কাছেই। বলতে গেলে পাড়ার মধ্যেই।

    রোশনচৌকির বন্দোবস্ত হয়ে গেল। হৃষ্টচিত্তে প্রতিবেশীদের নিমন্ত্রণ করে দিলীপবাবু বাড়ি ফিরে এলেন।

    .

    আমিও দিলীপবাবুর একজন প্রতিবেশী। একই গলিতে থাকি। নতুন-পুরনো কোনও রকম গাড়িই আমার নেই। কিন্তু দিলীপবাবু আমাকে ভালবাসেন, পছন্দ করেন। রাতের দিকে এসে আমাকেও নিমন্ত্রণ করে গেলেন। অনেকক্ষণ বসলেন। অনেক কথা বললেন। তার মধ্যে এই গল্পের ঘটনাটি রয়েছে। গল্পের খাতিরে কিছু হেঁটেছি, কিছু জুড়েছি।

    এখন অপেক্ষা করছি, রাম-শ্যামের শুভ অন্নপ্রাশনের দিনের জন্যে। না, ভুরিভোজনের লোভে নয়। গাড়িগুলির রোশনচৌকি কেমন জমজমাট হয়, গাড়ির মালিকেরা তাদের নতুন মোটর গাড়ির বাদ্যযন্ত্রে পরিণত হওয়ার ব্যাপারটা কেমন ভাবে গ্রহণ করেন–সেসব ব্যাপার তো থাকছেই।

    তা ছাড়া দিলীপবাবুর পরিকল্পনা যদি সামান্য মাত্রও সফল হয়, সিনেমা-থিয়েটার-দূরদর্শনের ব্যাকগ্রাউন্ড মিউজিক যাকে বাংলায় বলে নেপথ্য সংগীত, তার বন্দোবস্ত, এমনকী আবহসংগীতের বন্দোবস্তও অতঃপর কয়েকটি সংগীতময় গাড়ি পর পর ব্যাক করিয়ে করা যাবে।

    দিলীপবাবু রাজি হলে তার সঙ্গে যুগ্মভাবে আমি এই বাজনার পেটেন্ট নেব এবং সেই। পেটেন্টের নাম দেব রোশনচৌকি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }