Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    আবহাওয়া

    আবহাওয়া

    শ্রীযুক্ত নিত্যানন্দ পাটনায়েক কটক বেতার কেন্দ্রের একজন সামান্য ঘোষক। তিনি নিউজ বুলেটিনগুলি পাঠ করে শ্রোতাদের শোনান। মূল সংবাদের সঙ্গে তার সংযোগ খুবই কম, কারণ সে সবই রাজধানী নয়াদিল্লি থেকে রিলে হয়ে আসে, স্থানীয় সংবাদ প্রচার করার সুযোগ কখনও কখনও পাটনায়েক যে পান না তা নয়, কিন্তু সেও খুবই কম। কারণ ঘোষকদের মধ্যে তিনিই সবচেয়ে জুনিয়ার।

    নিত্যানন্দবাবু যদিও উড়িষ্যাবাসী, উড়িষ্যাতেই তার জন্ম এবং ওড়িয়াই তার মাতৃভাষা, তবু যৌবনকালে তিনি কলকাতায় কলেজে পড়াশুনা করেছিলেন এবং স্বাভাবিক ভাবেই বাংলা ভাষা তার বেশ আয়ত্ত হয়েছিল এবং এই ভাষার প্রতি তার একটা অনুরক্তিও মনে মনে গড়ে উঠেছিল।

    কটক বেতারকেন্দ্রে কাজ করতেন তিনি, কিন্তু তার কান পড়ে থাকত আকাশবাণী কলকাতায়। প্রত্যেক মুহূর্তেই কাজের ফাঁকে ফাঁকে, রেডিও স্টেশনের সেটে কলকাতা কেন্দ্রের প্রোগ্রামে কান পেতে তিনি মনে মনে তুলনা করে যেতেন কটক কতটা উঠল কিংবা নামল। কখনও তার হৃ কুঞ্চিত হত অপার বিরক্তিতে, কখনও বা একটু বঙ্কিম হাসির রেখা দেখা দিত ঠোঁটের সীমানায়।

    আজ কিছুদিন হল একটা একঘেয়ে কাজের ভার পড়েছে নিত্যানন্দ পাটনায়েকের উপর। আবহাওয়া পূর্বাভাসটি তাঁকে পাঠ করতে হয়। প্রতিদিন একই ভাষায় একই রকম কয়েকটি শব্দ, মধ্যে দু-একটি হয়তো সম্ভবত জাতীয় ওড়িয়া অব্যয় ব্যবহার করে দু মিনিটের নীরস বুলেটিন।

    এই আবহাওয়া বুলেটিন শুধুই যে নীরস বা একঘেয়ে কেবল তাই নয়, কয়েকদিন ঘোষণার পর নিত্যানন্দবাবু নিজেই ধরতে পেরেছেন ব্যাপারটা নিতান্তই বাজে এবং ফালতু। যেকোনও ভবিষ্যৎ বাণীর মতোই এই বাণী পুরোটাই লেগে গেলে গেল, না লাগলে লাগল না। কিন্তু অসুবিধা এই যে আবহাওয়ার ভবিষ্যৎ বার্তার ভবিষ্যৎ নিতান্তই কাজের ব্যাপার, একবারে বর্তমানের ঘাড়ের পিছনে দাঁড়িয়ে সকালে বলতে হয় বিকেলে কী হবে, বিকেলে বলতে হয় রাতে কী হবে।

    আজকাল পাবলিক আছে, খবরের কাগজ আছে। তারা ভুল ঘোষণা নিয়ে হাসাহাসি করে, অম্ল-তিক্ত কটাক্ষ এমনভাবে করে, যেন আকাশবাণীর ঘোষক শ্রীযুক্ত নিত্যানন্দ পাটনায়েকেরই সম্পূর্ণ দায়িত্ব ব্যাপারটায়, যেন তার বাড়িতেই হাওয়া অফিস, সেখানে বসেই গবেষণা করে ব্যারোমিটারের পারা মেপে আর মুরগির নাচ দেখে নিজেই আবহাওয়ার বিজ্ঞপ্তি প্রস্তুত করে নিরীহ জনসাধারণকে বেকুব ভেবে আকাশবাণীর মাধ্যমে প্রচার করেন শ্রীযুক্ত পাটনায়েক।

    ব্যাপারটা তো আর ঠিক তা নয়। হাওয়া অফিস থেকে ইংরেজিতে টাইপ করা বুলেটিন এসে পৌঁছায় রেডিও দপ্তরে, নিত্যানন্দবাবুর কাজ সেটিকে ওড়িয়ায় অনুবাদ করে নির্দিষ্ট সময়ে আকাশবাণী কটকে প্রচার করা।

    কিন্তু অসুবিধা হল এই যে, নিত্যানন্দবাবুর নিজেরও একেক সময় ভীষণ খটকা লাগে এই বুলেটিনগুলো প্রচার করতে। ঝকঝক করছে রোদ্দুর, কটকের আকাশের একশো মাইলের মধ্যে একবিন্দু মেঘ নেই এমন টনটনে সকালে একবার গলা খাঁকারি দিয়ে যখন তাকে ঘোষণা করতে হয়, আজ সকালের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝড়ের সম্ভাবনা তখন যে শ্রোতার দল তাকে নিয়ে হাসাহাসি করবেই এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না, কিন্তু তার দুঃখ হয় শ্রোতারা কি ঘোষকের কণ্ঠস্বরেও একটু সংশয়, একটু দ্বিধা খুঁজে পান না, তারা কি বুঝতে পারেন না যে এই সামান্য ঘোষক অনুবাদক মাত্র, নিতান্তই রুটিনের চাকরি তা না হলে তিনিও জানেন ঘোষণা করা উচিত ছিল, দুচার ছয় মাসের মধ্যে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই, অন্তত আজ সকালের রোদ্দুর দেখে এই রকমই মনে হচ্ছে, এ সত্ত্বেও যদি বৃষ্টি হয় তার জন্যে আবহাওয়ার অফিসের কর্তারা দায়ী, কারণ তারা বলেছেন সাংঘাতিক ঝড় বৃষ্টি হতে পারে, কেন বলেছেন ঈশ্বর জানেন, শ্রোতারাও তাদের কাছে জানতে চাইতে পারেন।

    দুঃখের বিষয়, এ ধরনের কোনও ঘোষণা আকাশবাণী একদিনের বেশি বরদাস্ত করবে না। শুধু একদিন মানে ওই প্রথম দিন, তার পরদিনই কানে ধরে আকাশবাণী থেকে বার করে দেবে, না হয় পাগলা গারদে পাঠিয়ে দেবে। এই দুর্দিনে নিজের কাজটিকে যতই উপহাসযোগ্য মনে হোক, নিত্যানন্দ পাটনায়েক কিছুতেই কাজ হারাতে রাজি নন।

    নিত্যানন্দবাবুর মনের যখন এই অবস্থা, যখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নেহাত প্রাণের দায়ে তাকে চাকরি করে যেতে হচ্ছে অর্থাৎ আবহাওয়ার অসম্ভব বুলেটিন পাঠ করে যেতে হচ্ছে সেই সময় একদিন সকালে সাড়ে সাতটার একটু আগে দৈববাণী শুনতে পেলেন।

    আগেই বলেছি যে কলকাতা বেতারকেন্দ্রের প্রোগ্রামগুলির উপরে স্বাভাবিক অনুরাগ এবং কৌতূহলবশত তিনি যথাসম্ভব কান পেতে রাখতেন। কলকাতা বেতারকেন্দ্রেও কটকের মতোই আবহাওয়ার বুলেটিন প্রচারের আয়োজন আছে এবং তার জন্যেও একজন সংশয়াচ্ছন্ন, দ্বিধান্বিত ঘোষক আছেন।

    তবে কলকাতা কেন্দ্রের আবহাওয়া ঘোষণা কটক কেন্দ্রের কয়েক মিনিট আগে হয়ে যায়। একদিন বুলেটিন পাঠ করার জন্য স্টুডিওতে প্রবেশ করার আগে নিত্যানন্দবাবু অভ্যাসমতো নিজের অনুবাদে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। সেদিন সকালবেলা বেশ মেঘলা, মাঝে মধ্যে জোর ঝাপটা বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া।

    বাইরের যখন এইরকম প্রাকৃতিক অবস্থা তখন যথারীতি নিত্যানন্দবাবুকে পাঠ করতে হবে, আজ সকালের দিকে আকাশ পরিষ্কার এবং সুন্দর আবহাওয়া থাকবে..ইত্যাদি, ইত্যাদি।

    একবার নিজের অনুবাদ করা ঘোষণাপত্রটির দিকে তাকাচ্ছেন, আরেকবার জানলা দিয়ে বাইরে যেখানে আকাশবাণীর দেয়াল ঘেঁষে বুড়ো নিমগাছটার ডালে টপটপ করে জলের ফোঁটা পড়ছে আর শোঁ শোঁ হাওয়ার ঝাপটা লাগছে সেইদিকে অসহায়ভাবে তাকাচ্ছেন পাটনায়েক, এমন সময় তার কানে এল দৈববাণী। তারই প্রিয় বাংলা ভাষায় কলকাতা বেতারকেন্দ্রের ঘোষক বলছেন, প্রবল ঝড় ও বৃষ্টি হবে, এমনকী শিলাবৃষ্টি, সাইক্লোন হতে পারে।

    কলকাতার ঘোষণা সম্পূর্ণ মিলে যাচ্ছে কটকের প্রাকৃতিক অবস্থার সঙ্গে কিন্তু নিত্যানন্দবাবুকে কটকের আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিটিই পাঠ করতে হবে মিলুক বা না মিলুক।

    সেইদিন বিজ্ঞপ্তিটি পাঠ করার পরেই ভীষণ শিলাবৃষ্টি হল কটকে। রেডিও স্টেশনের গেটে খোয়াবাঁধানো রাস্তা বরফকুচিতে ছেয়ে গেল তার পর এল সাইক্লোন। সেই সাইক্লোনে শুধু কটক শহরের কয়েকটি টিনের চালা এবং ছোট-বড় গাছই যে উলটে গেল তাই নয় শ্রীযুক্ত নিত্যানন্দ পাটনায়েকের মনের মধ্যেও একটা বিরাট আলোড়ন তৈরি হল। তিনি একনাগাড়ে সাত দিন ছুটির দরখাস্ত করে বাসায় গিয়ে শুয়ে পড়লেন।

    বাসায় শুয়ে শুয়ে চারবেলায় চারবার করে কলকাতা আর কটকের আবহাওয়ার পূর্বাভাস শুনতে লাগলেন এবং বাইরের প্রাকৃতিক অবস্থার সঙ্গে মেলাতে লাগলেন। যতই মেলাতে লাগলেন তত চমৎকৃত হলেন পাটনায়েক। কলকাতার আবহাওয়া দপ্তর যাই বলে সব অক্ষরে অক্ষরে মিলে যায় কটকের অবস্থার সঙ্গে কিন্তু উড়িষ্যা হাওয়া অফিসের একটি ভবিষ্যৎ-বার্তাও মিলতে চায় না। মনে হয় কে যেন ইচ্ছে করে রসিকতা করছে।

    বিছানায় শুয়ে থাকার জন্যেই হোক বা অন্য যেকোনও কারণেই হোক এই সাতদিনে নিত্যানন্দ পাটনায়েকের বুদ্ধি খুবই খুলে গেল। তিনি কলকাতায় তাঁর এক পুরনো কলেজি বন্ধুকে চিঠি লিখলেন–প্রত্যেকদিন সকাল, দুপুর, বিকেল এবং রাত্রিতে কেমন আবহাওয়া থাকে তার বিবরণ যেন অবশ্যই তাকে পরের দিনের সকালের ডাকে পাঠানো হয়, সঙ্গে কয়েকটি ঠিকানা লেখা রিপ্লাই। কার্ড পাঠিয়ে দিলেন। পুরনো বন্ধুটি নিত্যানন্দকে শান্ত সুস্থির লোক বলেই জানতেন, হঠাৎ এই ধরনের আদেশ পেয়ে তিনি ভাবলেন নিত্যানন্দ বুঝি পাগল হয়ে গেছে। তিন দিনের মধ্যে যখন কোনও উত্তর এল না, নিত্যানন্দ একটা অর্ডিনারি আর একটা এক্সপ্রেস পর পর দুটি টেলিগ্রাম পাঠালেন। বন্ধুটি তখন ব্যস্ত হয়ে পাগল ক্ষ্যাপানো আর উচিত হবে না এই ভেবে পর পর সাতদিন ধরে যথারীতি বন্ধুকৃত্য পালন করলেন।

    বলাই বাহুল্য, ইতিমধ্যে নিত্যানন্দবাবু তার ছুটি আরও পনেরো দিন বাড়িয়ে দিলেন। একটি লম্বা চার্ট তৈরি করে খাতা বাঁধিয়ে ফেলেছিলেন তিনি। পাঠকদের অনুধাবনের সুবিধার জন্যে একদিন একবেলার চার্টটি নীচে হুবহু মুদ্রিত করা হল:

    ক) তারিখ ৩০ জুন রবিবার

    খ) সময় সকালবেলা ৭টা-১০টা

    গ) কটকের আবহাওয়া বিজ্ঞপ্তি
    ভীষণ ঝড় বৃষ্টি হতে পারে

    ঘ) কটকের প্রকৃত আবহাওয়া।
    উজ্জ্বল রৌদ্র, নির্মেঘ নীলাকাশ

    ঙ) কলকাতার আবহাওয়ার বিজ্ঞপ্তি
    উজ্জ্বল রৌদ্র, নির্মেঘ নীলাকাশ

    চ) কলকাতার প্রকৃত আবহাওয়া
    ভীষণ ঝড় বৃষ্টি।

    সাতদিন চারবেলা করে এই রকম আটাশটি চার্ট পূর্ণ হল, অবশ্য চার্টের (চ) অংশটি পূরণ করতে দুদিন বা তিনদিন দেরি হত, কারণ ওটা পূরণ করা হত কলকাতার চিঠি পেয়ে।

    আটাশটি চার্ট দেখে দেখে নিত্যানন্দ নিশ্চিত হলেন যে কটকের আবহাওয়ার পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে এবং কলকাতার পূর্বাভাস কটকের ক্ষেত্রে চমৎকার মিলে যাচ্ছে। যেকোনও চার্টের (গ) এর সঙ্গে (চ) এবং (ঙ) এর সঙ্গে (ঘ) মেলালেই জিনিসটা স্পষ্ট হয়ে ওঠে।

    তাঁর এই সদ্য আবিষ্কৃত তথ্য নিয়ে ছুটির পরদিনই নিত্যানন্দবাবু প্রথমে আকাশবাণীর অধিকর্তা এবং পরে হাওয়া ভবনের অধিকর্তার সঙ্গে দেখা করলেন। দুঃখের বিষয় এই দুজন উচ্চপদস্থ সরকারি কর্মচারীই পাটনায়েক সাহেবকে পাগল ভেবে বসলেন। তবে তারা এ বিষয়ে আর বেশি মাথা ঘামালেন না।

    এর মধ্যে পাটনায়েক কাজে যোগদান করেছেন এবং যথারীতি আবার তাঁর ভাগে পড়েছে আবহাওয়ার বুলেটিন। সদ্যলব্ধ জ্ঞানে অকুতোভয় এবং দ্বিধাহীন পাটনায়েক হাওয়া অফিসের বুলেটিন আর ছুঁয়ে দেখেন না। তাঁর ঘোষণার ঠিক পনেরো মিনিট আগে কলকাতা বেতারকেন্দ্রের ঘোষক বাংলায় যা বলেন তাই হুবহু টুকে নিয়ে ওড়িয়ায় তিনি পুনঃপ্রচার করেন।

    ব্যাপারটা ধরা পড়ল দিন দশেকের মধ্যে। হাওয়া অফিসের অধিকর্তা আর আকাশবাণীর অধিকর্তা যুগপৎভাবে কয়েকটি অভিনন্দন পেয়ে বিস্মিত, হতবাক হয়ে গেলেন। এমন অভূতপূর্ব সঠিক পূর্বাভাস কটক বেতারকেন্দ্রে তো দূরের কথা পৃথিবীর কোনও বেতারকেন্দ্রে প্রচারিত হয় কিনা এ বিষয়ে অনেকেই অভিমত দিলেন।

    দুই অধিকর্তা হতভম্ব। বৃষ্টি বললে বৃষ্টি, ঝড় বললে ঝড়, রোদ বললে রোদ এমন তো হওয়ার কথা নয়। সবই যদি এমন অবিশ্বাস্যভাবে মিলে যায়, লোকে যদি সরকারি ঘোষণা বিশ্বাস করতে আরম্ভ করে তা হলে তো সমূহ বিপদ।

    সামান্য খোঁজ হতেই পাটনায়েক ধরা পড়ে গেলেন এবং সাসপেন্ড হয়ে গেলেন।

    এখন আর তার জন্যে পাটনায়েকের দুঃখ নেই, কারণ তিনি জ্ঞান ও গবেষণার জন্যে শাস্তি পেয়েছেন, সক্রেটিস, গ্যালিলও থেকে পরশুদিনের ড. খোরানা পর্যন্ত সকলের কথা মনে করে পাটনায়েক সান্ত্বনা দিলেন নিজেকে।

    এদিকে কিন্তু তিনি মোটেই থেমে থাকলেন না। তার চার্ট বইটি সাইক্লোস্টাইল করে ছাপিয়ে রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিটি মন্ত্রীকে, প্রতিটি বিরোধী দলের নেতাকে এমনকী লন্ডন, নিউইয়র্ক, মস্কো পৃথিবীর সব রাজধানীতে এবং ইউনেসকোতে এক কপি করে পাঠিয়ে দিলেন।

    মাস তিনেক পরে ইউনেসকো ভারত সরকারের কাছে এ বিষয়ে একটি রিপোর্ট প্রার্থনা করলেন।

    তখন খোঁজ পড়ল নিত্যানন্দ পাটনায়কের। কটক বেতার কেন্দ্রের অধিকর্তা ভাবলেন কীসে আবার কী হয়ে যায়। যেন কিছুই জানেন না এই ভাবে নিত্যানন্দবাবুকে ডেকে বললেন, কী মশায়, কাজে আসছেন না কেন আজকাল? তারপর নিত্যানন্দবাবু উত্তর দেওয়ার আগেই বললেন যে, আপনি একবার দিল্লি থেকে ঘুরে আসুন, আপনারা হলেন কৃতবিদ্য লোক।

    অর্থাৎ নিত্যানন্দবাবুর সাসপেনশন রদ হয়ে গেল, অনেকগুলো টাকা বকেয়া মাইনে একবারে হাতে পেলেন এবং তদুপরি দিল্লি যাওয়া এবং থাকার খরচ।

    এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত করে বলা যেতে পারে, কারণ যাঁরা খবরের কাগজ পড়েন তারা। সবাই মোটামুটি বিষয়টি জানেন। নয়াদিল্লিতে একটি সর্বভারতীয় আবহাওয়া পূর্বাভাস তদন্ত ও অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে। তিনজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন বৈজ্ঞানিক, একজন আই সি এস সেক্রেটারি এবং শ্রীযুক্ত নিত্যানন্দ পাটনায়েককে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য মনোনয়ন করা। হয়েছে।

    কমিটি এখন পুরাদমে তাঁদের গবেষণা তদন্ত চালিয়ে যাচ্ছেন। আকাশবাণীর সমস্ত কেন্দ্রের ঘোষকদের এই তথ্যানুসন্ধান কমিটির সামনে সাক্ষী ডাকা হয়েছে। হাওয়া অফিসের প্রধান কর্তারাও তাদের বিস্তারিত রিপোর্ট ও মতামত পেশ করেছেন।

    মোট কথা, আবহাওয়া পূর্বাভাস তদন্ত ও অনুসন্ধান কমিটি পূর্ণোদ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। সমস্ত বড় বড় খবরের কাগজে এই কমিটি গঠন ও তার কার্যাবলি বিষয়ে একাধিক গুরুগম্ভীর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে।

    এদিকে কটক মিউনিসিপ্যালিটি শহরতলির একটি মোটামুটি পরিচিত রাস্তার নাম পালটে নিত্যানন্দ পাটনায়েক স্ট্রিট নামকরণ করেছেন। আগামী বছর নিত্যানন্দবাবু অন্তত পদ্মভূষণ উপাধি পাবেন বলে অনেকেই অনুমান করেছেন। কেউ কেউ বলছেন নিত্যানন্দবাবুর নোবেল বিজ্ঞান পুরস্কার পাওয়াও উচিত। তবে সেটা পদার্থ না রসায়ন না অন্য কোনও শাখায় হবে সে বিষয়ে স্যার সি.ভি. রামনের কাছে খোঁজখবর নেয়ার জন্যে একটি ছোট কমিটি গঠিত হয়েছে কটক শহরে।

    তবে কমিটির চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি এবং সেই রিপোর্টের জন্যে দেশবাসী অধীর প্রতীক্ষা করছে।

    .

    শেষ সংবাদ

    ভারত কা রাজপত্রে ঘোষিত একটি প্রেসনোটে এই মাত্র জানা গেল আবহাওয়ার পূর্বাভাস তদন্ত ও তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে। তদন্ত কমিটি আশা করছেন এই রিপোর্টটি কার্যকরী করা হলে ভারতবর্ষে কোথাও আর আবহাওয়ার পূর্বাভাসে কোনও ভুলত্রুটি থাকবে না। সব অক্ষরে অক্ষরে মিলে যাবে।

    এখন থেকে কটকের হাওয়া অফিসের বিজ্ঞপ্তি প্রচারিত হবে আকাশবাণী কলকাতায়, পাটনার বিজ্ঞপ্তি মাদ্রাজে, মাদ্রাজের বিজ্ঞপ্তি শিলং-এ এবং কলকাতার বিজ্ঞপ্তি কটকে। আকাশবাণীর সমস্ত কেন্দ্র এবং হাওয়া অফিসগুলির নাম তালিকা করে সাজিয়ে দিয়েছেন কমিটি, কোন কেন্দ্র থেকে কোন অফিসের বিজ্ঞপ্তি প্রচারিত হবে।

    এর পর থেকে আশা করা যাচ্ছে কেউ আর আকাশবাণীর আবহাওয়া ঘোষণা নিয়ে হাসাহাসি করবে না, সবাই স্পষ্ট মিলিয়ে দেখতে পাবে, বৃষ্টি বললে বৃষ্টি হচ্ছে, রোদ বললে সঙ্গে সঙ্গে ঝকঝকে রোদ উঠছে, হোক না শ্রাবণ মাস।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }