Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    জয়াবতী ও জয়গোপালের কাহিনি

    জয়াবতী ও জয়গোপালের কাহিনি

    ০১.

    এই সামান্য কাহিনির নায়ক-নায়িকা শ্রীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত এবং শ্রীমতী জয়াবতী বসু পরস্পর নিতান্তই অপরিচিত। এই কাহিনির বাইরে বা ভিতরে তাদের দুজনের মধ্যে কোনও সংশ্রব, আলাপ-পরিচয় পর্যন্ত নেই।

    শ্রীমতী জয়াবতী বসু আবহাওয়া অফিসের করণিক, বয়স চব্বিশ, চেহারা তেমন নয় বটে তবে জয়াবতী সুকেশী।

    শ্ৰীযুক্ত জয়গোপাল দাশগুপ্ত মধ্য কলকাতার একটা বয়স্ক শিক্ষণ নৈশ বিদ্যালয়ে প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক, বয়স পঁচিশ, চেহারা প্রয়োজন নেই (এই কাহিনিতে)।

    ০২.

    জয়াবতী সব বিষয়েই যেকোনও সাধারণ বাঙালি যুবতীর মতো। কিন্তু তার একটি প্রধান ত্রুটি হল যে বড়ই ভুলো মন তার। কোনও সফল বা ব্যর্থ প্রেমই এই জন্যে দায়ি কিনা তা বলা কঠিন এবং এই কাহিনিতে তা আমাদের না জানলেও চলবে।

    জয়াবতী প্রথম যখন কলেজে ভরতি হয়, তখন প্রথম দু-তিন মাস তার মনেই থাকত না কোথায় ক্লাস, এমনকী বিষয় আর্টস না সায়েন্স, সেটা খেয়াল রাখতেও তাকে বিশেষ কষ্ট করতে হত।

    পুরানো দু টাকার নোট বা নতুন দশ টাকার যে নোট হয়েছে সেটাকে এক টাকার নোট হিসেবে ভুল করে হয়তো অনেকেই খরচ করে ফেলে কিন্তু জয়াবতীই বোধহয় একমাত্র যে সিকি ভেবে বহু আধুলি দিয়েছে।

    চটি, ব্যাগ, ছাতা, চশমা এই সব অস্থাবর জিনিস জয়াবতী এই সামান্য বয়সে কত যে হারিয়েছে তার কোনও ইয়ত্তা নেই।

    জয়াবতী প্রতিদিন স্নান করে ভেজা চুল এলোখোঁপা করে কাটা দিয়ে গেঁথে আবহাওয়া অফিসে এসে সেখানে চুল শুকোয়। যদিও অফিস, তবুও চুল মেলে দিয়ে শুকিয়ে নিতে জয়াবতীর কোনও অসুবিধা হয় না।

    অফিস ঘরের মধ্যে জায়গার খুব অভাব। জয়াবতী কাজে নতুন এসেছে, তাই অফিস ঘরে চেয়ার টেবিল তার জোটেনি। তাতে তার ভালই হয়েছে। বারান্দার একদিকে একটা ছোট ঘরে আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি রাখা হয়েছে। সেই ঘরেই একটা ছোট টেবিল আর চেয়ার ফেলে সাময়িক স্থান হয়েছে জয়াবতীর।

    অফিসে এসেই চুল খুলে ফেলে জয়াবতী। তারপর জানলার পাশে চেয়ারটা টেনে নিয়ে জানলার বাইরের আধা-রোদে চুল শুকিয়ে নেয়। কিন্তু চুল শুকানোর পর আবার যখন খোঁপা বাঁধতে যায়, কিছুতেই আর চুলের কাটাগুলো খুঁজে পায় না সে।

    যাতে চুলের কাটাগুলো হারিয়ে যেতে না পারে তার জন্যে চেষ্টার ত্রুটি নেই জয়াবতীর। প্রত্যেক দিনই চুল খোলার পরে খুব যত্ন করে গুছিয়ে রাখে কাটাগুলো এমন জায়গায়, যাতে কিছুতেই হারিয়ে যেতে না পারে। কিন্তু কোথায় যে এত যত্ন করে রাখে, চুল শুকানোর পরে অধিকাংশ দিন আর মনেই থাকে না।

    জয়াবতীর একেবারে কিশোরী বয়স থেকে অভ্যাস কাটা গেঁথে খোঁপা শক্ত করে রাখা, ঢিলে বা এলোমেলো খোঁপা হলে তার ভীষণরকম অস্বস্তি হয়। সুতরাং যেসব দিন জয়াবতী তার চুলের কাটা কয়টা খুঁজে বের করতে পারে না, তার খুবই অসুবিধা হয়।

    এর মধ্যে একদিন চুলের কাটা খুঁজতে গিয়েই জয়াবতী একটা জিনিস আবিষ্কার করে ফেলল।

    আগেই বলেছি যে জয়াবতী যে ঘরটায় বসত সেই ঘরের মধ্যে কিছু যন্ত্রপাতি রাখা ছিল। এর অধিকাংশই নতুন এবং বহুমূল্য যন্ত্র, কিন্তু ব্যবহার কী করে করতে হয় সেটা কারওর জানা না থাকায় এই ঘরে ফেলে রাখা আছে।

    এরই মধ্যে একটি যন্ত্র সদ্য চেকোশ্লোভাকিয়া থেকে এসেছে। এটি হল ঝড়-নিরূপক যন্ত্র। কোথায় কখন কী ভাবে ঝড় আসছে অথবা আসবে সবই এই যন্ত্রটায় জানা যাবে।

    যন্ত্রটা দেশে এসে গেছে কিন্তু যন্ত্রটা চালানো শেখবার জন্যে যে বৈজ্ঞানিকটিকে চেকোশ্লোভাকিয়ায় পাঠানো হয়েছিল তিনি কাজ শিখে দেশে ফেরার পথে লন্ডনে হঠাৎ ভাগ্যক্রমে একটা মদের দোকানে বয়ের কাজ পেয়ে যাওয়ায় আর ফিরলেন না। সরকার এই ঘটনার পর আর কোনও দ্বিতীয় বৈজ্ঞানিককে পাঠানোর সাহস পাননি, বরং আয়োজন করা হয়েছে যে চেকোশ্লোভাকিয়া থেকে একজন যন্ত্রবিদ এসে এখানেই কয়েকজনকে ওই যন্ত্র পরিচালনা শিখিয়ে যাবেন।

    চেকোশ্লাভাকিয়ার সেই যন্ত্রবিদ এখনও এসে পৌঁছাননি, তাই যন্ত্রটা জয়াবতীর ঘরে পড়ে রয়েছে।

    চুলের কাঁটা খুঁজতে খুঁজতে একদিন জয়াবতী ওই ঝড় নিরূপক-যন্ত্রের মধ্যে হাত গলিয়ে দিল। যন্ত্রটার মাঝামাঝি জায়গায় একটা সবুজ এবং একটা নীল রঙের ছোট বালবের মধ্যে একটা ড্রয়ারের মতো ছিল, জয়াবতী একদিন ওখানে কাটা রেখেছিল। তাই আজও কাটা খুঁজতে গিয়ে ভাবল ওইখানে থাকতে পারে কিন্তু হাত দিয়ে পেল না। আরেকটু আরেকটু করে হাত গলিয়ে দিতে শেষে হাতে যেন চুলের কাটাগুলো ঠেকল। এতটা ভিতরে চলে গেছে ভাবেনি জয়াবতী, সে হাত দিয়ে টেনে বার করে আনতেই দেখল চার-পাঁচটা কাটা স্টেনলেস স্টিল বা ওই জাতীয় কোনও ধাতু দিয়ে তৈরি। চুলের কাটা নয়, ওই যন্ত্রেরই কোনও অংশ হবে, কিন্তু চুলের কাটার কাজ অনায়াসেই। চালানো যায়।

    বলা বাহুল্য এই আকস্মিক আবিষ্কারে জয়াবতীর অশেষ উপকার হল। কয়েকদিনের মধ্যেই সে বাড়ি থেকে চুলে কাটা গেঁথে আনা ছেড়ে দিল, কেননা সে দেখল এই যন্ত্রের মধ্যে যেখানেই হাত গলাচ্ছে, ছোট বড় নানা আকারের সুদৃশ্য কাটা বেরিয়ে আসছে। সে ক্রমশ এখান থেকে কাটা নিয়ে আত্মীয়, বান্ধবী এবং প্রতিবেশিনীদের মধ্যে, চুলের আয়তন দৈর্ঘ্য এবং বিস্তার অনুসারে ছোট বড় মাঝারি কাটা বিলিয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠল।

    সপ্তাহ তিনেকের মধ্যে সেই নীল আর সবুজ রঙের বালব দুটি ছাড়া সেই ঝড়-নিরূপক যন্ত্রটির আর কিছুই অবশিষ্ট রইল না।

    এখানে বলে রাখা ভাল যে, জয়াবতী কখনওই জানত না বা কখনও ভাবেওনি যে তার ওই। কণ্টকপ্রসূ যন্ত্রটি আসলে কী? আর যেকোনও মেয়ের মতোই এতটা ভাবার মতো ক্ষমতা তার ছিল না।

    ইতিমধ্যে অফিস ঘরের মধ্যে একটা চেয়ার খালি হয়ে যাওয়ায় জয়াবতী সেখানে চলে গেল। এবং এই যন্ত্রের ঘরে তালা পড়ল।

    তারপর একদিন চেকোশ্লোভাকিয়া থেকে যন্ত্রবিদ এসে পৌঁছলেন। সেই বিদেশি তার শিক্ষার্থীদের নিয়ে প্রথমে সেই ঘর এবং তারপর সারা আবহাওয়া অফিস তন্ন তন্ন করে অনুসন্ধান। করলেন, কিন্তু তখন কোথায় সেই ঝড়-নিরূপক যন্ত্র?

    এই নিয়ে সারা দেশে খুবই চাঞ্চল্যের সৃষ্টি হল। বিধানসভা থেকে একদিন এবং লোকসভা থেকে পরপর দুদিন বিরোধী সদস্যেরা একজোটে বেরিয়ে গেলেন। বহুলক্ষ টাকা বৈদেশিক মুদ্রা ব্যয়ে যে দুর্লভ যন্ত্রটি আনা হয়েছিল সেটি এইভাবে অন্তর্হিত হওয়ায় এটাকে অনেকে অন্তর্ঘাতী কার্যকলাপের অন্তর্গত বলে মনে করতে লাগলেন। একটি সংবাদপত্র ধারাবাহিক সম্পাদকীয় নিবন্ধ লিখলেন এই ঘটনার উপরে, ঝড়ের পূর্বাভাস নামে সেই নিবন্ধ পড়ে এ দেশের আবালবৃদ্ধবনিতা অশ্রুসম্বরণ করতে পারেননি। শুধু আবহাওয়া দপ্তরের ভার ঠিক কোন মন্ত্রীর, সেটা ধরতে না পেরে সংবাদপত্রটি সেই মন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারলেন না। তাই খুব গোলমাল হল। জোর পুলিশি তদন্ত চলতে লাগল।

    ০৩.

    আজ কিছুদিন হল জয়গোপালের মনের মধ্যে একটা ধারণা ঢুকেছে যে তাকে পুলিশ খুঁজছে।

    ধারণাটা তার মনের মধ্যে যাকে বলে বেশ বদ্ধমূল হয়ে বসেছে। কেন যে পুলিশ তাকে খুঁজছে, এ বিষয়ে জয়গোপালের নিশ্চিত কোনও ধারণা নেই। তবে জয়গোপাল একটু লোভী স্বভাবের যুবক। প্রায় বছর খানেক আগে জয়গোপাল রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা দশটাকার নোট চালানোর। চেষ্টা করেছিল। পর পর কয়েকজন দোকানদার নোটটা জালি বলে ফিরিয়ে দেয়। তাদেরই কেউ সন্দেহ করে পুলিশে কোনও খবর দিয়ে রাখতে পারে, অথবা সেবার যখন কলেজ স্ট্রিটে গোলমাল হয় সে একটা স্টেট বাসের গদি তুলে নিয়ে বাড়ি চলে আসে।

    এগুলো যে পুলিশ পিছনে লাগবার মতো কারণ নয় সেটা জয়গোপাল বোঝে। কিন্তু তার মন থেকে সন্দেহ দূর হওয়ার নয়।

    শেষে ভয়ে ভয়ে একদিন জয়গোপাল ঘরের দরজা বন্ধ করে, হাতের কাছে কেরোসিন তেল না থাকায় নারকেল তেল ঢেলে ওই দশ টাকার নোটটায় আর বাসের গদিটায় আগুন লাগিয়ে দিল। দশ টাকার নোটটা অচিরেই ভস্মীভূত হয়ে গেল, কিন্তু বড় কষ্ট দিল ওই বাসের গদিটা। এটা কিছুতেই জ্বলতে চায় না, আবার পরমুহূর্তেই ছাদের সিলিং পর্যন্ত দাউ দাউ করে আগুন লাফিয়ে ওঠে। আর পোড়া গদির সে কী দুর্গন্ধ, মড়া পোড়ার গন্ধের চেয়েও বিকট। এবং শব্দ–কেন যে এত শব্দ, এইটুকু গদির মধ্য থেকে কী করে এত শব্দ ধূপধাপ, ধুম-ধাম, ফট-ফটাস! জয়গোপাল কানে আঙুল দিয়েও রক্ষা পায় না, আবার ঘর থেকে বেরোতেও সাহস পায় না, পাছে ঘরের অন্য জিনিসেও আগুন লেগে যায়। সে যে কী কঠিন সমস্যা, এই রকম অবস্থায় যিনি কখনও পড়েছেন। তিনিই শুধু হয়তো বুঝতে পারবেন।

    একটা পুরানো তিনপায়া টেবিল, লোহার আলমারির মাথায় বসানো শীতকালে ব্যবহারের জন্য লেপ, ঘরের কোনায় গাদা করা পুরানো খবরের কাগজ এবং ডান হাতের কনুই থেকে যোবলা। স্কোয়ার ইঞ্চি জায়গা কিছুতেই আগুনে পোড়ার থেকে রক্ষা করতে পারল না জয়গোপাল।

    দগ্ধ কনুই, জয়গোপাল তবুও দুশ্চিন্তার হাত থেকে অব্যাহতি পেল না। কারণ সেই বাসের সিটের দগ্ধাবশেষ।

    কোথায় ফেলবে? সিটের ফ্রেমের লোহার শিকগুলো আগুনের তাপে গলে বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু তবুও দেখলে কি একেবারেই অনুমান করা যায় না যে এগুলো দিয়েই একটা বাসের সিট তৈরি হয়েছিল, যে বাসের সিটটি কিনা ছিল লুটের মাল।

    কেন যে মরতে জয়গোপাল ওই সিটটা তুলে আনতে গিয়েছিল, আজ তাই ভাবে। ওই সিটটা তার কোনও কাজে লাগেনি। একদিনের জন্যও আরাম করে বসার মতো মনোবল সংগ্রহ করতে পারেনি। তার জীবনে কালগ্রহের মতো দেখা দিয়েছে ওই বাসের গদি।

    এই তো গতকাল বিকেলে দুটো মোটামতো লোক মোড়ের পাশের দোকানের সামনে দাঁড়িয়ে কেমন বাঁকা বাঁকা চোখে তাকে পর্যবেক্ষণ করছিল। নিশ্চয় পুলিশের লোক। এই রকম ঘটনা জয়গোপাল প্রতিদিনই লক্ষ করছে। সবই ওই সিটটার জন্যে–দশটাকার নোটটার জন্যেও হতে পারে। কিন্তু জাল নোটটা নিয়ে আর ভয় নেই, তার সমস্ত চিহ্ন ভস্ম হয়ে লুপ্ত হয়ে গিয়েছে।

    এইবার বাসের সিটের পোড়া কঙ্কালটুকু কোথাও ফেলে দিতে পারলেই নিশ্চিন্ত চিত্তে জয়গোপাল আবার রাত্রে শান্তিতে ঘুমোত পারে।

    বাজার থেকে চট কিনে আনল। সঙ্গে সুঁচ আর সুতো। সুঁচ-সুতো দিয়ে ভাল করে মুড়িয়ে রাতের অন্ধকারে এটাকে নিয়ে কোথাও ফেলে আসতে হবে।

    কিন্তু কীসে করে নিয়ে যাবে এই বস্তুটা। জয়গোপালের নিজের কোনও যানবাহন নেই। রিকশাই। হোক আর ট্যাক্সিই হোক, তার চালক তো নিশ্চয় সন্দেহ করবে।

    অনেক বুদ্ধি খাটিয়ে জয়গোপাল স্থির করল, বাড়ি থেকে সন্ধ্যার দিকে একটা রিকশায় করে জিনিসটা নিয়ে বেরোবে, তার পরে মোড়ে গিয়ে রিকশা ছেড়ে ট্যাক্সিতে উঠবে। তারপরে ট্যাক্সি থেকে আবার রিকশা আবার ট্যাক্সি এই ভাবে চলে অবশেষে যখন নিরাপদ বোধ করবে, মালসুদ্ধ রাস্তায় নেমে, মালটা যেন ভুল করে ফেলে যাচ্ছে এই রকম ভাবে যে কোনও বাসে উঠে চলে আসবে।

    যত দুশ্চিন্তা করেছিল, তা দেখা গেল নিরর্থক। অতি অনায়াসেই জিনিসটাকে ফুটপাথে ফেলে চলে আসতে পারল জয়গোপাল।

    শুধু পরের দিন প্রতিটি সংবাদপত্রে একটা খবর দেখে সে আবার হতাশ হল এবং আরও দুশ্চিন্তায় পড়ল। সংবাদটি এই–আবহাওয়া অফিসের ঝড়-নিরূপক যে যন্ত্রটি কিছুকাল আগে চুরি গিয়েছিল, তাহা গতকল্য দগ্ধ অবস্থায় চটে মোড়ানো প্যাকেটে পাওয়া গিয়াছে। বোধহয় দুষ্কৃতকারীরা উহা কাজে লাগাইতে না পারিয়া ফেলিয়া গিয়াছে। পুলিশ দুষ্কৃতকারীদের অনুসন্ধান করিতেছে।

    খবরটা আরও বড় ছিল। জয়গোপাল খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। সে যেখানে ফেলে এসেছিল ঠিক সেই বাসস্টপের পাশের ফুটপাথেই পাওয়া গিয়েছে। এটা যে সেই দগ্ধ বাসের গদি এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ নেই, শুধু দুশ্চিন্তা আরও বাড়ল এই ভেবে যে এবার তাকে ঝড় নিরূপক-যন্ত্রের চোর হিসেবে হয়তো জেল খাটতে হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }