Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    পাদুকার বদলে

    পাদুকার বদলে

    সকালবেলা ঘুম থেকে উঠে বেড়াতে বেরোনোর অভ্যেস আমার অনেক দিনের। কাছাকাছি রাস্তায় কিংবা পার্কে হাঁটতে চলে যাই, ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে ফিরে আসি। যত রাতেই ঘুমোই না কেন, প্রথম পাখি ডাকার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। তারপর তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে একটা জামা গায়ে দিয়ে পায়ের কাছে চটি বা জুতো যা পাই পরে নিয়ে চটাস চটাস করে বেরিয়ে পড়ি। অধিকাংশ দিনই আমার কুকুরটা আমার সঙ্গে থাকে। আমার সঙ্গে সকালে বেড়াতে সে খুব ভালবাসে। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া মাত্র সে উত্তেজিত হয়ে পড়ে, ঘন ঘন লেজ নাড়তে থাকে এবং মাঝে মধ্যে আমার উপর লাফিয়ে পড়ে। দুজনে এরপর তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে রাস্তায় নেমে যাই।

    আজ কিছুদিন হল আমি একটা নতুন পাড়ায় এসেছি, এটা একদম সাহেবপাড়া। আমরা যে বাড়িটায় থাকি সে বাড়িটাও বিরাট।

    আমরা আগে যে বাড়িটায় ছিলাম সেটা ছিল বেশ ছোট। সেখানে আমাদের জিনিসপত্র খাট-আলমারি বিশেষ কিছু ছিল না। আমাদের এখনকার এই বিরাট বাড়িটার পক্ষে সেই জিনিসগুলি খুবই অল্প, সেগুলো দিয়ে এ বাড়ির একটা কোনাও ভরল না। অথচ আমাদের অবস্থা এমন নয় যে। এত বড় বাড়ি নতুন ফার্নিচার দিয়ে ভরে ফেলি। ফলে আমাদের এই নতুন তলায় আমরা কেমন ফাঁকা ফাঁকা, আলগা আলগা হয়ে বাস করছি। কেবলই মনে হয় আরও কিছু জিনিস দরকার ছিল।

    এ ছাড়া আরও কয়েকটা ছোটখাটো অসুবিধা হয়েছে নতুন পাড়ায় এসে। যেমন কাছাকাছি কোনও বাজার নেই, বন্ধুবান্ধবের যাতায়াত কম। কিন্তু সবচেয়ে অসুবিধা হল সকালে বেড়ানো নিয়ে। কাছেই ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেখানে হাজার হাজার লোক বেড়াচ্ছে। কিন্তু আমি দেখলাম আমাদের পুরনো পাড়ার মতো এ পাড়ায় ময়লা পাজামা-পাঞ্জাবি পরে, পায়ে ছেঁড়া চটি দিয়ে বেড়ানোর নিয়ম নেই। হাফপ্যান্ট, ভি কাট সাদা বা রঙিন গেঞ্জি, পায়ে কাপড়ের জুতো–এই হল এ পাড়ায় প্রাতঃভ্রমণের পোশাক।

    এমনকী প্রাতঃভ্রমণের সহচর ময়দানে বেড়াতে নিয়ে আসা কুকুরগুলি পর্যন্ত চমৎকার ধোপদুরস্ত। তাদের গলায় সুন্দর ঝকমকে চামড়ার বকস, রুপোলি শিকল।

    বাধ্য হয়ে পাড়ার মেজাজ ঠান্ডা করতে গিয়ে পনেরো বিশ টাকা খরচ করে কুকুরের সাজ সরঞ্জাম কেনা হল। এদিকে হয়েছে, আমার পক্ষে হাফপ্যান্ট পরা অসম্ভব। শুধু পাড়া দেখলেই তো চলবে না, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আছে, তারা দেখলে হাসাহাসি করতে পারে।

    একটা কলারওলা জামার মতো গেঞ্জি কিনলাম। অফিস যাওয়ার ফুলপ্যান্টের সঙ্গে সেই গেঞ্জি জুড়ে সকালে বেড়ানোর চমৎকার পোশাক হয়ে গেল।

    এরপর জুতো। চামড়ার একজোড়া ফিতেওলা সু আছে আমার। তিন বছরের পুরনো, সেটা পায়ে দিয়ে অফিস যাই। এখন সকালবেলা সেটা পরে হাঁটাহাঁটি করলে ছিঁড়ে যাবে, অফিস যাওয়ার জুতো আর থাকবে না। আর তা ছাড়া ওই ভারী জুতো পরে সকালে বেড়ানো পছন্দসই কাজ নয়। ঘুম থেকে উঠে ফিতে লাগানো জুতো পরা সেও বেশ কষ্ট।

    সুতরাং একজোড়া প্রাতঃভ্রমণের জুতো অবশ্যই কিনতে হবে। হালকা, কাপড়ের কিন্তু সাদা নয়, কোনও ঘন রঙের, সাদা হলে ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি, বার বার কালি করে রোদে শুকোতে হবে। আর ফিতে লাগানো জুতোও চলবে না। ভোরবেলা উঠে ফিতে ঢিলে করে জুতোর মধ্যে পা গলিয়ে তারপর ফসকা গেরো দিয়ে ফিতে শক্ত করে বাঁধো, তারপর হাঁটতে গিয়ে সে ফিতে দু-একবার খুলবেই, তারপর ফিরে এসে আবার ফিতে খুলে জুতো থেকে পা বার করো। এর মধ্যে যদি আবার ফিতের গিটে জট বেঁধে যায় তাহলে সে আরও ঝকমারি।

    সুতরাং আমার একজোড়া রঙিন কাপড়ের জুতো চাই, পাম্পসু বা নিউকাট অন্তত মোকাসিন জাতীয়, যার মধ্যে অনায়াসেই পা গলিয়ে বেরিয়ে পড়া যায়। কিন্তু এই কলকাতা শহরে কাপড়ের মোকাসিন বা নিউকাট পাওয়া অসম্ভব, সেসব জুতো যারা পায় দিত তারা বহুকাল এই শহর থেকে বিদায় নিয়েছে। হয়তো পাড়াগাঁয়ের হাটে-বাজারে গেলে সেরকম জুতো চেষ্টা করলে পাওয়া যাবে, কিন্তু কলকাতায় বড় জুতোর দোকানে গিয়ে কাপড়ের পাম্পসু খোঁজ করা মাত্র দোকানদাররা এমন বিস্ময়ের দৃষ্টিতে তাকান যেন পঞ্চাশ বছর আগের কবর থেকে এইমাত্র হঠাৎ জ্যান্ত হয়ে উঠে এসেছি।

    তাই বলে দোকানে মর্নিং ওয়াকের জুতো নেই তা নয়। বিচিত্র পাঁচমিশেলি রঙের অত্যন্ত জটিল সে সমস্ত পাদুকা এবং খুবই মূল্যবান। শক্ত টান টান, ফিতে বাঁধা; একজন দোকানদার আমাকে বোঝালেন, এ জুতো পায়ে দিলেই মনে হবে ছুটি।

    কিন্তু আমি তো ছোটাছুটি করতে চাই না, আর কেউ হঠাৎ আমাকে তাড়া করছে না। আমার চাই স্বচ্ছন্দে আরাম করে বেড়ানোর উপযুক্ত একজোড়া নরম জুতো।

    শেষ পর্যন্ত একদিন আমি আমার স্বপ্নের জুতোর সাক্ষাৎ পেলাম। তাও এক-আধ জোড়া নয়, হাজার হাজার জোড়া, কাপড়ের মোকাসিন, ঘন নীল রঙের, সব প্ল্যাস্টিকের প্যাকেটে ভরা একটি বড় ট্রাকে উঠছে। লালবাজারের পিছনে চিৎপুরের রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল এই জুতোভরতি ট্রাক। কোন দোকানে যাচ্ছে জানতে পারলে সেই দোকান থেকে কিনব, এই ভেবে ট্রাকওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার সাব, ইয়ে এতনা জুতা কঁহা যাতা হ্যায়?

    ড্রাইভার গম্ভীর হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আসাম, গৌহাটি। বলে দুবার কর্ণভেদী হর্ন বাজালেন।

    আমার পক্ষে জুতো কিনতে আসাম যাওয়া সম্ভব নয়। আর সেখানে আজকাল যা গোলমাল, জুতো কিনতে গিয়ে প্রাণ হারাব নাকি?

    বাধ্য হয়ে আমাকে দ্বিতীয় প্রশ্নটি করতে হল, ইয়ে এতনা জুতা কাহাসে আতা হ্যায়?

    ড্রাইভার সাহেব এবার উত্তর দেবার আগেই দুবার প্রবল শব্দে হর্ন বাজালেন, তারপর নিজের হর্ন বাজানো শুনে নিজেই খুশি হয়ে আমাকে হাতের আঙুল দিয়ে নির্দেশ করে বাঁ দিকের একটা গলি দেখিয়ে বললেন, নিউ বোম্বাই সু কোম্পানি, টেরিটিবাজার, ক্যালকাটা।

    বুঝতে পারলাম, পাশের গলিটিই বাজার এবং ওখানেই নিউ বোম্বাই সু কোম্পানির অফিস।

    গলিতে ঢুকে কিন্তু জুতোর দোকান দেখতে পেলাম না, তবে অনেক অনুসন্ধানের পর একটা জরাজীর্ণ বাড়ির দরজায় দেখলাম পুরনো টিনের পাতে প্রায় অস্পষ্ট হয়ে আসা ইংরিজি অক্ষরে কোম্পানিটার নাম লেখা রয়েছে। ফাস্ট ফ্লোর। ভাঙা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। দোতলায় শুধু জুতো আর জুতো। বারান্দায়, ঘরে, সিঁড়ির উপরে হাজার-হাজার, লক্ষ-লক্ষ জুতো। দিনের বেলায়ও রীতিমতো অন্ধকার, আর সেই অন্ধকারে একদল লোক জোড়া মিলিয়ে জুতোগুলো প্ল্যাস্টিকের মোড়কে ভরছে।

    আমি যখন দোতলায় উঠে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম, তারা আমাকে তাকিয়েও দেখল না। অবশেষে আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বলতে হল, আমি জুতো কিনতে এসেছি।তারা আমাকে নিঃশব্দে ভিতরের একটা ঘরের দিকে একটি তর্জনী নির্দেশ করে দেখাল। সেই ঘরে একটি মাত্র ছোট টেবিলে দুজন লোক লম্বা লম্বা কাগজে কঠিন সব যোগবিয়োগ করছেন। আমাকে দেখামাত্র তারা জিজ্ঞাসা করলেন, আমি গৌহাটি থেকে আসছি কিনা, তারপর উত্তরের অপেক্ষা না করেই জানালেন মাল রওনা হয়ে গেছে।

    কিছুক্ষণ পরে আমার কথাবার্তা শুনে বুঝতে পারলেন যে আমি গৌহাটি কিংবা অন্য কোথাও থেকে আসিনি, আমি কলকাতার একজন সামান্য খদ্দের এবং আমার চাই মাত্র একজোড়া জুতো। শুনে তারা একেবারে আকাশ থেকে পড়লেন, গত তিরিশ বছরে এদের কাছে কেউ একজোড়া জুতো কিনতে আসেনি। তাদের বিখ্যাত নিউ বোম্বাই সু কোম্পানি পাইকারি কারবার করে। একজোড়া জুতো তারা কখনও বেচেননি, বেচবেন না।

    অনেক সাধ্য-সাধনা অনেক কাকুতি-মিনতি করার পর তারা বললেন, ঠিক আছে, যে জোড়া ইচ্ছে নিয়ে যান, দাম লাগবে না।

    যদিও খুব অপমানিত বোধ করছিলাম, তবু লোভ সম্বরণ করতে পারলাম না। একজোড়া গাঢ় নীল রঙের কাপড়ের মোকাসিন বেছে নিয়ে চলে এলাম। আসার সময় তাঁদের যথেষ্ট ধন্যবাদ দিলাম কিন্তু তাঁরা ভ্রূক্ষেপ করলেন না।

    পরদিন সকালে আমার সেই বহু অপমানের, বহু সাধের জুতো পায়ে দিয়ে ভিক্টোরিয়া তিন চক্কর দিলাম। প্রতিদিন আমার কুকুরটা আমার আগে আগে যায়, আমি পিছে পিছে আসি। আজ নতুন জুতো পরে আমিই আগে আগে গেলাম, সে হাঁফাতে হাফাতে পিছে পিছে আসতে লাগল।

    অবশেষে আমিও হাঁফিয়ে গেলাম। ভিক্টোরিয়ার উলটোদিকে ময়দানের সামনের একটা বেঞ্চিতে বিশ্রাম নিতে বসলাম। পাশে এক প্রৌঢ় ভদ্রলোক বসে হাঁ করে হাওয়া খাচ্ছিলেন। আমি পাশে বসতেই সঙ্গে সঙ্গে তার নজর গেল আমার জুতোজোড়ার উপর এবং তখনই তার হাঁ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ আমার জুতোজোড়ার দিকে তাকিয়ে তিনি বললেন, এ জুতোজোড়া কোথা থেকে কিনলেন?

    আমি সত্যি কথা সংক্ষেপে বললাম, কিনিনি।

    তিনি বললেন তাহলে

    আমি বললাম, টেরিটি বাজারে এক পাদুকা ব্যবসায়ী এই জুতোজোড়া আমাকে দান করেছেন।

    ভদ্রলোক একবার আমার কথা শোনেন, একবার আমার পায়ের দিকে তাকান, তারপর একবার নিজের পায়ের দিকে তাকান আর দীর্ঘশ্বাস ফেলেন, এরকম একজোড়া জুতো যে আমি কত খুঁজেছি। আমার জুতোজোড়ার দিকে আবার তাকান, তার চোখ দুটো লোভে লালসায় চকচক করে জ্বলতে থাকে।

    আমার ভয় হল, কী জানি ভদ্রলোক পা থেকে জুতোজোড়া কেড়ে নেবেন নাকি? তার পায়ে অবশ্য চমৎকার একজোড়া জুতো রয়েছে তবে সেটা নিতান্তই ভাল পাম্পসু, আমার মতো এ রকম জাহাজি নীল ওয়াকিং সু নয়।

    ভদ্রলোককে অন্যমনস্ক করবার জন্যে আমি সবিস্তারে জুতো-জোড়া কী ভাবে পেয়েছি এবং এরকম একজোড়া জুতো যে কলকাতায় পয়সা দিলেও পাওয়া যাবে না সেটা ব্যাখ্যা করে বললাম।

    আমার কথা শুনে ভদ্রলোক আরও অস্থির হয়ে উঠলেন। এমন সময় একটা সাদা রঙের নতুন অ্যামবাসাডর গাড়ি আমাদের কাছে ফুটপাথ ঘেঁষে দাঁড়াল। গাড়ি থেকে উর্দিপরা ড্রাইভার নেমে আমার পাশের পাদুকালোভী ভদ্রলোককে সেলাম করল।

    বুঝতে অসুবিধা হল না যে এই গাড়ি ও ড্রাইভার ভদ্রলোকেরই। তিনি সকালবেলা হাঁটতে হাঁটতে ময়দান চলে আসেন, পরে ড্রাইভার এসে তাকে তুলে নিয়ে যায়।

    সেলাম শেষ করে ড্রাইভার গাড়ি খুলে গাড়ির ভিতর থেকে আটটা ফোলডিং চেয়ার বার করে ফুটপাথের উপর পেতে দিল। সুন্দর ঝকঝকে সাদা অ্যালুমিনিয়াম রঙের চেয়ার, পিঠে এবং বসার জায়গায় উজ্জ্বল ক্যানভাস লাগানো। ভদ্রলোক প্রতিদিন সকালে নিশ্চয় এই ফুটপাথে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সামনে ময়দানের খোলা হাওয়ায় এই চেয়ারগুলোতে বসে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করেন।

    কিন্তু ভদ্রলোকের আজ গল্প করার অবস্থা নেই, তার বন্ধুবান্ধবেরাও এখনও এসে পৌঁছায়নি। ভদ্রলোক আমার জুতোজোড়ার দিকে যত তাকাচ্ছেন ততই অস্থির হয়ে পড়ছেন। অবশেষে লোভ সামলাতে না পেরে বলেই ফেললেন, আপনার জুতোজোড়াটা দিন না, একবার পায়ে দিয়ে দেখি। কতকাল কাপড়ের এমন সুন্দর জুতো পায়ে দিইনি!

    এরকম অসম্ভব অনুরোধ জীবনে আমি খুব বেশি পাইনি। কিন্তু ভদ্রলোকের আগ্রহাতিশয্যে জুতোজোড়া খুলতে হল। সঙ্গে সঙ্গে ঘটে গেল এক অসম্ভব ঘটনা, নিজের পাম্পসু জোড়া ফুটপাথের উপর খুলে ফেলে আমার সাধের জুতোজোড়া চকিতে পায়ে গলিয়ে তিনি ছুটে গিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার, জলদি চলো। বিশ্বস্ত, আজ্ঞাবাহী চালক তাঁকে নিয়ে দ্রুতগতিতে রেড রোডের দিকে অদৃশ্য হয়ে গেল।

    ফুটপাথে পড়ে রইল ভদ্রলোকের আটটি শৌখিন চেয়ার, যাকে বলে বাগানকেদারা এবং একজোড়া পাম্পসু।

    আমি ভদ্রলোকের অপেক্ষায় তারই একটি বাগানকেদারায় বসে রইলাম। মাঝে মধ্যে দু-একজন ভ্রমণকারী আমাকে চেয়ারে বসা দেখে জিজ্ঞাসা করলেন, চৌধুরী সাহেব আসেননি। চৌধুরী সাহেব অর্থাৎ সেই পাদুকালোভী ভদ্রলোক এসেছিলেন এবং চলে গেলেন এবং আসবেন কিনা বলতে পারি না এবং তিনি আমার জুতোজোড়া নিয়ে গেলেন এবং আশা করছি তিনি ফিরবেন। এই কথা আট-দশ জন ভদ্রলোককে বোঝাতে হল। তাদের মধ্যে কেউ কেউ চেয়ারে বসে আধঘণ্টা একঘণ্টা অপেক্ষা করে তারপর চলে গেলেন।

    বেলা বাড়তে লাগল। নটা, সাড়ে নটা, দশটা। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমার কুকুরটা অস্থির হয়ে পড়েছে। ময়দানের প্রাতঃভ্রমণকারী একজনও নেই। কিন্তু চৌধুরী সাহেব আর এলেন না।

    গত্যন্তর না দেখে চৌধুরী সাহেবের জুতোজোড়া পায়ে দিয়ে একটা ঠেলা ডেকে এনে আটটা অ্যালুমিনিয়ামের চেয়ার তুলে নিয়ে বাড়ি চলে গেলাম, এত মূল্যবান জিনিস রাস্তায় তো আর ফেলে যেতে পারি না।

    এখন আমাদের নতুন বাসায় ফার্নিচারের দুঃখ কিছুটা ঘুচেছে। বাইরের ঘরে অ্যালুমিনিয়ামের চেয়ারগুলি রুপোর মতো ঝকঝক করছে। যে দেখে সেই জিজ্ঞাসা করে, কোথায় পেলে? আমি প্রশ্নটাকে এড়িয়ে যাই। তবে ময়দানে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বেড়ানো ছেড়ে দিয়েছি। আজকাল সকালে চৌধুরী সাহেবের পাম্পসু জোড়া পায়ে দিয়ে কুকুরটাকে নিয়ে বাড়ির ছাদের উপরে পায়চারি করি। বেশ বড় ছাদ, খোলামেলা; কোনও অসুবিধা হয় না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }