Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    নামাবলী

    নামাবলী

    প্রথমে নাম ছিল কালাচাঁদ হুই। সবাই কালাচাঁদ নামেই ডাকত। কাছাকাছি নিকটজন, পাড়াপ্রতিবেশী অবশ্য বলত কালু, কেউ কেউ আদর করে কেলো।

    গুছাইতগঞ্জের নয়নচাঁদ হুইয়ের একমাত্র ছেলে কালাচাঁদ। সাত মেয়ের মধ্যে একমাত্র ছেলে। সাত ভাই চম্পার ঠিক উলটো আর কি! সাত ভাই চম্পা এক বোন পারুল না হয়ে এক ভাই চম্পা সাত বোন পারুল।

    পারুল বোনেদের যথাসময়ে যথাস্থানে বিয়ে হয়ে গেছে। তাদের নিয়ে আমাদের কোনও চিন্তার কারণ নেই।

    আমাদের এই গল্পে সমস্ত সমস্যা ওই এক ভাই চম্পা কালাচাঁদ হুইকে নিয়ে।

    নয়নচাঁদের উপযুক্ত সন্তান কালাচাঁদ। গুছাইতগঞ্জের হুইবংশের নয়নমণি, শিবরাত্রির সলতে কালাচাঁদ হুই তার এই সাদামাটা নাম নিয়ে জীবনের প্রথম সতেরো আঠারোটা বছর বেশ নির্বিবাদেই অতিবাহিত করেছিল।

    নামের মধ্যে যে কোনও রকম নতুন-পুরনো, খারাপ-ভাল থাকতে পারে এ ধারণা কালাচাঁদের মাথায় ঢোকেনি ওই আঠারো বছর বয়েস পর্যন্ত।

    মুশকিল হল কলেজে ভরতি হয়ে। গুছাইতগঞ্জ হাইস্কুলে কেই বা মাথা ঘামিয়েছে কালাচাঁদের নাম নিয়ে, আর যারা মাথা ঘামাবে তাদের নামেরই বা কী ছিরি। যজ্ঞলাল অথবা গজেশ্বর কী করে বুঝতে পারবে কালাচাঁদ নামটা তাদের থেকে খারাপ, না ভাল।

    গুছাইতগঞ্জের লোকেদের নাম প্রায় সকলেরই এই রকম। হেডমাস্টারমশায় ধনুকনাথ কাঞ্জিলাল আর পঞ্চায়েত সভাপতি ভাবল পাল মশায়ের নাম দুটো শুনলেই বাকি আপামর গুছায়েতগঞ্জবাসীর নাম সম্পর্কে মনে কোনও সংশয় থাকে না।

    মাধ্যমিক পরীক্ষার বছর প্রিটেস্টের আগে শ্রাবণ মাসে কালাচাঁদ কলকাতায় মামার বাড়ি এসেছিল মামাতো বোনের বিয়েতে। সেখানে কালাচাঁদ হুই নামটা নিয়ে তাকে খুব ব্যঙ্গ-বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল। নব জামাতা অর্থাৎ মামাতো জামাইবাবুর সঙ্গে বাসরঘরে পরিচয় হতেই ঠাট্টা করে বলেছিলেন, এটা নিশ্চয় তোমার নাম নয়, তোমার নামের ওরফে। এরকম নাম তো ছদ্মনাম না হয়ে যায় না।

    নতুন জামাইবাবুর এই মন্তব্য শুনে বাসরঘর-ভরতি ফাজিল মেয়েরা হই হই করে হেসে উঠেছিল। লজ্জায় মাটির সঙ্গে মিশে গিয়েছিল কালাচাঁদ।

    নতুন জামাই লোকটি খারাপ নয়। তার ওই মন্তব্যে এই গ্রাম্য, সরল ছেলেটি একটু আহত হয়েছে। এটা ভেবে সে পরদিন বাসিবিয়ের সকালে কালাচাঁদের সঙ্গে যেচে আলাপ করে। তারপর পরামর্শ দেয়, তুমি তো এখনও মাধ্যমিক পরীক্ষাই দাওনি। এখন তো নাম পাকাপাকি হয়নি। টেস্টের পরে। মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করার সময় নিজের পছন্দমতো নাম বেছে বসিয়ে দিলেই হবে।

    কথাটা খুব ভাল লেগেছিল কালাচাঁদের। তবে সে বুদ্ধিমান ছেলে বলে গুছাইতগঞ্জে গিয়ে নাম বদলানোর ব্যাপারটা নিয়ে কারও সঙ্গে কোনও আলোচনায় যায়নি।

    যথাসময়ে টেস্টে অ্যালাউ হল কালাচাঁদ। কালাচাঁদ খারাপ ছাত্র নয়, ভালভাবেই অ্যালাউ হয়েছে। তারপর এল সেই মোক্ষম দিন, পরীক্ষার ফর্ম পূরণ করার দিন।

    এই কয়েক মাস ধরে অনবরত ভেবেছে কালাচাঁদ। একা একাই ভেবেছে, কারও সঙ্গে পরামর্শ করার সাহস হয়নি। মাঝে মধ্যে অভিধানের পাতা খুলে উলটোপালটা নাম খুঁজেছে। স্কুলের অফিস ঘরে একটা পুরনো টেলিফোন ডিরেক্টরি আছে তার মধ্যে চোখ বুলিয়েছে। খবরের কাগজের আর ঢাউস শারদীয়া সংখ্যার সূচিপত্রে, তা ছাড়া যাত্রা-থিয়েটার আর সিনেমার রকমারি বিজ্ঞাপনে সে চোখ রেখেছে মনোমতো নামের জন্য।

    কালাচাঁদের সামনে সবচেয়ে বড় সমস্যা, শুধু নামটাই পালটাবে না কি সেই সঙ্গে পদবিটাও। এখানে তার সংস্কারে বাধছে, চৌদ্দ পুরুষের পদবি, গুছাইতগঞ্জের বিখ্যাত হুইবংশের সে আপাতত শেষ বংশধর, হুই পদবিটার প্রতি তার দুর্বলতা অপরিসীম, রক্তের কণায় কণায়।

    কিন্তু হুই-ফুই যে আজকের দিনে চলবে না সেটাও বোঝার মতো বুদ্ধি আছে কালাচাঁদের। অনেক রকম ভেবেচিন্তে অবশেষে সে সিদ্ধান্ত নিল–হয় এসপার নয় ওসপার, নাম পদবি দুইই বদল করবে।

    এইবার শুরু হল আসল বিপদ। শুধু নাম নয়, নাম আর পদবি একসঙ্গে মিলেমিশে কত রকম সুন্দর নাম আছে।

    প্রথমে দেখতে হবে ছোট নাম চাই, না বড় নাম। নাকি মোটামুটি মাঝারি সাইজের হলে ভাল হবে।

    কত ভাল ভাল ছোট নাম হতে পারে–রবি দে, শক্তি দা, ইন্দু ঝা, বেনু সি। এগুলো যেন রেলগাড়ির জানলা দিয়ে দেখা টুকরো টুকরো ছবির মতো।

    অন্যদিকে বড় নামগুলি রজতরঙ্গন বসু রায় চৌধুরী, গোপিজনবল্লভ পদরেণু উপাধ্যায় অথবা কৃষ্ণচন্দ্র হুই মজুমদার, কী অপূর্ব জমজমাট।

    বলা বাহুল্য ওই শেষ নামটি কালাচাঁদের স্বকপোলকল্পিত, নিজের যোজনা। কালাচাঁদ থেকে সাধুভাষায় কৃষ্ণচন্দ্র আর হুইয়ের সঙ্গে মজুমদার দ্বন্দ্ব সমাস করে হুই মজুমদার।

    এরপর বহুবিধ ভেবেচিন্তে কালাচাঁদ শেষ নামটির হুই অংশটি বাদ দিয়ে নিজের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার করার সিদ্ধান্ত মনে মনে গ্রহণ করল।

    বিপদ হল ফর্ম জমা দেয়ার পরে। হেডমাস্টারমশাই ধনুকনাথবাবু নিজের হাতে একটার পর একটা ফর্ম মিলিয়ে নিচ্ছিলেন, কিন্তু কৃষ্ণচন্দ্র মজুমদার নামে এ ছেলেটি কোথা থেকে এল। গুছাইত। হাই স্কুলে মাত্র সাড়ে তিনশো ছাত্র, শুধু তাদের প্রত্যেকের নাম নয় তাদের বাপ ঠাকুরদা চৌদ্দপুরুষের নাম ধনুকনাথবাবুর জানা। সুতরাং কৃষ্ণচন্দ্র মজুমদার দেখেই তিনি হুংকার দিয়ে উঠলেন, এই কৃষ্ণচন্দ্র আবার কে এল?

    ভয়ে ভয়ে কালাচাঁদ হেডমাস্টারমশায়ের কাছে গিয়ে হাতজোড় করে দাঁড়াল। হেডমাস্টারমশায় অবাক হয়ে কালাচাঁদের দিকে তাকিয়ে রইলেন, কেউ যে স্বেচ্ছায় পিতৃদত্ত নাম পালটাতে পারে এরকম তিনি ভাবতেই পারেন না।

    ধনুকনাথবাবুর বিস্ময়ের ভাবটা কাটতেই একটা ধমক দিলেন, তুমি কালাচাঁদ আবার কৃষ্ণচন্দ্র হলে কবে? আর সাতপুরুষের হুই উপাধিটা পালটে মজুমদার হয়ে গেল? ছিঃ ছিঃ তোমাদের এত নামকরা হুইবংশ! তুমি এত বড় কুলাঙ্গার হয়েছ তলে তলে! ছিঃ ছিঃ! তোমার বাবা কি জানেন?

    এরপর হেডমাস্টারমশায় ফর্মের নীচে এক জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এখানে যে গার্জিয়ানের স্বাক্ষর লাগবে, তোমার বাবা দেবেন সই এতে? আর মাধ্যমিক বোর্ড রাজি হবে কেন, হুইয়ের ছেলে মজুমদার, তারা তোমাকে পরীক্ষাই দিতে দেবে না। অ্যাডমিট কার্ড পাবে না।

    ঘটনার আকস্মিকতায় এবং হেডমাস্টারমশায়ের ঝোড়ো বাক্যবাণে বিপর্যস্ত হয়ে কালাচাঁদ বিমর্ষচিত্তে কৃষ্ণচন্দ্র মজুমদার পরিত্যাগ করে পুনরায় কালাচাঁদ হুইয়ে ফিরে গেল।

    এর কিছুদিন পরে পরীক্ষায় পাশ করে কালাচাঁদ জেলা সদরে এল গ্রাম থেকে। সেখানে বোর্ডিংয়ে থেকে কলেজে পড়াশুনা করবে।

    কলেজে ভরতি হয়ে কালাচাঁদ হুই নামটা তার পদে পদে বাধা হয়ে দাঁড়াল। প্রথমদিন বাংলার অধ্যাপক রোল কল করার পর সবাইকে কোন স্কুল থেকে এসেছে এবং কার কী নাম বলতে বলল। যে মুহূর্তে সে দাঁড়িয়ে বলল, কালাচাঁদ হুই, গুছাইতগঞ্জ নকুলেশ্বর পাল মেমোরিয়াল হাই স্কুল সমস্ত ক্লাসে ছেলেমেয়েদের মধ্যে হাসির সোরগোল পড়ে গেল।

    এরকম বিপদ কালাচাঁদের জীবনে বহুবার ঘটেছে। এর জন্যে সে মোটামুটি প্রস্তুত ছিল। কিন্তু এরপর সব সময় প্রায়ই ছোটখাটো উৎপাত লেগে রইল।

    বোর্ডিংয়ে কালাচাঁদের ঘরের দরজায় কে যেন চকখড়ি দিয়ে লিখে রাখল,

    কালাচাঁদ হুই
    গুছাইতগঞ্জে ভুঁই
    এই ঘরে শুই।

    মনের দুঃখে কালাচাঁদ মাঝে মধ্যে বোর্ডিংবাড়ির দোতলার ছাদে উঠে একা একা পায়চারি করত। একদিন ছাদে উঠে ঘুরছে, শুনল, হেঁড়ে গলায় কে যেন সিঁড়ির ওপর থেকে গান গাইছে,

    চলো যাই ছাদ
    হুই কালাচাঁদ।

    মনের দুঃখে কালাচাঁদ কলেজ ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাবে কি না ঠিক করতে যাচ্ছে এমন সময়ে তার সঙ্গে গোপাল দাস নামে এক সুবোধ যুবকের আলাপ হল। মামার বাড়িতে থেকে সেও কালাচাঁদের সঙ্গে একই ক্লাসে পড়ে।

    গোপালের মামা স্থানীয় আদালতের পেশকার। তিনি গোপালের মুখে কালাচাঁদের নির্যাতনের ঘটনা শুনে বললেন, এতে কী হয়েছে, আদালতে এফিডেবিট করে নাম বদলে নিলেই হয়। এই তো আমাদের নন্দ দলুই, সেদিন নাম পালটে সুনন্দ রায় হয়ে গেল। হামেশাই হচ্ছে।

    গোপাল এসে কালাচাঁদকে এসব তথ্য জানাতে সে যেন সত্যিই হাতে চাঁদ পেল।

    এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত এবং সাদামাটা।

    বাড়িতে কিংবা গ্রামের কাউকে কিছু না জানিয়ে গোপাল এবং গোপালের মামার সহযোগিতায় সে জেলা আদালতে এফিডেবিট করে নিজের নাম কৃষ্ণচন্দ্র মজুমদারে রূপান্তরিত করেছে।

    গ্রামের লোকেরা কিছু জানে না। ছুটিছাটায় দেশের বাড়িতে গেলে এখনও তাকে গ্রামের লোকেরা কালাচাঁদ, কালু বা কেলে বলে ডাকে।

    কখনও কখনও কালাচাঁদের সঙ্গে তাদের গ্রামে হিরন্ময় চৌধুরী নামে এক স্মার্ট, হাসিখুশি বন্ধুও যায়। গ্রামের লোকেরা তাকে হিরন্ময়বাবু বলে সম্বোধন করে।

    তবে তার নাম কেউ না জানুক, আমরা জানি, এই হিরন্ময়বাবুই কালাচাঁদের ভাল বন্ধু গোপাল দাস। মামার সাহায্যে কালাচাঁদের সঙ্গে সেও এফিডেবিট করে নিজের নাম বদলে ফেলেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }