Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সরস গল্প সমগ্র – তারাপদ রায়

    তারাপদ রায় এক পাতা গল্প1280 Mins Read0
    ⤶ ⤷

    শালিক ও শ্যালিকা

    শালিক ও শ্যালিকা

    ০১.

    সম্রাট শালিবাহন..
    শিবরাম চক্রবর্তী

    শিবরাম চক্রবর্তীকে মনে আছে? সেই যে মহর্ষি শিবরাম চক্রবর্তী।

    অনেকদিন আগের কথা, সে আমাদের হারিয়ে যাওয়া অমল কৈশোরের কথা। সত্যযুগ না হলেও, সে প্রায় ক্রেতা-দ্বাপরের কথা। তখন টাকায় চার-পাঁচ সের চাল পাওয়া যেত, তিন-চার সের দুধ। কলকাতা থেকে নৈহাটি রেলভাড়া আট আনা। ঢাকা বরিশাল যেতে দলিল-দস্তাবেজ লাগে না

    তখনও বঙ্গজননীর বাম হাতে কমলার ফুল। লোকজন রাস্তাঘাটে, চায়ের দোকানে আলোচনা করে, সুভাষ বসু দুয়েকদিনের মধ্যেই এসে যাচ্ছেন, গত মাসে তাকে সিঙ্গাপুরে দেখা গেছে, কিংবা আগের সপ্তাহে রেঙ্গুন শহরে।

    সেই প্রাচীন যুগে মহর্ষি শিবরাম সম্রাট শালিবাহনের কথা লিখেছিলেন। সে গল্প পাঠ করে আমরা হেসে আকুল হয়েছিলাম।

    বলা বাহুল্য, শিবরাম ইতিহাসখ্যাত সম্রাট শালিবাহনের কথা লেখেননি। ইতিহাস রসিকতা পছন্দ করে না। সে বড় জবরদস্ত বিষয়।

    ইতিহাসের সম্রাট শালিবাহনও জবরদস্ত নৃপতি ছিলেন। শালিবাহন ছিলেন শক বংশের রাজা, সেই যে শকহুণ দলের কথা আছে ভারতভাগ্যবিধাতায়, সেই শক। তিনি শকাব্দ প্রবর্তন করেন যা আজও চলে আসছে। সে প্রায় খ্রিস্টাব্দের সমবয়সি। সবচেয়ে বড় কথা প্রবল-পরাক্রান্ত নরপতি বিক্রমাদিত্যকে শালিবাহন যুদ্ধে পরাস্ত করেছিলেন।

    .

    না। ইতিহাসের রাজা শালিবাহনকে নিয়ে শিবরাম চক্রবর্তী কিছু লেখেননি। লেখার কথাও নয়। রাজা-উজির নিয়ে সময় নষ্ট করার লোক ছিলেন না শিবরাম।

    শিবরাম যে সম্রাট শালিবাহনের কথা লিখেছিলেন, তিনি কোনও রাজাগজা ছিলেন না। শ্যালিকাবাহন এক গোলগাল, বিপর্যস্ত জামাইবাবুর কথা লিখেছিলেন শিবরাম।

    আমাদের চিরচেনা সেই সেকালের জামাইবাবু, শ্যালিকা পরিবেষ্টিত হয়ে হাঁসফাঁস করে, টালমাটাল হয়ে বারবার হাস্যকর হওয়াই যার অনিবার্য পরিণতি।

    আজকাল সংসারে শ্যালক-শ্যালিকার খুব অভাব। সেকালের সেই শালিবাহন জামাইবাবুদের একালে আর বিশেষ দেখা যায় না। তারাও এখন ত্রেতা বা দ্বাপর যুগের জীব।

    তবু এখনও যা দু-চারজন আছেন। অল্প কিছু দিন পরে, পরের প্রজন্মে তাও আর দেখা যাবে না। পরিবার পরিকল্পনার প্রকল্পে অদ্বিতীয়-অদ্বিতীয়বার পৃথিবীতে শ্যালক-শ্যালিকাই থাকবে না, জামাইবাবু আসবে কোথা থেকে।

    এবং একই কারণে পিসি-মাসি, কাকা-জ্যাঠা, মামাতো-পিসতুতো কিছুই থাকবে না। জামাইবাবুরা থাকবে না।

    তুলসী মঞ্চ, আকাশ প্রদীপ, একান্নবর্তী পরিবার ইত্যাদির মতো হারিয়ে যাবেন জামাইবাবুরা। প্রাগৈতিহাসিক ডায়নোসরের মতো নিশ্চিহ্ন হয়ে যাবেন তারা।

    আফসোস করে লাভ নেই। হাসির গল্প লিখতে বসে আফসোসের সুযোগ নেই। আবার এই ছলে প্রবন্ধ লেখার চেষ্টা করাও উচিত নয়।

    সুতরাং এবার সরাসরি গল্পে প্রবেশ করার কথা ভাবতে হচ্ছে। স্বীকার করা ভাল গল্পটি পুরনো ঢংয়ের এক শ্যালিকা বিহ্বল জামাইবাবুকে নিয়ে। গোলগাল, ঢিলেঢালা ভাল মানুষ জামাইবাবু, হয়তো ইনিই বঙ্গীয় সমাজের শেষ জামাইবাবু। আর, তা না হলেও ইনি শেষ জামাইবাবুদের মানে শেষতম জামাইবাবু প্রজন্মের একজন তো বটেই।

    ০২.

    দেখে শুনে বুঝিলাম
    করি তালিকা,
    সবচেয়ে ভাল মোর
    ছোট শ্যালিকা।

    গোলাম মোস্তাফা বেশিক্ষণ ধরে শুধু জামাইবাবু জামাইবাবু করলে চলবে না। জামাইবাবুর নাম বলতে হবে, না হলে গল্প জমবে কী করে।

    অবশ্য জামাইবাবুরা শেষ হয়ে যাওয়ার ঢের আগে এই মধুর সম্বোধনটি প্রায় অচল হয়ে গিয়েছিল। নব্য যুগের আধুনিকা শ্যালিকাগণ জামাইবাবু না বলে দাদা বলা শুরু করেছিল। খগেনদা, বলরামদা, কপোতাক্ষদা, ইত্যাদি। অন্যদিকে আজিজ-মফিজকে যারা দুলাভাই বলত তারা হঠাৎ আলোকপ্রাপ্তা হয়ে জামাইবাবুদের আজিজ ভাই, মফিজ ভাই বলতে লাগল। ৪২৪

    এই সাবালিকা ও নাবালিকাদের কেউ কোনওদিন বোঝানোর চেষ্টা করেনি জামাইবাবু দাদা কিংবা ভাই নন, সহস্র বর্ষের সখী সাধনার ধন।

    সে যা হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের এই ক্ষুদ্র কথিকার জামাইবাবুর নাম মেঘলাল চক্রবর্তী এবং সৌভাগ্যক্রমে মেঘলালবাবু শুধুই জামাইবাবু, দাদা কিংবা ভাই নন।

    প্রায় দশ বছর হল মেঘলালবাবু বিয়ে করেছেন, যথারীতি সম্বন্ধ করে, পাত্রী দেখেশুনে যাচাই করে। মেঘলালবাবু বসবাস করেন হাওড়া-বর্ধমান কর্ড লাইনের হুগলি জেলার একটি পরিচিত রেল স্টেশনের থেকে মাইল পাঁচেক ভিতরের দিকে একটি পুরনো বর্ধিষ্ণু গ্রামে।

    গ্রামের নাম হরিশপুর। পাশের গ্রামে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মেঘলালবাবু শিক্ষকতা করেন। তার একটি স্কুটার আছে, স্কুটারেই যাতায়াত করেন। প্রয়োজনে হাওড়া-কলকাতা পর্যন্ত স্কুটারে আসেন।

    তবে স্কুল শিক্ষকতাই মেঘলালবাবুর একমাত্র বা মূল জীবিকা নয়। তিনি প্রাক্তন জোতদার বংশের সন্তান। এখনও কিঞ্চিৎ ধানজমি আছে, সম্বৎসরের খোরাকি চলে যায়। আরও জমিজমা ছিল, সেগুলো যথাকালে হস্তান্তর করেছেন। এখন আসল ব্যবসা বাজারের পাশে একটা টিনের আটচালা ঘরে ভিডিও পারলার।

    তবে মেঘলালবাবু বেআইনি কিছু করেন না। তাঁর সরকারি লাইসেন্স আছে, স্থানীয় থানাতেও যথারীতি মাসোহারা দেন। অশ্লীল বা নীল বই ফাঁকে-ফুরসতে দেখানো হয় না এমন কথা নিশ্চয়ই করে বলা যাবে না, তবে বাজার চালু হিন্দি সিনেমার ক্যাসেটই সাধারণত দেখানো হয়। সেও কম উত্তেজনাপ্রদ নয়।

    মেঘলালবাবুর স্ত্রীর নাম হেমছায়া। হেমছায়ারা দুই বোন, এক ভাই। হেমছায়াই বড়। পরের ভাই গণনাথ নাসিকে টাকার কারখানায় কাজ করে। সবচেয়ে ছোট মহামায়া। আমাদের মেঘলালবাবুর একমাত্র শ্যালিকা।

    মেঘলালবাবুর শ্বশুরবাড়ি আরও দু স্টেশন দূরের ভিতরের দিকের একটা গ্রামে। মেঘলালবাবুর বিয়ের সময় গণনাথের বয়স আঠারো-উনিশ। মহামায়া চোদ্দো-পনেরো বছরের নাবালিকা, স্কুলে ক্লাস নাইনে পড়ে।

    শুধু ছোট শ্যালিকা বলে নয়, একমাত্র শ্যালিকা বলেও মেঘলালবাবু মহামায়াকে খুব স্নেহ করেন। মেঘলালবাবুর নিজের কোনও বোন নেই, কয়েকটি অপোগন্ড ভাই আছে, এদিক ওদিক করে বেড়ায়। আগে মহামায়া ছুটি-ছাটায় জামাইবাবুর বাড়িতে এলে তারা তাকে খুব বিরক্ত করত। এখন আর অবশ্য সেরকম ঝামেলা নেই, বছর দুয়েক হল মহামায়ার বিয়ে হয়ে গেছে।

    মহামায়ার বিয়ে হয়েছে কলকাতায়। তার বর অনুপম কাজ করে একটা কেন্দ্রীয় সরকারি অফিসে। চারপুরুষের বসবাস কলেজ স্ট্রিট-বউবাজার অঞ্চলে। ছেলেটি এমনিতে চমৎকার; কথাবার্তা, চালচলন, লেখাপড়া সবাই ভাল। কিন্তু এই অনুপমের একটি মহৎ দোষ আছে, সে সুদূরের পিয়াসী।

    অনুপম, গিরিবান্ধব সমিতির অবৈতনিক সম্পাদক। পাহাড় বলতে সে অজ্ঞান। সমতল কলকাতায় ইট-কাঠের জঙ্গলে জন্মে এবং বড় হয়ে পাহাড়ের প্রতি তার এই আকর্ষণ কী করে জন্মাল সেটা বলা কঠিন।

    প্রতি বছর গ্রীষ্মকাল পড়তে না পড়তে, কলকাতার রাস্তায় পিচ গলে যাওয়ার অনেক আগে, যখন পাহাড়তলির আমের গাছে মুকুল ঝরে গিয়ে সবে গুটি এসেছে, গিরিবনে সদ্য কোকিলের ডাক শুরু হয়েছে সেই মুকুলের ঘ্রাণ না পেয়েও, সেই ডাক না শুনেও অনুপমের মন চঞ্চল হয়ে ওঠে। গিরিবান্ধব সমিতির সদস্যেরা আবার পাহাড়ে যাওয়ার তাল করতে থাকে।

    তারপর সঙ্গীসাথী জুটিয়ে কোনও এক শুভদিনে কপালে চন্দনের ফোঁটা দিয়ে এবং শুভার্থী কোনও মন্ত্রী বা আমলা মহোদয়ের পরিয়ে দেওয়া গাঁদা ফুলের মালা গলায় পরে অনুপমেরা বেরিয়ে পড়ে, লোটা কম্বল, টর্চ-অক্সিজেন, কুড়ুল-গাঁইতি, তাঁবু-দড়ি এইসব নিয়ে।

    শ্রাবণ বা চৈত্রসংক্রান্তির রঙিন কাপড় পরে তারকেশ্বর যাত্রার মতো প্রায় ব্যাপার। কয়েক সপ্তাহ ধরে অনুপমেরা একের পর এক পাহাড় ডিঙিয়ে যায়। এ এক মারাত্মক নেশা।

    বিয়ের প্রথম বছরে নতুন বউ কী ভাবতে পারে ভেবে কিংবা হয়তো প্রণয়ের আধিক্যবশত অনুপম পাহাড়ে চড়তে যায়নি। তারপর সারা বছর সে নিজেই শুধু হা-হুঁতাশ করেছে তা নয়, গিরিবান্ধব সমিতির বন্ধুবান্ধবেরাও তাকে প্রচুর টিটকিরি দিয়েছে।

    তাই এ বছর অনুপম প্রাণের টানেই হোক কিংবা বিদ্রুপের ভয়েই হোক গিরিলঙ্ঘনে শামিল হয়েছে। তবে যাওয়ার আগে মহামায়াকে সে ছোট একটি উৎকোচ দিয়েছে। মধ্য কলকাতার ঘিঞ্জি গলির চার দেওয়ালে বন্দি শ্বশুরবাড়ির নিগড়মুক্ত করে তাকে পিত্রালয়ের খোলামেলা পাখিডাকা, ছায়াভরা পরিবেশে রেখে গেছে। বসন্ত শেষে নবগ্রীষ্মের দিনের পল্লীগ্রাম এখনও মনোরম।

    পাহাড় জয় করে অনুপমদের ফিরে আসতে সপ্তাহ পাঁচেক লাগে। এই পাঁচ সপ্তাহের মধ্যে দেড় সপ্তাহ বোনের বাড়িতে কাটিয়ে আগের দিন মহামায়া দিদি হেমছায়ার কাছে এসেছে। আগের মতোই জামাইবাবু মেঘলাল গিয়ে তাকে স্কুটারের পিছনে বসিয়ে নিয়ে আসছে। বিয়ের আগে মহামায়া বহুবার এ গাড়িতে এসেছে। মেঘলালবাবু জামাইবাবু হিসেবে উৎকৃষ্ট শ্রেণীর, প্রিয়তমা শ্যালিকার আদর-আপ্যায়ন যত্ন-তদ্বিরে কখনও কোনও ত্রুটি হয়নি।

    মহামায়া এবং হেমছায়া দুজনায় পিঠোপিঠি বোন না হলেও প্রায় একই আদলের। উচ্চতা গায়ের রং সবই প্রায় এক রকম। তফাত শুধু এইটুকু যে হেমছায়া একটু থেমে থেমে ভেবেচিন্তে কথা বলে, তার আবেগ-অনুভূতি একটু চাপা।

    এদিকে মহামায়া দিদির একেবারে বিপরীত। সে খিলখিল করে হাসে, গমগম করে রাগ করে, তেমন অঘটন ঘটলে ঝিরঝির করে চোখের জলে ভাসে।

    দুই বোনের এই পার্থক্য নিতান্ত ব্যক্তিগত। পুরোপুরি মন মেজাজের ব্যাপার। কিন্তু চেহারা এবং চালচলনের দিকটা চোখে পড়ার মতো।

    নিজের বিয়ের পরে প্রথম প্রথম মেঘলাল এদিকটায় খুব নজর দেননি, সে অবকাশও ছিল না কারণ তখন তার পুরো নজর হেমছায়ার ওপরে।

    তবে প্রকৃতির অমোঘ নিয়মে একদিন আকর্ষণ কমে যায়, তখন মেঘলাল আবার চার পাশে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। মেঘলাল দুশ্চরিত্র বা সাদা কথায় যাকে বলে লম্পট তা নন, সুতরাং তার বিপথগামী হওয়ার প্রশ্ন ওঠে না। শুধু বিবাহিতা স্ত্রীর প্রতি মনোযোগ একটু হ্রাস পেল।

    এই সময় মহামায়া বড় হচ্ছে। শ্বশুরালয়ে গেলে কিংবা যখন মহামায়া দিদির কাছে বেড়াতে আসত মেঘলাল শ্যালিকাকে দেখতে পেতেন। তার চোখের সামনে সাধের শ্যালিকা পল্লবিতা, কুসুমিতা হয়ে উঠল। হেমছায়া বেশ সুন্দরী। মহামায়াও ভাল দেখতে, তবে সেই সঙ্গে তার নবযৌবনের চটক ছিল।

    দু বোনই প্রায় এক রকম দেখতে, আকারে-প্রকারে সুতরাং দূর থেকে দেখে কিংবা অন্যমনস্কভাবে মেঘলাল অনেক সময় ক্ষণিকের জন্যে দুজনকে গুলিয়ে ফেলতেন।

    মেঘলালের এই সমচেহারায় স্ত্রী ও শ্যালিকাকে গুলিয়ে ফেলার কথা আগে কোথায় যেন লিখেছি। কিন্তু এই শালিক ও শ্যালিকা নামক গল্পে বিষয়টি এড়িয়ে গেলে অন্যায় হবে।

    বেশ কয়েক বছর আগের কথা। তখনও অনুপমের সঙ্গে মহামায়ার বিয়ে হয়নি, বোধহয় কথাবার্তাও চলছে না। সেই সময়ে একদিন, বোধহয় সেটা কোনও ছুটির দিন ছিল, মহামায়া দিদির কাছে বেড়াতে এসেছে।

    বিকেলবেলা বাইরের বারান্দায় বসে মেঘলালবাবু দুজন সহকর্মীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। দুজনই বয়েসে মেঘলালের থেকে একটু ছোট। মেঘলালের সঙ্গে একই ইস্কুলে মাস্টারি করে।

    বাড়ির মধ্যে থেকে হেমছায়া বোনের হাত দিয়ে বারান্দার আড্ডায় চা পাঠিয়ে দিল। মফস্সলের বিকেলে তখন একটু আবছায়া ভাব। চায়ের ট্রে হাতে মহামায়া বারান্দায় আসতেই মেঘলালের তরুণ বন্ধুদ্বয় তাড়াতাড়ি উঠে দাঁড়াল। মেঘলাল ব্যাপারটা অনুমান করে দুজনাকেই বসতে বললেন, তারপর বললেন, কাকে দেখে উঠে দাঁড়াচ্ছ? ইনি তোমাদের বউদি নন, বউদির ছোট বোন।

    দুজনারই তখন বেশ অপ্রস্তুত অবস্থা। মহামায়াও লজ্জায় মুখে আঁচল চাপা দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। কিছুক্ষণ হতবাক হয়ে থাকার পরে এদের মধ্যে একজন বলল, আমরা তো বউদি ভেবে উঠে দাঁড়িয়েছিলাম। একটু জব্দই হয়ে গেলাম।

    মেঘলাল বলেছিলেন, সাহেবরা মহিলা এলেই উঠে দাঁড়ায়। তোমরাও সাহেবি আচরণ করছ।

    যেমন হয়, চা খেতে খেতে এরা আবার কৌতূহলী হয়ে উঠল, আচ্ছা, বউদি আর বউদির বোন দুজনে একই রকম দেখতে।

    মেঘলাল স্বীকার করলেন, ঠিক এক রকম না হলেও, অনেকটাই একরকম।

    সঙ্গে সঙ্গে প্রশ্ন হল, আপনার অসুবিধে হয় না?

    প্রশ্নটা বুঝতে পেরেও একটু হেসে মেঘলাল প্রশ্ন করলেন, কীসের অসুবিধে?

    এবার আসল জিজ্ঞাসা এল। মেঘলালদা, আপনি চট করে আলাদা করে বুঝতে পারেন কে সত্যি সত্যি বউদি। আর কে বউদির ছোট বোন?

    মেঘলাল মৃদু হেসে জবাব দিয়েছিলেন, চট করে আলাদা করে বোঝার খুব একটা চেষ্টা করি না। প্রয়োজনও বোধ করি না।

    এই প্রয়োজনীয় পুরনো ব্যাপারটি পুনরুল্লেখ করলাম নিতান্ত গল্পের খাতিরে। এরপরেও যদি গল্প না জমে সে দোষ আমার নয়, পাঠিকা ঠাকুরানি বুঝুন বা না বুঝুন সম্পাদক মহোদয় অবশ্যই বুঝতে পারছেন যে আমি চেষ্টার কোনও ত্রুটি করছি না।

    সুতরাং এবার বর্তমান সময়ের সমীপবর্তী হচ্ছি। সেই যেখানে আমরা এই গল্পটাকে ফেলে এসেছিলাম, সেই বসন্তশেষ, নবগ্রীষ্মের বিহ্বল দিন, মহামায়ার বর অনুপম গেছে পাহাড় জয় করতে। মহামায়ার মনের যা অবস্থা আগেকার দিন হলে সে পাহাড়কে সতীন বলে ধরে নিত।

    কিন্তু মহামায়া গ্রামের মেয়ে হলেও, মোটেই গ্রাম্য নয়। দু-চারটি প্রাচীন পাড়াগেঁয়ে সংস্কার হয়তো তার মনের মধ্যে আছে। কিন্তু একথাও মনে রাখা উচিত সে মাধ্যমিকে অঙ্কে আর জীববিজ্ঞানে লেটার পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে তার বিদ্যালয়ের মেয়েদের মধ্যে সেই একা গ্রেস ছাড়া ইংরেজিতে পাশ করেছিল।

    কিন্তু লেখাপড়ার কথা নয়। এসব নীরস ব্যাপারে গিয়ে লাভ নেই। বরং এবার আমরা শ্রীমতী মহামায়াকে একটু ভাল করে নিরীক্ষণ করি। মেঘলালবাবুর দৃষ্টিতে তাকে একটু পর্যবেক্ষণ করা যাক।

    দিদি হেমছায়ার বাড়িতে এবার মহামায়া এসেছে উৎসব উপলক্ষে। আজ অক্ষয় তৃতীয়া। এ বাড়িতে খুব ধূম।

    ওই মহামায়া আসছে। তার হাতের থালায় রুপোর বাটি, লম্বা প্রদীপ। চন্দন আর সিঁদুরের দুটো রুপোর বাটি থেকে শোয়ার ঘরের, বাইরের ঘরের, রান্নাঘরের, গোয়ালঘরের দরজায় দরজায় নিপুণ তর্জনী ফোঁটা দিচ্ছে।

    সালংকারা, সযৌবনা, বেনারসি পরিহিতা শ্যালিকাকে বারান্দায় ইজিচেয়ারে বসে পর্যবেক্ষণ করতে করতে মেঘলালের আগের দিনের বিকেলের কথা মনে পড়ছিল। যখন মহামায়াকে স্কুটারের পিছনে বসিয়ে নিয়ে সে এসেছিল সেই সময়কার ঘনিষ্ঠ শিহরনের কথা মনে পড়ছিল।

    একটু আগে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মেঘলাল। পুরোহিত এখনও আসেনি। লোকজন, অতিথি অভ্যাগতও বেলার দিকে আসবে। একটু আগে বারান্দায় মহামায়া ছিল, কিন্তু এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না।

    মেঘলাল ভাবলেন, বোধহয় উঠোনের ওদিকটায় পুরনো পেঁকিঘরের দরজায় সিঁদুরচন্দন লাগাতে গেছে। একটু সাবধান করতে হবে। গরমের দিন। ওদিকে আবার সাপ আছে।

    বারান্দা থেকে উঠোনে নেমে মেঘলালবাবু দেখলেন মহামায়া উঠোনের চারপাশে, ঘরের ছাদে, গাছের ডালে চারপাশে তাকাচ্ছে। তারপর হঠাৎ মাথা ঘুরিয়ে মেঘলালবাবুকে দেখে আকুল কণ্ঠে বলল, জামাইবাবু, কী হবে?

    চিন্তিত হয়ে মেঘলালবাবু বললেন, কেন কী হয়েছে?

    মহামায়া বলল, ভারী অমঙ্গুলে ব্যাপার হয়েছে, মাত্র একটা শালিক দেখে ফেললাম। বলে গোয়ালঘরের চালে বসা একটা শালিককে আঙুল দিয়ে দেখাল। মেঘলালও চোখ দিয়ে চারদিকে খুঁজে দেখলেন দ্বিতীয় কোনও শালিক নজরে আসছে না। অবশ্য রান্নাঘরের পিছনে একটা বহু প্রাচীন কঁকড়া গাছ আছে। তার ডালপাতার ভিতরে বহুরকম পাখি কিচমিচ করছে, যার মধ্যে নিশ্চয় শালিকও আছে। তবে এখান থেকে দেখা যাচ্ছে না।

    ০৩.

    একটি শালিক অমাঙ্গলিক
    অলোকরঞ্জন দাশগুপ্ত

    বাঙালি মাত্রেই একথা অবশ্য জানেন যে একটা শালিক হঠাৎ দেখে ফেলা খুবই অমঙ্গল ব্যাপার। বাঙালি কবি এ বিষয়ে কবিতা পর্যন্ত লিখেছেন।

    একটি শালিক দৃষ্টিপথে আসা মানেই চরম দুর্ভাগ্যের ইঙ্গিত পাওয়া, খুঁজে পেতে যেভাবে হোক দ্বিতীয় শালিকটির দেখা না পেলে এই অমঙ্গলের হাত থেকে পরিত্রাণ নেই।

    এই ব্যাপারটা মেঘলালবাবু জানেন। আর হেমছায়া আর মহামায়া দুজনেরই এ ব্যাপারে সংস্কার অতি প্রবল, পিত্রালয় থেকে পেয়েছে।

    একটা শালিক দেখে দেখে এবং হাজার চেষ্টা করেও দ্বিতীয় শালিক দেখতে না পেয়ে হেমছায়া বেশ কিছুদিন হল ঘরের বাইরে উঠোনে বা গাছপালায় দৃষ্টিপাত করে না।

    কিন্তু আজ এই অক্ষয় তৃতীয়ার পুণ্য প্রভাতে গোল বাধাল মহামায়া। বহু খুঁজে দ্বিতীয় শালিকটির সন্ধান না পেয়ে জামাইবাবুর কাছে এসে ব্যাকুল চোখে আবার বলল, কী হবে জামাইবাবু?

    জামাইবাবু মেঘলাল চক্রবর্তী সামান্য লোক নন। তাঁর ধমনীতে তালুকদারের রক্ত রয়েছে। তিনি শ্যালিকাকে বললেন, দাঁড়াও। বলে শোয়ার ঘরের মধ্যে গিয়ে বড় কাঠের আলমারিটা খুলে। বহুকালের পুরনো একটা গাদা বন্দুক বার করে আনলেন। তারপর বন্দুকের নলটা শূন্যে মুখ করে। একটা ফঁকা আওয়াজ করলেন।

    সঙ্গে সঙ্গে সেই প্রাচীন কাঁঠাল গাছ থেকে এবং আশপাশের থেকে অসংখ্য পাখি কিচমিচ, কিচির মিচির কা-কা ইত্যাদি নানারকম চেঁচামেচি করতে করতে দ্রুত বেগে বেরিয়ে উড়তে উড়তে বিভিন্ন দিকে চলে গেল।

    এই পাখির দলের মধ্যে অন্তত দশটা শালিক।

    মহামায়ার অমঙ্গল ভঙ্গ হল।

    পাখিদের চিৎকার চেঁচামেচি মিটে যাওয়ার পরে মেঘলাল মহামায়াকে জিজ্ঞাসা করেছিলেন, কলকাতায় বউবাজারের শ্বশুরবাড়িতে জোড়া শালিক দেখতে পাও?

    মহামায়া বলল, আমাদের ওদিকে কোনও শালিক নেই। একটা শালিক দেখে যেমন অমঙ্গল হয়। আবার জোড়া শালিকের সৌভাগ্যও মেলে না।

    বলা বাহুল্য, জামাইবাবু মেঘলাল চক্রবর্তী শ্যালিকার এই দুঃখের সমাধান করেছেন। মহামায়ার যাতে নিয়ত সৌভাগ্য সূচিত হয় সেই জন্যে শেয়ালদা রথের মেলা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের দৃষ্টি বাঁচিয়ে একটি খাঁচা সুদ্ধ এক জোড়া শালিক পাখি কিনে শ্যালিকাকে গত মাসে উপহার দিয়ে এসেছেন।

    কিন্তু আজ সকালের শালিক নিয়ে বেশ সুখেই ছিল কিন্তু পাখি দুটোকে গতকাল স্নান করাতে গিয়ে দুটোরই গা থেকে রং উঠে গিয়ে ধূসর রং বেরিয়েছে। স্নানের পর পাখি দুটো দেখে মহামায়ার। শাশুড়ি বলেছেন, এ দুটো ছাতারে পাখি।

    চিঠিটা পড়ার পর বাংলা অভিধান খুলে মেঘলালবাবু দেখলেন ছাতারেও শালিকজাতীয় পাখি। কোথাও কোথাও এই পাখিকে ভাটশালিক বলে।

    মহামায়াকে এই কথা মেঘলালবাবু জানালেন। তবে শালিকের জায়গায় ভাটশালিক, জোড়া ভটশালিক কতখানি মঙ্গলজনক হবে সে বিষয়ে জামাইবাবু কোনও ভরসা দিতে পারলেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখাজুরাহ সুন্দরী
    Next Article কীর্তিহাটের কড়চা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাপদ রায়

    রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }