Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প152 Mins Read0
    ⤶

    পরিশিষ্ট : আমার প্রথম বই সাম্প্রদায়িকতা বদরুদ্দীন উমর

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা করার সময়েই ১৯৫৯ সালের অক্টোবরে পড়াশোনার জন্য আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাই। সেখানে থাকার সময়েই, খুব সম্ভবতঃ ১৯৬০ সালে কোন এক বন্ধুর চিঠিতে খবর পাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী এবং বাংলা বিভাগের শিক্ষক মুস্তাফা নূর-উল-ইসলামের যৌথ সম্পাদনায় রাজশাহী থেকে পূর্বমেঘ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি অক্সফোর্ড থাকার সময়েই পত্রিকাটি কয়েক সংখ্যা প্রকাশিত হয়েছিলো। কিন্তু ১৯৬১ সালের সেপ্টেম্বরে আমি যখন রাজশাহীতে ফিরি তখন পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়েছিলো। অন্য কারণের মধ্যে আর্থিক কারণই ছিল প্রধান।

    সারা পূর্ব বাঙলায় বা পূর্ব পাকিস্তানে তখন সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ এবং সরকারী ব্যবস্থাপনায় মাহে নও ছাড়া অন্য কোনো পত্রিকা নিয়মিত বের হতো বলে মনে পড়ে না। আজকাল যে রকম চারদিকে পত্রিকার ছড়াছড়ি দেখা যায় সে সময় তেমন ছিলো না। কালে-ভদ্রে কেউ কোনো সংকলন বের করলেও নিয়মিত পত্রিকা বের করার সক্রিয় চিন্তা তখন বিশেষ কেউ করতেন না। সেই পরিস্থিতিতে রাজশাহী থেকে প্রকাশিত পূর্বমেঘ একটি চমৎকার ব্যতিক্রম ছিলো। আমি দেশে ফেরার আগেই সেটি বন্ধ হয়ে যাওয়ায় বেশ খারাপ লাগলো। কিন্তু তাড়াতাড়ি এ ক্ষেত্রে করার মতো কিছু আমার পক্ষে সম্ভব ছিলো না।

    কিছুদিন পর, যতদূর মনে পড়ে, ১৯৬৩ সালে পূর্বমেঘ আবার বের করার ব্যাপারে আমি তার সম্পাদকদের সাথে আলাপ করি। প্রধান সমস্যা দাঁড়ায় টাকার অভাব। আমি তখন বলি যে, ঢাকায় কিছু বন্ধু-বান্ধবের সাথে যোগযোগ করে বিজ্ঞাপনের চেষ্টা করলে হয়তো কিছু ফল পাওয়া যেতে পারে। আমি তখন প্রায়ই ঢাকা আসতাম। কাজেই ঢাকাতে এসে এ ব্যাপারে প্রথম আলাপ করলাম জিয়াউল হকের সাথে। তিনি তখন ছোটখাট কি ব্যবসা করতেন, কিন্তু তাঁর যোগাযোগ ছিলো অনেকের সাথে। তাঁর সহায়তার পূর্বমেঘ এর জন্য বিজ্ঞাপন সংগ্রহ করি। এছাড়া সিদ্দিকী এবং মুস্তাফা নূর-উল-ইসলামও নিশ্চয় কিছু টাকা সংগ্রহ করেছিলেন। এভাবে সামান্য কিছু টাকার ব্যবস্থা করে পূর্বমেঘ আবার বের করার ব্যবস্থা হয়। ঠিক কোন্ মাসে মনে নেই, তবে ১৯৬৩ সালেই দ্বিতীয় পর্যায়ে পত্রিকাটির প্রথম সংখ্যা ছাপা হয়।

    পত্রিকা ছাপার আগে লেখা সংগ্রহের একটা ব্যাপার থাকে। এই তাগিদেই আমি নিজে পূর্বমেঘ এর জন্য ‘আত্মনিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক জাতীয়তাবাদ’ নামে একটি প্রবন্ধ লিখি। দীর্ঘ দিন পর সেটাই ছিলো আমার প্রথম লেখা।

    এ প্রসঙ্গে বলা যেতে পারে যে, আমার একবারে প্রথম লেখা প্রকাশিত হয়েছিলো ১৯৪৬ সালে। আমি তখন বর্ধমান টাউন স্কুলে ক্লাস নাইনের ছাত্র। তখন কলকাতা থেকে সাপ্তাহিক ‘মিল্লাত’ নামে একটি পত্রিকা বের হতো। আমার আব্বা আবুল হাশিম সাহেব তার প্রতিষ্ঠাতা সম্পাদক হলেও পত্রিকাটি সম্পাদিত হতো কাজী মহম্মদ ইদরিসের দ্বারা। আমি বর্ধমান থেকে ডাকযোগে একটি ছোট প্রবন্ধ ‘মিল্লাত’ পত্রিকায় ছাপার জন্য পাঠাই। ইদরিস সাহেব কয়েকটি শব্দ পরিবর্তন করে লেখাটি ছাপেন। প্রবন্ধটির নাম ছিলো, “বিদেশীরা প্রভুত্ব করিবে কেন?

    এর পর আমি বহুদিন লিখি নি। ১৯৫০ সালে ঢাকায় আসার পর তমদ্দুন মজলিস নামে একটি ইসলামপন্থী সাংস্কৃতিক সংগঠনের সাথে আমার যোগাযোগ হয়। সংগঠনটি ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলো। অধ্যাপক আবুল কাসেম, শাহেদ আলী, আবদুল গফুর প্রমুখ ছিলেন সেই সংগঠনের নেতৃস্থানীয় লোক। সাপ্তাহিক সৈনিক নামে তাঁরা একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করতেন ‘তমদ্দুন মজলিসে’র মুখপত্র হিসেবে। সেই সৈনিক পত্রিকায় আমি ১৯৫১ থেকে কয়েকটি প্রবন্ধ লিখি। এই লেখা শুরু করার সময় আবদুল গফুর আমার পুরো নাম বদরুদ্দীন মহম্মদ উমর থেকে মহম্মদ শব্দটি বাদ দিয়ে তাকে করেন ‘বদরুদ্দীন উমর।’ আমার আব্বার অবশ্য ধারণা ছিলো যে, আমি নিজেই আমার নাম থেকে মহম্মদ শব্দটি বাদ দিয়েছি।

    যাই হোক, সৈনিক পত্রিকায় আমি বেশি দিন লিখি নি এবং তমদ্দুন মজলিসের চিন্তাধারার সাথে আমার নিজের চিন্তার যোগ ছিন্ন হতে থাকার সাথে সাথে তাদের সাথে আমার যে সামান্য সাংগঠনিক যোগ ছিলো সেটাও ছিন্ন হয়।

    এর পর পাকিস্তান দর্শন কংগ্রেস অথবা দুই একটি সেমিনারের জন্য ইংরেজীতে কয়েকটি প্রবন্ধ লিখলেও বাঙলা ভাষায় কিছু লিখি নি বললেই চলে। আসলে সে সময় আমার চিন্তার মধ্যে পরিবর্তন আসছিলো। কোনো বিশেষ আদর্শগত প্রত্যয় নোতুনভাবে আমার মধ্যে দানা বাঁধে নি। সেই অবস্থায় লেখালেখির থেকে নিজের চিন্তাকে গঠন করার তাগিদই আমার মধ্যে বেশি ছিলো। কাজেই লেখালেখির কোন বিশেষ তাগিদও তখন বোধ করতাম না। পড়াশোনার চেষ্টাই করতাম।

    ১৯৬৩ সালে পূর্বমেঘ পত্রিকায় উপরোক্ত যে প্রবন্ধটি প্রকাশিত হয় সেটিকেই বলা চলে নতুন পর্যায়ে আমার প্রথম লেখা। অবশ্য সেই প্রবন্ধটিকেও আমি পরবর্তী পর্যায়ে আমার নিজের দ্বারা স্বীকৃত রচনার তালিকা থেকে বাদ দিয়েছি, কারণ তার কিছু বক্তব্যকে পরে আমার কাছে ঠিক মনে হয় নি। তাই পূর্বমেঘ-এ প্রকাশিত আমার দ্বিতীয় প্রবন্ধ ‘সাম্প্রদায়িকতাকেই’ আমি মনে করি আমার প্রথম বিবেচনাযোগ্য রচনা। পূর্বমেঘ যদিও জিল্লুর রহমান সিদ্দিকী এবং মুস্তাফা নূর-উল-ইসলামের যৌথ সম্পাদনায় প্রকাশিত হতো কিন্তু পত্রিকাটি প্রকাশ করার ব্যাপারে যত রকম কাজ ছিলো তার বেশিটাই, প্রায় সবটাই করতেন মুস্তাফা। লেখা সংগ্রহ, প্রেসে ছাপার ব্যবস্থা, প্রুফ দেখা এবং অর্থ সংগ্রহ ও বিক্রীর ব্যবস্থা সব কিছু তাঁকেই দেখতে হতো। আমি মাঝে মাঝে লেখা সংগ্রহ ও প্রুফ দেখার কাজ কিছুটা করতাম।

    যাই হোক, এরপর পূর্বমেঘ পত্রিকাটি কিছুদিন মোটামুটি নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিলো। এবং তার প্রত্যেক সংখ্যাতেই আমি লিখতাম। এভাবে পত্রিকাটির সাথে সম্পর্কিত থাকার কারণেই আমিও নোতুন করে লেখালেখি শুরু করলাম।

    তখনকার দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি বন্ধুমহল ছিলো। এই মহলে ছিলেন সালাহউদ্দীন আহমদ, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, মুস্তাফা নূর- উল-ইসলাম, ফজলুল হালিম চৌধুরী, রশীদুল হক, আমানুল্লাহ আহমদ, জিল্লুর রহীম, বদরুল হাসান, আলী আনোয়ার প্রমুখ। এঁদের মধ্যে পরের দিকে কেউ কেউ এসেছিলেন এবং বয়সে অন্যদের থেকে ছোট থাকলেও তাতে কোন অসুবিধে হতো না।

    সে সময় পরস্পরের বাসায় খাওয়া দাওয়া ছিলো প্রায় একটা নিয়মিত ব্যাপার। এই খাওয়া দাওয়ার সাথে মাঝে মাঝেই আমরা কোনো না কোনো বিষয়ে আলোচনায় বসতাম। কোনো লেখা নিয়ে আলোচনাও হতো। সে সময়টা ছিলো আইয়ুব-মোনেমের সময়।

    এই আলোচনার আসরে আমার বেশ কয়েকটি প্রবন্ধ পড়া এবং আলোচনা হয়। আমার দ্বিতীয় বই সংস্কৃতির সংকট-এ অন্তর্ভুক্ত ‘মুসলিম সংস্কৃতি’ নামে একটি দীর্ঘ প্রবন্ধ পাঠের কথাটি বেশ ভালোভাবেই মনে আছে। সেটি আমার বাসাতেই হয়েছিলো। সে লেখাটিও পূর্বমেঘ প্রথম প্রকাশ করেছিলো।

    আমার প্রথম বই সাম্প্রদায়িকতা। এই বইয়ের কোনো কোনো প্রবন্ধও এভাবে পঠিত হয়ে পরে পূর্বমেঘ-এ প্রকাশিত হওয়ার পর তৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক ডক্টর সাজ্জাদ হোসাইন লেখাটির নানা সমালোচনা করে একটি প্রবন্ধ তাঁর ছাত্র এবং পূর্বমেঘ-এর সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকীর কাছে পাঠান। সেটি পূর্বমেঘ-এর পরবর্তী সংখ্যায় ছাপা হয়। সেই সাথে ছাপা হয় আমার জবাবটিও। সাজ্জাদ সাহেবের এই সমালোচনা এবং আমার জবাব সে সময় ঢাকার বুদ্ধিজীবী মহলে যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অল্প সময়ের মধ্যেই নিউ মার্কেটের দোকানগুলো থেকে পূর্বমেঘ-এর সব কপি বিক্রী হয়ে যায়। আমার দিক থেকে বলা চলে যে, সেটাই ছিলো আমার প্রথম বিতর্কমূলক রচনা। যাই হোক, এভাবে পূর্বমেঘ পত্রিকায় তখন যে লেখাগুলি প্রকাশিত হয় সেগুলি সবই ছিল সাম্প্রদায়িকতার কোনো না কোনো দিক নিয়ে। এভাবে কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হওয়া এবং সেগুলো সম্পর্কে পাঠকদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হওয়ায় ঢাকার বন্ধুদের মধ্যে কেউ কেউ আমাকে বলেন, এগুলি একত্র করে বই প্রকাশ করলে ভালো হয়। আমিও তখন এ ব্যাপারে কিছুটা উৎসাহ বোধ করি।

    কিন্তু সেকালে বই প্রকাশ করা, বিশেষত, প্রবন্ধের বই প্রকাশ করা সহজ ছিলো না। তার ওপর লেখক একেবারে নোতুন হলে তো কথাই নেই। তাছাড়া ঢাকায় প্রকাশক বলতে তখন যাঁরা ছিলেন তাঁরা প্রায় সকলেই ছিলেন পাঠ্যপুস্তকের প্রকাশক অথবা প্রধানতঃ তাই। কালেভদ্রে তাঁরা প্রবন্ধের বই প্রকাশ করতেন। কাজেই আমি যখন সাম্প্রদায়িকতা নামে আমার বইটি প্রকাশের সিদ্ধান্ত নিলাম তখন সেটি ব্যক্তিগতভাবে প্রকাশের চেষ্টাই করতে হলো।

    এভাবে যখন চিন্তা করছি তখন ঢাকায় জিয়াউল হক নামে আমার এক বন্ধু বললেন যে, বইটি ছাপার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেবেন এবং ছাপার জন্য প্রেসের ব্যবস্থাও করতে পারবেন। ঢাকায় কোনো প্রেসের সাথে আমার যোগাযোগ ছিল না।

    তিনি আমাকে প্রথমে নিয়ে গেলেন সমকাল সম্পাদক ও কবি সিকান্দার আবু জাফর এর প্রেসে। তাঁর সাথে আমার সে সময় কোন ব্যক্তিগত পরিচয় ছিলো না, যদিও পরে, বিশেষ করে তাঁর প্রেসে প্রথম দিকে সাপ্তাহিক গণশক্তি ছাপার সময় পরিচয় বেশ ঘনিষ্ঠ হয়েছিলো। জিয়াউল হক (টুলু) জাফর ভাইকে আমার পাঁচ ফর্মা সাইজের বইটি ছাপার কথা বললেন তাঁর প্রেসে। কিন্তু জাফর ভাই রাজী হলেন না। টুলু নিশ্চিত ছিলেন যে জাফর ভাই এতে সম্মত হবেন। কিন্তু তিনি রাজী না হওয়ায় অসুবিধা হলো। তা সত্ত্বেও তিনি তখন বললেন, অন্য ব্যবস্থা করা যাবে।

    আমরা জাফর ভাইয়ের প্রেস থেকে গেলাম তৎকালীন ভিক্টোরিয়া পার্ক (বর্তমানে বাহাদুর শাহ পার্ক)-এর কাছে হামিদুল হক চৌধুরীর প্রেসে। সেখানে তখন টুলুর পরিচিত আব্দুল মালেক চৌধুরী নামে এক অল্পবয়সী ম্যানেজার প্রেসের দায়িত্বে ছিলেন। তিনি বইটি ছাপার দায়িত্ব নিতে রাজী হলেন। তাঁর সাথে এ ব্যাপারে কথা পাকাপাকি হলো এবং টুলু ব্যক্তিগতভাবে তাঁকে তিনশো টাকা দিয়ে ছাপার কাজ শুরু করতে বললেন। বইটি সোয়া দুই হাজার ছাপতে দুই হাজার টাকার মত খরচ হয়েছিলো সেকালে। বাকীটা আমি নিজেই দিয়েছিলাম। বইটি প্রেসে দেয়ার পর প্রচ্ছদের ব্যাপারে আনিসুজ্জামান আমাকে সাহায্য করেন। তখন শিল্পী আবদুর রউফ খুব সম্ভবতঃ মাহে নও পত্রিকায় কাজ করতেন। তাঁর কাছে আমাকে নিয়ে গেলেন আনিস। রউফ বইটির প্রচ্ছদ তৈরী করে দিতে রাজী হলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেটা দিলেন। এর জন্য তিনি আমার কাছ থেকে কোনো পারিশ্রমিক কিছুতেই নিলেন না।

    একটা সমস্যা অবশ্য হলো। ব্যক্তিগতভাবে বইটি ছাপা হলেও প্রকাশক হিসেবে আমার নিজের নাম না দিয়ে একটি প্রকাশনা সংস্থার এবং অন্য কোনোও নাম দেওয়ার কথা হলো। কিন্তু সে রকম ব্যক্তি ও প্রকাশনা সংস্থা কোথায়? অবশেষে ঠিক হলো একটি নতুন প্রকাশনা সংস্থার নামে বইটি প্রকাশিত হবে। আমার অন্য এক বন্ধু কামাল হোসেনের স্ত্রী, যিনি আমারও বন্ধু, সেই হামিদা হোসেনের নাম প্রকাশিকা হিসেবে দিয়ে ‘জনমৈত্রী পাবলিকেশন্স লিমিটেড’-এর নামে সাম্প্রদায়িকতা প্রকাশিত হলো। মুদ্রক হিসেবে ‘এসোসিয়েটেড প্রিন্টার্স লিমিটেড’ এর পক্ষে ছাপা হলো আব্দুল মালেক চৌধুরীর নাম। বইটি আমি উৎসর্গ করেছিলাম আমার মাকে।

    সাম্প্রদায়িকতা নামে আমার প্রথম বইটিতে যে প্রবন্ধগুলি অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলি হলো: ‘আত্মনিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক জাতীয়তাবাদ’, ‘সাম্প্রদায়িকতা’, ‘সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাষ্ট্র’, ‘মুসলিম জাতীয়তাবাদ ও মুসলিম সংস্কৃতি’, ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ এবং ‘সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক অগ্রগতি’। এছাড়া ‘পরিশিষ্ট’ অংশে আমি এ বিষয়ের সাথে সম্পর্কিত কয়েকটি বইয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। পরবর্তী সংস্করণে আমি প্রথম প্রবন্ধটিকে বাদ দিয়েছিলাম। সাজ্জাদ সাহেবের সমালোচনার জবাবটিও পরে পরিশিষ্ট অংশে সংযোজিত হয়েছিলো।

    সাম্প্রদায়িকতা প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৬৬ সালের এপ্রিল মাসে। বইটির কপি কিভাবে কলকাতা পৌঁছেছিলো জানি না। কিন্তু তারপর আমি ওখান থেকে যাঁদের চিঠিপত্র পেয়েছিলাম তাঁদের মধ্যে কাজী আবদুল ওদুদ, আবু সয়ীদ আইয়ুব, মৈত্রেয়ী দেবী এবং পান্নালাল দাশগুপ্তের নাম উল্লেখযোগ্য। মৈত্রেয়ী দেবী ও পান্নালাল দাশগুপ্ত তাঁদের সম্পাদিত নবজাতক ও কম্পাস পত্রিকায় সাম্প্রদায়িকতার ওপর আলোচনা করেছিলেন এবং সেই সাথে সি.পি.এম.-এর সদস্য বর্ধমানের জাহেদ আলী সাহেবও খুব খুশী হয়ে সে সময় আমাকে একটি সুন্দর চিঠি দিয়েছিলেন। ঢাকার প্রগতিশীল মহলে সাম্প্রদায়িকতা বেশ ভালোভাবে গৃহীত হলেও বইটির ওপর কোনো লিখিত আলোচনা হয়েছিলো বলে মনে নেই। তবে তখন কলকাতায় পত্র-পত্রিকা ছাড়া রেডিওতে নারায়ণ চৌধুরী বইটির ওপর আলোচনা করেছিলেন। পরে অন্যদের মধ্যে অন্নদাশংকর রায়ও ১৯৭১ সালে সাম্প্রদায়িকতার ওপর আলোচনা করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক সৈয়দ আলী আশরাফ ১৯৬৮-৬৯ সালের দিকে মহম্মদ মাহফুজউল্লাহ সম্পাদিত একটি পত্রিকায় আমার তীব্র সমালোচনা করে একটি প্রবন্ধ লিখেছিলেন। সে পত্রিকাটির নাম আমার আজ আর মনে নেই। পরে আবুল মনসুর আহমদ আহমদ পাবলিশার্স থেকে প্রকাশিত একটি পত্রিকায় সাম্প্রদায়িকতার ওপর একটি দীর্ঘ সমালোচনামূলক প্রবন্ধ লেখেন। তৎকালীন পূর্ব বাঙলায় বইটির সমালোচনা করে এছাড়াও আরও কিছু লেখা প্রকাশিত হলেও বইটির বক্তব্য সমর্থন করে কোনো লেখা প্রকাশিত হয় নি। সাম্প্রদায়িকতা প্রথম ১৯৬৬ সালে প্রকাশিত হওয়ার পর ঢাকা এবং কলকাতায় অনেকবার ছাপা হয়েছে। এখনো হচ্ছে।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর
    Next Article সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }