Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প152 Mins Read0
    ⤶ ⤷

    পূর্ব পাকিস্তানের সংস্কৃতিতে বিদেশী প্রভাব

    পূর্ব পাকিস্তানের সংস্কৃতিতে বিদেশী প্রভাব

    ইদানিং প্রায়ই দৈনিক পত্রিকা, সাময়িকপত্র, সাহিত্যিক ভাষণ এবং মেঠো বক্তৃতায় এক শ্রেণীর লোক সংস্কৃতি প্রসঙ্গে কতকগুলি কথার পুনরাবৃত্তি করে চলেছেন। তাঁদের এসব কথা বলার কায়দা অনেকটা শেখানো আবৃত্তি করার মতো এবং তাঁদের প্রধান বক্তব্য হলো দেশের সাহিত্য সংস্কৃতিতে আমাদের জীবন প্রতিফলিত হওয়া প্রয়োজন। এতো ভালো কথা। কিন্তু সংস্কৃতির এই সব মুরুব্বীদের আলোচনা, সমালোচনা এবং গঞ্জনাজ্ঞাপক উক্তি থেকে প্রথমতঃ মনে হয় তাঁরা ছাড়া এদেশে অন্য সকলে যাঁরা সাহিত্য সঙ্গীত সংস্কৃতি চর্চা করছেন তাঁরা মঙ্গলগ্রহ এবং চন্দ্রলোকের জীবন চিত্রণে ব্যাপৃত। কিন্তু তাঁদের বক্তব্যকে আরও কিছুটা অনুসরণ করলে দেখা যাবে যে তাঁরা মঙ্গলগ্রহ অথবা চন্দ্রলোকের কথা বলছেন না। তাঁরা বলতে চান যে বিদেশী সংস্কৃতির কোন প্রভাব আমাদের জীবনে পড়তে দেওয়া হবে না এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য বিদেশী প্রভাবকে বর্জন ও প্রতিহত করতে হবে।

    অনেকের কাছে এ জাতীয় কথা মনে হবে বিস্ময়কর। কারণ তাঁরা জানেন যে সংস্কৃতির সাথে জীবনযাত্রার যোগ স্বভাবতঃই নিবিড় ও নিরবচ্ছিন্ন। কাজেই জীবনে যদি গতি ও চাঞ্চল্য থাকে, আমাদের দেশের জীবন যদি অন্যান্য দেশের সমাজ ও জীবনের সাথে বিভিন্ন সূত্রে যুক্ত হয় তাহলে সাহিত্য সংস্কৃতিতে সেই যোগাযোগ ও প্রভাব চিহ্নিত হতে বাধ্য। সংস্কৃতি ক্ষেত্রে এ প্রভাবকে রোধ করতে হলে তার একমাত্র উপায় আমাদের জীবনের সাথে অন্য সমাজ এবং অন্য দেশের যোগাযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করা। অর্থাৎ সংস্কৃতিতে বিদেশী প্রভাব বন্ধ করতে হলে আমাদের দেশে বিদেশী চাল গম আমদানী বন্ধ করতে হবে; বিদেশী গাড়ী, বইপত্র, সিনেমা, প্রসাধন সামগ্রী এবং অন্যান্য জিনিসের ব্যবহার সম্পূর্ণভাবে হতে হবে নিষিদ্ধ। এ ছাড়া বন্ধ করতে হবে বিদেশীদের এদেশে আগমন এবং এদেশীয় লোকদের বিদেশ যাত্রা। এক কথায় আমাদের দেশটিকে পরিণত করতে হবে এমন একটি সামাজিক দ্বীপে যেখানে বিদেশী কাকপক্ষীর আকাশচারণও হবে অসম্ভব।

    কিন্তু উপরোন্তু মুরুব্বীরা কি এই পথে অগ্রসর হচ্ছেন, না হতে চান? এদিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে তাঁরা এ পথে অগ্রসর হচ্ছেন না এবং হতে চান তার কোন সঙ্কেতও দেখা যাচ্ছে না। প্রথমতঃ একাজ সম্ভব নয় এজন্যে যে হাজার ইচ্ছে করলেও আজকের দুনিয়ায় কোন সমাজের জীবনই অন্যান্য সমাজের জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অথবা যোগাযোগহীন হতে পারে না। দ্বিতীয়তঃ বিদেশী সামগ্রী ছাড়া মুরুব্বীদের নিজেদের জীবনযাত্রাই এখন আর সম্ভব নয়। বিদেশী গাড়ী, সিনেমা, প্রধাসন উপকরণ, কাপড়, ফ্রিজ, রেডিও, টেলিভিশন তাঁদের দরকার। এছাড়া তাঁদের অনেকে বিদেশের ‘নিষিদ্ধ পানীয় সেবনে এবং সস্তা মার্কিন ম্যাগাজিন চিত্রদর্শনে আসক্ত। কাজেই এসব জিনিসের আমদানী বন্ধ করার কথা বলতে তাঁরা নারাজ। কিন্তু এ কাজ করতে রাজী না হলে বিদেশী সংস্কৃতির প্রভাব প্রতিরোধ করা যাবে কেমন করে?

    এবার দেখা যাবে যে আসলে তাঁদের মনে এ জাতীয় বিদেশী প্রভাব বন্ধ করার প্রশ্ন নেই। ধর্মশাস্ত্রে যাই থাক স্কটল্যাণ্ডীয় সোমরস, মার্কিনী সিনেমা এবং মার্কিন ম্যাগাজিনের ইন্দ্রিয়হর্ষক চিত্র তাঁদের এতই মজ্জাগত যে, সেগুলিকে বিদেশী বা ধর্মবিরোধী বলে তাঁদের মনে হয় না। কাজেই এদেশীয় লোকেরা মার্কিনী কায়দায় ঘোরাফেরা এবং জীবন যাপন করলেও কোন ক্ষতি নেই। তাতে দেশীয় সংস্কৃতি বিপন্ন হয় না।

    আমাদের সংস্কৃতি তাহলে বিপন্ন হয় কিসে? এর উত্তরে তাঁরা বলবেন জ্যাজ ও চাচাচার বদলে কীর্তন, অতুলপ্রসাদ ও রবীন্দ্রনাথের গানে; শার্টপ্যান্টের পরিবর্তে ধুতীচাদরে; লিপষ্টিকের বদলে কপালের টিপে; লাইফের নগ্নচিত্রের পরিবর্তে অবনী ঠাকুর যামিনী রায়ের ছবিতে; এবং ফ্রাঙ্কলিন প্রকাশনীর ‘সাহিত্য সম্পদের’ পরিবর্তে ঊনিশ শতকের বাঙলাদেশের সাহিত্যে।

    উপরের অঙ্কিত বিপদের চিত্র থেকে সহজেই বোঝা যাবে যে বিদেশী প্রভাব বলতে এই সব মুরুব্বীরা আসলে যে প্রভাবের কথা বলতে চান সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সংস্কৃতিতে ১৯৪৭ সালের ১৪ই অগাষ্টের আগে পর্যন্ত সমগ্র বাঙালী ‘বিদেশী’ প্রভাব থেকেই তাঁরা পূর্ব পাকিস্তানের সংস্কৃতিকে রক্ষা করতে চান। কারণ তার সাথে নিজেদের যোগকে ছিন্ন করতে না পারলে আমাদের নাকি পরিত্রাণ নেই।

    মুরুব্বীদের মতানুসারে উপরোল্লিখিত ‘বিদেশী’ প্রভাব বর্জন করতে হবে তার কারণ সেই প্রভাব ‘ইসলাম’, ‘পূর্ব পাকিস্তানের তমদ্দুন’ এবং ‘পাকিস্তান’ বিরোধী।

    যে সকল বিদেশী প্রভাব আজ আমাদের সমাজে সব থেকে বেশী কার্যকরী এবং যেগুলিকে প্রতিরোধ অথবা বর্জন করার কোন সঙ্কল্প এবং প্রস্তুতি তো নেইই উপরন্তু যাদের অবাধ রাজত্বকে এদেশে সক্রিয়ভাবে সাহায্য ও প্রশ্রয় দেওয়া হচ্ছে সেগুলির চরিত্র বিচার করলেই ইসলাম এবং পাকিস্তানের প্রতি মুরুব্বীদের আনুগত্যের পূর্ণ পরিচয় পাওয়া যাবে। মার্কিনী এবং অন্যান্য পশ্চিমদেশীয় সিনেমা শিল্পের অনুকরণে এদেশে যে সিনেমা শিল্প গড়ে উঠছে তার সাথে ইসলামের এবং আমাদের সংস্কৃতির যোগ কোথায়? এসব ছায়াছবির মাধ্যমে যে উগ্র ইন্দ্রিয়পরায়ণতা, বিকৃত সমাজদৃষ্টি এবং কুৎসিৎ মনোবৃত্তির সৃষ্টি ও প্রসার হচ্ছে তার সাথে ইসলামের তত্ত্বগত সম্পর্ক কি এবং পূর্ব পাকিস্তানের জীবনচিত্র তার মধ্যে আজ কিভাবে প্রতিফলিত? এর মাধ্যমে যা প্রতিফলিত হচ্ছে সেটিকে আমাদের সমাজের চিত্র হিসাবে বর্ণনা করার থেকে অপমানকর আমাদের পক্ষে আর কি হতে পারে? কিন্তু তবু এ জাতীয় সিনেমা শিল্পই এখন অপ্রতিহতভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে এবং মুরুব্বীদের সক্রিয় পৃষ্ঠপোষকতাতেই তা সম্ভব হচ্ছে।

    কাজেই মুখে তাঁরা যাই বলুন নিজেদের কর্মের মধ্যে দিয়ে তাঁরা ইসলাম এবং এদেশীয় সংস্কৃতির বিরোধিতাই করছেন। দূষিত মার্কিনী প্রভাবের রাজত্ব কায়েম করে তাঁরা এদেশের সমাজ ও সংস্কৃতির মূলে কুঠারাঘাত করছেন।

    কেবলমাত্র মার্কিনী সিনেমা আমাদের দেশে আমদানী করে এবং তার প্রভাবের আওতায় এ দেশের সিনেমা শিল্প গঠনে সাহায্য করেই তাঁরা ক্ষান্ত নন। অজস্র বিদেশী মুদ্রার বিনিময়ে পূর্ব পাকিস্তানে যে মার্কিন সাময়িকপত্রগুলি আমদানী হচ্ছে তাদের মধ্যে সুস্থ সংস্কৃতির বদলে উৎকট নৈতিক নৈরাজ্যই বিশেষভাবে লক্ষণীয়। এ জাতীয় সাময়িক পত্র আমাদের দেশে সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশকেই যে রুদ্ধ করছে তাই নয় এগুলির দ্বারা আমাদের সমগ্র নৈতিক জীবনই আজ বিপন্ন। এবং মুরুব্বীদের সক্রিয় সমর্থনেই এই ‘মহৎ’ কাৰ্য সম্পন্ন হচ্ছে।

    মার্কিন তথ্য সরবরাহ বিভাগ ও ফ্রাঙ্কলিন প্রকাশনীর উদ্যোগে যে বইগুলিকে আজ এদেশে সম্ভ্রান্ত প্রকাশনা বলে পরিচিত করার চেষ্টা হচ্ছে সেগুলির মধ্যে উচ্চ মানের সাহিত্য ও সত্যিকার শিক্ষা বিষয়ক বইপত্র নিতান্তই নগণ্য। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে মার্কিনদেশীয় ভাল নাটক, নভেল ও অন্যান্য লেখা তারা বিশেষ প্রকাশ করে না। যে বিকৃত সাংস্কৃতিক প্রচার সাহিত্য তারা প্রকাশ করে সেগুলি আমাদের ‘নিজস্ব’ সংস্কৃতির বিকাশে কোন অর্থে সহায়ক? যদি সহায়ক না হয় তাহলে তাদেরকে এদেশে প্রকাশনার অনুমতি ও সুযোগ দেওয়া হয় কেন, মুরুব্বীরা কিন্তু এ নিয়ে কিছু বলতে নারাজ।

    এ জাতীয় বিদেশী প্রভাবের উদাহরণ অনেক দেওয়া চলে। কিন্তু উপরে যে কটির উল্লেখ করা হলো তার দ্বারাই স্পষ্ট বোঝা যায় যে ‘স্বদেশের সংস্কৃতি’, ‘দেশের জীবনচিত্র’, ‘ইসলাম’, ‘পূর্ব পাকিস্তানের তমদ্দুন’ ইত্যাদির জন্যে মুরুব্বীদের জীবন উৎসর্গীকৃত এই ঘোষণা বার বার উচ্চারিত হলেও এগুলির মূলোচ্ছেদ যারা করছে তাদের বিরুদ্ধে তাঁদের কোন বিক্ষোভ নেই। বস্তুতঃপক্ষে অস্বাস্থ্যকর বিদেশী প্রভাবের বন্যায় নিজেরাই অনেকে ভেসে চলেছেন।

    এবার তাহলে দেখা যাক লিপস্টিকে যদি মুসলমানদের জাত বজায় থাকে তাহলে কপালে টিপ দিলে তাদের জাত যাবে কেন, পশ্চিমী চিত্র-শিল্পীদের ছবি দেওয়ালে টাঙালে যদি আমাদের সংস্কৃতি বিনষ্ট না হয় তাহলে অবনী ঠাকুর, যামিনী রায়ের ছরিতে তা বিনষ্ট হবে কেন? ফ্রাঙ্কলিন-মার্কা মার্কিনী সাহিত্য আমদানী করলে পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক স্বকীয়তা যদি বিপন্ন না হয় তাহলে বিশ্বভারতীয় বই পত্রে হবে কেন? এদেশের উচ্চশ্রেণীর ক্লাবে হোটেলে পশ্চিমী নাচ যদি স্বদেশী সংস্কৃতির পক্ষে বিপজ্জনক না হয় তাহলে রবীন্দ্র নৃত্যনাট্যের দ্বারা সে বিপদপাত হবে কি কারণে?

    কপালের টিপের থেকে লিপষ্টিক, অবনীন্দ্রনাথ, যামিনী রায়ের থেকে ভ্যান গগ্-প্যল-গঁগা, বিশ্বভারতীর থেকে ফ্রাঙ্কলিন, রবীন্দ্র নৃত্যনাট্যের থেকে ওয়াজ-চাচাচা কোন অর্থে ‘ইসলাম’, ‘মুসলিম সংস্কৃতি’ অথবা ‘পাক বাঙলা’র কালচারের নিকটতর আত্মীয়? কার সাথে কার আত্মীয়তা বেশী একথা মুরুব্বীদেরও অজানা নেই। কিন্তু সেটা জানা থাকলে এক্ষেত্রে তাঁদের আসল বক্তব্য কি এবং তাঁদের সত্যিকার উদ্বেগটি কোথায়?

    পূর্ব পাকিস্তানের সংস্কৃতিক্ষেত্রে বর্তমানে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে তার ফলে এক শ্রেণীর লোকের স্বার্থ আজ বিপন্ন। তাঁরা ধর্মের ব্যবসা করেন এবং সাম্প্রদায়িকতা তাঁদের এই ব্যবসার প্রধান মূলধন। এই ব্যবসায়ীদেরকে এমন অনেকেই আবার সাহায্য ও সমর্থন করেন যাঁরা নিজেরা ধর্মের ব্যবসা না করলেও নানা প্রকার ধর্মীয় সংস্কারের প্রতাপে সঙ্কুচিত। বিদেশী বলতে তাঁরা সকলেই সত্য অর্থে বৈদেশিক কোন কিছু বোঝেন না। তাঁদের মতে বিদেশীয় অর্থ হিন্দু। এদেশের লক্ষ লক্ষ হিন্দুর প্রতি এই মনোভাব সগৌরবে প্রকাশ করে তাঁরা নিজেরাই ভয়াবহভাবে পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক সংহতিকে বিপন্ন করেন। এই দৃষ্টিভঙ্গীর ফলেই সমগ্র বাঙলার হাজার বছরের বিশিষ্ট সংস্কৃতিকে তাঁরা আজ পশ্চিম বাঙলার সংস্কৃতি এবং ‘বিদেশী’ বলে চালাতে আগ্রহশীল। এজন্যেই মাইকেলের সাহিত্যকেও ‘বিদেশী’ আখ্যা দিতে তাঁদের বিন্দুমাত্র সঙ্কোচ অথবা লজ্জা নেই। কাজেই পূর্ব পাকিস্তানের সংস্কৃতিতে বিদেশী প্রভাব প্রতিরোধ করার অর্থ যা কিছুর সাথে বাঙলাদেশের হিন্দুদের সম্পর্ক তাকে বর্জন ও প্রতিরোধ করা। এই হলো তাঁদের সত্যিকার বক্তব্য।

    কিন্তু কোন্ উদ্বেগের থেকে এই বক্তব্যের উদ্ভব? এর উত্তরও অতিশয় সহজ। অন্যান্য কথা বাদ দিয়ে শুধু সংস্কৃতির কথা ধরলেও দেখা যাবে যে সংস্কৃতি ক্ষেত্রে হিন্দু বিতাড়ন না হলে মুরুব্বীদের নিজেদের ব্যবসা এবং রাজ্যবিস্তার ঠিকমতো সম্ভব হচ্ছে না। তাছাড়া জোনাকীর রাজত্ব কায়েম করতে হলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাড়াতেই হবে। কাজেই তারা আজ বাঙলাদেশের ঊনিশ শতকের সংস্কৃতি ও সাহিত্য সাধনাকে ‘বিদেশী’ আখ্যা দিয়ে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়ন করতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই শেষ নয়। যাঁরা তাঁদের সাথে এ ব্যাপারে একমত নন তারা নাকি পাকিস্তান বিরোধী রাষ্ট্রদ্রোহী!

    মুরুব্বীদের ব্যবসাবুদ্ধি অস্বীকার করবে কে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর
    Next Article সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }