Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প152 Mins Read0
    ⤶ ⤷

    নজরুল ইসলাম অহিফেন

    নজরুল ইসলাম সাহিত্যিক হিসাবে প্রগতিশীল হলেও কোন নির্দিষ্ট জীবনদর্শনের গণ্ডীর মধ্যে তিনি ধরা দেন নি। অর্থাৎ তিনি তাঁর চিন্তার মধ্যে তেমন কোন শৃঙ্খলা কোনদিন আনতে পারেন নি অথবা তার চেষ্টাও করেন নি। কাজেই তাঁর সাহিত্যের একটা প্রগতিশীল ভূমিকা থাকলেও একথা বলা চলে না যে তিনি নির্ভেজাল সাম্যবাদের কবি অথবা বৈজ্ঞানিক সাম্যবাদে বিশ্বাসী। কেউ সে কথা বললে সত্যের অপলাপই হবে। তিনি সাম্যবাদের উপর লিখেছেন, নিজে সাংবাদিকতার মাধ্যমে কৃষক মজুর মধ্যবিত্তের সমস্যা নিয়ে আলোচনা করেছেন, মুজফফর আহমদ প্রমুখ সাম্যবাদীদের সহকর্মী হিসাবে অনেক সময় কাজ করেছেন কিন্তু তবু তাঁদের সকলের সাথে নজরুলের একটা সুনির্দিষ্ট ব্যবধান বজায় থেকেছে। তাঁরা কোন দিনই তাঁকে ষোলআনা পেতে পারেন নি। নজরুলের ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা এবং বৈশিষ্ট্য সেজন্যে অনেকখানি দায়ী। শুধু মুজফফর আহমদের মতো সাম্যবাদীরা কেন নজরুল চরিত্রের অনেক দুর্বলতা লক্ষ্য করে মোহিতলাল পর্যন্ত তাঁর অভ্যাস সংশোধনের চেষ্টা করেছিলেন, যদিও সে প্রচেষ্টা ছিল ভ্রান্তিপূর্ণ ও বিবেচনাহীন। কিন্তু এসব সত্ত্বেও বলা চলে যে স্বভাবগতভাবে নজরুল ইসলাম একজন কবি এবং সেই হিসাবে দেশের মানুষের সাথে তিনি বোধ করতেন গভীর একাত্মতা। এই একাত্মতাবোধ থেকেই তাঁর স্বদেশপ্রেম ও প্রগতিশীলতার উৎপত্তি।

    শুধু তাঁর স্বাদেশিকতা ও প্রগতিশীলতাই নয় তাঁর সমগ্র সাহিত্য ও কর্মজীবনই এই বোধের দ্বারা নিয়ন্ত্রিত। এরই তাড়নায় তিনি যেমন অত্যাচার শোষণ-শাসনের বিরুদ্ধে লেখনি ধারণ করেছেন অন্যদিকে তেমনি তাঁর লেখনি সৃষ্টি করেছে এক ধর্ম সাহিত্য – যে সাহিত্যের হিন্দু-মুসলমান নেই, যা হিন্দুর যতখানি মুসলমানেও ঠিক ততখানি। এদিক থেকে বিচার করলে বলা চলে যে নজরুল ইসলামই একমাত্র সাহিত্যিক যিনি বাঙালী সংস্কৃতিকে আত্মস্থ করেছিলেন সম্পূর্ণভাবে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের সাথে তাঁর প্রতিভার তারতম্য থাকলেও এ বিষয়ে নজরুল ইসলাম অতুলনীয়, অন্যন্যসাধারণ। বাঙালী হিসাবে তাই তাঁর ধর্ম ছিল না, থাকলে ততখানি পুরোপুরিভাবে বাঙালী হতে সক্ষম হতেন না। তবু কেউ যদি জোর করে কোন ধর্ম তাঁর ঘাড়ে চাপাতে চায়, তাহলে বলতে হবে যে আসলে তিনি দ্বিধর্মী – তিনি হিন্দু-মুসলমান। অর্থাৎ তিনি শুধু হিন্দু অথবা শুধু মুসলমান নন – তাঁর মধ্যে এ দুইয়ের অবাধ সমন্বয়। এই সমন্বয়ের মধ্যেই নজরুলের বৈশিষ্ট্য, এর মধ্যেই তাঁর বাঙালীত্বের সম্পূর্ণতা। এজন্যেই তিনি অবিভাজ্য।

    ২

    নজরুল ইসলামের সাহিত্যকীর্তির সাথে যাঁরা পরিচিত তাঁদের অজানা নেই যে তিনি একদিকে যেমন হিন্দু ধর্মীয় সাহিত্যের প্রতিনিধি অন্যদিকে তেমনি ইসলামী সাহিত্যেরও প্রতিনিধি অর্থাৎ হিন্দু-মুসলিম ধর্মীয় সাহিত্যের যৌথ ধারা তাঁর মধ্যে প্রবাহিত। এ ধারার কোন একটি থেকে তাঁকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা নজরুল ইসলামকে, তাঁর স্বকীয়তাকে অস্বীকার করারই প্রচেষ্টা। তাঁর শ্যামা সঙ্গীতের কথা স্মরণ করে কেউ তাঁকে হিন্দু আখ্যা দিলে তিনি যেমন ভুল করবেন তেমনি তাঁর নাত্ ও হাম্দের স্মরণ করে কেউ তাঁকে মুসলমান আখ্যা দিলেও সেই একই ভুল করা হবে।

    নজরুল ইসলামের এই দ্বিধর্মিতার যথার্থ চরিত্র উপলব্ধি করতে হলে ধর্মপ্রেরণার মধ্যে তার সন্ধান করলে চলবে না। তার সন্ধান করতে হবে জনসাধারণের সাথে তাঁর একাত্মতা এবং যোগ সাধনার মধ্যে। তাঁর জীবনী এবং রচনাসমূহের সতর্ক পর্যালোচনা করলে তাই দেখা যাবে যে ধার্মিকতা বলতে চলতি অর্থে যা বোঝায় তার সাথে তাঁর কোন সম্পর্কই কখনো থাকেনি। হিন্দু ও মুসলিম ধর্মের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে তিনি লিখেছিলেন, কারণ এই ধর্মসাহিত্যের মাধ্যমেই তিনি যোগ স্থাপন করতে চেয়েছিরেন জনগণের সাথে, এর মাধ্যমেই তিনি অনেক সময় তাদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন অত্যাচারী শাসন ও শোষণের বিরুদ্ধে। তাঁর সমস্ত ধর্মবিষয়ক লেখা সম্পর্কে একথা প্রযোজ্য না হলেও মোটামুটিভাবে তা সত্য। তার কারণ ধর্মবিষয়ে তিনি যতই লিখুন তাঁর প্রতিভার প্রধান প্রবণতা ছিলো গণসাহিত্যের দিকে।

    ৩

    নজরুল ইসলামের সঙ্গীত সাধনার মধ্যে তাঁর প্রতিভা লাভ করেছিলো বিশাল বৈচিত্র্য। এখানেও তিনি একদিকে যেমন খড়গ ধারণ করেছেন অত্যাচারের বিরুদ্ধে অন্যদিকে তেমনি রচনা করেছেন ধর্ম এবং প্রকৃতিবিষয়ক সঙ্গীত। কাজেই কবি হিসাবে তাঁর মুখ্য অথবা গৌণ প্রবণতা যেদিকেই থাক তিনি একাধারে গণসাহিত্য এবং ধর্মীয় ও প্রকৃতিবিষয়ক কবিতার স্রষ্টা।

    অবশ্য একথাও সত্য যে তিনি যে সমস্ত গান ও কবিতা লিখেছেন তার মধ্যে অসংখ্য হলো ফরমায়েসী। এর অধিকাংশই আবার রেকর্ড কোম্পানী হিজ মাষ্টারস্ ভয়েসের ফরমাস অনুযায়ী লেখা। অনেক সময় দেখা গেছে যে তাদের ষ্টুডিওতে বসেই তিনি একের পর এক বহু গান লিখে সঙ্গে সঙ্গে সুর যোজনা করে রেকর্ড করে চলেছেন। এদের মধ্যে ধর্মীয় সঙ্গীতের সংখ্যা নগণ্য নয়। এবং সেগুলি নজরুলকে লিখতে হয়েছিলো ব্যবসাদারের তাগিদে, অর্থ উপার্জনের তাড়নায়।

    ৪

    নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনে ধর্মচর্চার তেমন কোন স্থান ছিলো না। ধর্মবিষয়ক সাহিত্য সৃষ্টি সত্ত্বেও একথা অনস্বীকার্য। সেদিক থেকে বলা চলে যে গণসাহিত্য সৃষ্টির সাথে সাথে জনসাধারণকে রাজনীতিগতভাবে সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার ব্যাপারে তিনি ছিলেন অনেকখানি সক্রিয়। অন্য সবকিছু বাদ দিলেও তাঁর সাংবাদিক জীবনই এর সব থেকে বড় উদাহরণ।

    নজরুল ইসলাম ধর্মীয় সাহিত্য সৃষ্টি করলেও বাঙলাদেশের মুসলমানরা কোন দিনই তাঁকে ইসলামের খাদেম অথবা মুসলিম সাংস্কৃতির ধারক ও বাহক হিসাবে স্বীকার করেন নি। এ জন্যে কর্মজীবনে তিনি কোন দিনই বাঙলাদেশের মুসলমান সমাজে তেমন ভালভাবে ঠাঁই পান নি। বরং বিপুল অধিকাংশ স্বধর্মীদের দ্বারা তিনি বরাবর ধিকৃতই হয়েছিলেন তাঁর স্বাদেশিকতা, প্রগতিশীলতা এবং ‘হিন্দুপ্রীতির’ জন্যে। এ ঘটনা কারো অবিদিত নয় এবং এর তাৎপর্য বিশেষভাবে প্রণিধানযোগ্য।

    শ্যামাসঙ্গীত তিনি রচনা করেছিলেন সত্য কিন্তু সে কারণে তাঁকে কালীভক্ত হিন্দুসাধক মনে করার কোন কারণ থাকেনি এবং হিন্দুরা কোনদিন নজরুল চরিত্রের সে ব্যাখ্যাও দিতে চেষ্টা করেননি। কাজেই নজরুল ইসলামের সমগ্র সাহিত্য ও কর্মজীবনের প্রতি দৃষ্টিপাত করে স্বাধীনতাপূর্ব বাঙলাদেশে তাঁকে এদেশের গণসাহিত্যের একজন প্রধান দিকপাল হিসাবেই চিহ্নিত করা হয়েছিলো। সেই হিসাবে তিনি ছিলেন সহিত্য ক্ষেত্রে সাম্রাজ্যবাদবিরোধী এক জাতীয়তাবাদী যোদ্ধা। এই জাতীয়তাবাদী আন্দোলনের অর্থও তাই তাঁর কাছে ছিলো এদেশের হিন্দু-মুসলমানের সম্মিলিত সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন। তাঁর এই জাতীয়তাবাদের মধ্যে সাম্প্রদায়িকতা অথবা ধর্মীয় গোঁড়ামীর কোন স্থান ছিলো না। মুসলিম লীগ এবং তার আদর্শ থেকে তিনি নিজেকে তাই তফাৎ রেখেছিলেন সতর্কভাবে। নজরুল সাহিত্যের অন্যান্য অনেক গৌণ পরিচয় থাকলেও এই ছিলো তাঁর আদর্শিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর মুখ্য পরিচয়। এবং এ পরিচয়কে বাতিল করার মত কোন নোতুন তথ্য প্রমাণ আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নি।

    ৫

    নজরুল ইসলাম সম্পর্কে এই সংক্ষিপ্ত ভূমিকার উদ্দেশ্য আমাদের বর্তমান সাংস্কৃতিক জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি জনসাধারণ এবং সংস্কৃতিকর্মীদের দৃষ্টি আকর্ষণ করা। পূর্ব পাকিস্তানে আজ নজরুল সাহিত্য চর্চার হিড়িক পড়েছে। এতে সকলেরই উৎসাহ বোধ করার কথা। কিন্তু নজরুল সাহিত্য চর্চার নামে যে কীর্তিকলাপ এখন শুরু হয়েছে তাতে উৎসাহের থেকে আশঙ্কাই বৃদ্ধি পাচ্ছে। কারণ এই সাহিত্য চর্চার নামে সাম্প্রদায়িকতাবিরোধী গণসাহিত্যের প্রতিনিধি নজরুল ইসলাম আজ পরিণত হতে চলেছেন সাম্প্রদায়িক সাহিত্য এবং রাজনীতির হাতিয়ারে। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতাবাদীদের হাতে পড়ে নজরুল আজ ইসলাম ধর্মের সাধক, মুসলিম সংস্কৃতির বাহক এবং সাম্প্রদায়িক সাহিত্যের অন্যতম প্রতিনিধি!

    তথাকথিত নজরুল ভক্তদের নজরুল প্রীতি এবং নজরুল সাহিত্য চর্চার এই দিকটির প্রতি লক্ষ্য রাখলেই দেখা যাবে যে তাদের বাঙলা ভাষা ও সাহিত্য বিরোধী আন্দোলন আজ নজরুলকেও গ্রাস করতে উদ্যত। বাঙলার বিরুদ্ধে তাদের উদ্যম যতই বাধাগ্রস্ত হচ্ছে ততই তার গতি হচ্ছে বিচিত্রমুখী। পূর্বে তাদের চেষ্টা ছিলো বাঙলা সাহিত্যের এলাকা থেকে অমুসলমানদেরক সম্পূর্ণভাবে বিতাড়িত করে এক মুসলিম সাহিত্য সৃষ্টি করা। এই প্রচেষ্টাকে ব্যঙ্গ করেই কথা প্রসঙ্গে একদিন খালেদ চৌধুরী বলেছিলেন, ‘যে সাহিত্য মুসলমানদের দ্বারা রচিত এবং কেবলমাত্র মুসলমানদের দ্বারা পঠিত সেই সাহিত্যকে মুসলিম সাহিত্য বলে।’

    বাঙলা সাহিত্যকে এই সংকীর্ণতার মধ্যে আবদ্ধ রেখে তার বিকাশ ও বৃদ্ধিকে রোধ করার চেষ্টা পূর্ব পাকিস্তানে নতুন নয়। সংস্কৃতি ক্ষেত্রে এ দেশের গণতান্ত্রিক আন্দোলন যতই অগ্রসর হয়েছে ততই সাংস্কৃতিক সাম্প্রদায়িকতাবাদীরা নোতুন নোতুন উপায় ও পথ নির্ধারণ এবং অন্বেষণ করেছেন। শেষ পর্যন্ত কোন পর্যায়েই তাঁদের সাফল্য আসে নি, কিন্তু তবু উদ্যম তাঁদের অব্যাহত আছে।

    ৬

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতাবাদীদের এই নজরুল সাহিত্য চর্চা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা সর্বতোভাবে রাজনৈতিক সাম্প্রদায়িকতার হাতিয়ার রূপে ব্যবহৃত। তাঁদের সংস্কৃতিকর্মের এই দিকটিকে জনসাধারণের সামনে ভালোভাবে উদ্‌ঘাটিত করার প্রয়োজন সে জন্যেই আজ অপরিহার্য।

    মিথ্যার ব্যবসা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পক্ষে একান্ত প্রয়োজনীয়। এ প্রয়োজনের গুরুত্ব শুধু আজকেই উপলব্ধি বা আবিষ্কৃত হয় নি। এ উপলব্ধি এবং আবিষ্কার শোষণের ইতিহাসের মতোই প্রাচীন। শক্তি প্রয়োগ ক্ষমতা শোষণের জন্যে অপরিহার্য হলেও শুধু তার দ্বারাই সংখ্যালঘু কখনো শান্তিপূর্ণভাবে সংখ্যাগুরুকে শোষণ করতে পারে না। তার জন্যে প্রয়োজন হয় তাদেরকে তাদের চিন্তাভাবনা অনুভূতিকে প্রচারণার দ্বারা এমনভাবে গঠন করা যাতে তারা শোষণকে শোষণ বলে নির্ণয় করতে বা চিনতে না পারে। কেবলমাত্র এখানেই শেষ নয়। তারা যেন শোষণের মধ্যে নিজেদের মঙ্গলই দেখতে পায়। এ কার্য সাধন করতে হলে সত্যকে পরিহার এবং মিথ্যাকে আশ্রয় করা ব্যতীত উপায় নেই। শোষণের সাথে মিথ্যার তাই সহজ অবস্থান।

    ৭

    শোষণের হাতিয়ার এই মিথ্যাকেই লেনিন আখ্যা দিয়েছিলেন অহিফেন। অহিফেন সেবনের দ্বারা মানুষের সুস্থ চেতনা যেমন আক্রান্ত হয়, অনুপাত জ্ঞান ও কার্যক্ষমতা লুপ্ত হয় এবং পৃথিবীর যাবতীয় সব কিছুকে মনে হয় অবাস্তব, ঠিক তেমনি এই মিথ্যারূপী অহিফেনও মানুষের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতাকে বিলুপ্ত করে তাকে পরিণত করে অন্যের দাসানুদাসে। পৃথিবীতে এ জাতীয় অহিফেনের সংখ্যার শেষ নেই। প্রয়োজনের তাগিদে তারা আবিষ্কৃত এবং ব্যবহৃত হয়। প্রয়োজন শেষে তাদের দেখা মেলে না। নতুন প্রয়োজনের তাগিদে আবার আবিষ্কৃত হয় নতুন মিথ্যা, অহিফেনের নতুন সংস্করণ।

    আমাদের দেশেও শোষণ আছে এবং তার সাথে আছে মিথ্যার বেসাতি, অহিফেনের বিস্তৃত ব্যবস্থা। অশিক্ষিত জনসাধারণ, এমনকি শিক্ষিত লোকদেরকে পর্যন্ত বিভ্রান্ত করার জন্যে এখানেও আবিষ্কৃত এবং ব্যবহৃত হয় নিত্যনতুন মিথ্যা, আহিফেনের নব নব সংস্করণ। এদের একটি তার কার্যকরিতা হারালে অন্যটি এসে দখল করে তার স্থান।

    ৮

    আমাদের দেশে সাংস্কৃতি ক্ষেত্রে এই অহিফেনের তালিকায় সর্বশেষে সংযোজন নজরুল ইসলাম এবং তাঁর সাহিত্যকীর্তি। একে সর্বশেষ বললে হয়তো ভুল হবে। কারণ নজরুলকে এভাবে ব্যবহারের চেষ্টা পাকিস্তানোত্তর পূর্ব বাঙলায় প্রথম থেকেই দেখা গেছে। কিন্তু তা হলেও একথা নিঃসংশয়ে বলা চলে যে বর্তমানের সংগঠিত প্রচেষ্টার তুলনায় সে পূর্ব প্রয়াসের গুরুত্ব তেমন কিছুই ছিলো না।

    কিন্তু সে প্রচেষ্টার গুরুত্ব না থাকার কারণ তখন পর্যন্ত অন্য অহিফেনের কার্যকারিতা খর্ব হয়নি। তখন তাদের হাতের মুঠোয় ছিল আরবী হরফ, রাষ্ট্রভাষা উর্দু, বাঙলা ভাষায় নতুন আরবী ফারসী শব্দের আমদানী, বাঙলা সহিত্যের ‘হিন্দু ঐতিহ্য’, রবীন্দ্রবিরোধিতা এবং আরো অনেক কিছু। তখন নজরুল সাহিত্যকে বাদ না দিলেও তার থেকে উপরোল্লিখিত অন্য অহিফেনের কার্যকারিতা ছিলো অনেক বেশী।

    কিন্তু পূর্ব বাঙলার জনসাধারণ ও শিক্ষিত সমাজ ধীরে ধীরে এসব নেশা কাটিয়ে উঠলেন এবং সেদিন থেকে রবীন্দ্রবিরোধিতার আংশিক পরাভব এদেশের সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর থেকে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতাবাদীরা বঙ্কিম রবীন্দ্রনাথ প্রভৃতিকে বাদ দেওয়ার আন্দোলনকে বিশেষভাবে অবলম্বন না করে যা কিছুকে অস্বীকার করার উপায় নেই তার সাম্প্রদায়িক ব্যাখ্যার উপরই হলেন অধিকতর নির্ভরশীল। এই নতুন অফিফেনের সন্ধান মিললো নজরুল ইসলামে। তাই যে নজরুল ইসলাম আজীবন অসাম্প্রদায়িক সাহিত্য সৃষ্টির সাধনায় ব্রত ছিলেন তাঁকেই আজ ইসলামের কবি, মুসলিম তমদ্দুনের বাহক, মুসলিম জাতীয়তাবাদের মুখপাত্র ইত্যাদি আখ্যায় ভূষিত করা হচ্ছে। এবং এ কাজ যাতে উপযুক্তভাবে সম্পন্ন করা হয় তার জন্যে চলেছে সংগঠিত প্রচেষ্টা, স্থাপিত হয়েছে এই নতুন অহিফেন প্রস্তুত এবং পরিবেশনের বিস্তৃত কারখানা!

    ৯

    সম্প্রতি একটি বিশেষ স্বার্থসংশ্লিষ্ট সংবাদপত্রে ‘সুধীবৃন্দের’ দরিরামপুর সাহিত্য সমাবেশের সম্পর্কে কয়েকদিন ধরে বিস্তৃত তথ্য পরিবেশিত হয়েছে। এগুলি থেকে মনে হয় ইসলাম বিষয়ক ব্যতীত অন্য কিছু সম্পর্কে নজরুল কোনদিন কিছু লেখেননি, ‘মুসলিম রেনেসাঁস’ই ছিলো তাঁর জীবনের মূলমন্ত্র এবং তাঁর মতো ধার্মিক মুসলমান তৎকালীন বাঙলাদেশে প্রায় ছিলো না বললেই চলে।

    সংবাদপত্রটি পরিবেশিত এই বিবরণ যদি অতিরঞ্জিত না হয় তাহলে দেখা যাবে যে উপরোল্লিখিত সাহিত্য সমাবেশে ‘সুধীজনেরা’, আমাদের দেশের চলিত ভাষায়, নজরুল ইসলামের মাথা মুড়িয়ে ঘোল ঢেলেছেন। নজরুল দরিরামপুর ইস্কুলে কিছুদিন অধ্যয়ন করেছিলেন। সে জন্যে তাঁরা সেই ‘পুণ্যস্মৃতির’ প্রতি শ্রদ্ধা নিবেদনের অছিলায় সেখানে গিয়ে নজরুল সাহিত্য এবং নজরুল সঙ্গীতের যে বিশেষ পরিচয়টি দেশের সামনে তুলে ধরেছেন সেটা যে নজরুল সাহিত্যের এবং নজরুল জীবনের যথার্থ পরিচয় নয় সেটা আজ পর্যন্ত অনেকেই ভালোভাবে জানেন। কিন্তু এই কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে এবং নজরুল ব্যবসার স্বরূপ যদি যথাযথভাবে জনসাধারণের সামনে উদ্ঘটিত না হয় তাহলে কিছুদিন পরেই নজরুল সাহিত্য অহিফেনরূপে ক্রিয়াশীল হয়ে সুস্থ সাংস্কৃতিক চেতনাকে অনেকখানি বিভ্রান্ত করতে সমর্থ হবে। এ জন্যেই আজ প্রয়োজন সাংস্কৃতিক সাম্প্রদায়িকতাবাদীদের এই নজরুল প্রীতি ও নজরুল সাহিত্য চর্চার স্বরূপ উদ্‌ঘাটন করা।

    সংস্কৃতি ক্ষেত্রে প্রভাবশালী মহলের অর্থ পরিপুষ্ট এই সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কাজী নজরুল ইসলামের অহিফেনে রূপান্তরকে আজ তাই বন্ধ করতেই হবে। তার জন্যে প্রয়োজন নজরুল সাহিত্যের, নজরুল সঙ্গীতের এবং নজরুল জীবনের সত্যিকার চিত্র জনসাধারণ ও সংস্কৃতি কর্মীদের সামনে উপস্থিত করা। এভাবেই বাধা দিতে হবে নজরুলকে সাম্প্রদায়িকতার হাতিয়ারে পরিণত হওয়া থেকে, এভাবেই সৃষ্টি করতে হবে আমাদের সাংস্কৃতিক জীবনে সুস্থ চেতনার, যে চেতনা সক্ষম হবে আমাদের সামগ্রিক জীবনকে সুন্দর ও শোষণমুক্ত করতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর
    Next Article সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }