Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤷

    ব্যাঙ্কে কান্নাকাটি

    ‘কী হয়েছে সুমন, কাঁদছ কেন? ব্যাঙ্কে আছ এখন? আরে কিছুই তো বুঝতে পারছি না, কোথায় আটকেছে তোমায়? আচ্ছা কোন ব্যাঙ্কে বলো, আমি আসছি৷’

    লগ্নজিতা ফোনটা রেখেই সুশোভনকে বলল, ‘কী ব্যাপার বলতো? আমার ড্রাইভারকে ব্যাঙ্কের গেটে আটকে কেন রেখেছে, সেটা তো বুঝতে পারছি না৷ পুলিশের গাড়ি চালায় বলার পরেও ছাড়েনি৷ চলো একবার বিধাননগর যেতে হবে৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, আমি যাচ্ছি৷ আপনি কেন কষ্ট করবেন?’

    লগ্নজিতা বলল, ‘যেতাম না যদি কেসটা সাধারণ হত৷ তাহলে তোমাকেই পাঠাতাম ওকে ছাড়িয়ে আনতে৷ কিন্তু হঠাৎ ব্যাঙ্কে ঢোকার গেটে সুমনকে সিকিউরিটি কেন আটকেছে, সেটাই তো রহস্য৷’

    লগ্নজিতা যখন এস. বি. আই.-এর ব্রাঞ্চের সামনে পৌঁছাল তখনই খেয়াল করল সামনেই বিধাননগর থানার গাড়ি দাঁড়িয়ে আছে৷ ওই থানার বর্তমান ও.সি. মিস্টার সান্যাল লগ্নজিতার বিশেষ পছন্দের মানুষ৷ মধ্যবয়সি মানুষটা কাজপাগল৷ লগ্নজিতার সঙ্গে পরিচয় হয়েছিল একটা খুনের কেসের সমাধান করতে গিয়ে৷ তখনই দেখেছিল, ভদ্রলোক সাহিত্যচর্চায় আগ্রহী৷ নিজের প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা উনি আবার অবসর সময় মলাটবন্দিও করেন৷ থ্রিলার লেখক হিসেবেও পরিচিতি লাভ করেছেন৷ লগ্নজিতাকে এক কপি বই উপহার দিয়ে বলেছিলেন, পড়ে দেখবেন৷ লালমোহনবাবুর লেখার মতো অদ্ভুত নাম ছিল থ্রিলারটার, ‘দমদমে আলুর দম’৷ কিন্তু পড়তে গিয়ে লগ্নজিতা দেখেছিল, অরিজিনাল ঘটনা অবলম্বনেই ভদ্রলোক রহস্যগল্পটি লিখেছিলেন৷

    লগ্নজিতা ব্যাঙ্কে ঢুকেই দেখল, ব্যাঙ্কের সাধারণ কাজকর্ম সব বন্ধ৷ কাউন্টারে এমপ্লয়িরা চুপ করে বসে আছেন৷ এদিকে মিস্টার অতীশ সান্যাল সুমনকে জেরা করছেন৷ লগ্নজিতা ঢুকতেই মিস্টার সান্যাল বললেন, ‘এই যে মিস ভট্টাচার্য, ইনি আপনার ড্রাইভার? অথচ এর ক্লাস সেভেনের বাচ্চা ড্রাগ পাচার করে৷ ব্যাঙ্কেঢোকার সময় সিকিউরিটিকে ড্রাগের পুরিয়া দিতে গিয়েই ধরা পড়েছে৷ ছেলে আর বাবা দুজনেই বলছে, তারা এ বিষয়ে জানে না৷ ছেলে বলে, রাস্তায় একজন তার হাতে এটা ধরিয়ে দিয়ে পালিয়েছে৷ আপনি বলুন মিস ভট্টাচার্য-এর একটা কথাও কি কনভিন্সিং লাগছে?

    লগ্নজিতা বলল, ‘মিস্টার সান্যাল, আমি কি একবার সুমনের সঙ্গে কথা বলতে পারি? ভাববেন না আমি পোস্টের জোর দেখাচ্ছি৷ আমি জানি এটা আপনার থানার আন্ডারে৷ আমি সেখানে ইন্টারফেয়ার করছি না৷’

    মিস্টার সান্যাল কাঁধ ঝাঁকিয়ে পজিটিভ ভঙ্গিমা করলেন৷ বললেন, ‘ম্যাডাম, আপনি চাইলে আমরাই আপনাকে সব তথ্য পাঠিয়ে পারি৷ কিন্তু আপনার মতো অফিসাররাই আমাদের নিজের মতো কাজ করার স্বাধীনতা দিয়েছেন৷

    লগ্নজিতা জানে, মিস্টার সান্যাল নিজের কাজে অন্য কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করেন না৷ লগ্নজিতা এগিয়ে গিয়ে বলল, সুমন বিষয়টা খুলে বলো৷ কান্নাকাটি পরে হবে৷

    সুমন বোধহয় ম্যাডামকে দেখে একটু আশ্বস্ত হল৷ হাতের চেটো দিয়ে চোখটা মুছে নিয়ে বলল, ম্যাডাম, পিকুর স্কুল থেকে বলেছে, ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওর ফার্স্ট নেম দিয়ে৷ যেহেতু মাইনর তাই জয়েন্ট অ্যাকাউন্ট চাই৷’

    লগ্নজিতা বলল, সে তো বুঝলাম কিন্তুতারপর কী হল?

    সুমন ভাঙা গলায় বলল, পিকু একটা চকোলেটের প্যাকেট সিকিউরিটির হাতে দিয়ে বলেছে, টাকা দিন৷ এই চকোলেটের অনেক দাম৷ সেটাতে নাকি ড্রাগ ছিল, ম্যাম৷ চকোলেটটা হাতের তালুতে রাখতেই গুঁড়িয়ে গেছে৷ তখনই ওদের সন্দেহ হয়৷ নাকে শুঁকে বলছে ওটা নাকি ড্রাগ৷ পিকু এসব কোথা থেকে পেল আমি আদৌ জানি না, ম্যাডাম৷ কিন্তু এরা বিশ্বাস করতেও চাইছে না কিছু৷

    মিস্টার সান্যাল বললেন, দেখুন মিস ভট্টাচার্য, ধরা পড়লে এরকম গল্প অনেকেই দেয়৷ এটা আপনাকে নতুন করে আমার শেখানোর নেই৷ আপাতত আমি এদের অ্যারেস্ট করব যেহেতু আমার থানার আন্ডারে কেস৷ পরে না হয় এ নিয়ে একদিন বসা যাবে, সঙ্গে গরম চা-ও থাকবে৷

    সুমনকে চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল বিধাননগর থানার পুলিশ৷ লগ্নজিতা একজন ডি.সি.পি.৷ তাই ও চাইলে অনেক কিছুই করতে পারত৷ কিন্তু সেটা ও পছন্দ করে না৷ তা ছাড়া বিধাননগর ওর থানাগুলোর আন্ডারে পড়ছেও না৷ সি.সি.টি.ভি. ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, সুমনের ছেলে একটা চকোলেটের প্যাকেট নিয়ে সিকিউরিটির হাতে দিচ্ছে৷ সুমন পিছনেই দাঁড়িয়ে আছে৷ এটার পর সুমনকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচাতে পারলে এই প্রফেশনের ওপরেই বিশ্বাস উঠে যেত৷ মিস্টার সান্যাল অবশ্যই সুমনকে অ্যারেস্ট করবে৷ পিকুকে রাখবে কোথায়? কোনো হোমে হয়তো৷ বিচারাধীন কেস যেহেতু তাই মিস্টার সান্যালকে তার ডিউটি পালন করতে দিতেই হবে৷

    লগ্নজিতা বলল, ‘মিস্টার সান্যাল, আপনি আপনার ডিউটি করুন৷ আমি শুধু একটাই অনুরোধ করব, এই কেসটার ডিটেলস আমার চাই৷’

    মিস্টার সান্যাল বললেন, ‘একবার বসব আপনার সঙ্গে, মিস ভট্টাচার্য৷ কথা আছে৷

    সুমন আর পিকুকে বিধাননগর থানা নিয়ে চলে গেল৷’

    লগ্নজিতা সিকিউরিটির জবানবন্দি নিতে ব্যস্ত হয়ে পড়ল৷ সুশোভনকে বলল, ‘চলো, সুমনের বাড়ি যেতে হবে৷ বিধাননগরের পুলিশ পৌঁছানোর আগেই৷’

    সুশোভন গাড়িতে উঠেই বলল, ‘ম্যাডাম, বিধাননগরের মেজোবাবু কেসটা ইনভেস্টিগেট করবেন এটা আমি শুনলাম৷ ওই ভদ্রলোকের বয়েস উনত্রিশ, ম্যাডাম৷ জিম করা পেটানো চেহারা৷ পঞ্চাশ ইঞ্চি ছাতি৷ পুরো সিনেমার হিরো, ম্যাম৷

    লগ্নজিতা বলল, ‘তোমার স্ত্রী জানে তুমি বাইসেক্সুয়াল?’

    সুশোভন লজ্জা পেয়ে বলল, ‘না না ম্যাডাম৷ সেরকম ব্যাপার নয়৷ আসলে ভদ্রলোককে একবার দেখলেই সবাই ফিদা হয়ে যাবে, এমনই ওঁর পার্সোনালিটি৷ আমার একটা ডগ শো-তে গিয়ে পরিচয় হয়েছিল৷

    লগ্নজিতা বলল, ‘কী নাম তোমার এই গরিবের টমক্রুজের?’

    সুশোভন গদগদ হয়ে বলল, ‘পারিজাত বাল৷’

    লগ্নজিতা জিভ কেটে বলল, ‘আহ সুশোভন, মানুষকে কথায় কথায় এমন গালাগাল দিতে নেই৷’

    ‘এই তোমাদের জন্য পুলিশরা বদনামের ভাগীদার হয়৷ লোকে বলে, পুলিশের মুখে গালাগালের ফোয়ারা ছোটে৷’

    সুশোভন ঢোঁক গিলে বলল, ‘ম্যাডাম, আমি গাল দিইনি৷ ওঁর সারনেমই বাল৷’

    লগ্নজিতা বলল, ‘এমন ভয়ংকর সারনেম নিয়ে ভদ্রলোক তো দিনে কয়কশোবার গলায় বিষম খান৷ না মানে সবাই তো সারাদিন ওঁকে কমন নিয়েই কথা বলে, তাই বলছি৷ এনিওয়ে, সুশোভন, তুমি কি সুমনের মুখে অ্যারেস্ট হওয়ার ভয় ছাড়াও অন্য কোনো ভয়ের আনাগোনা দেখেছ?’

    সুশোভন বলল, ‘সুমন নিজের থেকেও বেশি ওর ছেলের জন্য ভয় পাচ্ছিল৷ আসলে বাচ্চা ছেলের জীবনটা যদি শেষ হয়ে যায়, সেই কারণেই ভয়৷’

    লগ্নজিতা বলল, ‘আমার অ্যাসিস্ট্যান্ট হতে গেলে কিন্তু আরেকটু ডিটেলে ভাবতে হবে সুশোভন৷ সুমন যদি অপরাধ করত তাহলে ওর চোখে আতঙ্ক কাজ করত৷ তাহলে আমি ওকে বাঁচানোর চেষ্টাই করতাম না৷ ওর চোখে ভয় ছিল৷ এমন আকস্মিক বিপদে পড়লে যে ভয়টা আমাদের সকলের চোখে থাকে, সেটাই ছিল৷ কেন জানি না, আমার সিক্সথ সেন্স বলছে, সুমন ড্রাগসের ব্যাপারে কিছু জানত না৷

    ‘সুমনের বাড়িটা যেহেতু আমার থানাগুলোর আন্ডারেই পড়ে তাই এ কেসের কিছুটা দায়িত্ব আমি স্বেচ্ছায় নিতে পারি, বুঝলে সুশোভন?

    সুশোভন ঘাড় নেড়ে বোঝাল সে বুঝেছে৷ তবে মনে মনে বলল, হ্যা ম্যাডাম আমি ডিপার্টমেন্টে শুনেছিলাম বটে, আপনাকে চব্বিশ ঘণ্টা ছারপোকা কামড়ায়, তাই আপনি চেয়ারে স্থির হয়ে বসতে পারেন না৷ জটিল কেসে নিজের নাকটাকে কোনোমতে এন্ট্রি করিয়ে তবেই শান্তি পান৷ নিজের পোস্ট নিয়ে মাথাব্যথা নেই আপনার৷ পারলে কনস্টেবলের কাজটাও নিজে করে নেন৷ যখন জেলায় ছিলেন তখনও সেখানের লোকদের জ্বালিয়েছেন৷ এখন কলকাতা এসে এখানে ডিপার্টমেন্টকে পাগলা করে রেখে দিয়েছেন৷ এইজন্যই আপনার আড়ালে আপনাকে সবাই চুলবুলে ভট্টাচার্য বলে৷ সুশোভন মাত্র আট মাস হল এই অঞ্চলে জয়েন করেছে৷ এসেই লগ্নজিতার পাল্লায় পড়েছে৷ ভুল করে বলে ফেলেছিল, আপনার কাজ আমার খুব ভালো লাগে৷ আপনি যদি জটিল কেসে আমায় অ্যাসিস্ট্যান্ট বানান তো খুব খুশি হব৷ মিস ভট্টাচার্য সেটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন৷ মিস লগ্নজিতা ভট্টাচার্যর যে দিনরাত, ভ্যাকেশন এসব কিছুই নেই, সেটা বুঝতে পারেনি সুশোভন৷

    ওদের থানার নীলাভস্যার মানে মেজোবাবু হেসে বলেছিলেন, ‘সুশোভন, এবার থেকে ঘড়ির কাঁটাকে আরেকটু স্পিডে ছুটতে বলবে ভাই, কারণ মিস ভট্টাচার্য হাঁটেন না দৌড়ান৷’

    লগ্নজিতা যে কোনো এক গভীর ভাবনায় মগ্ন, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে৷ তারই মধ্যে বলল, ‘যতদূর মনে পড়ছে, সুমনের বাড়ি এই গলির মধ্যেই৷ চলো সুশোভন, নেমে পড়ি৷’ সুমনের দু-কুঠুরি ইটের ঘর৷

    ওর বউ আশা কর্মী৷ ডিউটি থেকে সদ্য ফিরেছে বোধহয়৷ লগ্নজিতাকে সুমনের বউ চেনে৷ বার দুয়েক দেখেছে হয়তো৷ মহিলা এগিয়ে এসে বললেন, ‘ম্যাডাম, আপনি এখানে? সুমন তো ব্যাঙ্কে যাবে বলেছিল৷ আপনাকে জানায়নি?

    লগ্নজিতা নরম গলায় বলল, ‘জানিয়েছে৷ আমি এসেছি একটা অন্য দরকারে৷ তোমার হেল্প লাগবে৷’

    দুটো প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিয়ে রিম্পা বললেন, ‘হ্যাঁ ম্যাডাম, বলুন৷’

    লগ্নজিতা বুঝল সুমন এবং পিকুর অ্যারেস্টের খবরটা এখনও পৌঁছায়নি রিম্পার কাছে৷ তাই খুব সাবধানে খবরটা দিতে হবে৷ রিম্পার চোখে কৌতূহল উঁকি দিচ্ছে৷ সেটাই স্বাভাবিক৷ হঠাৎ একজন সামান্য ড্রাইভারের বাড়িতে উঁচু মহলের পুলিশ অফিসার এসে হাজির হলে কৌতূহলের যথেষ্ট কারণ দেখা দেয় বইকি৷ রিম্পার দিকে না তাকিয়েই লগ্নজিতা বলল, ‘সুমনকে অ্যারেস্ট করেছে বিধাননগর থানার পুলিশ৷ সঙ্গে পিকুও আছে৷ কিন্তু তুমি চিন্তা কোরো না৷ বিষয়টা আমি নিজে দেখছি, খুব তাড়াতাড়ি ওদের বেল করাতে চেষ্টা করব৷ তবে আমায় একটু হেল্প করতে হবে৷’

    রিম্পার মুখে-চোখে বিস্ময় থমকে আছে৷ অস্ফুটে বলল, ‘অ্যারেস্ট করেছে? কিন্তু কেন? কী করেছে সুমন?’

    লগ্নজিতা বলল, ‘সেসব বলব ডিটেইলে৷ তার আগে আমায় একবার পিকুর ঘরে নিয়ে চলো৷ আর ও স্কুলের কোন দোকান থেকে চকোলেট কিনত সেটা কি তুমি জানো?’ পিকুর পড়ার সস্তার কাঠের টেবিলে ছড়িয়ে রয়েছে ওর স্কুলের ব্যাগ, বই, খাতা৷ রংপেনসিলের প্যাকেটও রয়েছে৷ লগ্নজিতার ইশারার অপেক্ষায় না থেকেই সুশোভন পিকুর স্কুল ব্যাগের ভিতরে হাত ভরে দিল৷ বই-খাতার সঙ্গে বেশ কিছু টাকা আর গোটা চারেক চকোলেটের প্যাকেট পেল৷ লগ্নজিতার ইশারায় সেগুলো পকেটস্থ করে নিল৷

    রিম্পা সমস্ত ঘটনা শোনার পরে কাঁদতে কাঁদতেই বলল, ‘এসব কথা তো ঘুণাক্ষরেও জানতে পারিনি৷ ওর ব্যাগে টাকা এল কোথা থেকে?’

    লগ্নজিতা বলল, ‘রিম্পা, তুমি ওকে স্কুলে নিয়ে গেছ কখনো? ও কোন দোকান থেকে চকোলেট কেনে, জানো?

    রিম্পা বলল, ‘হ্যাঁ ম্যাডাম, জানি৷ ওদের স্কুলের পাশেই ‘জয়ন্ত ভ্যারাইটিজ’ বলে একটা দোকান আছে৷ ওই দোকানে পেনসিল, খাতা থেকে শুরু করে চকোলেট,কেক, বিস্কিট সব পাওয়া যায়৷ ওখান থেকেই সবাই কেনে৷ আমি নিজেও কিনে দিয়েছি ওকে ওই দোকান থেকে৷ কিন্তু এসব ব্যবসা ওই দোকানে করে বলে তো মনে হয় না, ম্যাডাম৷ বাচ্চাদের খুব ভালোবাসে৷ তা ছাড়া ওর দোকানটাও বেশ পুরোনো৷ আগে জয়ন্তর বাবার চায়ের দোকান ছিল ওটা৷ তারপর জয়ন্ত স্টেশনারি দোকান করে ফেলল ওটাকে৷

    লগ্নজিতা বলল, আমাকে একবার নিয়ে চলো ওই দোকানে৷ আর আমি যেটুকু বলতে বলব, সেটুকুই বলবে ওই জয়ন্ত ভ্যারাইটিজের লোকটিকে৷

    রিম্পা ভাঙা গলায় বলল, ‘ম্যাডাম পিকুকে কোথায় রেখেছে? একবার দেখা করা যায়?

    সুশোভন বলল, ‘নিশ্চয়ই যাবে৷ আমরা ব্যবস্থা করে দেব৷ পিকুর স্কুলটা কি বাড়ি থেকে দূরে?’

    রিম্পা ঘাড় নেড়ে বলল, ‘খুবই কাছে৷ ওই তো বাঁ হাতের গলিটা ধরে দশ পা এগোলেই স্কুল৷ আর স্কুলের গায়েই জয়ন্তর দোকান৷’ রিম্পাও এগোচ্ছিল ওদের সঙ্গেই৷

    তখনই লগ্নজিতার ফোনে একটা কল এল৷ ফোনটা রিসিভ করেই লগ্নজিতা বলল, ‘হ্যাঁ কৌশিক বলো৷’ কৌশিকের গলার স্বরে বেশ বোঝা যাচ্ছে ও ভীষণ উত্তেজিত৷ শ্বাসপ্রশ্বাসের দ্রুত ওঠানামা ফোনের এ প্রান্তে থেকেও অনুভব করল লগ্নজিতা৷

    কৌশিক বলল, ‘তোমার এলাকার এক স্কুল স্টুডেন্ট ভরতি হয়েছে আমার হসপিটালে৷ ড্রাগসের ওভারডোজ মনে হচ্ছে৷ বাঁচবে কি না বলতে পারছি না৷’

    লগ্নজিতা বলল, ‘ট্রিটমেন্ট শুরু করো, আমি সুশোভনকে পাঠাচ্ছি ফর্মলিটিজ পূরণ করতে৷’

    সুশোভন কিছু বলার আগেই লগ্নজিতা বলল, ‘তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাও৷ আমি ম্যানেজ করে নেব৷’ সুশোভন কিছু বলার আগেই লগ্নজিতা বলল, এ’টা আমার অর্ডার৷ অযথা টাইম ওয়েস্ট কোরো না৷ আর শোনো, তোমাদের থানায় আমি কদিন বসছি, নিজের অফিসে বসে থাকলে চলবে না৷’ সুশোভন জানে, লগ্নজিতা ম্যাডামের এটা বিশেষ স্টাইল, যখন যে চত্বরের কেস, সেই চত্বরের লোকাল থানার একটা ঘরে উনি ঘাঁটি গাড়েন৷ এস.আই. হিসেবে এই থানায় জয়েন করার পরেই এটা শুনেছিল ও৷

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }