Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤶ ⤷

    শয়তানের কারসাজি

    সুবর্ণা বেশ কয়েকবার ঘুরে গেছে মেয়ের ঘর থেকে৷ এত বেলা অবধি ঘুমানো ঋতির অভ্যেস নয়৷ ভোরে উঠে এক্সারসাইজ না করলে ওর দিন শুরু হয় না৷ আজ ছুটির দিন বলে বেলা দশটা অবধি ঘুমাবে এমন নয়৷ কাল ডিনার করল না, বলল, খেতে ইচ্ছে করছে না৷ কী হল মেয়েটার? সুবর্ণা মেয়ের কপালে আলতো করে হাত ছুঁইয়ে দেখল জ্বর আছে কি না৷ দেখল গা ঠান্ডা৷ ঋতি চোখ পিটপিট করে তাকিয়ে বলল, ‘মা, পুরুষরা কি জন্মগত মিথ্যাবাদী হয়? বাবাও কি তা-ই ছিল?’

    আচমকা এমন প্রশ্নের সম্মুখীন হবে, ধারণা ছিল না সুবর্ণার৷ সত্যজিতের কোনো কথা কোনোদিন এ বাড়িতে উঠতে দেয়নি সুবর্ণা৷ মেয়ের সারনেম অবধি পালটে দিয়েছিল ডিভোর্সের পরেই৷ এ বাড়িতে একটা ছবি, কোনো স্মৃতি অবধি রাখেনি সুবর্ণা৷ মেয়েও একটু বড়ো হবার পরে আর কখনো বাবার কথা জিজ্ঞাসাও করেনি কোনোদিন৷ ইন ফ্যাক্ট, বাবার মুখটা অবধি সঠিক মনে নেই ঋতির৷ তাহলে এখন এত বছর পরে হঠাৎ বাবা শব্দটা উচ্চারণ করল কেন ঋতি?

    সুবর্ণার ভ্রূর ভাঁজে বিরক্তিসূচক একটা ভঙ্গিমা নিজের অজান্তেই ফুটে উঠল৷ তবুও অভিজ্ঞতা দিয়ে সেটাকে সামলে নিয়ে বলল, ‘হঠাৎ এ কথা? সব পুরুষ মিথ্যে বলে এমন ভুল ধারণা তোর হল কেন? এই তো আমার ফোটোগ্রাফির গ্রুপের সায়ন্তন, এতটাই ভদ্র ছেলে, ভাবা যায় না৷ মিথ্যে দূরে থাক ও কোনোদিন কারো এক টাকা ঠকিয়ে নেয়নি৷ আর পৃথিবীর সব পুরুষ ওই মানুষটার মতো এমন ভাবার কারণ কী? মিথ্যে কথার সঙ্গে পুরুষ-মহিলার কোনো ব্যাপার নেই৷ এটা মানুষের ওপরে নির্ভর করে৷ আমার কলিগ দ্বিতীয়া জীবনে একটা সত্যি কথা বলেছে কি না সন্দেহ করি আমরা৷’

    ঋতি চোখ বন্ধ করে বলল, ‘কে জানে! আমার জীবনের দুজন পুরুষই মিথ্যেবাদী প্রমাণ হল কি না তাই বলে ফেললাম৷’

    সুবর্ণা বলল, ‘তোর মনে আছে বাবাকে?’

    ঋতি হেসে বলল, ‘না, সেভাবে নেই৷ শুধু খবরের কাগজ পড়ত খুব, আর দ্র&ত পায়চারি করত, রেগে গেলে জিনিস ছুড়ে দিত৷ আর সেভাবে কিছু মনে পড়ে না৷ আমায় বলত, খবরের কাগজ পড়বি, নিজেকে আপডেট রাখবি৷ মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে বলত, ক্ষমা করিস৷ মা, একটা প্রশ্ন করব? বাবা ঠিক কী অন্যায় করেছিল? তুমি কি বাবার সঙ্গে জাস্টিস করেছিলে? না মানে এমন কী অন্যায়, যেটা ক্ষমার অযোগ্য?’

    সুবর্ণা বলল, ‘অন্যায়টা না-জানাই ভালো৷ আরেকটা কথা, ওই মানুষটার নাম এ বাড়িতে উচ্চারিত না হলেই খুশি হব৷’

    আড়মোড়া ভেঙে ঋতি বলল, ‘সত্যজিৎ রে বিখ্যাত লোক, আরেকজন সত্যজিৎ হলেন কুখ্যাত৷ সুবর্ণা গম্ভীর স্বরে বলল, আর কোন পুরুষের মিথ্যে বলার কথা বলছিলিস তুই? তোর কোনো ফ্রেন্ড? কী যেন নাম ছেলেটার— উৎপল তা-ই না?’

    ঋতি ধড়ফড় করে উঠে বলল, ‘মা, তুমি কী করে জানলে? কে বলল?’

    সুবর্ণা হেসে বলল, ‘তুই ফোনে রাত অবধি কথা বলিস, পাশের ঘর থেকে একটু-আধটু শুনতে পাই৷ তখনই নামটা কানে এসেছিল৷ তোর ফ্রেন্ড নাকি বিশেষ কেউ?’

    ঋতি অপলক তাকিয়ে আছে মায়ের দিকে৷ আজও মা-কে ও বুঝল না৷ অদ্ভুত নিস্পৃহ মহিলা৷ আবার অসম্ভব যত্নশীল৷ ভোরে রোজ ওর ঘরে ঢুকে এসি-র টেম্পারেচার অ্যাডজাস্ট করে, গায়ে ঢাকা দিয়ে, মাথায় আলতো করে হাত বুলিয়ে জলের জাগ চেক করে যায় মা৷ ও কী খাবে, কী পরবে, সেদিকেও যত্নশীল নজর মায়ের৷ অথচ ঋতির দারুণ রেজাল্টেও মায়ের যেমন এক্সপ্রেশন, কোনো সাবজেক্টে কম পেয়ে গেলেও মায়ের এক্সপ্রেশন একই৷ কোনো উত্তেজনা যেন স্পর্শ করতে পারে না মা-কে৷ বন্ধুরা প্রায় বলে, ওরে বাবা, রেজাল্ট খারাপ হলে মা মেরে পিঠের ছাল তুলে দেবে৷ না, ঋতির মা কোনোদিন ওর গায়ে হাত তোলেনি৷ জোরে বকেনি অবধি৷ ঠান্ডা গলায় নিরুত্তাপ স্বরে কিছু কথা বলে মা, সেগুলো মারের থেকেও বেশি আতঙ্কের ঋতির কাছে৷

    বাদবাকি মা নিরুত্তাপ৷ ঋতি বলল, বিশেষ বন্ধুই বলতে পারো৷

    সুবর্ণা হেসে বলল, ‘তো সে কি তোমায় এখন থেকেই মিথ্যে বলছে? সম্পর্কের শুরুটাই হচ্ছে মিথ্যে দিয়ে?’

    ঋতি ভ্রূ কুঁচকে বলল, তা-ই তো মনে হচ্ছে, মা৷ তার বেশ কিছু মিথ্যে আমি ধরতে পারছি৷ আর কিছু সে আড়াল করতে চাইছে৷

    সুবর্ণা বলল, ‘যদি বোঝো, ভুল ট্রেনে উঠে পড়েছ, ওই ট্রেনে তুমি কোনোদিন গন্তব্যে পৌঁছাতে পারবে না, তাহলে পরের স্টপেজেই ট্রেন থেকে নেমে পড়বে৷ স্টেশনটা একটু অচেনা ঠেকবে হয়তো৷ কিন্তু জিজ্ঞাসাবাদ করেও পরের ট্রেন ধরে বাড়ি ফেরার রাস্তা থাকবে৷ ভুল ট্রেনে যত এগোবে, ফিরতে তত সমস্যা হবে৷ তাই পারলে সময় থাকতে সঠিক ট্রেনে উঠে যাত্রা শুরু করো৷ না হলে আর কিছুই না, সময় নষ্ট হবে৷

    ঋতি বলল, মা,তুমি কেন আর অন্য ট্রেন ধরোনি? দাদুর ওপরে অভিমান করে?

    মা হেসে বলল, অভিমান বড়ো জটিল একটা অনুভূতি৷ এ নিজেই জানে না কার ওপরে করা উচিত আর কার ওপরে নয়৷ তাই অমন জটিল বিষয়ে নাক গলাই না আমি৷ আমি নিজের পায়ে চলছি, ট্রেন-বাস ছাড়াই বেশ চলছে৷ তাই আর অযথা ছুটোছুটি করে ট্রেন ধরতে যাইনি৷

    ঋতি দেখল মায়ের চোখে একটা ক্লান্তির ছায়া৷ হয়তো মা একেবারেই চায় না, ঋতি এটা নিয়ে কথা বলুক৷ সুবর্ণা কারো প্রাইভেসিতে ইন্টারফেয়ার করার মানুষ নয়৷ এমনকী মেয়েকেও অবাধ স্বাধীনতা দিয়েছে৷ ঋতি বলল, ‘মা, তুমি উৎপল সম্পর্কে কিছু জানতে চাইলে না তো? ছেলেটা কী করে, কোথায় থাকে? কিছুই তো জানতে চাইলে না৷’

    সুবর্ণা জানালার পরদাগুলো সরাতে সরাতে বলল, ‘তোর বয়েস তো মাত্র আঠারো প্লাস৷ তুই তো এখুনি বিয়ে করবি না৷ আমি অন্তত দেব না৷ আমি আটাশ-ত্রিশের আগে বিয়ে দিতে চাই না তোর৷ এখন তুই যদি তার আগেই বিয়ে করিস তাহলে সে জীবনের দায়িত্ব শুধুই তোর৷ সেখানে ছেলে কেমন? কী করে? এসব জেনে আর লাভ নেই৷ আর যদি মিনিমাম আটাশ বছরে গিয়ে নিজে এস্টাবলিশড হয়ে বিয়ে করিস তাহলে অবশ্যই তুই ঠিক সিদ্ধান্ত নিবি বলেই আমার বিশ্বাস৷’

    ঋতি বলল, ‘মা, উৎপল আমার ফ্রেন্ড নয়৷ আমি ওকে ভালোবাসি৷’

    সুবর্ণা একটু থমকে বলল, ‘তো অসুবিধা কী? তোর জীবন, তুই বুঝবি, কার সঙ্গে তুই ভালো থাকবি৷ যদি বুঝিস, বিয়ের পরে অ্যাডজাস্ট করতে পারছিস না, তখন ভাববি৷ বাইরে থেকে মানুষ চেনা তো সহজ নয়, ঋতি৷ তাই আমি পছন্দ করলে যে সে ছেলে যুধিষ্ঠির হবে আর তুই করলে সে চূড়ান্ত খারাপ— এই মতবাদে আমি বিশ্বাসী নই৷’

    ঋতি বলল, ‘মা, আমি সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছি, উৎপল আমায় অনবরত মিথ্যে বলছে৷ একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে বলছে৷’

    সুবর্ণা নরম গলায় বলল, ‘তবে বেরিয়ে এসো৷ প্রথম প্রথম একটু কষ্ট হবে৷ রোজকার কথা বলা বা দেখা করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল৷ কিছু একটা নেই নেইয়ের ফিলিংস আসবে৷ ওটাকে ইগনোর করতে হবে একটু কষ্ট করে৷ ওই অনুভূতিটাকে ওভারকাম করে উঠলেই তুমি জয়ী হবে৷ এর মধ্যে হয়তো ছেলেটা আবারও পাঁচটা কথা বলে তোকে ইমপ্রেস করার চেষ্টা করবে৷ তখন তুই আবারও ভাবতে বসবি, ভাববি আরেকটা সুযোগ হয়তো দেওয়া উচিত৷ দ্বিতীয় সুযোগ দেওয়ার পরে তার অপরাধ করার সাহসটা আরেকটু বাড়বে৷ কারণ স্বভাব পরিবর্তন হয় না মানুষের৷ তখন সে আরও মিথ্যে তোকে গুছিয়ে পরিবেশন করবে, তুই আবার ধরতে পারবি৷ তখন তোকে সিদ্ধান্ত নিতে হবে, এই মিথ্যে নিয়ে বাঁচবি নাকি পরিত্যাগ করার মতো মনের জোর তোর থাকবে তখন৷ এগুলো লাইফের একেকটা পার্ট৷ বাইরের কেউ শেখাতে পারে না৷ নিজেকে ঠেকে এবং ঠকে শিখতে হয়৷ চল আমি এলাম৷ অফিসের পরে একটা ফোটো এগজিবিশনে যাবার ইচ্ছে আছে৷’

    ঋতি বলল, ‘মা থ্যাঙ্ক ইউ৷’

    সুবর্ণা বেরিয়ে গেল৷ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কেন ঋতি আজ ওর বাবার কথা জিজ্ঞাসা করল৷ এতগুলো বছর মেয়েটাকে আগলে রেখেছিল, ওই ছায়াই পড়তে দেয়নি কখনো৷ তাহলে এত বছর পরে কেন মনে পড়ল সত্যজিৎকে ওর? তবে কি মেয়ে আঠারো পেরোতেই যোগাযোগ করেছে মেয়ের সঙ্গে? ডিভোর্সের শর্তই ছিল, কোনো অ্যালুমনি লাগবে না, কিন্তু মেয়ের সঙ্গে কখনো যোগাযোগ করবে না ও৷ সেই শর্তেই থানায় যায়নি সুবর্ণা, এত বড়ো অন্যায়কে চেপে গিয়েছিল ও শুধুমাত্র ঋতিকে ওর নাগাল থেকে সরাবে বলে৷ নিজেও এতগুলো বছরে কোনো খোঁজ নেয়নি লোকটার৷ সত্যজিৎও অবশ্য ওর কথা মেনেই কোনো যোগাযোগ করেনি ওদের সঙ্গে৷ তাহলে ঋতি আজ কেন বাবার কথা তুলল? কেন বলল, সব পুরুষই মিথ্যাবাদী হয়? সত্যজিৎ যে নিজের চারিদিকে মিথ্যের বলয় তৈরি করেছিল— এটা তো ঋতির জানার কথা নয়৷ বুকটা কেঁপে উঠল সুবর্ণার৷ তাহলে কি সত্যজিৎ এসে আবার কোনো নতুন গল্প দিল ওকে? মিথ্যে বলতে আর মানুষকে কনভিন্সড করতে ওর জুড়ি মেলা ভার৷ ঋতি কেন আচমকা বলল, ‘বাবার সঙ্গে যদি আচমকা দেখা হয় কখনো, কী বলবে তুমি?’ তবে সুবর্ণার বিশ্বাস, ঋতি সত্যজিতের মিথ্যে গল্প বিশ্বাস করবে না৷ নিজের ব্যাগ গোছাতে গোছাতে আনমনা হয়ে গিয়েছিল৷ বাবার ডাকে সংবিৎ ফিরে পেতেই শুনতে পেল বাবা বলছে, ‘দিদিভাই কাল রাতে কেন ডিনার করল না রে? শরীর খারাপ?

    সুবর্ণা হালকা গলায় বলল, ‘একদিন ডিনার করতে ইচ্ছে হয়নি হয়তো৷ জোর করে খাওয়ানোর দরকার কী? জোর করে কোনো কিছুই করা উচিত নয়৷ ইচ্ছের বিরুদ্ধে খেলে অমৃতও বিষের মতো কাজ করবে৷’

    বাবা অপরাধীর মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল৷ বাবার এই মুখটা দেখলে কোথায় যেন চিড়চিড়ে জ্বালাটা একটু কমে সুবর্ণার৷ বাবাকে যেদিন বলেছিল, সত্যজিৎকে বিয়েটা করবে না, সেদিন ওর প্রফেসর বাবা মানুষ চেনার অহংকারে ডগমগ করতে করতে বলেছিল, ‘বিয়ে আমি সত্যজিতের সঙ্গেই দেব৷ আমি ওকে কথা দিয়ে দিয়েছি৷’ সুবর্ণার হাতে বসানো শিউলি গাছটা সেদিন এক-উঠোন ফুল দিয়েছিল৷ সেদিকে তাকিয়ে সুবর্ণা বলেছিল, ‘আমার জীবনে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই, বাবা? বাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, না নেই৷ আমি তোমায় মানুষ করেছি, আমি জানি, তুমি কোনটাতে ভালো থাকবে৷ স্তম্ভিত হয়ে তাকিয়েছিল বাবার দিকে৷ সেদিক থেকে চোখ সরিয়ে ঝরে-যাওয়া শিউলিগুলোর দিকে অপলক তাকিয়েছিল সুবর্ণা৷ মাটিতে গড়াগড়ি-খাওয়া শিউলিগুলোর সঙ্গে সেদিন নিজেকে একাত্ম করতে পেরেছিল ও৷ যার নিজের ইচ্ছের মূল্য নেই, গাছে থাকব মনে করলেও আশ্রয়ছিন্ন হয়ে পড়তেই হয় মাটিতে৷ সেদিন থেকে সুযোগ পেলেই বাবাকে একটা-দুটো কথা শুনিয়ে দেয় সুবর্ণা৷ জানে, বাবা নিজেও কষ্ট পায় ভুল মানুষ নির্বাচনের জন্য৷ তবুও কোথায় যেন একটা বিজবিজে রাগ মাঝে মাঝেই মাথাচাড়া দেয়৷ ঋতির সত্যজিৎ সম্পর্কে কৌতূহলই ওই রাগটাকে আরও উসকিয়ে দিল৷ ঋতির ধারেকাছে আসবে না কথা দিয়েও কি কথা রাখল না শয়তানটা?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }