Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤶ ⤷

    এ ঘরে মৃত্যুর গন্ধ

    সুশোভন বলল, ‘ম্যাডাম এগুলো কী দেখছেন?’

    লগ্নজিতা ইশারায় চুপ করতে বলল৷ দু-তিন দিন দরজা বন্ধ থাকায় ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছে৷ ঘরের মধ্যে মৃত্যুর নিস্তব্ধতা৷ কদিন আগেই এই ঘরে একটা জলজ্যান্ত লোক চলাফেরা করত, আর আজ ওদের দুজনের নিশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না৷ লগ্নজিতা জানলাগুলো খুলে দিল, নিজে কাঠের চৌকিটার ওপরে উঠে দাঁড়াল৷ সুশোভনকে বলল, ‘বাইরের গলি দিয়ে হেঁটে যাও এদিকে তাকাতে তাকাতে৷ দেখো তো দেখতে পাও কি না আমায়৷’

    সুশোভন বাইরে গিয়ে তপনের ঘরের দেওয়াল ঘেঁষে বার দুয়েক হেঁটে গেল, ঘরে ঢুকে বলল, ‘ম্যাডাম, ভিতরের ওই আলনা আর ওই কাঠের চেয়ারটা ছাড়া ঘরের কিছুই দেখা যাচ্ছে না বাইরে থেকে এই জানালা দিয়ে৷ কোনোভাবেই খাটে কে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে দেখা সম্ভব নয়৷’

    লগ্নজিতা উত্তেজিত হয়ে বলল, ‘এগজ্যাক্টলি৷ তাই বাইরের জানালা দিয়ে দেখতে পেয়েছে, বডি ঝুলছে, এটা মিথ্যে কথা৷ এবারে দরজা-জানালা খুলে দিলাম৷ আমি ওই সেম পজিশনে দাঁড়াচ্ছি৷ তুমি আবার ওই পদ্ধতিতেই দেখো, দরজা দিয়ে দেখা যাচ্ছে কি না৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, কোনোভাবেই ঘরের বাইরে দাঁড়িয়ে খাটের ওপরে দেখা সম্ভব নয়৷ কারণ খাটটা যে কোণে রাখা হয়েছে, সেখান থেকে বাইরে দেখা যায় না৷’

    লগ্নজিতা বলল, ‘হ্যাঁ৷ তার মানে কাউকে ভিতরে ঢুকতে হয়েছিল তপনের বডি ঝুলন্ত অবস্থায় দেখার জন্য? সেই লোকটা কে?’

    ‘তার মানে জানালা-দরজা খোলা অবস্থায় ঘরের খাটে বসে ঠিক কী হচ্ছে, সেটা দেখা সম্ভব নয়৷ খেয়াল করে দেখো, এত বড়ো ঘরে জানালা মাত্র ওই একটা৷ আর দরজাটাও যথেষ্ট ছোটো৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, ওই যে তপন বলেছিল না, জয়ন্ত মারা যাবার দিনে, জানালা-দরজা বন্ধ থাকলে আমার ঘরে বসে বাইরে আগুন লাগার আওয়াজও শোনা যাবে না৷ এত মোটা দেওয়াল আমার ঘরের৷ আসলে পুরোনো আমলের স্কুলবাড়ির অংশ বলেই হয়তো এমন ডিজাইন৷’

    সুশোভন বলল, ম্যাডাম কাঠের আলমারি ঘেঁটে এই যে এটা পেলাম৷’

    লগ্নজিতা বলল, ‘ডায়েরি লিখতেন নাকি? নিয়ে নাও সঙ্গে৷ ও হ্যাঁ খুঁজছ যখন দেখো তো কোনো ব্যাঙ্কের বই পাও কি না৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, এর পাঞ্জাবি পরার শখ ছিল দেখছি৷ আলমারিতে পাঞ্জাবি রয়েছে বেশ কিছু৷ সিনেমার টিকিট রয়েছে ম্যাডাম অনেকগুলো৷’

    লগ্নজিতা বলল, ‘ফোনটা পাও কি না দেখো তো আর একবার খুঁজে৷’

    সুশোভন বলল, ‘না ম্যাডাম, ওটা তখনো পাওয়া যায়নি৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, চিঠি রয়েছে কতগুলো৷’

    লগ্নজিতা বলল, ‘বলো কী? এই স্মার্টফোনের যুগে চিঠি কীসের? এনিওয়ে, যা পেয়েছ তুলে নিয়ে চলো৷ ওই প্রত্যক্ষদর্শী যে জানালা দিয়ে ঝুলন্ত বডি দেখেছিলেন, তাঁকে একবার ধরতে হবে৷ সুশোভন বলল, ‘ম্যাডাম, ওই লোকটি ডাঁহা মিথ্যে বলল৷’

    তপনের ঘরের তিনটে ঘর পরেই সাক্ষী অরুণের বাড়ি৷ আচমকা লগ্নজিতা আর সুশোভনকে দেখে একটু বেশিই বিরক্ত হয়ে বলল, ‘এই কারণেই আজকাল আর মানুষ কারো কোনো উপকার করে না৷ একটা মিসহ্যাপ দেখেছিলাম তাই থানায় ফোন করে জানিয়েছিলাম৷ আমাদের চেয়ারম্যানকেও জানিয়েছিলাম৷ এখন আপনারা যদি রোজই জিজ্ঞাসাবাদের নামে টর্চার করেন তাহলে আর কেউ কোনো হেল্প করবে আপনাদের? আরে আমার বাড়ির একটা প্রাইভেসি নেই নাকি? ছুটির দিন মানেই আমি পুলিশ অ্যাটেন্ড করব?’

    লগ্নজিতা বলল, ‘কবার পুলিশ অ্যাটেন্ড করলেন আপনি?’

    অরুণ উত্তেজিত হয়ে বলল, ‘এই তো পরশু দিন রুদ্রজ্যোতি বলে একজন প্রাইভেট ডিটেকটিভ এসেছিলেন সল্টলেক থানার পুলিশদের সঙ্গে নিয়ে৷ জিজ্ঞাসাবাদ করে গেলেন৷’

    লগ্নজিতা কঠিন গলায় বলল, ‘আমি ওই একই উত্তর শুনতে চাইছি না৷ আপনি কখন কীভাবে দেখলেন, তপন মহান্তি সুইসাইড করেছে?’

    অরুণ একটু থমকে বলল, ‘দেখুন ম্যাডাম, আমার ভোরে উঠে ওয়াকে যাওয়াটা একটা স্বভাব৷ তো সেদিনও ওই চারটের সময় ওয়াকে বেরোচ্ছিলাম৷ তখনই দেখলাম, তপনদার ঘরে লাইট জ্বলছে৷ জানালা খোলা৷ স্বাভাবিকভাবে তাকাতেই দেখি, সিলিং ফ্যান থেকে বডি ঝুলছে৷’

    লগ্নজিতা বলল, ‘আপনার ঠিক মনে আছে, জানালা দিয়েই দেখেছিলেন? ঘরের ভিতরে ঢোকেননি?’

    অরুণ বিরক্ত হয়ে বলল, ‘এতে মনে রাখার কী আছে? এই তো পরশুর ঘটনা৷ একদিনে ভুলে যাব?’

    লগ্নজিতা বলল, ‘আসুন অরুণবাবু৷ তপন মহান্তিকে ঠিক কোন জানালা দিয়ে দেখেছিলেন, একবার দেখাবেন৷’

    অরুণ থতমত খেয়ে বলল, ‘কী মুশকিল, ওই ঘরে জানালা তো একটাই৷ কী এমন রাজমহল ওটা৷’

    লগ্নজিতা উঠে দাঁড়িয়ে বলল, ‘আসুন দেখাবেন৷’

    অরুণবাবু পায়ে চটিটা গলিয়ে বলল, ধুর মশাই, চলুন৷’ তপন মহান্তির জানালার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক একটু ঘাবড়ে গিয়ে বলল, এ মা, এখান থেকে আজকে তো সিলিং ফ্যানটা দেখাই যাচ্ছে না৷’

    লগ্নজিতা বলল, সুশোভন ওঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে চলো৷ পুলিশকে ভুল তথ্য দিয়ে আইনকে প্রতারিত করেছেন উনি৷

    অরুণ কাঁদো কাঁদো গলায় বলল, ‘ম্যাডাম, আমি কোনো দোষ করিনি৷ আমি সত্যিটা বলতে ভয় পেয়েছিলাম৷’

    লগ্নজিতা বলল, ‘নো প্রবলেম, থানায় বসে বা কোর্টে গিয়ে বলবেন৷’

    অরুণ হাত জোড় করে বলল, ‘ম্যাডাম, ক্ষমা করুন৷ আমি বলছি আপনাকে সত্যিটা৷ আমার স্ত্রী বলেছিল, এসব বলতে গেলেই পুলিশ উলটে তোমাকেই ফাঁসিয়ে দেবে৷ তাই আমি রাতে চেপে গিয়েছিলাম৷ কিন্তু সারারাত ছটফট করে শেষ পর্যন্ত ভোরবেলা ফোন করতে বাধ্য হই৷’

    লগ্নজিতা বলল, ‘সবটা বলুন৷’

    অরুণ বলল, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি৷ আমাদের এখন একটা প্রোজেক্টে প্রবলেম চলছে৷ তাই রোজই ফিরতে দেরি হচ্ছে৷ ফেরার পথে দেখতাম, তপনদা স্কুলে টহল দিয়ে ঘরে ঢুকছে৷ রোজই কথা হত৷ তপনদার সবেতে খুব আগ্রহ ছিল৷ একটা ফোন নিয়ে এদিক-ওদিক ভিডিয়ো করে বেড়াত৷ আমি ফেরার সময় রোজই বলত, আজও বারোটা বাজল নাকি? বউ এবারে মারবে তোমায় অরুণ৷ আজ প্রায় ছয় বছর দেখছি লোকটাকে৷ পরিচয় ভালোই হয়ে গিয়েছিল৷ তাই গল্প হত টুকিটাকি৷ আগে আমি স্কুলের ম্যানেজিং কমিটিতেও ছিলাম৷ বছর তিনেক হল, সেই পদ থেকে নিজেকে মুক্তি দিয়েছি৷ তো তার আগের দিনও জয়ন্তকে কে খুন করতে পারে নিয়ে কথা হচ্ছিল৷ তপনদা বলেছিল, সব ভিডিয়ো করা আছে৷ রাতের অন্ধকারে ওর দোকানে কী হত, সব আমি জানি৷ আমায় চাকরি নিয়ে হুমকি দিলেই তাস ফেলে দেব৷ আমি বলতাম, এই স্কুলটা শুধু পলিটিক্স করে শেষ হয়ে গেল৷ পরশু দেখলাম, দরজা হাট করে খোলা৷ ঘরে লাইট জ্বলছে৷ তপনদা দরজার সামনে চেয়ারে বসে নেই৷ স্কুলের গেটেও নেই৷ তাই ঘরে ঢুকে ডাকলাম, তপনদা? দেখি, সিলিংয়ে ঝুলছে৷ ঘাড় ঝুলে রয়েছে৷ বুঝতে পারলাম, মারা গেছে৷ ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল৷ ছুটে বাড়ি ঢুকে যাই৷ তখন ঘড়িতে একটা বাজে৷ বউ ঘুমিয়ে পড়েছিল৷ চাবি খুলে বাড়িতে ঢুকি রোজই৷ বউকে ঘুম থেকে তুলে পুরো ঘটনাটা বললাম৷ আমার স্ত্রী বলল, এসব থানায় বলতে যেয়ো না, শেষে তোমায় ফাঁসিয়ে দেবে৷ আমার স্ত্রী-র কোনো আত্মীয়কে এভাবেই পুলিশ নাকি ফাঁসিয়ে দিয়েছে৷ সারারাত ছটফট করে, শেষে ভোরবেলা হাঁটতে বেরোলাম৷ তখনই দেখেছি বলে সবাইকে ডাকলাম৷ পুলিশেও খবর দিয়েছিলাম৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল ম্যাডাম, বিছানার ওপরে বা পাশে কোনো টুল কাত অবস্থায় পড়ে ছিল না৷ তপনদার যা হাইট, তাতে করে চৌকি থেকে সিলিংয়ে নাগাল পাওয়া অসম্ভব৷ তাই আমার ধারণা কেউ মেরে টাঙিয়ে দিয়ে গেছে৷ বিশ্বাস করুন, তপনদার মতো শত্রুহীন মানুষ যদি খুন হয়ে যায় তাহলে আমাদের জীবনেরও কোনো গ্যারেন্টি নেই৷’

    লগ্নজিতা বলল, ওঁর কোনো আত্মীয় ছিল নাকি?’

    অরুণ বলল, ‘না ম্যাডাম তেমন, আত্মীয়ের কথা তো কখনো বলতে শুনিনি৷ একদিন বলেছিল, মহিলার চক্করে পোড়ো না অরুণভায়া৷ এরা দিনের বেলাতেও স্বপ্নে আসে৷ আমি বলেছিলাম, যে স্বপ্নে আসছে, তাকে বিয়ে করে ঘরেই নিয়ে এসো৷ হেসে বলেছিল, চালচুলোহীন লোককে কি ওসব সুন্দরী বিয়ে করে? আমি বলছিলাম, তো সে সুন্দরীটি কে? উনি বলেছিলেন, পরস্ত্রী৷ বলেই হেসেছিল৷’

    লগ্নজিতা বলল, ‘তেমন কোনো মহিলার সঙ্গে ওঁর হূদ্যতা দেখেছিলেন নাকি?’ অরুণ একটু ভেবে বলল, ‘না ম্যাডাম৷ তবে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছিলেন কি না জানি না, তপনদার বডিটা একটা রেড কালারের শিফন শাড়িতে ঝুলছিল৷ ওই শাড়ি কিন্তু তপনদার ঘরে বেমানান৷ ঘরটাও বেশ অগোছালো ছিল৷ কিছু যেন খোঁজা হয়েছিল ঘরে৷

    একজন অবশ্য প্রায় আসত৷ কিন্তু সে থাক৷’

    লগ্নজিতা বলল, ‘অরুণবাবু, ভয় পাবেন না প্লিজ৷ আপনারা হেল্প না করলে আমরা খুনের কিনারা করব কী করে? আচ্ছা, ঘরের কোণে ইঞ্জেকশন সিরিঞ্জ দেখেছিলেন?’

    অরুণ বলল, ইঞ্জেকশন সিরিঞ্জ? কী বলছেন আপনি? তপনদার ইঞ্জেকশন ফোবিয়া আছে, মশাই৷ অত বড়ো দামড়া লোক টেডভ্যাক নিতে গিয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিল৷ স্কুলে একবার পুরোনো জং-পড়া শিকে হাত কেটে গিয়েছিল ওর৷ আমিও সেদিন স্কুলে ছিলাম একটা মিটিংয়ে৷ আমরাই বলেছিলাম, একটা ইঞ্জেকশন নিয়ে নিতে৷ একজনকে ডাকা হয়েছিল ইঞ্জেকশন দিতে, তপনদার সে কী কান্না৷ আমরা হেসে বাঁচি না৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, তাহলে উনি ড্রাগসের জন্য সিরিঞ্জ ইউজ করতেন না৷’

    লগ্নজিতা বলল, ‘নো সুইসাইড, ‘এটা সাজানো মার্ডার৷’

    অরুণ বলল, ‘এটাই আমার প্রশ্ন খুনটা করবে কে? এবং কেন?’

    লগ্নজিতা বলল, ‘জয়ন্ত খুনের সাক্ষী এই অপরাধে৷’

    অরুণ বলল, তাই বলে এমন নিরপরাধ মানুষকেও খুন হতে হয়, ম্যাডাম? তপনদা প্রায় বলত, বুঝলে অরুণ, আর বছর দশেক চাকরি করব, তারপর যা জমবে, সেটা নিয়ে ব্যাঙ্কে রাখব৷ খাওয়াটা চলে যাবে৷ আমি বলতাম, তারপর করবেটা কী? তপনদা বলত, বাউল হব৷ বাউল গান গাইব কোপাই নদীর ধারে বসে৷ এটা তপনদার স্বপ্ন ছিল৷’

    লগ্নজিতা বলল, ‘কিন্তু হিসেব তো মিলছে না, অরুণবাবু৷ ওনার অ্যাকাউন্টে গত ছয় দিনে প্রায় লাখখানেক টাকা ঢুকেছে৷’

    অরুণ বলল, ‘কিন্তু ওঁকে টাকাটা দেবে কে? তিনকুলে তো কেউ ছিল না৷’

    লগ্নজিতা বলল, ‘চলো সুশোভন৷ অরুণবাবু কোনো অ্যাবনর্ম্যাল জিনিস দেখলে প্লিজ জানাবেন৷’

    তপন মহান্তির ঘরে তালা দিয়ে চাবিটা পকেটে রেখে গাড়িতে গিয়ে উঠল লগ্নজিতা৷ সুশোভন বলল, ‘ম্যাডাম ইউরেকা৷ এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দেখুন৷ মাইনের দশ হাজার টাকা ছাড়া ফার্স্ট কুড়ি হাজার ঢুকেছে জয়ন্ত প্রামাণিকের মৃত্যুর পরের দিন৷ ম্যাডাম, আমি বলছি, লোকটা জয়ন্ত প্রামাণিকের খুনের একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিল৷’

    লগ্নজিতা বলল, ‘হিসেব খুব পরিষ্কার, সুশোভন৷ অরুণবাবু বললেন, তপনের ভিডিয়ো করার নেশা৷ সকালে যখন আমরা স্কুলে গেলাম তখনই তপন জানতে পারল, পিনাক ধরা পড়েছে ড্রাগস বিক্রি করতে গিয়ে৷ তখনই সবাই জানত, এই ড্রাগ কোথায় পেল, খুঁজতে গিয়ে আমি জয়ন্তর দোকানটা সিল করব৷ ওকেই ধরব ওই চকোলেট বিক্রির জন্য৷ তপন মহান্তি তখনই অঙ্ক কষে ফেললেন৷ তারপর সারাদিন নজর রাখলেন, ভিডিয়ো করলেন জয়ন্তর যাওয়া-আসা সব৷ এমনকী জয়ন্ত খুনের ভিডিয়ো যদি তপনের কাছে থাকে, আমি আশ্চর্য হব না৷ তারপর শুরু হল খুনিকে ব্ল্যাকমেইল৷ খুনি টাকা দিতে শুরু করল৷ চাহিদা বাড়ছিল তপনের৷ দেখো লাস্ট বার টাকার পরিমাণ বেশি৷ তারপরেই খুনি সিদ্ধান্ত নিয়েছিল, একে মেরে দিতে হবে৷’

    কিন্তু ম্যাডাম, খুনি এমনভাবে কেন খুন করছে, যাতে কখনো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট, কখনো মনে হচ্ছে সুইসাইড৷ মানে পদ্ধতিগুলো এত জটিল কেন?’

    লগ্নজিতা বলল, ‘তোমার বউ যদি রোজ মাছের ঝোল আর ভাত দেয়, ভালো লাগবে? মাছের কালিয়া, দই-মাছ খেতে ইচ্ছে করবে না? খুনিরও তেমনি নিত্যনতুন পদ্ধতিতে খুন করতে ভালো লাগে৷ তাতে একেঘেয়ে লাগে না৷ পুলিশও কনফিউশনে পড়ে যাবে, বিভিন্ন খুনের পদ্ধতি দেখে খুনিকে শনাক্ত করা মুশকিল হয়৷ এই আর কি! তপনের ডায়েরিতে তো দেখছি কাউকে একটা উদ্দেশ্য করে প্রেম নিবেদনের কবিতা লেখা৷’

    সুশোভন বলল, ‘এই যে বলল, একা মানুষ, বৈষ্ণবধর্মে দীক্ষিত৷’

    লগ্নজিতা বলল, ‘কী মুশকিল, বৈষ্ণবধর্মে প্রেম বিতরণ করতে শেখানো হয়েছে, তোমার মতো নতুন বউকে ফেলে খুনি ধরে বেড়াতে শেখানো হয়নি৷ আর চিঠিগুলো কার?’

    সুশোভন বলল, ‘পারুলিয়ার দিকের কোনো আশ্রম থেকে চিঠি আসত গুরুপূর্ণিমায়৷ আমন্ত্রণ জানানো হত শিষ্যদের৷ নাথিং সিরিয়াস৷’

    লগ্নজিতা বলল, ‘এখন প্রশ্ন হচ্ছে, তপনের বডি নামানোর পরে বেশ কিছু জিনিস বেপাত্তা হয়েছে৷ যেমন রেড শিফনের শাড়িটা ছিল না৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, আমার ধারণা, ওগুলো রুদ্রস্যার বা মিস্টার সান্যাল নিয়ে গেছেন তদন্তের খাতিরে৷ রুদ্রস্যারের কাছে ডুপ্লিকেট চাবিও তো আছে এই ঘরের৷ আপনিই দিতে বলেছিলেন তদন্তের সুবিধার্থে৷ আসলে ম্যাডাম, একই কেসে এতজন না ঢুকলেই হতো৷ অবশ্য এম.এল.এ সাহেব তো আবার ওঁকেই চাইছেন৷’

    লগ্নজিতা বলল, হ্যাঁ, এটা হতেই পারে৷ কারণ আমরা আসার আগেই ওরা এসেছিল৷ আর তোমাদের মেজবাবু তো নিজের কাজ অন্যের কাঁধে দিয়ে দিতে পারলে আর কিছুই চায় না৷ বডি নামানোর সময় বেসিক কাজগুলোও করেনি৷ যখনই দেখেছে আর দুজন উপস্থিত তখন উনি সিগারেট খেতে ব্যস্ত হয়ে পড়েছিলেন হয়তো৷ কিন্তু এগুলো কি নিছক কবিতা? নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো এক বনলতা সেন? বনলতা সেন কি আদৌ ছিলেন? নাকি কবির কল্পনা? লাল শিফনের শাড়ি, ভাঙা ক্লিপের টুকরো প্রমাণ করে, এ বনলতা আছে৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, বনলতা সেন আবার কে?’

    লগ্নজিতা বলল, ‘সুশোভন যদি কখনো ডুবে মরবে সিদ্ধান্ত নাও তাহলে যেন নদী বা সমুদ্রে যাবে না, বুঝলে? অবশ্যই ছোট্ট ডোবায় ডুববে৷ সেটাই হবে বনলতা সেনকে না-চেনার শাস্তি৷ হায় রে বাঙালি! আরে তুমি কবি জীবনানন্দ দাশকে চেনো না? ওঁর লেখা বিখ্যাত কবিতার নাম শোনোনি?’

    সুশোভন বলল, কেন চিনব না ম্যাডাম? আমি তো ছোটোবেলায় ভাবতাম, ট্রাম যে ধীর গতিতে চলে, তার সঙ্গে ধাক্কা খেয়ে একজন মারা গেলেন কী করে? না ম্যাডাম, ওটাও অ্যাক্সিডেন্ট ছিল না, সুইসাইড ছিল৷’

    লগ্নজিতা বলল, এই হচ্ছে পুলিশের রোগ৷ কবিতা থেকে সোজা সুইসাইড স্পটে গিয়ে থামবে৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }