Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤶ ⤷

    আবার খুন

    লগ্নজিতা চারটে ফোন নম্বর সুশোভনকে পাঠিয়ে বলল, ‘ট্র্যাক করো৷ আমি আজকে জলধরবাবু, উৎপল, রাঘব, রিম্পা আর অনীতা সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করব৷ আমরা অপরাধীকে চিনি না ঠিকই কিন্তু অপরাধী আমাদের সকলের ওপরে তীক্ষ্ণ নজর রাখছে, বুঝলে? সন্ধেতে বসি এদের নিয়ে৷ সব ক-টা জটিল জিনিস, বুঝলে?’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, এদিকে আবার একটা ঘটনা ঘটেছে, এইমাত্র ফোন করে পারিজাতস্যার জানালেন৷ রুদ্রজ্যোতিস্যারের ওপরে ছোট্ট করে একটা হামলা হয়েছে৷ উনি তপন মহান্তির ঘরের দিকে যাচ্ছিলেন তখন৷ কারা যেন বাইক থেকে লাঠি দিয়ে ওঁকে মারার চেষ্টা করেছিল৷ উনি সরে যাওয়ায় হাতের কনুইয়ে বোধহয় লেগেছে৷’

    লগ্নজিতা বলল, ‘রুদ্রস্যার এখন কোথায়?’

    সুশোভন বলল, ‘ওই তো একটা ফ্ল্যাট রেন্ট নিয়ে আছেন৷’

    লগ্নজিতা বলল, ‘অ্যাড্রেসটা আমায় সেন্ড করো৷’ লগ্নজিতা যখন রুদ্রজ্যোতির ফ্ল্যাটে পৌঁছাল তখন সন্ধে নামছে তিলোত্তমার আকাশে৷ আলো-ঝলমলে তিলোত্তমা আলোর মালায় নিজের রূপচর্চা করতে ব্যস্ত৷ ফ্ল্যাটের দরজা হাট করে খোলা৷ ড্রয়িংরুমে কাউকে না দেখে লগ্নজিতা ভাবছিল, সুশোভন ঠিক অ্যাড্রেস পাঠিয়েছে তো? নাকি ওই ভুল ঠিকানায় ঢুকে পড়েছে৷

    রুদ্রস্যার ওকে এখন তুমি করেই ডাকেন৷ বললেন, ‘লগ্নজিতা, তুমি আমার থেকে অনেকটা ছোটো৷ তোমায় ম্যাডাম ম্যাডাম ডাকতে বড়ো অস্বস্তি হচ্ছে৷ যদিও এত অল্প বয়েসে তুমি যে পজিশনে উঠেছ তাতে ম্যাডাম বলাই উচিত৷’

    লগ্নজিতা রুদ্রস্যারের কথা শেষ করতে না দিয়েই বলেছিল, ‘প্লিজ আপনি আমায় তুমি করেই বলুন৷ আমার নিজেরও অস্বস্তি কমবে৷ ‘সেই সৌজন্যেই দেখা করতে আসাটা উচিত বিবেচনা করল লগ্নজিতা৷ খোলা দরজার সামনেই বারকয়েক বেল বাজাল লগ্নজিতা৷ কেউ বেরোল না দেখেই ফোন করল রুদ্রজ্যোতিকে৷ ফোনটা ঘরের ভিতরেই বাজছে৷ কিন্তু কেউ রিসিভ করছে না৷ এবারে রীতিমতো ভয় করছে ওর৷ আজ সকালে যারা অ্যাটাক করে ব্যর্থ হয়েছিল, তারাই আবার ফাঁকা ফ্ল্যাটে কিছু করে দিয়ে গেল না তো? ভয়ে ভয়েই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ল লগ্নজিতা৷ সার্ভিস পিস্তলটা হাতে নিয়ে অত্যন্ত সচেতনভাবে ঢুকল ফ্ল্যাটে৷ টু বেডরুমের ফ্ল্যাট৷ বেডরুমেও কেউ নেই৷ খুব ভালো করে এদিক-ওদিক তাকিয়ে দেখল লগ্নজিতা৷ কাউকে জোর করে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কোনো চিহ্নই নেই ফ্ল্যাটে৷ বাথরুমে ঢুকেই একটা বডি অয়েলের বা বডি লোশনের গন্ধ পেল লগ্নজিতা৷ কোন ব্র্যান্ডের লোশন মনে করতে পারল না ও কিন্তু গন্ধটা চেনা লাগল৷ রান্নাঘর চেক করে, আরেকটা বেডরুমে বিছানার ওপরে প্রচুর বই ছড়ানো৷ সেখানেও মিনিট পাঁচেক কাটিয়ে ড্রয়িং রুমে একটা ফোটোফ্রেমের দিকে দৃষ্টি আকর্ষণ হল ওর৷ ঠিক তখনই একটা ফ্লাস্ক হাতে ঢুকলেন রুদ্রজ্যোতি৷ ওকে দেখে খুব ক্যাজুয়ালি বললেন, ‘এই তোমাদের পুলিশদের কাজ নেই? পারিজাতকে এতবার বারণ করলাম কাউকে কিছু না বলতে, তারপরেও এই সামান্য চোটের কথা রাষ্ট্র করার কী ছিল? আর তোমাকেও বলিহারি কাজকর্ম ফেলে আমায় দেখতে চলে এসেছ? যা-ই হোক এসেছ যখন বোসো৷ আরে দেখো-না আচমকা গ্যাস শেষ৷ এদিকে আমার চা-তেষ্টা পেয়েছে৷ তাই বাধ্য হয়েই এই ওপরের ফ্লোরে মিস্টার ত্রিবেদীর বাড়িতে গিয়ে এক ফ্লাস্ক চা করিয়ে আনলাম৷ তুমি এক কাপ খাবে নাকি?’

    লগ্নজিতা ঘাড় নেড়ে বলল, ‘না স্যার, আমি খাব না৷ আপনার হাতটা তো বাঁধা আছে দেখছি৷ চোটটা কি খুব বেশি নাকি?’

    রুদ্রজ্যোতি বললেন, ‘আরে না, ক্রেপ ব্যান্ডেজ করে দিল এক ডক্টর৷ তেমন বেশি কিছু নয়৷ বুঝলে লগ্নজিতা, এতদিনে বুঝলাম, আমরা ঠিক পথেই যাচ্ছি৷ ওদের লক্ষ্য আমাদের আহত করে কাজটাকে বন্ধ করে দেওয়া৷ শোনো লগ্নজিতা, আমি যেটুকু এগিয়েছি, সেটা হল, তোমাদের ওই ড্রাইভার আর তার স্ত্রী এতে ইনভলভ৷ সুমন রেগুলার রাতে জয়ন্তর দোকানে যেত৷ আর সকালের দিকে যেত রিম্পা৷ ওদের ছেলেই স্কুলের অনেক স্টুডেন্টকে ওই চকোলেট বিক্রিও করেছে৷ এই ফ্যামিলিটার সঙ্গে জয়ন্তদের বেশ ভালো বন্ধুত্ব ছিল৷ জয়ন্তর কাজের মেয়েটা বলল, রিম্পা নাকি মাঝে মাঝেই রান্না করে জয়ন্তর জন্য পাঠাত৷ সুমনের ব্যাগে জয়ন্তকে ওই বিশেষ সিগারেট ঢুকিয়ে দিতেও দেখেছে অনীতা৷’

    লগ্নজিতা বলল, ‘স্যার, অনীতা আপনাকে জয়ন্তর স্ত্রী-র অ্যাড্রেস দিলো?’

    রুদ্রজ্যোতি চায়ের কাপটা নামিয়ে বললেন, ‘দিল তো মিস ভট্টাচার্য৷ কিন্তু ওই ফ্ল্যাটে চার প্যাকেট ডিটারজেন্ট নিয়ে সেলস বয় সেজে ঘুরেও এলাম৷ পাখি সেখানে নেই৷ জয়ন্তর স্ত্রী অমন সুন্দরী মহিলা হয়ে জয়ন্তর মতো একটা ছাপোষা দোকানদারকে বিয়ে কেন করেছিল, ওটাই তো রহস্য৷ আবার অনেকে বলল, মাতৃসদন নামের এক নার্সিং হোমে নাকি ভরতি আছে৷ সেখানেও ফল নিয়ে গিয়েছিলাম রোগী দেখতে৷ তো রিসেপশন থেকে জানাল আবিরা নামের কোনো পেশেন্ট ভরতি হয়নি কখনো৷ তাহলেই বোঝো কাণ্ড৷ দেখো লগ্নজিতা, ওই সুমন আর সুমনের বউকে নিয়ে এসে থানায়, চাবকালে অনেক কিছুই বেরোবে৷ এই তুমি রাগ করছ না তো? আফটার অল, সুমন ছেলেটা তোমার ড্রাইভার৷ তোমার সঙ্গে এতদিন থেকেছে, তোমার নাকের ডগায় বসে ড্রাগ বিক্রি করে গেছে, তুমি জাস্ট বুঝতেই পারোনি, এটা ভেবে আপসেট হবার কিন্তু কিছু নেই৷ এরা তুখোড় হয়৷’

    লগ্নজিতা বলল, ‘স্যার, এদিকে মূর্তি চুরির কেসটা তো…৷’

    কথার মাঝেই রুদ্রস্যারের একটা ফোন এল৷ রুদ্রজ্যোতি উত্তেজিত হয়ে বললেন, ‘আমি আসছি৷ মিস ভট্টাচার্য, আমি এখন একটু বেরোব৷ এক কাজ করো, সুমন আর ওর ওয়াইফকে অ্যারেস্ট করো৷ প্রমাণ আমি জোগাড় করে দিচ্ছি৷ লগ্নজিতা বলল, স্যার কোনো প্রবলেম? আমায় বলতে পারেন৷’

    রুদ্রজ্যোতি বলল, প্রয়োজনে নিশ্চয়ই বলব৷ আগে আমি গিয়ে দেখি, আদৌ ওরা ঠিক খবর দিল কি না৷ তারপর জানাচ্ছি৷’

    লগ্নজিতা বেরিয়ে এল৷ সুমনের বিরুদ্ধে নিশ্চয়ই বেশ কিছু প্রমাণ জোগাড় করেছেন রুদ্রজ্যোতি, না হলে এতটা বিশ্বাসের সঙ্গে কী করে বলতে পারলেন সুমন দোষী৷ ছেলেটাকে অনেকদিন ধরেই চেনে লগ্নজিতা৷ প্রায় বছরখানেক ওর গাড়ি চালাচ্ছে৷ তার আগেও দমদম থানায় গাড়ি চালাত৷ তাই বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল৷ আনমনেই থানায় ঢুকল লগ্নজিতা৷ নিজের অফিসেও বেশ কিছু কাজ জমেছে৷ কিন্তু যতক্ষণ না এই কেসটার নিষ্পত্তি ঘটাতে পারছে, ততক্ষণ অন্য কাজে মনোনিবেশ করতেও পারছে না ও৷ নিজের রুমে বসে সবে একটু চায়ের অর্ডার করেছে তখনই ইন্দ্রনীল হন্তদন্ত হয়ে এসে বলল, ‘ম্যাডাম, একটা লোক এসে বলল, ওই জয়ন্তর বাড়ির মেইড নাকি আত্মহত্যা করেছে৷’

    লগ্নজিতা যখন সুশোভনকে নিয়ে অনীতার বাড়িতে পৌঁছাল তখনও অনীতার শরীর ঠান্ডা হয়নি৷ বমি করেছে ঘরের মেঝেতেই৷ লগ্নজিতা দেখল রুদ্রজ্যোতিস্যার অলরেডি ঘরের কোণে দাঁড়িয়ে নোটপ্যাডে কিছু লিখছেন৷ লগ্নজিতা বলল, ‘স্যার, কখন হল?’

    রুদ্রজ্যোতি বললেন, ‘প্রমাণ লোপাটের খেলায় মেতেছে অপরাধীরা৷ আমি যখন এলাম তখন দেখলাম, বমি করছে শুয়ে শুয়ে৷ অ্যাম্বুলেন্সে ফোন করতে করতেই শেষ৷’

    লগ্নজিতা বলল, ‘খবরটা আপনাকে কে দিল, স্যার?’

    রুদ্রজ্যোতি ফিসফিস করে বলল, আমার সোর্স৷ অনীতা নাকি সকালেই বাড়ির সবাইকে অন্য কোনো আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিল৷ তখন থেকেই নজর রাখতে বলেছিলাম৷ ভেবেছিলাম, কোনো অপরাধ করবে, হাতেনাতে ধরব৷ কিন্তু এ যে আত্মহত্যা করবে— এটা বুঝিনি৷’

    ‘স্যার, কী মনে হয়? কী খেয়েছে?’

    রুদ্রজ্যোতি বলল, ‘যেটার টেস্ট ওর ভালো লেগেছে৷ হয় এল.এস.ডি, নয় কোকেন নয় হেরোইন৷ সেটা তো টেস্ট না করলে বোঝা যাবে না, লগ্নজিতা৷ এনিওয়ে, বডি পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করো তোমরা৷ আমি একটা কাজে যাচ্ছি৷

    রুদ্রজ্যোতি বেরিয়ে যাবার পরে লগ্নজিতা অনীতার বডির পাশে দাঁড়িয়ে থাকা দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করল৷ ঘরটা সার্চ করতে বলল, লগ্নজিতা যে ভীষণ চিন্তিত, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে৷ পর পর তিন তিনটে খুন হয়ে গেল ওরই এলাকায়, অথচ ও কিছুই করতে পারল না৷ এবারে মন্ত্রীমহলের কাছে জবাবদিহি করতে হবে৷ নেহাত খুব হাই প্রোফাইল কেউ নয় তাই এখনও শোকজ হয়নি৷ কিন্তু নিজেরই কেমন অপদার্থ লাগছে৷ এখন অবধি না ড্রাগ পাচারকারীকে ধরতে পেরেছে লগ্নজিতা, না খুনিকে৷ খুব ফ্রাস্ট্রেডেড লাগছে৷ আজকে এদের নিয়ে একবার বসবে ঠিক করেছিল, তার মধ্যে থেকে একজন সুইসাইড করেই ফেলল৷ এরপর কার পালা? অনীতার বাড়ি থেকে বেরোনোর সময়েই দেখল, ওর হাজবেন্ড বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে ঢুকছে৷ ওদের বাড়ি থেকে বেরোনোর সময়েই দেখল, একটা ছোটো ম্যাটাডোর গাড়ির ওপরে বাসনপত্র তোলা হচ্ছে৷ সামনে দাঁড়িয়ে আছে রাঘব৷ লগ্নজিতা বলল, ‘কী ব্যাপার মিস্টার রাঘব, আপনাকে ফোন করলাম, রিসিভ করলেন না৷ এদিকে উৎপলের গার্লফ্রেন্ডের ফোন তো দুবার রিং হলেই রিসিভ করেন৷ ওদিকে ভাইপোর অভাব বোধ করতে দিচ্ছেন না জলধরবাবুকে৷ শুনলাম, নাকি ঘন ঘন যাচ্ছেন ওই বাড়িতে৷ তা ভালো, শত্রুতা সব মিটে গেছে তো? উৎপলের গার্লফ্রেন্ড নাকি ওকে ফোনে না পেলেই আপনাকে কল করে? ওদিকে উৎপল বলল, জয়ন্ত প্রামাণিকের সঙ্গে নাকি আপনারই হৃদ্যতা বেশি ছিল৷ দেখুন রাঘব, আপনি দিন পাঁচেক শহরের বাইরে গিয়ে ক্যাটারিংয়ের কাজ করতেই পারেন, কিন্তু আজীবন তো পারবেন না৷ আর পারবেন না যখন, নিজেই থানায় যাবেন নাকি আমি আদর করে নিয়ে যাব, সেটা জানাবেন৷’ রাঘবের মুখে সেই স্মার্টনেস আর নেই৷ লগ্নজিতা বলল, ‘সুশোভন, দত্ত বাড়ির মেয়েটাকে বুঝিয়ো রাঘব ভালো ছেলে, উৎপল ভালো নয়৷ ওর জন্য বন্ধুত্বের ফাটল ধরে গেছে— এটাও জানিয়ো৷

    ‘রাঘব বলল, ‘আমি আসছি, ম্যাডাম৷ কদিন একটু বাইরে ছিলাম৷ কাজের চাপ ছিল৷’

    লগ্নজিতা বলল, ‘আপনার বাড়ির পিছনেই একজন খুন হয়েছে, জানেন?’

    রাঘব একটু চমকে বলল, খুন নয় ম্যাডাম, ও বিষ খেয়েছে শুনলাম৷’

    লগ্নজিতা বলল, ‘সে দেখা যাবে৷ আপনি আসুন, থানায় চা দেয় নিতাইদা৷ ওর চা খাওয়াব৷’ লগ্নজিতা ইশারায় বলল, রাঘবকে তুলে নিয়ে এসো৷

    থানায় ঢোকার পরেই কৌশিক ফোন করে জানাল, সোনাঝুরির ব্লাড টেস্ট রিপোর্ট এসেছে৷ মাদক পাওয়া গেছে৷ আপাতত একটু স্টেবল আছে সোনাই৷ তবে কথাবার্তা একটু অসংলগ্ন৷ যেমন আমায় দেখেই বলল, দাদাভাই, তুই আজ কলেজে যাস না৷ আমরা অন্ত্যাক্ষরি খেলব৷ এসব ভুলভাল একটু বকছে৷ বেসিক্যালি ডোপ টেস্ট করা হয়েছিল৷ ব্লাড আর ইউরিন দুটোতেই পাওয়া গেছে মাদক৷’

    লগ্নজিতা বলল, ‘প্রতিটা শিক্ষানিকেতনে এই ডোপ টেস্ট মাস্ট করা উচিত, কৌশিক৷ শুধু খেলোয়াড় বা গাড়িচালক নয়, শিক্ষার্থীদেরও করা উচিত৷ এনিওয়ে, তোমায় বলা হয়নি, পিনাকের মাসি মল্লিকা আর সৃজিতের মাসি রক্তিমা একই ব্যক্তি৷ হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলেছে এরা একই ব্যক্তি৷ ইনি ইউনিভার্সাল মাসিমণি৷ আচ্ছা কৌশিক, তোমায় সেদিন দুটো ওষুধের নাম দিয়েছিলাম, জানালে না তো ওগুলো কীসের ওষুধ?’

    কৌশিক বলল, ‘দেখো, মেসেজ করছি তোমায়৷ কার গো?’

    লগ্নজিতা বলল, সে বলব পরে৷ আপাতত রাখলাম৷’

    লগ্নজিতা কৌশিকের মেসেজগুলোই পড়ছিল৷ চমকে উঠল দেখে৷ এটা ওর ধারণার বাইরে ছিল অবশ্য৷ ইউসুফ ফোন করে বলল, ‘ম্যাডাম, পার্লার অ্যান্ড স্পা-এর অ্যাড্রেস পাঠালাম আপনাকে৷ এদের মালকিনের ছবিও সেন্ড করেছি৷ এখন আপনার সন্দেহ যদি সত্যি হয় তাহলে এটাই জয়ন্ত প্রামাণিকের স্ত্রী৷ এটাই পিকুর মাসি, সৃজিতের মাসি৷ দিয়াশা দস্তিদার— ওই যার নম্বর জয়ন্তর ফোনে পাওয়া গিয়েছিল, ওটাই জয়ন্তর স্ত্রী৷ ম্যাডাম, একটাই মহিলা নাম পালটাচ্ছে৷’

    লগ্নজিতা ছবিটা সুশোভনকে দেখিয়ে বলল, ‘বুঝলে সুশোভন, আমাদের নাকের ডগা দিয়ে জাস্ট ধাপ্পা দিয়ে অপরাধী ঘুরে বেড়াল আমরা টেরও পেলাম না৷ আমার তো মনে হয় না, এখন ইনি পার্লারে বসে আছেন৷ আমরা গিয়ে ধরব বলে৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, সৃজিতকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পরে এর সাহস আরও বেড়ে গিয়েছিল৷ তাই থানায় ঢুকে জামিন করিয়ে নিয়ে গেছে সুমনকে৷’

    লগ্নজিতা বলল, ‘চলো, তোমার ফোর্স নাও, আগে পার্লার, তারপর পারিজাতের পাঠানো অ্যাড্রেসে৷ যাদবপুরের ফ্ল্যাটে যাব৷ রেড করে দেখি, কী পাওয়া যায়৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }