Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤶ ⤷

    পার্লারে বোটক্স ট্রিটমেন্ট

    সুশোভন বলল, ‘ম্যাডাম, রাঘব এসে দাঁড়িয়ে আছে৷’

    লগ্নজিতা বলল, ‘ওকে ডাকো তো৷ আর সুশোভন, জলধরবাবুর খবর কী? গিয়েছিলে ওর বাড়ি?’

    সুশোভন বলল, ম্যাডাম, পারিজাতস্যার আর ইন্দ্রনীল গিয়েছিল৷ ওর স্ত্রী নাকি কী বলতে এসেছিল৷ তাকে চুপ করিয়ে দিয়েছে জলধরবাবু৷ তারপর একটা প্রেসক্রিপশন দেখিয়ে বলেছে, গলায় ইনফেকশন, হাই প্রেশার তাই ডক্টর রেস্টে থাকতে বলেছেন৷ কথা বলতে পারবেন না৷’

    লগ্নজিতা বিরক্তির গলায় বলল, ‘এটা শুনে তোমার ওই বডি বিল্ডাররা কি ব্যাক টু প্যাভিলিয়ন?’

    সুশোভন বলল, আর কী করবে বলুন? বয়েস আর মেডিক্যাল গ্রাউন্ড দেখাচ্ছেন৷ আর প্রত্যক্ষ কোনো প্রমাণও তো জোগাড় করতে পারিনি ওঁর বিরুদ্ধে৷ তাই উনি যদি কোঅপারেট না করেন কী করবে ওরা?’

    লগ্নজিতা বলল, ‘তখনই তো বলতে হত ওঁর স্ত্রী-কে, চলুন ম্যাডাম, আপনার সঙ্গে একটু সাংসারিক গল্প করি৷ দেখতে, জলধরের জল শুকিয়ে যেত৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, আপনি যদি এখন আপনার টেকনিক ওদের মধ্যে আশা করেন, সেটা হবে চরম ভুল৷’

    লগ্নজিতা বলল, ‘বুঝেছি, এখন চলো তো৷ সুশোভন, তোমার কি একটাই ফোন?’

    না ম্যাডাম, আরেকটা আছে৷ ওটা পার্সোনাল নম্বর৷ বাড়ির লোকজনের সঙ্গে কথা বলি ওটাতে৷’

    ‘একটা কাজ করো, তোমার এই ফোনটা সুইচ অফ করে থানায় রেখে চলো৷’

    সুশোভন বলল, ‘কেন ম্যাডাম?’

    লগ্নজিতা বলল, ‘তোমার ফোনটা ট্যাপ হয়েছে৷ অত অবাক হবার কিছু নেই৷ কে করেছে, সেসব পরে বলব৷ এখন যেটা বললাম, সেটাই করো৷’

    রাঘব কাঁচুমাচু মুখ করে ঢুকল৷ বলল, ‘বলুন ম্যাডাম, কী জানতে চান?’

    লগ্নজিতা বলল, ‘তুমি আর উৎপল তো ভালো বন্ধু৷ তাহলে সেদিন ওর নামে নালিশ করতে এসেছিলে কেন?’

    রাঘব বলল, ‘ম্যাডাম, উৎপল একটা বেইমান৷ সৌমিলীর সঙ্গে আমার প্রেমের কথা পাড়ার সবাই জানত৷ এমনকী দত্তকাকুও জানতেন৷ সৌমিলী ফোনে আমায় না পেলে উৎপলকে কল করে খবর অবধি দিত৷ তারপরেও উৎপল সৌমিলীকে প্রোপোজ করেছিল, ম্যাডাম৷ কই, আমি তো ওর দশটা গার্লফ্রেন্ডকে ভাঙাতে যাইনি৷ আমি আর ও দুজনেই জয়ন্তদার দোকানে যেতাম৷ আচমকাই জয়ন্তদা ওর খুব কাছের হয়ে গেল৷ আগে ওর জেঠু আমায় স্কুলের অনুষ্ঠানের ক্যাটারিংগুলো দিতো৷ সেটাও উৎপল কাঁচি করেছে৷ জেঠু আর আমায় ডাকে না৷ কীসের হিংসা ওর আমার প্রতি, আমি কি জানি না? আমার ব্যাবসার ঘরটা ও-ই কিনবে বলে স্থির করেছিল৷ তারপর আজ নয় কাল, কাল নয়, পরশু বলে দোকানদারকে ভোগাচ্ছিল৷ তখন আমি বিজ্ঞাপন দেখে টাকা অ্যাডভান্স করে আসি৷ এটা থেকেই ওর রাগ আমার ওপরে৷ সামনে কিছু বলবে না৷ কিন্তু আচরণে বুঝিয়ে দেয়৷ সামনে খুব বন্ধুত্ব দেখায়৷ সেই কারণেই আমি ওর নামে বলেছিলাম৷’

    লগ্নজিতা বলল, ‘জয়ন্তর দোকানে তো তোমরা বসতে৷ জয়ন্তর স্ত্রী-কেও নিশ্চয় দেখেছ?’

    রাঘব বলল, ‘লাস্ট দেখেছিলাম প্রায় পাঁচ মাস আগে৷ তাও খুব ভোরে আমি ফিরছিলাম একটা বিয়েবাড়ির অর্ডার সেরে আর বউদি দেখলাম, টুক করে গাড়িতে উঠে পড়ল৷ জয়ন্তদা বলেছিল, নার্সিং হোম থেকেই একবার বাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলাম রে৷ আমার অবশ্য ওঁকে দেখে অসুস্থ মনে হয়নি৷’

    লগ্নজিতা বলল, ‘পরশু জলধরবাবু কেন ডেকেছিলেন?’

    রাঘব বলল, ‘স্যারের শরীর খারাপ৷ একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন, এই ওষুধ দুটো এনে দিস বাবা৷ তাই ফোন পেয়ে এসেছিলাম৷’

    ‘লগ্নজিতা ফোটো গ্যালারি ওপেন করে বলল, ‘দেখো তো, জয়ন্তর স্ত্রী?’

    রাঘব বলল, ‘হ্যাঁ এটাই৷ তবে চুলে নতুন কালার করেছে৷ আর ঠোঁটের কাছটাও প্লাস্টিক সার্জারি নাকি? কেমন অন্যরকম লাগছে যেন৷’ বিয়ের সময়ের থেকে অনেক বদলে গেছে৷ আমি বহুদিন সামনে থেকে দেখিনি তো৷ তাই বুঝতে পারিনি৷ তবে এটাই দিয়াশাবউদি৷’

    লগ্নজিতা বলল, ‘এই ব্যাবসায় শুনলাম, তুমিও ইনভেস্ট করেছিলে৷

    রাঘব বলল, ‘না ম্যাডাম৷ যদি কেউ বলে থাকে, মিথ্যে বলেছে৷ আমার অত টাকা নেই৷ পঞ্চাশ টাকা পিস পানমশলা কিনে লাভ করব কী? তবে একটা কথা বলতে পারি, জয়ন্তদার কথা শুনে বুঝেছিলাম, শুধু লজেন্স বা পানমশলায় সীমাবদ্ধ নেই ব্যাপারটা৷ নাইট ক্লাবে পুরিয়া যেত৷ জয়ন্তদা বলত, একবার শুঁকলে বার বার শুঁকবে পাগলা৷ ম্যাডাম, এর নেশা ভয়ংকর৷ ইলেভেনের ছেলেরা পর্যন্ত জয়ন্তদার দোকানে বিশেষ সিগারেট কিনতে আসত বিকেলে মাঠে খেলার পরে৷ জয়ন্তদা প্রচুর ছোটো ছোটো দোকানে সাপ্লাইও দিত৷ এসব কথা আগে আমার সামনে বলত৷ তারপর ওই উৎপল কানে কী সব ঢালল, আমি গেলেই জয়ন্তদা চুপ করে যেত৷ সত্যি বলতে কী ম্যাডাম, তারপর আমার ব্যাবসাতেও একটু লোকসান যাচ্ছিল৷ তখন জয়ন্তদাকে বললাম, কী সব কিছুর পার্টনার করবে বলছিলে, তো বিষয়টা কী? উৎপল ওখানেই বসে ছিল৷ ও ফট করে বলল, এসব ব্যাবসা তোর মতো ভিখারির জন্য নয়৷ সেদিন হাতাহাতি লেগে গিয়েছিল৷ তারপর তো ওর সঙ্গেই জয়ন্তদার ঝগড়া লেগেছিল৷ যেদিন জয়ন্তদা মারা গেল, তার ঠিক একদিন আগেই৷ কী সব টাকা ইনভেস্ট নিয়ে৷ আমি বলছি ম্যাডাম উৎপলের ওই নায়কের মতো মুখ দেখে ভুলবেন না, ছেলেটা এক নম্বরের বজ্জাত৷’

    লগ্নজিতা বলল, ‘তপন কেমন লোক ছিল?’

    রাঘব বলল, ‘ওটা আরেক জিনিস৷ মোবাইল নিয়ে ঘুরত৷ এমন ভাব করত যেন মোবাইল হ্যান্ডেল করতেই পারে না৷ অথচ ইস্কুলে কোথায় কী হচ্ছে, সব ভিডিয়ো করে রাখত৷ একবার স্কুলের অনুষ্ঠানে একটু ফ্রায়েড রাইস বেড়েছিল৷ তো আমার ক্যাটারারের ছেলেগুলো খাবে বলে ব্যাগে ভরেছিল৷ তপনকাকুই তখন স্কুলের গ্রুপে ওই ভিডিয়োটা দিয়ে দিয়েছিল৷ হঠাৎ মনে কী দুঃখ হল যে সুইসাইড করতে হল? রিম্পাবউদির সঙ্গে খুব তো হাসিগল্প চলত৷’

    লগ্নজিতা বলল, অনীতার বাড়িতে আজকের পর কে কে আসছে, তার লিস্ট বানিয়ে আমায় পাঠাবে৷ এখন যাও৷’

    রাঘব বেরিয়ে যেতেই সুশোভন বলল, ‘ম্যাডাম, ফোর্স রেডি৷’

    যেটা বললাম, করেছ? ‘হ্যাঁ ম্যাডাম, ফোন ড্রয়ারে চাবি দিয়ে রেখে দিয়েছি অফ করে৷’

    ‘ফার্স্ট পার্লারে চলো৷ তোমরা বাইরে থাকবে৷ আমার একজন পরিচিত যাবে ফেসিয়াল করাতে৷ নীহারিকাকে রাস্তা থেকেই তুলব৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, কী করে বুঝলেন, আমার ফোনটা ট্যাপ করা হয়েছে?

    ‘লগ্নজিতা বলল, ‘আমারটা হয়নি, চেক করেছি৷ তাই তোমারটা হয়েছে, কারণ আমাদের সব কথা পৌঁছে যাচ্ছে অন্য লোকের কাছে৷ অপরাধীকে পালাতে সুযোগ দিয়ে লাভ আছে?’

    সুশোভন আর কিছু না বলে চুপ করে রইল৷ ইন্দ্রনীল বলল, ‘ম্যাডাম, আদৌ কি তাকে আমরা ধরতে পারব?

    লগ্নজিতা বলল, ‘লাস্ট কতদিন আগে ভাতঘুম ছেড়ে মিশনে গিয়েছিলে এভাবে?’

    ইন্দ্রনীল আমতা আমতা করছিল৷ সুশোভন বলল, ‘ম্যাম, আমরা কিন্তু পৌঁছে গেছি৷’

    লগ্নজিতা বলল, ‘নীহারিকা, রেডি তো? তুমি কিন্তু এই মুহূর্তে শুধুই কাস্টমার৷ মনে রেখো, রক্তিমা অবধি পৌঁছাতে হবে৷ তাই ওই মেডিসিন নেবার আগ্রহটা যেন বেশি থাকে৷’

    নীহারিকা নামতেই সুশোভন বলল, ‘অ্যাট্রাকটিভ মেডিসিনটার টেস্ট রিপোর্ট এসেছে ম্যাম, ভালোরকম কোকেন আছে এতে৷ হাতে ধরে প্রেশার দিলে ক্যাপসুল ভেঙে যাচ্ছে৷ তারপর উত্তপ্ত করে নাকে শুঁকছে মেয়েগুলো৷’

    লগ্নজিতা বলল, ‘হ্যাঁ সোনাঝুরি, ঋতিকা আর অনুরূপা তো তা-ই বলল৷ এখন তিনজনেই স্বীকার করছে, এগুলো তিন-দিন খেয়েছিল, তারপর থেকে এরা শুঁকেই বেশি আরাম পাচ্ছিল৷ রক্তিমাম্যাডামও নাকি এরকমই নির্দেশ দিয়েছে৷ এর গন্ধটাই নাকি অ্যারোমা থেরাপি৷’

    লগ্নজিতা বলল, ‘কদিন জেলের ভাত খেলে অ্যারোমা থেরাপি শেখানো বেরিয়ে যাবে৷ নীহারিকা ভিতরে গিয়ে যতক্ষণ পর্যন্ত না মেসেজ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত চুপ করে ওয়েট করতে হবে বাইরে৷ সোনাঝুরির বয়ান অনুযায়ী শনি আর রবি ম্যাডাম নিজে থাকেন৷ আজ শনিবার৷ তাই থাকার সম্ভাবনা প্রবল৷’

    নীহারিকা পুলিশে আছে প্রায় বছর চারেক৷ কিন্তু এখন এরকম মিশনে সেভাবে আসেনি কোনোদিন৷ তাই একটু নার্ভাস লাগছে ইউনিফর্ম ছাড়া এভাবে কাজ করতে৷ নীহারিকার স্কিনটা ভালো, চুলটা লম্বা বলেই ম্যাডাম ওকেই সিলেক্ট করল এই মিশনে৷ প্রতিমাসে একবার করে পার্লারে ও এমনিতেও আসে৷ কিন্তু আজ যেন অন্যরকম আসা৷ স্পা-টা বেশ বড়ো৷ ইন্টিরিয়র ডেকোরেটর দিয়ে দুর্দান্তভাবে সাজানো৷ চার-পাঁচজন মেয়ে কাজ করছে৷ মেয়েগুলো যথেষ্ট সুন্দরী৷ সেজেগুজে রয়েছে৷ ভিতরে চারজন অল্পবয়েসি কাস্টমারও রয়েছে৷’

    নীহারিকা ঢুকেই বলল, ‘আমি বোটক্স ট্রিটমেন্ট করাব৷ আর আমার অ্যাট্রকটিভটা শেষ হয়ে গেছে, ওটা একটা লাগবে৷’

    রাইন নামের মেয়েটা বলল, ‘আপনি কি এই মেডিসিন এর আগে খেয়েছেন, ম্যাম?’

    নীহারিকা নিজের ব্যাগ থেকে ফাঁকা শিশিটা বের করে বলল, ‘অবশ্যই৷ আমি নিচ্ছিলাম ডার্ক সার্কলের জন্য৷ আমার খুব কাজ হয়েছে৷ ‘একটু ম্যামের সঙ্গে দেখা করা যাবে?’

    দুটো মেয়ে নিজেদের মধ্যে ইশারা বিনিময় করে বলল, ‘হ্যাঁ যাবে৷ একটু ওয়েট করতে হবে৷ ভিতরে অন্য পেশেন্ট আছে৷’

    নীহারিকা প্রায় আধ ঘণ্টা চুপচাপ বসে বসে হেয়ার কাটিং, ফেসিয়াল এগুলোও দেখছিল৷ একটি মেয়ে মিনিট পঁয়ত্রিশ পরে এসে বলল, ‘ভিতরে আসুন৷’ আলো-আঁধারি মতো একটা ঘর৷ নরম আলো, মৃদু ঠান্ডা এ ঘরের রং থেকে পরদা, সিলিং থেকে লাইটের কম্বিনেশন সবকিছু যেন মাপা৷ একটু বেশি বা কম হলেই যেন কোথায় একটা ঘাটতি থেকে যেত৷ এ ঘরের সবকিছুই বড়ো নিখুঁত৷ নীহারিকার দিকে মিষ্টি হেসে রক্তিমা বলল, বসুন৷ ‘কী প্রবলেম বলুন?’

    ‘সুশোভন, তোমার সুন্দরী রক্তিমা ঘোষ মনে হচ্ছে, আমাদের ডিনার খাইয়ে তবে ছাড়বে৷ আরে বিয়েবাড়িতে দু-হাজার লোক আমন্ত্রিত হলেও তো এতক্ষণ টেবিলের জন্য বসে থাকতে হয় না৷ বোটক্স ট্রিটমেন্টের নামে মেয়েটাকে ইঞ্জেকশনের মধ্যে কোনো হাই ডোজের ড্রাগ পুশ করে দিল না তো? এত দেরি কেন করছে নীহারিকা?’ ইন্দ্রনীল বলল, ‘ম্যাডাম, নীহারিকা ক্যামেরা অন করেছে৷’

    লাফিয়ে উঠল লগ্নজিতা৷ ‘ঘরটা কেমন অন্ধকার করে রেখেছে দেখেছ? যাতে ওর মুখটা কাস্টমাররা সেভাবে না দেখতে পায়৷ মহিলা কিন্তু বেশ চালাক৷’

    সুশোভন বলল, ‘ম্যাডাম, শুধু চালাক নয়, অত্যন্ত সাহসীও৷ পুলিশের নাকের ডগায় বসে খুন করাচ্ছে, স্কুলের বাচ্চাদের ড্রাগস এজেন্ট বানিয়ে ছাড়ছে৷’

    লগ্নজিতা বলল ‘চুপ, শুনতে দাও৷ রেকর্ডের অপশন চালু আছে তো?’ ইন্দ্রনীল ঘাড় নেড়ে হ্যাঁ বলল৷

    রক্তিমা হাত জোড় করে বলল, ‘আমি রক্তিমা দস্তিদার৷ স্কিন আর হেয়ারের ওপরে বিশেষ পড়াশোনা করার পরে আমার মনে হয়েছে বাহ্যিক সৌন্দর্যটাই বড়ো কথা নয়৷ ভিতর থেকে সুন্দর থাকলেই বাইরেটাও ঝকঝক করবে৷’

    নীহারিকা বলল, ‘ম্যাডাম, আমার একটা ফোবিয়া আছে৷ চুল আঁচড়াতে গিয়ে দুটো চুল মাটিতে পড়লেই হাত-পা কাঁপতে শুরু করে দেয়৷’

    রক্তিমা বলল, ‘এই ভয়ই টেনশনের জন্মদাত্রী৷ এরপরই ডার্ক সার্কল, তারপরেই পিম্পল, হেয়ারফল— এসবের সূত্রপাত হবে৷ তখন আমাদের মেনে নিতে হবে, আমরা এককালে দেখতে সুন্দর ছিলাম৷ ভয়ংকর মানসিক কষ্ট নিয়ে গ্যালারির ছবি দেখে যেতে হবে৷ আমি চাই না, যারা একবার আমার কাছে আসবে, তাদের এরকম কোনো সমস্যা হোক৷’

    নীহারিকা বলল, ‘ম্যাডাম, প্লিজ এরকম বলবেন না৷ আমার হাত ঘামছে৷ বুকে কষ্ট হচ্ছে৷ প্লিজ ডু সামথিং৷’

    রক্তিমা হেসে বলল, ‘আমি সব থেকে অপছন্দ করি ভিতু মানুষদের৷ ভয়কে জয় করার নাম জীবন৷ আনন্দকে ছিনিয়ে নেওয়ার জীবন৷ রঙিন জিনিসকে সাদা-কালো না-দেখার নামই তো লাইফ৷ অ্যাট্রাকটিভের একটা কন্টেইনার ধরিয়ে দিয়ে রক্তিমা বলল, ‘কুড়ি হাজার৷ উহুঁ, এত দাম কেন বলে চমকে উঠবেন না৷ সৌন্দর্য, মানসিক শান্তি, জনগণের মুগ্ধ দৃষ্টি, নিজের কনফিডেন্স ধরে রাখার জন্য এই দামটুকু নগণ্য৷’

    নীহারিকা বলল, ‘ম্যাডাম, আগের বার আমি পনেরোতে কিনেছিলাম তো৷’

    রক্তিমা স্মার্টলি বলল, ‘পনেরোই তো, বাকি পাঁচ আমার ফি৷ মানুষকে পজিটিভ এনার্জি প্রোভাইড করার ফি৷’

    আচমকাই নিজের ঘরের সি.সি.টি.ভি.-র দিকে তাকিয়ে চমকে উঠল রক্তিমা৷ কিছু বোঝার আগেই দুজন লেডি কনস্টেবল ওকে পিছন থেকে চেপে ধরে ফেলেছে৷ নীহারিকা ততক্ষণে সার্ভিস রিভলভার বের করে রক্তিমার পিছনে দাঁড়িয়ে আছে৷ ফিসফিস করে বলল, ‘সব পরদা ফাঁস হওয়ার নামও জীবন৷ জীবন একটা জংশন৷ সবাইকে একবার করে নামতেই হয় সেই স্টেশনে৷ শুধু উঠে গেলে হবে? নামতেও তো হবে৷’

    রক্তিমা নিজের প্রাথমিক ভয়টাকে সামলে নিয়েই বলল, ‘কিন্তু কেন? আমার অপরাধ? এভাবে সাধারণ মানুষকে আপনারা তুলে নিয়ে যেতে পারেন না৷’ রক্তিমাকে নিয়ে এসে পুলিশ ভ্যানে তোলার পরেই ওই পার্লারটা সার্চ করা হল৷ রক্তিমার নিজস্ব কেবিনের পিছনের ওয়াশরুম লেখা ঘরটা আসলে ওয়াশরুম নয়, গোডাউন৷ ছোটো ছোটো পাউচের ওপরে ওয়েট আর প্রাইস লেখা ব্রাউন শুগার৷ এরকম পাউচ ভরতি বড়ো বড়ো বক্স অন্তত গোটা পাঁচেক ঠাসাই করে রাখা৷ লগ্নজিতা বলল, ‘পার্লার সিল করে দাও৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }