Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাইলেন্ট কিলার – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প231 Mins Read0
    ⤶ ⤷

    নামবিভ্রাট

    ইউসুফ ফোন করে জানাল ‘ম্যাডাম, আপনার সন্দেহই ঠিক৷ দিয়াশার চারটে ফেক আধার কার্ড আছে৷ চারটে ফেক ভোটার কার্ড৷ মেকআপ আলাদা আলাদা প্রতিটা কার্ডে৷ এগুলো কোথাও টাকা দিয়ে করিয়েছে নাকি কম্পিউটারে ফেক বানিয়ে সেটাই চালাচ্ছে, বুঝতে পারা গেল না৷ তবে রক্তিমার নামেই পার্লারটা আছে৷ যাদবপুরে ফ্ল্যাটটা দিয়াশার নামে৷ আবার মল্লিকার নামেও কী সব সম্পত্তিও করেছে ম্যাডাম৷ যেটুকু খবর পেলাম, তাতে একজন মহিলার সঙ্গে ঘন ঘন দেখা করছিল ইদানীং৷

    লগ্নজিতা বলল, হ্যাঁ, তার ছবিটাই দেখছিলাম৷ কথাটা হচ্ছে, ইউসুফ মহিলা তো আমার বড্ড পরিচিত৷ একদিন সাক্ষাৎ করতে হবে৷ আর শোনো, আবিরা নামের কাউকে চেনো নাকি?’

    ইউসুফ বলল, ‘ম্যাডাম, এই দিয়াশার নামই আবিরা৷ এর নামের শেষ নেই, ম্যাডাম৷’

    ‘আরেকটা খবর লাগবে আমার৷ জলধরের ওই পেয়ারের দুজন টিচারের খবর৷’

    ইউসুফ বলল, ‘ম্যাডাম, তারা এখন কিছুই স্বীকার করবে না৷ কারণ কোনো প্রমাণ নেই ওদের বিরুদ্ধে৷ জলধরবাবু যদি নিজে না দেয় তাহলে ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা মুশকিল৷ ওরা তো ডিরেক্ট কিছুর সঙ্গে যুক্ত ছিল না৷ জলধরবাবুকে চুপচাপ সমর্থন করত এটুকুই৷’

    লগ্নজিতা বলল, ‘আর রুবির সামনের ফ্ল্যাটটাতে পাহারা বসানো আছে তো?’

    ইউসুফ বলল, ‘সব রেডি, ম্যাডাম৷’

    লগ্নজিতার টেনশন

    ইউসুফের ফোনটা রেখেই হলদিয়ায় ফোন করল৷ বাবা ফোন ধরেই বলল, হ্যাঁ রে, হঠাৎ কলকাতায় তলব কেন রে?

    লগ্নজিতা বলল, ‘কেন, তোমাদের দেখতে ইচ্ছে করতে পারে না? আমি ব্যস্ত আছি তাই তোমাদের আসতে বলছি৷ কৌশিক পৌঁছেছে?’

    বাবা অপ্রস্তুত গলায় বলল, হ্যাঁ রে, ছেলেটাকে আবার কষ্ট করে পাঠালি কেন এতটা রাস্তা? ও ব্যস্ত ডাক্তার৷ আমারাই তো গাড়ি করে বেরিয়ে যেতে পারতাম৷’

    জিতা হেসে বলল, ‘হবু জামাই কতটা দায়িত্ব নিতে পারবে, সেটা টেস্ট করে নাও এই সুযোগে৷ আচ্ছা মা-কে বলেছ, তো অন্তত দিন সাতেকের পোশাক-আশাক নিয়ে আসতে? ওষুধ নিয়ে চিন্তা কোরো না৷ ও আমি কিনে রাখব৷’

    বাবা মৃদু গলায় বলল, হ্যাঁ রে, তুই নাকি কোন ড্রাগস এজেন্টদের অ্যারেস্ট করে তাদের কোটি কোটি টাকার ব্যাবসার বারোটা বাজিয়ে দিয়েছিস? তারাই আমাদের অ্যাটাক করতে পারে এমন ভাবনা থেকেই বোধহয় কলকাতা নিয়ে গিয়ে রাখছিস৷’

    জিতা হেসে বলল, ‘জানো বাবা, এই ডিটেকটিভ ব্যাপারটা আমার এসেছে শুধু তোমার থেকে৷’

    বাবা বলল, ‘কিন্তু কৌশিক যে বলল, তুই মাথাকে ধরে ফেলেছিস৷ তাহলে ভয়টা পাচ্ছিস কার থেকে?’

    লগ্নজিতা বলল, ‘বাবা তোমার মনে আছে ছোটোবেলায় তুমি সিঁড়ি ভাঙার অঙ্ক শিখিয়েছিলে৷ বলেছিলে, একটা সিঁড়ি লাফিয়ে গেলেই অঙ্ক ভুল হবে৷ শেষে গিয়ে মেলাতে পারব না৷ এখনও আমার কেন জানি না বার বার মনে হচ্ছে, আমি স্টেপ জাম্প করেছি৷ তাই কিছুতেই উত্তরটা মিলছে না৷ যে কদিন উত্তরটা না মেলাতে পারি, সে কদিন না হয় থেকেই যাও আমার কাছে৷’

    বাবা বলল, ‘বুঝেছি৷ তার মানে তোর মনে হচ্ছে, এর পিছনে আরও দু-একজন থাকলেও থাকতে পারে, যাদের তুই এখন অ্যারেস্ট করতে পারিসনি তা-ই তো?

    জিতা বলল, ‘হ্যাঁ, সেটাই মনে হচ্ছে৷ কিন্তু মা-কে এসব বলার দরকার নেই৷

    বাবা হেসে বলল, ‘সেসব বললেও তোর মায়ের এখন কানে ঢুকবে না রে৷ গরম লুচির গন্ধ পেলাম, বুঝলি৷ কৌশিকের সঙ্গে গল্পে মেতেছে৷ কৌশিক খুঁটিয়ে খুঁটিয়ে তোর ছোটোবেলার গল্প শুনছে তোর মায়ের কাছে৷’

    জিতা চেঁচিয়ে বলল, ‘প্লিজ বাবা, তোমরা ওর কাছে এসব গল্প কোরো না৷ ও সুযোগ পেলেই লেগপুলিং করবে৷’

    বাবা বলল, ‘তোর মা থামলে তো? জিতা, সাবধানে থাকিস মা৷ এত ঝুঁকিপূর্ণ কাজ করিস তুই যে আমাদের এখানে বসেও শান্তি নেই৷’

    লগ্নজিতা বলল, ‘বাবা, আমি এখন রাখছি৷ তোমরা কলকাতায় ঢোকার আগে আমায় কল করে নিয়ো৷ আর মা-কে বলো, এখন জামাই হয়নি, তাই এখন থেকে এত আদর না করলেও চলবে৷’

    কৌশিককে ফোন পাচ্ছিল না৷ বাবাই ফোনটা কৌশিকের হাতে দিয়ে বলল, ‘জিতা করেছে৷’ লগ্নজিতা বলল, ‘তোমার ফোনটা অফ নাকি?’

    কৌশিক বলল, না সিগন্যাল প্রবলেম হচ্ছে৷ লগ্নজিতা বলল, ‘কোনো সাদা ইনোভা ফলো করছিল নাকি?’

    কৌশিক বলল, ‘করছিল৷ তুমি যা নম্বর বলেছিলে, সেটাই৷ এটা কার গাড়ি জিতা? তোমরা তো দিয়াশা ওরফে রক্তিমাকে অ্যারেস্ট করেছ বললে, তাহলে?’

    লগ্নজিতা বলল, ‘তুমি মায়ের সামনে বসে আছ কি?’

    কৌশিক বলল, ‘ছিলাম এতক্ষণ৷ মা এখুনি ওপরের সব ঘরের জানালা বন্ধ আছে কি না চার নম্বর বার দেখতে গেলেন৷’ ‘কৌশিক বলল, ‘আমি কলকাতা থেকে বেরিয়েছি আর ফলো শুরু করল, বুঝলে? তারপর তুমি ওই যে অকাজের চূড়ামণি কনস্টেবলকে আমার বডিগার্ড হিসেবে পাঠিয়েছিলে, তার মনে হয়, সকালে বাথরুমের কাজ ইনকমপ্লিট ছিল৷ বার বার বলছিল, ডাক্তারবাবু, পেটে প্রবলেম কি শুধু পটি পেলেই হয়, নাকি খিদে পেলেও হয়? এসব পিস তোমার আন্ডারেই থাকে তা-ই না জিতা? আর এসব ফরেন থেকে ইমপোর্ট করা বডিগার্ডকে তুমি কেন আমার সঙ্গে পাঠাও, কে জানে! যা-ই হোক, তারপর একটা রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করালাম৷ বললাম, এখানে ওয়াশরুমও পাবেন, আবার খাবারও পাবেন৷ দুটোই ট্রাই করে দেখুন, কোনটার জন্য আপনার সমস্যা হচ্ছে৷ কিন্তু এতে একটা লাভ হল, বুঝলে৷ ওকে নিয়ে আমি রেস্টুরেন্টে ঢুকে গেলাম৷ প্রায় ঘণ্টাখানেক পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে দেখি ইনোভাটা নেই৷ বাকি রাস্তা আর কেউ ফলো করেনি৷ আমি নিজের ফোনটাও অফ করে রেখেছিলাম৷’

    লগ্নজিতা বলল, ‘এটা কোন ইনোভাটা বলোতো, যেটা সৃজিতের মায়ের বাড়ির সামনে দাঁড়াত৷’

    কৌশিক বলল, ‘কিন্তু সে আমাদের ফলো করছিল কেন?’

    লগ্নজিতা বলল, ‘আমায় একটু ভয় পাওয়ানোর জন্য৷ এই কারণেই তো মা-বাবাকে কদিন এখানে এনে রাখছি, কৌশিক৷ যদি আমায় দুর্বল করে দিতে কোনো কারণে হলদিয়া পৌঁছে বাবা-মায়ের ওপরে অ্যাটাক হয় তখন নিজেকে ক্ষমা করতে পারব না৷ তুমি চিন্তা-করো না৷ তোমার বাড়ির সামনে কাল রাত থেকেই পুলিশ প্রোটেকশন আছে সিভিল ড্রেসে৷ আঙ্কল বাড়িতে আছেন ভেবেই এটা করলাম৷ সাবধানে ফেরো৷

    কৌশিক বলল, ‘জামাই না হতেই আন্টি যা আদর করছেন, আমার তো মনে হচ্ছে, এখানেই থেকে যাই৷ জানো জিতা, আমার মা বেঁচে থাকতে মা ঠিক এইভাবে বলত, ধীরে ধীরে খা তাড়া নেই, সবটা খেতে পারবি৷ সব মা একই রকম হয় তা-ই না? জিতা জানে, মা চলে যাওয়াটা কৌশিকের কাছে কতটা কষ্টকর৷ মা ওকে ঘিরে ছিল৷ ওর মা মারা যাবার পরে কৌশিক আর আঙ্কলের সংসারটা একটু যেন খাপছাড়া হয়ে গেছে৷ দুজনেই ব্যস্ত ডাক্তার৷ সময় পায় না বললেই চলে৷ ওই ডিনারটুকু একসঙ্গে করার সময় যেটুকু গল্প হয় ওদের৷ কৌশিক বলে, ‘আমাদের সংসারটা ছিল মা-কেন্দ্রিক৷ বাড়িতে একটা ফ্লাওয়ার ভাসও কেনা হত মায়ের নির্দেশে৷ বাবা চেষ্টা করে কৌশিককে মায়ের স্নেহ দেবার কিন্তু অপটু হাতে স্যালাড বানাতে গিয়ে কিচেনের অবস্থা দেখার মতো হয়৷’

    লগ্নজিতা বলল, ‘বেশ, যৌতুকে তুমি আমার মায়ের আদর নিয়ো৷ এটা আমি তোমায় দিলাম৷’

    কৌশিক বলল, ‘জিতা ওঁদের তো বয়েস হচ্ছে, এবারে তো উচিত কলকাতায় নিয়ে গিয়ে রাখা৷’

    জিতা বলল, ‘বেশ, জ্যাম নিয়ে ঘণ্টা তিনেক তো পাচ্ছই গাড়িতে৷ তখন বুঝিয়ে দেখো৷ আমি তো চেষ্টা করেও পারিনি৷ তুমি পারলেও পারতে পারো, কারণ তোমরাই তো রোগীর হাত কাটলে এম. আর. আই. করতে হবে কনভিন্স করিয়ে ফেলতে পারো৷’

    কৌশিক রাগী গলায় বলল, ‘আমি রাখলাম৷’

    কৌশিককে লেগপুলিং করছে বটে, কিন্তু মাথার মধ্যে জড়িয়ে-থাকা সুতোর গিঁটগুলোও খোলার চেষ্টা করছে ও অনবরত৷ লগ্নজিতা জানত, আজ সকালে ওকে ভয় দেখানোর চেষ্টা হবে৷ ইউসুফ বলেছিল, ইনোভাটাকে বার চারেক দেখল ও একই জায়গায়৷ তাই আন্দাজ করতে অসুবিধা হয়নি, কী হতে চলেছিল৷ কৌশিক বুদ্ধি করে রেস্টুরেন্টে ঢুকে টাইম বাই করে খুব ভালো করেছে৷ ওরা ভেবেছে, ওই রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করতে গেছে হয়তো৷ তাই ব্যাক করেছে৷

    বেশ কিছু অঙ্ক মেলানোর জন্য আজ একবার বাগুইআটি যেতেই হবে৷ শুধু একটা কেনর উত্তর মিলছে না৷ বাকি জলধর, তপন, রিম্পা, জয়ন্ত, দিয়াশা বা রক্তিমা, উৎপল, রাঘব, সুবর্ণা থেকে ঋতিকা সকলের পয়েন্ট অফ ভিউ খুব ক্লিয়ার৷ এমনকী আগরওয়ালের মূর্তি রহস্যও ক্লিয়ার৷ কে কী কারণে কী করেছে সব জলের মতো পরিষ্কার৷ শুধু একটা প্রশ্নই মাথাটাকে শান্ত থাকতে দিচ্ছে না৷

    পারিজাতকে একটা ফোন করলে মনে হচ্ছে, লাভ হতে পারে৷ কিন্তু ছেলেটা আবার বলে বেড়াবে না তো৷ মিস্টার সান্যালকে বিশ্বাস নেই৷ মিডিয়ায় ফুটেজ খেতে ভদ্রলোকের জুড়ি মেলা ভার৷ হাসি-হাসি মুখে ছবি তুলে দাঁড়িয়ে পড়তে পারলে আর কিছু চান না৷ লগ্নজিতা চাইছে না, স্যাঙ্গুইন না, হওয়া পর্যন্ত কারো কানে এই কথাটা যাক৷ বাগুইআটিতে পারিজাতের মামার বাড়ি৷ তাই ও হেল্প করলে জগমোহন ভট্টাচার্যকে ইন্টারোগেট করতে পারবে৷ ভদ্রলোকের বয়েস প্রায় বাহাত্তর৷ অত্যন্ত মুডি লোক৷ কিন্তু অসম্ভব ক্ষুরধার স্মৃতিশক্তি৷ জগমোহনবাবুর অ্যাড্রেস ও যার কাছ থেকে পেয়েছে, সে সঙ্গে সাবধানবাণীও দিয়েছে, উনি যদি বলে দেন, আজকে কথা বলতে ভালো লাগছে না তো একটাও কথা বলানো যায় না ওঁকে৷ পারিজাতের মামাবাড়ির পাড়াতেই বাড়ি ওঁর৷ ফেলুদার সিধু জ্যাঠার মতো স্মরণশক্তি মানুষটার৷ স্কুলের প্রধানশিক্ষক ছিলেন৷ ওঁর স্ত্রী-ও হেডমিস্ট্রেস ছিলেন৷ একমাত্র সন্তান বিদেশে প্রতিষ্ঠিত৷ কর্তা-গিন্নি অল্প বয়েস থেকেই দুস্থ ছেলে-মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতেন৷ এখন নাকি কেউ যদি গিয়ে দাঁড়ায় আর বলে, ছেলে-মেয়েকে ভরতি করতে পারছে না তাহলে ওঁরা হেল্প করেন৷ লগ্নজিতার একটা তথ্যের দরকার৷ কিন্তু সেটা খুব গোপনে৷ ভাবনার মধ্যেই পারিজাত ফোন করে বলল, ‘ম্যাডাম, আপনি তো অভিষেক পান্ডের অফিসে যাবেন আজকে মিডিয়া বা প্রেস মিট করতে, তা-ই না? আমারও খুব ইচ্ছে, আমিও থাকি ওই সময়৷ কেসটা সলভ হয়ে যাওয়ায় বেশ গর্ব হচ্ছে, ম্যাডাম৷’

    লগ্নজিতা বলল, ‘হ্যাঁ, সে ঠিক আছে৷ কিন্তু আমার এখনও এই কেস সম্পর্কে একটা খটকা আছে, পারিজাত৷ ওটা ক্লিয়ার করতে চাই৷ সেজন্য তোমার হেল্প দরকার৷’

    পারিজাত আপ্লুত গলায় বলল, ‘বলুন ম্যাডাম, কী করতে হবে? আজকে মিস্টার সান্যাল আর রুদ্রজ্যোতিস্যারও আলোচনা করছিলেন আপনার ট্যালেন্ট নিয়ে৷ এই মিশনে থাকতে পেরে নিজেরই খুব ভালো লাগছে, ম্যাডাম৷ লগ্নজিতা বুঝল পারিজাত বেশ ফেস্টিভ মুডে আছে৷ আর কাজ করার তেমন ইচ্ছে নেই এই মুহূর্তে৷ বরং রক্তিমাকে অ্যারেস্ট করার বিষয়টা সেলিব্রেট করতে চাইছে৷ লগ্নজিতা বলল, ‘তোমার মামাবাড়ি বাগুইআটি একবার নিয়ে যেতে পারবে? জগমোহনবাবুর সঙ্গে আমার একটু দরকার ছিল৷ শুনলাম উনি খুব মুডি মানুষ৷ সকলকে মিট করেন না৷ কিন্তু পারিজাত, এই কথাটা আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে৷ আমি চাইছি না, এখুনি এই কথাটা তৃতীয় ব্যক্তির কানে যাক৷ পারিজাত বলল, ওহ জগুদাদু? তো আমার দাদুর বেস্ট ফ্রেন্ড৷ এখনও রোজ বিকেল হলেই আমার দাদুর সঙ্গে চা খেয়ে দাবা খেলেন৷ আমায় খুব স্নেহ করেন৷’

    লগ্নজিতা বলল, ‘আমার পরিচয় দেবে তোমারর কলেজের সিনিয়র বলে৷’

    পারিজাত বলল, ‘ও আপনি চিন্তা করবেন না ম্যাডাম৷ এটা খুবই সহজ কাজ৷ কখন ‘যাবেন, বিকেলে?’

    লগ্নজিতা বলল, ‘হ্যাঁ, এই সাড়ে তিনটে নাগাদ বেরোই, চল৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুভবে তুমি – অর্পিতা সরকার
    Next Article নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }