Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাতটি তারার ঝিকিমিকি – জাহানারা ইমাম

    জাহানারা ইমাম এক পাতা গল্প57 Mins Read0
    ⤶ ⤷

    জাঁহাবাজ জিন

    আষাঢ় মাসের সকাল। গত রাত্রে সন্ধ্যার দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে। আজকের সকাল তাই ভারি পরিষ্কার আর ঝক্‌ঝকে লাগছে। টুনি আর মোনা সাতসকালেই উঠে দৌড়িয়েছে জামতলার দিকে। টুসটুসে পাকা জামে তলাটা ছেয়ে রয়েছে। ওরা দু-বোনে খুশিতে ডগমগ করতে করতে জাম কুড়োতে লেগে যায়। টুনি

    ওর লাল শাড়ির আঁচলে জাম রাখতেই মোনা হা হা করে ওঠে, ‘করিস্ কী? মা বলে দিয়েছে না, আঁচলে কক্ষনো জাম নিবি না! কালো কষ লেগে গেলে আর উঠবে না।’ টুনি সঙ্গে সঙ্গে জিভ কেটে আঁচল থেকে জামগুলো ফেলে দিল, কাঁচুমাচু করে বলল, ‘দুর ছাই, কিছুতেই মনে থাকে না; কিন্তু এখন নেব কিসে করে জাম?’

    —আসার সময় একটা গামলা কি টুকরি নিয়ে এলে ভালো হত।

    -–তাত হত, কিন্তু আনা যখন হয়নি, তখন আর কী করা!

    ওরা দু-বোন এ-দিক ও-দিক তাকাতে লাগল। যদি একটা-কিছু পাওয়া যায়, কলার খোল কি তালের ডোঙো—তাহলে তাইতে করে জামগুলো বাড়ি নিয়ে যবে।

    হঠাৎ টুনি চেঁচিয়ে উঠল, ‘ও আপা, দেখ দেখ, কদমগাছতলায় ওটা কী নড়ছে?’ মোনাও কদমগাছতলার দিকে তাকাতেই চমকে গেল—রাশিরাশি ঝরা-কদমের ওপর শুয়ে হাত-পা নাড়ছে একটা ছোট্ট বাচ্চা। যেই-না দেখা, অমনি ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাল মোনা। টুনিও হঠাৎ ঘাবড়ে গিয়ে ওর পেছুপেছু দৌড়তে দৌড়তে চ্যাচাতে লাগল, ‘এই আপা, ছুটছিস্ কেন অত? কী হল?’ মোনা একছুটে একদম বাড়ির ভেতরের দরদালানে এসে থেমেছে। চোখ বড় করে বলল, ‘বাপরে, ওটা মানুষের বাচ্চা না, জিনজিন। ওদের কাছে যেতে নেই। ‘

    টুনি অবিশ্বাসের সুরে বলল, ‘হ্যাঁঃ, বলেছে তোকে জিন। ও তো একদম মানুষের বাচ্চা। আহা, কারা ফেলে গেছে গো—তুলে না আনলে মরে যাবে।’

    —খবরদার যাবিনে বলছি ও-দিকে, গেলেই ভয়ানক ক্ষতি হবে আমাদের। ও কক্ষনো মানুষের বাচ্চা না। আমাদের ভুলোবার জন্য জিনে অমনি করে রেখে যায়—

    ওদের বাবিতণ্ডা শুনে মা আর দাদী দুজনেই বেড়িয়ে এলেন ঘর থেকে, ‘কিরে, সাত-সকালে উঠে ঝগড়া লাগিয়েছিস্ কেন?

    টুনি, মোনা দুজনেই একসঙ্গে কথা বলার চেষ্টা করল। মোনা বলতে চায় কদমতলায় ও একটা জিনের বাচ্চা দেখেছে, টুনি বলে, ‘কখনো না, ওটা মানুষেরই বাচ্চা।’

    ওদের দুজনকে থামিয়ে এক-এক করে দুজনের কথা শুনে মা আর দাদী তক্ষুনি রমজান পেয়াদা আর রহিমন্নেসা ঝিকে পাঠিয়ে দিলেন, কদমগাছতলায় গিয়ে দেখে আসতে—কী ব্যাপার।

    একটু পরেই ওরা ফিরে এল। রহিমন্নেসার কোলে একটা ছোট্ট বাচ্চা—এতক্ষণে ওঁয়াওঁয়া করে কান্না শুরু করেছে। কান্নার শব্দে বাড়ির যেখানে যে ছিল, সবাই ছুটে এল। টুনি-মোনার বড় দুটো ভাই বাবুল আর টুটুল, রহিমন্নেসার মেয়ে করিমন্নেসা, ছোক্রা চাকর ফয়েজদ্দি আর মঈনদ্দি, গরুর রাখাল আইনদ্দি— সবাই এসে চারধারে ভিড় করল; এমনকি খামারবাড়ির মুনিষ দুজনও খিড়কির দরজার কাছে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারতে লাগল। কেবল এল না রাঁধুনি হীরামন্নেসা। সে রান্নাঘরের দাওয়াতে দাঁড়িয়ে জোরে-জোরে বলতে লাগল, ‘ও জিনের কারসাজি, জিনের ধোঁকাবাজি। ওকে বাড়ি ঢুকোলে বালা-মুসিবত আসবে—’

    মা ধমকে উঠলেন— ‘কী যা-তা বকছ, পাকোয়ানি বুড়ি? একদম হুবহু মানুষের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা—আহা রে কোন্ পাষাণ মায়ে এমন করে ফেলে গেছে। রহিমন্নেসা তুই ওকে গোসল করিয়ে আমার ঘরে নিয়ে যা, আমি একটা পুরনো শাড়ি দিচ্ছি, তাই দিয়ে এখন জড়িয়ে রাখ্। পরে জামা-কাপড় বানিয়ে দেওয়া যাবে। মইনদ্দি, তুই খানিকটা দুধ জ্বাল দিয়ে নিয়ে রহিমাকে এনে দে, ও বাচ্চাটাকে খাওয়াক। আর রমজান মিয়া, তুমি গ্রামে বেরিয়ে খোঁজ করো তো এর বাপ-মার হদিস পাও নাকি।

    এই বলে মা গম্ভীরভাবে নিজের ঘরে চলে গেলেন। চাকর-দাসিরাও ভয়ে মুখ বন্ধ করে যে-যার কাজে চলে গেল।

    টুনি, মোনা দুজনে দাদীআম্মার দু-হাত ধরে ওঁর ঘরের মধ্যে গেল। টুনি বলে উঠল, ‘দেখলি আপা, ওটা মানুষেরই বাচ্চা।’

    মোনা দাদীআম্মাকে সাক্ষী মানল, ‘তাহলে যে জিনদের এত গল্প শুনি, জিনেরা এই করে, সেই করে—জিন কি তাহলে মিথ্যে?

    দাদীআম্মা ফাঁপরে পড়লেন, আন্তা আমতা করে বললেন, ‘ঠিক মিথ্যে বলা যায় না। হয়তো জিন বলে কিছু আছে। তবে আমরা চোখে দেখে প্রমাণ পাইনি কিছু।’

    মোনা প্রতিবাদ করে বলল, ‘তবে যে পাকোয়ানি বুড়িআম্মা বলে জিনেরা যখন-তখন মানুষ, ছাগল, গরু— সবকিছুর চেহারা ধরতে পারে। ওদের ইচ্ছে হলে ওরা মানুষের চোহারা ধরে যে কারো বাড়িতে এসে থাকতে পারে। ওদের সাথে ভালো ব্যবহার করলে ওরা মানুষের খুব উপকার করে, আবার খারাপ ব্যবহার করলে ওরা রেগে মানুষের সর্বনাশ করে দেয়। ওদের অবিশ্বেস করলেও নাকি ওরা রেগে যায়?’

    দাদীআম্মার তো ওইখানেই গোল। জিন মানতেও মন সায় দেয় না, আবার না মানতেও যে ভয়! যদি ওরা….তার চেয়ে কাজ কি বাপু ও-সব নিয়ে মাথা ধরিয়ে? তাই তাড়াতাড়ি করে বললেন, ‘শোন মোনা, পাকোয়ানি বুড়ি যে-সব গল্প বলে, সেগুলো গল্পই। রূপকথার মতোই ছেলে-ভূলানো গল্প। তবে জিন যদি থাকেই, তো থাকুক না ওরা নিজের মনে। আমাদের বাপু কী দরকার ওদের ঘাঁটাবার!’

    জিনের প্রসঙ্গে এইখানেই ইতি পড়ল। টুনি, মোনা চলল মা-র ঘরের দিকে। বাচ্চাটার ততক্ষণে গোসল-খাওয়া শেষ হয়েছে। মনের খুশিতে হাত-পা ছুড়ছে এখন। কী নাদুস-নুদুস বাচ্চাটা!

    কিন্তু এমন চমৎকার বাচ্চাটার বাপ-মা, কি তিনিকুলে কোনো আত্মীয়-স্বজনেরও খোঁজ পাওয়া গেল না! টুনির আম্মা কী আর করেন, ফেলে তো আর দিতে পারেন না বাচ্চাটাকে, তাই ওঁদের বাড়িতেই মানুষ হতে লাগল বাচ্চাটা।

    টুনির আব্বা গ্রামের জমিদার। টাকা-পয়সার তো আর অভাব নেই, তাই বাড়তি একটা ছেলে মানুষ করতে গায়েই লাগে না ওঁদের। রহিমন্নেসা ঝি-ই নাওয়ানো-খাওয়ানো, দেখাশোনা করে। ওর বারো বছরের মেয়ে করিমন্নেসাই বেশির ভাগ সময় কোলে নিয়ে থাকে বাচ্চাটাকে। মাঝে মাঝে টুনি-মোনা, দাদী এঁরাও কোলে নিয়ে আদর করেন ছেলেটাকে।

    ছেলেটার একটা নাম দেওয়া দরকার। ওর নাম-রাখা নিয়ে টুনি-মোনাদের মধ্যে কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা, বাক্‌বিতণ্ডা হয়ে হাতাহাতি হবারও উপক্রম হয়েছে। শেষমেষ দাদীআম্মাই ঠিক করে দিলেন, ওর নাম রাখা হোক্ কদম আলী—কদমগাছতলায় পাওয়া গেছে, তাই কদম।

    কদম আলী বড় হতে থাকে, কিন্তু যা চঞ্চল আর অস্থির হয়ে উঠেছে ছেলেটা! ওর দুষ্টুমির জ্বালায় বাড়িসুদ্ধ সবাই অস্থির। কত যে বাসন-গেলাস ভাঙছে ও দৈনিক, তার হিসেব কষতে গেলে চোখ কপালে উঠবে। ওর ছুটোছুটির চোটে চেয়ার উলটে পড়ছে, বদনা ছিটকে পড়ছে, ধাক্কা খেয়ে কখনো কখনো টুনি-মোনাও উলটে পড়ে।

    স্কুলে যাবার বয়স হলে টুনির আব্বা কদম আলীকে গ্রামের পাঠশালাতে পড়তে পাঠালেন। সেখানে গিয়েও কদম আলীর বিশেষ কোনো উন্নতি হল না, বই ছিঁড়ে ফেলবে, পড়া করবে না, রোজই মাস্টার সাহেবের বেত খেয়ে গাধার টুপি মাথায় দিয়ে বসে থাকবে। কারো কথাই শোনে না ও, এমনকি টুনির বাবার বকুনিতেও ভয় নেই ওর।

    কিন্তু একটা জায়গায় কদম আলী একদম বশ- —সে হল পাকোয়ানি বুড়ির গল্পের কাছে। পাকোয়ানি বুড়ির মুখে মজার মজার গল্প শুনতে পেলে ও নাওয়া-খাওয়া, দুষ্টুমি সব ভুলে যায়।

    হীরামন্নেসা পাকোয়ানির এখনো ধারণা কদম আলী জিনদের ছেলে। যখনই কদম বাসন-গেলাস ভাঙে বা টেবিল চেয়ার উলটোয়, হীরামন্নেসা গজ্‌জ্ করে, ‘আমার কথায় কেউ কানই দেবে না—হাজার বার করে বলছি ও জিনের ছেলে, তা গরিবের কথায় কারো তোয়াক্কাই নেই। কে জানে বাবা ও কী করতে এসেছে এ বাড়িতে। ভালাই করবে, না বুরাই করবে ওই জানে আর আল্লাই জানে।’ কিন্তু বুড়ি যতই গজ্‌জ্‌ করুক না কেন, কদম আলী সামনে এলেই ও ভালোমানুষ। কদম যখনই গল্প শোনার জন্য আব্দার ধরে, ও তক্ষুনি গল্প বলতে বসে যায়। কে জানে বাবা জিনেদের ছেলে, যদি রেগে গিয়ে কোনো ক্ষতি করে বসে। তার চেয়ে যা চাইছে, তাই করি না কেন!

    কত রকম গল্পই যে জানে পাকোয়ানি বুড়ি, ব্যাঙমা-ব্যাঙমীর গল্প, মধুমালতীর গল্প, কাজলরেখার গল্প! কিন্তু কদম আলীর সবচেয়ে ভালো লাগে জাঁহাবাজ জিনের গল্পটা। সারাদিন দৌড়-ঝাঁপ, দুরন্তপনা করে কাটিয়ে সন্ধে হলেই কদম আলী এসে বসবে হীরামনের আঁচল ধরে, ‘সেই জাঁহাবাজ জিনের গল্পটা বলো।’ হীরামন পাকোয়ানির তখন রাতের রান্নার সময়, বড়ই ব্যস্ত, তবুও কদম আলীকে ‘না’ বলে না। হাতা-খুন্তির ঠনঠন, তেল-মশলার ছ্যাঁকছোঁক কাজের মধ্যেই সে গল্প বলে যায় :

    জিনের দেশে একবার একটা ছেলে হয়ে উঠল বড়ই দুষ্টু। কারো কথা শোনে না, লেখাপড়া করে না, অন্য কিছু কাজকর্ম করতে বললেও তার আলিস্যি। শেষে ওর বাপ-মা না পেরে ওদের বাদশার কাছে ছেলেটিকে নিয়ে গিয়ে নালিশ করল। জিনের বাদশা মহারেগে বললেন, ‘তুমি যদি ভালো না হয়ে চল, বাপ-মার কথা না শোন, তাহলে তোমাকে মানুষের রাজ্যে তাড়িয়ে দেব। সেখানে গিয়ে পড়লে ভয়ানক কষ্ট পাবে।’ ছেলেটা এতে ভয় তো পেলই না, উলটে তার খুব আগ্রহ হলো মানুষের রাজ্যে আসবার জন্য। সে বাদশার কথার জবাবে বলল, ‘থোড়াই কেয়ার করি কষ্টকে। মানুষের রাজ্যে গিয়ে দেখি কী হয়।’ জিনের বাদশা রেগে তক্ষুনি তাকে তাড়িয়ে দিলেন তাঁর রাজ্য থেকে। ছেলেটা মানুষের রাজ্যে এসে পড়ে প্রথম ক’দিন তো একটু ভড়কে গেল। তারপর এক গেরস্ত বাড়িতে গিয়ে বলল, ‘তোমরা আমাকে খেতে পরতে আর থাকতে দাও। আমি তোমাদের চারজনের কাজ একলা করে দেব।’ তারা তো ভয়েই অস্থির! বাপ্‌রে জিন! না জানি কখন কী করে বসে। তারা ওকে থাকতে দিতে কিছুতেই রাজি হল না। জিন ছেলেটা নিজের দেশে দুষ্টুমি করলেও ওর মনটা আসলে ছিল ভালোই। তাই ওই গেরস্তর কোনো ক্ষতি না করেই আরেক গেরস্তর বাড়িতে গিয়ে প্রথমেই ওদের অনেক কাজ করে দিয়ে তারপর খেতে চাইল। ওরা তো ওর কাজ করার বহর দেখেই বুঝে নিয়েছে এ নিশ্চয়ই জিন, নইলে এত কাজ একসঙ্গে কোনো মানুষ তো পারবে না। ওরাও ভয়ে ওকে ঠাঁই দিতে রাজি হল না। জাঁহাবাজ জিন এইবার পড়ল মুশকিলে। ও তখন একটা মাঠে একলা একলা বসে অনেক ভাবল, কী করে মানুষকে ভয় না খাইয়ে খাওয়া-পরা আদায় করা যায়। শেষে এক ফন্দি বার করল। এক জমিদারবাড়িতে দুপুর-রাত্রে ও চুপিচুপি ঢুকল। সবাই ঘুমে অচেতন, জাঁহাবাজ জিন আস্তে আস্তে গোয়ালঘরে ঢুকে গোয়াল পরিষ্কার করে খড় কেটে খইল আর মাড় দিয়ে মাখিয়ে ওদের গরুর দোনাতে রেখে দিল, খামারবাড়ি ঝাঁট দিয়ে সাফ করল। রান্নাঘরে গিয়ে সমস্ত হাঁড়ি-পাতিল, বাসন-কোসন মেজে চুলো সাফ করে একবোঝা কাঠ কেটে রাখল। তারপর জমিদার-গিন্নির ভাঁড়ারঘরে ঢুকে দেখে হাঁড়িতে পায়েস রান্না করা আছে। ও একটা বড়বাটি ভর্তি করে পায়েস নিয়ে পেটপুরে খেয়ে কাঠ-রাখা ঘরে গিয়ে ঘুমিয়ে রইল।

    সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে অবাক! রাখাল গোয়ালে গিয়ে দেখে তার কাজ কে যেন করে রেখেছে, মুনিষ খামারে গিয়ে দেখে তার কাজ শেষ। রাঁধুনি রান্নাঘরে এসে হাউমাউ জুড়ে দিল, জমিদার-গিন্নি ভাঁড়ার খুলে থ। তালাবদ্ধ করা ভাঁড়ারের মধ্যে থেকে পায়েস উধাও, আর সারাবাড়ির কাজও—এ দেখেই তিনি বুঝে গেছেন এ জিনের কাজ। যাই হোক, উনি খুব দয়াবতী ছিলেন। ভাবলেন, আহা চাট্টি খাওয়ার জন্য বেচারা এত কষ্ট করেছে, খাক্। আর কাজগুলোও তো হচ্ছে। সেই থেকে জিনটা সেই জমিদারবাড়িতে রয়ে গেল। সারারাত ধরে ও কাজ করে আর ভোরবেলায় পেটপুরে একথালা খাবার খায়। জমিদার-গিন্নিই রোজ রাতে ওর জন্যে থালা ভর্তি করে খাবার রেখে দেন ভাঁড়ারে। কাজকাম সেরে জিন খেয়ে তারপর কাঠ-রাখার ঘরে ঘুমোয়। এটা ঘটেছিল কোন্ জমিদার বাড়িতে জানো?’

    কদমের বহুবার শোনা এ গল্প, তবুও সে প্রথমবারের মতোই চোখ বড় বড় করে জিজ্ঞেস করবে, ‘কোন্ বাড়িতে?’

    এই বাড়িতেই। এই জমিদার সাহেবের দাদার দাদার দাদার দাদার আমলে ঘটেছিল এই ঘটনা। এত কাজ করে দিত জাঁহাবাজ জিনটা—সারারাত কাজ করত, আর তারপর একথালা খাবার খেয়ে কাঠ-রাখা ঘরটাতে—হ্যাঁগো, এখন যে ঘরটাতে কাঠ রাখা হয়—ওই ঘরটাতেই ও ঘুমোত।’ বলেই হীরামন্নেসা ফোঁস করে একটা দীর্ঘনিশ্বাস ছাড়ল, ‘সে কতকাল আগের কথা। এখন আর ও-রকম কেউ করে না।’ হীরামনের দুঃখ হবার যথেষ্ট কারণ আছে, বাসন-মাজা ছোকরা বা ঝি কারো অসুখ হলে হীরামনকেই এই বুড়ো বয়সে হাঁড়ি-বাসন মেজে তুলতে হয়!

    সব গল্প ছেড়ে এই গল্পটাই শুনতে কদম সবচেয়ে ভালোবাসে। প্রায়ই মনে মনে জাঁহাবাজ জিনের কথা ভাবে সে, কিন্তু নিজে ওর মতো কাজের ছেলে হবার কথা স্বপ্নেও কখনো ভাবে না। দিনে দিনে কদম আরো দুষ্টু, আরো আলসে হয়ে উঠছে। কাজ করার কথা ভাবতেই যেন ওর গায়ে জ্বর আসে।

    ইদানীং রমজান পেয়াদা কদম আলীর পেছনে লেগেছে। কদমকে দেখলেই ও গজগজ শুরু করে, ‘এত বড় ধাড়ি হয়েছ, খালি বসে বসে গিলতে লজ্জা করে না? বাপের সম্পত্তি পেয়েছ? লেখাপড়া তো কিচ্ছু হল না – এবার একটু কাজকাম দেখার চেষ্টা কর, নইলে কপালে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি।’

    কদম আলীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে রমজান পেয়াদার অত্যাচারে। কথায় কথায় গালমন্দ, আর খোঁটা। আর ওকে দিয়ে রাখালের, মুনিষের কাজ করিয়ে নেবার চেষ্টা। কেন, ও কি রাখাল না মুনিষ যে ওইসব কাজ করবে? কিন্তু আজকাল আম্মা, দাদীআম্মাও যেন আগের মতো আদর করেন না, বরং উলটে গালমন্দই করেন। টুটুল, বাবুলও মাঝে মাঝে খোঁটা দিয়ে কথা বলে। টুনি-মোনা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, নইলে ওরাও কী বলত, কে জানে!

    কদম ভাবে, ওকে কেউ দেখতে পারছে না আজকাল ও আর থাকবে না এ বাড়িতে।

    হলও তাই একদিন। হঠাৎ কদম আলী উধাও বাড়ি থেকে। কোথা গেল, খোঁজ খোঁজ খোঁজ! আম্মার দুই চোখ পানিতে ভরে গেল, রহিমন্নেসা আর করিমন্নেসা কেঁদে-কেটে খাওয়া-দাওয়া বন্ধ করল। দাদীআম্মারও খুব মন-খারাপ হল, এমনকি হীরামন পাকোয়ানিও যেন ‘জিনের’ বিদেয় হওয়াতে খুব খুশি হতে পারল না। রোজ সন্ধের গল্পবলার সময়টা ওর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল।

    কিছুদিন পর খবর পাওয়া গেল, কদম আলী জাহাজের খালাসী হয়ে সমুদ্রে চলে গেছে।

    খালাসী হয়ে প্রথম ক’দিন কদম আলীর বেশ ভালোই লাগল। তারপরই ও টের পেতে লাগল, জীবনে কষ্ট অনেক বেশি। জমিদারবাড়ির খাওয়া-দাওয়া, ওখানকার আরাম, মা-দাদীর স্নেহ, রহিমন্নেসা করিমন্নেসার আদর-যত্ন, পাকোয়ানি বুড়ির গল্প —এ-সব কথা মনে পড়ে তার কষ্ট আরো বেড়েই চলল।

    ও-দিকে জমিদারবাড়িতেও কদম আলীর কথা ভেবে সবারই মনে কষ্ট। চৌদ্দ বছর ধরে ছেলেটা এই বাড়িতেই ছিল। তার মায়াটা কাটানো কি এতই সহজ! কিন্তু ও তো চলেই গেছে, আর কি আসবে! এমনি করে দিন, সপ্তাহ, মাস গিয়ে বছর ঘুরে এল।

    আবার আষাঢ় মাসে কদমগাছটা ফুলে ফুলে ভরে উঠল, সেইদিকে চেয়ে জমিদারবাড়ির সবারই চোখ পানিতে ভরে ওঠে। সবাই বলল, এবার যেন কদমগাছটায় বড্ড বেশি করে ফুল এসেছে।

    আর তারপরই ঘটল ব্যাপারটা। সারারাত ধরে বৃষ্টি হয়ে সকালবেলাটা পরিষ্কার হয়ে গেছে। আইনদ্দি রাখালের ঘুম ভাঙতে আজ একটু দেরি হয়েছে। চোখ মুছতে মুছতে গোয়ালের সামনে এসেই রাখালের দু-চোখ ছানাবড়া! সমস্ত গোয়ালটা পরিষ্কার ততক্ করছে, গরুগুলোর দোনায় জাবনা দেওয়া। আইনদ্দি দৌড়ে রান্নাঘরে আসতেই দেখে হীরামন্নেসা দু-চোখ গোল করে রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওরও গতরাতের সমস্ত হাঁড়িকুড়ি বাসন-পেয়ালা ধোয়া-মাজা পরিষ্কার। আইনদ্দিকে দেখেই পাকোয়ানি বুড়ি চেঁচিয়ে উঠলো, ‘এ সেই জাঁহাবাজ জিনের কাজ। নিশ্চয় এতকাল পরে সেই জিন ফিরে এসেছে। শোন, এই নে একথালা খাবার। কাঠ-রাখা ঘরটায় গিয়ে রেখে আয়—জিনটার খাবার। দেখিস্, সাবধানে যাস্। জিনটা এখন ঘুমুচ্ছে নিশ্চয়ই, আবার ঘুম ভাঙিয়ে দিনে যেন, তাহলে রেগে অনর্থ ঘটাবে।’

    ততক্ষণে সারাবাড়ি জেগে গেছে। আইনদ্দি একথালা ভর্তি খাবার নিয়ে কাঠ-রাখা ঘরের দিকে এগোতে লাগল। ভয়ে ওর বুক টিটিস্ করছে, আবার কৌতূহলও হচ্ছে জাঁহাবাজ জিনকে দেখবার জন্য। পেচুপেছু বাড়ির সবাইও পা টিপে টিপে চলছে। সবাই জাঁহাবাজ জিনকে দেখবে।

    কাঠের ঘরের দরজাটার কাছে এসে আইনদ্দি থেমে গেল। প্রথমে গলা বাড়িয়ে উঁকি মেরে দেখল। তারপর ফিফিসিয়ে বলল, ‘ওই যে ও-দিকে মুখ করে ঘুমোচ্ছে। বাপরে কী তাগড়া জোয়ান।‘

    আইনদ্দির পেছনেই বাবুল, টুটুল। তারপর ফয়েজদ্দি, রমজান পেয়াদা, করিমুন্নেসা। তারও পেছনে হীরামন্নেসা পাকোয়ানি, সবগুলো দাঁত বের করে। এমনকি আম্মা, দাদীআম্মাও তাঁদের ঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন। আইনদ্দি পা টিপে টিপে ঘরের চৌকাঠ পার হয়ে ভেতরে গেল। ইচ্ছে, খাবারের থালাখানা মেঝেতে রেখেই পালিয়ে আসবে, কিন্তু ওর পেছনে পেছনে সবাই চৌকাঠ পেরিয়ে ঘরে এসে ভিড় জমিয়েছে। আইনদ্দি আর এগোচ্ছে না – এরাও পিছোতে নারাজ। ফলে ভিড়ের চাপটা দিয়ে পড়ল আইনদ্দির পিঠে। আইনদ্দি হেঁট হয়ে থালাটা মেঝেয় রাখতে গিয়েই হঠাৎ হুড়মুড় করে উপুড় হয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে পেছনের সবাইও টাল সামলাতে না-পেরে হুড়মুড়িয়ে পড়ল আইনদ্দির ওপর। সবারই গলা থেকে একই সঙ্গে যে আর্তস্বরগুলো বেরুল, সেগুলো একত্র হয়ে ভয়ানক বদখত বিটকেল একটা আওয়াজ উঠল, আর জিনটাও চমকে জেগে লাফ দিয়ে উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে ‘ওরে বাবারে খেলোরে’—বলে সবাই হাউমাউ করে কেঁদে উঠল। ওদের প্রথম চিৎকারটা শুনেই আম্মা দৌড়ে জমিদার সাহেবের ঘরে গিয়ে ওঁকে খবর দিয়েছেন। জমিদার সাহেব বন্দুক হাতে দৌড়ে এসেই দরজার কাছে থমকে দাঁড়ালেন। তাঁর মুখ দিয়ে বেরিয়ে এল, ‘এ-কী! কদম আলী? তুই? কোত্থেকে এলি? এসেই কি ভয় দেখাচ্ছিস্ সবাইকে?’

    অমনি সবাই চিৎকার থামিয়ে মুখ তুলে দ্যাখে কাঁদ-কাঁদ মুখে জোড়হাত করে যে দাঁড়িয়ে আছে, সে জাঁহাবাজ জিন নয়— তাদেরই অতি চেনা কদম আলী। কদম আলী ভ্যাঁ করে কেঁদে ফেলে বলে উঠল, ‘আ-আমি ভয় দেখাইনি আব্বাজান। আ-আ-আমাকেই এরা ভয় দেখাচ্ছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবুকের ভিতর আগুন – জাহানারা ইমাম
    Next Article নিঃসঙ্গ পাইন – জাহানারা ইমাম

    Related Articles

    জাহানারা ইমাম

    একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম

    August 13, 2025
    জাহানারা ইমাম

    নিঃসঙ্গ পাইন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বুকের ভিতর আগুন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বিদায় দে মা ঘুরে আসি – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বীর শ্রেষ্ঠ – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    নয় এ মধুর খেলা – জাহানারা ইমাম

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }