Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাতটি তারার ঝিকিমিকি – জাহানারা ইমাম

    জাহানারা ইমাম এক পাতা গল্প57 Mins Read0
    ⤶

    ঝিকিমিকি তারা

    ঝিকিমিকি তারা ওর আকাশ-বাড়ির আঙিনায় চুপ করে বসেছিল, নীলমেঘ ভেসে যেতে-যেতে ডেকে বলল, ‘খরগোশ ভায়া ডেকেছে তোমায় ঝিক্—এক্ষুনি একবার যেতে বলেছে।’

    ঝিকিমিকি তারা যেন একটু ঝিমিয়ে পড়েছিল, নীলমেঘের কথায় আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল। তারপর হুস্ করে নিচের দিকে নেমে গেল। খরগোশ নীলমেঘকে দিয়ে খবর পাঠিয়ে আকাশের দিকেই হা করে চেয়েছিল। ঝিকিমিকি তারাকে নামতে দেখে ওর মুখ হাসিতে ভরে উঠল। খরগেশের কান দুটোতে আজ মাড় দেবার কথা – মুশকিল হল, খরগোশ একা কাজটা পারে না। যা লম্বা ওর কান— কড়কড়ে করে মাড় বানিয়ে তাতে ঠিকমতো চুবিয়ে সোজা করে তুলে ধরতে পারে না খরগোশ, ঝিকিমিকি তারাই ওকে বরাবর সাহায্য করে। আর ও পারেও নিখুঁত করে কাজ করতে। এমন কড়বড়ে করে মাড় দিয়ে দেবে ও— পুরো সপ্তাহ ধরে খরগোশের কান সটান খাড়া হয়ে থাকবে।

    ঝিকিমিকি তারা খরগোশের গর্তের মধ্যে ঢুকে উঠানে এসে দাঁড়াল। খরগোশ আগেই মাড়, ডেকচি, গামলা, তোয়ালে – সব নিয়ে তৈরী। ঝিকিমিকি তারাও কথাটি না বলে ওর সাথে কাজে লেগে গেল। কড়কড়ে মাড় বানিয়ে সবে খরগোশের কান দুটি সাবধানে মাড়ের গামলায় চুবিয়ে ধরেছে, এমন সময় চ্যাঁচাতে চ্যাঁচাতে ছুটে এলো ইঁদুর, ‘এই শুনছ, শুনছ, ভালুক ভাইয়ার গুহায় একটা রুগী বেড়াল এসে ঢুকেছে। ভারি অসুখ ওর – দেখবে এসো।’

    ঝিকিমিকির আর পরিপাটি করে কাজ করা হল না। কোনোমতে মাড় দেয়া সেরে ও আর খরগোশ দুজনেই দৌড় লাগাল ভালুকের গুহার দিকে। গুহায় ঢুকে দেখে, এককোণায় একটা ছোট্টমতো জীব বসে কাঁদছে। ভালুক ওটার সামনে বোকার মতো দাঁড়িয়ে রয়েছে— কী যে করবে বুঝতে পারছে না। এরা ঢুকতেই ভালুক বলল, ‘এই অসুখ বেড়ালটাকে রাস্তায় দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছি। এখন তো এর ঠিকমতো চিকিৎসা হওয়া দরকার।’

    খরগোশ ভালো করে দেখে বলল, ‘ওর দেখছি হাম হয়েছে। দেখছ না সারা গায়ে গোটা-গোটা দাগ!’ ইঁদুর বলে উঠল, ‘না না, হাম হবে কেন। বসন্তের গুটি ওগুলো, দেখছ না কেমন মোটা মোটা কালো কালো। হামের গুটি কি এত মোটা হয়?

    ঝিকিমিকি তারা এতক্ষণ তাকিয়েই ছিল জানোয়ারটার দিকে, কথাটি বলেনি, এবার ও বলল, ‘এটা বেড়াল না, আর ওর গায়ে হাম, বসন্ত কিছুরই গুটি বেরোয়নি। এটা একটা চিতাবাঘের বাচ্চা। ভাবছি, এইটুকু ছোট বাচ্চা বাড়ি থেকে এদ্দূর এল কী করে? অবাক কাণ্ড!’

    ভালুক বলল, ‘আমিও তাই ভেবে অবাক হচ্ছি!’

    চিতাবাঘের বাচ্চাটা এতক্ষণে কান্না থামিয়ে বলল, ‘আমি একটা প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে এতদূর এসে পড়েছি। এখন আর পথ চিনে বাড়ি যেতে পারছিনে।’ বলেই আবার কান্না শুরু করল বাচ্চাটা, হুঁ হুঁ, আমি হারিয়ে গেছি। আমি কেমন করে বাড়ি ফিরব, আমি হারিয়ে গেছি – ‘

    ইঁদুর গম্ভীরভাবে বলল, ‘তা তুমি গেছ বটে। এ্যাদ্দিন জানতাম বেড়ালের মতো চিতারাও চালাক-চতুর।

    চিতার বাচ্চা কান্নার ফাঁকে ফাঁকেই বলতে লাগল, ‘আমি যে ছো-ছোট্টটি এখনো। চালাক-চতুর হবো কী করে? এত ছোটতে কেউ কখনো চালাক হতে পারে?

    খরগোশ বলে উঠল, ‘ও বাবা, জ্ঞান দেখি এদিকে টনটনে।’ এই হতচ্ছাড়া বাচ্চাটার জন্যেই ওর কানের মাড় দেওয়াটা আজ যেমন-তেমন করে সারতে হয়েছে, সেইজন্যে খরগোশ একটু অসন্তুষ্ট চিতার বাচ্চাটার ওপর।

    ঝিকিমিকি তারা এ-সব কথায় কান না দিয়ে চিতার বাচ্চাটাকে বলল, ‘তোমায় তো বাড়ি পৌঁছে দেওয়া দরকার। নইলে তোমার বাপ-মা ভাববেন।’

    চিতার বাচ্চা হাপুস নয়নে কেঁদে বলল, ‘তা তো ভাববেন, কিন্তু আমি একা বাড়ি ফিরব কেমন করে?’

    ঝিকিমিকি বলল, ‘একা ফিরতে হবে না। আমি তোমার সঙ্গে যাব। আমি তোমাদের জঙ্গলটার কাছে নিয়ে যাব, তারপর তুমি গুহা চিনতে পাবে তো?’

    চিতার বাচ্চার কান্না থেমে গেল। ও বলে উঠল, ‘তা খুব পারব।’

    ঝিকিমিকি তারা বলল, ‘তোমার থাবাগুলো দিয়ে আমার কোমর জড়িয়ে ধরো। শক্ত ধরে করে থাকবে। একবার পড়ে গেলে আর আস্ত থাকবে না। এক্কেবারে ছাতু – বুঝলে?’ বাচ্চাটা ভয়ে ভয়ে বলল, ‘হ্যাঁ বুঝেছি।’ বলে ঝিকিমিকির পিঠের দিকে দাঁড়িয়ে ওর চারটে থাবা দিয়ে ঝিকিমিকির কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল।

    ঝিকিমিকি তারা আকাশ-পথ উড়ে চলল। অনেকক্ষণ ধরে, অনেকদূর উড়ে শেষপর্যন্ত চিতাবাঘের আস্তানা যে জঙ্গলটায়, সেই জঙ্গলটায় এসে নামল। বাচ্চাটা খুশি হয়ে বলে উঠল, ‘এইবার চিনে গেছি আমাদের ডেরা। এখন আমি খুব একা যেতে পারব আমাদের গুহায়।’ বলেই দুই লাফে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল।

    ঝিকিমিকিও উড়তে যাবে, এমন সময় ওর চারপাশ ঘিরে গর্জন উঠল। ও চমকে তাকিয়ে দেখে ইয়া বড়বড় চিতাবাঘ ওকে চারপাশ দিয়ে ঘিরে দাঁড়িয়েছে। ওদের বড়বড় ভাটার মতো চোখগুলো জ্বলছে, সেই চোখ দিয়ে কটমট করে চেয়ে মাটিতে লেজ আছড়াচ্ছে।

    ঝিকিমিকি তারা চমকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। সবচেয়ে বড় চিতাবাঘটা গর্জন করে বলে উঠল, ‘কেমনতরো শত্রু তুমি, শুনি?’ ও-টাই পালের গোদা। ওর কথায় সায় দিয়ে আরেকটা বাঘ বলল, ‘এ সাংঘাতিক শত্রু বলেই মনে হচ্ছে। যেমন-তেমন নয়।’ দলের মোড়ল বাঘটা আবার বলে উঠল, ‘কি? কী মতলবে এসেছিলে এখানে? আমাদের বাচ্চা চুরি করতে? তোমার আস্পর্ধা তো কম নয়?’

    ঝিকিমিকি তারা ভয়ে হকচকিয়ে উঠল। এমন সময় সামনে কিসের একটা ছায়া পড়ল। ঝিকিমিকি মুখ তুলে দেখে মাথার ওপরেই নীলমেঘ। নীলমেঘ বলল, ‘জলদি উড়ে চলে এসো ঝিক্। ওদের মতলব ভালো নয়। ওরা মারবে তোমাকে মনে হচ্ছে।’

    ঝিকিমিকি মাথা ঝাঁকিয়ে বলল ‘উহু, পালাব কেন? আমি তো কোনো দোষ করিনি। বরং উপকারই করেছি। ওদেরই হারানো ছেলে ফিরিয়ে এনেছি। আমি ওদের বুঝিয়ে ছাড়ব।’

    নীলমেঘ রেগে বলল, ‘তোমার নিজের বুঝতেই এখনো ঢের বাকি। ওরা বুঝবার আগেই তোমার দফা খতম করে ছাড়বে।’ বলেই নীলমেঘ সাঁ করে উড়ে গেল – শিলা-মেঘ, বাজ-মেঘ, পানি-মেঘ যেখানে জটলা করেছিল সেখানে। গিয়ে ঝিকিমিকির বিপদের কথা বলল ওদের। ওরা তো রেগেই অস্থির। ঝিকিমিকি ভারি ভালো তারা, সবারই উপকার করে বেড়ায়, সেই তারাকে চিতাবাঘগুলো হম্বি-তম্বি করছে এতখানি! উপকারের বদলে? দাঁড়াও, ওদের কেমন শাস্তিটা করি।’ পানি-মেঘ বলে উঠল, ‘বিষ্টির তোড়ে নদী বইয়ে ওদের সবাইকে ভাসিয়ে দেবো এক্ষুনি।

    বাজ-মেঘ বলল, ‘বাজের শব্দে ওদের কানে তালা লাগিয়ে দেব— একেবারে জন্মের মতো কালা হয়ে যাবে বাছাধনরা।

    শিলা-মেঘ বলল, ‘আর আমি শিলাবৃষ্টি শুরু করে দিই, ওদের মাথা ফুটুক।’

    বিজলি-মেঘও সুর মেলাল, ‘আমি ঘন ঘন বিজলি চম্‌কিয়ে ওদের চোখে ধাঁধা লাগিয়ে দেব— সেই ফাঁকে ঝিকিমিকি উড়ে চলে আসতে পারবে।’

    সবাই হুড়মুড় করে জঙ্গলটার ওপরে এসে পড়ল। ওদের রাগের চোটে চারদিক অন্ধকার হয়ে গেল। সব মেঘ নিজের নিজের কাজ শুরু করতে যাবে, এমন সময় কোথা থেকে সেই ছোট্ট চিতার বাচ্চাটা ছুটে এসে হাজির হল। চেঁচিয়ে বলল, ‘থামো, থামো। এই আমার বন্ধু ঝিকিমিকি। এই তারাটাই আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। এ না-থাকলে কোথায় যে হারিয়ে যেতাম! তোমরা একে কিছু বলো না

    অমনি চিতাবাঘগুলো ঝিকিমিকিকে ছেড়ে সরে দাঁড়াল। তা দেখে শিলা-মেঘ, বাজ-মেঘ, পানি-মেঘ, বিজলি-মেঘ– ওরাও আস্তে আস্তে ভেসে সরে গেল। আবার আকাশ নীল হয়ে উঠল, অন্ধকার দূর হয়ে গেল।

    পালের গোদা চিতাটা বলল, ‘তোমাকে শত্রু ভাবার জন্য দুঃখিত আমরা। আমাদের বড্ড ভুল হয়ে গেছে।’

    আরেকটা চিতা বলল, ‘ভুল যা হবার তা হয়েই গেছে। এখন এটাকে সংশোধন করা যায় কীভাবে?

    ঝিকিমিকি তারা সুন্দর করে হাসল, বলল, ‘আমার এই ছোট বন্ধুটির দিকে একটু ভালো করে নজর রাখবেন, তাহলেই হবে।’

    মোড়ল-চিতা গম্ভীরভাবে বলল, ‘হ্যাঁ, তা রাখতেই হবে দেখছি। পরের বার হারিয়ে গেলে ও হয়তো খারাপ লোকের কবলে পড়বে; কিন্তু তুমি বাপু একটুখানি অপেক্ষা কর এখানে, আমি একটু আসছি।’ বলেই মোড়ল জঙ্গলের ভেতর ঢুকে গেল।

    ঝিকিমিকি অন্য চিতাগুলোর সঙ্গে দাঁড়িয়ে রইল। ছোট চিতার বাচ্চাটাও ওর হাত ধরে দাঁড়িয়ে রইল। এ-দিকে মোড়লের ফিরতে দেরি হচ্ছে। ঝিকিমিকি উস্ করতে শুরু করল। ওর আবার বাড়ি ফিরতে হবে – মা হয়তো ভাবছেন।

    শেষপর্যন্ত মোড়ল-চিতাকে ফিরতে দেখা গেল; কিন্তু ওর সঙ্গে ও কে আসছে? দেখেই তো আর সব চিতাবাঘ সন্ত্রস্ত হয়ে সটান দাঁড়য়ে গেছে এক্কেবারে অ্যাটেনশনে। মোড়ল-চিতা বনের রাজা সিংহের খাস্ মন্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরছে। মন্ত্রী এসে ঝিকিমিকিকে বললেন, ‘আমাদের রাজা আপনার মহত্ত্বের কথা শুনে খুব খুশি হয়েছেন। তিনি আপনাকে নিজের হাতে সোনার মেডেল পরিয়ে পুরস্কৃত করতে চান। তাই আপনাকে এখন একটু মেহেরবানি করতে হবে। কষ্ট করে একটু চলুন রাজ-দরবারে।’

    ঝিকিমিকি তারা চলল রাজদরবারের দিকে। তাকে ঘিরে চলল চিতাবাঘের দল। আর ছোট্ট চিতার খুশি দেখে কে! সে তার বন্ধুর হাত ধরে বুক ফুলিয়ে চলল।

    রাজ-দরবারে সিংহ-রাজা বসেছিলেন তাঁর পাত্রমিত্র নিয়ে। ঝিকিমিকি তারা যেতেই রাজা একটা সোনার মেডেল পরিয়ে দিলেন তার বুকে। মেডেলটার গায়ে লেখা, ‘বিপন্নের বন্ধু ঝিকিমিকি তারার মহত্ত্বের পুরস্কার – সিংহ রাজার কাছ থেকে।’

    মেডিলটা পরিয়ে রাজা বললেন, ‘আপনি যে আমাদের রাজ্যের একটি ছোট্ট চিতার বাচ্চাকে কষ্ট করে গাড়ি ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ।

    ঝিকিমিকি তারা বিনয়ে নুয়ে পড়ে রাজাকে কুরনিশ করল। তারপর তার ছোট্ট বন্ধু আর অন্য চিতাদের কাছ থেকে বিদায় নিয়ে উড়ে চলল আকাশ-পথে – নিজের বাড়ির দিকে।

    ⤶
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবুকের ভিতর আগুন – জাহানারা ইমাম
    Next Article নিঃসঙ্গ পাইন – জাহানারা ইমাম

    Related Articles

    জাহানারা ইমাম

    একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম

    August 13, 2025
    জাহানারা ইমাম

    নিঃসঙ্গ পাইন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বুকের ভিতর আগুন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বিদায় দে মা ঘুরে আসি – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বীর শ্রেষ্ঠ – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    নয় এ মধুর খেলা – জাহানারা ইমাম

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }