Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সামনে সমুদ্র নীল – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প115 Mins Read0
    ⤶ ⤷

    সামনে সমুদ্র নীল – পরিচ্ছেদ ৩

    ০৩.

    কলকাতা শহরে তখন প্রচণ্ড তাপদাহ চলেছে কয়েক দিন ধরে একটানা। জুনের সেটা গোড়ার দিক। আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রী সেন্টিগ্রেড। সকাল যেন দেখতে দেখতে গড়িয়ে দুপুর হয়ে যায়।

    দুপুরের দিকে যেন পশ্চিমের মত লু চলে, রাস্তায় বেরুলে হাত পা মুখ ঝলসে যায়। কিরীটীর বাড়ির কলিং বেলটা ডিং ডিং শব্দে বেজে উঠল।

    জংলীই এসে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে ট্যাক্সি একটা, এক ভদ্রমহিলা নামছেন ট্যাক্সি থেকে। পরনে সরু কালোপাড় একটা শাড়ি, মাথায় ঘোমটা টানা। দুহাতে তিনগাছা করে ক্ষয়ে যাওয়া সোনার চুড়ি, মাথায় বা সিঁথিতে সিঁদুর নেই। বয়স হয়েছে আগন্তুক ভদ্রমহিলার, তিপান্ন থেকে চুয়ান্ন হবে। কিরীটীর সঙ্গে দেখা করতে চায় শুনে জংলী তো প্রথমটায় কিছুতেই সম্মত হয় না। বলে, না, এখন দেখা হবে না।

    মহিলা কাকুতিমিনতি করতে থাকেন। বিশেষ প্রয়োজনে এসেছেন, একটিবার তাকে দেখা করতেই হবে। জংলী অনিচ্ছাসত্ত্বেও মহিলাকে বাইরের ঘরে এনে বসাল।

    কিরীটী জেগেই ছিল তার মেজোনিন ফ্লোরের বসবার ঘরে। ডিভানে শুয়ে একটা বই পড়ছিল। জংলী এসে ঘরে ঢুকল।

    বাবু!

    কি রে?

    একজন মেয়েছেলে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান।

    এই দুপুরের প্রচণ্ড রৌদ্রে কেউ যে দেখা করতে আসতে পারে, বিশেষ কোন প্রয়োজন না থাকলে বুঝতে পারে কিরীটী, তাই জংলীকে ঐ ঘরেই ভদ্রমহিলাকে নিয়ে আসতে বলল।

    ভদ্রমহিলা ঢুকতেই কিরীটী তার আপাদমস্তকে দৃষ্টি বুলিয়ে নিল। তার বুঝতে কষ্ট হয় না, এখন বয়স হলেও আগন্তুক মহিলা যৌবনে মোটামুটি দেখতে সুন্দরীই ছিলেন। উজ্জ্বল শ্যামবর্ণ, সামান্য লম্বাটে ধরনের মুখের গঠন, চোখেমুখে বয়সের ছাপ অনিবার্য ভাবেই পড়েছে। কিন্তু তা সত্ত্বেও চেহারার প্রতি যে তার একটা সযত্ন প্রয়াস আছে সেটা ওর দিকে তাকালেই বোঝা যায়।

    বসুন।

    মহিলা সামনের সোফাটার উপরে বসে ব্যাগ থেকে ছোট একটি রুমাল বের করে তার মুখের ঘামটা মুছে নিলেন।

    মিঃ রায়, আমি আপনাকে চিনি না, কেবল আপনার নামের সঙ্গেই আমার যা পরিচয়। একটা বিশ্রী রকম সংকটে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি যদি দয়া করে আমাকে সাহায্য করেন।

    কি হয়েছে?

    ভদ্রমহিলা তখন সংক্ষেপে তার স্বামীর তিন বৎসর আগে পুরীর এক হোটেলে আত্মহত্যার কথা বললেন ও সেই সঙ্গে নিজের সংক্ষিপ্ত পরিচয়ও দিলেন।

    বললেন, তিন বৎসর আগে যে দুঃখের ও লজ্জার ব্যাপারটা ঘটে গিয়েছিল, এত বছর পর যে আবার সেই ব্যাপারটায় এমনি করে একটা সঙ্কট সৃষ্টি হবে ভাবতেও পারিনি। যাকে এই তিনটে বছর জেনে এসেছি মৃত বলে, তারই কাছ থেকে যে এমন একটা চিঠি পাব কেমন করে ভাবব বলুন!

    চিঠিটা আপনার সঙ্গে আছে?

    আছে, এই যে—মালতী ব্যাগ থেকে মুখ-ছেড়া টিকিট লাগানো সাদা খাম বের করে কিরীটীর হাতে তুলে দিলেন।

    জামসেদপুরের ঠিকানা ও মালতী দেবীর নাম লেখা খামটার উপরে হাতের লেখায়। খাম থেকে চিঠিটা বের করে কিরীটী পড়ল। সংক্ষিপ্ত একটা হাতে লেখা চিঠি লেখাটা পুরুষের হাতের বলেই মনে হয়।

    এ চিঠি আপনি বলছেন আপনারই স্বামীর লেখা? প্রশ্নটা করে কিরীটী তাকাল মালতী দেবীর মুখের দিকে।

    হ্যাঁ, তারই হাতের লেখা।

    লেখাটা চিনতে আপনার কোন রকম ভুল হয়নি তো মালতী দেবী?

    না, ওটা আমার স্বামীরই হাতে লেখা। সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

    আপনার স্বামীর লেখা অন্য কোন চিঠিপত্র আপনার কাছে আছে?

    আছে। আমি নিজেও মিলিয়ে দেখেছি, আপনিও দেখুন—বলে গোটা দুই পুরাতন চিঠি মালতী কিরীটীর হাতে তুলে দিলেন।

    কিরীটী সব চিঠিগুলো দেখে বুঝতে পারে একই ব্যক্তির লেখা প্রত্যেকটি চিঠি। মালতী দেবী, আপনি তাহলে বিশ্বাস করেন আপনার স্বামী আজও বেঁচে আছেন? অর্থাৎ তিন বছর পূর্বে পুরীর হোটেলে যিনি ক্ষুর চালিয়ে আত্মহত্যা করেছিলেন, তিনি অন্য কোন তৃতীয় ব্যক্তি!

    মালতী দেবী বললেন, ঐ চিঠিটা পাবার পর তা ছাড়া আর অন্য কি ভাবতে পারি বলুন। আপনিও তো চিঠিগুলো দেখলেন, আপনারও কি তাই মনে হয় না?

    হ্যাঁ, তাই মনে হয় বটে, তবে কথা হচ্ছে—

    কি বলুন?

    আপনি একটু আগে তিন বছর আগে পুরীর এক হোটেলের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল বললেন, সে-সময় আপনিই তো নিজে গিয়ে মৃতদেহ সনাক্ত করে বলে এসেছিলেন মৃত ব্যক্তি আপনার স্বামী–

    হ্যাঁ, বলে এসেছিলাম।

    তাহলে কি ভাবব, আপনি যে কারণেই হোক সত্য কথাটা পুলিসকে বলেননি?

    সত্যিই বলেছিলাম।

    সত্য বলেছিলেন?

    হ্যাঁ, সেদিন যেমন মৃতদেহ দেখে বলেছিলাম সে-ই আমার স্বামী, আজও ঐ চিঠি যে তারই লেখা তাও বলছি! সেদিন যেমন আমি নিঃসন্দেহ ছিলাম, আজও তেমনি আমি নিঃসন্দেহ।

    মৃতদেহটা আপনার স্বামীরই ছিল?

    হ্যাঁ। শান্ত দৃঢ় গলায় জবাব দিলেন মালতী দেবী।

    কিন্তু এই চিঠি যদি সত্যি-সত্যিই আপনার স্বামীরই লেখা হয় তাহলে কি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে না যে সেদিন যে মৃতদেহকে আপনার স্বামীর বলে সনাক্ত করে এসেছিলেন তিনি নিশ্চয় আপনার স্বামী নন, কারণ মৃত ব্যক্তি তো আর চিঠি লিখতে পারেন না। সুতরাং তিনি সম্পূর্ণ অন্য ব্যক্তি ছিলেন এবং তিনি অবিকল আপনার স্বামীর মতো দেখতে ছিলেন বলেই আপনার ঐ ভুলটা হয়েছিল।

    মালতী দেবী কোন জবাব দিলেন না। চুপ করে রইলেন।

    মালতী দেবী, আপনি সমস্ত ব্যাপারটা আর একবার ভেবে দেখুন–

    চিঠিটা পেয়েছি আমি প্রায় মাস দেড়েক আগে, তারপর আমার স্বামী সত্যিই আজও বেঁচে আছেন কিনা—কিম্বা আমারই হয়ত সেদিন ভুল হয়েছিল সেই কথা ভেবেই সমস্ত রকম অনুসন্ধান করার পর ব্যাপারটার একটা মীমাংসায় পৌঁছবার জন্যই শেষ পর্যন্ত আপনার কাছে। এসেছি।

    কিন্তু আপনাকে সাহায্য করতে হলে কতকগুলো আবশ্যকীয় প্রশ্নের জবাব আমার একান্ত দরকার।

    বলুন কি জানতে চান?

    আপনার স্বামীর সঙ্গে আপনার মানে বুঝতেই পারছেন, পরস্পরের সম্পর্কটা কেমন ছিল যদি বলেন।

    কি বলব বলুন, বলতে লজ্জাও হয় দুঃখও হয়, আমাদের মধ্যে সম্পর্কটা সুখের বা শান্তির ছিল না। অথচ আপনি শুনলে হয়ত অবাকই হবেন, পরস্পরকে ভালবেসেই আমাদের বিবাহ হয়েছিল।

    বিবাহের পূর্বেই আপনাদের জানাশোনা হয়েছিল তাহলে?

    হ্যাঁ, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি জীবিত থাকা সত্ত্বেও আমার স্বামী তার কাকার কাছেই মানুষ–

    আপনার শ্বশুর-শাশুড়ি আজও বেঁচে আছেন কি?

    জানি না, তাদের কখনও দেখিনি। আমার স্বামীও তার মা-বাবা সম্পর্কে কখনও কোন কথা বলতেন না বলে আমিও কখনও সে সম্পর্কে প্রশ্ন করিনি। তাদের নিয়ে কখনও কোন আলোচনা করিনি। কারণ আমি বুঝতে পেয়েছিলাম, যে কারণেই তোক তিনি তার মা-বাবা সম্পর্কে কোন আলোচনা করতে চান না। অবিশ্যি আমারও কোন দিন কোন আগ্রহই ছিল না সে সম্পর্কে জানবার।

    আপনার মা-বাবাও ক্ষিতীন্দ্রবাবুর মা-বাবা সম্পর্কে কোন খোঁজখবর নেননি?

    মা-বাবা আমার ছিল না, আমি আমার বড়দিদির কাছেই মানুষ। খুব ছোটবেলায় তারা মারা যান। আমার জামাইবাবু অসুস্থ মানুষ ছিলেন, অল্প বয়সেই সব কাজকর্ম ছেড়ে দিতে বাধ্য হন। অ্যাক্সিডেন্টের পর, কলকাতা শহরের ওপর খান দুই বাড়ি ছিল, তার আয় থেকেই তাদের চলে যেত ভাল ভাবেই দিদির পক্ষেও অত খোঁজখবর নেওয়া সম্ভব ছিল না।

    হুঁ। আপনার স্বামীর কাকা বেঁচে আছেন?

    না, বছর চারেক আগে তিনি মারা গেছেন।

    তার ছেলেমেয়ে স্ত্রী

    স্ত্রী আগেই মারা গিয়েছিলেন, কোন সন্তানাদি ছিল না তাদের। তার যা কিছু জমি-জমা টাকাপয়সা আমার স্বামীই পেয়েছিলেন।

    আপনার স্বামী তো টিসকোতে বেশ ভাল চাকরিই করতেন?

    মালতী দেবী বলতে লাগলেন, তার এড়ুকেশন বা কোয়ালিফিকেশন বলতে যা বোঝায় তা ততা সে রকম ছিল না, সে আন্দাজে চাকরিজীবনে শেষের দিকে বেশ ভাল মাইনেই পেতেন। শুনেছি শুরু করেছিলেন ৭৩ টাকা হপ্তা থেকে, পরে মাহিনা বৃদ্ধি শেষজীবনে ঠিক কত হয়েছিল আমি ঠিক জানি না।

    কত মাইনে পেতেন শেষের দিকে আপনি জানেন না তাহলে?

    না। সত্যি কথা বলতে কি, অমন একটা বিচিত্র চরিত্রের মানুষ আমি খুব কমই দেখেছি। এক কথায় অমন স্বার্থপর, অমন লোভী ও আত্মকেন্দ্রিকতার ওপরে চোখে মুখে ডাইনে বাঁয়ে মিথ্যা বলতেন। অথচ যখন আমাদের আলাপ হয়, দেড় বৎসরের আলাপে এতটুকু বুঝতে পারিনি মানুষটাকে, বুঝতে পারলাম বিয়ের পরে একটু একটু করে। মানুষটাকে মানিয়ে নেবারই চেষ্টা করতে লাগলাম, মনকে বোঝাতাম, ভাগ্য আমারই, কি আর করা যাবে। একটার পর একটা সন্তান হতে লাগল আমাদের–

    কটি ছেলেমেয়ে আপনাদের? কিরীটীর প্রশ্ন।

    চার মেয়ে দুই ছেলে—মালতী একটু থেমে বললেন।

    বড় ছেলের বয়স কত আপনাদের? কিরীটী আবার প্রশ্ন করে।

    ছাব্বিশ হবে।

    ছোট ছেলে?

    চব্বিশ বছর হবে।

    তারা—মানে আপনার সন্তানদের বাপের প্রতি মনোভাব কেমন?

    ঐ প্রকৃতির মানুষের প্রতি মনোভাব যেমন হওয়া উচিত স্বাভাবিক ভাবে তার সন্তানদেরও ঠিক তেমনি।

    মেয়েরা?

    তাদের বিয়ে হয়ে গিয়েছে।

    ছেলেমেয়েদের এই চিঠির কথা আপনি বলেছেন?

    না। আমি ঠিক করেছি সমস্ত কিছু ভাল করে না জেনেশুনে তাদের আমি কিছু বলব না। মিঃ রায়, আপনার যোগ্য পারিশ্রমিক দেবার মত ক্ষমতা আমার নেই, তবু আপনার শরণাপন্ন হয়েছি–

    টাকা পয়সার জন্য আপনি ভাববেন না। আমাকে দুটো দিন একটু ভাবতে সময় দিন। এই চিঠিগুলো আমার কাছে রাখতে পারি কি?

    রাখুন।

    দুদিন বাদে আপনার স্বামীর বর্তমানের কোন ফটো থাকলে সঙ্গে আনবেন।

    ঠিক আছে। নমস্কার জানিয়ে মালতী দেবী প্রস্থান করলেন।

    তিন-তিনটে বছর, কম নয়। কিরীটী মনে মনে ভাবতে শুরু করেছে তখন।

    তিন বৎসর আগে যে মানুষটা আত্মহত্যা করেছে এবং যার মৃতদেহ তার নিজের স্ত্রী পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করে এসেছে, তিন বৎসর পরে তারই এক চিঠি এল এবং সে চিঠি তার স্বামীরই লেখা বলে গেলেন মালতী দেবী।

    ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? যে মানুষটি পুরীর এক হোটেলে তিন বৎসর পূর্বে আত্মহত্যা করেছে বা মারা গিয়েছে এবং যার অবিংসবাদী প্রমাণও পুলিসের দপ্তরে আজও রয়েছে, সে আজ আবার কেমন করে চিঠি লিখতে পারে? যদি মৃত্যুটা তার সত্য বলে ধরে নেওয়া যায়, তবে কি আগাগোড়াই ব্যাপারটার মধ্যে কোন সত্য নেই, সবটাই গোড়া থেকে সাজানো? নাকি ব্যাপারটার মধ্যে অবিশ্বাস্য কোন ভৌতিক রহস্য আছে? শেষের সম্ভাবনাটা যদি বাদ দেওয়া যায়, তাহলে এটাই প্রমাণিত হচ্ছে না কি যে তিন বৎসর আগে যে মানুষটিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, আদৌ সে মরেনি! সে আজও বেঁচে আছে! কিম্বা এমন কি হতে পারে সম্পূর্ণ কোন তৃতীয় ব্যক্তি ঐ পত্র-প্রেরক? যদি তৃতীয় কোন ব্যক্তিই হবে, তাহলে সে ফিক্স ডিপোজিটের কথাটা জানল কি করে? শুধু তাই নয়, সেই ফিক্সড় ডিপোজিটের মেয়াদ কবে পূর্ণ হচ্ছে তাও সে জানে!

    আরও একটা কথা মনে হয় কিরীটীর, ভদ্রলোক সত্যি-সত্যিই যদি আত্মহত্যা না করে থাকেন এবং বেঁচেই ছিলেন—সে কথাটা কাউকে না জানতে দেবার কি কারণ থাকতে পারে। অন্য কাউকে না জানালেও স্ত্রীকেও অন্তত জানাতে পারতেন!

    এমনও হতে পারে, স্ত্রীকে তার বেঁচে থাকার কথাটা জানতে দেবেন না বলেই হয়ত অন্য কাউকেই কথাটা জানতে দেননি।

    স্ত্রীর সঙ্গে তার কোন দিন যাকে বলে মনের মিল তা ছিল না। বিবাহিত জীবনে ভদ্রলোক সুখী ছিলেন না, আর সেই কারণেই হয়ত চুপচাপ ছিলেন। তাই চিঠিপত্রও দেননি স্ত্রীকে হয়ত। ঐ সঙ্গে এই চিন্তাটাও মনের মধ্যে আসে—এতদিন চুপচাপ থেকে হঠাই বা আজ কথাটা স্ত্রীকে জানালেন কেন?

    কোন নির্দিষ্ট কারণ ছিল কি এতদিন কথাটা চেপে রাখার? তার চাইতেও বড় কথা-ভদ্রলোক পুরীর হোটেলে গিয়ে আত্মহত্যাই বা করতে গেলেন কেন, যদি অবিশ্যি সত্যিসত্যিই আত্মহত্যা করেই থাকেন?

    পারিবারিক জীবনে ভদ্রলোক সুখী ছিলেন না সত্যি। সেটাও তার স্ত্রীর মতে চরিত্রের জন্যই। মানুষটা বরাবর স্বার্থপর লোভী। প্রায় সারাটা জীবন কাটিয়ে এসে প্রৌঢ় বয়সেই বা এমন কি ঘটনা ঘটল যে তাঁকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে। তাও নৃশংসভাবে গলায় ক্ষুর চালিয়ে, অবশ্য যদি ঘটনাটা সত্যি বলেই ধরে নেওয়া যায়! তাও সব যেন কেমন গোলমেলে।

    না, কোন যুক্তিই খুঁজে পাওয়া যাচ্ছে না ঐভাবে ভদ্রলোকের আত্মহত্যা করবার। কিম্বা এও হতে পারে, পুরী যাবার পর এমন কোন ঘটনা হয়ত ঘটেছিল যে লোকটি শেষ পর্যন্ত আত্মহত্যা করে নিষ্কৃতি পেয়েছেন। কিন্তু কি-ই বা এমন এক প্রৌঢ়ের জীবনে ঘটতে পারে যে শেষ পর্যন্ত তাকে আত্মহত্যা করতে হল? লোকটির অতীত জীবনে এমন কিছু ছিল না তো, যে কারণে তাঁকে প্রৌঢ় বয়েসে চাকরি থেকে রিটায়ার করবার পর আত্মহত্যা করতে হয়েছিল?

    কিরীটী কোন সূত্রই খুঁজে পায় না—যে সূত্র ধরে সে এগুতে পারে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article যুগলবন্দী – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }