Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সামবেদ-সংহিতা (বঙ্গানুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    দুর্গাদাস লাহিড়ী এক পাতা গল্প1842 Mins Read0
    ⤶ ⤷

    ২. কৌথুমী শাখা – মহানাম্নী আর্চিক

    কৌথুমী শাখা – মহানাম্নী আর্চিক

    এই মন্ত্রগুলির ঋষি–প্রজাপতি।
    দেবতা–ত্রৈলোক্য-আত্মা ইন্দ্র৷ মন্ত্রসংখ্যা-১০।

    বিদা মঘবন্ বিদা গাতুমনুশংসিষো দিশঃ। শিক্ষা শচীনাং পতে পূর্বাণাং পুরূবসো॥ ১৷৷ আভিমভিষ্টিভিঃ স্বাহগ্নাংশু। প্রচেতন প্রচেতয়েন্দ্র দ্যুম্নয় ন ইযে৷৷ ২৷৷ এবা হি শক্রো রায়ে বাজায় বজ্বিবঃ। শবিষ্ঠ বজিঞ্জস মংহিষ্ঠঃ বজিঞ্জস। আ যাহি পিব মৎস্য৷৷ ৩৷৷ বিদা রায়ে সুবীর্যং ভুববা বাজানাং পাতবর্শা অনু। মংহিষ্ঠ বজিঞ্জসে যঃ শবিষ্ঠঃ শূরানা৷৷ ৪৷৷ যো মংহিষ্ঠো মযোনামংজুন্ন শোচিঃ। চিকিত্বো অভি নো নযেন্দ্রো বিদে তমু স্তুহিঃ। ৫৷৷ ঈশে হি শকুস্তমূতয়ে হবামহে জেতারমপরাজিত। স নঃ স্বৰ্ষদতি দ্বিষঃ কতুচ্ছ ঋতং বৃহৎ ৬৷৷ ইন্দ্রং ধনস্য সাতয়ে হবামহে জেতারমপরাজিত৷ স নঃ স্বর্ষদতি দ্বিষঃ স নঃ স্বর্ষদতি দ্বিষঃ। ৭৷৷ পূর্বস্য যত্তে অদ্রিবোংশুমদায়। সুম আ ধেহি নো বসো পূর্তিঃ শবিষ্ঠ শস্যতে। বশী হি শকো নূনং তন্নব্যং সন্যসে। ৮। প্রভো জনস্য বৃহসমযেষু ব্ৰবহৈ। শূরো যো গোষু গচ্ছতি সখা সুশেবো অদ্বয়ুঃ। ৯। (পঞ্চ পুরীষদপদ)। এবাহ্যেৎ৩২৩২৩ব। এবা হ্যগ্নে। এবাহীন্দ্র। এবা হি পূষন্। এবা হি দেবাঃ। ওঁ এবাহি দেবাঃ। ১০৷৷

    মন্ত্ৰার্থ— ১/২/৩ পরমধনদাতা হে দেব! আপনি সর্বজ্ঞ; আপনার জন্য উচ্চারিত আমাদের স্তুতি গ্রহণ করুন, আমাদের সৎমার্গ প্রদর্শন করুন; প্রভূত সৎকর্ম-সাধন-সামর্থ্য-প্রদাতা পরমধনদাতা হে দেব! আমাদের কৃত প্রার্থনায় প্রীত হয়ে আপনি আমাদের পরমধন প্রদান করুন; সর্বজ্ঞ হে দেব! দিব্যজ্যোতিঃসম্পন্ন আপনি আমাদের জ্ঞানসম্পন্ন করুন; আপনিই নিশ্চিতরূপে ধনদানে সমর্থ, আমাদের দিব্যজ্যোতিঃ এবং সিদ্ধি প্রদান করুন; রক্ষাস্ত্রধারী হে দেব! আমাদের ধনদান এবং শক্তিদানের জন্য প্রসন্ন হোন; মহাশক্তিসম্পন্ন রক্ষাস্ত্রধারী হে দেব! আমাদের পরমধনপ্রদানে সমৃদ্ধ করুন; পরমধনদাতা রক্ষাস্ত্রধারী হে দেব! আমাদের পরমধন প্রদান করুন; হে দেব! প্রীত হয়ে আগমন করুন এবং আমাদের হৃদয়স্থিত সৎ-ভাব-রূপ অর্ঘ্য গ্রহণ করুন। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে-হে ভগবন! কৃপাপূর্বক আপনি আমাদের সৎকর্মসাধনসমর্থ করুন; আমাদের পরাজ্ঞান এবং পরমধন মোক্ষ দান করুন)। [মহানাম্নী আর্চিকের মোট দশটি মন্ত্র চারভাগে বিভক্ত। প্রথম তিনভাগে তিনটি করে নটি এবং চতুর্থ ভাগে একটি মন্ত্র আছে। প্রথম তিনটি মন্ত্রের ব্যাখ্যা একসঙ্গে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এই তিনটি মন্ত্রকে একটি বৃহৎ মন্ত্র বলা যেতে পারে। তিনটির ব্যাখ্যা পৃথক পৃথক করা যায় না। ভাষ্যকারও তিনটি মন্ত্রকে একত্র ব্যাখ্যা করেছেন। মন্ত্রটি শফরী ছন্দে গ্রথিত। এ সম্বন্ধে যে বিবাদ বিতর্ক উপস্থিত হয়েছে, তা সায়ণ-ভাষ্যে উল্লেখিত আছে। –তিনটি মন্ত্রই প্রার্থনামূলক; তিনটিই একসুরে বাঁধা। পরাজ্ঞান লাভের জন্য, সৎকর্ম-সাধনসামর্থ্য লাভের জন্য, মুক্তিলাভের জন্য প্রার্থনাই এ তিন মন্ত্রের মর্মার্থ। এই মন্ত্রের ব্যাখ্যায় ভাষ্য ইত্যাদির সাথে আমাদের বিশেষ কোন অনৈক্য ঘটেনি। ভগবান্ পরমধনদাতা, তিনি সর্বজ্ঞ তিনি মানুষের সৎমার্গ-প্রদর্শক ও রিপুর আক্রমণ হতে রক্ষাকারী–এই সত্যই মন্ত্রে প্রকটিত হয়েছে। সুতরাং স্বভাবতই মানুষ ভগবানের চরণে আত্মসমর্পণ করে কৃতার্থ হতে চায়–পিব পদে ঐ ভাবেরই দ্যোতনা দেখতে পাই। অন্যান্য বিষয় মন্ত্রার্থেই প্রকটিত। –মহানাম্নী-আর্চিক, ছন্দ-আর্চিক বা উত্তর-আর্চিকের মধ্যে পাওয়া যায় না। সর্বত্রই মহানাম্নী আর্চিক একটু স্বতন্ত্রভাবে ছন্দার্চিকের শেষ এবং উত্তরার্চিকের পূর্বে পরিদৃষ্ট হয়। আরণ্যগানেও এটি পরিশিষ্টভাবে প্রদত্ত হয়েছে] [এই তিনটি মন্ত্রের একটি গেয়গান আছে]।

    ৪/৫/৬– হে ভগবন! সর্বশক্তিসম্পন্ন আপনি প্রার্থনাকারী আমাদের পরমধন লাভের জন্য আত্মশক্তি প্রদান করুন; রক্ষাস্ত্রধারী হে দেব! যিনি পরমধনদাতা, সর্বশক্তিমান্ সেই আপনি আমাদের পরমধন দানে প্রবৃদ্ধ করুন। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, -হে ভগবন! কৃপাপূর্বক আমাদের পরমধন প্রদান করুন)। হে আমার মন! পরমজ্যোতির্ময় যে বলৈশ্বর্যাধিপতি দেবতা ধনসম্পন্নদের পরমধনদাতা, যিনি সর্বজ্ঞ সেই দেবতাকেই আরাধনা করো। সর্বজ্ঞ হে ভগবন! আপনি আমাদের পরমধন প্রদান করুন। (মন্ত্রটি আত্ম-উদ্বোধক এবং প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, আমি যেন ভগবৎপরায়ণ হই; ভগবান্ কৃপাপূর্বক আমাদের পরমধন প্রদান করুন)। শত্রুনাশক। দেবতাই সকলের প্রভু হন; চিরজয়ী অপ্রতিহতশক্তি সেই দেবতাকে শত্রুর কবল হতে রক্ষা পাবার জন্য আমরা যেন আরাধনা করি; সেই পরমদেবতা আমাদের রিপুদের বিনাশ করুন; আমাদের সৎকর্ম প্রার্থনা ইত্যাদি সত্যজ্ঞান মহৎ হোক। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, –সেই ভগবান্ কৃপাপূর্বক আমাদের রিপুজয়ী করুন, আমাদের পরাজ্ঞান এবং সৎকর্ম সাধনের শক্তি প্রদান ও করুন)। [চতুর্থ মন্ত্রটি সরল প্রার্থনামূলক। প্রচলিত ব্যাখ্যাকারদের সাথেও আমাদের বিশেষ কোন অনৈক্য নেই। ভগবান্ পরমধনদাতা। তাঁর কৃপাতেই মানুষ নিজের কাম্যবস্তু লাভ করতে পারে। তা লাভ করবার জন্য ভগবানের চরণে একান্তভাবে প্রার্থনা করা প্রয়োজন। তিনি শূরাণাং শবিষ্ঠঃ। তার তুল্য শক্তিশালী আর কেউ নেই। আর থাকবেই বা কিভাবে? তার শক্তির কণা পেয়ে অন্য সকল শক্তিশালী হয়। সুতরাং শক্তির সেই আদি প্রস্রবণের সাথে শক্তির প্রতিযোগিতায় কে সমর্থ হবে? ভগবানের এই সর্বশক্তিমত্তা মন্ত্রের মধ্যে প্রখ্যাপিত হয়েছে। তার ইচ্ছায় বিশ্ব পরিচালিত হয়, সুতরাং তিনি ইচ্ছা করলেই মানুষকে পরমধনের অধিকারী করতে পারেন। সেইজন্য তার চরণে প্রার্থনা করা হয়েছে। পঞ্চম মন্ত্রটি দুভাগে বিভক্ত। প্রথম ভাগে আছে–আত্ম-উদ্বোধন এবং দ্বিতীয় ভাগে আছে প্রার্থনা। প্রথমে সাধক নিজের হৃদয়কেই ভগবৎপরায়ণ হবার জন্য উদ্বোধিত করছেন। তাই আমরা একবচনান্ত স্তুহি পদ দেখতে পাই। তারপরেই প্রার্থনা। এই প্রার্থনায় বিশ্বজনীন ভাব পরিদৃষ্ট হয়। আত্ম-উদ্বোধনের পরেই সাধক বিশ্ববাসী সকলের জন্য প্রার্থনা করছেন। বিশ্বের সকলেই যেন পরমধনের অধিকারী হয়, কেউই যেন ভগবানের কৃপায় বঞ্চিত না হয়। তিনিই একমাত্র ধনদাতা। তারই কুবেরভাণ্ডার হতে মানুষ নিজের অভীষ্ট ধন লাভ করে। সূর্যের আলোক পেয়ে যেমন চন্দ্র ইত্যাদি গ্রহ উপগ্রহ আলোকময় হয়, তেমনি জগতে যাঁরা জ্ঞানী অথবা পরমার্থপরায়ণ তারা সেই অসীম ধনসম্পন্ন ভগবানের কৃপাতেই সেই ধনের অধিকারী হন। তাই তিনি মঘোনাং মংহিষ্টো। সেই পরম দেবতার কাছেই মহাধন লাভের জন্য প্রার্থনা পরিদৃষ্ট হয়। ষষ্ঠ মন্ত্রটি চারভাগে বিভক্ত। প্রথম ভাগে নিত্যসত্য, দ্বিতীয় ভাগে আত্ম-উদ্বোধনমূলক প্রার্থনা এবং শেষ দুটি অংশে প্রার্থনা আছে। ভগবান্ শত্রুনাশক। তার শত্রু? তিনি তো অজাতশত্রু। দুর্বল মানুষকে রিপুকবল থেকে উদ্ধার করবার জন্য তাঁকে রিপুসংগ্রামে অগ্রসর হতে হয়। তার কৃপায় মানুষের রিপুগণ পরাজিত বিধ্বস্ত হয়। মন্ত্রের প্রথম অংশে ভগবানের এই শত্রুনাশী সত্যই পরিস্ফুট হয়েছে। দ্বিতীয় অংশে সেই শনিসূদন দেবতার কাছে আত্মসমর্পণ করবার জন্য আত্ম-উদ্বোধনা আছে। আমরা যেন পাপতাপ থেকে উদ্ধার পাবার জন্য সেই পরমদেবতার কাছে আত্মসমর্পণ করি, তার চরণে যেন আমাদের কামনা-বাসনা নিবেদন করতে পারি। তিনিই মানুষের একমাত্র বন্ধু, তার কৃপাতেই মানুষ ভীষণ রিপুদের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে। তার গুণগানে আমরা যেন আত্মনিয়োগ করতে সমর্থ হই। এই আত্ম উদ্বোধনের পরেই আছে প্রার্থনা। –সেই মহান্ দেবতা কৃপা করে আমাদের হৃদয়ের অর্ঘ্য গ্রহণ করুন এবং আমাদের রিপুদের হাত থেকে রক্ষা করুন। আমাদের হৃদয়কে তার প্রতি আকর্ষণ করুন– যেন আমরা সব কিছু পরিত্যাগ করে তারই চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। তার কৃপায় যেন আমরা মহৎ থেকে মহত্তর, উচ্চ থেকে উচ্চতর জীবন লাভ করতে পারি]। [এই ৪র্থ, ৫ম, ও ৬ষ্ঠ মন্ত্রের একটি গেয়গান আছে]।

    ৭/৮/৯– চিরজয়ী অপ্রতিহতশক্তি বলাধিপতি দেবতাকে পরমধন লাভের জন্য আমরা আরাধনা করছি; তিনি আমাদের রিপুগণকে বিনাশ করুন। (মন্ত্রটি প্রার্থনামূলক। ভাব এই যে, ভগবান্ কৃপাপূর্বক প্রার্থনাকারী আমাদের রিপুগণকে বিনাশ করুন )। রিপুনাশে পাষাণকঠোর হে দেব! আদিভূত আপনার যে জ্ঞানজ্যোতিঃ তা পরমানন্দলাভের জন্য আমাদের প্রদান করুন; সর্বশক্তিমান হে দেব! আপনার ধনদানকে সকলে প্রার্থনা করে; আমাদের পরমধন প্রদান করুন; শত্রুনাশক দেবতা হ নিশ্চিতই সকলের নিয়ন্তা হন; চিরনবীন সেই দেবতাকে আমরা যেন ভজনা করি। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, আমরা যেন ভগবৎপরায়ণ হই; ভগবান্ আমাদের পরমধন প্রদান করুন)। সর্বলোকের স্বামী পাপনাশক হে দেব! সৎকর্ম সাধনের দ্বারা আমি যেন আপনার সাথে মিলিত হতে পারি; অদ্বিতীয় পরমশক্তিসম্পন্ন যে দেবতা জ্ঞানদানে সাধককে প্রাপ্ত হন, সেই দেবতা আমাদের পরমসুখদায়ক সখীভূত হয়ে আমাদের প্রাপ্ত হোন। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, আমরা যেন ভগবানকে লাভ করতে পারি; তিনি কৃপাপূর্বক আমাদের প্রাপ্ত হোন)। [৭ম মন্ত্রটি পূর্ব (অর্থাৎ ষষ্ঠ) মন্ত্রেরই অনুরূপ। এই মন্ত্রে পরমধনলাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয়েছে। মন্ত্রের শেষাংশে রিপুজয়ের প্রার্থনা দুবার উক্ত হয়েছে। এই পুনরুক্তি সাধক-অন্তরের ব্যাকুলতার পরিচায়ক মাত্র। ৮ম মন্ত্রটির মধ্যে প্রার্থনা, উদ্বোধন এবং নিত্যসত্য-প্রখ্যাপক–এই তিনেরই সমাবেশ ঘটেছে। ভগবানই বিশ্বের নিয়ন্তা, তার আদেশে চন্দ্র-সূর্য জ্যোতিঃ বিকীরণ করে। বায়ু মানুষের প্রাণ রক্ষা করে। তিনি অজ, নিত্য, শাশ্বত; তার আদি নেই, অন্ত নেই। তিনিই অনন্ত; তিনি চিরনবীন, তিনি চিরপুরাতন। সেই পরমদেবতার কাছেই পরমধন ও মোক্ষলাভের জন্য প্রার্থনা করা হয়েছে। প্রথমতঃ সাধক নিজের হৃদয়কে ভগবৎপরায়ণ হবার জন্য উদ্বোধিত করছেন। এই আত্ম উদ্বোধনের পর প্রার্থনা। ভগবান্ কৃপা করে আমাদের রিপুনাশ করুন, আমাদের তার অমৃতের অধিকারী করুন। এটাই প্রার্থনার সারমর্ম। ৯ম মন্ত্রে ভগবানের সাথে মিলিত হবার জন্য ব্যাকুল প্রার্থনা পরিদৃষ্ট হয়। আমরা সৎকর্ম সাধনের দ্বারা ভগবানের চরণে পৌঁছাতে পারি। মানুষ তার কাছ থেকে এসেছে। আবার তার চরণেই বিলয় প্রাপ্ত হবে। যতদিন পর্যন্ত সে নিজের চারদিকের মোহমায়ার বেড়াজাল ছিন্ন করতে না পারে, সেই পর্যন্ত সে নিজেকে ভ্রান্তপথে চালনা করে ভগবান্ থেকে দূরে চলে যায়। মাহের উপর মোহ আসে, মায়ার বন্ধন দৃঢ়তর হয়। অজ্ঞানতার বশে সে এই পান্থনিবাসকেই নিজের চিরস্থায়ী আবাসরূপে কল্পনা করে নিজের মুক্তি সূদূর পরাহত করে তোলে। কিন্তু ভগবানের কৃপায় যখন তার হৃদয়ে চৈতন্য সঞ্চার হয়, যখন সে নিজের ভ্ৰম ক্রমশঃ বুঝতে আরম্ভ করে, তখন সেই চিরস্থায়ী আবাস-গৃহে (ঈশ্বর সন্নিধানে).যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই ভগবানকে ডাকে, ওগো দয়াময়! আর কতদিন এই প্রবাসে রাখবে? এবার নিজের আলয়ে ফিরিয়ে নাও, তোমার কোলে তুলে স্থান দাও। আর কতদিনে তোমার কোলছাড়া হয়ে এই বিপদসঙ্কুল পরবাস থেকে তোমার সেহনীড়ে ফিরে যাব? তা কত দিনে?–প্রতীক্ষা। দীর্ঘ প্রতীক্ষায় মানুষের চিত্ত অস্থির চঞ্চল হয়ে ওঠে। কিন্তু সেই ভব-কাণ্ডারীর কৃপালাভ না হলে তো মানুষ নিজের ইচ্ছায় তাঁর চরণে পৌঁছাতে পারে না। তাই প্রতীক্ষা! তাই এ ব্যাকুল প্রার্থনা]। [এই ৭ম, ৮ম ও ৯ম সামের একটিমাত্র গেয়গান আছে]।

    ১০। হে ভগবন! আমাদের হৃদয়ে আগমন করুন; হে জ্ঞানদেব! আগমন করুন; হে পরমৈশ্বর্যশালী দেবতা! আগমন করুন; হে দেবভাবসমূহ! আমাদের হৃদয়কে প্রাপ্ত হোন। (মন্ত্রটি প্রার্থনামূলক। প্রার্থনার ভাব এই যে, ভগবান্ কৃপাপূর্বক আমাদের প্রাপ্ত হোন)। [পূর্ব (অর্থাৎ ৯ম) মন্ত্রের মতো এই মন্ত্রের সাধকের আন্তরিক ব্যাকুলতা তীব্রভাবে প্রকাশিত হয়েছে। সাধক-গায়ক বিভিন্ন নামে ভগবানকে ডাকছেন। ইন্দ্র, অগ্নি, পূষণ, সর্বদেবাঃ–সকলেই এক দেবতাকে লক্ষ্য করে। এই ক্ষেত্রে ভাষ্যকারও স্বীকার করেছেন যে, এই সব বিভিন্ন নামধারী দেবতা সেই একই ইন্দ্রকে উদ্দেশ করে উচ্চারিত হয়েছে। আমাদের মতে, এই ইন্দ্র আবার সেই একমেবাদ্বিতীয় ঈশ্বরেরই প্রতীক। এখানে মা-হারা শিশুর মাকে অন্বেষণের ব্যাকুলতা সাধকের ঈশ্বরাদ্বানের সাথে একীভূত হয়ে গেছে]। [এই মন্ত্রটির একটি গেয়গান আছে]।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশুক্ল যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)
    Next Article কৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    Related Articles

    দুর্গাদাস লাহিড়ী

    কৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    দুর্গাদাস লাহিড়ী

    শুক্ল যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }