Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প115 Mins Read0
    ⤶ ⤷

    ২. সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাষ্ট্র

    মধ্যবিত্তশ্রেণী ও জাতীয়তাবাদের উত্থান এবং বৃহত্তর সামাজিক জীবনক্ষেত্রে ধর্মীয় প্রভাবের হ্রাসপ্রাপ্তি যে কোন দেশের ইতিহাসে সমকালীন ঘটনা। দেশকালের ব্যবধানে মধ্যবিত্তের চরিত্র এবং জাতীয়তাবাদের গতি-প্রকৃতির মধ্যে অল্পবিস্তর পার্থক্য থাকলেও শ্রেণীগতভাবে ধর্মের প্রতি মধ্যবিত্তের কিছুটা ঔদাসীন্য মোটামুটি সবক্ষেত্রেই দেখা যায়। এর প্রধান কারণ প্রতিষ্ঠিত ধর্মসমূহের রীতিনীতি, আচার-আচরণ ইত্যাদি যে সামাজিক অবস্থার প্রতিফলন মধ্যবিত্তের সমাজ ও অর্থনৈতিক জীবন ব্যবস্থার সাথে তার কোন সামঞ্জস্য নেই। ধনতন্ত্রের বিকাশের পূর্বে ধর্মের প্রতি মানুষের যে গভীর আনুগত্য থাকে ধনতন্ত্রের ক্রমবিকাশ এবং মধ্যবিত্তের উত্থানের সাথে সে আনুগত্য ধীরে ধীরে শিথিল হয় এবং পরিশেষে ধর্মের স্থান বহুলাংশে অধিকার করে জাতীয়তাবাদ। ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশ এবং এশিয়া- আফ্রিকার বিভিন্ন দেশেও মধ্যবিত্তের উত্থানের সাথে ধর্মানুগত্যের শৈথিল্য অনেকখানি সরাসরিভাবে জড়িত।

    সামন্ততান্ত্রিক এবং তার থেকেও নিম্নতর সমাজ-ব্যবস্থায় মানুষের আর্থিক এবং সামাজিক জীবনের মধ্যে গতির কোন চাঞ্চল্য থাকে না। সমস্ত কিছুই সেখানে মোটামুটি নির্দিষ্ট, অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। ধর্মীয় বিধিনিষেধ, রীতিনীতি এবং আচার-আচরণসমূহ এ ধরনের সমাজেরই প্রতিফলন। ধনতান্ত্রিক সমাজের সাথে এর কোন সামঞ্জস্য নেই। কারণ ধনতান্ত্রিক সমাজের মূলমন্ত্রই হলো প্রচলিত সর্বপ্রকার বিধিনিষেধ লঙ্ঘন করে বৃহত্তর আর্থিক জীবনের পরিপূর্ণ রূপান্তর। এজন্য প্রয়োজন সামন্ততান্ত্রিক, গোত্রীয় এবং অন্যান্য নিম্নতর সমাজ-ব্যবস্থার বহুতর আর্থিক, ধর্মীয়, সামাজিক এবং ঐতিহ্যিক বন্ধনকে শিথিল এবং অনেকাংশে নিশ্চিহ্ন করে মানুষের পারস্পরিক সম্পর্ককে এক নোতুন আর্থিক এবং সামাজিক ভিত্তির ওপর দাঁড় করানো। এ প্রয়োজনের তাগিদেই তাই পৃথিবীর সব দেশে মধ্যবিত্তের উত্থান চিহ্নিত করে বৃহত্তর সমাজ-জীবনে অন্যান্য বহু প্রভাবের সাথে ধর্মীয় প্রভাবেরও ক্রমশঃ হ্রাসপ্রাপ্তি। মধ্যবিত্তের জাতীয়তাবাদী আন্দোলন এ জন্যই যে শুধু ধর্মনিরপেক্ষ তা নয়, অনেক ক্ষেত্রে তা প্রবলভাবে ধর্মবিরোধী।

    জাতীয়তাবাদের উপযুক্ত রাষ্ট্রীয় সংগঠন হলো জাতীয় রাষ্ট্র। ঠিক এজন্যই ইউরোপের ইতিহাসে দেখা যায় জাতীয়তাবাদের উত্থানের যুগে চার্চ এবং জাতীয় রাষ্ট্রের মধ্যে প্রচণ্ড বিরোধীতা। সামন্ততান্ত্রিক অর্থনৈতিক জীবনে চার্চের প্রভাব শুধু যে মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনকেই নিয়ন্ত্রিত করতো তাই নয়, সাধারণ জীবনযাত্রার উপরও তার প্রভাব থাকতো সর্বব্যাপী। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক পরিবেশ যে নোতুন শ্রেণীর জন্ম দিল সে শ্রেণীর কাঠামোর সাথে চার্চের সামাজিক কাঠামোর কোনো সামঞ্জস্য না থাকায় চার্চ ও রাষ্ট্রের পারস্পরিক বিরোধীতা ক্রমশ তীব্রতর হলো এবং এক সুদীর্ঘ সংগ্রামের শেষে মানুষের দৈনন্দিন আর্থিক এবং রাজনৈতিক জীবনক্ষেত্রে চার্চের পরিবর্তে রাষ্ট্রের প্রাধান্য হলো সুপ্রতিষ্ঠিত। তার অর্থ এই নয় যে, এর পর থেকে ইউরোপে ধর্মের প্রভাব মানুষের ব্যক্তিগত জীবনে সম্পূর্ণভাবে লোপ পেল। রাষ্ট্রীয় প্রাধান্য বলতে এ ক্ষেত্রে শুধু বোঝায় পূর্ববর্তী যুগে আর্থিক ও সামাজিক জীবনে ধর্মের যে সর্বব্যাপী প্রভাব ছিল সে প্রভাবের পরিবর্তে বিস্তীর্ণ আর্থিক জীবনে রাষ্ট্রীয় প্রভাবের প্রসার ও প্রতিষ্ঠা। অর্থাৎ এক কথায় রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা।

     

     

    ধর্মনিরপেক্ষতার এই তাড়না শুধু যে রাষ্ট্রকেই চালনা করলো তাই নয়, এ তাড়না মানুষের ব্যক্তিগত জীবনকেও ধর্মীয় আচার-আচরণের গণ্ডি থেকে বের করে তাকে অনেকাংশে করলো সংস্কারমুক্ত। এজন্য মধ্যবিত্ত এবং অন্যান্য শ্রেণীভুক্ত বহু লোক ব্যক্তিগতভাবে ধর্মাশ্রিত জীবন যাপন করলেও সাধারণভাবে ধর্মীয় প্রভাব লোক-জীবনে শিথিল হয়ে এলো। নোতুন যে আর্থিক শক্তিসমূহের তাগিদে ইতিহাসে মধ্যবিত্তের আবির্ভাব হলো সেই শক্তিসমূহের তাগিদেই মানুষের ধর্মীয় জীবনে দেখা দিল অদৃষ্টপূর্ব শৈথিল্য। ধর্মীয় প্রভাব এর পরও নানাভাবে এবং নানা পর্যায়ে সমাজের চিন্তাভাবনা ক্রিয়াকর্মকে নিয়ন্ত্রিত করলেও ধর্মের সে পূর্বগৌরব আর থাকলো না। রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা সাধারণ জীবনযাত্রাকেও করলো অনেকাংশে ধর্মনিরপেক্ষ।

    ২

    মধ্যবিত্তশ্রেণী ও জাতীয়তাবাদের উত্থানের সাথে ধর্মনিরপেক্ষতার উত্থান যে কোন দেশের ইতিহাসে সরাসরিভাবে জড়িত হলেও পাক-ভারতীয় মধ্যবিত্তশ্রেণী এবং জাতীয়তাবাদের ইতিহাসে এর ব্যতিক্রম ঘটলো কেন এটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাক-ভারতীয় সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় আন্দোলন যে ধর্মের দ্বারা বিপুলভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত এ কথা সর্ববিদিত। এ নিয়ন্ত্রণ ভারতীয় ইতিহাসে সম্ভব হলো যে বিশেষ অবস্থার মাহাত্ম্যে তার সঠিক বিশ্লেষণ ও পর্যালোচনা করলে দেখা যাবে যে, আপাতদৃষ্টিতে এ নিয়ন্ত্রণকে ব্যতিক্রম মনে করলেও আসলে এটা সাধারণ নিয়মেরই অনুবর্তী এবং সে নিয়মের সুপরিচিত গণ্ডীর মধ্যেই পাক-ভারতীয় জাতীয়তাবাদও সম্পূর্ণভাবে আবদ্ধ।

     

     

    ধর্মের প্রতি ভারতীয় হিন্দু-মুসলমান, বিশেষতঃ মুসলমান মধ্যবিত্তের অনুরাগের মূল কারণ ভারতীয় আন্দোলনে ধর্ম কতকগুলি বিশেষ অবস্থার মহিমায় রূপান্তরিত হলো মধ্যবিত্ত স্বার্থসিদ্ধির নিশ্চিত হাতিয়ারে। এক্ষেত্রে তাই ধর্মীয় প্রশ্ন স্বাধীনতা আন্দোলনের গতি ও চরিত্রকে অনেকখানি নির্দেশ ও গঠন করতে সক্ষম হলো এ কারণে নয় যে ভারতীয় হিন্দু-মুসলমান অন্যান্য দেশের লোকের তুলনায় অধিকতর ধর্মগতপ্রাণ। ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধে এবং বিশ শতকের প্রথমার্ধে ভারতীয় হিন্দু-মুসলমানের ধর্মপ্রীতির আতিশয্যের উৎস আধ্যাত্মিকতাবাদ নয়। এর উৎসস্থল বৃহত্তর ভারতীয় আর্থিক ও রাজনৈতিক জীবনক্ষেত্র।

    ৩

    ঊনিশ শতকের প্রথমার্ধে ইউরোপীয় পণ্ডিতদের ভারতীয় শাস্ত্রসমূহের বিস্তৃত অনুশীলন এবং ভারতীয় ধনতন্ত্রের নবগঠিত ক্ষুদ্র মধ্যবিত্ত সমাজের একাংশের মনে সঞ্চার করলো প্রাচীন ঐতিহ্য এবং তার সাথে সনাতন ধর্মের প্রতি প্রগাঢ় অনুরাগ ও আনুগত্য এবং অন্যদিকে অন্য এক অংশকে বলিষ্ঠভাবে গঠিত করলো ইউরোপীয় উদারনৈতিক ঐতিহ্যে। এই দুইয়ের মধ্যবর্তী ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর এক প্রভাবশালী অংশ – যাঁরা ধর্মকে বর্জন না করে চেষ্টা করলেন নানাভাবে তার সংস্কার সাধন করতে। ঊনিশ শতকের প্রথম দিকে ধর্মসংস্কারের এই তাগিদেই রাজা রামমোহন ও দয়ামন্দ সরস্বতী প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম ও আর্য সমাজের। ভারতীয় সাংস্কৃতিক ও সামাজিক জীবনে ধর্মবোধের এই নবজাগরণ ও সংস্কার প্রচেষ্টার ছাপ তৎকালীন শিক্ষাদীক্ষা এবং সাহিত্যকার্যের মধ্যে উপস্থিত থাকলেও তার কোন উল্লেখযোগ্য রাজনৈতিক গুরুত্ব ছিল না। রামমোহন তো বটেই এমন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত হিন্দুধর্মের প্রতি বিন্দুমাত্র আনুগত্য না থাকা সত্ত্বেও ধর্মগ্রন্থ ও শাস্ত্রচর্চায় যে এতখানি আগ্রহশীল ছিলেন তার আসল কারণ তাঁরা ধর্মশাস্ত্রের বিশুদ্ধ অনুশীলন থেকে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তাকেই উপলব্ধি করেছিলেন অনেক বেশী করে। বিদ্যাসাগরের ধর্মগ্রন্থ চর্চার ক্ষেত্রে একথা বিশেষভাবে প্রযোজ্য। কারণ, বেদ-বেদান্ত- উপনিষদ ইত্যাদি উদাহরণের সাহায্যে বিধবাবিবাহের প্রচলনই ছিল তাঁর সংস্কার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।

     

     

    রাজনীতি সর্বপ্রথম সার্থকভাবে সাহিত্যের মাধ্যমে ধর্মের আশ্রয় গ্রহণ করলো বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও অন্যান্য লেখায়। তাঁর আনন্দমঠই ভারতীয় মধ্যবিত্তের রাজনৈতিক চেতনার মধ্যে সর্বপ্রথম নিয়ে এলো ধর্মীয় বিভ্রান্তি। ভারতীয় রাজনৈতিক জীবনক্ষেত্রের সূত্রপাত হলো উৎকট সাম্প্রাদায়িকতার।

    হিন্দু সমাজের রাজনৈতিক চেতনায় সাম্প্রদায়িকতার প্রথম আবির্ভাবের কারণ সামাজিক ও রাজনৈতিক জীবনে মুসলমানের তুলনায় তাদের অপেক্ষাকৃত অগ্রসরতা। সিপাহী বিদ্রোহের কিছু পরে সৈয়দ আহমদ ইত্যাদির নেতৃত্বে মুসলমান মধ্যবিত্ত যখন নিজের স্বার্থসংরক্ষণে ব্যস্ত হলো সে সময় এই একই ধর্মীয় চেতনা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গীকেও আচ্ছন্ন করলো অধিকতর উৎকটভাবে।

    কিন্তু হিন্দু-মুসলমান মধ্যবিত্তের উত্থানের সাথে সাথে ধর্মীয় প্রভাব ক্রমশঃ বিলীয়মান না হয়ে বর্ধমান হলো কেন সে প্রশ্নের উত্তর লাভের জন্য প্রয়োজন ভারতীয় মধ্যবিত্তের চরিত্র এবং তার বৈশিষ্ট্যের পর্যালোচনা।

    ৪

    ভারতীয় এবং বিশেষ করে বাঙালী মধ্যবিত্তের চরিত্রের বিশদ ও বিস্তৃত আলোচনা এ প্রসঙ্গে প্রয়োজন না হলেও তার কতকগুলি বৈশিষ্ট্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রেই দেখা যায় যে, জাতীয় চেতনা মানুষকে তার ঐতিহ্য, ইতিহাস ও পূর্বগৌরব সম্পর্কে সচেতন করে। অন্যপক্ষে আবার ঐতিহ্য, ও ইতিহাসের চেতনা মানুষের মনে সৃষ্টি করে জাতীয়তাবোধ। ভারতীয় জাতীয় চেতনার মধ্যেও ঐতিহ্য ও পূর্বগৌরবের স্থান অন্যান্য দেশীয় জাতীয় চেতনার তুলনায় কোন অংশেই কম নয়। উপরন্তু এই ঐতিহ্য চেতনাই ভারতবর্ষের জাতীয় চেতনাকে সাম্প্রদায়িক চেতনায় রূপান্তরিত করার জন্য অনেকাংশে দায়ী।

     

     

    ঊনিশ শতকের মাঝামাঝি হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে জাতীয় চেতনার সূত্রপাত হলো সে চেতনা ছিল প্রায় সামগ্রিকভাবেই ধর্মাচ্ছন্ন। বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠ সন্ত্রাসবাদের যে আদর্শ চিত্রিত করেছিলেন তার মধ্যে হিন্দু ধর্মেরই ছিল নিঃসন্দেহে প্রাধান্য। রাজনারায়ণ বসু বৈপ্লবিক ভাবধারায় দীক্ষিত হলেও স্বাধীনতা অর্জন ও ধর্মের হৃত-গৌরব পুনরুদ্ধারকে পৃথক ও বিচ্ছিন্ন সমস্যা হিসাবে দেখার কোন ক্ষমতা তাঁর ছিল না। নবগোপাল মিত্র রাজনারায়ণ বসুর রাজনৈতিক চিন্তাধারাকে ‘হিন্দুমেলা’, ‘ন্যাশনাল সোসাইটি’ এবং হিন্দুমেলার মুখপত্র ‘ন্যাশনাল পেপার’-এর মাধ্যমে বাস্তব রূপদান করেন।[১] ন্যাশনাল সোসাইটির মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের মধ্যে একতা ও জাতীয় চেতনার সঞ্চার। সোসাইটির এই সাম্প্রদায়িক উদ্দেশ্যের জন্য অনেকে একে ন্যাশনাল সোসাইটি নামে অভিহিত করায় আপত্তি জ্ঞাপন করলে ন্যাশনাল পেপারে নবগোপাল মিত্র লেখেন, ‘এই নামকরণে আপত্তি করার কি আছে সেটা আমার পক্ষে বোঝা শক্ত। হিন্দুরা যে একজাতিভূক্ত তাতে কোন সন্দেহ নেই এবং এজন্যই তাদের সংগঠন স্বাভাবিকভাবেই ন্যাশনাল সোসাইটি নামে পরিচিত হতে পারে।’ ঊনিশ শতকের নবগোপাল মিত্র বিশ শতকের কায়েদে আজম জিন্নারই যথার্থ পূর্বসূরি! হিন্দু সম্প্রদায়ের চেতনার মধ্যে এ জাতীয় বিভ্রান্তি লক্ষণ লক্ষ্য করেই ভূপেন্দ্রনাথ দত্ত লিখেছেন, ‘হিন্দুরা স্বদেশপ্রীতি ও স্বধর্মপ্রীতিকে তফাৎ করে দেখেনি এবং এই ধর্মীয় ও সাম্প্রদায়িক মনোভঙ্গীর ফলে পরবর্তীকলের জাতীয়তাবাদী আন্দোলনে ধর্মীয় প্রভাব দেশের বৃহত্তর স্বার্থের সমূহ ক্ষতিসাধন করবে।’[২]

     

     

    মুসলমানদের জাতীয় চেতনার ক্ষেত্রে সেই একই কথা। হিন্দুরা ঊনিশ শতকের মধ্যভাগে স্বদেশপ্রীতি ও স্বধর্মপ্রীতিকে তফাৎ করে দেখেনি। মুসলমানরা কিন্তু আবার স্বদেশপ্রীতি ও স্বধর্মপ্রীতিকে এতবেশী তফাৎ করে দেখেছে যে, অবস্থার চাপে ধর্মপ্রীতির আতিশয্যে দেশকে তারা স্বদেশ বলে ভাবেনি। ভারতবর্ষের বাসিন্দা হয়েও ভারতের বৃহত্তর ঐতিহ্যকে অস্বীকার করে তারা নিজেদের ঐতিহ্যের সন্ধান করেছে শুধু আরব, পারস্য, তুরস্কে। ধর্মীয় প্রভাবে ভারতের হিন্দু-মুসলমান একই ঐতিহ্যের গৌরবের অংশগ্রহণ করতে অক্ষম হওয়ায় জাতীয় আন্দোলনের উত্থানের পূর্ব-মুহূর্তেই ভারতীয় মধ্যবিত্ত সমাজের সূত্রাপাত হলো সাম্প্রদায়িকতার ক্ষেত্র প্রস্তুতির।

    ৫

    হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় ঐতিহ্যের চেতনা সৃষ্টি হলো দুই ভিন্ন কারণে। ভারতবর্ষের ঐতিহ্যকে পুনরুদ্ধার করার প্রশংসা সর্বাংশে ইউরোপীয় পণ্ডিতের প্রাপ্য। তাঁরাই পুনরুদ্ধার করলেন বেদ, উপনিষদ, ষড়দর্শন, বুদ্ধ, মহাবীর, অশোক এবং সমুদ্রগুপ্ত। এই পুনরুদ্ধারের ফলে হিন্দুদের বহু শতাব্দীর গৌরব প্রতিফলিত হলো ঊনিশ শতকের নব উত্থিত হিন্দু মধ্যবিত্তের চিন্তাভাবনা এবং বিস্তৃত ক্রিয়া-কর্মে ইংরেজ রাজত্বে হিন্দু মধ্যবিত্তের উন্নতির সূত্রপাত সে উন্নতি এই ঐতিহ্য-চেতনা দ্বারা অনেকখানি হলো দ্রুততর।

     

     

    ভারতবর্ষের এই পূর্ব-গৌরবের কথা হিন্দু মানসকে যেভাবে আকৃষ্ট করলো ঠিক সেইভাবে মুসলমান মধ্যবিত্ত তার দ্বারা আকৃষ্ট হলো না। উপরন্তু আরব পারস্যের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি দ্বারা আচ্ছন্ন হলো দেখে তারা স্বদেশের ঐতিহ্য থেকে নিজেদেরকে তফাৎ করলো আরও বেশী করে। মোগল সাম্রাজ্য, যাকে ধর্মীয় এবং সামন্ততান্ত্রিক বিভ্রান্তিবশতঃ সাধারণ মুসলমানেরাও নিজেদের সাম্রাজ্য বলেই মনে করতো, তার পতনের ঠিক পরবর্তীকালে মুসলমান এবং হিন্দুর ভারতীয় ঐতিহ্যের প্রতি এই বিভিন্ন মনোভাব দুর্বোধ্য তো নয়ই উপরন্তু অতি সহজবোধ্য। মোগল সাম্রাজ্য এবং নবাব রাজত্বের অবসানে উচ্চশ্রেণীর মুসলমান সমাজে যে ক্ষয়িষ্ণুতা এবং হতাশার সঞ্চার হলো তার প্রভাব থেকে মুসলমান সমাজ সামগ্রিকভাবে মুক্তি পেল না। এর ফলে ওহাবী আন্দোলনের মতো প্রতিক্রিয়াশীল আন্দোলন উত্তর ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত হয়ে মুসলমান সমাজের শিক্ষাদীক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং উন্নতিকে করলো মারাত্মকভাবে ব্যাহত। হিন্দু সমাজ যে সময় দীক্ষিত হলো এগিয়ে চলার মন্ত্রে এ আন্দোলন ঠিক সেই সময় মুসলমান সমাজকে শেখাল পিছিয়ে থাকার মন্ত্র। এর ফলে হিন্দুরা যখন এক করে দেখলো স্বদেশ ও স্বধর্মকে মুসলমান সমাজের হাজার হাজার লোক তখন ধর্মপ্রীতির প্রাবল্যে ত্যাগ করতে প্রস্তুত হলো স্বদেশভূমি ভারতবর্ষ। ভারতীয় ইতিহাসে তাই ওহাবী আন্দোলনের প্রতিক্রিয়াশীলতার তুলনা নাই।

     

     

    ৬

    সামাজিক ও ধর্মীয় জীবনে হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্যের যে চেতনা বিদ্যমান ছিল সে চেতনা ভারতীয় ধনতন্ত্র এবং মধ্যবিত্তশ্রেণীর প্রসার ও অগ্রগতির সাথে ভারতীয় রাজনৈতিক জীবনক্ষেত্রে সৃষ্টি করলো এক কুৎসিত জটিলতা। এ জটিলতার নামই সাম্প্রদায়িকতা।

    হিন্দু মধ্যবিত্ত যখন ব্যবসা-বাণিজ্য, চাকুরী ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হলো তখন বিদেশী ইংরেজদের সাথে সর্বক্ষেত্রেই শুরু হলো তাদের অল্পবিস্তর প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাই ধীরে ধীরে অবসান ঘটালো হিন্দু মধ্যবিত্তের একাংশের ইংরেজ-প্রীতির। শুধু তাই নয়। এর ফলে সূত্রপাত হলো ভারতীয় জাতীয় আন্দোলনের, যে আন্দোলনের পুরোভাগে থাকলো হিন্দু মধ্যবিত্ত। ঠিক এই সময়ে মুসলমান মধ্যবিত্তের সাথে ইংরেজদের প্রতিযোগিতার প্রশ্ন ওঠেনি। কারণ, তারা হিন্দুদের তুলনায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-দীক্ষায় ছিল অনেকখানি পশ্চাদপদ। এজন্য জাতীয়তাবাদী আন্দোলনের প্রাথমিক পর্যায়ে মুসলমান সমাজে ইংরেজ বিরোধীতার তেমন প্রয়োজন ছিল না। সীমাবদ্ধ সুযোগ-সুবিধার ক্ষেত্রে মুসলমানদের প্রতিযোগিতা এ-সময় ছিল প্রধানতঃ হিন্দু মধ্যবিত্তের সাথে এবং সেই প্রতিযোগিতায় ফললাভের জন্য মুসলমান সমাজ ছিল ইংরেজের সাথে আপোষপন্থী। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু-মুসলমানের এই বিভেদ ও রেষারেষিকে ইংরেজরা উপেক্ষা করলো না। উপরন্তু তাদের নিজেদের সাম্রাজ্যবাদী শাসনের হাতিয়ার হিসাবে এই রেষারেষিকে অবলম্বন করে তারা নির্ণয় করলো তাদের ভেদনীতি। ভারতীয় মধ্যবিত্তের অগ্রগতির সাথে ভারতীয় জাতীয় আন্দোলন শক্তিশালী হলেও তা সুস্থ পথে অগ্রসর হলো না। মধ্যবিত্তের শ্রেণীগত দুর্বলতার জন্য হিন্দু মধ্যবিত্ত নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে মুসলমান মধ্যবিত্তের স্বার্থকে অনেকাংশে ক্ষুণ্ন করলো। ঠিক অনুরূপভাবে মধ্যবিত্তের শ্রেণীগত দুর্বলতার কারণে মুসলমান মধ্যবিত্ত নিজের স্বার্থসংরক্ষণের জন্য দুর্বলতর প্রতিযোগী হিসাবে হয়ে দাঁড়ালো অধিকতর ধর্মাশ্রয়ী। হিন্দু সমাজও তাই একদিকে ইংরেজ এবং অন্যদিকে মুসলমান স্বার্থের বিরুদ্ধতায় তার মধ্যবর্তীকালীন আপেক্ষিক ধর্মনিরপেক্ষতাকে বহুতরভাবে শিথিল করে জাতীয় আন্দোলনের মধ্যে আবার নোতুন করে আনলো ধর্মীয় জটিলতা। হিন্দু মহাসভা ইত্যাদি সাম্প্রদায়িক সংগঠন এমনকি কংগ্রেসের এক শক্তিশালী অংশ পর্যন্ত বিভোর হলো রাম রাজত্বের স্বপ্নে। এ জটিলতার ফলে ভারতীয় জাতীয়তাবাদ আর সত্য অর্থে ধর্মনিরপেক্ষ রইলো না। বিকৃত রূপ ধারণ করে তা পরিণত হলো সম্প্রদায়িকতায়।

     

     

    সাম্প্রদায়িকতার মাহাত্ম্যে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে ধর্ম সম্প্রদায় পরিণত হলো জাতিতে এবং মুসলমানেরাই হলো এই জাতিতত্ত্বের প্রধান ব্যাখ্যাকার। এর কারণ হিন্দু মধ্যবিত্তের সাম্প্রদায়িক শ্রেণী-স্বার্থ উদ্ধারের জন্য অপেক্ষাকৃত অগ্রসর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসাবে পৃথক রাষ্ট্রের প্রয়োজন ছিল না। কিন্তু মুসলমান মধ্যবিত্তের সে প্রয়োজন ছিল। কায়েদে আজম জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এই হলো সুনিশ্চিত অর্থনৈতিক বুনিয়াদ। পাকিস্তানের স্বপ্ন সত্য অর্থে ধর্মগতপ্রাণ ভারতীয় মুসলমানদের ইসলামী জীবন যাপনের স্বপ্ন নয়। এ স্বপ্ন মূলতঃ মুসলমান মধ্যবিত্তের শ্রেণী-স্বার্থ প্রতিষ্ঠার।

    ৭

    ভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা নিঃসন্দেহে জাতীয়তারই বিকৃতি। ধর্মীয়-রাষ্ট্রর মধ্যেই সেজন্য তার অনিবার্য পরিণতি। প্রত্যেক জাতীয় আন্দোলনই সৃষ্টি করতে চায় তার উপযোগী রাষ্ট্র-ব্যবস্থা অর্থাৎ জাতীয় রাষ্ট্র। এ রাষ্ট্র গঠিত হয় জাতিধর্মনির্বিশেষে দেশের সকল জনসাধারণকে নিয়ে। কিন্তু জাতীয় আন্দোলন সাম্প্রয়িকতায় পরিণত হলে সাধারণ অর্থে জাতীয় রাষ্ট্রের মধ্যে সে আন্দোলন পরিণতি লাভ করে না। তার জন্য প্রয়োজন হয় এমন এক রাষ্ট-ব্যবস্থা যেখানে শুধু শ্রেণী-স্বার্থ রক্ষার উপযোগী ব্যবস্থা থাকে। একদিকে সাম্প্রদায়িকতা যেমন জাতীয়তার বিকৃতি, অন্যদিকে ধর্মীয় রাষ্ট্রও তেমনি জাতীয় রাষ্ট্রের নির্ভুল বিকৃতি। মধ্যবিত্তের আর্থিক প্রয়োজনের তাগিদে জাতীয় রাষ্ট্রের মতো ধর্মীয় রাষ্ট্রেরও উৎপত্তি বলে অন্যান্য জাতীয় রাষ্ট্রের মতো ধর্মীয় রাষ্ট্রের মধ্যেও সাধারণ জীবনযাত্রা ধর্মনিরপেক্ষ হতে বাধ্য।

     

     

    পাকিন্তান ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলাম ধর্মের বর্ধন করতে কতখানি সমর্থ হয়েছে সেটা তর্কসাপেক্ষ। কিন্তু ইসলামী রাষ্ট্র হিসাবে পাকিস্তান যে মুসলমান মধ্যবিত্তের শ্রেণী-স্বার্থ প্রতিষ্ঠায় অনেকখানি সফল হয়েছে সে বিষয়ে তর্কের কোন অবকাশ নেই। এদিক দিয়ে ইসলামী রাষ্ট্র পাকিস্তান অন্যান্য যে কোন জাতীয় রাষ্ট্রের মতই নিঃসন্দেহে ধর্মনিরপেক্ষ।

    ***

    ১. Majumdar, RC, Glimpses of Bangal in the Nineteenth Century, p. 75-6
    ২. ভূপেন দত্ত, সাহিত্য ও প্রগতি। পৃষ্ঠা ৪৩।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর
    Next Article দশটি কিশোর উপন্যাস – বিমল কর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }