Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প115 Mins Read0
    ⤶ ⤷

    ৫. সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক অগ্রগতি

    সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক অগ্রগতি

    ইংরেজ রাজত্বকালে আমাদের দেশে ধনতন্ত্রের সূত্রপাত এবং তার ক্রমপ্রসারের ফলে যে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন দেখা দিল তার স্বরূপকে উপলব্ধি এবং আয়ত্ত করার সুযোগ ভারতীয় এবং বিশেষ করে বাঙালী হিন্দু মুসলমান পেল না। এদেশের লক্ষ লক্ষ কৃষক শ্রমিক নরনারী মধ্যবিত্তের সাম্প্রদায়িক শ্রেণীস্বার্থের তাড়নায় সাধারণ হিন্দু মুসলমানের বৃহত্তর স্বার্থকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে উন্মত্ত হলো পারস্পরিক দ্বন্দ্বকলহে। ভারতীয় জাতীয় আন্দোলন সামগ্রিকভাবে পরিশেষে যে রূপ পরিগ্রহ করলো এ জন্যই তার মধ্যে এ উপমহাদেশের কৃষক শ্রমিকদের স্বার্থ প্রতিফলিত হলো না।

    সাম্প্রদায়িক জটিলতার জন্য এদেশের জাতীয় আন্দোলনে জমিদার ও শিল্পবণিকশ্রেণীর যথার্থ চরিত্র এবং ভূমিকাও নিম্নবিত্ত কৃষক-শ্রমিকদের কাছে উচিতমতোভাবে ধরা পড়েনি। বাঙলাদেশে তাই দরিদ্র চাষী মুসলমান হিন্দু জমিদারকে সাম্প্রদায়িকতার মহিমায় জমিদার হিসাবে দেখার তেমন কোন সুযোগ পায়নি, বিশেষতঃ সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় আন্দোলনের শেষ ও তীব্রতম অধ্যায়ে। অত্যাচারী হিন্দু জমিদারকে মুখ্যতঃ বিধর্মী হিসাবে দেখার ফলে তারা নিজেদের শোচনীয় দুর্দশার জন্য জমিদার শ্রেণীর শোষণকে দায়ী না করে তার জন্য দায়ী করলো হিন্দু ধর্ম এবং সম্প্রদায়কে। মুসলমানদের প্রতি হিন্দুদের মনোভাবও হলো অনুরূপভাবে বিকৃত। এদেশের বৃহত্তর সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এর মাধ্যমেই এলো সব নিদারুণ আঘাত।

    এ আঘাতকে দুই দেশের জনসাধারণ স্বাধীনতা অর্জনের পরও কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। ঊনিশশো সাতচল্লিশ থেকে একের পর এক ছোট বড় দাঙ্গা হাঙ্গামার ঝড় এদেশের উপর দিয়ে যেভাবে প্রবাহিত হয়েছে সেটাই এর সব থেকে বড় প্রমাণ।

    স্বাধীনতা অর্জনের পরও সাম্প্রদায়িকতা পাক-ভারতীয় উপমহাদেশের জীবনে নিশ্চিহ্ন না হওয়ার অন্যতম কারণ ভারত ও পাকিস্তানের পারস্পারিক সম্পর্কের মধ্যে তার নব রূপ এবং নব জীবন লাভ। সাম্প্রদায়িক সমস্যার একমাত্র সম্ভাব্য এবং সর্বগ্রাহ্য সমাধান হিসাবে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করার প্রস্তাবে কংগ্রেস লীগ সম্মত হলেও এ সম্মতি এত তিক্ততার মধ্যে অর্জিত হলো যে স্বাধীনতার পরেও সে তিক্ততাকে সুস্থভাবে উত্তীর্ণ হওয়া কারও পক্ষে সম্ভব হলো না। কংগ্রেস লীগের নেতারাই অধিষ্ঠিত হলেন ভারত ও পাকিস্তান সরকারের নেতৃস্থানে এবং অবস্থার পরিবর্তন হওয়া সত্ত্বেও পরস্পরের প্রতি তাদের মনোভাব রাতারাতি পরিবর্তন হলো না। এজন্য ভারতীয় অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের জটিলতার ফলে যে সকল স্বার্থ ও সংস্কার ভারতবর্ষের হিন্দু মুসলমানের মানসকে গঠন করেছিল, সেগুলির বশবর্তী হয়েই উপমহাদেশের দুই রাষ্ট্রের নেতৃবর্গ নিযুক্ত হলেন ভারত ও পাকিস্তানের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রণে।

     

    আরও দেখুন
    Books
    রেসিপি বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    স্বাস্থ্য টিপস
    সংগীত
    PDF
    পোর্টেবল স্পিকার
    ডিজিটাল বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা রান্নার রেসিপি বই

     

    ২

    বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় আন্দোলনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল ভারতীয় মধ্যবিত্ত। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খৃষ্টান সকলেই ছিল এই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত। বৃহত্তর জাতীয় আন্দোলনের কাঠামোর মধ্যে বিভিন্ন জাতিধর্ম সমন্বয়ে গঠিত এই মধ্যবিত্তের স্বার্থ এবং সংস্কারসমূহ ছিল মোটামুটি একই ধরণের। মধ্যবিত্তের এই স্বার্থসমূহের সাথে ভারতবর্ষের অগণিত কৃষক শ্রমিক ও সাধারণ দরিদ্রের স্বার্থের কোন অন্তর্নিহিত ঐক্য ও সামঞ্জস্য ছিল না। কিন্তু ঐক্যের এই অভাব সত্ত্বেও ভারতবর্ষের কৃষক শ্রমিকেরা সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় আন্দোলন থেকে বিচ্ছিন্ন থাকেনি। এদিক দিয়ে ভারতবর্ষের কোন বিশেষত্ব নেই। প্রায় সবক্ষেত্রেই দেখা যায় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন মধ্যবিত্তের নেতৃত্বে পরিচালিত হলেও অন্যান্য শ্রেণীর লোকেরাও ঐ আন্দোলনে অংশগ্রহণ করে। বৃহত্তর অর্থে অংশগ্রহণের মূল কারণ বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত হয়ে জাতীয় আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। কিন্তু অন্যান্য নিম্নশ্রেণীভুক্ত লোকদের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় আন্দোলনে মধ্যবিত্তের নেতৃত্ব স্বীকারের একটি গুরুত্বপূর্ণ কারণ জাতীয় আন্দোলনের পটভূমিকায় মধ্যবিত্তের শ্রেণীস্বার্থের যথার্থ চরিত্র সম্পর্কে তাদের অজ্ঞতা। ভারতবর্ষেও সাম্রাজ্যবাদী শাসনমুক্তির এই বিশেষ আন্দোলনকে এজন্যই তারা মনে করেছিল তাদের নিজেদের স্বার্থের সম্পূর্ণ অনুকূল। বিদেশী শাসনের অবসান অবশ্য তাদের স্বার্থের পক্ষে অনুকূল নয় একথা বলা চলে না। কারণ এ শাসনের অবসান তাদের স্বার্থরক্ষার সংগ্রামকে বেশ বড় একধাপ এগিয়ে নিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও এ কথা অস্বীকার করার উপায় নেই যে বিদেশী শাসনের অবর্তমানে মধ্যবিত্তশ্রেণী, বিশেষতঃ উচ্চমধ্যবিত্তশ্রেণী, নিম্নতর কৃষক শ্রমিক শ্রেণীর স্বার্থসিদ্ধির পথে সর্বপ্রধান বাধা। উচ্চ মধ্যবিত্তের সাথে কৃষক শ্রমিকের শ্রেণীগত বিভেদ ও বিরোধের এই চেতনা সাধারণতঃ সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় আন্দোলনের কাঠামোর মধ্যে অবৰ্তমান থাকে। এ দুই শ্রেণীর বিভেদ বিরোধও সে অবস্থায় তেমন কোন খোলাখুলি আকার ধারণ করে না। কিন্তু বৈদেশিক শাসনের অবর্তমানে এ বিরোধ ধীরে ধীরে প্রকাশ্য রূপ নেয় এবং সেজন্য সামাজিক অগ্রগতির ক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীসমূহের ভূমিকাও স্পষ্টভাবে চোখে পড়ে। ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানের ইতিহাস পর্যালোচনা করলে এদেশীয় মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের চরিত্র এবং স্বার্থের স্বরূপও তাই অনেকখানি উদ্ঘাটিত হবে।

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা রান্নার রেসিপি বই
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    Books
    অনলাইন বুকস্টোর
    পোর্টেবল স্পিকার
    PDF বই

     

    ৩

    বিভাগপূর্ব ভারতবর্ষে অগণিত অল্পবিত্ত মুসলমান, হিন্দু জমিদার, জোতদার, মহাজন, ব্যবসায়ী এবং আমলার দ্বারা উৎপীড়িত হতো। পাকিস্তান প্রতিষ্ঠার পর উৎপীড়নের সে ভিত্তি এবং চরিত্র বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি। কিন্তু জমিদার, জোতদার এবং বিশেষ করে মহাজন, ব্যবসায়ী, কারখানার মালিক এবং অত্যাচারী আমলার শ্রেণীগত চরিত্রের পরিবর্তন না হলেও তাদের সম্প্রদায়গত চরিত্র নিঃসন্দেহে পরিবর্তন না হলেও তাদের সম্প্রদায়গত চরিত্র নিঃসন্দেহে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আজকের মহাজন, কারখানার মালিক, জমিদার, আমলা প্রভৃতিরা মুসলমান খাতক, শিল্পকর্মী, বর্গাদার এবং সাধারণভাবে জনসাধারণের স্বধর্মাবলম্বী। বিভাগ-পূর্ব ভারতবর্ষের অল্পবিত্ত মুসলমানদের অবস্থার সাথে পাকিস্তানের অল্পবিত্ত মুসলমানদের অবস্থার প্রভেদ এর বেশী তেমন কিছুই নয়। পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতির বিশ্লেষণকালে এ কথাটি স্মরণ রাখা শুধু প্রয়োজন নয়, একান্ত অপরিহার্য।

    ৪

    ১৯৪৭ সালের চৌদ্দই আগষ্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার সাথে পাকিস্তান অন্তর্ভুক্ত এলাকাসমূহের আর্থিক কাঠামোর মধ্যে যে কোন যুগান্তকারী পরিবর্তন সৃষ্টি হয়নি একথা সাধারণভাবে স্বীকৃত। বিদেশী শাসনের অবসানের ফলে এদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্তৃত্ব এদেশীয়দের হাতে এলেও সে কর্তৃত্বের মহিমায় বিভিন্ন শ্রেণীর মানুষের পারস্পরিক পূর্ব-সম্পর্কের মধ্যে কোন উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়নি। এজন্যেই দেখা গেল যে ‘জাতি’কে মুসলিম লীগের নেতারা ধর্মভিত্তিক বলে বর্ণনা করলেও বাস্তবতঃ পাকিস্তান সাধারণ গৃহীত অর্থেই পরিণত হলো একটি জাতীয় রাষ্ট্রে। সংবিধান সভার উদ্বোধনী বক্তৃতায় কায়েদে আজমের বিভিন্ন উক্তি থেকেও সে কথাই বিশেষভাবে প্রমাণিত হয়। পাকিস্তানের আর্থিক কাঠামোর কথা স্মরণ রাখলে সহজেই দেখা যাবে যে বৃটিশ রাজত্ব ভারতবর্ষের যে অর্থনৈতিক কারণে সাম্প্রদায়িকতার সূত্রপাত হয়েছিল ঠিক অনুরূপ অর্থনৈতিক কারণেই পাকিস্তানে সূত্রপাত হয়েছে প্রাদেশিকতা এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রেষারেষি এবং প্রতিযোগিতা। দেশ স্বাধীন হওয়ার সময়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বাস্তব অবস্থাকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ধনতান্ত্রিক কাঠামোর মধ্যে পশ্চিম পাকিস্তানের অপেক্ষাকৃত দ্রুত উন্নতি এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে আর্থিক জীবনের ভারসাম্যের অভাবে আশ্চর্য হওয়ার অথবা তাকে অস্বাভাবিক মনে করার কোন কারণ নেই। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের বাস্তব অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং আমলাতান্ত্রিক অবস্থা যদি পশ্চিম পাকিস্তানের মতো হতো তাহলে এই একই ধনতান্ত্রিক কাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের উন্নতি অনুরূপভাবেই হতো পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক দ্রুততর।

     

    আরও দেখুন
    PDF বই
    বই পড়ুন
    বুক শেল্ফ
    উপন্যাস সংগ্রহ
    লেখকের বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    গল্প, কবিতা
    বই ডাউনলোড
    ট্রেন টু পাকিস্তান

     

    ৫

    পশ্চিম পাকিস্তানের দ্রুত উন্নতি এবং পূর্ব পাকিস্তানে অপেক্ষাকৃত পশ্চাদপদত্বের অনেক কারণ আছে। সেগুলির বিস্তৃত আলোচনার সুযোগ এখানে নেই। কিন্তু তবু তার মধ্যে কতকগুলিকে এখানে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে। যথা : ১৯৪৭ সালে সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানের উল্লেখযোগ্য কোন অংশ না থাকা; পাকিস্তানের আমলাগোষ্ঠীতে পশ্চিম পাকিস্তানের বিপুল সংখ্যাগরিষ্ঠতা; ভারত থেকে অসংখ্য ব্যবসাদার শ্রেণীর লোকের পশ্চিম পাকিস্তান যাওয়া; পাকিস্তানের রাজধানী করাচীতে স্থাপিত হওয়া (যার ফল নূতন ব্যবসায়ী শ্রেণীর লোকের নানা ধরণের লাইসেন্স, বিদেশী মুদ্রা ইত্যাদি অর্জনের সুবিধা) ইত্যাদি। ধনতান্ত্রিক কাঠামোর মধ্যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের এই প্রাথমিক পার্থক্যের ফলেই সত্যিকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং আমলাতান্ত্রিক ক্ষমতা ইসলামী রাষ্ট্র এবং গণতন্ত্রের বাহ্য আড়ম্বর সত্ত্বেও পশ্চিম পাকিস্তানেই কেন্দ্রীভূত হয়। ১৯৪৭ সালে পাকিস্তানের ইতিহাস এই ভারসাম্যের অভাবের উপর ভিত্তি করেই শুরু হয়। এই প্রাথমিক পার্থক্যের ফলে এ দেশের পরবর্তী ইতিহাস যে পথ ধরে অগ্রসর হয়েছে সেটা অত্যন্ত স্বাভাবিক। শুধু পাকিস্তানের কেন যে কোন ধনতান্ত্রিক সমাজের ইতিহাসই ধনতন্ত্রের মহিমায় এ পথ ধরে অগ্রসর হতো। এদিক দিয়ে পাকিস্তানের কোন বিশেষত্ব নেই।

     

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    ডিজিটাল বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    স্বাস্থ্য টিপস
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    গান

     

    ৬

    পাকিস্তান প্রতিষ্ঠার পর এদেশ মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর, বিশেষঃ উচ্চমধ্যবিত্ত শ্রেণীর, শস্যক্ষেত্রে পরিণত হলো। কিন্তু এ রূপান্তরের বাস্তব চরিত্র জনসাধারণের কাছে যথাযথভাবে উদঘাটিত হলো না। তাদের বিচারবুদ্ধি এক্ষেত্রে নানা সংস্কার এবং প্রচারণার দ্বারা থাকলো আচ্ছন্ন এবং বিভ্রান্ত। এই বিভ্রান্তি সৃষ্টির ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ভূমিকা অত্যন্ত মারাত্মক এবং উল্লেখযোগ্য।

    একথা সত্য যে পাকিস্তানের সাম্প্রদায়িকতার, বিশেষতঃ সাম্প্রদায়িক রাজনীতির, বাস্তবভিত্তি পূর্বের তুলনায় অনেক দুর্বল। কিন্তু তা সত্ত্বেও এদেশ থেকে সাম্প্রদায়িকতার উচ্ছেদ এখনো সাধিত হয়নি। এর অন্যতম মূল কারণ মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থসিদ্ধির হাতিয়ার রূপে সাম্প্রদায়িকতা এদেশে এখনো কার্যকরী এবং ব্যবহারযোগ্য।

    যে কোন গণতান্ত্রিক আন্দোলনেই আন্দোলনের সত্যকার বিরোধী শক্তির অর্থাৎ শত্রুর সঠিক পরিচয় লাভের প্রয়োজন অপরিহার্য্য। আন্দোলনে অংশ গ্রহণকারী ব্যক্তিদের ধারণা এ ব্যাপারে যদি স্বচ্ছ ও পরিচ্ছন্ন না হয়, তাহলে সে আন্দোলন বহুধাবিভক্ত এবং পরিশেষে বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। পাকিস্তানের রাজনৈতিক জীবনক্ষেত্রে এ বিভ্রান্তি সহজেই চোখে পড়ে। এদেশের ইতিহাস এজন্যই অগ্রসর হয় গতির অন্ধ আবেগে। তার মধ্যে সচেতন দিক নির্ণয়ের কোন উল্লেখযোগ্য প্রচেষ্টা লক্ষিত হয় না।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা রান্নার রেসিপি বই
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    পিডিএফ
    অনলাইন বুকস্টোর
    বইয়ের তালিকা
    গীতবিতান
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    ৭

    ইংরেজ রাজত্বকালে মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থকে সমস্ত জাতির স্বার্থের সাথে এক করে দেখা হয়েছিল। পরবর্তীকালে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের নিজ নিজ মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থকেও হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের স্বার্থের সাথে হয়েছে এক এবং অভিন্ন করে দেখানো। এটা শুধু ভারতীয় হিন্দু মুসলমানদের বিশেষত্ব নয়। মানুষের ইতিহাসে শোষণের এ ধারা প্রাচীনকাল থেকেই প্রচলিত।

    গ্রীক দার্শনিকেরা যখন মানুষের অধিকার, ন্যায় বিচার, শিক্ষা সম্পর্কে কথা বলতেন তখন মানুষ বলতে তাঁরা সত্য অর্থে বোঝাতেন ‘স্বাধীন নাগরিকদের’। তাঁদের সমাজের অগণিত অসংখ্য দাসদের, বিদেশীদের এমনকি নিজেদের শ্রেণীভুক্ত স্ত্রীলোকদের পর্যন্ত তাঁরা রাজনৈতিক এবং অন্যান্য অধিকারের ক্ষেত্রে মানুষ হিসাবে গণ্য করতেন না। দৈহিক আকৃতি এবং গঠনের দিক থেকে মানুষের সাথে তাদের উল্লেখযোগ্য সাদৃশ্য থাকলেও গ্রীক দার্শনিকদের মতে তারা ছিল স্বাধীন নাগরিকদের তুলনায় প্রকৃতিগতভাবে অনেক নিকৃষ্ট। কাজেই স্বাধীন মানুষদেরকে যে সকল অধিকার দেওয়া নিতান্ত প্রয়োজন অন্যান্যদের ক্ষেত্রে সে অধিকারসমূহ একেবারে নিষ্প্রয়োজন এবং নিরর্থক।

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    স্বাস্থ্য টিপস
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    Books
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা অডিওবুক
    গল্প, কবিতা
    ডিজিটাল বই

     

    গ্রীকরা যে কথা সরাসরিভাবে এবং স্পষ্ট ভাষায় বলেছিলেন পরবর্তীকালে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সে কথা অত সরাসরি এবং স্পষ্ট ভাষায় বলা সম্ভব না হলেও কার্যতঃ সকল ক্ষেত্রে সেই একই নীতি শোষণের ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্যবহৃত হয়েছে। সামন্ততান্ত্রিক যুগে অধিকার, সমতা, ন্যায়বিচার ইত্যাদির আলোচনাক্ষেত্রে মানুষকে নিয়ে আলোচনা হলেও সামন্ততান্ত্রিক পটভূমিকার মানুষ এবং প্রাচীন গ্রীক সমাজের মানুষ এক নয়। গ্রীকরা ‘মানুষ’ বলতে বোঝাত স্বাধীন গ্রীক নাগরিকদের। সামন্ততন্ত্রে ‘মানুষের’ অর্থ সমাজের সেই সব লোক যারা জমির মালিকানার মাধ্যমে নিজেদের শাসনকে রাখতো অব্যাহত। ফরাসী বিপ্লব প্রধানতঃ এই মানুষের বিরুদ্ধেই পরিচালিত হয়। শুধু ফরাসী বিপ্লব কেন ইউরোপের অন্যান্য দেশগুলিতে অপেক্ষাকৃত শান্তভাবে ধীরে ধীরে যে বিপ্লব মধ্যবিত্তের নেতৃত্বে সংঘটিত হলো তারও লক্ষ্য ছিল সামন্ততান্ত্রিক মানুষের উচ্ছেদ এবং বিলোপসাধন। ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন রাজ্যে মধ্যবিত্তের নেতৃত্বে যে গণতান্ত্রিক জাতীয় রাষ্ট্রগুলির উত্থান ঘটলো সেগুলিতে প্রধানতঃ মধ্যবিত্ত অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর স্বার্থই প্রতিষ্ঠিত এবং সংরক্ষিত হওয়ার ব্যবস্থা হলো। একথা কিন্তু খোলাখুলিভাবে কেউই স্বীকার করলো না। এদিক দিয়ে গ্রীকরাই খুব সম্ভবতঃ একমাত্র ব্যতিক্রম। ফরাসী বিপ্লবের সময় সকল মানুষের জন্য স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ তত্ত্বগতভাবে ঘোষিত হলেও বাস্তবতঃ সে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য। এর অন্যতম কারণ এ আদর্শকে বাস্তব রূপ দিতে গেলে সকলের জন্য সমাজ জীবনে যে সুযোগ সুবিধার প্রয়োজন অপরিহার্য সেগুলো ধনতান্ত্রিক জাতীয় রাষ্ট্রে থাকে না। সুযোগ সুবিধা না থাকার এই ব্যাপারটিও একটি আকস্মিক অথবা কার্যকারণ সম্পর্কহীন ঘটনা নয়। ধনতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে বুর্জোয়া স্বার্থ সংরক্ষণ করতে হলে অন্যান্য নিম্নতর শ্রেণীর মানুষদেরকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শের উপর তাদের জীবনকে প্রতিষ্ঠা করতে দেওয়া সম্ভব নয়। কোন সমাজে শ্রেণীনির্বিশেষে সকলের জীবনেই যদি এ আদর্শের রূপায়ণ ঘটে তাহলে সেখানে শ্রেণী শোষণ সম্ভব হয় না। আবার শ্রেণী শোষণকে কায়েম রাখতে গেলে এসব উচ্চ আদর্শকে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে দেওয়া চলে না। কাজেই ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যা ঘটেছে ফরাসী বিপ্লবের সময় এবং তার পরবর্তীকালে বিভিন্ন দেশের এবং জাতির ইতিহাসেও ঠিক সেটাই হয়েছে সংঘটিত। মানুষ বলতে এসব ক্ষেত্রে কোন সময়েই জাতি- ধর্ম-বর্ণ এবং বিশেষতঃ শ্রেণী নির্বিশেষে সকল মানুষকে বোঝায়নি। মানুষ বলতে তাই সব সময়েই বোঝাতো বিশেষ এক শ্রেণীর অথবা জাতের মানুষ। ধনতান্ত্রিক, জাতীয়তাবাদী এবং অনেক ক্ষেত্রে তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহেও মানুষ বলতে মোটামুটিভাবে যাকে বোঝায় সে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীভুক্ত মানুষ। অন্যেরা এর আওতা থেকে অবস্থা বিশেষে আংশিক অথবা সম্পূর্ণভাবে বহিষ্কৃত।

     

    আরও দেখুন
    PDF বই
    গান
    অনলাইনে বই
    ট্রেন টু পাকিস্তান
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ডিজিটাল বই
    Library
    Books
    বাংলা রান্নার রেসিপি বই

     

    ৮

    সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে বহু নিম্নবিত্ত হিন্দু মুসলমান নিহত আহত এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তান আন্দোলনের মাধ্যমে মুসলমান সমাজ জীবনে যে মানুষের উচ্ছেদ এবং বিলোপ সাধনের প্রচেষ্টা হয়েছিল সে মানুষ হিন্দু-মধ্যবিত্ত। কিন্তু শুধু এই নেতিবাচক উক্তির মধ্যেই পূর্ণ সত্য নিহিত নেই। পাকিস্তান আন্দোলনের মাধ্যমে যে মানুষের প্রতিষ্ঠা এবং রাজত্ব কায়েমের প্রচেষ্টা হয়েছিল সে মানুষ মুসলমান মধ্যবিত্ত। এ আন্দোলন মূলতঃ তাই এক মানুষের (হিন্দু মধ্যবিত্ত) হাত থেকে অন্য মানুষের (মুসলমান মধ্যবিত্ত) পরিত্রাণ পাওয়ার আন্দোলন। এজন্যই পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর হিন্দু মধ্যবিত্ত দেশ ত্যাগ করলো এবং মুসলমান মধ্যবিত্ত অর্থাৎ বুর্জোয়া শ্রেণী হিন্দু বুর্জোয়া শ্রেণীর আওতাবহির্ভূত হয়ে কায়েম করলো নিজের রাজত্ব। কিন্তু ইসলামের আওয়াজ তোলা সত্ত্বেও তার মধ্যে ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে মানুষ কোন স্বীকৃতি পেল না। ফরাসী বিপ্লবের পর কার্যক্ষেত্রে মানুষ বলতে যেমন বোঝত মধ্যবিত্ত শ্রেণীভুক্ত মানুষ, পাকিস্তান প্রতিষ্ঠার পরও ঠিক তেমনিভাবে কার্যক্ষেত্রে মানুষ বলতে বোঝালো মধ্যবিত্ত শ্রেণীভুক্ত মুসলমান। অন্য বিষয়ে তফাৎ থাকলেও এদিক দিয়ে পাকিস্তানের সাথে অন্যান্য জাতীয় রাষ্ট্রের কোন প্রভেদ নেই।

     

    আরও দেখুন
    বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ
    PDF
    PDF বই
    বাংলা সাহিত্য
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাইশে শ্রাবণ
    মিউজিক
    Library

     

    ৯

    সাম্প্রদায়িকতাকে বুর্জোয়া শ্রেণী স্বার্থের হাতিয়ার রূপে ব্যবহারের জন্য সব সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার আশ্রয় নেওয়ার কোন প্রয়োজন হয়না। তার থেকেও অনেক সূক্ষ্মতর পথে সাম্প্রদায়িকতার সাহায্যে উচ্চমধ্যবিত্ত শ্রেণী সক্ষম হয় তার বিভ্রান্তির এবং শোষণের জাল বিস্তার করতে। এজন্যই দেখা যায় যে, যখনই কোন সত্যিকার গণতান্ত্রিক আন্দোলন বুর্জোয়া স্বার্থের বিরুদ্ধে চালিত হয় তখনই নিজেদের শ্রেণীস্বার্থ রক্ষাকল্পে তারা ধর্ম এবং সাম্প্রদায়িকতার আশ্রয় নিতে দেরি করে না। পূর্ব পাকিস্তানের নব উত্থিত মধ্যবিত্ত শ্রেণী ধর্মনিষ্ঠ না হলেও ধর্মের প্রতি তাদের এক জাতীয় অনুগত্য আছে। জনসাধারণ এবং নিম্নমধ্যবিত্তের এই আনুগত্যই বর্তমানে উচ্চমধ্যবিত্তের এক বিশাল রাজনৈতিক মূলধন। এ মূলধনের লভ্যাংশের হিসাবের কোন ধারণা সাধারণের না থাকলেও বুর্জোয়া শ্রেণীর মনে এর হিসাবে কোন ভুলভ্রান্তি নেই।

    এ জন্যই দেখা যায় যে, এদেশে যখনই কোন গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয় তখনই সে আন্দোলনকে ধ্বংস করার জন্য এই শ্রেণীভুক্ত লোকেরা এবং তাদের প্রতিনিধিবৃন্দ আন্দোলনকে ভারতীয় হিন্দুদের দ্বারা অনুপ্রাণিত ও পরিচালিত, ইসলাম ধর্ম বিরুদ্ধ, পাকিস্তানের আদর্শবিরোধী ইত্যাদি আখ্যায় ভূষিত করে। ধর্মকে শোষণের কাজে উচ্চমধ্যবিত্ত শ্রেণী কিভাবে ব্যবহার করছে তার সম্পর্কে সম্যক ধারণা না থাকায় এদেশের জনসাধারণ এ সকল প্রচারণার দ্বারা সহজেই বিভ্রান্ত হয়। বিভ্রান্তিবশতঃ তারা মনে করে যে, গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত এবং তাকে পরিচালনা করা একমাত্র হিন্দু সমাজের দ্বারাই সম্ভব, মুসলমানদের দ্বারা নয়। মুসলমান সম্প্রদায়ের পক্ষে এই বিশ্বাস যে অত্যন্ত অগৌরবের এ বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ এর দ্বারা এই মধ্যবিত্ত শ্রেণী শুধু এ কথাই মুসলমানদেরকে বোঝাতে চায় যে সম্প্রদায়গতভাবে তারা গণতান্ত্রিক আন্দোলন করতে অক্ষম। ধর্মীয় বিভ্রান্তি এবং রাজনৈতিক পশ্চাদপদত্বের জন্য সাধারণভাবে জনসাধারণ এই সকল প্রচারণার স্বরূপকে বিশ্লেষণ করতে সক্ষম হয় না। এবং তার ফলে নিজেদের শ্রেণীস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে তারা সমর্থন করে উচ্চমধ্যবিত্ত শ্রেণীস্বার্থ প্রতিষ্ঠা এবং প্রসারের বিবিধ ব্যবস্থা। ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত সারা পাকিস্তানে, বিশেষতঃ পূর্ব পাকিস্তানে, উচ্চ মধ্যবিত্তের সাম্প্রদায়িক হাতিয়ার এই ভাবে শাসনতান্ত্রিক এবং রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করার কাজে আংশিক অথবা পরিপূর্ণ সাফল্যের সাথে ব্যবহৃত হয়েছে।

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্য
    Library
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    কৌতুক সংগ্রহ
    বাংলা হস্তলিপি কুইল
    পিডিএফ
    PDF
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    ১০

    এদেশের গণতান্ত্রিক আন্দোলনসমূহকে বাধাগ্রস্ত এবং ধ্বংস করার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ভূমিকা অত্যন্ত পরিষ্কার। কিন্তু বিশ্লেষণের মাধ্যমে এ ভূমিকা স্পষ্ট হলেও জনসাধারণের চেতনার এ সম্পর্ক কোন স্পষ্ট ধারণা থাকে না, বিশেষতঃ সাম্প্রদায়িক প্রচারণার দ্বারা আক্রান্ত হওয়ার সময়ে। এর ফলে ঘটনা উত্তরকালে উচ্চ মধ্যবিত্তের সাম্প্রদায়িক দুষ্কৃতির পরিচয় কিছুটা লাভ করলেও সাম্প্রদায়িক উত্তেজনা পুনরুত্থিত হলে তারা সহজেই আবার পূর্বের মতই বিভ্রান্ত হয়। এবং সাম্প্রদায়িকতা শ্রেণীস্বার্থ উদ্ধার কালে ব্যবহৃত হয় বলেই সাম্প্রদায়িক উত্তেজনা এবং দাঙ্গার পৌনপৌনিকতাকে কিছুতেই রোধ করা যায় না। কিন্তু শ্রেণীস্বার্থের এই সর্বাপেক্ষা শক্তিশালী হাতিয়ারের যথার্থ চরিত্রকে কৃষক মজুর অল্পবিত্ত জনসাধারণ যতদিন পর্যন্ত না উপলব্ধি করতে সমর্থ হচ্ছে ততদিন এদেশে কোন গণতান্ত্রিক আন্দোলনকেই সুস্থ পথে এবং সুষ্ঠুভাবে তার পরিণতির দিকে চালনা করা সম্ভবপর নয়। এ কারণে এদেশে সামাজিক এবং রাজনৈতিক অগ্রগতির জন্য সব থেকে বেশী প্রয়োজন সাম্প্রদায়িকতার স্বরূপ উদঘাটন, তার বিভিন্ন রূপ এবং বহিঃপ্রকাশের পরিচয় লাভ এবং তাকে যথাযথভাবে প্রতিরোধ করার সত্রিয় প্রচেষ্টা। এদেশে, বিশেষঃ পূর্ব পাকিস্তানে সুস্থ রাজনৈতিক চেতনা সঞ্চারের জন্য তাই সাম্প্রদায়িকতাসৃষ্ট মানসিক অচলায়তনেক সৰ্বভাবে এবং সর্বক্ষেত্রে ধ্বংস করার প্রয়োজন সম্পূর্ণ অপরিহার্য্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর
    Next Article দশটি কিশোর উপন্যাস – বিমল কর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }