Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

    বিমল মিত্র এক পাতা গল্প740 Mins Read0
    ⤶ ⤷

    ৩৫. দিন গড়িয়ে সন্ধ্যে হয়

    দিন গড়িয়ে সন্ধ্যে হয়। সন্ধ্যে গড়িয়ে রাত। আর রাত গড়িয়ে সকাল।

    কিন্তু তবু অন্যদিনের সকালের চেয়ে আজকের সকালের যেন অনেক অফাৎ। আজ দাসু জমাদারের ঝাটার শব্দ যেন অন্যদিনের চেয়ে মৃদু। আজ চিৎকার কম। সবাই যেন সন্ত্রস্ত। সচকিত। ভেতর বাড়িতে সৌদামিনীর গলায় ঝাঝ নেই তেমন। আজও ঘোড়ার ডলাই-মলাই চলছে আস্তাবলে। কিন্তু চাপড়গুলো যেন একটু আস্তে। ঘোড়াগুলোও যেন বুঝতে পেরেছে। তারাও পা ঠোকে আস্তে-আস্তে।

    তোষাখানায় বংশীর কাছে গেল ভূতনাথ। জ্বরটা কমেছে একটু। কিন্তু চিৎপাত হয়ে তেমনি শুয়ে আছে। ভূতনাথ জিজ্ঞেস করলে—আজ খেতে ইচ্ছে করছে কিছু?

    বংশী বললে—ছোটবাবু কেমন আছে আগে তাই বলুন শালাবাবু, সারারাত ছোটবাবুকে স্বপ্ন দেখেছি আজ্ঞে।

    মধুসূদন বললে—শশী ডাক্তারকে তো আবার ডাকতে গিয়েছে সরকারমশাই।

    ভূতনাথ জিজ্ঞেস করলে–ছোটবাবু কেমন আছে জানো তুমি?

    মধুসুদন বললে—শশী ডাক্তারের ওষুধে কাজ হবে না! কী বলেন, শালাবাবু।

    সত্যিই শশী ডাক্তার ধন্বন্তরি বটে! বুড়ো মানুষ, কিন্তু কাল রাত্রে ঘণ্টা তিনেক নিজে রোগীর পাশে থেকে চাঙা করে দিয়ে গিয়েছেন ছোটবাবুকে! গায়ের ব্যথা অনেক কম।

    ভূতনাথ জিজ্ঞেস করলে—আর পুলিশ কখন গেল?

    মধুসুদন বললে—শেষকালে পুলিশের বড় সাহেব কাল এল।

    -কখন?

    —রাত তখন প্রায় তিনটে। মেজবাবু ডেকে পাঠালেন। সারা রাত্তির আমরা কেউ ঘুমোইনি হুজুর, লোচন নাগাড়ে তামাক সেজে গিয়েছে, আমি আর বিধু সরকার ঠায় দাঁড়িয়ে, ভেতরে হাসি-গল্প হচ্ছে, খাওয়া-দাওয়া হচ্ছে, সেই রাত্তিরে গাড়ি বেরলো-সরকার মশাই সেই রাত্তিরে আবার খাজাঞ্চীখানার দরজা খোলে।

    -কেন?

    -টাকা-কড়ি তো নেয় ওরা। হয় তো সিধে নিয়ে গেল কিছু… গুলুম যখন, তখন গঙ্গাযাত্রীদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, সরকারমশাই-এর আর শোয়া হলো না, ভোরবেলাই বাজারে চলে গেল মাছ আনতে, থানায় সিধে পাঠাতে হবে। মেজবাবু তখন বললে-আলমারি খোল্।

    ভূতনাথ চলে আসছিলো। হঠাৎ মনে পড়লো আর একটা কথা!—চুনীদাসীর খবর কিছু জানে মধুসূদন?

    —সে জানবার আর সময় পেলাম কই শালাবাবু। এখন যাচ্ছি–বাজারে যাবো, অমনি চাঁদনীটা টপ করে ঘুরে দেখে আসবো।

    মধুসূদন চলে যেতেই বংশী বললে—ছোটমা কী বললে শালাবাবু?

    পটেশ্বরী বৌঠানের কথা ভূতনাথেরও অনেকবার মনে হয়েছে। কাল অমন করে বরানগর যেতে-যেতেও যাওয়া হলো না, তারপর আর একবার দেখা হওয়া উচিত ছিল। চিন্তার কাছে শুনেছিল আবার নাকি সেই ছাইভস্ম খেয়েছে। এখন সারারাত উপোস করার পর কেমন আছে কে জানে!

    চোরকুঠুরির ধারে গিয়ে একবার দাঁড়িয়েছিল ভূতনাথ। ছোট দরজাটার ওপাশের বারান্দায় তখন সিন্ধু আর গিরির গলার শব্দ আসছে। কেমন যেন লজ্জা সঙ্কোচ হয়। ভর-সকাল বেলা। পুবমুখো বারান্দা। রোদে একেবারে ছেয়ে গিয়েছে। এমন সময় কখনও যায় নি ভূতনাথ। অতগুলো চোখের সামনে দিয়ে হুট হুট করে ছোটবৌঠানের ঘরে যাওয়া। কে কী বলবে! তা ছাড়া বংশী নেই আজ। বংশী থাকলে সে ঠিক সময়-সুযোগ বুঝে টুক করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয় বৌঠানের ঘরে। আশে-পাশে চিন্তারও সাড়াশব্দ পাওয়া গেল না।

    বংশী বললে—আজকে কী খাবো শালাবাবু?

    ভূতনাথ বললে-জল-সাবু খালি। আমি কাল চিন্তাকে বলে দিয়েছি।

    –দেখুন তো, কে এসব করে, ওদিকে ছোটবাবুর অসুখ, ছোটমা’র কী অবস্থা কে জানে, আর আমি রইলাম পড়ে, আমার আবার জল-সাবু হ্যান্-ত্যান-মাস্টারবাবু থাকলে একটা বড়ি দিয়ে দিতেন আর সব সেরে যেতে আজ্ঞে এক দণ্ডে।

    ভূতনাথ বললে-কপালের গেরো বংশী—তুই কি করবি বল?

    বংশী বললে—আপনি আজকের দিনটা কোথাও আর বেরোবেন না শালাবাবু—ছোটমা কখন কী করে।

    ভূতনাথ তা জানতত। তবু না বেরিয়েও উপায় ছিল না।

    বংশী বললে—যদি বেরোন, তো শীগগির-শীগগির কিন্তু বাড়ি ফিরবেন হুজুর।

    —যাবো আর আসবো, বার-শিমলেয় যেতে কতটুকু আর পথ। হেঁটে গেলেও বেশি সময় লাগবার কথা নয়। সুবিনয়বাবুর চিঠি পেয়ে না-যাওয়াটা উচিত নয়। লিখেছিলেন—চাকরির একটা সন্ধান হয়েছে। এসে একটা চিঠি নিয়ে যেতে হবে। ঠিকেদারের কাছে কাজ। বাড়ি তৈরির ঠিকেদার। সেই কাজ তদারক করা, দেখা। লোকজন খাটানো। হিসেবপত্তোর রাখা। এই সব।

    কিন্তু আজো মনে আছে সেদিন সুবিনয়বাবুর মুখে যে উল্লাস দেখতে পেয়েছিল ভূতনাথ, তা আর কখনও দেখে নি। মুমুষু সুবিনয়বাবু। চুপচাপ শুয়ে থাকেন। শহরের প্রান্তে এসে বসবাস করছেন। চাকরবাকর, কর্মচারি সমস্ত ঐশ্বর্য-আড়ম্বর থেকে বিচ্ছিন্ন হয়েও যেন এতটুকু দুঃখ নেই। মাঝে-মাঝে গান করেন। হয় একলা, নয় তো জবার সঙ্গে গলা মিলিয়ে।

    জবা গান গাইতে-গাইতেই হঠাৎ থেমে যায়। বলে—বাবা ভাত চড়িয়ে এসেছি, পুড়ে গেল বোধ হয়, দেখে আসি।

    সুবিনয়বাবু বলেন—দুজন লোকের খাওয়া, অত ব্যস্ত হয়ে–না মা।

    জবা বলে—বা রে, দুজন লোক বলেই তো ভালো করে রান্না করা দরকার!

    সুবিনয়বাবু বলেন—বাবা-মা’র কাছে বলরামপুরে মানুষ হয়েছে কিনা, আর আমার মাও খুব রাঁধতে ভালোবাসতেন, বুঝলে ভূতনাথবাবু! বলরামপুরে যখন ছোটবেলায় ছিলাম, কত রকম রান্না যে খেয়েছি মায়ের, বাবা ছিলেন ভোজনরসিক-জবাকে নিজের হাতে সব শিখিয়েছিলেন আমার মা।

    মাঝারি বাড়ি। তবু পরিপাটি করে সমস্ত গুছিয়ে রেখেছে জবা। রাতারাতি এতখানি ঐশ্বর্য থেকে এমন মধ্যবিত্ত পর্যায়ে নেমে আসতে জবারও যেন কোনো অসুবিধে হবার কথা নয়। কত সহজ করে নিয়েছে নিজেকে। সাবান দিয়ে কাপড় কেচে শুকোতে দেয় উঠোনের দড়িতে। ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঘরগুলো।

    জবা বলে—অমন হাঁ করে দেখছেন কী, নিন, এগুলো নিঙড়ে মেলে দিন দড়িতে?

    বাইরের কাজ করবার জন্যে একজন ঝি আছে শুধু বাড়িতে। বাজারটা করে নিয়ে আসে। ফাইফরমাশ খাটে। তারপর সন্ধ্যে হবার আগেই সে নিজের বাড়ি চলে যায়। একদিন নিজের জলটা যে নিজে গড়িয়ে খেতে পারতো না, তার এই পরিবর্তন দেখে বাক হয়ে যেতে হয়।

    সুবিনয়বাবু বলেন—মা, এবার উপাসনার ব্যবস্থা করো, পাচটা বাজতে চললো যে।

    উপাসনা ঘরে আস্তে-আস্তে ধরে নিয়ে এসে বসাতে হয় সুবিনয়বাবুকে! এই ঘরটাই বড়। মাঝখানে বেদীর ওপর গালচে পাতা হয়। ধুপ-ধুনো জ্বেলে দেয় জবা। তারপর সুপবিত্র গিয়ে বসে একধারে। মাঝখানে জবা। আর তার পাশে ভূতনাথ।

    সুবিনয়বাবুর ইঙ্গিতে জবা গান ধরে–

    তার নাম পরশ রতন
    পাপী-হৃদয় তাপ হরণ—
    প্রসাদ তার শান্তিরূপে ভকত হৃদয়ে জাগে–
    তারপর সুবিনয়বাবু প্রার্থনা শুরু করেন–

    নমঃ সম্ভবায় চ ময়োভলায় চ। সেই সুখকরকে নমস্কার করি। কল্যাণকরকে নমস্কার করি। কিন্তু কল্যাণকর শুধু সুখকর নন, তিনি যে দুঃখকর। দুঃখের আঘাত থেকে আমাদের মনকে ভয়ে ভয়ে কেবলই বাঁচিয়ে রাখবার চেষ্টা করলে জগতে আমাদের অসম্পূর্ণভাবে বাস করা হয়। যিনি সুখকর, তাঁকে প্রণাম করো এবং যিনি দুঃখকর তাকেও প্রণাম করো-তাহলেই যিনি শিব, যিনি শিবতর তাঁকেই প্রণাম করা হবে…

    শুনতে শুনতে এক-একবার চোখ খুলে দেখে ভূতনাথ। সুপবিত্র চোখ বুজে আছে। আবারও চোখ বোজা। কেমন যেন লজ্জা হয়। ভূতনাথও চোখ দুটো বুজে নির্বিকার হয়ে শোনে তখন।

    তারপর উপাসনার শেষে জবা বলে—সুপবিত্র, এবার তুমি বাড়ি যাও।

    সুপবিত্রর বোধ হয় যাবার ইচ্ছে হয় না। বলে—এখনও তো রাত হয় নি বেশি—আর একটু থাকি না।

    জবা বলে—তা হোক, বেশি রাত করো না, তোমার শরীর ভালো নেই।

    সুপবিত্র বলে—আজকাল তো আমি একটু ভালোই আছি।

    -কই ভালো আছছ, দিন-দিন চেহারা কী হচ্ছে দেখছে, আয়নাতে চেহারাটা ভালো করে দেখে একবার।

    আর বাক্যব্যয় না করে সুপবিত্র চলে যায় অবশেষে।

    কিন্তু চলে যাবার পরেই যেন কেমন অন্যমনস্ক হয়ে যায় জবা। মুখ দেখে বোঝা যায় কেমন যেন চিন্তিত। বলে—এত রাত্রে সুপবিত্রকে একলা ছেড়ে দেওয়া উচিত হলো না–যা ভুলো মন।

    ভূতনাথ বলে—একবার দেখে আসবো বাড়িতে পৌচেছে কিনা?

    জবা যেন এই প্রশ্নই চাইছিলো। বলে—দেখে আসুন না, বেশি তত দূর নয়, চট করে যাবেন আর আসবেন, শুধু জিজ্ঞেস করবেন বাড়িতে পৌচেছে কিনা।

    সুবিনয়বাবু হঠাৎ ডাকেন—মা—

    জবা তাড়াতাড়ি ছুটে আসে—আমাকে ডাকছিলেন বাবা?

    -রাত হয়ে যাচ্ছে, ভূতনাথবাবুকে তুমি এখনও ছাড়লে মা?

    জবা হেসে ওঠে—রাত কোথায় বাবা, ভূতনাথবাবু পাড়াগাঁয়ের ছেলে, অন্ধকারে বেড়ানো ওঁর বেশ অভ্যেস আছে।

    ভূতনাথ বলে—না, রাত তো বেশি হয়নি।

    জবা ডাকে। বলে–আসুন তো আমার সঙ্গে।

    ঘরের বাইরে এসে বলে—আপনি তো আসেন আমার সঙ্গে দেখা করতে—তবে বাবার কাছে বসে থাকেন যে দিনরাত? চলে আসুন।

    তারপর জবা নিয়ে আসে তার নিজের ঘরে। বলে—শুধু শুধু বসে থাকলে চলবে না—এই কাপড়টা ধরুন তো। জবা নিজের বিয়ের জন্যে জামা তৈরি করছে। কাপড় কিনেছে। জামাগুলো নিজের হাতে তৈরি করছে।

    ভূতনাথ জিজ্ঞেস করে—আর বাকি রইল কী কী?

    জবা বলে—সুপবিত্রর জন্যে বাবা যা যা দেবেন সব তো হয়ে গিয়েছে। তা ওর তো পছন্দ বলে কোনো জিনিষ নেই, আমাকেই সব করতে হয়েছে–কিন্তু আমার জিনিষগুলোই এখনও হয়ে উঠলো না সব।

    -কিন্তু আর তো মাত্র মাস দু’এক বাকি!

    জবা বললে—আর একটা কাজ বাকি—বাবা সব নাম-ঠিকানা দিয়েছেন—সেইটে দেখে একটা লিস্ট করতে হবে—আর বাড়ি বাড়ি গিয়ে সকলকে নেমন্তন্ন করে আসা। ওটা আপনাকেই করতে হবে, কিন্তু।

    ভূতনাথ বললে—আমাকে তো দিলেই আমি করি।

    —সব কাজ কি আপনার মুখের কাছে এগিয়ে দিতে হবে নাকি? সারাদিনই তো আপনার ছুটি, সকালে খেয়ে-দেয়ে চলে আসলেই পারেন?

    -আমাকে তো এতদিন বলেনি।

    —সব কাজের কথা বলতে হবে আমাকে? নিজেরই তো আপনার বোঝা উচিত। আমি কোন্ কাজটা কখন করি বলুন তো? সারাদিন দেখছেন তো সংসার নিয়ে ব্যস্ত, তারপর বাবারও কত কাজ করতে হয় আমাকে—এগুলোও যদি আপনি না করেন, তাহলে আমার আর কি উপকার হলো?

    ভূতনাথ বললে—এতদিন স্পষ্ট করে বলোনি তো-আমার এ-বাড়িতে ঘন-ঘন আসাটা তোমার ভালো লাগবে কিনা তাই-ই তো জানতাম না।

    লাগবে, লাগবে, লাগবে, ভালো লাগবে। গলা বাড়িয়ে এ-কথাটা না বললে যেন বোঝেন না আপনি। এদিকে এত সেয়ানা হয়েছেন আর এটা বুঝতে পারেন না?

    -এবার থেকে জানা রইল।

    —হ্যাঁ, জেনে রাখুন, আর ভুলে যাবেন না যেন কখনও, আপনি এলে কত কাজ করিয়ে নিই দেখেন না, সুপবিত্র তো ওই রকম, বাবাও তো দেখছেন অসুস্থ, অন্য একটা লোক নেই যে, সাহায্য করে। আপনি এলে উপকার হয় এ তো সহজ কথা!!

    —আমি তো বলেই রেখেছিলাম, আমাকে দিয়ে তোমার কখনও কোনো উপকার হলে আমি ধন্য হয়ে যাবো।

    –কিন্তু সেটা কি আমাকে চিৎকার করে বলতে হবে—ওগো আমার একটা উপকার করে দিয়ে যান আপনি।

    –না বললে আমি বুঝবে কী করে?

    —না বলতে তো আমার অনেক কথাই বুঝেছিলেন—আর এটা বুঝবেন না?

    -তবু মুখ থেকে শুনতে ভালো লাগে তো!

    জবা বললে—এই তো সেদিন, সুপবিত্রর তিন দিন দেখা নেই, ভাবছিলাম অসুখ-বিসুখ হলো নাকি—এমন তো কখনও করে না, একবার করে রোজ আসেই উপাসনার সময়টা। আমি একলাই বা কার সঙ্গে যাই—কই, আপনার তো দেখে আসা উচিত ছিল?

    ভূতনাথ চুপ করে রইল। তারপর বললে—তা একবার শুধু মুখ ফুটে বললেই পারতে।

    —আমি বলবো কেন, আপনার তো বুঝে নেওয়া উচিৎ ছিল।

    -কিন্তু সকলের বুদ্ধি কি সমান হয় জবা, নইলে সবাই তো এম-এ. পাশ করে ল’ পাশ করতে পারতো সুপবিত্রবাবুর মতন! আর তোমার মতন স্ত্রী পেতো! বলে হো-হো করে হেসে উঠলো ভূতনাথ।

    জবা কিন্তু হাসতে পারলো না। জামা সেলাই করতে করতে হঠাৎ মুখ তুলে বললে—আমি কি সুপবিত্রর তুলনা করেছি?

    ভূতনাথ বললে—তুমি করবে কেন, তুলনা করছি আমিই কথাটা হঠাৎ মনে এল কিনা!

    জবা বললে—হঠাৎ এমন ধারা কথা মনে আসাও তো ভালো নয় আপনার!

    ভূতনাথ বললে—ঠিক বলেছো জবা, কিন্তু মন তত বোঝে না।

    জবা আবার সেলাই-এর দিকে মন দিয়ে বললে—মনকে বশ করতে শিখুন—ভালো হবে তাতে।

    ভূতনাথ বললে—আমার ভালো হয়ে আর দরকার নেই জবা, আর তা ছাড়া এ-সংসারে সকলেরই যদি ভালো হয় তো খারাপ হবে কার?

    -খারাপ বুঝি কারো-না-কারোর হতেই হবে?

    ভূতনাথ বললে—নিশ্চয়ই, নইলে ভালোরও তো একটা শেষ আছে। সব ভালোগুলো সবাই কুড়িয়ে-বাড়িয়ে নেবার পর, কারোর ভাগ্যে তো খারাপগুলোই পড়ে থাকবে—আমি সেই দলে।

    জবা আবার হাসলো। বললে—ভালো মেয়ে শুধু আমি একলাই নই ভূতনাথবাবু, খুঁজলে আমার মতো অনেক মেয়েই পাবেন।

    ভুতনাথ বললে—যখন বুঝতেই পেরেছে কথাটা, তখন বলি— ততো ভাললাতে আমার দরকার নেই।

    জবা প্রথমটায় কিছু বললে না। তারপর খানিক থেমে বললে—আপনি সত্যিই একটা বিয়ে করে ফেলুন।

    ভূতনাথ বললে—আর যে-জন্যেই আসি, উপদেশ শোনবার জন্যে তোমার কাছে আসি না কিন্তু জবা।

    জবা বললে—কিন্তু তা ছাড়া তো আর উপায়ও দেখছি না কোনো!

    ভূতনাথ এবার জোরে হেসে উঠলো। বললে—উপায় খুঁজতে যেন তোমায় মাথার দিব্যি দিয়েছি আমি।

    জবা কিন্তু হাসলো না। বললে—তবে আজ আপনাকে খুলেই বলি ভূতনাথবাবু, সুপবিত্রকে বাইরে থেকে যা বোঝেন ও তা নয়, সব বোঝে। শুধু কথা বলে কম, কিন্তু অত প্রখর অনুভূতি বুঝি কম মানুষেরই আছে। আপনাকে যা বললাম ওকেও যদি তাই বলতাম—ও বোধহয় আত্মহত্যা করতে কিম্বা হয় তো সন্ন্যাসী হয়ে যেতে—কিম্বা পাগল-ওকে আপনি জানেন না ঠিক…

    ভূতনাথ এবার চুপ করে রইল।

    কিন্তু সুপবিত্রর কথা বলতে গিয়ে জবাও যেন আত্মহারা হয়ে যায়। হাতের ছুঁচ আপনিই কখন থেমে আসে। মনে হয় যেন নিজের সঙ্গেই নিজে কথা বলে চলেছে জবা। সামনে ভূতনাথ রয়েছে এ-জ্ঞান আর নেই তখন। বলে—একদিন ওর সঙ্গে ভালো করে কথা বলিনি বলে ও তিনরাত ঘুমোয়নি, জানেন—ওর মা’র কাছে শুনেছি, সারাদিন কোথায় কোথায় ঘুরেছে, কেউ জানে না, তিন দিন খায়নি পর্যন্ত—শেষে যখন ডেকে পাঠালুম, তখন দেখি উস্কোখুস্কো চুল, চোখ লাল। বললাম—এতদিন আসোনি কেন? ও কিছু কথা বললে না। বললাম—এমন পাগলামি করলে কি সংসারে বেঁচে থাকা চলে? দুঃখ সইতে হবে, কষ্ট করতে হবে, তবে তো জীবন! জীবন সুন্দর বটে, কিন্তু জীবন তো আবার নিষ্ঠুরও এতে অল্পে মন-খারাপ করলে চলবে কেন? বিশেষ করে পুরুষমানুষ না তুমি?

    —তবু ওর মুখ দিয়ে কথা বেরুলো না।

    জবা আবার বলে—ও এমনি, ঠিক এমন ধরনের পুরুষমানুষ আজকালকার যুগে অচল, তবু এমন নিষ্ঠাও কারো দেখিনি। এমন করে সত্যিকারের ভালোবাসা, এমন একাগ্রতা কার আছে ভূতনাথবাবু?

    ভূতনাথও দেখেছে। অনেকদিন হঠাৎ সুবিনয়বাবুর বাড়িতে গিয়ে দেখেছে—সুবিনয়বাবু হয় তো নিজের ঘরে শুয়ে-শুয়ে বই পড়ছেন। আর ওদিকে জবা নিজের সেলাই নিয়ে ব্যস্ত, আর সুপবিত্র একমনে জবার মুখের দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। কোনো দিকে খেয়াল নেই। যেন বাইরের জ্ঞান লোপ পেয়েছে। এমনি ঘণ্টার পর ঘণ্টা। কথা নেই বার্তা নেই। একজন শুধু চুপচাপ কাজ করে চলেছে আর একজন একমনে তাকে দেখছে।

    জবা বলে—এ ওর স্বভাব, ভালোবাসা বোধ হয় এক-এক জনের স্বভাব থাকে, ওরও তাই।

    ভূতনাথ বললে—সুপবিত্রকে তো বুঝলুম—কিন্তু তোমার কথা! তুমিও কি…।

    জবা হঠাৎ বলে—ওই যাঃ, তরকারি চাপিয়ে এসেছি উনুনে, দেখে আসুন তো কড়ায় জল আছে কিনা, জল যদি শুকিয়ে গিয়ে থাকে তো একটু জল দিয়ে আসবেন।

     

    আজ কিন্তু ভূতনাথকে দেখেই জবা বললে-বাবার চিঠি পেয়েছিলেন তো?

    ভূতনাথ বললে–হ্যাঁ, তাই তো এলাম।

    জবা বললে—ওপরে যান, বাবা আপনার একটা চাকরি না করে দিয়ে আর ছাড়বেন না।

    সুবিনয়বাবুর ঘরে যেতেই ভূতনাথ দেখলে তিনি তারই প্রতীক্ষা করছেন। বললেন—এসে গিয়েছো ভূতনাথবাবু, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম।

    সুবিনয়বাবু খানিক থেমে বললেন—আমার চিঠি পেয়েছিলে তো ভূতনাথবাবু? রূপচাঁদবাবু নিজে এসেছিলেন এখানে। বলছিলেন—লোক আমার এখনি চাই—বড় সদাশয় লোক, তোমার কোনো কষ্ট হবে না।

    ভূতনাথ বললে—কী বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো, আমার বড় অভাব চলছিল।

    -সে কি ভূতনাথবাবু, তোমাকে কাজ খুঁজে দেওয়া আমার একটা কর্তব্য যে—ব্রজরাখালবাবুকে আমি নিজে কথা দিয়েছিলাম। তা ছাড়া আমার কাছে এতদিন তুমি একনিষ্ঠভাবে কাজ করেছিলে! আর এ-কাজও বিশেষ শক্ত নয়, তবে বাইরে বাইরে ঘঘারাঘুরি করতে হবে, বাড়ি তৈরি হচ্ছে, সেই সব তদারক, চুনসুরকির হিসেব রাখা—কখনও এ-সব কাজ করেছো ভূতনাথবাবু?

    –না, আপনার কাছেই আমার প্রথম চাকরি।

    –করতে পারবে তো? হিসেব রাখতে হবে রাজ-মিস্ত্রীদের কাজের। আর বাড়িও তো একটা নয়, চারিদিকেই বাড়ি তৈরি হচ্ছে।

    —আপিসটা কোথায়?

    —কাজ তোমায় ভবনীপুরেই করতে হবে, ওই সব অঞ্চলেই বাড়ি তৈরি হচ্ছে কিনা, আগে তো ও সব অঞ্চল বাদা জঙ্গল ছিল, এখন দেখবে কেবল সব উকিল ব্যারিস্টারদের বাড়ি। চেনা যাবে

    কিছু, নতুন-নতুন রাস্তা হচ্ছে, শহর বাড়ছে যে, লোকও কত বাড়ছে দেখো না কলকাতার, তা ছাড়া ট্রাম হয়ে যাতায়াতেরও

    সুবিধে হয়েছে। তা এ-কাজ পারবে তো তুমি?

    —আমি আপনার আশীর্বাদে সব কাজই পারবো।

    –তা হলে আমি চিঠি লিখে দিচ্ছি নিয়ে যাও।

    জবা এল।

    সুবিনয়বাবু বললেন—দুটো জিনিষ সম্বন্ধে আমার শেষ কর্তব্য ছিল মা, একটা ভূতনাথবাবুর চাকরি, সেটা হলো—আর বাকি রইল তোমার বিয়েটা—তা সেটারও আর দেরি নেই। তারপরে আমার সংসারের ওপর আর কোনো কর্তব্য নেই—তখন আমি ছুটি নেবো মা। এবারের মাঘোৎসবই হয় তো আমার জীবনের শেষ উৎসব।

    জবা বললে—বাবা–

    রাস্তায় বেরিয়ে ভূতনাথ একবার ভাবলে আজ বৃহস্পতিবার, বারবেলা। আজ হয় তো না যাওয়াই ভালো। কাল সকালে গেলেই চলবে। সেই কোথায় ভবানীপুর। সে তো কাছে নয়!

     

    ওদিকে কলকাতা আর এদিকে ভবানীপুর।

    নতুন শহর গড়ছে এদিকে। সব বাড়ি নতুন। সব রাস্তা নতুন। শহর যেন আর এক সভ্যতার জন্ম দিয়েছে এখানে। বিংশ শতাব্দীর নবজাতক এ। ওদিকে গঙ্গার ধারে-ধারে লম্বা-লম্বা চিমনিওয়ালা যত কল-কারখানার সঙ্গে এ-শহরের যেন কোথায় যোগ আছে। এইখানে যেন রাত্রে বিশ্রাম করতে আসে ওপারের ধূলি-ধূসর ভাবনাগুলো। আর হাইকোর্টের কূট-বিচার শেষ করে নথিপত্রগুলো এখানে এসে বুঝি জিরিয়ে নেয় একটু। বাড়ির সামনে নেমপ্লেট-এ মালিকদের নাম-ধাম পরিচয়টীকা। কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনীয়ার, কেউ নতুন ব্যবসায়ী, কেউ দালাল। বড় গঙ্গার জেটিগুলো জাহাজে-জাহাজে ভর-ভরাট। পাট আর ধান, গালা আর তুলো সব এসে জমেছে জাহাজে। খাজাঞ্চীখানার কেরানীদের কলমের আর কামাই নেই বুঝি। মনে হয়-খাজাঞ্চীখানাগুলো বড়বাজারেই থাক আর যেখানেই থাক, তার চাবিগুলো যেন আজকাল আসে এখানে। এই ভবানীপুরে। ভবানীপুরের নতুন পাড়ায়।

    কে চিনতে পারবে সেদিনের সেই গোবিন্দপুরকে! কোথাকার কে ভুবনেশ্বর ব্রহ্মচারী। কে তার জামাই ভবানী দাস। সেই ভবানী দাসই বুঝি কালীঘাটের সেবায়েত হালদারদের পূর্বপুরুষ। আজ সেই ভবানী দাস এলেও হয় তো চিনতে পারবে না তার নামের এই জায়গাকে।

    ভূতনাথ বাঁশের সিঁড়ি দিয়ে এক-একটা অসমাপ্ত বাড়ির মাথায় উঠে এক-একবার চেয়ে দেখে। যেদিন প্রথম এখানে এসেছিল তার সঙ্গেও এ-শহরের আজ কোনো মিল নেই। দিনের বেলায় এ-পাড়ায় ইঞ্জিনীয়ারের গজ ফিতে, কন্টাক্টারের হিসেব আর কুলি-মজুরের গাঁইতি আর রাত্রে অর্ধসমাপ্ত ভবানীপুর যেন একটা স্বপ্নের মতন। সাইকেল-এ চড়ে সন্ধ্যেবেলা ফেরবার সময়ে ওদিকে চাইতে চাইতে যায় ভূতনাথ। বৌবাজারের বনেদীয়ানা নেই এখানে, কিন্তু শৃঙ্খলা আছে। মেদ নাই, কিন্তু স্বাস্থ্য আছে। এ-পাড়ার বাড়িগুলোর মতো, বাড়ির অধিবাসীরাও যেন অন্যরকম। ছোট-ছোট ছেলেমেয়েরা ফর্সা ধোপদুরস্ত জামাকাপড় পরে। পুরুষরা কেউ পরে চাপকান, কোটপ্যান্ট। স্বাস্থ্যবান সুপুরুষ সব। রাস্তার নতুন টেলিফোন টেলিগ্রাফের পোস্টগুলো পর্যন্ত যেন সভ্যভব্য। বনেদীয়ানা না থাক, কিন্তু সুরুচি তত আছে। বেশ লাগে ভূতনাথের।

    রূপচাঁদবাবু লোক ভালো। বলেছিলেন—মাইনের সম্বন্ধে আপনাকে কিছু বলেছেন সুবিনয়বাবু?

    ভূতনাথ বলেছিল—আমার কাজ দেখে যা খুশি দেবেন।

    খুশিই হয়েছিলেন রূপচাঁদবাবু। ইট-চুন-সুরকির হিসেব রাখা, রাজমিস্ত্রীদের হাজরে রাখা, কাজ তদারক করা—এই সব কাজ। কোথা থেকে কোথায়। ঝাঁ-আঁ করছে দুপুর, তারই মধ্যে হেঁটে হেঁটে শহর পাড়ি দেওয়া। তবু জীবিকার জন্যে সব করতে হয়।

    খুশি নিশ্চয়ই হয়েছিলেন রূপৰ্চাদবাবু। নইলে সাইকেল কিনে দিলেন কেন! বললেন—সাইকেলটা শিখে নিন, এতে কাজের সুবিধে হবে।

    দু’চাকার গাড়ি। কিন্তু যেন বিশ্বজয় করা যায় দুটো চাকার দৌলতে। সকালবেলা বেরিয়ে পড়ে ভূতনাথ বড়বাড়ি থেকে। তারপর দুপুরবেলা শুধু খেতে যাওয়া। আবার দুটো মুখে দিয়েই চলে আসা ভবানীপুরে। তারপর সন্ধ্যেবেলা গড়াতে গড়াতে কোনোদিন বা যায় জবাদের বাড়ি-বার-শিময়ে। তখন শরীরটা একটু ক্লান্ত হয় বটে, কিন্তু তবু বেশ লাগে। পুরুষ মানুষ, কাজ না করতে পেলে কেমন যেন আরো বেশি ক্লান্ত মনে হয়।

    সেদিন এক কাণ্ড ঘটে গেল।

    বড়বাড়িতে ঢুকছে এমন সময় ব্রিজ সিং বললে—শালাবাবু, মাস্টারবাবু আ গিয়া!

    –মাস্টারবাবু? যেন বিশ্বাস হয়নি ভূতনাথের। বললে— ব্ৰজরাখালবাবু।

    সত্যিই ব্রজরাখাল। আস্তাবল-বাড়ির ওপরের ঘরটা খোলা। ভেতরে আলো জ্বলছে তো! তরতর করে সিঁড়ি দিয়ে উঠে ঘরের সামনে যেতেই দেখলে—এ আর এক ব্ৰজরাখাল।

    ব্ৰজরাখাল তখন আরো অনেকের সঙ্গে কথা বলছে। সেই কদমদা রয়েছে, নিবারণ রয়েছে, শিবনাথ রয়েছে। ভূতনাথকে দেখে শুধু একবার বললে—এসো বড়কুটুম—বলে আবার সামনের ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে লাগলো।

    ভূতনাথ দেখতে লাগলো–ক’ বছর আগেকার ব্রজরাখালের সঙ্গে আর যেন কোনো মিল নেই। আরো উজ্জ্বল হয়েছে গায়ের রং। সমস্ত মাথার চুল কামানো। একটা বাসন্তী রং-এর মোটা পাঞ্জাবী পরা। মোটা কাপড়।

    কদমদাকে বলছে—আমার দ্বারা তোমাদের কী কাজ হবে বলো?

    কদমদা’ বললে—দেশের লোকের মনের অবস্থা যা হয়েছে, তা তো আপনাকে বললাম। লর্ড কার্জনের, সেই বক্তৃতা থেকেই শুরু বলা চলে—এখন ওঁরা যা করতে চান, তা তত বুঝেছেন, একটা ‘ফেডারেশন হল তৈরি করবেন, ন্যাশনাল কংগ্রেসও ওই পথেই পা দিয়েছেন, কিন্তু অনুশীলন পার্টির মতে অন্য পথ ধরতে হবে–সশস্ত্র বিপ্লব।

    ব্ৰজরাখাল বললে—আমি ওতে রাজি নই কদম। সিস্টার নিবেদিতার সঙ্গে আমার সব কথা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই আশাতে ডেকে নিয়ে এসে থাকো, তত ভুল করেছে, রাজনীতিতে আমি থাকবো না—বরং তোমাদের ক্লাব থেকে আমার নামটা কেটেই দিও।

    কদম চুপ করে রইল।

    ব্ৰজরাখাল বললে—রাজনীতি ছাড়া কি আর কাজ নেই? বোমা আর পিস্তলের মধ্যেই কি মোক্ষ লুকিয়ে আছ কদম? শেষ পর্যন্ত তুমিও কি ওই পথ ধরবে? মনে নেই তোমাদের সেকাহিনী? বাগবাজারে যেবার প্লেগ হলো, সিস্টার নিজে নামলেন রাস্তার দমা পরিষ্কার করতে? বস্তির মধ্যে ছেলেমেয়েরা মরছে। একটা আট বছরের ছেলে মুমূষু অবস্থায় সিস্টারের কাপড় ধরে কেঁদে উঠলো—’মা, মা, মাতাজী গো—’। সিস্টার আর ধরে রাখতে পারলেন না নিজেকে। স্বামী সদানন্দ ছিলেন কাছে, তিনি ছিনিয়ে নিয়ে এলেন সিস্টারকে। কিন্তু সিস্টারের কেবল মনে হতে লাগলো কেন তাকে তিনি বাঁচাতে পারলেন না! তার কি ভালোবাসার কিছু অভাব ছিল? ভালোবাসা দিয়ে কি তবে মৃত্যুকে জয় করা যায় না! সাবিত্রী-সত্যবানের গল্প কি তবে মিথ্যে?

    কথা বলতে-বলতে ব্ৰজরাখালের চোখ দুটো জ্বলতে লাগলো। বলতে লাগলো ব্রজরাখাল—একদিন আমারও এমনি হয়েছিল কদম, ফুলদাসীর মৃত্যুর কথা তোমার মনে আছে—আমিও ঠিক এই কথাই ভেবেছিলাম। ভেবে কূল-কিনারা না পেয়ে লোকালয় ছেড়ে আলমোড়ায় চলে গেলাম। সেখানে গিয়ে এই প্রশ্নই কেবল করেছি অন্তর্যামীকে! কিন্তু আজ আমাকে এর উত্তর দিলেন সিস্টার নিবেদিতা নিজে। সিস্টার নিবেদিতারও এমনিই হয়েছিলো সেদিন, সেই ১৮৯৯ সালে।

    নিবারণ বললে—কী বললেন তিনি?

    ব্ৰজরাখাল বললে তিনি যা বললেন, তোমাদের তা মনে লাগবে না ভাই, তবু বলি—সেদিন সিস্টার দিক খুঁজে না পেয়ে এই প্রশ্নই করেছিলেন স্বামী বিবেকানন্দকে—কী সে ত্যাগের মন্ত্র? কোন্ ত্যাগ জীবন-ত্যাগের চেয়েও বড়? সুযোগ বুঝে বিবেকানন্দ বুঝিয়ে দিলেন তাঁকে—’ভালোবাসার ঊর্ধ্বে যে কর্ম তাকে চিনতে শেখো, সৃষ্টির আনন্দে নিঝরিত স্রষ্টার যে প্রেম, তাই-ই তাঁর কর্ম’—তখন সন্ধ্যে হয়ে গিয়েছে। হঠাৎ নিবেদিতা বললেন— আমাকে সেই ব্ৰতেই দীক্ষা দিন আপনি।

    ব্রজরাখালের কথার শব্দ যেন গান হয়ে ভাসতে লাগলো বাতাসে। ভূতনাথ চুপ করে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল সেখানে। কান পেতে শুনতে লাগলো সে গানের সুর।

    –তারপর সেই দীক্ষা, কী কঠোর সে ব্ৰত। অতি প্রত্যুষে ওঠা, দিনে একবার আহার, আরো কত কী! তারপর এল দীক্ষা নেবার দিন! নিবেদিতাকে অপরিগ্রহ, শৌচ আর ব্রতনিষ্ঠার শপথ গ্রহণ করতে হবে! আজীবন রক্ষা করতে হবে সে ব্রত। হোমের আগুনে সর্বস্ব তাঁর আহুতি দিতে হবে। হোমের আগুনে ঘি, ফুল-ফল বেলপাতা, দুধ সব আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ হলো—“যিনি সমস্ত বাসনা কামনা ত্যাগ করেছেন, যিনি বীতক্রোধ, অদ্বেষ্টা, সর্বভূতে ব্ৰহ্মদর্শী, দান, শৌচ, সত্য আর অহিংসাই যার জীবন, তিনিই ধন্য, তিনি ঈশ্বরে লগ্নচিত্ত, তাঁর সমস্তই ঈশ্বরে অপিত…”। তারপর নিবেদিতা সাষ্টাঙ্গে গুরুকে প্রণাম করলেন। বিবেকানন্দ তার কপালে ভস্মতিলক পরিয়ে দিলেন। সে তো ভস্ম নয়, সে বুঝি নিবেদিতারই জীবনের দগ্ধাবশেষ। তারপর গান হলো—“হে অগ্নি, হে পাবক, হে অমৃত, হে বনস্পতি, হে প্রাণ, নৈঃশব্দের সাক্ষী হে দৃলোক, হে গুরু, এই দেখো আমার পার্থিব যা কিছু এই অগ্নিতে আহুতি দিলাম, আহুতি দিলাম আমার অহংকে। হে অগ্নি আমায় গ্রাস করো— হরি ও তৎসৎ, হরি ওম্ তৎসৎ…’

    কথা শেষ করে ব্রজরাখাল বললে—আজই সিস্টার নিবেদিতার মুখে এই গল্প শুনে আসছি কদম। এই রকম দশ-বারোটা ছেলে হলেই চলবে–তাহলেই একটা নেশন উদ্বুদ্ধ হয়ে উঠবে।

    তারপর হঠাৎ বললে—আজ তা হলে তোমরা এসে কদম— রাত হচ্ছে।

    —কখন আবার তাহলে দেখা হচ্ছে বড়দা’?

    ব্ৰজরাখাল বললে—দেখা করার কি আর দরকার আছে আমার সঙ্গে?

    কদম বললে—তবু যদি কিছু প্রয়োজন হয়?

    —তাহলে বেলুড়ে যেও, এ ক’দিন তো আছিই, তারপর কোথায় থাকবে জানি না।

    উঠলো সবাই। সবার চোখ যেন ছল ছল করছে। আস্তে আস্তে সবাই ব্ৰজরাখালের পায়ের ধুলো নিয়ে চলে গেল। সবাই চলে যাবার পর ব্রজরাখাল একবার চাইলে ভূতনাথের দিকে। এতক্ষণ ভূতনাথ অভিভূতের মতন চেয়ে ছিল। কথা বলার সাহস হচ্ছিলো না।

    ভূতনাথের পিঠে একটা প্রচণ্ড চাপড় মেরে হেসে উঠলো ব্ৰজরাখাল-তারপর কী খবর তোমার বড়কুটুম?

    ভূতনাথ কী উত্তর দেবে ভেবে পেলে না। এতদিন যার জন্যে অপেক্ষা করে আছে ভূতনাথ, আর শেষে এই তার পরিণাম।

    ব্ৰজরাখাল জুতো জোড়া পায়ে দিয়ে বললে—কথা বলছে না যে বড়কুটুম—হলো কী?

    ভুতনাথ শুধু বলতে পারলো-তুমি চললে নাকি?

    —হ্যাঁ বড়কুটুম, চললুম।

    –থাকবে কোথায়? খাবে কোথায়?

    ব্ৰজরাখাল বললে—এখানে থাকতে তত আসিনি, আর খাবো বেলুড়েই।

    —আবার কবে আসবে ব্ৰজরাখাল?

    —আর তো আসবে না আমি—বলে সেই সৌম্য হাসি হাসতে লাগলে ব্রজরাখাল।

    —তা হলে, বেলুড়ে তোমার দেখা পাওয়া যাবে?

    —দেখা করতে যেও না তুমি বড়কুটুম—দেখা হয় তো পাবে না আর।

    -কেন?

    —এতদিন পরে দীক্ষা নিলুম বড়কুটুম, আগে নিইনি, কিন্তু এখন কেন নিয়েছি তা তত শুনলে।

    গেট পর্যন্ত চলতে চলতে আর কোনো কথা বললে না। ব্ৰজরাখাল। ভূতনাথও চলতে লাগলো সঙ্গে-সঙ্গে।

    গেট-এর কাছে আসতেই ব্রিজ সিং সেলাম করলে ব্ৰজরাখালকে। স্মিত হাসি দিয়ে ব্রজরাখাল তাকে আপ্যায়ন করলো। তারপর রাস্তায় পড়েই ব্ৰজরাখাল বললে—এবার তুমি ফের বড়কুটুম।

    ভূতনাথ তবু একটু যেন দ্বিধা করতে লাগলো।

    ব্ৰজরাখাল আস্তে-আস্তে চলতে লাগলো সামনের দিকে। তার যেন কোনো দিকে ভ্রক্ষেপ নেই। পেছন ফিরে একবার তাকালেও না সে।

    ভূতনাথের চোখ ফেটে কান্না আসতে লাগলো। ব্ৰজরাখাল এমন নিষ্ঠুর হতে পারলে কেমন করে! কোথা থেকে কোন্ শক্তি সে আহরণ করেছে! কোন্ মন্ত্র সে পেয়েছে। ভালোবাসার কোনো মুল্যই নেই তার কাছে। না কি ভালোবাসার ওপরে, অনেক ওপরে, ভালোবাসাকে ছাপিয়ে যে পরম কর্মচেতনা তাকে চিনতে পেরেছে। সিস্টার নিবেদিতা যা পেয়েছিলেন?

    ভূতনাথ দৌড়ে গিয়ে আবার ব্রজরাখালকে ধরলে।

    -কী? আবার কী চাও বড়কুটুম?

    —আমায় তো কিছু বলে গেলে না?

    —কী বলবো তোমাকে? কী শুনতে চাও? থামলো ব্ৰজরাখাল একবার।

    —যা তোমার খুশি!

    –কী বললে খুশি হবে?

    –যা হোক কিছু, আমার পাথেয় হয়ে থাকবে।

    —তবে বলি—আশীর্বাদ করি—তোমার কল্যাণ হোক।

    ভূতনাথ চুপ করে রইল।

    —খুশি তো?

    মাথা নাড়লে ভূতনাথ।

    তারপর ব্রজরাখাল আবার বনমালী সরকার লেন দিয়ে তেমনি ধীর মন্থর গতিতে চলতে লাগলো। একবার পেছন ফিরে তাকালো না পর্যন্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র
    Next Article রচনা সংগ্রহ – অক্ষয়কুমার মৈত্রেয় (নন-ফিকশন)

    Related Articles

    বিমল মিত্র

    বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    আসামী হাজির – বিমল মিত্র

    May 29, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ১ – বিমল মিত্র

    May 28, 2025
    বিমল মিত্র

    কড়ি দিয়ে কিনলাম ২ – বিমল মিত্র

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }