Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সিংহশাবক – এনায়েতুল্লাহ আলতামাস

    এনায়েতুল্লাহ আলতামাস এক পাতা গল্প309 Mins Read0
    ⤶ ⤷

    ২.৪ বিষকামড়

    সেপ্টেম্বর, ৮২৯ খ্রীস্টাব্দের কোনো এক রাত।

    আমীর আবদুর রহমান হেরেমে শায়িত। সঙ্গীতের সুর মূর্ঘনায় তিনি বিমোহিত। এটা যিরাবের কারিশমা। জীবন বীণার সূক্ষ্মতারে তিনি ঝংকার তুলছেন। তিনি স্থান কাল পাত্র বুঝে সংগীতের বোতাম টিপতে পারতেন। আবদুর রহমানের আবেগ ও স্পর্শকাতর দিকটা তার জানা ছিল।

    সুলতানা তার পাশে বসা। যেন সে আঃ রহমানকে কোলে করে নেয়া। আমীর চুলু ঢুলু চোখে আবদুর রহমানের দিকে তাকান। সুলতানার মুখে খেলে যায় উচ্ছ্বসিত হাসি। সুলতানার রূপলাবণ্য কমার পরিবর্তে দিন দিন যেন বেড়েই চলছিল।

    এ সময় সবাইকে হতবাক করে দিয়ে দরজার কপাট খুলে যায়। বিরক্ত দৃষ্টিতে সেদিকে তাকায় সুলতানা। সে দেখল, দরজায় দারোয়ান দণ্ডায়মান। উঠে দরজার কাছে গেল সুলতানা। আবদুর রহমান জিজ্ঞেস করলেন-দরজায় কে?

    দারোয়ানা সুলতানা বলল- টলেডো থেকে এসেছে। জরুরী কোন পয়গাম নিয়ে এসেছে।

    সঙ্গীতের রাগ থেমে গেছে। কামরায় রাজ্যের নিস্তব্ধতা। আমীর আবদুর রহমান অঙ্গ মোচড়ান।

    আমীরে স্পেন! যিরাব বলল, দূত সকালেও আসতে পারে। পয়গাম অতি জরুরী হলে এক দুদণ্ড পরেও আসা যেতে পারে। আমীরে স্পেন কারো বন্দী নয়তো।

    সকালে আসতে বলল। চোখ ঢুলুঢুল অবস্থায় আবদুর রহমান বললেন।

    দূতকে বলো সকালে দেখা করতে যিরাব বলল।

    দারোয়ান চড়ে গেল। যিরাব ও সুলতানা মুখ চাওয়া-চাউয়ি করল। উভয়ের ওপ্রান্তে ভেসে উঠল অর্থপূর্ণ হাসি। হেরেমে আবার গুঞ্জরিত হলো পিয়ানোর সুর।

    খানিকবাদে আবারো দরজা খুলে গেল। উঠে গেল সেই সাথে পর্দাও। আমীরে স্পন, যিরাব ও সুলতানা সকলে চমকে উঠলেন। এবারে সুলতানা ও যিরাবের চেহারার প্রতিক্রিয়া অন্যরকম। কেননা এবারে পূর্বানুমতি ছাড়া যিনি দরজা ঠেলে পর্দা উঁচিয়ে ভেতরে আসছেন তিনি আবদুর রহমানের ২০ বছর বয়স্ক পুত্ৰ উমাইয়া। উপ-সেনাপতি। ফৌজে তার পদমর্যাদা। একরাশ ঘৃণাসুলভ কণ্ঠে সে বললো,

    আপনাকে পিতা নাকি আমীরে স্পেন বলব?

    কি হলো তোমার উমাইয়া! তোমাকে এতটা অগ্নিমূর্তি দেখাচ্ছে কেন? আবদুর রহমান উঠে বসে বললেন।

    টলেডোর বিদ্রোহীদের কি এ খবর দেব যে, তারা যেন কাল সকালে অভ্যুত্থান করে। কেননা, আমীরে স্পেন এক্ষণে সংগীত মোহে আচ্ছন্ন? টলেডোর দূতকে কে বলেছে সকালে দেখা করতে?

    আরব দেশে কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে বলে আমার জানা নেই। তুমি কি আদর-লেহাজ ভুলে গেছো?

    এ সময় আপনি আদর-লেহাজের যোগ্য নন। আদব-লেহাজ পাওয়ার যোগ্য তখন আপনি যখন দুশমনের সামনে পিঠটান করে দাঁড়ান। রণাঙ্গনের আদব। আলীজাহ! এতে তোমার কোনো আফসোস নাই যে, আমি বাবার সাথে ঔদ্ধত্যপূর্ণচিত্তে কথা বলছি। কিন্তু ইতিহাস ও স্বাধীনতার চেতনায় ঔদ্ধত্য প্রদর্শন করলেই কেবল আমার অনুশোচনা। আপনার মৃত্যুর পর জাতি বলবে, এ সেই লোকের সন্তান যিনি স্পেনের জাতিসত্তার শেকড় দুর্বল করে দিয়েছিলেন।

    কি বলতে চাও তুমি?

    জোয়ান বেটা বেরিয়ে গেল। নিয়ে এলো ছেঁড়াকাটা জামাধারী এক লোককে। তার মাথা ঘুরছে। মনে হচ্ছে টানা সফরের ক্লান্তিতে সে নেতিয়ে গেছে। উমাইয়া যিরাব ও সুলতানাকে কামরা থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিলেন।

    বাবা! এ দূত টলেডোর। বড্ড পেরেশান অবস্থায় আমার কাছে এসেছেন। তিনি আপনার সাথে জরুরী আলাপ করতে চান। এত দ্রুত ছিল তার সফর যে, রাতেও সামান্য বিশ্রাম নেয়ার ফুরসৎ মেলেনি। পথিমধ্যে তার একটা ঘোড়া টানা সফরের ধকল সইতে না পেরে মারা গেছে। জনৈক মুসাফির থেকে ঘোড়া হাওলাত করে কোনক্রমে আপনার বালাখানায় পৌঁছেছেন।

    টলেডোয় খ্রীস্টানরা বিদ্রোহ ঘোষণা করেছে। দূত বললেন, প্রথমদিকে তারা আমাদের সেনাক্যাম্পের ওপর গেরিলা হামলা চালায়। ফৌজি রসদ বহরের ওপরও তারা বারকয়েক হামলা চালিয়েছে। ওদের সন্ধানে বাহিনী পাঠিয়ে কোন ফল হয়নি। কবরস্থানে ভেল্কিবাজি করে নগরবাসীকে বিদ্রোহে নামানো হয়েছে। বিদ্রোহীদের অস্ত্র চালনা দ্বারা বোঝা যাচ্ছে, তাদের কমান্ডার টেনিং-প্রাপ্ত বিদেশী কেউ। তবে মাদ্রিদের মত গণ বিদ্রোহ হয়নি।

    যতদূর জানা গেছে, হাশেম কর্মকার এই বিদ্রোহের শিরোমণি, কিন্তু কোন খোঁজ নেই। জানা গেছে, ফ্লোরা নাম্নী এক মেয়ে যাকে সকলে দ্বিতীয় মরিয়ম সাব্যস্ত করেছে এই বিদ্রোহে সে ঘৃতাহুতি দিয়েছে। শহরবাসী রীতিমত সৈনিক সেজেছে। সুযোগ পেলেই তারা হামলা করে বসে।

    বিদ্রোহীরা সরকারী কোষাগার লুণ্ঠনের চেষ্টা করছে কি? প্রশ্ন আঃ রহমানের।

    আমীরে স্পেন, দূত বললেন।

    ওরা কি সৈনিকদের মত সুশৃঙ্খল?

    না। ওদের ভাবখানা ডাকাত ও ছিনতাইকারীদের মত। আবদুর রহমান দূতকে আরো কিছু প্রশ্ন করার পর বিদায় করলেন। শাহী প্রহরীকে ডেকে সেনাপতি ও মন্ত্রীকে দেখা করতে বললেন।

    ***

    টলেডোর দুর্গম পাহাড়ী অঞ্চল।

    ঘন ঝোঁপ ঝাড়ে স্থানটি ভরা।

    এ এলাকা জনশূন্য। পাহাড়ের গায়ে বিশাল বিশাল গর্ত। এসব গর্তে একটা আলো জ্বলছে। এ গুহাই হাশেম কর্মকারের ঘাঁটি। একলোক ওখানে প্রবেশ করল। তাকে দেখে চতুর্দিকের লোক একত্রিত হল। তন্মধ্যে আছে সুন্দরী এক তরুণী। ফ্লোরা যার নাম।

    বিদ্রোহীদের মনোবল তুঙ্গে তো? ফ্লোরা জিজ্ঞেস করল, কি সংবাদ এনেছ?

    সংবাদ আমাকে শুনতে দাও! তুমি এখনও অপরপি। বিদ্রোহ ও যুদ্ধে আবেগ কাজে আসে না বলে এক লোক আগন্তুককে বললো, হ্যাঁ। বলল খবর কি?

    সব কাজই ঠিকঠাকমত চলছে। আগন্তুক বললো, আপনার নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। তাজা খবর হচ্ছে, জনৈক মুসলিম দূতের কর্ডোভা যাত্রা। ওখান থেকে ফৌজ আসবে। টলেডোর সরকারী বাহিনীকে আমরা অতি দ্রুত শেষ করতে পারব। কিন্তু কর্ডোভা বাহিনী এসে পড়লে পরিস্থিতির মোকাবিলা মুশকিল হয়ে পঁড়াবে।

    আমাদেরকে সেনা শৃঙ্খল হতে হবে। সকলকে বাড়ী বাড়ী অস্ত্র রাখতে বলেছি। নির্দেশ পেয়েই যেন সকলে সশস্ত্র নেমে পড়ে। হাশেম বলল।

    হাশেম তার আশে পাশের লোকদের বলল, আমাদের কিছু লোক টলেডোর বাইরে থাকবে, তারা যেন কর্ডোভা বাহিনীকে পথিমধ্যেই আটকে দিতে পারে।

    কিছুদিনের মধ্যে টলেডোর বাইরে এক বাহিনী গড়ে তোলা হলো। টলেডোর গভর্নর ছিলেন মোহাম্মদ ইবনে ওয়াসিম। তার বাহিনী ছিল খুবই নগণ্য। শহরের শান্তি, নিরাপত্তা ছিল এদের হাতে ন্যস্ত। এই বাহিনী গেরিলা বিদ্রোহীদের সন্ধানে থাকত। মোহাম্মদ ইবনে ওয়াসিমের হেড কোয়ার্টার টলেডোর বাইরে একটি সুন্দর শ্যামলিমাময় স্থানে। তার কাছে খবর আসে, টলেডোর দুতিন মাইল দূরে শক্ত বাহিনী গড়ে তোলা হচ্ছে। খুব সম্ভব এরা টলেডোর ওপর হামলা চালাবে। এমনটা হলে এ শহর খীস্ট রাজ্যে রূপান্তরিত হবে।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম দ্রত একদল বাহিনীকে প্রস্তুতি নিতে বললেন। বাহিনী প্রস্তুত হলো। এদের নেতৃত্বভার নিজেই নিলেন।

    ইবনে ওয়াসিমের আত্মতৃপ্তি ছিল এই ভেবে যে, তিনি অপেশাদার লোকদের বিরুদ্ধে সৈন্য মার্চ করতে যাচ্ছেন। কিন্তু বিদ্রোহীদের মুখোমুখি হলে দেখলেন ওরা সংখ্যায় বেশী। তিনি হুকুম দিলেন ওদের একটাও যেন জীবন্ত ছাড়া না পায়। বিদ্রোহীরা দীর্ঘক্ষণ ধরে লড়াই করে পিছু হটে যায়। আচমকা মুসলমানদেরকে তিনদিকে থেকে একদল সুদক্ষ ফৌজ হামলা করে বসে। মোহাম্মদ ইবনে ওয়াসিম অবস্থা বেগতিক দেখে সেনাদের পিছু হটতে বললেন।

    তিনি বাহিনীকে ফেরৎ এনে দেখলেন অর্ধেক ফৌজ তার খোয়া গেছে। তিনি সংবাদ পেয়েছিলেন বিদ্রোহীরা ছোট ছোট দলে আক্রমণ করবে কিন্তু এখানকার পরিস্থিতি তাকে চোখে আঙ্গুল দিয়ে তার ভুল ভেঙ্গে দেয়।

    ***

    পলায়নকালে দুমুসলিম সেপাইকে চার বিদ্রোহী পশ্চাদ্ধাবন করছিল। এলাকাটি ঘন পাহাড়ী ঝোপে ঠাসা। তারা ওই ঝোপে আশ্রয় নিল। বিদ্রোহীরা ঘোড়পৃষ্ঠে এদের ওপর এলোপাতাড়ি তীর মেরে যাচ্ছিল, কিন্তু সমস্ত তীর নিশানচ্যুত হলো। মুসলিম সেপাই পাহাড়ের ঝোপে আশ্রয় নিল বটে, কিন্তু তাদের ধারণা এখান থেকে বেরোনো খুব। একটা সহজ নয়। তারাও ঘোড়া ছেড়ে পারলে ছুটতে লাগল। জঙ্গল খুবই ঘন। বিদ্রোহীদের অনুসন্ধানী আওয়াজ তাদের কানে ভেসে আসছে। তারা বেশ ওপরে উঠে গেছে যেখান থেকে অবলীলায় নীচে দেখা যায়।

    কিছুক্ষণের মধ্যে বিদ্রোহীরা নীচে এসে গেল। থমকে থমকে চলছিল তারা। তাদের একজনে বলল, ওদের তালাশ করে মারা দরকার। আমাদের মূল ঘাঁটিতে বেটারা যেন পৌঁছে না যায়।

    দেখ দেখ! আরেকজনে বলল, ওরা বেশ সামনে অগ্রসর হয়েছে। ঘাঁটি দেখে ফেললে আমাদের অবস্থা শোচনীয় হবে বৈকি।

    মুসলিম সেপাহীদ্বয় জীবন বাঁচানোর তাগিদে হন্যে হয়ে ঘুরে ফিরছে। তাদের কানেও বিদ্রোহীদের উপরোক্ত কথা যায়। বলে, খুব সম্ভব ওরা সে জায়গার কথা বলছে যেখানে ওদের নেতারা থাকে এবং যাবতীয় দিক নির্দেশনা দিয়ে থাকে।

    শুনেছি যে কুমারী মরিয়মের আর্বিভাব ঘটেছিল কবরস্থানে, সেও এখানে আছে। অপরজনে বলল।

    আমাদের কমান্ডার বলেছিল বিদ্রোহী নেতা হাশেম কর্মকার। সে তার সাথে এক তন্বীতরুণীকে রেখেছে। ওই তরুণীকে তারা পবিত্র মনে করে।

    আল্লাহর নাম নাও দোন্ত। অপরজনে বললো, ওই স্থান তালাশ করো! মরতে হলে কিছু করেই তবে মরব। ধর্মের নামে ওরা ধোকা দিলে সেই ধোকাকে আমরা ইসলামের নামে খতম করব। ওপরে অবস্থান নেয়া বিদ্রোহীরা বলেছে, আমরা না আবার আগে বেড়ে যাই।

    এদের উপরে যারা ছিল তারা আগে বেড়ে গেল। মুসলিম সেপাহীরা পালানোর পথ পেয়ে গিয়েছিল। মুসলমানরা আত্মরক্ষার স্থলে এ মুহূর্তে গেরিলা হামলার চিন্তা করল। কেননা ওই চার বিদ্রোহী সওয়ারদের তারা দেখতে পাচ্ছে। সেপাহীরা চাচ্ছে বিদ্রোহী ছড়িয়ে পড়ুক-তাহলে যুতসই হামলা চালানো সম্ভব।

    বাস্তবেও তাই হলো, ওরা আলাদা আলাদা চলতে লাগল। মুসলিম সিপাহীরা যেখানটায় আত্মগোপন করেছিল সেখানটা পাহাড়ের প্রান্ত। তাদের নীচে নামার কথা। বিদ্রোহীরা কেটে পড়ার পর উভয়ে বিদ্রোহীদের অবস্থান নেয়া ওপরের প্রান্তর।

    এখান থেকে তারা একটি আলোকোজ্জ্বল গুহা দেখতে পায়। বিদ্রোহীরা ওই গুহার সামনে এসে দাঁড়াল। এ সময় গুহার মুখে এক নজরকাড়া সুন্দরীকে দেখা গেল।

    এ সেই মেয়ে বোধ হয়! জঙ্গলে ওই মেয়ে ছাড়া আর কার থাকার কথা? বলল মুসলিম সেপাইয়ের একজন।

    ***

    টলেডোর গভর্নর হাউজ।

    বিক্ষিপ্ত পায়চারী করছেন মোহাম্মদ ইবনে ওয়াসিম। গোয় হাতের মুঠোয় মুঠো পুরে তিনি বলছেন,

    কর্ডোভা থেকে এখনো কমান্ডো আসছে না কেন? দূত এখনো ফিরে আসেনি, বিলাসী আবদুর রহমান বোধ হয় যিরাবের সংগীতে ডুবে আছে, বগলদাবা করে আছে সুলতানকে।

    কর্ডোভা থেকে ফৌজ আসার আগে বিদ্রোহী বাহিনীর সাথে আলাপ করলে কেমন হয়। তাদের থেকে জানুন না তাদের দাবী কি? বলল জনৈক ফৌজি কমান্ডার।

    ওরা টলেডো লেখে দিতে বললে এই প্রস্তাবনা তুমি মেনে নেবে কি? মনে করছ পরাজিত হবার পর দুশমনের কাছে আমি করুণা ভিক্ষা চাইব? কোরআন বর্ণিত বিধানের বাইরে যাব? জানো কোরআনে পাকের বিধান কি? কোরআনের ভাষণ হচ্ছে, সন্ত্রাসের শেষ ছিটেফোঁটা থাকা পর্যন্ত জেহাদ চালিয়ে যাও। কুফরের ফেত্নাকে আমার আঙ্গিনায় প্রবেশানুমতি দিতে পারি না।

    আমার উদ্দেশ্য সেটা নয়। বিদ্রোহীদের সাথে আমি কোন প্রকার সমঝোতার কথা বলছি না। চাচ্ছি আলোচনা চালিয়ে কালক্ষেপণ করতে। কমান্ডো আসতেই আমাদের এমন কোনো প্ল্যান নিতে হবে যাতে ওদের পিলা বিদীর্ণ হয়ে যায়।

    সন্ধি-সমঝোতাকে যদিও আমরা একটি চাল হিসেবে নেই তথাপিও আমাদের আবদুর রহমান একে একটা মৌলনীতি হিসেবে গ্রহণ করবেন। বিলাসিতার সাথে দেশ চালানোর সহজ পন্থা হচ্ছে দুশমনকে দোস্ত করে জাতিকে ধাঁধার মধ্যে রাখা এবং আত্মপ্রবঞ্চিত হওয়া। এমন একটা সময় আসবে যখন আমাদের জাতি দুশমনের হুমকিতে ভীত হয়ে জাতির বাদশাহদের বীরত্বপূর্ণ কাহিনীগুলোকে মিথ্যে ঠাওরাবে। এ সময় শাহী প্রহরী এসে বলল, জনৈক কমান্ডার আপনার সাক্ষাপ্রার্থী।

    এতে অনুমতির কি দরকার? কাউকে আসতে বাধা দিও না। সবার জন্য আমার দরজা উন্মুক্ত। আমি বাদশাহ কিংবা স্পেনের আমীর নই।

    কমান্ডার ভেতরে এলেন। তাজা খুনে তার জামা লালে লাল।

    তুমি কি যখমী? প্রশ্ন ইবনে ওয়াসিমের।

    আমি আমার যখম দেখতে আসিনি। একশ সৈন্য নিয়ে আমি চৌকি প্রহরায় যাচ্ছিলাম। পথিমধ্যে বিদ্রোহী গেরিলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়। সংখ্যায় ওরা দুশ এর কম হবে না। আমার বাহিনী যতটা ক্ষিপ্র, চৌকস ও সুদক্ষ ততটা ওরাও। আমি আমার অধীনদের বীরত্বের উপাখ্যানও শোনাতে আসিনি। বলতে এসেছি, আমার একশ-এর ৬১ জনই শাহাদতের শিরীন শরাব পান করেছে। তবে তারাও দুশমনের একশ জনকে জাহান্নামের পথ দেখিয়েছে।

    ওই চৌকি বাঁচানো সম্ভব হয়েছে কি?

    না। চৌকি প্রহরী সামান্য ছিল। বিদ্রোহীরা ওটি দখল করে নিয়ে গেছে। আমি বলতে এসেছি বিদ্রোহীদের সংখ্যা এত বেশী যে, তাদের মোকাবেলা করার মত সেপাই আমাদের নেই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে, দূরের ঘন ঝোঁপ-ঝাড়ে কিছু একটা আছে। বিদ্রোহীদের মদদ ও নির্দেশনা ওখান থেকেই আসছে বোধ হয়। হাশেম কর্মকার ও ফ্লোরা ওদের কাছে সর্বাপেক্ষা প্রিয় নেতাগোছের-এমর্মেও তথ্য আমার কাছে। আমার ধারণা ওরা গভীর ওই অরণ্যের কোথাও ঘাঁটি গেড়ে আছে। কাজেই এ মুহূর্তে আমার পরামর্শ জানবার্য একটা টিম গঠন করে ওদের কলিজায় আঘাত করার ব্যবস্থা করা হোক।

    আমি দুর্গম ওই পাহাড়ী অবস্থান সম্পর্কে সর্বশেষ অবহিত। ওখানে কাউকে খুঁজে বের করা চাট্টিখানি কথা নয়। প্রথমত দুএকজন অনুসন্ধানী লোক পাঠানো লাগবে। তারা যুতসই রিপোর্ট দিলেই কেবল জানবার্য টিম পাঠানো যেতে পারে। ইবনে ওয়াসিম বললেন।

    আমার গোস্তাকির জন্য আগাম মাফ চেয়ে নিচ্ছি। আপনি সম্ভব-অসম্ভবের দোলাচলের কথা বলছেন। অসম্ভবকে এই মুহূর্তে আমাদের সম্ভব করে দেখাতে হবে। কর্ডোভার কমান্ডো আগমন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারব না। উদ্দীপনা ও স্পৃহাকে এ মুহূর্তে কাজে লাগাতে হবে। বিদ্রোহীদের উৎসগিরি খতম না হওয়া পর্যন্ত বিদ্রোহ দমন হবে না। আমাদের কোরবানী দিতে হবে প্রচুর। আমরা জানবাযি রাখতে প্রস্তুত। আমরা বেশী অপেক্ষা……………., কমান্ডার আর কিছু না বলে মূৰ্ছা খেয়ে জমিনে লুটিয়ে পড়ল। মোহাম্মদ ইবনে ওয়াসিম ও উপস্থিত উপ-সেনাধ্যক্ষরা তাকে ঘিরে ধরল। তার পেটে কাজ কাপড় মোড়ানো। অধিক রক্তক্ষরণের ফলে তিনি শাহাদত বরণ করলেন। কোনো মোজেযাবলেই এতক্ষণে তিনি কথা বলেছেন। কাপড় সরিয়ে দেখা গেল তার পেট ফাড়া।

    এই জানবায যখন এখানে এসেছিল তখন সে জীবিত ছিল না। তার রুহ-ই। এতক্ষণ আমাদের সাথে কথা বলেছে। উহধ্বনি দিয়ে তিনি বলছেন, কওমের কোরবানী ও উদ্দীপনা শাসকদলের দহলিয়ে গিয়ে অর্থহীন ও নিশ্চল হয়ে ফেরে। কর্ডোভার দূত এখনও আসেনি। আমাদের আমীর বোধ হয় টলেডো পরিস্থিতি এখনও ঠাওর করতে পারেন নি। তিনি ঠাওর করতে না পারলেও আমরা পারছি। তিনি রাজত্ব ও ক্ষমতার পূজারী। আমরা স্বাধীনতার অমীয় চেতনায় বিশ্বাসী। স্পেন কারো বাপ-দাদার সম্পত্তি নয়। যতক্ষণ জিন্দা আছি ততক্ষণ আমরা একে বুকের তাজা খুনে রক্ষা করে যাব। মরলেও যার যার দায়িত্ব আদায় করেই তবে মরব। কিন্তু হাশেম কর্মকারের তথ্য কে দেবে আমায়?

    মোহাম্মদ ইবনে ওয়াসিম দুহাত উঁচিয়ে আসমানের দিকে তাকিয়ে হাউমাউ করে ওঠেন। তোমার নামে…………তোমার সাহায্যে……..আমাদের ভুলে যেও না খোদা……..।

    ***

    খোদাতায়ালা সিংহশাবকদের ভুলতে পারেন না। কর্ডোভাবাসী ভুলে গিয়েছিল যে, মোয়াল্লেদীন আন্দোলন কি। তারা বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মুসলিম জাতির সামনে। এ সেই আবদুর রহমান যিনি ফ্রান্সের ওপর হামলার ছক এঁকেছিলেন, সেই তিনি বিদ্রোহকে খুব আমলে আনছিলেন না। সঙ্গীতজ্ঞ যিরাব ও ছলনাময়ীর কোপানল থেকে বাবাকে ছড়িয়ে আনলেও আবদুর রহমানের ভুল ধারণা ভাঙ্গাতে পারেননি আমীর পুত্ৰ উমাইয়া। আবদুর রহমান সেনাপতিকে ডেকে পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু তাদেরকে বলার সুযোগ দেননি তেমন একটা তিনি। সেনাপতি বলেছিলেন।

    আমি মোহাম্মদ ইবনে ওয়াসিমকে চিনি। সামান্য ঘটনায় লোকটা ঘাবড়ে যায়। টলেডোর খ্রীস্টানরা এতটা দুঃসাহসিক নয় যে, তারা বড় মাপের বিদ্রোহ করবে। আমার মন বলছে, ডাকাতরা দুএকটা কাফেলা লুণ্ঠন করেছে। আপনারা কি আমাকে টলেডোয় বিশাল এক বাহিনী পাঠানোর পরামর্শ দেন? আপনারা দেখছেন, কর্ডোভা পরিস্থিতি ক্রমশঃ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে।

    ডাকাতদের খপ্পরে পড়লে তার ঘাবড়ানো উচিত নয়। তথাপিও আমাদের কোনো খুঁকি নেয়া ঠিক হবে না। এখানকার পরিস্থিতি জানতে লোক পাঠানো যেতে পারে। সেনাপতি বললেন।

    মোহাম্মদ ইবনে ওয়াসিমের কক্ষ থেকে কমান্ডারের লাশ উঠানো হলো। তিনি তার সামান্য বাহিনীকে ব্যবহারের প্ল্যান আঁকছিলেন মনে মনে। ইতোমধ্যে তিন-চারটি রিপোর্ট দ্বারা তিনি অবগত হলেন টলেডো নগরী কার্যত বিদ্রোহীদের দখলে। অবস্থা এমন হলে বিদ্রোহীদের দমন তার একার পক্ষে সম্ভব না। তিনি বড় দুশ্চিন্তগ্রস্ত অবস্থায় কামরায় পায়চারী করছিলেন। অপেক্ষা করছিলেন কর্ডোভা দূতের।

    ইতিহাস লিখছে, আবদুর রহমান দূতের কাছে পত্র মারফত এই ফরমান লিখেছিলেন, কি হলো তোমার! বিশাল সৈন্যবহর নিয়েও তুমি সামান্য কিছু ডাকাত ও ছিনতাইরীদের রুখতে পারছ না। সামান্য কিছু লোক যদি বিদ্রোহ করেও থাকে তাহলে কেমন কাপুরুষ ও অকর্মা সেপাইদেরকে তাদের দমন করতে প্রেরণ করেছে যারা পা চালিয়ে লড়তে পারে না? খোদ নিজেই ময়দানে নেমে আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের কচুকাটা করো।

    মোহাম্মদ ইবনে ওয়াসিমের শিরায় খুন উত্তপ্ত হয়ে উঠল। বিদ্রোহীদের সামনে হাতিয়ার সমর্পণ করলেও ছিল আরেক কথা। আবদুর রহমানের পুত্র তার কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিল মাত্র। তিনি চূড়ান্ত লড়াইয়ে আমার প্রস্তুতি নিলেন।

    যখন তিনি নয়া ফায়সালা করার চিন্তা করছিলেন তখন সেই দুই সেপাই তার কাছে এলো যারা পাহাড়ে সত্যগোপন করে ফ্লোরার ঘাটি দেখেছিল। তিনি তাদের বললেন; কি সংবাদ এনেছে তোমরা? আমাদের আর কত চৌকি ধ্বংস হয়েছে? বিদ্রোহীদের আর কি কি বিজয় সাধিত হয়েছে?

    আমাদের কাছে নতুন কোন সংবাদ নেই। ওদিন আমরা দুজন লড়াই থেকে পলায়নকালে চার বিদ্রোহী আমাদের ঘিরে ফেলে। আমরা পাহাড়ী এলাকায় আপাতত গোপন রইলাম। পশ্চাদ্ধাবনকারীরা আমাদেরকে দেখতে পায়নি। তারা খুঁজতে খুঁজতে নীচে নামছিল। ওদের কথা আমরা শুনেছি। বুঝেছি পাহাড়ে বিশেষ কোনো ঘাঁটি আছে। ওরা এক সময় আমাদের না পেয়ে আগে বাড়ে। আমরা তখন ফিরে আসার প্ল্যান করছিলাম, কিন্তু কেন যেন ওদের ঘাঁটি আবিষ্কারের অদম্য স্পৃহা মনকে উতলা করে তুলল। ওখানেই বসে ওদের সে ঘাঁটি আমাদের দৃষ্টি খুঁজে ফিরল। সত্যিই আমরা সে ঘাঁটি অবলীলায় পেয়ে বসলাম।

    কি পেলে তোমরা?

    ওখানে একটি গুহা থেকে কিছু মানুষকে বের হতে দেখলাম। দেখলাম ভুবন মোহিনী এক সুন্দরীকেও।

    এ তাহলে সে-ই। তোমরা জানো না কি গুরুত্বপূর্ণ তথ্য এটি। ওই মেয়ে-ই বিদ্রোহীদের প্রাণকেন্দ্র। আমি ওর বুকে খঞ্জর ফুলা ঢুকিয়েই তবে ক্লান্ত হব। শেষের দিকের কথা বলতে গিয়ে মোহাম্মদ ইবনে ওয়াসিমের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল।

    তিনি তখনই তার কমান্ডারদের ডেকে পাঠালেন। বললেন, স্রেফ ১৫ জন সেপাই। যাদের স্পৃহা-উদ্দীপনা অজেয়, ইসলামের জন্য নিবেদিতপ্রাণ, তীক্ষ্ণ মেধা, প্রত্যুৎপন্নমতি।

    কিছুক্ষণের মধ্যে ইসলামের নামে আত্মোৎসর্গী ১৫ জন জানবার্য তৈরী হয়ে গেল। তিনি সকলকে বলে দিলেন, এরা দুজন তোমাদের পথ প্রদর্শক। রাতের বেলা ওই গুহায় অগ্নিবাণ নিক্ষেপ করতে হবে। দেখো কেউ যেন পলায়ন করতে না পারে। মেয়েটাকে জীবন্ত গ্রেফতার করো। আমরা খ্রীস্টানদের দেখাতে চাই এ-ই তোমাদের তথাকথিত কুমারী মরিয়ম যার ভেলকি তোমরা কবরস্থানে দেখেছ।

    গভর্নর অপর এক হুকুমে বললেন, বাদবাকী ফৌজ এখানে জমায়েত কর। এতে উপকার হবে দুটি– টলেডো বাসী ভাববে, ফৌজ পরাজিত হয়ে পলায়ন করছে। এবং সেক্ষেত্রে বিদ্রোহীরা প্রচণ্ড হামলা চালানোর সাহস পাবে। এতে বিজয়ের দিনে শোচনীয়ভাবে পরাজিত হবে তারা।

    গভীর রাতে ১৫ জন জানবা সেপাই দুর্গম টিলায় এসে দাঁড়াল। সাথে দু পথ প্রদর্শক। টিলাটিকে প্রশস্ত এক কেল্লাই বলতে হবে। এরা একসাথে যাচ্ছিল না, যাচ্ছিল দূরত্ব বজায় রেখে।

    আচমকা ঘন ঝোঁপ থেকে আওয়াজ এলো– কে? জলদি এসো!

    সামনের জানবায সেপাই থমকে দাঁড়াল। আহ্বানকারী তার সামনে এসে দাঁড়াল। আচমকা পেছন থেকে এক মুজাহিদ ওই বিদ্রোহী পাহারাদারের পিঠে খঞ্জর ফলা আমূল ঢুকিয়ে দিল। মুজাহিদরা তাকে সুগভীর ঢালে নিক্ষেপ করল। পরে আবার শুরু হলো দূরত্ব বজায় রেখে তাদের পথচলা। একটি গিরিপথ থেকে চলতে গিয়ে তারা আবার আরেক আওয়াজ পেল। সকলেই পথ ছেড়ে পাশের ঝোপে আত্মগোপন করল। স্রেফ দুমুজাহিদ মূলপথে অগ্রসর হলো।

    তোমরা কে গো ভাই! জনৈক সিপাহী জিজ্ঞেস করল, আমি যখমী, আমি পানি তালাশ করে ফিরছি। আহ্বানকারী একেবারে কাছাকাছি এসে দাঁড়াল। এক বিদ্রোহী এ সময় দূরে আত্মগোপন করে এ দৃশ্য অবলোকন করছিল। অবস্থা বেগতিক দেখে এক লাফে অগ্রসর হলে দুমুজাহিদ তার বুকে খঞ্জর ঢুকিয়ে দিল।

    মুসলিম কমান্ডার বললেন, ঘাটির পথে ওদের পাহারা খুবই নিচ্ছিদ্র মনে হচ্ছে।

    আরেকটু অগ্রসর হয়ে আমাদের মূলপথ থেকে হটে যেতে হবে। পাড়ি দিতে হবে দুর্গম পথ। মুখে তালা দিতে হবে সকলের।

    স্থানটি দুর্গম কেল্লা থেকে কোনো অংশে কম নয়। আরো উঁচু টিলায় চেপে তারা আলোর সন্ধান পেল। দুবিদ্রোহী পাহাড়ের মোড়ে আগুন জ্বেলেছিল। শাঁ করে দুতীর এসে এদের ঘায়েল করল।

    প্রাথমিক এই বিজয়ের পর ওই পাহাড় থেকে নেমে আরেকটি পাহাড়ে চড়ল তারা। পনের জন জানবাযের দুজন মূল ঘাটির মূলে এসে দাঁড়াল। আড়ি পেতে তারা গুহার খবরাখবর নিয়ে এলো। এদের দ্বারা জানা গেল, ফ্লোরা এখানে নেই। সন্ধ্যার পূর্বে সে পলায়ন করেছে। ভেতরে আলো জ্বলছে টিমটিম। গুহার অভ্যন্তর বেশ চওড়া।

    গুহার ভেতরে অবস্থান করে বিদ্রোহীরা মদের ড্রাম সামনে নিয়ে নেশা করছে। বলে চলেছে বিদ্রোহের আগামী দিনের নানা পরিকল্পনা। শাঁ করে তিনটি তীর তিন বিদ্রোহীর সীনা এফোঁড় ওফোড় করে দিল। ভেতরে এদের সংখ্যা জনাত্রিশেক হবে মাত্র। গুহাটি মসৃণ নয় তবে প্রশস্ত। প্রকাণ্ড পাথরে ঠাসা। এক একটি পাথরের পেছনে এক একজন একে আড়াল করে দাঁড়াতে পারে।

    বিদ্রোহীরা হুঁশিয়ার হয়ে গেল। সকলেই ওসব পাথরের আড়ালে গিয়ে তীর নিক্ষেপ শুরু করল। বিদ্রোহীরা এতই দিশেহারা হলো যে, মশল ও প্রদীপ নেভানোর হুঁশটুকু তারা হারিয়ে ফেলল। বেশ খানিকক্ষণ তীর বিনিময় চলল। চার জানবায মুজাহিদ বুকডন করে ভেতরে গেল। তারা ঐ প্রকাণ্ড পাথরের আড়ালে আত্মগোপন করে সরাসরি তীর নিক্ষেপ প্রক্রিয়া চালিয়ে যেতে লাগল। এদের দেখাদেখি আরো চার মুজাহিদ সাহস করে ভেতরে এলো। তলোয়ার ও বর্শা যুদ্ধ শুরু হলো এবার। স্বল্প সময়ের ব্যবধানে এই যুদ্ধ খতম হয়ে গেল। ভেতরের সকল বিদ্রোহীকে জাহান্নামে পৌঁছে দেয়া হলো।

    মুজাহিদদের মাত্র তিনজন শহীদ ও দুজন যখমী হলো। মুজাহিদ কমান্ডার যখমী বিদ্রোহীদের জিজ্ঞেস করলেন, হাশেম কর্মকার কৈ। সে এক যখমীর দিকে ইশারা

    করলে। দেখা গেল বেটা অক্কা পেয়েছে। তার দেহে দুটি তীর বিদ্ধ। তার লাশ টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসা হলো।

    শেষ রাত।

    ফ্লোরার কোন সন্ধান পাওয়া গেল না।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম দুশ্চিন্তা গ্রস্ত। তার চিন্তার ললাটে বেশ কটা ভাজ। বিক্ষিপ্ত পায়চারী করছেন ও দিগন্তে চোখ ফেলছেন। পাশে জনাতিনেক কমান্ডার।

    এক সময় অপেক্ষার পালা শেষ। খবর এলো, মুজাহিদবৃন্দ এসে পড়েছে। তিনি দৌড়ে বের হলেন। গেরিলা মুজাহিদ ও ওই দুপথ প্রদর্শক দণ্ডায়মান। সামনে তিন শহীদের তিন লাশ মোবারক ও দুখমী। এ ছাড়া পৃথক একটি লাশও দেখা গেল।

    এই কি হাশেম কর্মকার? প্রশ্ন মোহাম্মদ ইবনে ওয়াসিমের।

    হ্যাঁ! এ লোকই।

    এই লাশ শহরের চৌরাস্তায় লটকে দাও। মোহাম্মদ ইবনে ওয়াসিম হুকুম দিলেন, ওকে গোটা খ্রীস্টান সম্প্রদায় ও মোয়াল্লেদীন আন্দোলন কর্মীরা দেখুক। ভোরের আলো ফোঁটার পূর্বেই এ লাশ লটকাও। এরপর দেখা যাবে ফ্লোরা কোথায়।

    ফওরান এক লোককে ডেকে তার ঘোড়ার পিঠে হাশেম কর্মকারের লাশ চাপানো হলো। যিনি এই লাশ নিয়ে গেলেন তিনি নামীদামী এক গোয়েন্দা। ছিলেন খ্রীস্টান ছদ্মবেশে। এই বেশে তিনি খ্রীস্টানদের বহু তথ্য উদঘাটন করেছেন। তাকে বলা হলো, শহরে ঘোষণা করা হোক, এ সেই হাশেম যে তোমাদেরকে বিদ্রোহে মদদ করেছে। কর্ডোভা থেকে পিপীলিকার মত বাহিনী আসছে। কারো রক্ষা নেই। বিদ্রোহীদের এমন শাস্তি দেয়া হবে ইতিহাসের কলম যা লিখতে কেঁপে ওঠবে। কর্ডোভা বাহিনী কোথাও তবু গেড়ে আছে, যে কোন সময় টর্নেডো গতিতে এসে পড়বে।

    ***

    বিদ্রোহীরা যে বাহিনী গড়ে তুলেছিল তাদের অর্ধেকটা বাইরে তাঁবু গেড়ে ছিল, বাদ বাকীটা শহরের ভেতরে। এক খবরে জানা গেল, বিদ্রোহীদের নেতৃত্ব দেয়ার জন্য ফ্রান্সের কমান্ডার এসেছে। এ দ্বারাই মোহাম্মদ ইবনে ওয়াসিম বাহিনীর পরাজয়ের কারণ অবলীলায় বুঝে আসে। এ বাহিনীর মনোবল তুঙ্গে কেননা ছোটখাট বিজয় তারা অর্জন করে যাচ্ছিলেন। মুসলিম ফৌজ তাদের মোকাবেলায় নগণ্য।

    ***

    পরদিন।

    বিদ্রোহী সেনা ছাউনিতে খবর ছড়িয়ে পড়ল যে, তাদের আধ্যাত্ম গুরু ও প্রধান নেতা হাশেম কর্মকারের লাশ শহরের প্রবেশ ফটকের সামনে ঝুলছে। লাশ যারা ঝুলিয়েছিল তারা শহরের প্রধান ফটকে বিদ্রোহীদের প্রহরা দেখেছিল। কাজেই তারা ভেতরে ঢুকতে পারেনি। ফ্লোরার ব্যাপারে রটেছিল, সেও মারা গেছে। ফ্লোরাকে কিডন্যাপ করা হয়েছিল। অবৈধ প্রেমের দরুন তার প্রেমিক ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে। আরো ছড়ানো হলো, ফ্লোরা ছিল একটি রহস্য। সে বিবাহ বহির্ভূত এক লোকের সাথে একই ছাদের নীচে শুয়েছে। তার সাবেক প্রেমিকই তাকে হত্যা করেছে।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম খ্রীস্টানদের বেশে আজো ছদ্মবেশী গোয়েন্দা ছড়িয়ে দেন। তারা এসে সংবাদ দেয়, মিশন সফল। শহরের বাইরে ছাউনি ফেলা বিদ্রোহী প্রধান ফটকে ভীড় জমায়। হাশেম কর্মকারের শেষ পরিণতি দেখার জন্য হুলুস্থুল বেঁধে যায়।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম তার নগণ্য বাহিনী পূর্ব হতেই সতর্ক অবস্থায় রেখেছিলেন। রাতের বেলা তিনি সৈনিকদের উদ্দেশে এক জ্বালাময়ী ভাষণ রেখেছিলেন।

    ভোমরা আল্লাহর সৈনিক। দুশমনদের সংখ্যাধিক্যে ঘাবড়ে যেও না। আল্লাহর রাসূল কোনদিনও কাফেরদের সংখ্যাধিক্যের প্রতি ভুক্ষেপ করেননি। তাঁর জীবদ্দশায় প্রতিটি যুদ্ধেই বলতে গেলে কাফেরদের দল ভারী ছিল। কিন্তু বিজয়ের সোনার হরিণ মুসলমানদের পদচুম্বন করছে। আজরাসূলের পবিত্ৰাত্মার চেতনা আমাদের জেহাদী বক্ষে জাগরুক করে তোল। খ্রীস্টানরা তোমাদের ওপর বিজয় লাভ করেছে মনে করো না বরং খ্রীস্ট-ই ইসলামের ওপর বিজয় লাভ করতে চেষ্টা করে যাচ্ছে। কর্ডোভার বিলাসী আমীরের উদাসীনতা তোমাদের যেন ভাবিয়ে না তোলে। ওরা দুনিয়াদারে। এ জীবনই ওদের কাছে সবকিছু, কিন্তু তোমাদের আসল জীবন মরণের পরে। তোমরা খোদার সৈনিক, খোদার প্রিয় মুজাহিদ। আর কোন মুজাহিদের কাছে জাগতিক জৌলুস প্রাধান্য পেতে পারে না। বিদ্রোহীরা একবার আমাদের পরাভূত করেছে। ঐ পরাজয়ে হতোদ্যম হয়ে একেই আগামী দিনের বিজয়ের মাইল ফলক মনে করে এগিয়ে যাও। টলেডো কাফেরদের কজায়। যে হিংস্রতার শিকারক্ষেত্র বানাতে আদা নুন খেয়ে নেমেছে ওরা– তোমাদের নয় তা, তোমরা কি এই বেইজ্জতির প্রতিশোধ নিতে চাও না?

    ফৌজ নারাধ্বনি করে। হ্যাঁ, হা! আমরা প্রতিশোধ নিতে চাই। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। কর্ডোভার তখতে তাউস উল্টে আমরা সেখানে বোদার রাজ কায়েম করব। শহীদের ফোঁটা ফোঁটা খুনের বদলা আমরা এক একটা বিলাসীকে হত্যার মাধ্যমে নেব ইনশাআল্লাহ।

    এরপর মোহাম্মদ ইবনে ওয়াসিমকে আর বলতে হলো না। তার কাছে হাশেম কর্মকারের নিহত হবার খবর আসা মাত্রই বিদ্রোহীদের তাঁবু গুটানো শুরু হয়ে যায়। তারা সেনা ছাউনি ছেড়ে পালাতে থাকে।

    সেনা ছাউনি ওখান থেকে মাইল দুয়েক দূরে। তিনি সুযোগমত তার বাহিনী ছড়িয়ে দিলেন। এবার ফৌজ এক মাইল লম্বা কাতার ধরে কোচ করতে লাগল। মুসলিম ফৌজের চলার পথে বিধস্ত। কিছু তবু দেখা গেল। কমাণ্ডারদের নির্দেশে তাবু ও ডেকচিসহ খড়ের কুটোয় আগুন লাগিয়ে দেয়া হলো। বিদ্রোহী বাহিনী শহরের প্রবেশদ্বারে ভীড় করে দাঁড়ানো ছিল। সেই ভীড় থেকে আর্তনাদ ভেসে এলো, ফৌজ এসে গেছে, কর্ডোভার ফৌজ।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম বিপুল বিক্রমে আক্রমণ করতে বললেন। বিক্ষিপ্ত আকারে চারদিক থেকে তার ফৌজ বিদ্রোহীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পলায়ন করার সুযোগ নেই তাদের। পালাবে কোথায়। পলায়নের তামাম পথ রুদ্ধ। ক্রীড়া ও মহড়ার ময়দানে এটি। যাদের হাতে অস্ত্র ছিল তারা মুসলিম সিপাহীদের মোকাবেলায় নামল। বাদবাকীরা ফটকের ভেতরে চলে গেল। যারা লড়াইতে নেমেছিল তাদের সাথেই মারা পড়ল। ভেতর থেকে বিদ্রোহীরা প্রবেশ দরজা রুদ্ধ করে দিল। ওদিকে মুসলিম বাহিনী দেয়ালের ওপর থেকে তীরবৃষ্টি নিক্ষেপ করছিল।

    মোহাম্মদ ইবনে ওয়াসিমের টর্নেডো বাহিনী যে গতিতে এসেছিল সে গতিতেই আবার পিছপা হলো। বিদ্রোহীদের অর্ধেকটা ইতোমধ্যেই শেষ। তাই শহর রক্ষা তাদের জন্য মুশকিল হয়ে দাঁড়াল।

    মোহাম্মদ ইবনে ওয়াসিম আসমানের দিক দুহাত উঁচিয়ে ফরিয়াদ করলেন। আশু বিজয় কামনায় তার দুচোখ বেয়ে নামল অশ্রর ফোয়ারা। ইতিহাস তার এ বিজয় গাঁথাকে মোজেযা হিসেবেই উল্লেখ করেছে। আল্লাহ তার ফরিয়াদ শুনলেন। পরের দিন খবর এলো, আবদুর রহমানের পুত্র উমাইয়ার নেতৃত্বে কমান্ডো আসছে কর্ডোভা থেকে। মোহাম্মদ ইবনে ওয়াসিম ঘোড়ায় চেপে তাকে সংবর্ধনা জানাতে ছুটে গেলেন।

    উমাইয়া আবদুর রহমানের কোন স্ত্রীর গর্ভজাত ইতিহাস সে ব্যাপারে খামেশ। মোদাচ্ছেরা তখন যুবতী স্ত্রী। তার গর্ভে ২১/২২ বছরের যুবক পুত্র অসম্ভব।

    উমাইয়া বলেন, আমি আব্বজনকে বাধ্য করেছি টলেডোয় একদল ফৌজ পাঠাতে। ইবনে ওয়াসিম তাকে টলেডো পরিস্থিতি জ্ঞাত করলেন। ওই রাতেই টলেডো অবরোধ করা হলো। দরজার ওপর প্রচণ্ড আক্রমণ চালানো হয়। কিন্তু বিদ্রোহীরা এতে এতটুকু প্রভাবিত হয়নি।

    অবরোধ দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। কোনো ফল না পেয়ে উমাইয়া অবরোধ তুলে নিতে বললেন। বিদ্রোহীরা তো অবাক। কর্ডোভা বাহিনীর অবরোধ উঠিয়ে নেয়ার কথা নয়। বিদ্রোহীদের কমান্ডার বললো, একজন মুসলিম সেনাও যেন জিন্দা ফিরে যেতে না পারে। তোমরা পশ্চাদ্ধাবন করো, ফরান দরজা খুলে দাও। শহর থেকে হাজার হাজার বিদ্রোহী বেরিয়ে এল। বাধ ভাঙ্গা প্লাবন সে কোন ছার।

    ওই সময় কর্ডোভা বাহিনী কালতারাডা পাহাড়ের পাদদেশে উপনীত হয়েছিল। খ্রীস্টবাহিনীর পশ্চাদ্বাবন দেখে উমাইয়া সকলকে আত্মগোপন করতে বললেন। এ দেখে খ্রীস্টানদের হিম্মত বহুগুণে বেড়ে গেল। দ্রুতগতিতে তাদের ঘোড়া পাহাড়ী এলাকায় প্রবেশ করল। সমগ্র বাহিনী পাহাড়ী এলাকায় প্রবেশ করলে মুষলধারে তীর বৃষ্টি শুরু হলো। এ কৌশল উমাইয়ার। উমাইয়া প্ল্যান করেছিলেন, অবরোধ উঠিয়ে নিলে বিদ্রোহীরা একে আমাদের দুর্বল ভাববে। সে সুযোগে তারা আমাদের পশ্চাদ্ধাবন করবে। আমরা পাহাড়ী এলাকায় প্রবেশের আগে ওদের ওপর আক্রমণ চালাবে। না। ওরা সত্যিই বুদ্ধিমান হলে ফটক ছেড়ে বের হবে না। বের হলে কেল্লা ফতেহ।

    মৌলবাদী খ্রীস্টানরা বিজয় শেষে বোকামি করল এবং উমাইয়ার পাতা ফাঁদে ফেঁসে গেল। শাঁ শাঁ করে তীর আসতে লাগল। অনিঃশেষ সে ভীর, অব্যর্থ সে টার্গেট। খ্রীস্টানরা টলেডোমুখী হতে গিয়ে দেখল, পেছনে সীসাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে উমাইয়ার পশ্চাৎ বাহিনী।

    কালতারাদা পাহাড় খ্রীস্ট মৌলবাদীদের রক্তে ভেসে গেল। আটকে গেল ঘোড়ার পা। একেই বলে গণহত্যা। প্রাণ নিয়ে পালাতে পারে নি একজনও। জনৈক নও মুসলিম কমান্ডার উমাইয়ার সাথে এসেছিলেন। তিনি দক্ষ কমান্ডার হওয়া সত্ত্বেও খ্রীস্টালাশের পাহাড় ও রক্তকন্যা দেখে বেঁহুশ হয়ে পড়লেন। সেই বেহুঁশী দেখে আর হুশ ফিরে পাননি।

    এদিকে মোহাম্মদ ইবনে ওয়াসিম তার সাধের টলোডোয় প্রবেশ করেন বিজয়ীর বেশে যেখানে তখন বাধা দেয়ার কেউ নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআরব কন্যার আর্তনাদ – এনায়েতুল্লাহ আলতামাশ
    Next Article কাল নাগিনী – এনায়েতুল্লাহ আলতামাস

    Related Articles

    এনায়েতুল্লাহ আলতামাস

    মাহমূদ গজনবীর ভারত অভিযান – এনায়েতুল্লাহ আলতামাস

    July 16, 2025
    এনায়েতুল্লাহ আলতামাস

    পীর ও পুলিশ – এনায়েতুল্লাহ আলতামাস

    July 16, 2025
    এনায়েতুল্লাহ আলতামাস

    প্রেম যুদ্ধ – এনায়েতুল্লাহ আলতামাস

    July 16, 2025
    এনায়েতুল্লাহ আলতামাস

    প্রেম যুদ্ধ – এনায়েতুল্লাহ আলতামাস

    July 16, 2025
    এনায়েতুল্লাহ আলতামাস

    কাল নাগিনী – এনায়েতুল্লাহ আলতামাস

    July 16, 2025
    এনায়েতুল্লাহ আলতামাস

    আরব কন্যার আর্তনাদ – এনায়েতুল্লাহ আলতামাশ

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }