Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সুনেত্রার কথা

    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প18 Mins Read0

    সুনেত্রার কথা

    পিন্টু আর আমি যমজ ভাইবোন। আমার জন্মের ঠিক সাত মিনিট পরে পিন্টু হয়েছিল, সেই হিসেবে আমি পিন্টুর বড়, কিন্তু ও কখনও আমাকে দিদি বলে না।

    যমজ হলেও কিন্তু আমরা একরকম দেখতে নই। বাবার বন্ধু রতনকাকার দুই ছেলে যমজ, ওরা কিন্তু হুবহু একরকম, কে যে অজয় আর কে যে সুজয় তা আমরা বুঝতে পারি না। আমাদের দুজনের চেহারা দুরকম। মা অবশ্য বলেন, আমাদের ভাইবোনের মধ্যে চেহারার একটা মিল আছে ঠিকই, কিন্তু সেটা আর কেউ বুঝতে পারে না। পিন্টুর গায়ের রং ছেলে-ছেলে মতন, ফরসা নয়, আবার কালোও নয়, মুখখানাও চোখা ধরনের। সেই তুলনায় আমাকে সবাই ফরসাই বলে। আমাদের নামেও মিল নেই। ও পিন্টু, আমি বাবলি, ওর ভালো নাম জয়দীপ, আমার সুনেত্রা।

    আমার স্পষ্ট মনে আছে, আমার ঠিক তেরো বছর এক মাস বয়েস পর্যন্ত আমি আর পিন্টু ছিলুম সবদিক থেকে সমান। বরং খেলাধুলোতে আমি একটু বেশি ভালো ছিলুম, পিন্টুর চেয়ে আমার স্বাস্থ্য ভালো, আমার গায়ের জোর বেশি ছিল। আর-একটু ছোট বয়েসে যখন আমরা মারামারি করতুম, পিন্টু কোনওদিন আমার সঙ্গে পারেনি। দুজনের আলাদাইস্কুল হলেও আমরা একই ক্লাসে পড়ি, রেজাল্টও দুজনেরই ভালো হয়।

    মনে পড়ে, সেবারে সেই দেওঘরে বেড়াতে যাওয়ার কথা। আমরা যে-বাড়িটা ভাড়া নিয়েছিলুম, সেই বাড়ির উঠোনে একটা মস্ত বড় পেয়ারা গাছ ছিল, তাতে অনেক পেয়ারা ফলেছিল। চমৎকার মিষ্টি পেয়ারা, ভেতরটা লালচে রঙের। পিন্টু তো তরতরিয়ে উঠে গেল গাছে। সাতটা পেয়ারা পেড়ে নেমে এসে আমাকে আর দিদিকে মাত্র একটা করে দিয়ে পিন্টুটা কিপ্টের মতন নিজে রেখে দিল বাকিগুলো। তখন আমিও চড়লুম গাছে। মা বারণ করলে বলেছিলুম, বাঃ, পিন্টু গাছে। উঠতে পারে তো আমি উঠব না কেন? আমিও সাত-আটটা পেয়ারা পেড়েছিলুম।

    দেওঘরে বাবা একটা গাড়ি ভাড়া করেছিলেন, সেটাতে চড়ে আমরা জসিডি, ত্রিকুট, রিখিয়া বেড়াতে যেতুম। নন্দন পাহাড়টা খুব ছোট, সেটার একদম ওপর পর্যন্ত গাড়ি করে যাওয়া যায়। বাবা-মায়েরা গাড়িতে করেই যাচ্ছিলেন, পিন্টু বলল, ও নীচ থেকে দৌড়ে উঠবে। আমিও নেমে পড়লুম গাড়ি থেকে। তারপর দুজনে ছুটে-ছুটে প্রায় একইসঙ্গে পৌঁছে গেলুম ওপরের মন্দিরের কাছটায়। সেবার ছোট মাসি ছিলেন আমাদের সঙ্গে, তিনি বলেছিলেন, ওরা যমজ তো, তাই সব। ব্যাপারেই সমান।

    কিন্তু তেরো বছর এক মাস বয়েসে আমি পিন্টুর থেকে অনেক আলাদা হয়ে যাই।

    তারিখটা আমার মনে আছে, কারণ তার এক মাস আগেই আমাদের দুজনের জন্মদিন ছিল। তারপর, এক মাস বাদেই আমার শরীরে একটা পরিবর্তন এল! আমি ভয় পেয়েছিলুম খুব, কিন্তু মা বললেন, ভয়ের কিছু নেই, মেয়েদের ওরকম হয়। এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? এই পৃথিবীতে মেয়েদের অনেক বিপদ।

    সেইদিন বুঝলুম, পিন্টু ছেলে আর আমি মেয়ে। আমাদের জীবন একরকম নয়।

    আমার শরীরে আরও কতগুলো পরিবর্তন এল। আমার বুকে ঢেউ খেলে গেল। পিন্টু হাফ প্যান্ট পরে আমি ফ্রক পরি। আমি লক্ষ্য করলুম, পিন্টুর তুলনায় আমার উরু কেমন যেন গোল-গোল। হয়ে আসছে। আমার খুব বিচ্ছিরি লাগত, আমার এই পরিবর্তন আমার একটুও পছন্দ হচ্ছিল না।

    আমি আরও লক্ষ্য করলুম, মা আর দিদির সবসময় আমার দিকে নজর। অথচ পিন্টু ক্রমশ আরও বেশি স্বাধীন হতে লাগল। পিন্টু এখন একা বাড়ি থেকে বেরিয়ে বিকেলবেলা বিবেকানন্দ পার্কে। বল খেলতে যায়। আর ইস্কুল থেকে ফেরার পর বিকেলবেলা বাড়িতেই থাকতে হয় আমাকে। সপ্তাহে দুদিন আমি গানের ইস্কুলে যাই, আমাদের কাজের লোক রঘু আমার সঙ্গে, আবার ফিরিয়ে নিয়ে আসে। অথচ পিন্টুও কোনও পাহারা লাগে না।

    পিন্টুও আজকাল আর ভালো করে মেশেনা আমার সঙ্গে। আগে দুজনে কত গল্প হত। এখন বাড়িতে থাকলেই ও মুখের সামনে গল্পের বই নিয়ে বসে থাকে আর একটু ফাঁক পেলেই বন্ধুদের কাছে ছুটে যায়।

    ছোট মাসি, আমার এক পিসতুতো দাদা-বউদি প্রায়ই আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তাঁরা জিগ্যেস করেন, পিন্টু কোথায়? পিন্টুকে তো আজকাল দেখতেই পাই না। তারপর নিজেরাই। উত্তর দেন, ওই বয়েসের ছেলে, ওকে কি আর এখন বাড়িতে ধরে রাখা যায়?

    কিন্তু আমারও তো ওই একই বয়েস, তবে আমায় কেন ওঁদের সামনে বসে থাকতে হবে?

    চোদ্দো বছরে পা দিয়ে ক্লাস নাইনের পরীক্ষায় পিন্টু আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করল। পিন্টু সেকেন্ড হয়েছে, আর আমাদের ক্লাসে আমার পজিশন হল সেভেনটিনথ। খুব কেঁদেছিলাম সেদিন। আমি কি পিন্টুর চেয়ে পড়াশুনায় খারাপ? সব দোষ ওই মাস্টারমশাই আর চন্দনদার!

    মাস্টারমশাই বেশ বয়স্ক লোক, প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর বয়েস। আমাকে আর পিন্টুকে ক্লাস

    ফোর থেকে পড়াচ্ছেন। সেই মাস্টারমশাই হঠাৎ কীরকম বদলে গেলেন এবছর। হয়তো আমাকে আর পিন্টুকে কিছু লিখতে দিয়েছেন, একসময় আমি হঠাৎ মুখ তুলে দেখি, মাস্টারমশাই একদৃষ্টে তাকিয়ে আছেন আমার বুকের দিকে। একেবারে আমার ফ্রকের ভেতর দিকে তাঁর চোখ। আগে কোনওদিন মাস্টারমশাইয়ের এরকম দৃষ্টি তো দেখিনি। ক্রমশ। মাস্টারমশাইয়ের স্বভাব আরও বদলাতে লাগল। পিন্টু একটু উঠে গেলেই উনি আমার উরুর

    ওপর হাত রাখেন। প্রথম-প্রথম ভাবতুম, এমনিই বুঝি অন্যমনস্কভাবে উনি হাতটা রেখেছেন, খেয়াল করেননি। কিন্তু কদিন বাদেই বুঝলাম, পিন্টু উঠে গেলেই উনি ওইরকম হাত রাখেন, একটু-একটু চাপ দেন। একদিন আমার হাত থেকে কলমটা নেওয়ার সময় উনি একেবারে স্পষ্ট ইচ্ছে করে আমার বুক ছুঁয়ে দিলেন।

    কত কষ্ট যে পেয়েছি মাস্টারমশাইয়ের এই ব্যবহারে, তা একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না। রাত্তিরে একা-একা কেঁদে-কেঁদে বালিশ ভিজিয়েছি। যেদিন মাস্টারমশাই আসেন, সেদিন বিকেল থেকেই আমার মনে আতঙ্ক জাগে। এইরকম মনের অবস্থায় পড়াশোনা হয়? অথচ এ কথা কাকে বলব? বাবা-মাকে জানালে মাস্টারমশাইয়ের অপমান হবে না? অথচ মাস্টারমশাই এমনিতে কত ভালো লোক। পিন্টুকে তো উনি বিরক্ত করেন না, শুধু আমি মেয়ে বলেই

    দিদি একদিন ধরে ফেলেছিল। সেদিন মাস্টারমশাই খুব অসভ্যতা করেছিলেন। রাত্তিরে আমি শুয়ে-শুয়ে কাঁদছিলুম। দিদি হঠাৎ জেগে উঠে বসেছিল, এই বাবলি, তোর কী হয়েছে রে? তুই কাঁদছিস কেন?

    আমি কোনও উত্তর দিইনি, আমার কান্না আরও বেড়ে গিয়েছিল।

    দিদি আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল, কাঁদিস না। এ-বয়েসে এরকম হয়, আমি জানি তো! এমনি এমনি মন খারাপ হয়, এমনি-এমনি কান্না পায়। আমারও এরকম হত। দেখিস, আর কয়েক বছর বাদেই সব ঠিক হয়ে যাবে।

    বাড়িতে যেসব পুরুষ মানুষ আসে, যাদের কারুকে দাদা বা কাকা বা মামা বলি, তাদের। অনেকেরই একটা নতুন রোগ হয়েছে। আমাকে দেখলে তাঁরা আমার কাঁধে হাত দিয়ে কথা বলার চেষ্টা করেন। কেউ-কেউ বুকের কাছে টেনে নিয়ে যেতে চান। এরা তো আগে এরকম ছিলেন না। কেউ তো পিন্টুর কাঁধে হাত দিয়ে কথা বলে না। পুরুষদের কথা বাদ দিলুম, অত যেসব মহিলারা আসেন, তাঁরা তো কেউ পিন্টুকে বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন না। পিন্টুও মেয়েদের এড়িয়ে চলে। আজকাল যেন ও মেয়েদের কথা বলার যোগ্যই মনে করে না। পরীক্ষার রেজাল্ট ওরকম হওয়ার পর আমি বাধ্য হয়ে বাবা-মাকে বললুম, ওই মাস্টারমশাই আর পড়াতে পারছেন না দুজনকে। আমি আর ওঁর কাছে পড়ব না।

    পিন্টুও বলল, পুরোনো মাস্টারমশাইয়ের কাছে পড়ে কোনও লাভ হচ্ছে না।

    পিন্টু কি কিছু বুঝতে পেরেছিল? তাহলে আমাকে কিছু বলেনি কেন? এখন আর পিন্টুর মনের কথা আমি বুঝতে পারি না।

    মাস্টারমশাইকে ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু ওঁর জন্য আমার কষ্ট হতে লাগল খুব। নিশ্চয়ই উনি মনে খুব আঘাত পেয়েছেন। শেষদিন যাওয়ার সময় ওঁর মুখখানা কীরকম শুকনো বিষণ্ণ দেখাচ্ছিল। মাস্টারমশাই আর আসবেন না ভেবে বেশ কয়েকদিন ওঁর জন্য কেঁদেছি।

    চন্দনদাটার জন্য অবশ্য আমার একটুও কষ্ট হয় না, বরং রাগ হয়। চন্দনদাকে দেখলেই আমার গা জ্বালা করে!

    আমাদের বাড়ির ঠিক উলটো দিকেই থাকে মৌটুসি। আমার সাত-আট বছয় বয়েস থেকেই ও আমার বন্ধু। মৌটুসি আমার থেকে বয়েসে একটু বড়, বোধহয় দু-বছরের। একবার ওর। টাইফয়েড হয়েছিল বলে ও পরীক্ষা দিতে পারেনি। আর-একবার কী যেন গণ্ডগোল হয়েছিল, তাই ও এখন আমার সঙ্গে এক ক্লাসে পড়ে। মৌটুসি খুব ভালো মেয়ে, বেশ ঠান্ডা মতন স্বভাব, তবে বেচারি পড়াশোনার জিনিস ঠিক মনে রাখতে পারে না। মাসিমা তাই বলেছিলেন, বাবলি, তুই এসে মাঝে মাঝে মৌটুসির সঙ্গে বসে পড়লেও তো পারিস! ওকে একটু দেখিয়ে দিতে। আমার বেশ ভালোই লাগে। পিন্টু আগে ইতিহাস-ভূগোলে কাঁচা ছিল, তখন আমিই তো পিন্টুকে ইতিহাস-ভূগোলের অনেক কোয়েশ্চন-আনসার বলে দিয়েছি। আমি তো ঠিকই করেছি বড় হয়ে আমি কোনও কলেজে পড়াব।

    মৌটুসিদের বাড়িতে গিয়ে পড়াশুনো করলে আমার মা-ও কোনও আপত্তি করেন না। কখনও। দরকার হলে মা রঘুকে পাঠিয়ে আমায় ডেকে আনতে পারেন।

    বেশ চলছিল, কিন্তু সব গণ্ডগোল করে দিল ওই চন্দনদা। আচ্ছা, চন্দনদা, আমায় কত বাচ্চা বয়েস থেকে দেখছে, মৌটুসি যেমন ওর বোন, তেমন আমিও তো ওর বোনেরই মতন। তবু চন্দনদা কেন আমার সঙ্গে ওরকম অসভ্যতা করবে?

    আমি আর মৌটুসি ওদের তেতলার ঘরে বসে নিরিবিলিতে পড়ি, মাঝে-মাঝে চন্দনদা সেই ঘুরে। ঢুকে পড়ে। কোনও কথা বলে না, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে কিংবা একটা বই নিয়ে নাড়াচাড়া করে। তারপর একটু বাদে আবার বেরিয়ে যায়। আমি মাঝে-মাঝে অবাক হয়ে তাকাই। চন্দনদা কোনও কথা বলে না কেন? এমনকী আমি নিজে থেকে কোনও কথা বললেও দায়সারা উত্তর দিয়ে চলে যায় ঘর থেকে! এর মানে আমি বুঝতে পারি না। কোনও কথাই যদি বলার না থাকে, তাহলে চন্দনদা কী দেখতে আসে?

    এইরকম ভাবেই চলছিল।

    একদিন চন্দনদার আসল চেহারাটা টের পেলুম। মৌটুসি বাথরুমে গেছে, আমি মন দিয়ে একটা অঙ্ক কষছি, সেই সময় চোরের মতন সট করে ঘরে ঢুকল চন্দনদা। চোরের মতন বলছি, কারণ চন্দনদার মুখচোখ একদম অন্য রকম হয়ে গিয়েছিল। দরজার পাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে চন্দনদা ফিসফিস করে বলল, এই বাবলি, শোন! চট করে এদিকে আয়।

    আমি অবাক হয়ে বললুম, কী?

    —এদিকে আয় না।

    —কেন? কী বলবে, বলো।

    —তুই আমার কাছে আসবি না?

    –না।

    চন্দনদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। প্রথমেই হাত দেওয়ার চেষ্টা করল আমার বুকে। আমি দুহাত দিয়ে নিজেকে আড়াল করে মুখ নীচু করলুম, তবু চন্দনদা জোর করে আমাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করল।

    ঘরের পাশেই বাথরুম। আমি চিৎকার করলেই মৌটুসি শুনতে পাবে। কিন্তু লজ্জায় ভয়ে আমি চিল্কার করতে পারিনি। চন্দনদা জোর করে আমাকে বুকে চেপে ধরে, হাত দিয়ে আমার থুতনি তুলে ধরে আমার ঠোঁট কামড়ে দিল। তার পরই হঠাৎ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল ছুটে।

    আমার এত বিচ্ছিরি লেগেছিল, এত ঘেন্না করছিল যে ইচ্ছে করছিল তক্ষুনি মরে যাই। চন্দনদার গায়ে বিকট ঘামের গন্ধ। মনে হয়েছিল, সেই মুহূর্তে চন্দনা মানুষ নয়, একটা জানোয়ার, আমার গা থেকে মাংস খেতে এসেছিল।

    অনেকক্ষণ আমি স্বাভাবিক হতে পারিনি। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। মৌটুসী এসে বোধহয় কিছু বুঝতে পেরেছিল, ও জিগ্যেস করল, তোর কী হয়েছে রে, বাবলি?

    মৌটুসিকে আমি বলতে পারিনি। বলেছিলাম, কিছুনা।

    আমি ভাবতে চেষ্টা করেছি, চন্দনদা বা অন্য পুরুষরা যে এইরকম করে, এতে ওরা কী আনন্দ পায়? এই যে হঠাৎ একটু উরুতে হাত রাখা, কিংবা বুক ছোঁওয়া, কিংবা ঠোঁট কামড়ানো, এর মধ্যে কী সুখ আছে? আমার তো এসবে একটুও আনন্দ হয় না। বরং অসভ্য, নোংরা, ঘিনঘিনে মতন লাগে।

    আমি যে কিছুই জানি না, তা তো নয়। আমি বায়োলজি পড়েছি। আমি জানি, নারী ও পুরুষের পরস্পরের প্রতি একটা জৈব আকর্ষণ থাকে। এটা প্রকৃতির বিধান। কিন্তু মানুষ তো পশু নয়। বহু শতাব্দী ধরে মানুষ একটু-একটু করে সভ্য হয়েছে। শারীরিক মিলন একটা পবিত্র, সুন্দর। ব্যাপার। এতে পরস্পরের সম্মতি থাকা দরকার। এ কি জোর করে কেড়ে নেওয়ার জিনিস?

    ডায়েরি, তুমি বলো তো, চন্দনদার মতন গাধা ধরনের পুরুষরা কেন এটা বোঝে না?

    আমার সবচেয়ে বেশি রাগ হয় একটা কথা ভাবলে। আমি মেয়ে বলেই কেন ওরা আমার ওপর জোর করবে? মেয়েরা তো পুরুষদের ওপর জোর করে না! পিন্টু আর আমি সমান বয়েসি, অথচ পিন্টু কত স্বাধীন। সে যে-কোনও জায়গায় যেতে পারে, যার সঙ্গে খুশি মিশতে পারে, যেমন

    ইচ্ছে খেলাধুলো করতে পারে। আর আমায় কেন শাড়ি পড়লেই সবসময় বুকের আঁচল টানতে হবে, আমি ইচ্ছে মতন অন্যদের সামনে পা ছড়িয়ে বসতে পারব না, কোনও পুরুষের চোখের। দিকে বেশিক্ষণ তাকাতে পারব না, আর একা ঘরে কোনও পুরুষ মানুষের সঙ্গে থাকার তো প্রশ্নই ওঠে না। প্রকৃতির চোখে মেয়েরা আর ছেলেরা কী আলাদা? তবে কেন শুধু মেয়েদের ওপরেই। এত বাধা-নিষেধ?

    এইসব ভাবলে এমন গা জ্বালা করে যে ইচ্ছে হয় বাড়ি ছেড়ে চলে যাই। চলে যাই সেই সব দেশে, যেখানে নারী ও পুরুষের সমান অধিকার আছে।

    চন্দনদা আরও তিন চারবার ওইরকম অসভ্যতা করেছিল। আমি একদিন বলেছি, তুমি যদি আর-একবার আমার ওপরে জোর করো, তাহলে আমি আত্মহত্যা করে চিঠি লিখে যাব যে তুমিই আমার মৃত্যুর জন্য দায়ী।

    তারপর অবশ্য মৌটুসির বিকোলাই হল। পড়াশোনা বন্ধ। আমি আর ও-বাড়িতেই যাই না।

    এর মধ্যে একটা নতুন অভিজ্ঞতা হল।

    গ্রীষ্মের ছুটিতে পিন্টু ওর বন্ধুদের সঙ্গে গেল কালিম্পং। আমি যদি আমাদের ক্লাসের কয়েকটি মেয়ের সঙ্গে এরকম বাইরে কোথাও বেড়াতে যেতে চাইতাম, আমাদের বাবা-মা রাজি হতেন না। চতুর্দিকে বাঘেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের একা পেলেই খেয়ে ফেলবে। পিন্টুর যা পারে, আমরা তা পারি না।

    যাই হোক, পিন্টু চলে যাওয়ায় আমার এক বিপদ হল। সন্ধেবেলায় বাবা-মায়ের প্রায়ই কোথাও-না-কোথাও নেমন্তন্ন থাকে। বাবার অফিসের পার্টি, কিংবা কোনও বন্ধুর বাড়িতে আড্ডা! সেসব জায়গায় আমাকেও যেতে হবে, কারণ, আমার বয়েসি মেয়েকে নাকি বাড়িতে একলা রেখে যাওয়া যায় না! আমার পড়াশোনায় ক্ষতি হোক, তাতেও কিছু যায় আসে না, আমাকে যেতেই হবে। অথচ ওসব জায়গায় যেতে আমার একটুও ভালো লাগে না। অনেক বাড়িতেই আমার বয়েসি কোনও ছেলেমেয়ে থাকে না। বড়রা মদ খেয়ে হ্যা-হ্যা করে। আমার বিচ্ছিরি লাগে। আর জানি তো, বাবার বন্ধুরা একটু সুযোগ পেলেই আমাকে স্নেহ দেখাবার অছিলায় আমার কাঁধে হাত দিয়ে বুকে টানবার চেষ্টা করবে!

    এবার আমি বেঁকে বসলুম। মাকে স্রেফ জানিয়ে দিলুম, আমি আর কিছুতেই যাব না। নিজের বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকলে, তাতেও তোমাদের ভয়?

    মা আমার রাগ দেখে আমার কথা মেনে নিতে বাধ্য হলেন। তবে বারবার বলে দিলেন, অচেনা কেউ এলে যেন আমি কিছুতেই দরজা না খুলি।

    একদিন এল একজন।

    ঠিক অজানা নয়, অনেকদিন আগে আসানসোলে দেখেছিলুম একবার! আমার এক পিসতুতো বউদির ভাই। ওর নাম রণজয়। আসানসোল থেকে বি. এস. সি. পাস করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে। এসেছিল বাবা-মায়ের সঙ্গে দেখা করতে!

    দরজা খুলে আমি ভেতরে বসালুম। বেশ লম্বা হয়েছে ঝন্টুদা। চমৎকার স্বাস্থ্য। সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা। আমায় বলল, তোমার নাম কী যেন, তোমায় খুব ছোট্ট দেখেছিলাম।

    আমি বললুম, আমার নাম সুনেত্রা। আপনার নাম কিন্তু আমার মনে আছে। ভালো নাম রণজয়, ডাকনাম ঝন্টু। আপনিও তখন বেশ ছোট ছিলেন।

    বাড়িতে রঘুও নেই। শুধু আমি একা। ঝন্টুদা আমার পড়ার টেবিলের বইগুলো উলটে-পালটে দেখতে-দেখতে বলল, তুমি চা বানাতে পারো? খুব চা খেতে ইচ্ছে করছে! দোকানের চা আমার মোটেই ভালো লাগে না। আমি চা মোটামুটি তৈরি করতে জানি। যদিও আমি নিজে চা খেতে ভালোবাসি না। আমার তৈরি চায়ে চুমুক দিয়ে ঝন্টুদা বলল, বাঃ! তারপর ফস করে একটা সিগারেট ধরাল।

    এরপর ঝন্টুদা রইল প্রায় দু-ঘণ্টা। কতরকম গল্প করল। ঝন্টুদার বাবা একটা বড় কয়লা খনির ম্যানেজার, সেই কয়লা খনির কত রোমাঞ্চকর কাহিনি।

    এই দু-ঘণ্টা একলা ঘরে থেকেও ঝন্টুদা কোনওরকম অসভ্যতা করল না। একবার আমার গায়ে হাত ছোঁয়াল না, এমনকি আমার বুকের দিকেও স্থিরদৃষ্টিতে তাকায়নি। যেন দুজনেই সমান সমান মানুষ।

    আমি অভিভূত হয়ে গেলুম ঝন্টুদার ব্যবহারে। তাহলে তো সব পুরুষ মানুষ একরকম নয়। কেউ কেউ তো মেয়েদের সম্মান দিতেও জানে। ঝন্টুদার ব্যবহার একেবারে সাবলীল।

    বিদায় নেওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে ঝন্টুদা হঠাৎ বলল, ও একটা কথা বলা হয়নি। তোমার নাম সুনেত্রা কে রেখেছে?

    আমি খুবই অবাক হয়ে জিগ্যেস করলুম, কেন?

    —নামটা তোমায় খুব মানিয়েছে। তোমার চোখ দুটি খুব সুন্দর!

    আমার শরীর যেন ঝনঝন করে উঠল, পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল।

    কথাটা বলেই ঝন্টুদা সিঁড়ি দিয়ে নেমে গেল তরতরিয়ে। আমি দরজার কাছে একা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। আমাকে অনেকেই দেখতে ভালো বলে। কিন্তু কোনওদিন এত আনন্দ পাইনি।

    তারপর থেকে ঝন্টুদা আমাদের বাড়িতে মাঝে-মাঝেই এসেছে। যাদবপুরের হোস্টেলে জায়গা পায়নি, ঝন্টুদা তার এক বন্ধুর সঙ্গে ঘর ভাড়া করে আছে। নিজেরাই রান্না করে। ঝন্টুদা সেইজন্য প্রায়ই আমার মায়ের হাতের রান্না খেতে আসে। লজ্জা-টজ্জা কিছু নেই, দুপুরের দিকে এসে বলে, মাসিমা, আমি নিজেই নিজেকে নেমন্তন্ন করলুম। আজ এখানে খাব।

    আমার আর পিন্টুর সঙ্গে ঝন্টুদার খুব ভাব হয়ে গেছে। ঝন্টুদা এলেই বেশ ভালো লাগে। বাড়িতে যেন বেশ একটা টাটকা হাওয়া ঢুকে পড়ে।

    আমার গানের ইস্কুল হাজরা পার্কের কাছে। একদিন সেখান থেকে ফেরার সময় যদি বসুশ্রী। সিনেমার কাছে ঝন্টুদা দাঁড়িয়ে আছে তার এক বন্ধুর সঙ্গে। আমাকে দেখতে পেয়ে বলল, এই তো বাবলিকে পাওয়া গেছে। তাহলে আর চিন্তা নেই!

    আমি বললুম, কী ব্যাপার?

    ঝন্টুদা বলল, আমি আর সুমিত এক্ষুনি টস করব ভাবছিলুম যে কে এখন বাড়িতে গিয়ে চা বানাবে। তোমায় পাওয়া গেল, তুমি বানিয়ে দেবে। চলো, আমাদের ওখানে চলো।

    আমার সঙ্গে রঘু ছিল। ঝন্টুদা তাকে বলল, তুমি যাও। বাড়িতে গিয়ে বলে দিও, আমি একটু বাদে ওকে পৌঁছে দেব।

    ঝন্টুদারা অদ্ভুত জায়গায় থাকে। জগুবাবুর বাজারের ওপর একটা ঘর। বাজারের ওপর যেন। মানুষ থাকে, তা আমি জানতুম না আগে। কতরকম দোকান, কত হইচই। অবশ্য ঘরের সামনে একটা চওড়া বারান্দা আছে।

    পাশাপাশি দুটো খাট। ওই ঘরের মধ্যেই স্টোভে রান্নার ব্যবস্থা। শুনলুম ওরা দিনের-পর- দিন শুধু ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খায়। খুব যেদিন মাছ বা মাংস খাওয়ার ইচ্ছে হয়, সেদিন ওরা বাজারেরই কোনও হোটেলে খেতে যায়।

    আমার বেশ মজা লাগল। দিব্যি ছন্নছাড়া জীবন। অবশ্য এই ধরনের ছন্নছাড়া জীবনের স্বাদ শুধু ছেলেরাই পেতে পারে। এই বয়েসি দুটি মেয়ে কি এরকম বাজারের ওপর ঘরভাড়া করে থাকতে পারবে? তাহলে অমনি বাঘ-ভাল্লুকের উৎপাত শুরু হয়ে যাবে।

    আমি ওদের চা তৈরি করে খাওয়ালুম। চা খেতে-খেতে অনেক গল্প হল। ঝন্টুদার বন্ধু সুমিতও বেশ খোলামেলা ধরনের ছেলে।

    একসময় সুমিত বলল, এই রে, ঘরে তো ডাল নেই, রাত্তিরে কী রান্না হবে?

    ঝন্টুদা বলল, ডাল দরকার নেই। আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে চালিয়ে দেব।

    শুকনো-শুকনো ভাত আমি খেতে পারি না। তোরা বোস, আমি একটু ডাল কিনে নিয়ে আসি।

    ঝট করে সে বেরিয়ে গেল। যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেল টেনে।

    তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। ঝন্টুদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ঝন্টুদা তো

    আগে কখনও কথা না বলে এরকমভাবে তাকিয়ে থাকেনি। আমার খুব অস্বস্তি লাগছে। শরীরটা শিরশির করছে। একটু বাদে আমি উঠে দাঁড়িয়ে বললুম, আমি এবার যাই। ঝন্টুদা বলল, আর একটু বোসো, আমি তোমায় পৌঁছে দেব।

    –পৌঁছে দিতে হবে না। আমি নিজেই যেতে পারব।

    —শোনো বাবলি।

    —কী?

    ঝন্টুদা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে-আসতে বলল, তোমাকে একটা কথা বলব?

    এ কি, ঝন্টুদার গলার আওয়াজটা চন্দনদার মতন হয়ে গেল কী করে? অবিকল সেইরকম শোনাচ্ছে। আমি ভয় পেয়ে গেলুম। তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বললুম, কী কথা?

    ঝন্টুদা আমার দুই কাঁধে হাত রাখল। তারপর নির্নিমেষ চেয়ে রইল আমার চোখের দিকে।

    আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললুম, কী কথা, বললেন না তো?

    —সেকথা তোমাকে পরে বলব। তার আগে তোমায় একটু আদর করি।

    বলেই এক ঝটকায় আমায় বুকে টেনে নিয়ে ঝন্টুদা পাগলের মতন আমার ঠোঁট খুঁজতে লাগল।

    আমার সমস্ত হৃদয় যেন আর্তনাদ করে উঠল। ছি, ছি ঝন্টুদা, শেষপর্যন্ত তুমিও? তোমাকে আমি কত সম্মানের আসনে বসিয়েছিলুম, তুমিও অন্যদের মতন হয়ে গেলে? তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে!

    মুখে বললুম, প্লিজ, প্লিজ, আমায় ছেড়ে দাও, আমি আর কোনওদিন তোমাদের এখানে আসব না, প্লিজ,ওরকম কোরো না, ছেড়ে দাও।

    কোনওরকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি দৌড়ে বেরিয়ে গেলুম ঘর থেকে।

    তার পরেও ঝন্টুদা আমাদের বাড়িতে এসেছে। ব্যবহারের কোনও তফাত হয়নি। সেই রকমই হাসি আর গল্প। শুধু আমি আর ওর চোখের দিকে তাকাই না, দুটো-একটার বেশি কথাও বলি না।

    তারপর সেই ঘটনা ঘটল।

    ডায়েরি, তোমার কাছে তো আমি মিথ্যে কথা বলব না। তোমার কাছে সব সত্যি কথা বলতেই হবে।

    সেদিন আমাদের কলেজ এক পিরিয়ড হওয়ার পরই ছুটি হয়ে গেল। কী একটা কারণে অন্য সব কলেজে সেদিন স্ট্রাইক ছিল, আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর অন্য জায়গার ছেলেমেয়েরা এসে গেটের সামনে হইচই লাগিয়ে দিল।

    কলেজ থেকে বেরিয়ে আমি হাঁটতে লাগলুম একা একা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আপন মনে হাঁটছি, কোথায় যাচ্ছি, তা জানি না। হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেছে। সেই যে দিদি বলেছিল, এমনি কষ্ট হয়, এমনি-এমনি মন খারাপ লাগে! আমার মনে হচ্ছে, আমার কোনও বন্ধু নেই, পৃথিবীতে আমার কোনও যাওয়ার জায়গা নেই, আমি যদি মরে যাই, তা হলেও কারুর কোনও ক্ষতি হবে না।

    হাঁটতে-হাঁটতে একসময় দেখলুম, আমি জগুবাবুর বাজারের সামনে এসে দাঁড়িয়েছি।

    এ কী, আমি এখানে এলুম কেন? এদিকে তো আমাদের বাড়ির রাস্তা নয়। কে আমাকে এখানে আসতে বলল?

    ঝন্টুদার সঙ্গে যদি দেখা হয়, নিশ্চয়ই আগের দিনের সেই ব্যবহারের জন্য লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। সেদিনের আগে পর্যন্ত ঝন্টুদা আমার বন্ধু ছিল। অবশ্য এখন তো ঝন্টুদার দেখা পাওয়া যাবে না, ওরা তো কলেজে গেছে।

    পায়ে-পায়ে উঠে গেলুম সিঁড়ি দিয়ে। ওদের দরজার বাইরে তালা নেই, একটু ঠেলতেই খুলে গেল। দুটো খাটের ওপর শুয়ে-শুয়ে মন দিয়ে পড়াশোনা করছে দুজনে। শুধু পাজামা পরা, খালি গা।

    আমাকে দেখেই ঝন্টুদার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি একটা গেঞ্জি গায়ে দিয়ে বলল, এসো, এসো, কলেজ স্ট্রাইক তো?

    ওর বন্ধু বলল, ভালোই হল, ও আমাদের আজ ভাত রান্না করে দেবে।

    ঝন্টুদা বলল, যাঃ, কেন ভয় দেখাচ্ছিস। না গো বাবলি, আমাদের আগেই ভাত রান্না হয়ে গেছে।

    তাহলে ও আমাদের চা তৈরি করে দিক।

    আমি স্টোভ জ্বেলে গরম জল চাপালুম। একটু আগেকার মন খারাপটা হাওয়া উড়ে গেছে এরই মধ্যে, বেশ একটা ফুরফুরে ভাব লাগছে। চা খেতে-খেতে খানিকক্ষণ এটা সেটা গল্পের পর ঝন্টুদার বন্ধু বলল, এই রে, নুন নেই তো। ভাত খাব কী করে?

    ঝন্টুদা বলল, ওই যা আছে তাতেই চলে যাবে।

    যাঃ, কাল রাত্তিরেই সব নুন ফুরিয়ে গেল, মনে নেই? নুন ছাড়া কি ভাত খাওয়া যায়। দাঁড়া, এক্ষুণি আমি নুন কিনে আনছি।

    ঝট করে গায়ে একটা জামা গলিয়ে সে বেরিয়ে গেল, দরজাটা টেনে দিয়ে।

    কথাগুলো আমার চেনা-চেনা লাগল, আগের দিনও ডাল ফুরিয়ে গিয়েছিল। এদের ঘরে কোনও মেয়ে এলেই এদের একজন কোনও একটা জিনিস আনবার ছুতো করে বেরিয়ে যায়। আমি এত ছেলেমানুষ নই যে এটা বুঝব না।

    ঝন্টুদা সেইরকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে।

    ভালোই হয়েছে, ওর বন্ধু চলে গেছে। ঝন্টুদার সঙ্গে আমি একা কথা বলতেই চাই। আমি তির্যক ভাবে জিগ্যেস করলুম, তোমাদের ঘরে এখনও অনেকটা নুন আছে, তাই না?

    উত্তর না দিয়ে ঝন্টুদা অদ্ভুতভাবে হাসল।

    আমি উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললুম, ঝন্টুদা, তুমি সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছিলে–

    আমাকে থামিয়ে দিয়ে ঝন্টুদা বলল, বাবলি, তোমাকে দেখলেই আমার কষ্ট হয়।

    আমি অবাক হয়ে বললুম, কষ্ট?

    —হ্যাঁ বাবলি। ভীষণ কষ্ট হয়। তুমি এত সুন্দর, তোমাকে আমার এত ভালো লাগে যে তোমাকেই দেখলেই–

    ঝন্টুদা উঠে এসে জড়িয়ে ধরল আমাকে।

    –ছাড়ো, ছাড়ো, প্লিজ, ওরকম করো না, আগে আমার একটা কথা শোনো।

    —এখন কোনও কথা নয়, সব কথা পরে শুনব।

    ঝন্টুদার আলিঙ্গনের মধ্যে আমি ছটফট করতে লাগলুম। আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না, আমার মুখে, বুকে, হাতে যেন আগুনের আঁচ। নিজেকে বারবার ধিক্কার দিতে ইচ্ছে করল আমার। আমি নিজেই তো এসেছি এখানে। কেন এসেছি? আমি কি জানতুম না যে এরকম আবার হতে পারে? কেন আমি ঝন্টুদার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না?

    সেই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলুম, আমি আর কোনওদিন কোনও পুরুষের বন্ধুত্ব চাইব না। ওরা যদি এসে আমায় পায়ে পড়ে, কাতর গলায় ভালোবাসার কথা জানায়, তাহলে ওদের কখনও কখনও একটু দয়া করতে পারি। বেশি না, একটুখানি। কোনও পুরুষ কোনওদিনই আমার মনের সঠিক সন্ধান জানতে পারবে না। এই ওদের শাস্তি!

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসুধাময়ের বাবা
    Next Article সূর্যকান্তর প্রশ্ন

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    নগ্ন নির্জন – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    কোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ

    May 23, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    রবার্টসনের রুবি – সত্যজিৎ রায়

    April 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }