Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক (প্রথম পর্ব) – সম্পাদনা : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প464 Mins Read0
    ⤶ ⤷

    গিরগিটির রহস্য • তারাপদ রায়

    অবশেষে ছুটি মিললো শশাঙ্ক দাসের। সেই কবে জামসেদপুরে লোহার ফ্যাক্টরীতে ঢুকেছিলেন উনিশ বছর বয়সে সামান্য মিস্ত্রি হয়ে; তারপর ধাপে ধাপে উঠে গেছেন, বয়সও বেড়ে গেছে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে পদোন্নতিও হয়েছে।

    কিন্তু কতদিন মানুষ চাকরী করতে পারে? একটানা সাতচল্লিশ বছর কাজ করেছেন, শেষের দিকে তাঁর অভিজ্ঞতাই তাঁর মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো।

    আটচল্লিশ সাল পর্যন্ত টাটায়, তারপরে দেশ স্বাধীন হবার সঙ্গে সঙ্গে যে সব শিল্প নগরী, ইস্পাত শহর গড়ে উঠতে লাগলো, সব জায়গায় ডাক পড়তে লাগলো দাস মিস্ত্রির। অনেক বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, অনেক ডাকসাইটে সাহেব তাজ্জব বনে গেছে ওঁর জ্ঞান দেখে, লোহা সম্বন্ধে তাঁর মতো ব্যবহারিক অভিজ্ঞতাসম্পন্ন লোক নাকি বাকিংহামেও পাওয়া যাবে না।

    অবশ্য অভিজ্ঞতাই সব নয়, কত লোকেই তো তার সঙ্গে কাজে ঢুকেছিলো তারা তো অনেকেই বড় জোর হেড মিস্ত্রি হয়ে রিটায়ার করলো। টগবগ্‌ করছে গলিত লৌহপিণ্ড, তাঁর ইচ্ছে করতো কুমোর যেমন মাটি ছানে সেইভাবে ছেনে দলা পাকিয়ে খেলা করেন ইস্পাতের অনল নিয়ে, গনগনে জিহ্বা টেনে লম্বা করে দেন। সারা জীবন লোহা নিয়ে খেলা করেছেন তিনি। সে খেলায় পরিশ্রমের চেয়ে আনন্দ ঢের বেশী ছিলো। চিরকাল সোনার চেয়ে লোহা অনেক বেশী আকর্ষণ করেছে তাঁকে।

    সেই দাস মিস্ত্রির অবসর মিললো। জীবনে অনেক ধাপ উঁচুতে উঠে গিয়েছিলেন, কিন্তু মিস্ত্রি উপাধিটা কায়েমি হয়ে গিয়েছিলো, শশাঙ্ক দাসও কখনো আপত্তি করেন নি।

    অবসর নিয়ে দাসমিস্ত্রি ঠিক করলেন এবার এমন কোথাও যাবো যেখানে সভ্যতা এখনো পৌঁছয় নি তার ইঁট, লোহা, বিদ্যুতের খাঁচা নিয়ে। নিজের হাতে মনের মতো একটা বাড়ি তৈরি করে থাকবো।

    কালিম্পং শহরের বাজারের উত্তর পাশ দিয়ে ঘুরে একটা রাস্তা গেছে ভুটান বরাবর। সেই রাস্তাতেই প্রায় ভুটান সীমান্তে একটা ছোট পাহাড়ের নিচে বিঘে খানিক আধা সমতল জমি ভারী পছন্দ হয়ে গেলো দাসের। চারদিকে ফিকে নীল পাহাড়, ঋজু পাহাড়িয়া গাছের সবুজ চিন্তার এবং অপার নীলিমাময় আনন্দ। একটা মাত্র অসুবিধা এই যে এখানে বছরে ছয় সাত মাসের বেশী থাকা যাবে না, নভেম্বর থেকে মার্চ সমতল ভূমিতে ফিরে যেতে হবে শীতের সময়। এই পাহাড়ী রাস্তা তখন আগাগোড়া বরফে ঢাকা থাকবে। কাছাকাছি ঠিক কোনো লোকালয় নেই, একটা ছোটমতো দেহাতী গ্রাম। চার পাঁচ ঘর আধা যাযাবর পাহাড়ী পরিবার এখানে বছরের কয়েকমাস থাকে। শীত শুরু হলে দার্জিলিং বা কালিম্পং কোথাও কাছাকাছি চলে যায়।

    ভালোই হল, সারা বছর এখানে থাকলে একঘেয়ে হয়ে যেতো। ছয় মাস রাস্তায় রাস্তায় ঘুরবো আর ছয়মাস এখানে বিশ্রাম; তারপর আবার ঘোরো। শশাঙ্ক দাস খুশিই হলেন মনে মনে এই সব ভেবে।

    বাড়ি তৈরি হল। সভ্যতাকে যত সহজে এড়ানো যাবে মনে হয়েছিলো তা সম্ভব হল না। কালিম্পংয়ের বাজার থেকে কাঠ কিনতে হল, ইঁট, লোহা, সবই আনাতে হল। কয়েকজন ভুটিয়া মজুর আর নিজে পরিশ্রম করে একদিন বাড়ি সম্পূর্ণ হল। বাড়ির জানালার জন্যে শিক কিনতে গিয়ে শশাঙ্ক দাস একবার মনে হাসলেন, তারই হাতে তৈরি কোনো যন্ত্র থেকে হয়তো এই শিকগুলো এসেছে।

    কালিম্পংয়ের বাজার থেকে কেনা কাঠে কিন্তু কুলোয় নি। বাড়ি শেষ হবার আগেই কাঠ ফুরিয়ে গেলো। একজন ভুটিয়া মজুর বললো, ‘বাবু, আমাকে যদি বলেন আমি কাঠ এনে দিতে পারি। ঐ পিছনের দিকের পাহাড়ের গায়ে গাছ আছে। সে কাঠ বেশ ভালো কাজ দেবে, আর আমাকে বাজারের চেয়ে অনেক কম দাম দিলেই চলবে।’ পিছনের দিকের পাহাড় মানে কোনটা শশাঙ্ক দাস ধরতে পারলেন না।

    ‘এ সব গাছে কি ভালো জানালা দরজা হবে?’

    ‘বাবু, এখানে যেসব গাছ দেখছেন সে রকম গাছ নয়। আমি যে পাহাড়টার কথা বলছি সে পাহাড়ে এক ধরনের আলাদা ধরনের গাছ আছে, তার কাঠ খুবই মজবুত।’ মজুরটি বিনীত ভাবে জানালো।

    ‘আচ্ছা, দেখা যাক,’ শশাঙ্ক দাস অবশেষে রাজী হলেন।

    মজুরটি দিন দুই পরে একটা খচ্চরের পিঠে করে এক বোঝা কাঠ নিয়ে এলো, ‘এই একটা গাছই ছিলো, আর সব গাছ কারা কেটে নিয়ে গেছে। যত চোরের আমদানি হয়েছে পাহাড়ে। আগে এমন ছিলো না।’ মজুরটি কাঠগুলো নামালো। তারা পরস্পর প্রাক্তন কালের পার্বত্য সততা নিয়ে আলোচনা করতে লাগলো। ততক্ষণ শশাঙ্ক দাস কাঠ দেখতে লাগলেন।

    ভালোই মনে হচ্ছে, অদ্ভুত হলুদ রঙ। এক ধরনের গিরগিটির গায়ের মতো

    বড় তেলতেলে মনে হয়। যেন কাঁচা রঙ মাখানো হয়েছে। দেখা যাক। আমি সংসারহীন পরিবার মুক্ত ব্যাচেলার। আমি তো আর পুরুষানুক্রমে ভোগ করার জন্য বাড়ি করছি না—আমার এতো খুঁতখুতানি কেন? এই শেষ কটা দিন কেটে গেলেই হল, এই সব কথা ভাবতে ভাবতে বহুদিন পরে আবার দাসমিস্ত্রির মনে পড়লো পিছনে পানা পুকুর, নারকেলের গুঁড়ি দিয়ে পৈঠা করা সিঁড়ি উঠে গেছে উঠোনের দিকে। অনেকদিন আগের একটা আটচালা বাড়ি। কবেকার ফরিদপুরের একটা গ্রাম্য পরিবার, মা, কাকা, জ্যাঠামশায়, সোনাপিসিমা, বরেন। আঠারো বছর বয়সে এক বস্ত্রে নিরুদ্দেশ হয়েছিলেন আর খোঁজ করেন নি, তারা সব এখন কোথায়? কেউ কেউ কি এখনো বেঁচে আছে?

    সারা জীবন গনগনে আগুন আর লোহা পেটানোর শব্দ, একটা ধাতব পদার্থের ভালবাসায় তিনি নিজেকে উপেক্ষা করেছেন।

    ততক্ষণে মজুরেরা কাজে লেগে গেছে, জানালার গরাদে শিক লাগানো হল। ঘরের চারদিকে চারটে জানালা ঝুলানো, দুদিকে দরজা। পরের দিন আর কিছু করার বইলো না, শূন্য বাড়িতে অখণ্ড অবসর।

    কালিপুর থেকে বাজার করে আনা তাও সপ্তাহে এক-আধদিন, ফাইফরমাস খাটা এই সবের জন্য একটি ভুটানি ছেলে রয়েছে, তারও বিশেষ কিছু করবার নেই। সে তার দেহাতে গিয়ে গল্প করে, ঘুমোয়।

    এইভাবে একদিন শীত এসে গেলো। মাথার উপরে দিনরাত শন্‌শন্ করে শব্দ হতে লাগলো, হিমালয়ের ওপারে থেকে হাঁসেরা সমতল ভূমিতে নদী, নালা, বিলে ফিরে চলেছে। শশাঙ্ক দাসও ফিরলেন।

    ছয় মাস এদিক ওদিক ঘুরবার পর আবার কালিম্পং, আবার সেই পাহাড়ি রাস্তা। তার নিজের বাড়ীতে একদিন মাঘ মাসের শেষাশেষি দুপুর নাগাদ পৌঁছালেন। যাওয়ার সময় জানালা দরজা সব বন্ধ করে তালা দিয়ে রেখে গিয়েছিলেন, দেখলেন সবই অটুট আছে। কিন্তু একটা জিনিস দেখে তার খুব অবাক লাগলো। সেই হলুদ তেলতেলে রঙের কাঠ দিয়ে জানালা বানিয়েছিলেন, দরজা জানালার সেই কাঠের রঙ কি করে একেবারে কালো আবলুষ কাঠের মতো মিশমিশে! শশাঙ্ক দাসের মনে পড়লো কাঠটা যখন ভুটিয়া মজুরটা এনেছিলো তখন তার গিরগিটির গায়ের রঙের কথা মনে হয়েছিলো, সত্যিই গিরগিটি এই ছয় মাসে হিমালয়ের বরফে, কুয়াশায়, উত্তরে ঠাণ্ডা ঝড়ে রঙ পাল্টে ফেলেছে।

    এখনো তো উদ্ভিদের জগতের আমরা কিছুই জানতে পারিনি, কতো রহস্যই হয়তো গহন অরণ্যে উদ্ভিদমালার মধ্যে রয়েছে, লোকালয়ে আর কটা গাছই বা পৌঁচেছে। পাহাড়ে, সমুদ্রে, এমন কি মরুভূমির মধ্যে যে সব অজ্ঞাত কুলশীল

    উদ্ভিদ অনন্তকাল ধরে ছায়া বিস্তার করছে তার কতটুকু মানুষের নজরে এসেছে?

    কিন্তু দাসমিস্ত্রির জন্যে বৃহত্তর বিস্ময় তখনো অপেক্ষা করছিলো। দরজার শিকলে তালা লাগানো রয়েছে! চাবি লাগাতেই শিকল শুদ্ধ তালাটা খসে পড়লো। অবাক কাণ্ড, কোনো চোরটোরের ব্যাপার হবে। কিন্তু দুর্গম পাহাড়ে, ভয়ঙ্কর শীতে তার বাড়ীতে এমন কি জিনিস ছিলো যে চোর আসবে? ঘর খুলে কিন্তু নিশ্চিন্ত হলেন না, চোর ডাকাতের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। জিনিসপত্র সামান্য, তবু যা যেমন ছিলো ঠিকই আছে। পুবের দিকের জানালাটা খুলতে গেলেন, পাল্লা দুটো টান দিতেই কাঠের মেঝের ওপর লোহার শিকগুলো খুলে ঝনঝন করে পড়ে গেলো।

    তার কেমন খটকা লাগলো। তিনি একে একে সবগুলো জানালা খুলে ফেললেন, আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। লোহার শিকগুলো খুলে পড়ে গেল মেঝেতে।

    একটা শিক মেজে থেকে কুড়িয়ে তুললেন দাস। কে যেন নিখুঁত ভাবে গোড়া থেকে যেখানে জানালার কাঠের সঙ্গে লাগানো হয়েছিল সেখানের থেকে দুপাশেই কেটে নিয়েছে। সবগুলো শিকই দেখলেন। মরচে ধরে অনেক সময় লোহার শিক ক্ষয়ে যায়, এখানে কিন্তু মরচে-টরচে নেই। যেন খুব সূক্ষ্ম অস্ত্রে নিখুঁত ভাবে জানালার গরাদ থেকে শিকগুলো কেটে আলগা করে নেয়া হয়েছে। জানালার গরাদগুলো বিস্মিতভাবে পরীক্ষা করলেন শশাঙ্ক দাস। কিন্তু সেখানে শিক লাগানোর ফুটো ছাড়া কিছুই নেই, শিকের যেটুকু অংশ গরাদের মধ্যে ছিলো তা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে।

    পুরো ব্যাপারটা আস্তে আস্তে বোধগম্য হয় শশাঙ্ক দাসের। সমস্ত জীবন লোহা নিয়ে কাটিয়েছেন তিনি, তাই প্রথমে বিশ্বাস করতে না চাইলেও ঘটনার পারম্পর্য তাকে বিশ্বাস করতে বাধ্য করে। অপরিচিত উদ্ভিদ থেকে কেটে আনা এই কাঠের টুকরোগুলো যতটুকু লোহা এর ভেতরে ছিলো নিঃশেষে খেয়ে নিয়েছে। ছোটবেলায় শশাঙ্ক দাস প্রাণীভুক্‌ উদ্ভিদের কাহিনী পড়েছিলেন, তার মনে হল এই আরেক ধরনের ধাতুভুক্‌ উদ্ভিদ।

    এই গাছ কি আরো আছে? লোহার মতো কঠিন ধাতুকে এমন বেমালুম নিশ্চিহ্ন করে দিতে পারে—সত্যিই কোনো যন্ত্রই এমন নিপুণভাবে কাটতে পারবে না লোহা, যেন ছুরি দিয়ে মাখনের ডেলা দুখণ্ড করা হয়েছে—একটা আঁচড়ের পর্যন্ত দাগ নেই। ভুটিয়া মজুরটি বলেছিলো এটিই শেষ গাছ আর গাছ নেই। থাকলেও সেই ভুটিয়া মজুর কিংবা সেই পাহাড় এই বিশালতার মধ্যে আর কোনোদিনও কি খুঁজে পাওয়া যাবে?

    একবার শশাঙ্ক দাস ভাবলেন যাই দুর্গাপুর বা জামসেদপুরে একবার। এই এক টুকরো কাঠ নিয়ে গবেষণাকারীদের সঙ্গে দেখা করে আসি এই—রহস্যের কোনো সমাধান হয় কিনা? কিন্তু পরমুহূর্তেই পিছিয়ে এলেন। কি প্রয়োজন? চারদিকে যতদূর চোখ যায় পাহাড়ের পর পাহাড়, মার্চ মাসের রৌদ্রে বরফ গলা শুরু হয়েছে, অল্প অল্প কুয়াশার মতো ধোঁয়া উঠছে আকাশে, সেখানে অনন্ত নীলিমায় সেই কুয়াশা চিররহস্যের জাল ছড়িয়ে রেখেছে। কত রহস্যই তো মানুষের অজ্ঞাত, আরো একটিও না হয় রইলো।

    .

    প্রথম প্রকাশ: আশ্চর্য!, ডিসেম্বর, ১৯৬৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রেত-প্রেয়সী – অদ্রীশ বর্ধন
    Next Article আদিম আতঙ্ক – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }