Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক (প্রথম পর্ব) – সম্পাদনা : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প464 Mins Read0
    ⤶ ⤷

    পৃথিবীর শেষদিন • প্রবোধবন্ধু অধিকারী

    এক

    গোটা দক্ষিণ দিগন্ত জ্বলছিল। দাউ দাউ আগুনে। যেন একখণ্ড গাঢ় নীল কাগজের কোনায় কোন ধূর্ত বালক অগ্নি সংযোগ করবার পর, শিখা অত্যন্ত আচমকা গোটা কাগজ খণ্ড গ্রাস করতে চাইছে। কিংবা বলা যায় বৃহত্তর কোনো উৎসব হচ্ছিল বিশাল নীল সামিয়ানার নীচে—দৈব দুর্ঘটনায় তার কোনে লাগা আগুন সূর্যরথের তীব্র গতিবেগ নিয়ে সমগ্র সামিয়ানাময় ছড়িয়ে পড়তে যাচ্ছে। আর তখন, ঠিক তখনই উৎসব আঙিনার অসংখ্য মানুষ যেমন পরিত্রাস চিৎকারে মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়, ঠিক তেমনি করেই সেদিন গোটা পৃথিবী শিউরে উঠেছিল। জাভরেল ব্যাংক থেকে প্রথম ঘোষণা এল: পৃথিবী বিপন্ন… পৃথিবী বিপন্ন… দক্ষিণ দিগন্তে আগুন। ইংলণ্ডের অযুত খ্রিস্টধর্মী ভ্রাতৃবৃন্দ… হ্যালো আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মান… পৃথিবী বিপন্ন… কারণ এরূপ অনুমেয় যে, সম্ভবত কোন প্রাকৃতিক দুর্যোগ কি দুর্বিপাকে ইথারে আগুন লেগেছে। …কিংবা এমনও হতে পারে এই অগ্নিসংযোগ ঘটে বায়ুস্তরে। আমরা এক ভয়াবহ অবস্থার সম্মুখে এসে দাঁড়িয়েছি।

    ভারত সাড়া দিয়েছে; হ্যালো হ্যালো বিশ্ববাসী বিশ্বের তামাম বিজ্ঞানী ভ্রাতৃবৃন্দ, সম্ভবত কলির শেষ অদ্যই। এ-পৃথিবীর শেষ দিনটি আজই। ১৪ই অক্টোবর… আজ মহাষ্টমী—দশভুজার করাল গ্রাসে…

    আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন, আরব প্রাচ্য—সর্বত্রই ওই এক কথা—আজ ১৪ই অক্টোবর… পৃথিবীর শেষ দিন। কারণ দক্ষিণ দিগন্তে লাগা আগুন ক্রমশ এগিয়ে আসছে। তার লকলক লেলিহান জিহ্বা গোটা আকাশ গ্রাস করে ফেলবে মুহূর্তের মধ্যে।

    দেখতে দেখতে কথা অন্য রকম। বক্তব্য রূপান্তরিত। জাভরেল ব্যাংক ঘোষণা করল—না, ইথারে কি বায়ুস্তরে অথবা আকাশপটে আগুন ধরে নি। ব্যাপারটি অন্য রকমের। একটি আগুনের রকেট, অস্বাভাবিক ধরনের আকারের—সেটি দক্ষিণ দিগন্তের দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছে। সম্ভবত গতিবেগ ঘণ্টায় ৬৩ হাজার মাইল।

    ভারত বলল: এই মাত্র, এই আর কি, অদ্ভুত দর্শনের একটি কিম্ভূত অগ্নি-রকেট আমাদের মাথার ওপর দিয়ে চলে গেল। নিমেষের মধ্যে। চীন বলল: ওই যাচ্ছে, ওই। রাশিয়া বলল, আমাদের তৈরি, আমাদের দিকেই আসছে। ফ্রান্স বলল, ওটা আমাদের ওখানেই নামবে। হে মিত্ররাষ্ট্র, যে কোনো সময়ে তোমাদের সাহায্য আমাদের প্রয়োজন। ডাকলেই আসবে। আমেরিকা বলল: অগ্নি-রকেটের গতি দেখে মনে হচ্ছে আমাদের এখানেই নামবে। জাপান বলছিল, আসলে ওই অগ্নিশলাকাটি গোটা আকাশে চক্কর খেতে খেতে নেমে আসছে। বাস্তবিক পৃথিবীর ওপরের বিশাল নীল সামিয়ানা তথা নভোমণ্ডলের কখনও পুবদিক, কখনও পশ্চিম, এই উত্তর ওই দক্ষিণ এবং মধ্য ভাগে দাউ দাউ আগুন জ্বলছিল। আর সে আগুন নেমে আসছিল ক্রমশ নীচে। আরও নীচে, আরও…

    অগ্নি-রকেটটি অবশেষে আমেরিকার মাথার ওপরে এসেছে। নামল, নামল, নেমে আসছে। সারা আমেরিকায় শহরে শহরে সোরগোল, সেনাবাহিনীর লোকেরা ছুটোছুটি করছে। বিজ্ঞানীরা তটস্থ। নিউইয়র্কের মাথার ওপর এক মুহূর্ত দাঁড়িয়েছিল অগ্নি-রকেট। তারপর নিমেষে সে প্যারেড গ্রাউণ্ডে নেমে এল। দু’মুহূর্তের মধ্যে আধুনিক সমরাস্ত্র ও সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলেছে গোটা প্যারেড গ্রাউণ্ড। শান্ত স্তব্ধতা। একটি আদেশের অপেক্ষা কেবল।

    অগ্নি-রকেটটি মাটিতে নামলে, তার দ্যুতি নিভে গিয়েছিল। নিভন্ত রকেটটি বাস্তবিক অদ্ভুত-দর্শনের। কোন্ ধাতুর তৈরি ধরা মুস্কিল। আকার অনেকটাই ভারতীয় ছিপ নৌকার মতন। উঁচু চৌদ্দ কি পনের ফুট। লম্বা ত্রিশের ওপরে। ওর ভেতর থেকে কথা আসছিল: আপনারা হে পৃথিবীর শান্তিকামী, অগণন অজ্ঞ অশিক্ষিত এবং নিরীহ মানুষ, আপনারা ভীত হবেন না। ভীত হবার কোনো কারণ নেই। আমি কোনো ক্ষতি করতে আসিনি। শনি গ্রহের শান্তিকামী, অসংখ্য মানুষ ও বিজ্ঞানীরা আপনাদের প্রতি প্রকৃত দয়াপরবশ। তাঁরা আমাকে দূত রূপে প্রেরণ করেছেন। না করে থাকতে পারেন নি। কারণ পৃথিবী শিগগীরই নিশ্চিহ্ন হতে চলেছে। অচিরেই সেটা হবে। সম্ভবত আপনারা জানেন না; এই পৃথিবী অধিকারের প্রশ্ন নিয়ে মহাকাশে এক তীব্র বিরোধ চলছে। মঙ্গলগ্রহ দাবী জানিয়েছে, পৃথিবী তাদের। চাঁদের বিজ্ঞানীরা বলছে পৃথিবী যেহেতু তাদের গ্রহ অতএব এর সকল স্বত্ব তাদের। বৃহস্পতি, নেপচুন, শুক্র পর্যন্ত দাবি জানিয়েছে। আপনারা জ্ঞাত নন যে, অচিরে এক লড়াই বাধবে। গ্রহের সঙ্গে গ্রহের হবে ভয়ানক যুদ্ধ। ফল স্বরূপ বলা যায়, সমগ্র পৃথিবীটাই ধ্বংস হবে…

    প্যারেড গ্রাউণ্ড ঘেরা সৈন্যদলে গুঞ্জন উঠল। কমাণ্ডার জানাচ্ছিলেন, এ-সকল কথাই ভুয়া, বানানো কথা। আসলে অদ্ভুত যানে আগন্তুক ব্যক্তিটি পৃথিবীর তথ্য নিয়ে ফিরে যেতে চায়। আমরা কিছুতেই তাকে ফিরে যেতে দিতে পারি না।

    ‘আমি এবার আপনাদের সামনে বেরোবো। আমার কথাগুলি মিথ্যে বলে

    গ্রহণ করলে আপনারা ভুল করবেন। কারণ আমরা শনি গ্রহের মানুষরা মিথ্যে বলে কোনো শব্দ জানতাম না। কেবলমাত্র কতিপয় ব্যক্তি ভারতীয় ভাষা থেকে ঐ কথাটি আমার শিখেছি…’ প্যারেড গ্রাউণ্ডের মধ্যে অদ্ভুত যানের ভেতর থেকে লোকটি বলছিল। ‘আমি এসেছি পৃথিবীর সকল বিজ্ঞানীদের ডেকে একটি সমাধানে পৌঁছোতে। আপনারা বাধা না দিলে খুশীর কারণ হবে…’

    গ্রাউণ্ড ঘেরা সৈন্যদল ততক্ষণে তৈরি। চারপাশে ট্যাঙ্কে ট্যাঙ্কে ঘেরাও করা হয়েছে। সৈন্যদল আধুনিক মেশিনগান তুলে আছে। একটি পারমাণবিক কামানও তৈরি। লোকটি বলে যাচ্ছিল। গোটা এলাকা নিঃশব্দ। উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে অপেক্ষমান গোটা বাহিনী।

    ওরা ভেবেছিল শব্দ হবে। কিন্তু শব্দ হল না। বিস্ময়ের সঙ্গে সবাই দেখল একটি দরজা খুলে গেল। ভেতর থেকে যে বেরিয়ে এল, সে কিম্ভুতদর্শন জন্তু নয়, মানুষ। ছ ফুটের চেয়েও কিছু বেশি লম্বা। চওড়া কাঁধ। প্রশস্ত বক্ষ, মাথায় টুপি। সারা শরীর অভ্র রঙের শক্ত পোশাকে ঢাকা। লোকটি বেরিয়ে এসে কুর্নিশ করার ভঙ্গিতে পৃথিবীর লোকদের প্রতি শ্রদ্ধা জানাল। সে দেখল, হয়ত অনুমানও করেছিল যে, এর বেশি এগুতে গেলে তার ওপর আক্রমণ চলবে।

    কুর্নিশ সেরে লোকটি মাথা তুলে হাসল। বলল, ‘বৃথাই এত আয়োজন। প্রথমত, হে পৃথিবীবাসী, বন্ধু আমেরিকাবাসী, আমি লড়াই করতে আসি নি। আপনাদের সামনে সমূহ বিপদ, সারা পৃথিবীর বিজ্ঞানী এবং মনীষীদের ডেকে আপনারা সম্মেলন করুন। সেই সম্মেলনে আমি আমার বক্তব্য রাখব। সব শুনে আপনারা নিজেদের কর্তব্য স্থির করবেন। আমি তার ওপর জোর করব না। বরং আমাকে আপনারা বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিন। আমি তাঁর আতিথ্য…’ বলতে বলতে লোকটি দু’পা এগোল। আর সঙ্গে সঙ্গেই ঘটে গেল ঘটনাটা। দুটি ট্যাঙ্ক গর্জে উঠল। অব্যর্থ আঘাত।

    না, লোকটি পড়ল না। গোলা দেহ ছুঁতে পারে নি। লোকটির সারা দেহের ফুট দুয়েক আগে ধাক্কা খেয়ে দুটি গুলি উর্ধ্বে উঠে গিয়ে ফেটেছিল। তাবৎ সৈন্যরা অবাক।

    লোকটি হাসছিল। সে বলছিল, ‘হে পৃথিবীর অজ্ঞ অশিক্ষিত বন্ধুগণ, আপনারা ভুল করেছেন। সমস্ত পৃথিবীতে এমন অস্ত্র তৈরি হয় নি, যা দিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় শনিগ্রহের মানুষকে আপনারা ঘায়েল করতে পারেন। আমার শরীরে পাওয়ার নাইন রয়েছে। এ এক ধরনের বিজলী আবরণ। সকল আঘাতই, যে কোন ধাতুর তৈরি হোক তা এই পাওয়ার ফিরিয়ে দিতে পারে। পরন্তু জেনে রাখুন, ইচ্ছে করলে আপনাদের সকল মারণাস্ত্রকে আমি তরল পদার্থে

    পরিণত করতে পারি…’

    বাস্তবিক বলার সঙ্গে সঙ্গেই কাজ। লোকটির শরীর থেকে অনেকগুলি সবুজাভ আলোকরশ্মি বিচ্ছুরিত হল। এবং তা সবগুলি ট্যাঙ্ক, সকল সৈন্যের হাতের অস্ত্র, কামানকে গলিত ধাতুতে পরিণত করল। এবং সেই গলিত ধাতু স্রোতের মতন বয়ে যেতে লাগল। লোকটি হাসছিল। ‘বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। আমি পাওয়ার নাইন গুটিয়ে নিচ্ছি। আপনারা আসুন, করমর্দন করুন। দেখবেন আমি আপনাদের মতোই সহজ সাধারণ মানুষ।’

    লোকটি এসেছিল।

    কর্নেল স্মিথ অসহায় সেনাবাহিনীর ক-জনকে ডেকে ততক্ষণ পরিকল্পনা করে ফেলেছেন। মাইকে স্মিথ বললেন, তাঁরা লোকটিকে বন্ধুভাবে গ্রহণ করছেন। স্মিথ এগারোজন সামরিক নেতা নিয়ে লোকটির দিকে এগোতে থাকলেন। লোকটিও আসছিল। কিন্তু সে জানত না, পৃথিবীর লোক তার চেয়ে অনেক বেশি ধূর্ত। লোকটি আসতে আসতে বলছিল, ‘আমি জানতাম, অজ্ঞতা আপনাদের সরল করে রেখেছে। আপনারা সত্যাগ্রহের দেশের লোক। শান্তিকামী জনতা! হে বন্ধুগণ…’

    কাছাকাছি হতেই ঘটনাটা ঘটে গেল। ন-জন সামরিক নেতা আচমকা ঝাঁপিয়ে পড়ল শনিগ্রহের মানুষটির ওপর। দু’ মুহূর্ত বুঝি ঝাপটাঝাপটি হয়েছিল। ততক্ষণে আমেরিকান সামরিক জোয়ানরা লোকটিকে কাবু করে ফেলেছে। ওরা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে শনিগ্রহের আগন্তুককে।

    স্মিথ বললেন, ‘অমন বিপদের কথা আমরা হাজারবার শুনেছি। আসলে তুমি অন্যগ্রহের গুপ্তচর। পৃথিবীর তথ্য নিয়ে তোমাকে আমরা ফিরে যেতে দিতে পারি না।’

    লোকটি অসহায়ের গলায় বলল, ‘আপনারা ভুল করছেন।’

    ‘এরকম ভুল করতে আমরা ভালবাসি…’ স্মিথ হাসছিলেন।

    ‘আমাকে আটকে রাখার ব্যাপারটা আকাশ-কুসুমের মতন কল্পনা।’

    ‘বাঙালীকে দোষ দিলেও আমরা অর্থাৎ তামাম বিশ্বের মানুষরাই কল্পনা বিলাসী।’ স্মিথ তাঁর মাথার টুপিটি খুলে বগলে নিয়ে চুরুট ধরালেন। ‘বিজ্ঞানে আমরা খুব পিছিয়ে নেই। তোমার শরীরের কোথায় কি আছে তা না জানলেও এটা বুঝতে পারছি, হাত মুক্ত হলেই তুমি আমাদের নাগালের বাইরে চলে যাবে। অতএব তোমার হাতকে এখন অকেজো করে রেখেছি। রেখেছি এ-জন্যে যে, আঙুল দিয়ে শরীরের কোনো বোতামই তুমি টিপতে পারবে না।’

    লোকটি অসহায়ের মতন হাসল। বলল, ‘কথাটা ঠিক।’

    ‘তবে এবার লক্ষ্মী বাছাধনের মতো চলো…’ স্মিথ সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন।

    .

    দুই

    লোকটিকে সবচাইতে সুরক্ষিত সেলে রাখা হয়েছিল। যেখানে দাঁড়িয়ে শনিগ্রহের মানুষ পিক ০০৯২ ভাবছিল, অভিনয় করে সে ভালই করেছে। বাধ্য ছেলের মতন ধরা না দিলে, লোকক্ষয় অস্ত্ৰক্ষয় হত। সে কারো ক্ষতি করতে আসে নি। তা ছাড়া সে একথাও ভেবে নিয়েছিল যে, তার শক্তির প্রমাণ বার বার দিলে পৃথিবীর মানুষরা হয়ত জব্দ হত। কিন্তু সুরাহা কিছু হবার রাস্তা থাকত না। শনিগ্রহের প্রেসিডেন্ট ‘লুকো’ তাকে মাত্র ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। এর মধ্যে কাজ সেরে যেতে না পারলে তার কঠিন দণ্ড হবে। অতএব পিক ০০৯২ এমন সিদ্ধান্তে পৌঁছেছিল যে, বাধ্য ছেলের মতন ধরা দিয়ে, কৌশলে তাকে আইনস্টাইনের বাড়ীতে পৌঁছতে হবে। পৃথিবীর এই বিজ্ঞানীর প্রকৃত ঠিকানাটি সে ভুল করে ফেলে এসেছে। যে ভুলের জন্যও তার দণ্ড হওয়া স্বাভাবিক।

    পিক ০০৯২ সেলের মধ্যে অপেক্ষা করছিল। কারণ কৌতূহলী জনতার ভিড় কয়েক ঘণ্টা থাকবে। সামরিক বাহিনীর লোকরাও তৎপর থাকবে কয়েক ঘণ্টা। এর মধ্যে বেরিয়ে পড়া মানেই আবার জটিলতার সৃষ্টি। পিক ভাবছিল, লোকজনের উত্তেজনা কমলে, ঠিক সন্ধ্যা নাগাদ সে বেরোবে। এমনভাবে বেরোবে যাতে কেউ ধরতে না পারে।

    সমগ্র নিউইয়র্কে তখন হৈ-চৈ। পথে জনতা গিজগিজ করছে। একসঙ্গে সকল দৈনিক পত্রের টেলিগ্রাম বেরিয়েছে। বিচিত্র ব্যানার হেডিং দিয়ে। স্টেট সাকুর্লার বেরিয়েছে। ওরা বলেছে আন্তঃগ্রহ গুপ্তচরের আমেরিকা অবতরণ, কৃতি সেনাবিভাগ কর্তৃক গুপ্তচর ধৃত ইত্যাদি ইত্যাদি…

    রাষ্ট্রসংঘ ভবনে বিশেষ জরুরী বৈঠক বসেছে।

    আমেরিকান সেনাবাহিনী ঘিরে রেখেছে প্যারেড গ্রাউণ্ড।

    বিকেলের দিকে আর একটি সাকুর্লার বেরুলো। জনসাধারণকে সাবধান করা হয়েছিল। রেডিও স্টেশন থেকে ঘোষণা করা হল। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল যে, প্যারেড গ্রাউণ্ডে নামা রকেটটির কাছে কিছুতে যাওয়া যাচ্ছে না। পাওয়ার লাইনের বেড়া রয়েছে। বিজ্ঞানীরা বৈঠকে বসেছেন। তাঁরা রকেটটির সকল গুপ্ত রহস্য ভেদ করতে আগ্রহী। হয়তো আরও কয়েক ঘণ্টা পরে আমরা জানতে পারব পাওয়ার লাইন অতিক্রম করে বিজ্ঞানীরা রকেটটির সকল গুপ্ততথ্য আবিষ্কার করেছেন।

    পিক সেলে বসে রেডিও-র ঘোষণা শুনে হাসছিল। সন্ধ্যা না নামাপর্যন্ত সে

    অসহায়।

    রাশিয়া, ফ্রান্স, লণ্ডন, ভারত, জাপান থেকে বিজ্ঞানীদের সবগুলো আকাশ যান নিউইয়র্কে পৌঁছালো সন্ধ্যা নাগাদ। সমগ্র আমেরিকার ঘরে ঘরে তখন প্রবল উত্তেজনা। রেডিও বলছিল: পাওয়ার লাইন অতিক্রম করতে গিয়ে এ-যাবৎ ১১৪ জন বিজ্ঞানী মারা গেছেন…

    রাষ্ট্রপুঞ্জভবন থেকে বিজ্ঞানীর দল বেরোলেন। তখন সন্ধ্যা সামান্য ঘন হয়েছে। লক্ষ লক্ষ লোক সেল এলাকার চৌহদ্দির বাইরে চিৎকার করছে। তারা আন্তঃগ্রহ গুপ্তচরের সঙ্গে সাক্ষাৎপ্রার্থী। অথবা দূর থেকে দেখতে পেলেও জনতা খুশি হবে এমন জিগির উঠছিল।

    কিন্তু হায়, সকল প্রয়াস ব্যর্থ হ’ল।

    বিজ্ঞানীরা যখন পৌঁছলেন, সেল তখন শূন্য। সেখানে কেউ নেই। পিক ০০৯২ অন্তর্হিত। দেওয়ালটা কেবল এমনভাবে কাটা আছে, যেন একটি মানুষের মতন। একটা দেওয়ালই শুধু নয়। পেছন দরজা পর্যন্ত যতগুলো দেওয়া আছে সবগুলোরই এক অবস্থা। দেখলে মনে হবে, পিক অনায়াসে এবং অক্লেশে তার শরীরে শক্তির ধারে দেওয়াল কেটে হেঁটে গেছে।

    এক সেকেণ্ড কাটল না, সঙ্গে সঙ্গে রেডিও-র ঘোষাণা। আমেরিকার গুপ্তচর নিয়োজিত হল! সেল থেকে প্যারেড গ্রাউণ্ডে ফোন করে জানা গেছে, না রকেটটি উধাও হয়নি। অতএব পিক নিউইয়র্কেই আছে। সে আত্মগোপন করেছে। মার্কিন সরকার জরুরী ঘোষণা করলেন যে, লোকটিকে যে ধরে দেবে তাকে আড়াই লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। রেডিও লোকটির দেহগত বিবরণ দিচ্ছিল।

    সমগ্র নিউইয়র্কে তখন অধিক উত্তেজনা। যেন গোটা দেশ ফেটে পড়বে এই মুহূর্তেই। কয়েক হাজার গাড়ি আর মোটর সাইকেল ছুটল। কয়েক শো হেলিকপ্টার তুলে দেওয়া হল আকাশে। এরোপ্লেনে গোটা আকাশ এর মধ্যে ছেয়ে ফেলেছিল।

    সন্ধ্যা গাঢ় হয়ে সবে রাত ঘন হচ্ছে, এমন সময় পিক ০০৯২ আইনস্টাইনের বাড়িতে উপস্থিত। গোটা বাড়ি নিস্তব্ধ। লোকজন নেই। কাউন্টির এ দিকটা এমনই। পিক এতক্ষণে স্বস্তির নিশ্বাস ফেলল। তার খুব ভাগ্য ভাল যে, নম্বরটি মনে করতে পেরেছিল। এবং ট্যাক্সিওয়ালা তাকে চিনতে পারেনি। আসবার সময় পিক ভেবেছিল, সে ট্যাক্সিওয়ালাকে ধন্যবাদ জানাবে। কারণ আইনস্টাইনের এই কাউন্টির বাড়িটির খবর সে পিককে না দিলে পিক নির্ঘাৎ আবার সেই ঝামেলায় পড়ত। ধরা পড়ত। ধরা পড়া মানেই বিলম্ব।

    পাম সারির মধ্যেকার সবুজাভ আলোয় আলোকিত পথ ছেড়ে পিক বারান্দায়

    উঠে এল। কেউ নেই। কেমন ফাঁকা ফাঁকা সব। পিক বাস্তবিক চিন্তায় পড়ল। কারণ সে ভেবে নিচ্ছিল, আইনস্টাইন সম্ভবত শহরে ফিরে গেছেন। বারান্দা ধরে হাঁটতে হাঁটতে পিক হতাশ হচ্ছিল।

    না, আলো জ্বলছে। পিক দাঁড়াল। বাঁ পাশের রুমে আলো জ্বলছিল। কাচের দরজার ফাঁক দিয়ে পিক দেখল। সে খুশি হতে পেরেছে।

    দরজা বন্ধ না। ঠেলতেই খুলে গেল! পিক ভেতরে ঢুকেছে…

    এখানেও কেউ নেই। এদিক ওদিক আতিপাতি করে খুঁজল পিক। না, নেই। হতাশ হয়ে সে সোফায় বসেছিল। ঠিক তখনই তার নজরে পড়ল টেবিলের ওপরের একটি কাগজ। নতুন থিওরীর একটি অঙ্কের খানিকটা করা রয়েছে। অসমাপ্ত অঙ্ক। পিক কাগজটি টেনে নিয়ে, পেন্সিলে বাকিটুকু করে ফেলেছিল মুহূর্তেই। শেষ করা অঙ্কের কাগজটি টেবিলে রাখতে যাবে এমন সময় গলা। হ্যাঁ মানুষের। পিক ঘাড় ঘুরিয়ে দেখল এক বৃদ্ধ।

    ‘কী চাও?’ বৃদ্ধ বলছিল।

    ‘আইনস্টাইনের সঙ্গে দেখা করব।’

    ‘কাগজ নিয়েছ কেন? জানো, আমার মনিব ওই নিয়ে ব্যস্ত ছিলেন।’

    ‘দেখছিলাম।’ পিক হাসল। ‘ভারী কঠিন অঙ্ক তো!’

    ‘নির্বোধ।’ বুড়ো লোকটি পিককে গাল দিল। ‘বিজ্ঞানের ব্যাপার। আমার মনিব পাওয়ার নাইনের ব্যাপারটা সলভ করতে গিয়েছিলেন।’ বুড়ো এগিয়ে এল। ‘জানো না বুঝি এক রকেটে আন্তঃগ্রহের এক গুপ্তচর…’

    ‘তাই নাকি…’ পিক বোকার মতন ভান করল।

    ‘মূর্খ…’ বুড়ো লোকটি আবার গাল দিল। ‘সরে যাও। কর্তা আজ ওই অঙ্ক নিয়ে হিমসিম খেয়ে যাচ্ছিলেন। মেলাতে পারেন নি। মাথার চুল ছিঁড়েছেন। দেখা হবে না আজ। তিনি রাষ্ট্রসংঘের জরুরী তলবে…’

    ‘ঠিক আছে, ঠিক আছে।’ পিক বুড়ো লোকটিকে থামাল। ‘খুব জরুরী দরকার আমার। তা না হয় সকালে আসব। কখন এলে দেখা…’

    ‘একটু বেলায়। কর্তার ঘুম ভাঙে একটু দেরীতে।’

    ‘আচ্ছা।’ পিক বিদায় নিল। ‘পারলে বলো আমি এসেছিলাম। কাল আবার আসব…’

    ‘বলব।’ লোকটি বলল। ‘শুভরাত্রি…’

    রাস্তায় এসে পিক ভাবল, এবার সে কোথায় যাবে।

    আইনস্টাইন ফিরে এলেন অনেক রাত্রে। সারা কাউন্টি তখন ঘুমে অচৈতন্য। গাড়িটি গেট পেরিয়ে ঢুকলে বৃদ্ধ চাকর ছুটে গিয়েছিল। কিন্তু কর্তার মুখ চোখ পাংশু। চুল এলোমেলো। খুব বেশি চিন্তিত আছেন। চাকরটা তৎক্ষণাৎ কিছু বলে নি।

    কর্তা সরাসরি বসবার ঘরে ঢুকলেন। টেবিলের দিকে যাচ্ছেন। বুড়ো চাকরটি বাইরে থেকে দেখছিল। এবং কর্তা হুমড়ি খেয়ে যেন টেবিলের ওপর পড়লেন। একটা মুহূর্ত। হঠাৎ কর্তা কাগজ তুলে নিলেন। চোখের সামনে ধরলেন। তারপরই ডাক। বুড়ো চাকরটা ভয় পেয়েছিল। সে কাঁপছিল। কারণ সে ধরে নিতে পেরেছে যে, আগের আসা লোকটি নিশ্চয় কাগজে কিছু আঁকিবুকি এঁকেছে।

    ‘কে ধরেছিল এ কাগজ?’ আইনস্টাইন শুধোলেন।

    ‘আজ্ঞে, একটি লোক।’

    কর্তার সারা মুখ কুঁচকে এল, ‘লোক!’

    ‘আজ্ঞে…’

    ‘কোথা থেকে এসেছিল?’

    ‘জানি না।’

    ‘গিয়েছে কোথায়?’

    ‘জানি না। বলে যায় নি।’

    ‘কেন এসেছিল?’

    ‘দেখা করতে।’ বৃদ্ধ চাকরটি তখনও কাঁপছে। ‘বললে, জরুরী কাজ। কাল সকালে আসবে বলেছে।’

    কর্তা খানিক চুপ করে থাকলেন। কাগজটা বার বার তুলে তুলে দেখছিলেন।

    ‘অপদার্থ’, বুড়ো চাকর আপন মনে বলছিল। ‘বেশি মাতব্বরি। ব্যাটা কাগজটা ধরে শেষ পর্যন্ত গোলমাল বাঁধিয়েছে!’ সে পিকের উদ্দেশ্যে গালাগালি করছিল।

    .

    তিন

    পিক ০০৯২ শহরে ফিরে যায়নি। যায়নি প্রধানত একটি কারণে। সে জানত ওখানে ফিরে যাওয়া মানেই ধরা পড়া। অতএব পিক কাউন্টির পথে হাঁটছিল। তাকে এখানে কোথাও আশ্রয় নিতে হবে। রাতটার মতন। কিন্তু কোথায়, কেমন করে সে আশ্রয় মিলবে পিক জানত না। সে ভাবছিল। ভাবতে ভাবতে অবশেষে সে এরূপ সিদ্ধান্তে পৌঁছল যে, কোনো ভিলার মালিককে সে সরসরি গিয়ে প্রস্তাব করবে যে, সে বিদেশী। রাত্রির মতন তার আশ্রয় চাই। পিক ভেবেছিল। কিন্তু তার বরাত ভাল। কারণ পথেই এক তরুণীর সঙ্গে দেখা। সে-ও এপথে ফিরছে।

    পিক সাহস সঞ্চয় করে কথা বলল।

    ‘আপনাকে সামান্য বিরক্তি করতে পারি কি?

    ‘বলুন।’

    ‘দেখুন, আমি শনি… মানে শনিগ্রাম থেকে আসছি। দূরে যাব। পথঘাট সব অচেনা…’

    তরুণী ভ্রূকুঞ্চিত করে তাকাল, ‘কোথা থেকে বললেন?’

    ‘শনিগ্রাম।’

    ‘সেটা আবার কোথায়?’

    ‘কেন, কেন… ও আপনি বুঝি নামই শোনেন নি… তা হ্যাঁ, অত ছোট কাউন্টি—নাম না শোনবার মতোই…’

    ‘বাড়িতে আমি একা।’ তরুণী বলছিল। ‘আমার স্বামীর নাইট ডিউটি। সম্ভবত তিনি এতক্ষণ রওনা হয়ে গিয়েছেন। এ অবস্থায়…’

    ‘দেখুন, আমি খুব অসহায়…’

    পিকের ভাগ্য ভাল, তরুণী জিনা শেষ অবধি তার প্রার্থনা রেখেছিল। রাতটা ভালভাবেই কেটেছিল তার। জিনা অতিথি সমাদর করেছে। খাইয়েছে। এবং রাত্রের শোবার ব্যবস্থা ভাল থাকায় অনেক বেলা পর্যন্ত সে ঘুমিয়েছিল। পিক জানত না বেলা অনেক। জিনা তাকে এসে ডাকল। বলল, সমূহ বিপদ। পিক নাকি ধরা পড়লেও পড়তে পারে। কারণ জিনার স্বামী ভোর ভোর সকালে ফিরেছে। পিককে দেখার পর সে অনেক কথাই শুধেছিল। ‘এমন কি একথাও বলেছিল যে, তুমিই সেই শনিগ্রহের মানুষ। অত লক্ষ লক্ষ ডলার… আমার স্বামী লোভী মানুষ—তুমি পালাও।’

    পিক লাফিয়ে উঠল। বলল, ‘সব কথাই কি বলে দিয়েছ নাকি?’

    ‘হ্যাঁ’, জিনা অপরাধীর মতন মাথা নীচু করল। ‘এমন কি সকালে যে তুমি আইনস্টাইনের ওখানে যাবে তাও…’

    ‘সর্বনাশ!’ পিক তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছে। ‘বিদায় জিনা। বিদায়… বিদায়… তোমার কথা আমার মনে থাকবে।’

    ‘বিদায়…’ জিনা বলল। ‘তুমি নিশ্চিন্তে মহাকাশে না ওঠা পর্যন্ত আমার দুঃশ্চিন্তা ঘুচবে না। আমার স্বামী তোমাকে না জাগাতে বলেছিল। কারণ তা হলে তোমাকে ধরিয়ে দেবার রাস্তাটা সোজা হত।’

    ‘আমি কৃতজ্ঞ…’ পিক পড়িমরি করে ছুটল। নির্জন পথে।

    ‘তা হলে তুমিই…’

    ‘হ্যাঁ’

    ‘কিন্তু অঙ্কটা তুমি অত সহজে, মানে কাটাকুটি না করে করলে?’ আইনস্টাইন পিকের দিকে তাকাল। তাকিয়ে থাকল।

    পিক অল্প অল্প হাসছিল। বলল, ‘আমাদের গ্রহে এ অঙ্ক প্রাইমারী কোর্স…। ভাল ছেলেরা কিণ্ডারগার্টেনেই…’

    ‘ও।’ আইনস্টাইন চুপ। ‘তা পৃথিবীর ভাষা তুমি শিখলে কি করে?’

    ‘ট্রান্সমিটারেধরে ধরে। এই করে আমরা সকল গ্রহের ভাষা শিখেছি। স্কুল কোর্সেই এ-সব আমাদের শেখান হয়।’

    আইনস্টাইন চিন্তিত হলেন। বললেন, ‘চাঁদ-টাদ নিয়ে আপাতত আমরা ভাবছিলাম। শনিগ্রহে মানুষ আছে এবং তাঁরা…’ আইনস্টাইন থামলেন। বললেন, ‘তা হলে পৃথিবীকে বাঁচাবার জন্য তোমরা কি ভাবছ?’

    পিক আবার হেসে ফেলল। ‘মিঃ আইনস্টাইন, পৃথিবী বাঁচবে না। বাঁচতে পারে না। শনিগ্রহের শান্তিকামী মানুষ চায়, পৃথিবীর সকল লোককে শনিগ্রহে পুনর্বাসিত করা হোক…’

    ‘হুঁ’ আইনস্টাইন আবার চিন্তিত হলেন। খানিক পরে বললেন, ‘যুদ্ধটা কোন্ সময়ে শুরু হবার সম্ভাবনা। কোন্ সালে?’

    ‘১৯৬৫ সালের জানুয়ারীতে। বৃহস্পতি ও সময় পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে নামবে বলে জানিয়েছে।’

    ‘তোমরা?’

    ‘আমরা বাধা দেব।’ পিক ০০৯২ বলল। ‘আর সকল গ্রহই চায় পৃথিবী তাদের হোক। আমরা এর কোটি কোটি অশিক্ষিত লোককে পুনর্বাসন দিয়ে শিক্ষিত করতে চাই। যাতে তারা শনিগ্রহের সভ্য নাগরিক হতে পারে।’

    ‘আমাদের ভাবতে সময় দিতে হবে।’ আইনস্টাইন বললেন। ‘প্রথমত আমরা ভাবব, কোন উপায়ে আমরা আত্মরক্ষা করতে পারি। ভিন্ন গ্রহের আক্রমণ প্রতিরোধ করতে পারি…’

    ‘অনেক বছর লাগবে।’ পিক হাসল। ‘তোমরা ছ’হাজার বছর পিছিয়ে আছ! ও সময়েও প্রতিরোধ শক্তি গড়া সম্ভব কিনা বিচার্য।’

    পিক শেষ কথা বলেছিল যে, আগামী ডিসেম্বরের মধ্যেই জানাতে হবে। তা না হলে এত উদ্বাস্তুকে শনিগ্রহে নিয়ে যাওয়ার কাজটি কঠিন হয়ে দাঁড়াতে পারে।

    জিনার স্বামী বেরিয়ে এসেছিল। সে পাকা খবর পেয়েছে। খবরটা সে দপ্তরে পৌঁছেও দিয়েছিল। হ্যাঁ, স্ত্রীকে সঙ্গে নিয়েই সে এসেছে। জিনাকে আসতে বাধ্য করা হয়েছিল।

    গুপ্তচররা ঘোরাঘুরি করছিল। শহরের উপকণ্ঠে তারা পিককে ধরতে

    গিয়েছিল। পারে নি। কারণ পাওয়ার নাইনের বোতামটি পিক ০০৯২ আগেই টিপে দিয়েছিল। ধরতে না পারলেও, খবর চলে গিয়েছিল প্রধান দপ্তরে। আবার তটস্থ অবস্থা।

    পিক সবুজ আলোর রশ্মির বোতামটাও টিপে দিয়েছিল। ফলে নিউইয়র্কের সারা শহরের পথ দিয়ে গলা ধাতু জলস্রোতের মতন বইতে লাগল। বাড়ি, গাড়ি, অস্ত্র তৈরি যা ছিল সব গলে গিয়েছে। সমর বিভাগ তবু ক্ষান্ত নয়। তারা প্যারেড গ্রাউণ্ড ঘিরে অন্য সমরাস্ত্র নিয়ে তৈরি। জিনার স্বামীও স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন।

    পিক সকল বাধা অতিক্রম করে প্যারেড গ্রাউণ্ডের দিকে আসছিল। সারা নিউইয়র্কে তীব্র হল্লা এবং উল্লাসের পরিবর্তে হাহাকার পড়েছে। লোহা বা অন্যান্য ধাতুর তৈরি বাড়িগুলো গলে গলে যাচ্ছে। সারা পথে গাড়ি নেই। মাথার ওপরে বিমান ও হেলিকপ্টার গলে গিয়ে বৃষ্টির মতন গলা তরল ধাতু নেমে আসছে। একটানা সাইরেন বেজে যাচ্ছিল। মার্কিন বিজ্ঞান পরিষদ এবং সামরিক মহল তৎপুর। এমন সময় অঘটন ঘটল। পিক ০০৯২ প্যারেড গ্রাউণ্ডে ঢুকতেই আণবিক ছররা ছাড়া হয়েছিল। মুহূর্তে পিকের শরীর চালুনির মতন ঝাঁঝরা হল। পিক ০০৯২ নিহত হয়ে প্যারেড গ্রাউণ্ডে লুটিয়ে পড়ল। স্মিথ সোল্লাসে চিৎকার করে উঠলেন। সমবেত বাহিনী জয়ধ্বনি করছিল।

    প্রায় সঙ্গে সঙ্গেই আর এক ঘটনা ঘটল।

    অমনি রকেটটি সামান্য নড়ে উঠল। তারপরেই সেই স্বর। ‘…পৃথিবীর অজ্ঞ অশিক্ষিত বন্ধুগণ, আপনারা ভুল করছেন। শনিগ্রহের মানুষের মৃত্যু নেই। পিক ০০৯২ এখন মরে পড়ে আছে। এ ওর ঘুম মাত্র। আমরা শনিগ্রহ থেকে সকল ব্যাপারটি লক্ষ্য করছি। পিককে আমরা এখনই সুস্থ করে তুলতে পারি। তাতে পাওয়ার তেরোর বিকিরণ ছাড়তে হবে সি নাইন থ্রি এক্স ফাইভ ট্রিপল জিরো ওয়ান ওয়ান রকেট থেকে। রকেটটি আপনাদের সকলের সম্মুখে রয়েছে। অসুবিধে এই, পাওয়ার তেরো ছাড়লে পৃথিবীর তামাম যানবাহন, কল-কারখানা সবকিছু অচল হয়ে পড়বে। ট্রেন থেমে যাবে। এরোপ্লেন বা শূন্যযান স্থাণুর মতন শূন্যে স্থির হয়ে থাকবে। সমস্ত পাওয়ার হাউসের কাজ বন্ধ হয়ে যাবে। বিজলী কাজ করবে না। আপনারা যদি এরূপ পরিস্থিতি করতে আমাদের বাধ্য না করান তবে জিনাকে ছেড়ে দিন। ওকে রকেটের দিকে আসতে উৎসাহিত করুন। আমরা শনিগ্রহ থেকে রকেটের মাধ্যমে কথা বলছি। নির্দেশ দিচ্ছি। সেই মতন কাজ করলে পিক ০০৯২ বেঁচে উঠবে। এবং সে রওনা হবে। তার দেরি হয়ে যাচ্ছে ফিরতে… জিনা, জিনা—হে প্রিয়ভগিনী, আপনি এগিয়ে আসুন। পিক ০০৯২কে বাঁচান… বাঁচান… সোজা চলে আসুন রকেটে। সামনে রকেট… বাঁ দিকে নীল বোতাম টিপুন… দরজা খুলে যাবে… টিপুন দরজা খুলে যাবে…’

    আশ্চর্য, জিনাকে আটকে রাখা যায় নি। যন্ত্রচালিতের মতন জিনা এগিয়ে গিয়েছিল। সে বোতাম টিপল। দরজা খুলে গেল। নির্দেশ মতন জিনা ভেতরে ঢুকল।

    প্রায় কুড়ি মিনিট পর পিক ০০৯২ উঠে বসল। দাঁড়াল। জিনা তখনও রকেটের ভেতর।

    ‘হে অজ্ঞ অশিক্ষিত পৃথিবীবাসী বন্ধুগণ, মনে রাখবেন উনিশ শ পঁয়ষট্টির একুশে জানুয়ারী আপনাদের পৃথিবীর শেষ দিন।’ পিক কুর্নিশ করার কায়দা করে বলছিল। ‘কোনো গ্রহ পৃথিবীর দিকে হাত বাড়ালে পাওয়ার জিরো দিয়ে আমরা পৃথিবী নিশ্চিহ্ন করব। অতএব বিদায়কালে অনুরোধ, আপনারা আমাদের প্রস্তাবটা পবিত্র মনে ভেবে দেখবেন।’ …পিক রকেটের দিকে যাচ্ছিল। কাছে যেতে জিনা বেরিয়ে এল। পিক করমর্দন করল। বলল, ‘ভগিনী জিনা, তোমার কথা শনিগ্রহের সকল মানুষকে আমি জানাব…।’

    অমনি রকেটটি নিমেষে শূন্যে উঠল। সারা আকাশে আগুন জ্বলল আবার। শব্দ নেই। সাড়ে সতেরো সেকেন্ডে আকাশের আগুন নিভে গেল। সমগ্র পৃথিবী দেখল গোটা আকাশ নীল। ঘন নীল। আকাশে সন্ধ্যাতারা ফুটেছে।

    .

    প্রথম প্রকাশ: আশ্চর্য!, ১৯৬৪, অক্টোবর

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রেত-প্রেয়সী – অদ্রীশ বর্ধন
    Next Article আদিম আতঙ্ক – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }