Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোনার কাঠির স্পর্শ

    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প10 Mins Read0

    সোনার কাঠির স্পর্শ

    নির্মলা রায় কোনওদিন ভাবতে পারেনি যে, তার জীবনে কখনও কোনও আকস্মিক ঘটনা ঘটবে। নিজেকে নিয়ে ভাববারই বা সময় কোথায়? বেশির ভাগ মানুষেরই জীবন কেটে যায় নিস্তরঙ্গ দিঘির মতো। কিছু আনন্দ-দুঃখ, অভাব, কিছু স্বপ্নভঙ্গ কিছু চাওয়া এবং পাওয়ার অমিল। নাটক নভেলের মতো আকস্মিক ঘটনা প্রবাহ বা হঠাৎ জীবনের গতি বদলানো কজন মানুষের জীবনে হয়।

    নির্মলা ট্রামের অপেক্ষায় ছিল। একটু রাত হয়েছে, ঠিক শীত নেই, হাওয়াতে কেমন যেন গা-টা শিরশির করে। অনেকক্ষণ দেরি হচ্ছে ট্রাম আসতে। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে, সারাদিন একটুও বিশ্রাম নেই।

    পাশের পানের দোকানে দু-তিনটে ছেলে বসে জটলা করছে। নির্মলা একটু সরে দাঁড়াল। ছেলেগুলোর জন্য নয়, দোকানের আয়নায় তার মুর্তি ভেসে উঠছে বলে। নির্মলা নিজের রূপ দেখতে চায় না। একটা শুকনো বাঁশপাতার মতো চেহারা তার। উপমাটা সে নিজের মনে ভেবেছে। তার রূপ নেই, তার রং ফরসা নয়, তার স্বাস্থ্য নেই। এরপর তার চোখ নাক কীরকম, সে কথাই আসে না। নিজের কথা ভেবে কখনও তার সমস্ত শরীর শিউরে ওঠে, যেন তার পায়ের নীচে এক অতলস্পর্শ পাতাল, দিনের-পর-দিন সে একটু-একটু করে নেমে যাচ্ছে। সমস্ত জীবনটাই তার শুধু কীটপতঙ্গের মতো বেঁচে থাকার চিন্তা, শুধু ট্যুইশন আর মাস্টারি।

    ক্লান্তি আর ক্ষিদে মিলে কেমন যেন একটু অভিমান আসে। কার বিরুদ্ধে অভিমান সে নিজেই জানে না। বুকের মধ্যে খানিকটা বাষ্প জমা হয়ে ওঠে। শেষের ট্যুইশনটা এমন বিরক্তকর। এক বড় লোক বেনেতি মসলার দোকানদারের মেয়েকে পড়াতে হয়। ওর মামা-মা জীবনে কখনও বই ছুঁয়ে দেখেনি বোধহয়। বিয়ের কথাবার্তা হচ্ছে, একটু বর্ণপরিচয় করানো দরকার। কিন্তু। বিয়ের নামেই মেয়েটার ভাবভঙ্গি দেখে ঘেন্না করে নির্মলার। দূরে একটা বাস দেখা যাচ্ছে।

    কিন্তু তার যে ট্রামের মান্থলি টিকিট আছে। শুধু-শুধু বেশি পয়সা খরচা করবে?

    মনে-মনে যখন নির্মলা এই অতিরিক্ত পয়সা খরচ নিয়ে তর্ক করছে তখনই তার জীবনের সেই নাটকীয় ঘটনাটি ঘটল। নির্মলা যা কোনওদিন ভাবেনি। স্বপ্ন নয়, স্বপ্নের মতো। একটা চকচকে নতুন মডেলের মোটর এসে দাঁড়াল তার সামনে। তার মধ্যে থেকে একটা ঝকমকে চেহারার। যুবক মুখ বাড়িয়ে বলল, নির্মলা দেবী, চিনতে পারেন? নমস্কার।

    নির্মলা অবাক হয়ে নমস্কার করল, কিন্তু চিনতে পারে না। অথচ কেমন যেন চেনা-চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে, এই রকম মুখ তার অনেকবার দেখা।

    চিনতে পারলেন না তো?  যুবকটি হাসল। আমার নাম সুবিমল চৌধুরী। অনুশীলনাকে মনে আছে তো? আমি তার দাদা। সেই যে অনুশীলার বিয়েতে…

    নির্মলার মনে পড়ল। সে যখন কলেজে পড়ত, তার সঙ্গে বন্ধুত্ব ছিল অনুশীলার। কিন্তু সেসব দিনের কথা এখন আর তার মনে পড়ে না…

    কোথায় অনুশীলা আছে সে খবরও সে রাখে না। অনুশীলার বিয়েতে সে গিয়েছিল ঠিকই। বিরাট বড়লোকের বাড়িতে বিয়ে, সেখানে তার দাদার সঙ্গে আলাপ হয়েছিল কি না মনে পড়ল না। তবু সে বলল, কেমন আছেন? অনুশীলা কেমন আছে?

    একটুক্ষণ এই সব কথা হল। অনুশীলা আছে কালিম্পং-এ, তার স্বামী মিলিটারি অফিসার। গত বছর কলকাতায় এসেছিল সে—পুরোনো বন্ধুদের খোঁজ করছিল…তার একটা ছেলে হয়েছে। আপনার সঙ্গেও দেখা করবার খুব ইচ্ছে ছিল…।

    নির্মলা ভাবল, দেখা না হয়ে ভালোই হয়েছে। দেখা হলেই বা সে কী করত?

    সুবিমল চৌধুরী বলল, আপনি কোন দিকে যাবেন? যদি অনুমতি করেন, আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি।

    না, না, আপনাকে কষ্ট করতে হবে না…আমি এমনিই চলে যাব। ওই যে ট্রাম এসেছে।

    ততক্ষণে গাড়ির দরজা খুলে সুবিমল চৌধুরি নেমে এসেছে। সমস্ত শরীরে তার একটা আশ্চর্য উজ্জ্বলতা। নিখুঁত ইস্ত্রি করা দামি পোশাক, চুল আর জুতো সমান চকচকে। মনে হল তার সমস্ত শরীরে, পোশাকে, তার গাড়িতে কোথায় এতটুকু ধুলো নেই। কোনও কিছুই মলিন নয়। সে বলল, আমার এখন কোনও কাজ নেই…আপনাকে পৌঁছে দিতে আমার কোনও অসুবিধা হবে না, উঠুন।

    নির্মলার আপত্তি টিকল না। তাকে গাড়িতে উঠতে হল। সুবিমল চৌধুরী গাড়ি স্টার্ট দিয়ে বলল, দেখুন, আপনাকে আমি কেমন দূর থেকে দেখেই চিনতে পেরেছি। আর আপনি তো আমাকে চিনতেই পারলেন না।

    নির্মলা গোপনে অবাক হয়ে তাকিয়ে দেখেছিল তার দিকে। তার কথা শুনে একটু হাসল। ভাবল, এমন যুবকদের ভুলে যায় দু-ধরনের মেয়েরা। এক, যারা অতুলনীয়া সুন্দরী এবং ভাগ্যবতী–যারা একটু আঙুল হেলালে এরকম অসংখ্য যুবক ছুটে আসে। আর যারা নির্মলার মতো। যাদের রূপ নেই, বিত্ত নেই,—যারা স্বপ্নেও এসব যুবকদের পাওয়ার আশা করে না, তারাও এদের সঙ্গে কখনও আলাপ হলেও ভুলে যায়। এদের মনে রাখে, যারা মাঝারি রকমের সুন্দরী–যারা সব কিছুতে মাঝারি। তারাই এদের পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, দুঃখও পায়।

    কিন্তু এই সুবিমল চৌধুরী হঠাৎ তার দিকে এমন মনোযোগ দেখাচ্ছে কেন? নির্মলা খুব অস্বস্তি বোধ করতে লাগল। তার প্রতি এমন সৌজন্য দেখাবারই বা কী দরকার। অনুশীলার দাদা। অনুশীলার সঙ্গেই কতকাল দেখা হয় না তার দাদাকে মনে রাখবার তো কথাই ওঠে না। কিন্তু নির্মলা রায়, একটা শুকনো বাঁশপাতার মতো যার চেহারা—তার প্রতি উৎসাহ দেখাল এমন একজন মানুষ। নির্মলা একটুও খুশি হল না, এমন একজন মানুষের সঙ্গ পেয়ে।

    সুবিমল চৌধুরী ঘাড় ফিরিয়ে বলল, আজ সন্ধেটা কিন্তু সুন্দর। এ-বছর এমন সুন্দর সন্ধে একটিও আসেনি। চলুন, কোথাও গিয়ে যদি একটু চা খাই, আপনার খুব আপত্তি হবে?

    নির্মলা প্রত্যাখ্যান করার একটু সুযোগ পেল। বলল, দোকানে চা খেতে আমার একেবারে ভালো লাগে না। আপনি আমাকে এখানেই নামিয়ে দিন।

    না, না, কী আশ্চর্য সুবিমল সঙ্গে-সঙ্গে বাধা দিল নির্মলাকে চা খাওয়াটা না হয় বন্ধ থাক।

    না, তা হয় না, আমার জন্য আপনি চায়ের তৃষ্ণাটা নষ্ট করবেন। সুবিমলের গলার স্বরটি খুব মিষ্টি। বলল, চায়ের তৃষ্ণাও অন্যান্য সব তৃষ্ণারই মতো। যতক্ষণ না মেটানো যায় ততক্ষণই ভালো লাগে। আজকের এমন সুন্দর সন্ধেটা—তাকে কিন্তু ফিরিয়ে আনা যাবে না।

    আপনাকে যদি সোজা পথে না গিয়ে একটু ঘুরিয়ে বাড়ি পৌঁছে দিই—আপনার কি খুব আপত্তি হবে?  সুবিমল চৌধুরীর গলায় কোনও জড়তা নেই। যেন নির্মলার সঙ্গে তার কতকালের। পরিচয়। যার সঙ্গে আলাপের কথা নির্মলা মনেও করতে পারে না, সে কি করে তাকে রাত্রিবেলা গাড়িতে করে বেড়াবার কথা বলতে পারে। তবু সুবিমল চৌধুরীর গলায় কী যেন আছে, তার কথায় আপত্তি করা যায় না। তা ছাড়া নির্মলার লোভ হল—শেষ পর্যন্ত কী হয় দেখতে। কেন সে সোজা পথ চায় না।

    সুবিমল আবার বলল, দেখবেন, আজ সন্ধেবেলা বেড়াতে আপনার খুব ভালো লাগবে।

    নির্মলার ভালো লাগা, মন্দ লাগা নিয়ে কে কবে ভেবেছে? তার তো কিছু ভালো লাগা মন্দ লাগা নেই। তার শুধু বেঁচে থাকা। নির্মলা শুধু ভেবে-ভেবে কারণ বার করার চেষ্টা করতে লাগল। তবে কি লোকটা সেই ধরনের প্রতারক যারা মেয়েদের নানা রকমভাবে মুগ্ধ করে, তারপর সুযোগ নেয়। কিন্তু নির্মলা ভাবল, এমন সভ্য, সুন্দর প্রতারক তো তার ছাব্বিশ বছরের জীবনে কখনও আসেনি।

    খুব দামি গাড়ি সুবিমল চৌধুরীর। চলবার সময় প্রায় শব্দ হয় না। গঙ্গার পাড় ধরে চলেছে। অন্ধকার। সামনের সিটের এক কোণে নির্মলা রায়, এক কোণে সুবিমল চৌধুরী। গাড়ির মধ্যে একটু আলো। নির্মলা গোপনে দেখতে লাগল সুবিমল চৌধুরীকে। আশ্চর্য উজ্জ্বলতা। আশ্চর্য সুন্দর সে। তার শরীরের কোথাও যেন কোনও অসামঞ্জস্য নেই। পুরুষ মানুষ যদি নিখুঁতভাবে। সুন্দর হয়, তবে তাকে কেমন যেন নির্বোধ দেখায়। কিন্তু সুবিমল চৌধুরী অন্যরকম। তাকে দেখলে তৃপ্তি আসে। পোশাক-পরিচ্ছদগুলো নিপুণভাবে তার গায়ে এঁটে আছে। স্টিয়ারিং হুইলের ওপর তার একখানা হাত, তার চোখের মধ্যে লাল আভা, স্বাস্থ্যের দীপ্তি। তার পাশে। নির্মলা দেখল নিজেকে। একটা শুকনোবাঁশ পাতার মতো চেহারা। ধপধপে তাঁতের শাড়িখানা যেন তাকে বিদ্রুপ করছে। তার হাতের আঙুলগুলোও কেমন যেন ফ্যাকাসে, রুগ্ন মনে হচ্ছে। সমস্ত দিকে তার দুঃখ আর অভিশাপ। তার বাবার হাঁপানি রোগ–প্রেসের কম্পোজিটরের কাজ। তারা চার বোন। একটা ভাইও নেই। প্রত্যেকটা বোনকে তারই মতো দেখতে। বাড়িতে প্রতিদিন কারণে-অকারণে বাবা, মা, বোনেদের মধ্যে ঝগড়া। গরিব হলে ঝগড়ার কোনও কারণ দরকার হয় না। যাদব সরকার বাইলেনের অন্ধকার ঘরের নির্মলা রায় বসে আছে এই দামি গাড়িতে, এখনও তার বিশ্বাস হচ্ছে না।

    হঠাৎ নির্মলা নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগল। মনে হল তাকে বাঁচাবার কেউ নেই। এই যুবকটি তাকে মহত্ব দেখাতে এসেছে। কৃপা করে তাকে কৃতার্থ করতে এসেছে। সে কত। বড়লোক কত সুন্দর, সে দয়া করে এই কুরূপা মেয়েটির সঙ্গে আজ এই সন্ধেটা বিসর্জন দিতে এসেছে। নির্মলার আর কিছু ছিল না, কিন্তু আত্মসম্মানটুকু ছিল…তাও সে হারাতে বসেছে।

    গাড়িটা কলকাতার ভিড় ছাড়িয়ে একটু বাইরে এসেছে। একটুক্ষণ চুপ করে থেকে কথা বলল। সুবিমল চৌধুরী আপনি হয়তে বিশ্বাস করবেন না নির্মলা দেবী, আপনাকে আমি খুঁজছিলাম। প্রথম যেদিন আমি আপনাকে দেখি—তারপর থেকেই আমি আপনার কথা ভেবেছি।

    নির্মলা চুপ করে রইল। মনে-মনে বলল, মিথ্যে কথা। এসব কথা মেয়েদের কাছে এসে বলতে হয়—স্তুতি মেয়েদের প্রাপ্য। কিন্তু তার কাছে স্তুতি কেন—সে কি স্তুতির যোগ্য, তার কী দেওয়ার আছে?

    সুবিমলের গলায় একটু দ্বিধা নেই। একটুও মনে হয় না—সে বানিয়ে বলছে। বলল, শীলার বিয়েতে ওর অনেক বন্ধু এসেছিল, তাদের কয়েকজনকে আমি চিনতুম আগের থেকে। কিন্তু এক ঘর মেয়ের মধ্যে প্রথম আপনার ওপরই চোখ পড়ে।

    মিথ্যে-মিথ্যে।

    আপনার ওই চোখ—অমন উজ্জ্বল, অমন গভীর চোখ আমি আর কখনও দেখিনি।

    মিথ্যে, মিথ্যে। নির্মলা চোখ বুজল। তার গা-হাত-পা কাঁপছে। এসব কী শুনছে সে? এ রকম দুর্বোধ্য কথা সে কখনও শোনেনি। সে একটা কথাও বলতে পারল না।

    সুবিমল এক ঝলক তাকিয়ে দেখল নির্মলার দিকে। একটু সরে এল। নির্মলার একটা হাত ধরল সে। আপনি কি মনে করবেন জানি না, আমি…

    ছাড়ন নির্মলা এক টানে নিজের হাতটা ছাড়িয়ে নিল। এইবার সে বুঝতে পেরেছে সব। সমস্ত কিছুই দিনের আলোর মতো স্পষ্ট। বলল, আপনি গাড়ি থামান, আমি এখানেই নেমে যাব।

    সুবিমল হাত ছাড়িয়ে নিয়ে একটা অস্ফুট শব্দ করল।

    নির্মলার সমস্ত লজ্জা, সমস্ত দ্বিধা চলে গেছে। একটুও ভয় পেল না সে। সুবিমলের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, সত্যি করে বলুন, আপনি কে? কী আপনার উদ্দেশ্য। অনুশীলার কোনও দাদার কথা আমার মনে নেই। যতদূর মনে পড়েছে তার বিয়ের সময় কোনও লোকের সঙ্গে আমার আলাপ হয়নি।

    আপনি কে?

    সুবিমল একটুক্ষণ চুপ করে রইল। তার আশ্চর্য সুন্দর মুখে একটা রেখাও বদলাল না। নির্মলার দিকে চেয়ে একটু হেসে বলল, আপনি সত্যিই আমাকে এখনও চিনতে পারেননি?

    না। এক-একবার মনে হচ্ছে, আপনি একটি প্রতারক। সভ্যতার, সৌজন্যের মুখোশ পরে

    এসেছেন। কখনও মনে হচ্ছে আপনি একটি ভাবপ্রবণ মাতাল। কী করছেন আপনার নিজের খেয়াল নেই। আর কখনও মনে হচ্ছে, আপনি সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে এসেছেন। আমার মতো সামান্য মেয়েদের দয়া করাই আপনার পেশা।

    সুবিমল বলল, আর থাক।

    আপনি গাড়ির দরজা খুলে দিন—আমি এখানেই নেমে যাব।

    সুবিমল চমকে উঠল। সে কি, এত দূরে এই অন্ধকার রাস্তায়?

    হ্যাঁ, এখানেই। গাড়ির মধ্যেও কম অন্ধকার নয়। নির্মলার প্রত্যেকটা কথা উঁচু সুরে বাঁধা যেন ঝনঝন করছে। ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছে সে। কলকাতা ছাড়িয়ে এসে নির্জন পথে গাড়ি থেমে আছে। একঘেয়ে ঝিঝির ডাক, গাছের পাতার শব্দ, অন্ধকার রাত। সুবিমল বলল, না, তা হয় না, এখানে পথে চোর-ডাকাতের ভয় আছে।

    চোর-ডাকাতেরা আমাকে ছেড়ে দেবে। আমার কাছ থেকে তাদের নেওয়ার কিছুই নেই।

    সুবিমল বলতে গেল,—আপনি ভুল করছেন। নির্মলা তাকে চুপ করিয়ে দিল। হঠাৎ নির্মলা দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কেঁদে ফেলল। কান্না মেশানো গলায় বলল, বলুন আপনি কে? কেন এসেছেন আমার কাছে। আমাকে অপমান করবার, আমার চেহারা নিয়ে বিদ্রুপ করবার অধিকার কে দিয়েছে আপনাকে। কে চেয়েছে আপনার দয়া?

    মানুষের বাইরের রূপটুকুই বুঝি সব?

    নির্মলা কথা বলল না, কাঁদতে লাগল শুধু। কান্নার আবেগে তার সমস্ত শরীরটা ফুলে-ফুলে উঠেছে। ওসব কথা শুনলে তার ন্যাকামি মনে হয়। বাইরের চেহারাটা কদাকার হলে, ভেতরের রূপ কে দেখতে চায়?

    সুবিমল অত্যন্ত ধীর এবং শান্ত গলায় বলল, আপনি যখন আমাকে চিনতে পারেননি, তখন আর আমার অন্য কিছু পরিচয় দেওয়ার নেই। আমাকে আপনি বিশ্বাস করুন। আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি।

    সমস্ত ফেরার পথটায় একটাও কথা হল না। নির্মলা শুধু সেই হাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। শুধু একটানা মৃদু শব্দ শোনা যেতে লাগল—যন্ত্রের কিংবা কান্নার।

    নির্মলার বাড়ির গলিতে গাড়ি ঢোকে না। একটু দূরে বড় রাস্তায় গাড়ি থামল। নির্মলা একটিও কথা না বলে নেমে গেল গাড়ি থেকে। যতক্ষণ গলির মধ্যে নির্মলাকে দেখা গেল—ততক্ষণ গাড়িটা দাঁড়িয়ে রইল। তারপর আস্তে-আস্তে চলে গেল। নির্মলা একবার ফিরেও তাকাল না যুবকটির দিকে।

    বাড়িতে ঢুকবার আগে নির্মলা যেন নিজেকে ফিরে পেল। নিজেকে প্রস্তুত করে নিল একটু। এতক্ষণ সে কোথায় ছিল? এই তো তার নিজের জায়গা, তার চিরকালের জায়গা। প্রতিদিনের মতো ক্লান্ত, অবসন্ন নির্মলা রায়। বাড়িতে পাঁচ ঘর ভাড়াটে। একটু রাত হয়েছে—তাই কলকাকলি একটু কম। তাদের ঘরেও সকলের খাওয়া হয়ে গেছে। রান্নাঘরে শুধু মা তার ভাত নিয়ে বসে আছেন—যেন বিধবা মা তার একমাত্র ছেলের জন্য বসে আছে। নির্মলা একমাত্র ছেলেরই মতো। তারই টুইশান, মাস্টারিতে সংসার চলে। কিছু খেতে পারল না নির্মলা। অন্য দিনের চেয়ে আজ আরও অনেক-অনেক ক্লান্তি লাগছে।

    নির্মলা কাপড়টা পর্যন্ত বদলাল না। কিছুক্ষণ নিঝুম হয়ে বসে রইল। তিনটে বোন শুয়ে আছে— নয় থেকে কুড়ির মধ্যে বয়েস। প্রত্যেকেই কালো। কেউই সুন্দরী নয়। এদের একদিন কেউ। এসে হয়তো অপমান করে যাবে—দয়া দেখাতে আসবে। নির্মলা দেওয়ালের কাছে আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল। রাত্রে মেয়েদের আয়নায় মুখ দেখতে নেই। নির্মলা দেখল, তার মুখে এখনও চোখের জলের দাগ শুকোয়নি। আয়নার মধ্যে যেন দেখা গেল সেই যুবকটিকে, সুবিমল চৌধুরি। ওই লোকটা আজ তাকে স্পর্শ করেছে। তার ছাব্বিশ বছরের জীবনে কখনও এমন হয়নি। ওই লোকটাকে সে ঘৃণা করবে? ওকে ভুলে যাওয়াই উচিত। সত্যি ও কে? কোথা থেকে এসেছিল? ও তো ইচ্ছে করলেই কত সুন্দরী মেয়েদের পেতে পারে, তবু নির্মলাকে ছুঁতে এসেছিল কেন?

    দিদি, তুই শুবি না?

    নির্মলা ছোট বোনের দিকে তাকিয়ে একটু হাসল। নবছরের মেয়েটা ঘুম-ঘুম চোখে কিছুক্ষণ। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে-আস্তে মুগ্ধ গলায় বলল, দিদি, আজ তোকে কী সুন্দর দেখাচ্ছে। রংটাও ফরসা হয়ে গেছে। তার কী হয়েছে রে?

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনামণির অশ্রু
    Next Article স্বপ্নের নেশা

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    নগ্ন নির্জন – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    কোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ

    May 23, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    রবার্টসনের রুবি – সত্যজিৎ রায়

    April 3, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    বোম্বাইয়ের বোম্বেটে – সত্যজিৎ রায়

    April 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }