Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোফির জগৎ – ইয়স্তেন গার্ডার

    ইয়স্তেন গার্ডার এক পাতা গল্প761 Mins Read0
    ⤶ ⤷

    ২২. বার্কলে

    …জ্বলন্ত এক সূর্যের চারপাশে ঘুরতে থাকা একটা গ্রহের মতো…

    শহরের দিকে মুখ করা জানলাটার দিকে হেঁটে গেলেন অ্যালবার্টো। তাকে অনুসরণ করল সোফি। দুজনে যখন পুরনো বাড়িগুলোর দিকে তাকিয়ে আছে, এমন সময় বাড়িগুলোর ছাদের ওপর দিয়ে উড়ে এলো ছোট্ট একটা প্লেন। সেটার লেজের সঙ্গে ছোট্ট একটা ব্যানার আটকানো, সোফি অনুমান করল কোনো পণ্য বা স্থানীয় কোনো ঘটনার বিজ্ঞাপন প্রচার করছে ওটা, হয়তো কোনো রক কনসার্ট। কিন্তু সেটা এগিয়ে এসে ঘুরে যেতেই একটা ভিন্ন মেসেজ চোখে পড়ল তার: শুভ জন্মদিন, হিল্ডা!

    অনাহুত, অ্যালবার্টোর সংক্ষিপ্ত মন্তব্য।

    দক্ষিণের পাহাড়গুলোর দিক থেকে আসা ভারী মেঘগুলো শহরের ওপর জমা। হতে শুরু করেছে। সেই ধূসরতায় অদৃশ্য হয়ে গেল প্লেনটা।

    ঝড় হতে পারে, অ্যালবার্টো বললেন।

    তাহলে আমি বাসে করে বাড়ি যাবো।

    আমি ভাবছি, এর পেছনেও মেজর আছে কিনা।

    সে নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর নয়, নাকি?

    আলবার্টো কোনো জবাব দিলেন না। ঘর পেরিয়ে হেঁটে গিয়ে আবার বসে। পড়লেন কফি টেবিলটার পাশে।

    বার্কলের কথা আলোচনা করতে হবে আমাদের, খানিক পর বললেন তিনি।

    এরিমধ্যে সোফি আবার তার নিজের জায়গায় গিয়ে বসেছে। দাঁত দিয়ে নখ কাটছে সে।

    জর্জ বার্কলে (George Berkeley) ছিলেন একজন আইরিশ বিশপ। জন্ম ১৬৮৫, মৃত্যু ১৭৫৩। শুরু করলেন অ্যালবার্টো। তারপর দীর্ঘ নীরবতা।

    বার্কলে ছিলেন আইরিশ বিশপ… সোফি খেই ধরিয়ে দিল।

    কিন্তু তিনি দার্শনিকও ছিলেন…

    আচ্ছা?

    তাঁর কাছে মনে হয়েছিল তকালীন দর্শন আর বিজ্ঞান খ্রিস্টিয় জীবন দর্শনের প্রতি হুমকি স্বরূপ। বিশেষ করে সর্বব্যাপী বস্তুবাদ স্রষ্টা এবং সমগ্র প্রকৃতির রক্ষাকর্তা হিসেবে ঈশ্বরের ওপর খ্রিস্টিয় বিশ্বাসের প্রতি হুমকি স্বরূপ।

    তাই?

    কিন্তু তা সত্ত্বেও তিনিই ছিলেন অভিজ্ঞতাবাদীদের মধ্যে সবচেয়ে কনসিস্টেন্ট।

    তিনি কি এ-কথা বিশ্বাস করতেন যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে জগতের যা কিছু প্রত্যক্ষ করি তারচেয়ে বেশি কিছু এই জগৎ সম্পর্কে জানতে পারবো না?

    শুধু তাই নয়, বার্কলে দাবি করেছিলেন যে জাগতিক জিনিসগুলো আসলে আমরা সেগুলোকে যেভাবে প্রত্যক্ষ করি সে-রকমই, তবে তারা জিনিস বা বস্তু নয়।

    কথাটা আপনাকে ব্যাখ্যা করতে হবে।

    তোমার নিশ্চয়ই মনে আছে যে লক এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে বস্তুর গৌণ গুণ সম্পর্কে আমরা কোনো কিছু সত্য বলে ঘোষণা করতে পারি না। আমরা বলতে পারি না আপেল হচ্ছেসবুজ আর টক। আমরা শুধু এটুকু বলতে পারি যে জিনিসটাকে আমরা এভাবে প্রত্যক্ষ করি। কিন্তু লক এ-ও বলেছিলেন যে ঘনত্ব, অভিকর্ষ আর ওজনের মতো মুখ্য গুণগুলো আসলে আমাদের চারপাশের বাহ্যিক বাস্তবতার অংশ। প্রকৃতপক্ষে বাহ্যিক বাস্তবতার একটি বস্তুগত সারবস্তু আছে।

    আমার মনে আছে, তাছাড়া আমি মনে করি যে বস্তু সম্পর্কে লকের এই বিভাজনটা গুরুত্বপূর্ণ।

    তা ঠিক, সোফি, কিন্তু সেটাই শেষ কথা নয়।

    বলে যান।

    ঠিক দেকার্ত আর স্পিনোজার মতো, লক বিশ্বাস করতেন যে বস্তুগত জগৎ একটা বাস্তবতা।

    আচ্ছা?

    ঠিক এই ব্যাপারেই প্রশ্ন তুললেন বার্কলে। আর তিনি সেটা করলেন অভিজ্ঞতাবাদের যুক্তি প্রয়োগ করে। তিনি বললেন, কেবল সেইসব জিনিসেরই অস্তিত্ব আছে যে-সব আমরা প্রত্যক্ষ করি। তবে আমরা উপাদান বা বস্তু প্রত্যক্ষ করি না। স্পর্শযোগ্য জিনিস হিসেবে আমরা কোনো বস্তুকে প্রত্যক্ষ করি না। আমরা যে সব জিনিস প্রত্যক্ষ করি সেগুলোর নিজস্ব ভিত্তিস্বরূপ সারবস্তু আছে বলে ধরে নেয়াটা হুট করে সিদ্ধান্তে পৌঁছানোরই নামান্তর। এ-ধরনের একটা দাবি করার মতো কোনো ধরনের অভিজ্ঞতা আমাদের একেবারেই নেই।

    কী গাধার মতো কথা! এই দেখুন! বলে সোফি তার হাতের মুষ্টিটা দিয়ে সজোরে আঘাত করল টেবিলের ওপর। উফ বলে চেঁচিয়ে উঠল সে। এতেই কি প্রমাণ হয় না যে এই টেবিলটা একটা সত্যিকারের টেবিল, উপাদান আর বস্তু দুটো দিয়েই এটা তৈরি?

    তা তুমি কী অনুভব করলে?

    শক্ত একটা কিছু।

    শক্ত একটা কিছুর সংবেদন হলো তোমার, কিন্তু টেবিলের আসল বস্তুটিকে তুমি অনুভব করনি। একইভাবে, তুমি স্বপ্নও দেখতে পারো যে শক্ত একটা কিছুকে আঘাত করছে, কিন্তু স্বপ্নে শক্ত কিছু থাকে না, নাকি থাকে?

    না, স্বপ্নে থাকে না।

    অন্য দিকে আবার একটা লোককে এমনভাবে সম্মোহিত করা যায় যাতে সে গরম, ঠাণ্ডা, আলিঙ্গন কিংবা একটা ঘুষি-র অনুভূতি পাবে।

    কিন্তু টেবিলটা যদি শক্ত না-ই হবে তাহলে আমি সে-রকম অনুভব করলাম কেন?

    বার্কলে একটা চিদাত্মা-য় (spirit) বিশ্বাস করতেন। তিনি মনে করতেন, আমাদের সব ভাবেরই (idea) আমাদের চেতনা বহির্ভূত কোনো কারণ রয়েছে, কিন্তু এই কারণ বস্তুগত নয়, আধ্যাকি।

    সোফি আবার নখ কামড়াতে শুরু করল।

    অ্যালবার্টো বলে চললেন: বার্কলের মত অনুযায়ী, আমার নিজের স্লা আমার নিজের ভাবের কারণ হতে পারে-আমি যখন স্বপ্ন দেখি সেই সময়ের মতো কিন্তু অন্য আরেকটি ইচ্ছা বা চিদাত্মা-ই কেবল সেই সব ভাবের কারণ হতে পারে যা দিয়ে এই জড় জগৎ তৈরি। তার মতে, সব কিছুরই কারণ সেই চিদাত্মা যা প্রতিটি জিনিসের ভেতরকার প্রতিটি জিনিসের কারণ আর যার মধ্যে সব কিছু থাকে।

    কোন চিদাত্মা-র কথা বলেছিলেন তিনি?

    নিঃসন্দেহে, বার্কলে ঈশ্বর-এর কথাই চিন্তা করছিলেন। তিনি বলেছিলেন, আমরা এমনকী এ-ও দাবি করতে পারি যে মানুষের অস্তিত্ব যতটা পরিষ্কারভাবে প্রত্যক্ষ করা যায় ঈশ্বরের অস্তিত্ব তার চেয়েও অনেক বেশি স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়।

    আমরা যে আছি বা আমাদের অস্তিত্ব কি তাহলে ততটা নিশ্চিত নয়?

    উত্তরটা হা আর না দুটোই। বার্কলে বলছেন, যা কিছুই আমরা দেখি বা অনুভব করি তার সবই ঈশ্বরের শক্তির একটা প্রকাশ। কারণ, ঈশ্বর আমাদের চেতনায় খুবই প্রবলভাবে উপস্থিত আর প্রতিনিয়ত আমরা যে অসংখ্য ধারণা আর প্রত্যক্ষণের মুখোমুখি হচ্ছি সেগুলো সে-কারণেই অর্থাৎ আমাদের চেতনায় ঈশ্বরের প্রবল উপস্থিতির কারণেই সম্ভব হচ্ছে। আমাদের চারপাশের সমস্ত জগৎ আর আমাদের সমস্ত জীবন রয়েছে ঈশ্বরের ভেতরেই। যা কিছু অস্তিত্বশীল তার একমাত্র কারণ তিনি-ই। আমরা রয়েছি শুধু ঈশ্বরের মনের ভেতর।

    কম করে বললেও বলতে হয়, রীতিমত তাজ্জব বনে গেছি আমি।

    কাজেই, টু বি অর নট টু বি-তেই প্রশ্নের শেষ নয়। প্রশ্ন হচ্ছে, আমরা কে। আমরা কি আসলেই রক্ত-মাংসের মানুষ-নাকি আমাদের চারপাশ ঘিরে আছে মন?

    সোফি দাঁত দিয়ে নখ কামড়ে চলেছে।

    অ্যালবার্টো বলে চললেন: বার্কলে কেবল বস্তুগত বাস্তবতা নিয়েই প্রশ্ন তোলেননি। সময় আর স্থান (space)-এর পরম বা স্বাধীন অস্তিত্ব রয়েছে কিনা সে-প্রশ্নও তুলেছেন তিনি। সময় আর স্থান সম্পর্কে আমাদের নিজেদের প্রত্যক্ষণও স্রেফ মনের তৈরি করা একটা মিথ্যে ব্যাপার হতে পারে। আমাদের এক বা দুই হপ্তা যে ঈশ্বর-এরও এক বা দুই হপ্তা হবে এমন না-ও হতে পারে…

    আপনি বলেছেন, যে-চিদাত্মায় সব কিছুর অস্তিত্ব নিহিত সেটাই হচ্ছে, বার্কলের মতে, খ্রিস্টিয় ঈশ্বর।

    হ্যাঁ, হয়ত, বলেছি। কিন্তু আমাদের কাছে…

    আমাদের?

    আমাদের কাছে– তোমার আর আমার কাছে– এই ইচ্ছা বা চিদাত্মা যা কিনা প্রতিটি জিনিসের মধ্যেকার প্রতিটি জিনিসের কারণ তা হিল্ডার বাবাও হতে পারে।

    অবিশ্বাসে চোখ ছানাবড়া হয়ে গেল সোফির। কিন্তু তার পরেও একই সঙ্গে একটা উপলব্ধি-ও জেগে উঠতে থাকল তার মনের মধ্যে।

    আপনার কি তাই ধারণা?

    আর কোনো সম্ভাবনা তো দেখছি না আমি। যে-সব ঘটনার মুখোমুখি হয়েছি আমরা তার প্রতিটার একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা সম্ভবত ওটাই। এখানে ওখানে উদয় হওয়া সেই সব পোস্টকার্ড আর সাইন… হার্মেসের কথা বলতে শুরু করা… আমার কথায় অনিচ্ছাকৃত ভুল।

    আমি…

    ভেবে দেখো হিল্ডা, তোমাকে সোফি বলে ডেকে ওঠা! আমি সব সময়ই জানতাম তোমার নাম সোফি নয়।

    কী বলছেন এসব? এবার কিন্তু আপনি আসলেই সব গুলিয়ে ফেলছেন।

    ঠিকই বলেছ, মনটা আমার ঘুরপাক খেয়ে চলেছে। জ্বলন্ত এক সূর্যের চারপাশে ঘুরতে থাকা একটা গ্রহের মতো।

    আর সেই সূর্যটা নিশ্চয়ই হিল্ডার বাবা?

    তা বলতে পারো।

    আপনি কি বলতে চাইছেন আমাদের জন্যে তিনি একরকম ঈশ্বরের মতো।

    একেবারে খোলাখুলিভাবে বললে বলতে হয় হা। নিজের জন্যে লজ্জা হওয়া উচিত লোকটার!

    আর হিল্ডা, সে কী?

    হিল্ডা একটা পরী।

    পরী?

    হিল্ডা-ই হচ্ছে সে যার মুখাপেক্ষি হয়ে থাকে এই চিদাত্মা।

    আপনি কি বলছেন যে অ্যালবার্ট ন্যাগ হিল্ডাকে আমাদের কথা বলে?

    অথবা লেখে আমাদের কথা। আমাদের বাস্তবতা যে কী দিয়ে তৈরি সেটা যে আমরা প্রত্যক্ষ করতে পারছি না সেটুকু আমাদের জানা হয়ে গেছে। আমাদের বাহ্যিক বাস্তবতা কি শব্দ-তরঙ্গ নাকি কাগজ আর লেখা দিয়ে তৈরি সেটাও আমরা জানতে পারছি না। বার্কলের কথা অনুযায়ী আমরা কেবল এটুকুই জানতে পারি যে আমরা সবাই-ই হচ্ছি চিদাত্মা।

    আর হিল্ডা হচ্ছে পরী…।

    হিল্ডা হচ্ছে পরী। হ্যাঁ, ঠিক বলেছো। সেটাই তাহলে শেষ কথা হোক। হিল্ডা, শুভ জন্মদিন।

    হঠাৎ নীলচে একটা আলোয় ভরে উঠল কামরাটা। এর কয়েক সেকেন্ড পরেই বজের আওয়াজে কেঁপে উঠল গোটা বাড়িটা।

    আমাকে যেতে হচ্ছে, বলে উঠল সোফি। আসন ছেড়ে উঠে সামনের দিকে দৌড়ে গেল সে। যখন সে বেরিয়ে এসেছে, হলওয়েতে হামেস তার নিদ্রা ছেড়ে জেগে উঠল। সোফির মনে হলো হার্মেস যেন বলে উঠল, দেখা হবে, হিল্ডা।

    দৌড়ে সিঁড়ি বেয়ে নামল হিল্ডা, ছুটে বেরিয়ে এলো রাস্তায়। কেউ নেই সেখানে। আর তখনই বৃষ্টি নামল মুষলধারে।

    একটা দুটো গাড়ি সেই প্রবল বৃষ্টির ভেতর দিয়েই ছুটে গেল, কিন্তু কোনো বাসের টিকিরও দেখা নেই। মেইন স্কোয়্যার পার হয়ে শহরের ভেতর দিয়ে ছুটতে লাগল সোফি। দৌড়ানোর সময় একটা চিন্তাই কেবল খেলে বেড়াতে লাগল তার মধ্যে: কাল আমার জন্মদিনা কিন্তু পঞ্চদশ জন্মদিনের আগের দিনই যদি কেউ উপলব্ধি করে যে জীবনটা নেহাতই একটা স্বপ্ন তাহলে সেটা কি একটু বেশি তিক্ত হয়ে যায় না? ব্যাপারটা অনেকটা ১০ লাখ টাকা জিতে সেটা পাওয়ার ঠিক আগ মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার মতো।

    প্যাঁচপ্যাঁচে ভেজা খেলার মাঠটা পেরিয়ে এলো সোফি। কয়েক মিনিট পরেই সে দেখল কে একজন দৌড়ে আসছে তার দিকে। দেখা গেল, তিনি আর কেউ নন, তার মা। বিদ্যুচ্চমকের কুদ্ধ বর্শায় আকাশ বারবার চিরে ফালা ফালা হয়ে যাচ্ছে।

    দুজনে পরস্পরের কাছে পৌঁছানোর পর সোফির মা হাত দিয়ে বেড় দিয়ে ধরলেন তাকে।

    কী ঘটছে রে এ-সব আমাদের জীবনে, মা আমার?

    আমি জানি না, ফুঁপিয়ে কেঁদে উঠল সোফি।

    ব্যাপারটা যেন একটা দুঃস্বপ্ন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশুনছ, কোথাও আছো কি কেউ?
    Next Article আমি পদ্মজা – ইলমা বেহরোজ

    Related Articles

    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    August 13, 2025
    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }