Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোফির জগৎ – ইয়স্তেন গার্ডার

    ইয়স্তেন গার্ডার এক পাতা গল্প761 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. পুরাণ

    ০৩. পুরাণ

    …শুভ ও অশুভ শক্তির মধ্যে এক বিপজ্জনক ভারসাম্য…

    পরদিন সকালে কোনো চিঠি এলো না সোফির জন্যে। শেষ না হতে চাওয়া দিনটার পুরোটা সময় জুড়ে একঘেয়েমিতে হাঁপিয়ে উঠল সে। ক্লাস-ব্রেকগুলোর সময় খেয়াল রাখল জোয়ানার সঙ্গে যেন একটু ভালো ব্যবহার করা হয়। বাড়ি ফেরার পথে দুজনের মধ্যে আলাপ হলো বনটা যথেষ্ট রকম শুকনো হয়ে উঠলেই ক্যাম্পিং এ যাওয়া নিয়ে।

    অনন্তকাল মনে হওয়া সময়টার পর আরেকবার ডাকবাক্সের কাছে গিয়ে দাঁড়াল। সে। প্রথমে খুলল মেক্সিকোর পোস্টমার্ক দেয়া একটা চিঠি। ওর বাবা পাঠিয়েছেন। বাড়ি ফেরার জন্যে কেমন উন্মুখ হয়ে আছেন আর কেমন করে চীফ অফিসারকে প্রথমবারের মতো দাবায় হারাতে পেরেছেন তাই লিখেছেন তিনি। আরো লিখেছেন, শীতের ছুটির শেষে যে একগাদা বই সঙ্গে নিয়েছিলেন তা প্রায় শেষ করে এনেছেন। আর তারপরেই, সোফির নাম লেখা বাদামি রঙের একটা খাম!

    স্কুল ব্যাগ আর বাকি চিঠিগুলো বাড়িতে রেখে নিজের আস্তানার দিকে ছুট লাগাল সোফি। টাইপ করা নতুন পৃষ্ঠাগুলো বের করে নিয়ে শুরু করল পড়তে:

    পৌরাণিক বিশ্বচিত্র

    এই যে, সোফি! অনেক কাজ পড়ে রয়েছে আমাদের। কাজেই দেরি না করে শুরু করে দিচ্ছি আমরা।

    দর্শন বলতে আমরা চিন্তার একেবারে সেই নতুন পদ্ধতিটির কথা বুঝি যার উদ্ভব হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় ছশ বছর আগে। সেই সময়ের আগ পর্যন্ত লোজন তাদের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেত বিভিন্ন ধর্মের মধ্যে। এই ধর্মীয় ব্যাখ্যাগুলো পুরাণ-এর রূপ ধরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছেছে। আর পুরাণ হলো বিভিন্ন দেব-দেবীর গল্প, যে-গল্পগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে যে, যে জীবনকে আমরা দেখি তা এমন কেন।

    দার্শনিক প্রশ্নের অযুত পৌরাণিক ব্যাখ্যা শত সহস্র বছর ধরে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। গ্রীসের দার্শনিকেরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এ-সব ব্যাখ্যায় আর বিশ্বাস করা যায় না।

    প্রথমদিককার দার্শনিকদের চিন্তা-ভাবনা কেমন ছিল তা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে বিশ্বের একটি পৌরাণিক চিত্র মনের মধ্যে থাকার অর্থ কী। উদাহরণ হিসেবে আমরা কয়েকটি নর্ডিক পুরাণের কথা বলতে পারি। তেলে মাথায় তেল দিয়ে তো আর লাভ নেই।)।

    তুমি হয়ত থর আর তার হাতুড়ির কথা শুনে থাকবে। নরওয়েতে খ্রিস্টধর্ম আসার আগে লোকে বিশ্বাস করত দুই ছাগলে টানা একটি রথে চড়ে আকাশের এ প্রান্ত থেকে ও-প্রান্ত আসা-যাওয়া করেন থর। তিনি হাতুড়ি দোলালে বজ্র আর বিদ্যুচ্চমকের সৃষ্টি হয়। নরওয়েজীয় ভাষায় বস্ত্র– Thordon– মানে হলো থরের গর্জন। সুইডিশ ভাষায় বস্ত্র বোঝাতে ব্যবহৃত হয় aska শব্দটি, যার মূল as-aka, এবং অর্থ হলো স্বর্গের ওপর দিয়ে ঈশ্বরের ভ্রমণ।

    বজ্র আর বিদ্যুতের সঙ্গে বৃষ্টিও থাকে আর এই বৃষ্টি ভাইকিং চাষীদের জন্যে ছিল খুব জরুরি। কাজেই থরকে পূজা করা হতো উর্বরতার দেবতা হিসেবে।

    সুতরাং বৃষ্টির পৌরাণিক ব্যাখ্যাটি ছিল এই যে থর তার হাতুড়ি দোলাচ্ছেন। আর বৃষ্টি হলেই শস্য গজিয়ে উঠত আর ক্ষেত ভরে ফেলত।

    ক্ষেতে কীভাবে উদ্ভিদ জন্মায় আর তা থেকে ফসল ফলে সেটা কেউই বুঝত না। কিন্তু এর সঙ্গে যে বৃষ্টির সম্পর্ক আছে সেটা যেন কী করে পরিষ্কার বুঝে যেত সবাই। আর সবাই যেহেতু বিশ্বাস করত থরের সঙ্গে বৃষ্টির একটা যোগাযোগ আছে তাই নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের অন্যতম ছিলেন থর।

    থরকে গুরুত্বপূর্ণ মনে করার আরেকটা কারণ ছিল, এমন একটা কারণ যার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে সমগ্র বিশ্ব পরিস্থিতির।

    ভাইকিংরা বিশ্বাস করত যে পৃথিবীর যে-অংশে মানুষ বাস করে সে-অংশটি এমন একটি দ্বীপ যার ওপর বাইরের শত্রুর আক্রমণের সার্বক্ষণিক হুমকি রয়েছে। এই অংশটিকে বলত তারা মিডগার্ড, যার অর্থ মাঝখানের রাজ্য। মিডগার্ডের ভেতরেই আসগার্ড রাজ্য, দেবতাদের বাসস্থান।

    মিডগার্ডের বাইরে উটগার্ড রাজ্য, বিশ্বাসঘাতক দৈত্যদের বাসস্থান; বিশ্বকে শাস্তি দিতে আর ধ্বংস করতে এই দৈত্যরা সব ধরনের ধূর্ততার আশ্রয় নিত। এ ধরনের দুষ্ট দানবদের সাধারণত নৈরাজ্যের শক্তি বলা হয়। দেখা গেছে, শুধু নরওয়ের পুরাণেই নয়, সব সংস্কৃতিতেই শুভ আর অশুভ শক্তির মধ্যে একটা বিপজ্জনক ভারসাম্য বজায় থাকে।

    মিডগার্ড ধ্বংস করার অনেক উপায়ের একটি হলো উর্বরতার দেবী ফ্রেইয়াকে অপহরণ করা। এ-কাজটি করা গেলে ক্ষেতে কিছুই ফলবে না, মেয়েদেরও আর সন্ত নি হবে না। কাজেই এই দৈত্যদের বাধা দেয়া খুব জরুরি হয়ে পড়ে।

    দৈত্যদের সঙ্গে যুদ্ধে থর একটি প্রধান চরিত্র। বৃষ্টি নামানো ছাড়াও তাঁর হাতুড়ি অন্য কিছু কাজ করতে পারত; নৈরাজ্যের বিপজ্জনক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধে ওটা ছিল একটা প্রধান অস্ত্র। সেই অস্ত্রটি তাকে প্রায় সীমাহীন শক্তির অধিকারী করে তুলেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, এটা ছুঁড়ে তিনি দৈত্যগুলোকে হত্যা করতে পারতেন। অস্ত্রটা হারিয়ে ফেলা নিয়ে তাকে চিন্তা করতে হতো না, তার কারণ বুমেরাঙের মতো অস্ত্রটা সব সময় তার কাছে ফিরে আসত।

    প্রকৃতির ভারসাম্য কীভাবে বজায় থাকত আর শুভ ও অশুরে মধ্যে কেন সব সময় যুদ্ধ চলত এটা তার একটা পৌরাণিক ব্যাখ্যা এবং দার্শনিকেরা ঠিক এ-ধরনের ব্যাখ্যাই বাতিল করে দিলেন।

    কিন্তু এটা কেবল একটা কিছু ব্যাখ্যার ব্যাপার ছিল না।

    খরা আর প্লেগের মতোন বিপর্যয় আসন্ন হলে মানুষ স্রেফ হাত-পা গুটিয়ে এই আশায় বসে থাকত না যে দেবতারা এ-সবের প্রতিকার করে দেবেন। অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে তাদের নিজেদেরই উদ্যোগ নিতে হতো। এ-কাজটা তারা করত বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা আচারএর মাধ্যমে।

    নরওয়ের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ছিল নৈবেদ্যদান। কোনো দেবতার উদ্দেশে কোনো নৈবেদ্য দেয়ার মানে ছিল সেই দেবতার শক্তি বৃদ্ধি করা। যেমন ধরো, মানুষকে দেবতাদের উদ্দেশে এই কারণে নৈবেদ্য দিতে হতো যেন তারা নৈরাজ্যের শক্তিগুলোকে জয় করার ক্ষমতা অর্জন করেন। কাজটা তারা করত দেবতাদের উদ্দেশে কোনো জন্তু বলি দিয়ে। থরের উদ্দেশে সাধারণত কোনো ছাগল বলি দেয়া হতো। ওদিন-এর (odin) উদ্দেশে কখনো কখনো নরবলির মাধ্যমে নৈবেদ্য দেয়া হতো।

    নর্ডিক দেশগুলোর সবচেয়ে পুরনো পুরাণটি পাওয়া যাবে এডিক কবিতা খ্রম এর গাথা-য় সেই গাথা অনুযায়ী, একদিন থর ঘুম থেকে উঠে দেখতে পান তার হাতুড়িটা চুরি হয়ে গেছে। এ-ঘটনায় তিনি এতটাই রেগে গেলেন যে তার হাত দুটো কাঁপতে লাগল, দাড়ি নড়তে শুরু করল। তখন তিনি তাঁর অনুচর লোকিকে সঙ্গে নিয়ে ফ্রেইয়ার কাছে গেলেন তার ডানা দুটো ধার নিতে, যাতে করে, যারা তাঁর হাতুড়িটা চুরি করেছে লোকি তাদের তত্ত্ব-তালাশ করতে পারে দৈত্যদের দেশ জোটুনহেইমে গিয়ে।

    জোটুনহেইমে দৈত্যদের রাজা থ্রমের সঙ্গে দেখা হলো লোকির আর তাকে দেখেই দৈত্যরাজ বড় গলায় বলতে লাগল হাতুড়িটা সে মাটির সাত লীগ গভীরে লুকিয়ে রেখেছে। সে এ-ও বলল যে ফ্রেইয়াকে তার বৌ হিসেবে তার হাতে তুলে দেয়া না হলে দেবতারা হাতুড়িটা ফেরত পাবে না।

    অবস্থাটা তুমি বুঝতে পারছ নিশ্চয়ই, সোফি? হঠাৎ করেই দেবতারা দেখতে পেলেন তারা পুরোপুরি একটা পণবন্দি ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছেন। দেবতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অস্ত্রটি জবরদখল করে ফেলেছে দৈত্যরা। এটা তো কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। থরের হাতুড়ি যতক্ষণ দৈত্যগুলোর কজায় থাকবে, ততক্ষণ দেবতা আর মানুষদের পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করবে। হাতুড়ির বদলে তারা ফ্রেইয়াকে দাবি করছে। কিন্তু এটাও ঠিক একই রকম অসম্ভব একটা ব্যাপার। যিনি সব ধরনের জীবন রক্ষা করেন সেই উর্বরতার দেবীকে যদি দেবতাদের ত্যাগ করতেই হয় তাহলে তো মাঠ থেকে সব ঘাস উধাও হয়ে যাবে, মরে যাবে দেবতা আর মানুষ সবাই। একটা অচলাবস্থার চুড়ান্ত আর কী।

    পুরাণের ভাষ্য অনুযায়ী, লোকি এরপর আসগার্ডে ফিরে এসে ফ্রেইয়াকে বিয়ের পোশাক-আশাক পরে নিতে বলল, কারণ দৈত্যরাজকে বিয়ে করতে হবে তাঁর (হায় কপাল!)। ফ্রেইয়া তো সে-কথা শুনে মহা ক্ষাপ্পা; একটা দৈত্যকে বিয়ে করতে রাজি হলে লোকে বলবে না যে তিনি পুরুষ মানুষের জন্যে পাগল?

    দেবতা হেইমদালের মাথায় তখন একটা বুদ্ধি আসে। খোদ থরকে কনে সাজার পরামর্শ দেন তিনি। তাঁর চুলটা উঁচু করে বেঁধে নিলে আর পোষাকের নিচে দুটো পাথর রাখলে তাকে ঠিক মেয়েমানুষের মতোই দেখাবে। বোঝাই যায়, থর খুব একটা খুশি হলেন না পরামর্শটা শুনে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে একমাত্র এভাবেই তিনি তাঁর হাতুড়িটা ফেরত পেতে পারেন।

    কাজেই শেষমেষ থর নিজেকে কনে সাজানোর অনুমতি দিলেন। তাঁর সখী হিসেবে থাকবে লোকি।

    হাল আমলের ভাষায় বলতে গেলে, থর আর লোকি হলো দেবতাদের সন্ত্রাসবিরোধী বাহিনী। তাদের লক্ষ্য হচ্ছে নারীর ছদ্মবেশে দৈত্যদের ডেরায় ফাটল ধরানো আর থরের হাতুড়িটা উদ্ধার করা।

    দেবতারা জোটুনহেইমে পৌঁছাতে দৈত্যরা বিয়ের ভোজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ভোজের সময় বর বাবাজী –অর্থাৎ থর –একাই গোটা একটা ষড় আর আটটা স্যামন মাছ সাবড়ে দিলেন। সেই সঙ্গে উদরস্থ করলেন তিন ব্যারেল বিয়ারও। থ্রীম তো একেবারে তাজ্জব। কমান্ডোদের আসল পরিচয় বেরিয়ে যায় আর কী। কিন্তু লোকি চটপট এই বলে ব্যাপারটা সামলে নিল যে জোটুনহেইমে আসার জন্যে ফ্রেইয়া এমনই উদগ্রীব ছিলেন যে এক হপ্তা তিনি কিছুই মুখে তোলেননি।

    কনেকে চুমো খেতে ঘোমটা তুলতেই থ্রীম আঁৎকে উঠে দেখতে পায় সে থরের জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে আছে। এবারো লোকি-ই এই বলে পরিস্থিতি সামাল দিল যে কনে বিয়ের চিন্তায় এতোই উত্তেজিত হয়ে ছিলেন যে এক হপ্তা তার ঘুমই হয়নি। তো, থ্রীম এবার হুকুম দিল হাতুড়িটা আনার জন্যে, বিয়ের অনুষ্ঠানের সময় সেটা কনের কোলের ওপর থাকবে।

    হাতুড়িটা তাঁকে দেয়া হতেই থর একটা অট্টহাসি হেসে উঠলেন। প্রথমে তিনি সেটা দিয়ে থ্রমকে হত্যা করলেন, তারপর নিকেশ করলেন সমস্ত দৈত্য আর তাদের আত্মীয়-স্বজনদের। আর এভাবেই ভয়ংকর পণবন্দি ঘটনাটার একটা সুখের পরিসমাপ্তি ঘটল। থর –দেবতদের ব্যাটম্যান বা জেমস বন্ড –আবারো পরজিত করলেন দুষ্ট শক্তিকে।

    নিছক পুরাণের ব্যাপারটার এখানেই ইতি টানছি, সোফি। কিন্তু এর পেছনের আসল মানেটা কী? স্রেফ বিনোদনের জন্যে এটা তৈরি করা হয়নি। পুরাণ সেই সঙ্গে কিছু একটা ব্যাখ্যা করারও চেষ্টা করে। একটা সম্ভাব্য ব্যাখ্যা এখানে দেয়া হলো:

    খরার সময় লোকে বৃষ্টি না হওয়ার একটা কারণ বের করার চেষ্টা করত। তারা ভাবত, দৈত্যরা থরের হাতুড়ি চুরি করে নিল না তো?

    হয়ত পুরাণটা বছরের পরিবর্তনশীল ঋতুগুলোকে ব্যাখ্যা করারই একটা চেষ্টা শীতে যে প্রকৃতি মরে যায় তার কারণ হচ্ছে হাতুড়িটা তখন জোটুনহেইমে। কিন্তু বসন্তে তিনি সেটা আবার জিতে নিয়ে আসতে সক্ষম হন। অর্থাৎ, পুরাণ চেষ্টা করত লোকে যা বুঝতে পারত না তার একটা ব্যাখ্যা তাদেরকে দেবার।

    কিন্তু পুরাণ যে কেবল একটা ব্যাখ্যাই ছিল তা কিন্তু নয়। লোকে সেই পুরাণের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলোও পালন করত। পুরাণের ঘটনাগুলোকে নাটকে রূপ দেবার সময় খরা বা ফসলহানির সময় লোকের প্রতিক্রিয়া কী হতো তা আমরা কল্পনা করে নিতে পারি। হয়ত গ্রামের একটা লোক কনে সাজত –বুকে পাথরের স্তন লাগিয়ে –দৈত্যদের কাছ থেকে হাতুড়িটা আবার চুরি করে নিয়ে আসার জন্যে। এই কাজটির মাধ্যমে লোকে আসলে তাদের মাঠে যাতে ফসল ফলে সেজন্যে বৃষ্টি ঝরানোর একটা পদক্ষেপ নিত। পৃথিবীর অন্যান্য অংশেও এ-রকম অসংখ্য উদাহরণ রয়েছে যে লোকে ঋতু সংক্রান্ত পুরাণগুলোকে নাট্যরূপ দিচ্ছে যাতে প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করা যায়।

    এতোক্ষণ আমরা নর্স পুরাণের দিকে সংক্ষিপ্ত দৃষ্টিপাত করলাম মাত্র। কিন্তু থর আর ওদিন, ফ্রেইর আর ফ্রেইয়া, হোডার ও বল্ডার এবং আরো অসংখ্য দেবতা নিয়ে অনেক পুরাণ রয়েছে। এ-ধরনের পৌরাণিক ধারণা সারা বিশ্ব জুড়ে প্রসার লাভ করেছিল। দার্শনিকেরা এসে সেগুলোর অঙ্গবিচ্যুতি ঘটাতে শুরু করলেন।

    গ্রীসে প্রথমদিককার দর্শন যখন বিকশিত হচ্ছিল তখন কিন্তু সেখানে পৌরাণিক বিশ্বচিত্র-ও বর্তমান ছিল। গ্রীক দেবতাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল। গ্রীসের অসংখ্য দেব-দেবীর মধ্যে অল্প কয়েকজনের নাম বলছি তোমাকে, এঁরা হলেন জিউস ও অ্যাপোলো, হেরা ও অ্যাথেনা, ডায়োনিসাস ও অ্যাসক্লেপিয়াস, হেরাক্লেস ও হেফাস্টাস।

    গ্রীক পুরাণের বেশিরভাগই হোমার আর হেসিওড লিখে ফেলেছিলেন ৭০০ খ্রিট পূর্বাব্দের দিকে। এটা একটা পুরোপুরি নতুন পরিস্থিতির সৃষ্টি করল। পুরাণের লিখিত রূপ পাওয়া যাওয়াতে তা নিয়ে আলোচনা করা সম্ভব হলো।

    একেবারে গোড়ার দিককার দার্শনিকেরা এই কারণে হোমারের পুরাণের সমালোচনা করেছিলেন যে তার দেব-দেবীদের সঙ্গে মানুষের মিল খুব বিেশ এবং তারা মানুষের মতোই অহংসম্পন্ন ও বিশ্বাসঘাতক। এই প্রথমবারে মতো এ-কথা বলা গেল যে পুরাণ মানুষেরই মতামত ছাড়া কিছু নয়।

    এই দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তা হলেন জেনোফেনেস, যার জন্ম প্রায় ৫৭০ খ্রিস্ট পূর্বাব্দে। তিনি বললেন, মানুষ ঈশ্বরকে তার নিজের প্রতিরূপ হিসেবে সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করে দেবতারা জন্মগ্রহণ করে এবং তাদের আমাদের মতোই দেহ, কাপড়চোপড় এবং ভাষা রয়েছে। ইথিওপিয়রা বিশ্বাস করে দেবতারা কালো এবং চ্যাপ্টা নাকবিশিষ্ট। থেসিয়দের বিশ্বাস দেবতারা নীল চোখ আর সুন্দর চুলের অধিকারী। ষাঁড়, ঘোড়া আর সিংহরা যদি আঁকতে পারত তাহলে তাদের দেবতারাও ষাঁড়, ঘোড়া আর সিংহের মতোই হতো!

    সেই সময়ে গ্রীকরা গ্রীস এবং গ্রীসের উপনিবেশ দক্ষিণ ইতালি ও এশিয়া মাইনরে বেশ কিছু নগর-রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেখানে সমস্ত কায়িক পরিশ্রম করত দাসরা, তাতে করে নাগরিকেরা তাদের সময় ব্যয় করতে পারত রাজনীতি আর সংস্কৃতি নিয়ে।

    এই নাগরিক পরিবেশে লোকে পুরোপুরি নতুনভাবে চিন্তা করতে শুরু করল। সমাজ কীভাবে বিন্যস্ত হবে তা নিয়ে পুরোপুরি নিজ দায়িত্বে একজন কে প্রশ্ন তুলতে পারতো। আর এভাবে একজন ব্যক্তি প্রাচীন পুরাণের সাহায্য না নিয়েই জিগ্যেস করতে পারতো নানান সব দার্শনিক প্রশ্ন।

    একে আমরা বলি পৌরাণিক ধরনের চিন্তাধারা থেকে অভিজ্ঞতা ও প্রজ্ঞাভিত্তিক চিন্তাধারার বিকাশ। প্রথমদিককার গ্রীক দার্শনিকদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজে বের করা, অতিপ্রাকৃত ব্যাখ্যা নয়।

    ***

    গুহা থেকে বেরিয়ে এসে বিশাল বাগানটায় ঘুরে বেড়াতে লাগল সোফি। স্কুলে, বিশেষ করে বিজ্ঞান ক্লাসে সে যা শিখেছে তা ভুলে যাওয়ার চেষ্ট করল।

    প্রকৃতি সম্পর্কে আদৌ কিছু না শিখে যদি সে এ-বাগানে বড় হয়ে থাকে তাহলে বসন্তকাল সম্পর্কে তার অনুভূতি কী হবে?।

    হঠাৎ করে একদিন কেন বৃষ্টি পড়তে শুরু করল তার একটা ব্যাখ্যা আবিষ্কার করার চেষ্টা করবে নাকি সে? তুষারগুলো কোথায় গেল বা সকালে সূর্য কেন উঠল তার একটা কাল্পনিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে দেখবে সে?

    হ্যাঁ, আলবাৎ করবে সে। গল্পটা বানাতে শুরু করল সে:

    দুষ্ট মুরিয়াট সুন্দরী রাজকন্যা সিকিতাকে ঠাণ্ডা একটা কারাগৃহে বন্দি করে রেখেছিল বলে শীত পৃথিবীকে তার বরফশীতল মুঠোয় ধরে রাখে। কিন্তু একদিন সকালে সাহসী রাজপুত্র ব্র্যাভাটো এসে উদ্ধার করে রাজকন্যাকে। সিকিতা এত খুশি হয় যে অন্ধকার কারাকক্ষে রচনা করা একটা গান গাইতে গাইতে নাচতে শুরু করে তৃণভূমির ওপর। ধরণী এবং গাছেরা সে-গান শুনে এতই অভিভূত হয়ে যায় যে সমস্ত তুষার পরিণত হয় অশ্রুতে। কিন্তু তখনই সূর্য বেরিয়ে এসে সব অশ্রু শুকিয়ে ফেলে। পাখিরা সিকিতার গানটা অনুকরণ করে এবং সুন্দরী রাজকন্যা যখন তার সোনালী চুলের গুচ্ছ মেলে দেয় তখন কয়েকটি অলকচূর্ণ মাটিতে পড়ে রূপান্তরিত হয় মাঠের লিলি ফুলে…।

    নিজের সুন্দর গল্পটা বেশ পছন্দ হলো সোফির। পরিবর্তনশীল ঋতুগুলোর ব্যাপারে অন্য আর কোনো ব্যাখ্যা যদি তার মনে না-ও থাকে তাহলে শেষ পর্যন্ত সে যে তার নিজের গল্পটাকেই বিশ্বাস করবে এ-ব্যাপারে নিশ্চিত হয়ে গেল সে।

    সোফি উপলব্ধি করল প্রাকৃতিক প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করার একটা প্রয়োজনীয়তা মানুষ সব সময়ই অনুভব করেছে। হতে পারে, এ-ধরনের ব্যাখ্যা ছাড়া তারা বাঁচতেই পারতো না। আর তারা এ-সব পুরাণ এমন সময় তৈরি করেছিল যখন বিজ্ঞান নামের কোনো কিছুই ছিল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশুনছ, কোথাও আছো কি কেউ?
    Next Article আমি পদ্মজা – ইলমা বেহরোজ

    Related Articles

    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    August 13, 2025
    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }