Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোফির জগৎ – ইয়স্তেন গার্ডার

    ইয়স্তেন গার্ডার এক পাতা গল্প761 Mins Read0
    ⤶

    ৩৫. বিগ ব্যাং

    …আমরাও নক্ষত্ৰচুৰ্ণ..

    গ্লাইডারে বাবার পাশে আরাম করে বসল হিল্ডা। প্রায় মাঝরাত এখন। উপসাগরটার দিকে তাকিয়ে আছে দুজনে। দুয়েকটা তারা হালকাভাবে মিটমিট করছে উজ্জ্বল আকাশে। ডকের নিচে শান্ত ঢেউগুলো এসে পড়ছে পাথরের ওপর।

    হিল্ডার বাবাই নীরবতা ভাঙলেন।

    এটা ভাবলে অদ্ভুত লাগে যে মহাবিশ্বের ক্ষুদে একটা গ্রহে বাস করি আমরা।

    হ্যা…

    সূর্যকে প্রদক্ষিণ করে চলা বেশ কটি গ্রহের একটি হচ্ছে এই পৃথিবী। সম্ভবত পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে।

    গোটা মহাবিশ্বেই সম্ভবত একমাত্র তাই না?

    সেটা অসম্ভব নয়। কিন্তু এটাও সম্ভব যে মহাবিশ্ব প্রাণে পরিপূর্ণ। মহাবিশ্ব এতো বড় যে কল্পনাও করা যায় না। একটি বস্তু থেকে আরেকটি বস্তু এতো দূরে যে যে আলোক-মিনিট আর আলোক-বর্ষ দিয়ে মাপা হয় এই দূরত্ব।

    আলোক-মিনিট আর আলোকবর্ষ আসলে কী?

    এক মিনিটে আলো য দূরত্ব অতিক্রম করে সেটাই আলোক- মিনিট। এবং সেটা কিন্তু নেহাত কম নয়, তার কারণ শূন্যের ভেতর দিয়ে আলো সেকেন্ডে ৩০০,০০০ কিলোমিটার গতিতে ছোটে। তার মানে, এক আলোক-মিনিট হলো ৩০০,০০০-র ৬০ গুণ অর্থাৎ ১ কোটি ৮০ লাখ কিলোমিটার। এক আলোক-বর্ষ হলো প্রায় ১০,০০০ কোটি কিলোমিটার।

    সূর্য কত দূরে?

    আট আলোক-মিনিটের চেয়ে সামান্য বেশি দূরে। জুন মাসের গরম কোননা দিনে যে-সূর্যরশ্মি এসে আমাদের মুখটাকে উত্তপ্ত করে তোলে তা মহাশূন্যের ভেতর দিয়ে আট মিনিট ধরে ছোটার পর তবেই আমাদের কাছে পৌঁছায়।

    বলে যাও…

    আমাদের সৌর জগতের সবচেয়ে দূরের গ্রহ পুটো রয়েছে আমাদের কাছ থেকে প্রায় পাঁচ আলোক-ঘণ্টা দূরে। একজন জ্যোতির্বিদ যখন তার দূরবীণের ভেতর দিয়ে পুটোর দিকে তাকান তখন কিন্তু তিনি আসলে সময়ের দিক থেকে পাঁচ ঘণ্টা পেছনে তাকান। আমরা এভাবেও বলতে পারি যে পুটোর ছবি এখানে আসতে পাঁচ ঘণ্টা সময় লাগে।

    ব্যাপারটা ভিজুয়ালাইজ করা কঠিন, তবে মনে হয় আমি বুঝতে পারছি।

    তা বেশ। তবে কথা কী জানিস, আমরা এই পৃথিবীর বাসিন্দারা কিন্তু আমাদের পারিপার্শ্বিকের সঙ্গে সবে মাত্র পরিচিত হতে শুরু করেছি। আমাদের সূর্যটা ছায়াপথ (Milky Way) নামে পরিচিত গ্যালাক্সির ৪০০ বিলিয়ন তারার একটা। এই গ্যালাক্সিটা দেখতে একটা বিশাল চাকতির মতো আর আমাদের সূর্যটা রয়েছে। সেটার ইস্কুপের মতো পেঁচালো বেশ কিছু বাহুর একটিতে। পরিষ্কার শীতের রাতে আকাশের দিকে তাকালে তারার একটা চওড়া ফিতা দেখতে পাই আমরা। তার কারণ তখন আমরা আসলে গ্যালাক্সিটার কেন্দ্রের দিকে তাকাই।

    আমার মনে হয় সেজন্যেই সুইডিশ ভাষায় ছায়াপথটাকে শীতের সড়ক বলে।

    ছায়াপথে যে-তারাটা আমাদের সবচেয়ে কাছের পড়শী সেটা রয়েছে চার আলোক-বর্ষ দূরে। হয়ত দূরের ঐ দ্বীপটা থেকেও ব্যাপারটা এ-রকম। কল্পনা কর যে ঠিক এই মুহূর্তে এক নক্ষত্র পর্যবেক্ষক বিয়ার্কলের দিকে তাক করা একটা শক্তিশালী দূরবীণ চোখে লাগিয়ে বসে আছে-তো, সেই লোকটি ঠিক চার বছর আগের বিয়ার্কলে-কে দেখতে পাবে। হয়ত যে দেখবে এগারো বছর বয়েসী একটি মেয়ে গ্লাইডারে বসে পা দোলাচ্ছে।

    অবিশ্বাস্য।

    অথচ এটা কিন্তু বললাম সবচেয়ে কাছের তারাটার কথা। পুরো গ্যালাক্সিটা-সেটাকে নীহারিকা-ও (nebula) বলে-৯০,০০০ আলোক বর্ষ চওড়া। অন্যভাবে বললে, গ্যালাক্সি-র এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো ছুটে যেতে ৯০,০০০ বছর লাগে। ছায়াপথের যে-তারাটা আমাদের সূর্য থেকে ৫০,০০০ আলোক-বর্ষ দূরে সেটার দিকে যখন আমরা তাকাই তখন আমরা আসলে ৫০,০০০ বছর পেছন দিকে তাকাই।

    আমার ছোট্ট মাথার পক্ষে আইডিয়াটা বড্ড ভারি।

    তো, মহাশূন্যের দিকে তাকানোর একটাই অর্থ আর তা হলো সময়ের দিকে পেছন ফিরে তাকানো। মহাবিশ্বটা ঠিক এই মুহূর্তে কীরকম সেটা আমরা কখনোই জানতে পারি না। আমরা কেবল জানতে পারি তখন সেটা কেমন ছিল। হাজার হাজার আলোকবর্ষ দূরের তারার দিকে যখন আমরা মুখ তুলে তাকাই তখন আসলে আমরা মহাশূন্যের ইতিহাসে হাজার হাজার বছর পেছনে চলে যাই।

    রীতিমত ধারণার অতীত একটা ব্যাপার এটা।

    তবে আমরা যা দেখি তার সবই আলোক তরঙ্গ হিসেবে চোখের সঙ্গে মিলিত হয়। আর এই আলোক তরঙ্গগুলো মহাশূন্যের ভেতর দিয়ে ছোটার সময় কিছু সময় নেয়। বজ্রকে দিয়ে একটা তুলনা দেখাতে পারি আমরা এটার সঙ্গে। বাজ পড়ার আওয়াজ শোনার আগেই বিজলীর চমক নজরে পড়ে আমাদের। তার কারণ, শব্দতরঙ্গের গতি আলোক তরঙ্গের গতির চেয়ে কম। যখন আমি বজ্বের আওয়াজ শুনি তখন আমি এমন একটা জিনিসের আওয়াজ শুনি যেটা খানিকক্ষণ আগে ঘটে গেছে। তারার বেলাতেও ব্যাপারটা একই। যখন আমি হাজার হাজার আলোক-বর্ষ দূরের কোনো তারার দিকে তাকাই তখন আমি এমন একটা ঘটনার গুরু গুরু মেঘের গর্জন দেখতে পাই যেটা ঘটেছিল সময়ের হিসেবে হাজার হাজার বছর আগে।

    হ্যাঁ, বুঝতে পারছি।

    কিন্তু এতোক্ষণ আমরা কেবল আমাদের নিজেদের গ্যালাক্সি নিয়েই কথা বলেছি। জ্যোতির্বিদরা বলেন মহাবিশ্বে এ-ধরনের প্রায় একশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আর এ-সব গ্যালাক্সির প্রতিটিতে রয়েছে প্রায় একশো বিলিয়ন তারা। ছায়াপথের সবচেয়ে কাছের গ্যালাক্সিকে আমরা বলি অ্যান্ড্রোমিডা নেবুলা। আমাদের গ্যালাক্সি থেকে ওটা ২০ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে। তার মানে, সেই গ্যালাক্সি থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছাতে বিশ লক্ষ বছর লাগে। কাজেই, আকাশের অনেক উঁচুতে যখন আমরা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটাকে দেখি তখন আমরা ২০ লক্ষ বছর পেছনের দিকে তাকিয়ে থাকি। এই নীহারিকায় যদি কোনো চতুর নক্ষত্র পর্যবেক্ষক থেকে থাকে-আমি এমনকী কল্পনাও করতে পারি যে ঠিক এই মুহূর্তে সে পৃথিবীর দিকে তার দূরবীণ তাক করে বসে আছে-তাহলে কিন্তু সে আমাদের দেখতে পাবে না। বরাত ভালো হলে সে দেখবে চ্যাপ্টা মুখো নিয়ান্ডারথালদের।

    আশ্চর্য ব্যাপার তো।

    সবচেয়ে দূরের যে-সব গ্যালাক্সির কথা বর্তমানে আমাদের জানা আছে সেগুলো রয়েছে দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে। এ-সব গ্যালাক্সি থেকে যখন আমরা সংকেত পাই তখন আমরা আসলে মহাবিশ্বের ইতিহাসে দশ বিলিয়ন বছর পিছিয়ে যাই। আমাদের নিজেদের সৌর জগতের যা বয়স, এইসময়টা তার প্রায় দ্বিগুণ।

    তোমার কথা শুনে মাথা ঝিম ঝিম করছে আমার।

    সময়ের দিক থেকে এতো পেছনের দিকে তাকানোর ব্যাপারটা হৃদয়ঙ্গম করা যদিও যথেষ্ট কঠিন, তারপরেও জ্যোতির্বিদরা কিন্তু আমাদের বিশ্বচিত্রের জন্যে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছেন।

    কী সেটা?

    দৃশ্যত কোনো গ্যালাক্সি-ই কিন্তু সেটা যেখানে রয়েছে সেখানে থাকে না। মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সি প্রচণ্ড গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের কাছ থেকে সেগুলো যত দূরে ততোই দ্রুত সরে যাচ্ছে সেগুলো। তার মানে হচ্ছে গ্যালাক্সিগুলোর মধ্যেকার দূরত্ব সারাক্ষণ-ই বেড়ে চলেছে।

    ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করছি।

    একটা বেলুনের গায়ে তুই যদি কিছু কালো চিহ্ন এঁকে দিস তাহলে বেলুনটা ফোলানোর সময় চিহ্নগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে। মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটছে। আমরা বলি, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।

    তার কারণ কী?

    বেশিরভাগ জ্যোতির্বিদই এ-ব্যাপারে একমত যে প্রসারণশীল মহাবিশ্বের মাত্র একটাই ব্যাখ্যা আছে; ১৫ বিলিয়ন বছর আগে একবার মহাবিশ্বের সমস্ত জিনিস তুলনামূলকভাবে ছোট্ট একটা জায়গাতে জড়ো হয়েছিল। সেটার ঘনত্ব এতোই বেশি ছিল যে মহাকর্ষের কারণে তা ভয়ংকর উত্তপ্ত হয়ে উঠে। শেষ পর্যন্ত তা এতোই গরম আর এতো ঘনসন্নিবদ্ধ হয়ে ওঠে যে সেটা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরনকে আমরা বলি বিগ ব্যাং (Big Bang)।

    কথাটা চিন্তা করতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার।

    বিগ ব্যাং-এর কারণে মহাবিশ্বের সমস্ত বস্তু চারদিকে ছিটকে পড়ে এবং ধীরে ধীরে তা ঠাণ্ডা হলে সেগুলো থেকেই তৈরি হয় তারা, গ্যালাক্সি, চাঁদ আর গ্রহগুলো…

    কিন্তু তুমি যে বলছিলে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে?

    হ্যাঁ বলেছি আর বিলিয়ন বিলিয়ন বছর আগের সেই বিস্ফোরণটার কারণেই এটা প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের কোনো সময় নিরপেক্ষ ভূগোল নেই। মহাবিশ্ব একটা ঘটনা। মহাবিশ্ব একটা বিস্ফোরণ। গ্যালাক্সিগুলো মহাবিশ্বের ভেতর দিয়ে প্রবল গতিতে পরস্পরের কাছ থেকে দূরে ছুটে যাচ্ছে।

    কাজটা কি ওগুলো অন্তহীনভাবেই করে যাবে?

    সে-রকম একটা সম্ভাবনা রয়েছে। তবে আরেকটাও আছে। তোর হয়ত মনে আছে যে অ্যালবার্টো আর সোফি দুটো শক্তির কথা বলেছিল যে-শক্তির কারণে গ্রহগুলো সূর্যকে অনবরত প্রদক্ষিণ করে যায়।

    সেই শক্তি দুটো হচ্ছে মহাকর্ষ আর জড়তা, তাই না?

    ঠিক এবং একই ব্যাপার গ্যালাক্সিগুলোর বেলাতেও প্রযোজ্য। কারণ মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হয়ে চলেছে ঠিকই, কিন্তু মহাকর্ষ বলও কাজ করছে অন্য দিকে। এবং কয়েক বিলিয়ন বছর পর একদিন সেই বিশাল বিস্ফোরণের শক্তিটা দুর্বল হয়ে পড়তে শুরু করলে মহাকর্ষ সম্ভবত গ্রহ নক্ষত্রগুলোকে আবার একসঙ্গে বেঁধে ফেলবে। তখন আমরা পাবো একটা উল্টো বিস্ফোরণ, একটা তথাকথিত সঙ্কোচন। কিন্তু মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে দূরত্ব এতোই বেশি যে ব্যাপারটা ঘটবে স্লো মোশনে চালানো একটা চলচ্চিত্রের মতো। একটা বেলুন থেকে বাতাস ছেড়ে দিলে যা ঘটে তার সঙ্গে হয়ত ব্যাপারটাকে তুলনা করতে পারিস তুই।

    সবগুলো গ্যালাক্সি কি আবার আঁটোসাটো একটা নিউক্লিয়াসের মধ্যে জড়ো হয়ে পড়বে?

    হ্যাঁ, ঠিকই ধরেছিস। কিন্তু তারপর কী হবে?

    তারপর আরেকটা বিগ ব্যাং হবে আর মহাবিশ্বটা আবার প্রসারিত হতে শুরু করবে। কারণ একই প্রাকৃতিক নিয়মগুলোইতো বহাল রয়েছে। তো, এরপর আবার নতুন নতুন তারা আর গ্যালাক্সির জন্ম হবে।

    তোর চিন্তাশক্তির প্রশংসা করতে হয়। জ্যোতির্বিদরা মনে করেন মহাবিশ্বের ভবিষ্যতের সম্ভাব্য দুটো চিত্র রয়েছে। হয় মহাবিশ্ব অন্তহীনভাবে প্রসারিত হতে থাকবে আর তাতে করে গ্যালাক্সিগুলো দূর থেকে দূরে সরে যেতে থাকবে, নয়ত মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করবে। মহাবিশ্ব কত ভারি আর বিশাল সেটার ওপরই নির্ভর করবে কী ঘটবে। আর ঠিক এই ব্যাপারটি জানারই কোনো উপায় খুঁজে পাননি এখন পর্যন্ত জ্যোতির্বিদরা।

    কিন্তু মহাবিশ্ব যদি এতোই বড় হয়ে থাকে যে সেটা আবার সংকুচিত হতে শুরু করবে তাহলে হয়ত আগেও বহুবার এটার সম্প্রসারণ আর সংকোচন ঘটেছে।

    সে-রকম সিদ্ধান্তে পৌঁছানোটাই সবচেয়ে স্বাভাবিক। কিন্তু এই বিষয়ে এসে তত্ত্বটা বিভক্ত হয়ে গেছে। এমনও হতে পারে যে মহাবিশ্বের প্রসারণটা এমন একটা ব্যাপার যা কেবল একবারই ঘটবে। কিন্তু সেটা যদি একেবার অন্তহীনভাবে প্রসারিত হতে থাকে তাহলে সব কিছু কোত্থেকে শুরু হয়েছিল সে-প্রশ্নটা আরো বড় হয়ে দেখা দেয়।

    ঠিকই তো, কোত্থেকে এলো এটা, মানে সেই সমস্ত জিনিস যা হঠাৎ করে বিস্ফোরিত হল?

    একজন খ্রিস্টান-এর পক্ষে বিগ ব্যাং-কে সৃষ্টির আসল মুহূর্ত হিসেবে দেখাটাই স্বাভাবিক, বাইবেল আমাদের বলে যে ঈশ্বর বলেছিলেন লেট দেয়ার বি লাইট! তোর হয়ত আরো মনে আছে যে অ্যালবার্টো খ্রিস্টধর্মের ইতিহাস সম্পর্কে আলোচনা করার সময় খ্রিস্টধর্মের একরৈখিক দৃষ্টিভঙ্গির কথা বলেছিল। সৃষ্টির খ্রিস্টিয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে এটাই কল্পনা করে নেয়া ভালো যে মহাবিশ্ব কেবল প্রসারিত হয়েই চলেছে।

    তাই?

    প্রাচ্য ইতিহাসকে দেখে আবর্তনশীল দৃষ্টিভঙ্গি থেকে। অন্য কথায়, ইতিহাস অন্তহীনভাবে আবর্তিত হতে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে একটা প্রাচীন তত্ত্ব আছে যে জগৎ অনবরত কুণ্ডলী পাকাচ্ছে এবং আবার সেই জটমুক্ত হচ্ছে আর এভাবেই ভারতীয়দের ভাষায় ব্রাহ্মণ-এর দিন আর ব্রাহ্মণ-এর রাত্রি হচ্ছে পালাক্রমে। এ-কথা বলার অপেক্ষা রাখে না যে এই ধারণাটি সবচেয়ে ভালোভাবে খাপ খায় এক শাশ্বত আবর্তনশীল প্রক্রিয়ায় প্রসারিত ও সংকুচিত এবং আবার প্রসারিত হওয়া মহাবিশ্বের ধারণার সঙ্গেই। মনে মনে আমি একটা বিশাল মহাজাগতিক হৃৎপিণ্ডের কথা ভাবি যেটা স্পন্দিত হয়েই চলেছে, হয়েই চলেছে…

    আমার মনে হয়, দুটো তত্ত্বই একই রকম অভাবনীয় আর একই রকম এক্সাইটিং।

    এবং এদের সঙ্গে তুলনা করা যেতে পারে শাশ্বত সম্পর্কে সেই বিশাল প্যারাডক্সের, যেটার কথা সোফি তার বাগানে বসে ভেবেছিল একবার: মহাবিশ্ব হয়। সব সময়ই ছিল আর নয়ত সেটা হঠাৎ করেই এসে হাজির হয়েছে শূন্য থেকে…

    উহ!

    নিজের কপালে একটা চাপড় বসালো হিল্ডা হাত দিয়ে।

    কী হলো?

    মনে হলো, কোনো পোকা এইমাত্র কামড় দিলো।

    সম্ভবত সক্রেটিস তোকে খোঁচা মেরে জীবন সম্পর্কে সচেতন করতে চাইছিলেন।

    .

    লাল কনভার্টিবলে বসে সোফি আর অ্যালবার্টো মহাবিশ্ব সম্পর্কে হিল্ডাকে বলা মেজরের কথা শুনছিল।

    খানিক পর অ্যালবার্টো জিগ্যেস করলেন, খেয়াল করেছে, আমাদের ভূমিকা পুরোপুরি উল্টে গেছে?

    কোন অর্থে

    আগে ওরাই আমাদের কথা শুনেছে এবং আমরা ওদেরকে দেখতে পেতাম না। এখন আমরা ওদের কথা শুনছি, কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে না।

    শুধু তাই নয়।

    কীসের কথা বলছো?

    আমরা যখন শুরু করি তখন অন্য বাস্তবতা সম্পর্কে জানতাম না আমরা, জানতাম না যে হিল্ডা আর মেজরেরর অস্তিত্ব রয়েছে। এখন ওরা আমাদের বাস্তবতার কথা জানে না।

    প্রতিশোধ বড় মধুর।

    তবে মেজর আমাদের জগতে নাক গলাতে পারতো।

    আমাদের জগৎ তো আসলে তারই আবিষ্কার।

    আমরাও যে ওদের জগতে নাক গলাবো সে-আশাটা এখনো ছাড়িনি আমি।

    কিন্তু তুমি জানো সেটা অসম্ভব। সিন্ডেরেলায় কী হয়েছিল মনে নেই? সেই বোতলটা ছাড়াবার চেষ্টা করছিলে তুমি, দেখেছি আমি।

    সোফি কথা বলল না। মেজর বিগ ব্যাং-এর কথা বলছেন, সোফি বাগানের সেদিকটায় তাকিয়ে আছে। কথাটার মধ্যে এমন একটা কিছু আছে যা তার মনে একটা চিন্তার সূত্রপাত ঘটালো।

    গাড়িটার ভেতর হাতড়ে কী যেন খুঁজতে লাগল সে।

    কী করছো? অ্যালবার্টো শুধোলেন।

    কিছু না।

    গ্লাভ কম্পার্টমেন্ট খুলে একটা রেঞ্জ পেয়ে গেল সে। সেটা শক্ত করে ধরে লাফ দিয়ে বেরিয়ে এলো সে গাড়ির ভেতর থেকে। গ্লাইডারটার কাছে গিয়ে হাজির হলো সে, দাঁড়ালো গিয়ে একেবারে হিল্ডা আর তার বাবার সামনে। প্রথমে সে হিল্ডার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু বৃথাই। শেষে সে রেঞ্জটা মাথার ওপর তুলে সাঁই করে নামিয়ে আনলো হিল্ডার কপাল বরাবর।

    উহ্! আর্তনাদ করে উঠল হিল্ডা।

    এরপর সোফি মেজরের কপালে আঘাত করল, কিন্তু তাঁর মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না।

    কী হলো? তিনি জিগ্যেস করলেন।

    মনে হলো কোনো পোকা কামড় দিলো এইমাত্র।

    সম্ভবত সক্রেটিস তোকে খোঁচা মেরে জীবন সম্পর্কে সচেতন করতে চাইছিলেন।

    ঘাসের ওপর শুয়ে পড়ল সোফি, ঠেলতে চেষ্টা করল গ্লাইডারটাকে। কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেটা। নাকি এক মিলিমিটার খানেক নড়াতে পারল সে ওটাকে?

    হিম ঠাণ্ডা একটা বাতাস আসছে, হিল্ডা বলল।

    না তো, বাতাসটা তো খুবই মোলায়েম।

    না, শুধু তাই না। কিছু একটা আছে এর মধ্যে।

    তা সেটা কী হতে পারে বলে মনে হয় তোর?

    অ্যালবার্টো আর তার গোপন পরিকল্পনার মনে আছে তোমার?

    কী করে ভুলি!

    ওরা স্রেফ গায়েব হয়ে গিয়েছিল গার্ডেন পার্টি থেকে। যেন একেবারে বাতাসে মিলিয়ে গিয়েছিল ওরা…

    …একেবারে বাতাসে।

    গল্পটাতো শেষ করতে হতো কোথাও। ওটা তো স্রেফ আমি যা লিখেছিলাম তাই।

    তা ঠিক, হা, কিন্তু তার পরে যা ঘটেছিল তা নয়। ধরো যদি ওরা এখানে থেকে থাকে…

    তুই কি সত্যিই তাই বিশ্বাস করিস?

    আমি সেটা টের পাচ্ছি, বাবা।

    সোফি দৌড়ে ফিরে গেল গাড়িটার কাছে।

    ইম্প্রেসিভ, রেঞ্জটা শক্ত করে আঁকড়ে ধরে গাড়িটায় সোফি উঠে বসতে অসন্তুষ্টির সুরে অ্যালবার্টো বললেন। অসাধারণ প্রতিভাধর তুমি, সোফি। স্রেফ বসে বসে দেখো, কী হয়।

    .

    মেজর হিল্ডাকে আলিঙ্গন করলেন।

    ঢেউ-এর রহস্যময় খেলাটা শুনতে পাচ্ছো তুমি?

    হ্যাঁ। কাল কিন্তু নৌকোটা পানিতে নামাতেই হবে।

    কিন্তু তুমি কি বাতাসের অদ্ভুত ফিসফিসানি শুনতে পাচ্ছে? দেখো, পপলার গাছের পাতাগুলো কীভাবে কাঁপছে?

    গ্রহটা সজীব, তুই তো জানিস…

    তুমি লিখেছিলে কিছু কথা প্রচ্ছন্নভাবে আছে।

    লিখেছিলাম বুঝি?

    আমার মনে হয় এই বাগানেও প্রচ্ছন্নভাবে কিছু আছে।

    প্রকৃতি রহস্যে ভরা। কিন্তু আমরা কথা বলছিলাম আকাশের তারাদের নিয়ে।

    শিগগিরই পানিতেও তারা দেখা যাবে।

    তা ঠিক। যখন তুই ছোট ছিলি তখন অনুপ্রভা (phosphorescence) সম্পর্কে ঠিক এই কথাই বলতি। এক হিসেবে ঠিকই বলতি তুই। একটা তারার ভেতর যে সব জিনিস এক সময় মিলেমিশে গিয়েছিল, অনুপ্রভা আর অন্য সব অরগ্যানিজম সে-সব জিনিস দিয়েই তৈরি।

    আমরাও?

    হ্যাঁ, আমরাও নক্ষত্ৰচুৰ্ণ।

    কথাটা সুন্দর তো।

    রেডিও টেলিস্কোপ যখন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসা আলোকরশ্মির খোঁজ পাবে তখন বিগ ব্যাং-এর পরে মহাবিশ্ব দেখতে কেমন ছিল তার একটা চিত্র পাওয়া যাবে। আকাশে আমরা যা দেখি তার সবই হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের মহাজাগতিক জীবাশ্ম। জ্যোতিষি কেবল যে-কাজটা করতে পারে তা হলো অতীত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা।

    কারণ নক্ষত্রপুঞ্জগুলোর আলো আমাদের কাছে পৌঁছুবার অনেক আগেই, সেগুলো পরস্পরের কাছ থেকে দূরে চলে গেছে। ঠিক?

    এমনকী দুই হাজার বছর আগেও নক্ষত্রপুঞ্জগুলোকে এখনকার চেয়ে যথেষ্ট অন্যরকম দেখাতো।

    সেটা তো জানতাম না।

    পরিষ্কার রাত হলে মহাবিশ্বের বহু মিলিয়ন এমনকী বহু বিলিয়ন পুরনো ইতিহাসের দিকে ফিরে তাকাতে পারি আমরা। কাজেই, এক অর্থে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি।

    বুঝতে পারছি না কী বলতে চাও।

    তোর আর আমার শুরুও বিগ ব্যাং থেকে, কারণ মহাবিশ্বের সমস্ত জিনিসই একটি অরগ্যানিক সত্তা। আদিম এক যুগে একবার সমস্ত বস্তু এমন একটা অসম্ভবরকমের বিশাল পিণ্ডর মতো হয়ে একসঙ্গে জড়ো হয়েছিল যে একটা পিনের মাথার ওজনই ছিল বেশ কয়েক বিলিয়ন টন। এই আদিম পরমাণু-টি বিস্ফোরিত হলো প্রচণ্ড মহাকর্ষের কারণে। ব্যাপারটা ছিল এমন যেন কিছু একটা একেবারে নেই হয়ে গেল। যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আমরা আমাদের নিজেদের দিকেই ফিরে তাকানোর চেষ্টা করি।

    কী অসাধারণভাবে বলা হলো কথাটা।

    মহাবিশ্বের সমস্ত তারা আর গ্যালাক্সি একই জিনিস দিয়ে তৈরি। সেটার খানিকটা এক সঙ্গে জড়ো হয়েছে, কিছু এখানে, কিছু ওখানে। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দূরত্ব বহু বিলিয়ন আলোকবর্ষ হতে পারে। কিন্তু তাদের সবারই উৎস এক। সব তারা আর সব গ্রহই একই পরিবারের সদস্য।

    হা, বুঝতে পারছি।

    কিন্তু এই জাগতিক বস্তুটা কী? বহু বিলিয়ন বছর আগে যে-জিনিসটা বিস্ফোরিত হলো সেটা কী ছিল? কোত্থেকে এলো সেটা?

    এটা একটা বড় প্রশ্ন।

    এমন একটা প্রশ্ন যার সঙ্গে আমরা সবাই গভীরভাবে জড়িত। কারণ আমরা নিজেরাও সেই জিনিস দিয়ে তৈরি। বহু বিলিয়ন বছর আগে যে-আগুন জ্বালানো হয়েছিল, আমরা সেই বিশাল আগুনেরই একটা স্ফুলিঙ্গ।

    এটাও কিন্তু একটা সুন্দর কথা।

    অবশ্য, এ-সব ব্যাপার বা কথাবার্তার গুরুত্বকে যেন আমরা অতিরঞ্জিত করে না ফেলি। হাতের মধ্যে স্রেফ একটা পাথর ধরাটাই যথেষ্ট। কমলার আকারের সেই পাথরটা দিয়েও যদি মহাবিশ্ব তৈরি হতো, তাহলেও সেটা একই রকম অচিন্তনীয় এবং অবোধ্য থেকে যেতো। প্রশ্নটা একই রকমের দুয়ে থেকে যেতো: পাথরটা কোত্থেকে এসেছিল?

    .

    হঠাৎ করে লাল কনভার্টিবলের মধ্যে দাঁড়িয়ে পড়ল সোফি। আঙুল তুলে দেখাল উপসাগরটার দিকে।

    নৌকোটা একবার চেষ্টা করে দেখতে চাই,বলল সে।

    ওটা বাধা আছে। তাছাড়া, আমরা দাঁড়গুলো তুলতে পারবো না।

    চেষ্টা করে দেখি? শত হলেও, এখন মিডসামার ঈভ।

    অন্তত পানি পর্যন্ত যাওয়া যেতে পারে।

    গাড়ি থেকে লাফিয়ে নেমে বাগানের ভেতর দিয়ে ছুটল দুজন।

    ধাতব একটা আংটার সঙ্গে শক্ত করে বাঁধা দড়িটা খোলার চেষ্টা করল দুজন। কিন্তু একটা প্রাভও তুলতে পারল না তারা।

    মনে হচ্ছে পেরেক দিয়ে গাঁথা, অ্যালবার্টো বললেন।

    অনেক সময় আছে আমাদের হাতে।

    সত্যিকারের দার্শনিক কখনো হাল ছেড়ে দেন না। আমরা যদি শুধু…এটাকে ঢিলে করে দিতে পারি… আকাশে এখন আরো বেশি তারা, হিল্ডা।

    হ্যাঁ, গ্রীষ্মের রাত এখন সবচেয়ে অন্ধকার।

    তবে শীতকালেই কিন্তু ওগুলো বেশি জ্বল জ্বল করে। লেবাননে চলে যাওয়ার আগের রাতটার কথা মনে পড়ে তোমার? সেদিন ছিল নববর্ষের প্রথম দিন।

    সেদিনই তোর জন্যে দর্শনের একটা বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। ক্রিস্টিয়ানস্যান্ডের একটা বড় বইয়ের দোকান আর লাইব্রেরিতেও গিয়েছিলাম আমি। কিন্তু কিশোর-কিশোরীদের উপযোগী কিছুই ছিল না ওদের কাছে।

    ব্যাপারটা যেন এ-রকম যে সাদা খরগোশের মিহি লোমগুলোর একেবারে ডগায় বসে আছি আমরা।

    বহু আলোকবর্ষ দূরে রাতের বেলা কেউ বসে আছে কিনা ভাবছি।

    নৌকোটা নিজে নিজেই বাঁধন-আলগা হয়ে গেছে।

    তাই তো!

    বুঝতে পারছি না আমি ব্যাপারটা। নিচে গিয়ে নিজে দেখে এসেছিলাম আমি তুমি এখানে আসার আগে।

    তাই?

    সোফি যে অ্যালবার্টোর নৌকোটা ধার করেছিল, সেই ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে আমার। তোমার মনে আছে কীভাবে লেকের মধ্যে এলোমেলোভাবে ভাসছিল ওটা?

    আমি বাজি ধরে বলতে পারি এবারও সেই কাজটা করেছে।

    যাও, আরো ঠাট্টা করো আমাকে নিয়ে। সারা সন্ধ্যা জুড়েই আমার মনে হয়েছে কেউ রয়েছে এখানে।

    আমাদের একজনকে সাঁতার কেটে যেতে হবে ওটার কাছে। আমরা দুজনেই যাবো, বাবা।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশুনছ, কোথাও আছো কি কেউ?
    Next Article আমি পদ্মজা – ইলমা বেহরোজ

    Related Articles

    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    August 13, 2025
    ইয়স্তেন গার্ডার

    শুনছ, কোথাও আছো কি কেউ?

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }