Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সোমনাথ সুন্দরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প332 Mins Read0
    ⤶ ⤷

    সোমনাথ সুন্দরী – ১০

    ১০

    মরু প্রদেশে কিছু সময় আগে সূর্যাস্ত হয়েছে। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আকাশের লাল রঙ আর কাফেরদের রক্ত স্রোতে লাল হয়ে যাওয়া মাটি যেন মিলে মিশে এক হয়ে গেছিল। না, তাঁর নির্দেশ পালনে কোনও গাফিলতি করেনি একজন জিহাদিও।

    হ্যাঁ, তারা জিহাদি। ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে তারা। জিহাদ হল যারা ইসলামকে কবুল করে না, অন্য কারো উপাসনা করে, পৌত্তলিকতায় বিশ্বাস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ, ক্ষমাহীন যুদ্ধ। হ্যাঁ, গজনী থেকে দীর্ঘ পথ পেরিয়ে আসা তিরিশ হাজার নিয়মিত সৈনিক আর মামুদ সুলতানের আহ্বানে সাড়া দিয়ে যে স্বেচ্ছাসেবক বাহিনী হিন্দু মুলুকে এসে উপস্থিত তারা সবাই এ কথাই বিশ্বাস করে।

    মামুদ বাহিনীর বিরুদ্ধে আজ একটা প্রতিরোধ হয়েছিল। নগরীতে প্রবেশের সময় কয়েকজন রাজপুত সামন্তরাজাদের সম্মিলিত বাহিনীর প্রতিরোধ। ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে সমুদ্র সমান আরব বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেছিল মুর্খ কাফেরের দল। কিন্তু সূর্য মধ্য গগনে পৌঁছতে না পৌঁছতেই সেই হিন্দ বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছে শুধু জেহাদি স্বেচ্ছা সেবকরাই।

    সুলতান মামুদের নিয়মিত সেনাদলকে অস্ত্র ধরতে হয়নি। সুলতান নিজেও তাঁর তাবু ছেড়ে বাইরে বেরোননি। শুধুমাত্র যুদ্ধের গতিপ্রকৃতি সম্পর্কে খবর নিয়েছেন আর প্রয়োজন বোধে নির্দেশ পাঠিয়েছেন জিহাদি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে। তেমনই তাঁর এক নির্দেশ ছিল নগরীর কোনও পুরুষকে জীবিত রাখা যাবে না।

    যুদ্ধে সক্ষম যে রাজপুত পুরুষরা অস্ত্র ধরেছিল তাদের সংখ্যা ছিল দশ সহস্রর মতো। তারা কেউ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অস্ত্রত্যাগ করেনি মামুদ বাহিনীর সামনে। তারপর ঘোড়ার খুড়ের আঘাতে তাদের ছিন্ন মুণ্ডগুলোকে অপসারিত করে ‘তকবীর’ ধ্বনি দিতে দিতে আজমের নগরীতে প্রবেশ করে।

    মামুদ গজনভীর নির্দেশ মেনে নগরীর প্রতিষ্ঠা গৃহে, প্রাসাদে হানা দিয়েছে তারা। তলোয়ারের আঘাতে ছিন্ন করেছে অশক্ত বৃদ্ধদের কণ্ঠনালি। দৃষ্টিহীন বা খঞ্জ কোনও পুরুষই মুক্তি পায়নি আরব তলোয়ারের ফলা থেকে। পুরুষ শিশুদের বর্শার ফলায় বিদ্ধ করে সে দেহকে বিজয় পতাকার মতো উঁচিয়ে ধরে ঘোড়া ছুটিয়েছে স্বেচ্ছাসেবকের দল। কখনও বা বালকদের দু-পা রজ্জুবদ্ধ করা হয়েছে দুটো আরবি ঘোড়ার সঙ্গে। তারপর দুটো ঘোড়াকে দু-দিকে ছুটিয়ে হতভাগ্য বালকদের শরীর দ্বিখণ্ডিত করার খেলাতে মেতেছে আরব বাহিনী।

    সুলতানের নির্দেশ কাফের পুরুষ মাত্রই তাকে বধ করতে হবে। ঠিক যেমন তিন শতাব্দী পূর্বে আরবদের সিন্ধু বিজয়ের সময় রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধরত বিন কাশেমকে, আরব শাসক হাজ্জাজ নির্দেশ দিয়েছিলেন যে রাজা দাহিরের সিন্ধ নগরীতে একজন পুরুষও জীবিত না থাকে। এবারের হিন্দু অভিযানে তাঁর পূর্বসুরীর ভাবনাকেই অনুসরণ করছেন মামুদ গজনভী।

    আজমের দুর্গ নগরীর পরিধি খুব বৃহৎ নয়। সেখানে খুব বেশি ধনসম্পদ পাবার কথা নয়। তা পাওয়া যায়নি। শুধু একটা মন্দিরে সোনার তৈরি একটা নারীমূর্তি পাওয়া গেছে। পৌত্তলিক কাফেরদের সেই মূর্তিকে গলিয়ে সোনার তালে পরিণত করা হচ্ছে। তবে বেশ কিছু নারীকে নগরী থেকে বন্দি করে আনা হয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা অধিকাংশই সদ্য যুবক। ওই নারীদের দিয়ে শরীরের তৃষ্ণা নিবারণ করবে জিহাদি তরুণরা।

    সুলতানের শিবির নগর প্রাকারের মধ্যে স্থাপিত। বলতে গেলে কয়েক যোজন ব্যাপী তার পরিধি। সৈনিক, জিহাদি স্বেচ্ছাসেবক অন্যান্য খিদমদগার-সহ জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছে। সঙ্গে আছে পাঁচ হাজার আরবি ঘোড়া ও তিরিশ হাজার জল ও পণ্যবাহী উটের কাফেলা। বিশাল সমারোহ।

    সুলতানের শিবির থেকে কিছুটা উচ্চস্থানে আজমের নগরীর অবস্থান। হত্যালীলা ও লুণ্ঠন কার্য সমাপ্ত করে নগরী ত্যাগ করার আগে নগরীতে অগ্নিসংযোগ করেছে আল্লার উপাসকরা। বিশেষত বড় প্রাসাদ আর নিশ্চিত ভাবেই পৌত্তলিকতার আধার কাফেরদের উপাসনা গৃহগুলোতে। নগরীতে দ্রুত ছড়িয়ে পড়েছে সে আগুন।

    পাথর আর কাঠের তৈরি স্থাপত্যগুলোর ধসে পড়ার শব্দ মাঝে মাঝে ভেসে আসছে সেখান থেকে। জ্বলন্ত নগরীর লেলিহান অগ্নিশিখার আলোকে বহু দূর পর্যন্ত দৃশ্যমান সুলতানের শিবির। যতদূর চোখ যায় শুধু সার-সার তাঁবু আর উট, অশ্বের সমারোহ।

    নানা ধরনের শব্দ ভেসে আসছে নানা জায়গা থেকে। ঘোড়ার পা ঠোকা, লেজ ঝাপটানোর শব্দ, উষ্ট্র বাহিনীর অদ্ভুত ডাক, লুণ্ঠিত নারীদের নিয়ে যুবক স্বেচ্ছাসেবকদের হুল্লোড়ের শব্দ, আবার কখনও বা সেই শব্দর মাঝে ক্ষণিকের কোনও ধর্ষিতা নারীর আর্তনাদ। মাঝে-মাঝে বৃত্তাকারে ঘেরা তাঁবুর মাঝখানে অগ্নিকুণ্ড জ্বালিয়ে ঝলসানো হচ্ছে ভেড়ার মাংস, গো-মাংস। অথবা জালার মতো বিশাল বিশাল পাত্রে আহার প্রস্তুত করা হচ্ছে।

    ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট তাঁবুগুলোর মাঝখানে অবস্থান করছে আকারে বেশ বড় একটা তাঁবু। রক্ষী পরিবৃত সেই তাঁবু থেকে অন্য তাঁবুগুলো যেন কিছুটা সম্ভ্রমের দূরত্ব প্রদর্শন করছে। তবে সেই তাঁবুর বাইরে কোনও উচ্ছ্বাস বা উল্লাসের শব্দ নেই। সে সব শব্দ যেন হঠাৎই এই তাঁবুর কাছে এসে থমকে দাঁড়িয়েছে। মরুভূমিতে ঠান্ডা নামতে শুরু করেছে, কিন্তু তার চেয়েও এক নৈশব্দের, সম্ভ্রমের হয়তো বা আতঙ্কের শীতলতা এই বিশেষ তাঁবুকে ঘিরে বিদ্যমান। এ তাঁবুতে অবস্থান করছেন স্বয়ং সুলতান।

    বিশাল তাঁবুর ভিতর পর্দার আচ্ছাদন দেওয়া বেশ কয়েকটা কক্ষ আছে সুলতানের নানা কাজে ব্যবহারের জন্য। তারই একটাতে কয়েকজনের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সুলতান মামুদ গজনীও। মশাল দণ্ডে মশাল জ্বলছে। তার আলোকে আলোকিত তাঁবুর ভিতর কক্ষর মতো সেই স্থান।

    মেঝেতে দুর্মূল্য গালিচা পাতা, ধূপদানিতে ধূপ জ্বলছে। তার একপ্রান্তে মাথা সমেত এক ব্যাঘ্র চর্মের ওপর তাকিয়াতে ঠেস দিয়ে বসে আছেন জিহাদের মূর্ত প্রতীক মামুদ শাহ। দীর্ঘকায় কঠিন পুরুষালি চেহারা, আজানুলম্বিত শ্মশ্রু মণ্ডিত মুখমণ্ডলের অধিকারী তিনি।

    পরনে সোনার সুতো আর জরি বোনা, কোমরবন্ধ সমন্বিত দীর্ঘ ঝুলের পোশাক, মাথায় তাজ আর কণ্ঠহারের দুর্মুল্য পাথরগুলো ঝিলিক দিচ্ছে মশালের আলোতে। তাঁর পাশে শোয়ানো আছে তাঁর দীর্ঘ তরবারি। যে তরবারি শপথ নিয়েছে এই হিন্দু ভূমিতে পৌত্তলিকতার ভাবনাকে বিনাশ করে ইসলামের পতাকাকে এগিয়ে নিয়ে যাবার।

    আল্লাহর প্রদর্শিত পথ অনুসরণ করা, কেয়ামত পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়া তার পবিত্র কর্তব্য। এই তরবারিকে সঙ্গী করে সুলতান ইতিপূর্বে পনেরো বার হানা দিয়েছেন কাফেরদের ভূখণ্ডে। বিশাল এই ভূখণ্ডের পূর্ব সীমা বিস্তৃত গান্ধার থেকে কনৌজ, পশ্চিমে মাকরান, দক্ষিণে সমুদ্রোপকূল এবং দেবল আর উত্তরে কান্দাহার, সিস্তান, কুজদান পর্বতমালা পর্যন্ত।

    ঝিলম-পঞ্চনদের তীরবর্তী ভূখণ্ড আর এই রাজপুত ভূমিও হিন্দের অন্তর্গত। সুলতান ইতিপূর্বে যে পনেরো বার হিন্দ আক্রমণ করেছেন প্রতিবারই তিনি ধ্বংস করেছেন অসংখ্য নগরী। লুণ্ঠন করেছেন অপরিমিত সম্পদ। যে সব নর-নারী-শিশুকে ক্রীতদাস হিসাবে আরব মুলুকে নিয়ে গেছেন, ধর্মান্তরিত করেছেন, তাদের সংখ্যাই আনুমানিক পাঁচ লক্ষ!

    তবে পূর্ববর্তী সে সব অভিযানের থেকে এ অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ মামুদ গজনীভের কাছে। কারণ, তার সে সব অভিযান ছিল মূলত সম্পদ লুণ্ঠনের জন্য। আর এবারের অভিযান সুলতানের কাছে অনেক বেশি দায়িত্বের, অনেক বেশি সহজ।

    এ অভিযান হচ্ছে জিহাদ। কাফেরদের পৌত্তলিকতাকে উৎপাটিত করে, শোণিত প্রবাহে মসৃণ করতে হবে খলিফার নির্দেশিত পথ। যে কারণে জিহাদের অভিযান শুরুর পূর্ব মুহূর্ত থেকে, স্বেচ্ছাসেবক সংগ্রহ করা, সেনাদল নির্বাচন, রসদ সংগ্রহ, যাত্রাপথ নির্ধারণ সব ব্যাপারেই অনেক বেশি সতর্ক এবং কৌশলী যুদ্ধবাজ আরব মামুদ। তীব্র আঘাত হানতে হবে হিন্দের মর্মস্থলে।

    বিশাল একটা মহিষচর্ম রাখা আছে সুলতানের সামনের ভূমিতে। তাতে আঁকা আছে তাদের যাত্রা পথের মানচিত্র। বেশ কয়েকজন লোক সুলতানের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করে হাঁটু মুড়ে বসে আছে সেই মানচিত্র ঘিরে। তাদের মধ্যে একজন ব্যক্তি ব্যাতীত অন্য সবাই জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী, গজনীর বাসিন্দা ও সুলতানের ঘনিষ্ঠ পার্শ্বচর জিহাদি। একজন যে জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী নয় তাকে সুলতান হিন্দ ভূখণ্ডে তার ত্রয়োদশ অভিযানের সময় কনৌজ থেকে গজনীতে ক্রীতদাস হিসাবে নিয়ে গেছিলেন।

    এক সময় এ লোকটা হিন্দ ভূখণ্ডের বহু স্থানে ঘুরেছে একজন মণিকর হিসাবে। দুর্মূল্য পাথরের ব্যাপারে ও হিন্দু ভূখণ্ডের পথঘাটের ব্যাপারে তার জ্ঞান থাকায়, সর্বোপরি সে গজনী যাবার পর ইসলাম কবুল করাতে সুলতান তাকে পার্শ্বচর নিয়োগ করেছেন। ইসলাম কবুল করার পর তার বর্তমান নাম কাসিম। চান্দেল রাজার বিরুদ্ধে সুলতানের চতুর্দশ হিন্দ অভিযানে পথ চেনাবার ব্যাপারে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়ে সুলতানের প্রিয়পাত্র হয়ে উঠেছে কাসিম।

    সুলতান তাকালেন কাসিমের দিকে। কাসিম ইঙ্গিতটা বুঝতে পেরে মানচিত্রের ওপর অঙ্গুলি স্থাপন করে তা সুলতানকে দেখাতে দেখাতে বলল, ‘এই হল আজমের। এই স্থানে বর্তমানে সুলতান অবস্থান করছেন। এরপর এই পথ ধরে সেই স্থানের দিকে অগ্রসর হব আমরা। আবারও বেশ কিছুটা পথ মরুভূমির মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে আমাদের। মাঝে মাঝে কিছু ছোট অরণ্য আর জলপদও অবশ্য পড়বে। তারপর আমরা গিয়ে উপস্থিত হব কচ্ছদেশের প্রান্ত ভাগে মধেরা নগরীতে। এখানে হিন্দুদের সূর্যদেবতার বিরাট এক মন্দির আছে।’

    সুলতান প্রশ্ন করলেন, ‘তুমি কখনও গেছ সে নগরীতে? সে নগরীর জনসংখ্যা কতো? সৈন্য সংখ্যা কত?’

    কাসিম জবাব দিল ‘হ্যাঁ, মালিক। আমি একবার গেছি মাধেরাতে। সৌরাষ্ট্রর প্রধান নৃপতি মাণ্ডলিকের অধিকারভুক্ত সে অঞ্চল। সুউচ্চ প্রাকার বেষ্টিত মন্দির। তাকে ঘিরেই নগরীর কর্মকাণ্ড পরিচালিত হয়। মন্দিরের অধিবাসী নারী-পুরুষ মিলিয়ে পাঁচশত হবে। নগরীর জনসংখ্যা পাঁচ সহস্র। কিন্তু মন্দিরের স্বর্ণ মূর্তির রক্ষার্থে এক সহস্র সেনাদল আছে।’

    মামুদ জানেন, তাঁর সমুদ্র সমান সেনার সামনে ওই ক্ষুদ্র সেনা দল খড়কুটোর মতো ভেসে যাবে। তাই প্রতিরোধের ব্যাপারে চিন্তিত না হয়ে তিনি জানতে চাইলেন, ‘কত সময় লাগবে সেখানে পৌঁছতে? পানীয় জল সংগ্রহ করা যাবে সে স্থানে?’

    ‘আনুমানিক তিন সপ্তাহ। হ্যাঁ, মিষ্ট জলের পুষ্করিণী আছে সেখানে।’ জবাব দিল কাসিম।

    ‘তারপর?’ আবার প্রশ্ন জিহাদি মামুদ গজনভীর।

    কাসিম আবার মানচিত্রের ওপর হস্ত চালন করে দেখাতে দেখাতে বলল, ‘এরপর দিন সাতেকের মধ্যে এই যে এ পথ ধরে কচ্ছ উপকূলে প্রভাসপত্তনে প্রবেশ করব আমরা। দেখুন এই যে এই স্থানের নাম কানিথকোট। প্রভাসপত্তন বা সোমনাথ নগরীর বাইরে এই কানিথকোটে একটা দূর্গ আছে প্রভাসপত্তনের রাজা ভীমের। হয়তো বা শেষ বারের জন্য এই স্থানে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করতে পারে রাজা ভীমের বাহিনী। আর তারপরই এই চিহ্নিত স্থান হল আমাদের গন্তব্য সোমনাথ মন্দির। আবার এও হতে পারে কোনও বাধারই সম্মুখিন হল না সুলতান বাহিনী।’

    কথাটা শুনে সুলতান বললেন, ‘তুমি বলছ কোনও প্রতিরোধ নাও আসতে পারে? জিহাদি বাহিনী দেখে পালিয়ে যাবে তারা?’

    কাসিম, সুলতানের প্রশ্ন শুনে একটু ইতস্তত করে বলল, ‘রাজপুত বাহিনী যত ক্ষুদ্র বা বৃহৎ হোক না কেন, যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা পালায় না। তার প্রমাণ আমরা আজও পেয়েছি। তবে হিন্দুদের একটা বিশ্বাস আছে, বিশেষত সোমনাথ নগরীর বাসিন্দাদের সে বিশ্বাস খুব প্রবল—সোমনাথ মন্দির কেউ কোনও দিন ধ্বংস করতে পারবে না। যারা তা করতে যাবে তারা ধ্বংস হবে সোমেশ্বর মহাদেবের কোপে।’

    কাসিমের কথা এ পর্যন্ত শোনার পরই তাঁর গাম্ভীর্য ক্ষণিকের জন্য মুছে ফেলে তাঁবু কাঁপিয়ে অট্টহাস্য করে উঠলেন মামুদ গজনভী। হ্যাঁ, কাফেরদের এই বিশ্বাস আগেও বহুবার শুনেছেন সুলতান। মন্দিরের সেই পুতুল নাকি সর্বশক্তিমান। আর এই বিশ্বাসকে, সেই পুতুলকে ইসলামের পদতলে খণ্ড খণ্ড করার জন্যই তো হিন্দুদের বিশ্বাসের মর্মস্থল ওই সোমনাথ মন্দিরকেই তার এই জিহাদি অভিযানের নির্দিষ্ট লক্ষ বস্তু হিসাবে বেছে নিয়েছেন তিনি। তার তুর্কী তরবারি নাকি হিন্দু মুলুকের বিশ্বাস কোনটা সত্য, তা এবার প্রমাণ করে দেবেন তিনি।

    কিছুক্ষণ অট্টহাস্য করার পর আবার গম্ভীর হয়ে গেলেন সুলতান। তার বহুমূল্য অঙ্গুরীয় খচিত দক্ষিণ হস্তে একটা ক্ষুদ্র তীক্ষ্ন ছুরিকা ধরা ছিল। তার ফলাটা মানচিত্রে প্রদর্শিত যাত্রাপথের ওপর একবার বোলালেন তিনি। যেন সম্ভব হলে তিনি এই মুহূর্তেই ওই ছুরিকা দিয়ে বিদীর্ণ করে দিতেন কাফেরদের যাবতীয় ধর্ম বিশ্বাস।

    এরপর তিনি ইশারাতে মানচিত্রটা সরিয়ে নিতে বলে বললেন, ‘বান্দা কাসিম, তুমি আমাদের পৌঁছে দেবে কাফেরদের সেই মন্দিরে। কাল ফজরের নমাজের পর জিহাদি বাহিনী যাত্রা করবে মাধেরার উদ্দেশ্যে। প্রথমে ধ্বংস করা হবে মাধেরা।’ উপস্থিত সবাই একসঙ্গে বলে উঠল, ‘আপনার হুকুম মালিক।’

    সুলতানকে কুর্ণিশ করে তাঁর তাঁবু থেকে বেরিয়ে যে যার তাঁবুতে ফেরার পথ ধরল। কোথায় যেন এক হিন্দু নারী প্রবল ধর্ষণের শিকার হয়ে আর্তনাদ করে চলেছে। অবস্থার পরিপ্রেক্ষিতে, জীবন বাঁচাবার জন্য ধর্ম পরিবর্তন করলেই কি সনাতন ধর্ম মন থেকে সম্পূর্ণ মুছে ফেলা যায়? মুছে ফেলা যায় বুকের গভীরে আজন্ম লালিত বিশ্বাস? নিজের তাঁবুর দিকে হাঁটতে হাঁটতে কাসিম তাই মনে মনে বলল, ‘আমাকে তুমি ক্ষমা কোরো সোমেশ্বর মহাদেব। তোমার অজানা তো কিছুই নেই।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরানি হাটশেপসুটের মমি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article ভয় ভয়ঙ্কর – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Our Picks

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }