Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্টোরিজ – নিল গেইম্যান

    নিল গেইম্যান এক পাতা গল্প149 Mins Read0
    ⤶

    গোলায়াথ

    দুনিয়াটাকে সবসময় সস্তা আর ধোঁকাবাজির জায়গা ভেবে এসেছি-এ দাবী আমি করতেই পারি। আমার মনে হত, গ্রহটাকে বানানোই হয়েছে আরও অদ্ভুত আর অস্বাভাবিক কিছু একটা লুকোবার জন্য। সে দিক থেকে চিন্তা করতে গেলে, সত্যটা আমি প্রথম থেকেই আঁচ করতে পেরেছিলাম। কিন্তু সত্যটা যে আসলেই সত্য, তা আমি এখন নিশ্চিত ভাবে জানি। আর এই চিঠিটা পড়লে, তুমিও জানতে পারবে। এখনো দুনিয়াটাকে আমার সস্তা আর ধোঁকাবাজির জায়গা বলে মনে হয়। আলাদা দুনিয়া, অন্য রকম সস্তা। কিন্তু সস্তা আর ধোঁকার আধার বটে!

    যখন কেউ আমায় বলে, এটাই সত্যি। আর আমি বলি, আসলেই কি তাই? উত্তরে শুনতে পাই, পুরো না হলেও কাছাকাছি…মানে, আমাদের জানামতে এটাই সত্য।

    ১৯৭৭ সালের কথা বলছি। কম্পিউটার কী জিনিস তা জানতামই না। জটিল যন্ত্ৰ বলতে আমার ছিল একটা বড় আর দামি ক্যালকুলেটর। দুর্ভাগ্যক্রমে ম্যানুয়াল হারিয়ে ফেলেছিলাম। তাই বাসায় এসে দেখি, জিনিসটা যে আসলে কী করতে সক্ষম, সে ব্যাপারে আমার কোন ধারণাই নেই! কেবল যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারতাম। আর যেহেতু সাইন, কস বা অন্য কোন ধরনের হিসাবের দরকার আমার পড়েনি, তাই সমস্যাও হয়নি কখনো। আর.এ.এফ… আমাকে বাদ দিয়ে দেবার পর, আমি নর্থ লণ্ডনের এজওয়্যারে ছোট একটা কার্পেট ওয়্যারহাউজে হিসাব- রক্ষণের কাজ নেই। দুনিয়া যখন আমার চারপাশে গলে গলে পড়ছিল, তখন আমি আমার ডেস্কেই বসে ছিলাম।

    হ্যাঁ, আক্ষরিক অর্থেই গলে পড়ছিল আমার দুনিয়া।

    সত্যি বলছি। মনে হচ্ছিল দেয়াল আর সিলিং আর কার্পেটের বস্তা এমনভাবে গলে পড়ছে, যেমনটা আগুনের সংস্পর্শে এসে মোম গলে যায়। আমি দেখতে পেলাম-দালান, আকাশ আর মেঘও গলে গলে পড়ছে। তাদের পেছনে কালো অন্ধকার ছাড়া আর কিছু নেই।

    গলে পড়া দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে ছিলাম আমি। আমার পায়ের কাছে পড়ে আছে অদ্ভুত কিন্তু উজ্জ্বল রঙের তরল। আমার চামড়ার জুতায় লেগে যাচ্ছিল বার বার। (আমার পায়ের সাইজ অনেক বড়, তাই অর্ডার দিয়ে জুতা বানাতে হয়, বহুত খরচা হয় এতে।)

    যদি কেউ আমাকে বলত যে যা দেখছি তা সত্য, তাহলে আমি বিশ্বাস করতাম না। ভাবতাম, হয় আমাকে ড্রাগ দেয়া হয়েছে অথবা স্বপ্ন দেখছি! কিন্তু জানি, এগুলো সত্যি। বেশ কিছুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। এরপর যখন কিছুই ঘটল না, তখন এক পা দু’পা করে এগোলাম, চিৎকার করে ডাকা শুরু করলাম।

    ‘হাই।’ একটা কণ্ঠস্বর কানে এলো। উচ্চারণ শুনে আমেরিকান মনে হলো, কিন্তু আবার ঠিক আমেরিকানও না।

    ‘হ্যালো।’ বললাম আমি।

    চোখের সামনে ঝাপসা একটা অবয়ব দেখতে পেলাম। কিন্তু অল্প কিছুক্ষণ নড়েই স্থির হয়ে গেল তা। দেখতে পেলাম, একজন স্মার্ট পোশাক পরিহিত চশমা-পরা ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছে।

    ‘তুমি যে বিশালাকার মানুষ, সে কথা জানো তো?’ বলল সে।

    তা তো জানিই। আমার বয়স মাত্র উনিশ, উচ্চতা প্রায় সাত ফুটের কাছাকাছি, আঙুলগুলো কলার মতো মোটা। বাচ্চারা আমাকে দেখে ভয় পায়। আমার সাইজের লোকেরা চল্লিশের কোঠা পেরোতে পারে না, আগেই মারা যায়।

    ‘কী হচ্ছে এখানে?’ আমি জানতে চাইলাম, ‘তুমি জানো?’

    ‘শত্রুদের ছোঁড়া মিসাইল, একটা সি.পি.ইউ… ধ্বংস করে ফেলেছে,’ বলল সে, ‘দুইশো হাজার মানুষ, সমান্তরালে সংযুক্ত ছিল; কিমা হয়ে গিয়েছে একেবারে। অবশ্য সমস্যা নেই, আমরা একটা মিরর চালাচ্ছি। আবার চালু করতে সময় লাগবে না। কয়েক ন্যানো সেকেণ্ড অপেক্ষা করতে হবে শুধু। লণ্ডন প্রসেসিং করা শেষ হলেই হলো।’

    ‘তুমি কি ঈশ্বর?’ জানতে চাইলাম। লোকটা কি বলল, তার বিন্দু-বিসর্গও বুঝতে পারিনি।

    ‘হ্যাঁ… উম, না,’ বলল ও। ‘অন্তত তুমি যেরকম ভাবছ, সেরকমভাবে আমাকে ঈশ্বর বলা চলে না।’

    ঠিক সেই মুহূর্তে কেঁপে উঠল ধরণী, নিজেকে অফিসে আবিষ্কার করলাম, চা ঢালছি কফিতে। পরবর্তী বিশটা মিনিট কাটল অদ্ভুত এক দে জা ভ্যু-তে। কেউ কিছু বলার আগেই আঁচ করতে পারছিলাম যে সে কী বলতে চাচ্ছে। অবশ্য বিশ মিনিট পর থেকে স্বাভাবিক হয়ে এলো সবকিছু। নিয়ম অনুযায়ী চলতে শুরু করলো ঘড়ির কাঁটা। সেকেণ্ডগুলো বয়ে যেতে শুরু করল।

    সেকেণ্ডের পর এলো ঘণ্টা, তারপর দিন…তারপর বছর।

    কার্পেট কোম্পানির চাকরিটা চলে গেল, এরপর পেলাম বিজনেস মেশিন বিক্রি করে এমন একটা কোম্পানিতে অ্যাকাউন্ট দেখার চাকরি। স্যান্দ্রা নামের এক মেয়ের সাথে দেখা হলো, বিয়ে করে ফেললাম ওকে। স্বাভাবিক আকৃতির বাচ্চা-কাচ্চাও হলো দুটো। ভেবেছিলাম, দু’জনে মিলে যে-কোন সমস্যা সামলে উঠতে পারব। কিন্তু তা হলো কই! বিচ্ছেদ হয়ে গেল আমাদের। তখন আমার বয়স বিশের কোঠা ছাড়িয়ে ত্রিশ ছুঁই ছুঁই করছে। ১৯৮৬ সালে টটেনহাম কোর্ট রোডে কম্পিউটার বিক্রির চাকরি পেলাম একটা, দেখা গেল আমি বেশ দক্ষ একজন সেলসম্যান!

    কম্পিউটার যন্ত্রটাকে ভালো লেগে গেল আমার। এমনকি ওগুলোর প্রথম শিপমেন্টের কথাও আমার স্পষ্ট মনে আছে। কয়েকটার তো চল্লিশ মেগাবাইটের হার্ড ড্রাইভও ছিল…আসলে তখন খুব সহজে ইমপ্রেসড হয়ে যেতাম।

    এজওয়্যারে বাস করতাম, নর্দার্ন লাইনের কমিউটার ট্রেন ছিল আমার যাওয়া- আসার মাধ্যম। এক সন্ধ্যায় বাড়ি ফিরছি, কেবল ইউস্টোন ছেড়ে এসেছে ট্রেন। অর্ধেক যাত্রী নেমেও গিয়েছে।

    হঠাৎ টানেলের মাঝে থেমে দাঁড়ালো বাহনটা।

    অন্তত সে মুহূর্তে তাই ভেবেছিলাম। ভেবেছিলাম: ট্রেন দাঁড়িয়ে আছে।

    আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম, নেমে গেল অর্ধেক যাত্রী।

    আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম, নেমে গেল অর্ধেক যাত্রী।

    আর তারপর এমনভাবে সবকিছু কেঁপে উঠল যে ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছিল আরেকটা ট্রেন আমাদের ট্রেনের সাথে বাড়ি খেয়েছে!

    আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম, নেমে গেল অর্ধেক যাত্রী। টানেলের মাঝে থেমে দাঁড়ালো ট্রেন-

    (যত তাড়াতাড়ি সম্ভব, স্বাভাবিক করে ফেলা হবে সবকিছু, মাথার মাঝে ফিস ফিস করে বলল কেউ)।

    এবার যখন ট্রেনটা ইউস্টোনের দিকে এগোতে শুরু করল, নিজের মানসিক সুস্থতা নিয়ে নিজেই সন্দেহে পড়ে গেলাম। মনে হচ্ছিল, আমি ভিডিও টেপে রেকর্ড করা কোন চরিত্র! আর কেউ একজন বার বার রিওয়াইণ্ড করছে আমায়। জানি, আসলেই ঘটছে ব্যাপারটা। কিন্তু করার কিছু নেই।

    পাশে বসা কৃষ্ণাঙ্গ মেয়েটি আমাকে একটা নোট ধরিয়ে দিল: আমরা কি মরে গেছি?

    শ্রাগ করলাম, আমি জানি না। হতেও পারে।

    ঠিক তখনই সাদা হয়ে গেল দুনিয়া।

    আমার পায়ের নিচে কোন মাটি নেই, নেই মাথার উপরে আকাশ, দূরত্ব বোঝার কোন নেই, উপায় নেই সময় আন্দাজ করার। সাদা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি, কিন্তু একা নই।

    ওই চশমা পরিহিত লোকটাও আছে। ‘তুমি? আবার?’ বলল সে, ‘আমি তো কেবলই তোমার সাথে কথা বললাম।’

    ‘আমার তা মনে হয় না।’ বললাম আমি

    ‘বলেছি। আধ ঘণ্টা আগে। মনে নেই, মিসাইল আঘাত হেনেছিল?’

    ‘কার্পেট ফ্যাক্টরি ছিলাম যখন? সে তপ অনেক বছর আগের কথা।

    উম…নাহ। ঘড়ি ধরে সাঁইত্রিশ মিনিট হবে। তখন থেকে অবশ্য আমরা ফাস্ট মুডে চলছি। নষ্ট সময়টাকে পুষিয়ে নিতে হবে না!’

    ‘কে পাঠিয়েছে মিসাইল?’ জানতে চাইলাম, ‘ইউ.এস.এস.আর.? নাকি ইরানিরা?’

    ‘এলিয়েনরা।’

    ‘ঠাট্টা করছ?’

    ‘মনে হয় না। কয়েকশো বছর ধরে মহাকাশে স্পেস প্রোব পাঠাচ্ছি আমরা। মনে হচ্ছে, ও-গুলোর পিছু পিছু এলিয়েন চলে এসেছে। মিসাইল আঘাত করার আগে কিছু টেরই পাইনি! কী পদক্ষেপ নেয়া যায়, তা বের করতে করতে আরও বিশ মিনিট লেগে গিয়েছে। এজন্যই ফাস্ট মুডে চলছে সবকিছু। কেন, গত এক দশকটা খুব দ্রুত পার হয়েছে বলে মনে হয়নি?’

    ‘হুম, তা বলা যায়।’

    ‘তাহলে বুঝতেই পারছ।’

    ‘এখন কী করবে?’

    ‘আঘাত দিয়েছে, প্রত্যাঘাত করব। তবে সময় লাগবে। নতুন যন্ত্রপাতি বানাতে হবে।’

    সাদা রঙ আস্তে আস্তে ফিকে হয়ে আসা শুরু করেছে। এতক্ষণে এই প্রথম চোখ খুলে চাইলাম।

    এতটা তীক্ষ্ণ…টিউব দিয়ে ভর্তি, অন্ধকার, অদ্ভুত আর অবিশ্বাস্য দৃশ্য আগে দেখিনি। বিভ্রান্তিকর, তবে বাস্তব। বাস্তব, তবে দুঃস্বপ্ন যেন। ত্রিশ সেকেণ্ড দেখতে পেয়েছি, কিন্তু এই প্রতিটা সেকেণ্ড যেন অনন্ত কালের সমান।

    আর তারপর ইউস্টোন পার হয়ে এলাম, নেমে গেল অর্ধেক যাত্রী।

    কালো মেয়েটার সাথে গল্প করা শুরু করলাম, জানলাম-ওর নাম সুসান। কয়েক সপ্তাহ পর আমার অ্যাপার্টমেন্টে উঠে এলো মেয়েটি। বয়ে চলল সময়।

    এক রাতে মেয়েটিকে কিছু কিছু ব্যাপার বলে বসার মতো ভুল করে ফেলি আমি। বলি আমরা আসলে একধরনের যন্ত্র। তারের মাধ্যমে কোন না কোন সি.পি.ইউ… বা মেমোরি চিপের সাথে সংযুক্ত। আমাদেরকে হ্যালুসিনেশন গেলানো হচ্ছে। আমাদের মস্তিষ্ক ব্যবহার হচ্ছে তথ্য সংরক্ষণ বা হিসাব নিকেশের কাজে।

    ‘তুমি কি আসলেই এসব বিশ্বাস করো?’ কাঁপা কাঁপা গলায় জানতে চাইল সুসান।

    সত্যি বলছি, মেয়েটাকে কষ্ট দিতে চাইনি কোনদিন। তাই চুপ করে গেলাম।

    কাজ হলো না। পরের সপ্তাহে আমাকে ছেড়ে চলে গেল ও।

    দে জা ভ্যু এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে।

    একদিন সকালে উঠে দেখি, আবারো ১৯৭৫ সালে ফিরে এসেছি। বয়স সেই ষোলো! আর.এ.এ.এফ… রিক্রুটিং এজেন্টের সামনে দাঁড়িয়ে আছি।

    ‘বেশ বড়-সড় সাইজের ছেলে তুমি।’ বলল অফিসার। আমার মনে হয়েছিল, সে আমেরিকান। কিন্তু নিজেকে কানাডিয়ান বলে পরিচয় দিচ্ছিল। চোখে ছিল চশমা।

    ‘হ্যাঁ।’

    ‘তুমি উড়তে চাও?’

    ‘অন্য যে-কোন কিছুর চেয়ে বেশি চাই।’

    ‘হুম,’ বলল চশমা চোখের লোকটা। ‘কিছু নিয়ম বাঁকাতে হবে, তবে তোমাকে ওড়ার ব্যবস্থা করে দেয়া যাবে।’ হলোও তাই।

    পরের কয়েকটা বছর কাটল অবিশ্বাস্য দ্রুতগতিতে। বিভিন্ন ধরনের প্লেন নিয়ে আকাশে ভাসলাম আমি। প্রথমে পেলাম সিক্রেট ক্লিয়ারেন্স। এরপর নোবেল ক্লিয়ারেন্স, যার সামনে সিক্রেট ক্লিয়ারেন্স নস্যি। অবশেষ পেলাম গ্রেসফুল ক্লিয়ারেন্স, যা প্রধান মন্ত্রীও পান না। বিভিন্ন আকৃতির সসার চালাতে শুরু করলাম।

    স্যান্দ্রা নামের মেয়েটির সাথে পরিচয় হলো, বিয়ে করে ফেললাম ওকে। কারণ বিবাহিতরা ‘ম্যারিড কোয়ার্টার’-এ থাকার সুযোগ পায়। আমাদেরকে ডার্টমুরের এক আপাত নির্জন এলাকায় থাকার ব্যবস্থা করে দেয়া হলো। বাচ্চা-কাচ্চা নেইনি, কেননা আমাকে সাবধান করে দেয়া হয়েছিল এই বলে: অনেক বেশি রেডিয়েশনের মুখোমুখি হয়েছি আমি। বাচ্চা জন্ম দেবার উপযুক্ত নই আর।

    ১৯৮৫ সালে চশমা পরা লোকটা আমার ঘরে এসে প্রবেশ করল।

    আমার স্ত্রী ওর মায়ের কাছে গিয়েছিল। আমাকে নাকি আর সহ্য করতে পারছে না। আমার উপস্থিতি ওর স্নায়ুর উপর চাপ ফেলছিল। কারণ ছিল না, তা বলব না। সবাই বলছিল-এরপর কী হবে তা যেন আঁচ করতে পারছি আমি! কিন্তু সত্যি কথা হলো, এটা সবার সাথেই ঘটছিল। যেন সবাই একই জীবন সহস্রবারের মতো যাপন করতে করতে, কী হবে না হবে তা মুখস্থ করে ফেলেছে।

    সান্দ্রাকে বলতে চেয়েছিলাম একবার, কিন্তু কেন জানি বুঝতে পেরেছিলাম: মুখ খুললেই মেয়েটাকে হারাতে হবে। অবশ্য হারাচ্ছিলাম এমনিতেও। বসে বসে মগ ভর্তি চা পান করছিলাম, এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করল লোকটা।

    সময় দেখে নিয়ে বলল, ‘যাবার সময় হয়েছে। পি.এল.-৪৭ এর মতো দেখতে একটা বিমান ওড়াবে তুমি।’

    এমনকি গ্রেসফুল ক্লিয়ারেন্স প্রাপ্ত সবাই-ও পি.এল.-৪৭ এর কথা জানে না। আমি অবশ্য ডজনখানেক বার উড়িয়েছি ওটাকে। চায়ের কাপের মতো দেখতে, যেন স্টার ওয়ার্সের কোন বাহন।

    ‘সান্দ্রার জন্য একটা নোট লিখে গেলে ভালো হয় না?’ জিজ্ঞাসা করল।

    ‘না,’ সরাসরি নিষেধ করে দিল, ‘মেঝের ওপর বসে পড়। বুক ভর্তি করে শ্বাস নাও আর ছাড়ো। নাও আর ছাড়ো।’

    লোকটার আদেশ অমান্য করার কথা ভাবিনি কোনদিন, আজকেও করলাম না।

    নাও…

    ছাড়ো…

    নাও…

    তীব্র এক ঝলক ব্যথা অনুভব করলাম।

    নাও…

    ছাড়ো…

    চিৎকার করে উঠলাম ব্যথায়, কিন্তু আওয়াজ বেরোল না কণ্ঠ দিয়ে

    নাও…

    ছাড়ো… …

    মনে হচ্ছিল, কেবল যেন জন্মালাম। খুব একটা আরামদায়ক ছিল না ব্যাপারটা। তবে শ্বাস-প্রশ্বাসের উপর পূর্ণ মনোযোগ থাকায়, কিছুটা হলেও অগ্রাহ্য করতে পেরেছিলাম ব্যথাটুকু। চোখ খুললাম আমি।

    আট ফুটের মতো চওড়া একটা ধাতব ডিস্কের উপর আবিষ্কার করলাম নিজেকে। নগ্ন আর ভেজা শরীরে শুয়ে আছি। চারপাশে শুধু তার আর তার।

    নিজের নগ্ন দেহের দিকে তাকালাম। কোন পশম নেই, আবার চামড়াও ভাঁজ খায়নি। আসলে বয়স কতো আমার? আঠারো? বিশ? কোন ধারণাই নেই আমার।

    মেটাল ডিস্কটার মেঝেতে একটা কাচের স্ক্রিন আছে। ওখানে দেখা যাচ্ছে চশমা পড়া লোকটাকে।

    ‘সব স্মৃতি আছে তো?’ জানতে চাইল সে। ‘স্মৃতিভ্রষ্ট হবার কথা না।’

    ‘আমার তো তাই মনে হয়।’ বললাম।

    ‘ভালো। আচ্ছা শোন,’ গম্ভীর ভঙ্গিতে বলল লোকটা, ‘তুমি একটা পি.এল.-৪৭ ওড়াবে। কেবল বানানো শেষ হয়েছে। একদম গোড়া থেকে কাজ করতে হয়েছে বলতে পার। বিশ্বাস করবে না, ওগুলো বানাবার জন্য নতুন করে ফ্যাক্টরির যন্ত্রও বানাতে হয়েছে! এই মুহূর্তে আমাদের হাতে একটা মাত্র পি.এল.-৪৭ আছে। কালকের মাঝে আরও অনেকগুলো তৈরি হয়ে যাবে।’

    ‘তাহলে আর সমস্যা কি? এই পি.এল.-৪৭ দিয়ে কাজ না হলে, অন্য একটা দিয়ে হবে।’

    ‘যদি কাল পর্যন্ত বেঁচে থাকতে পারি, তবে না! আবার মিসাইল ছোঁড়া শুরু হয়েছে। পনেরো মিনিট হবে, কিন্তু তাতেই হাওয়া হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। আমাদের তো মনে হয়, আসল আক্রমণ শুরুই হয়নি।

    ‘কী ফেলছে ওরা? নিউক্লিয়ার বোমা?’

    ‘পাথর।’

    ‘পাথর!’

    ‘হুম। পাথর। উপগ্রহ। বিশাল বড় বড় পাথর। আমাদের তো আশঙ্কা হচ্ছে, আত্মসমর্পণ না করলে হয়ত চাঁদটাকেই…

    ‘ঠাট্টা করছ।’

    যদি তাই হতো!’ স্ক্রিন কালো হয়ে গেল।

    অগোছালো আর জট পাকানো তারের জঙ্গল এড়িয়ে এগোল ধাতব ডিস্ক অগণিত মানুষের ঘুমন্ত, নগ্ন দেহ দেখতে পেলাম আমি।

    পি.এল.-৪৭টা যেন আমার জন্যই অপেক্ষা করছিল।

    গাছের গুঁড়ির মতো মোটা আমার দুই পা এখনো কাঁপছে। কোনক্রমে পাইলটের সিট পর্যন্ত নিয়ে গেলাম নিজেকে। অবাক হয়ে লক্ষ করলাম, আমার জন্যই যেন বানানো হয়েছে এটাকে। স্ট্র্যাপ বেঁধে নিলাম। বহুদিনের অভ্যাসে পরিণত হাত দুটো নিজে থেকে উড়ে বেড়াতে লাগল কনসোল জুড়ে। টের পেলাম, আমার মেরুদণ্ডের একদম নিচের দিকে এসে লাগল একটা প্লাগ। আরেকটা লাগল ঘাড়ের উপর দিকে।

    পুরো শিপটা এখন আমার সাথে এক হয়ে গিয়েছে। উপর, নিচ সবকিছু একই সাথে দেখতে পাচ্ছি আমি।

    বাম পাশের ছোট স্ক্রিনটাকে ভেসে উঠল চশমা পড়া লোকটার চেহারা, ‘গুড লাক।’

    ‘ধন্যবাদ। শেষ একটা প্রশ্ন করতে পারি?’

    ‘অবশ্যই, কেন নয়?’

    ‘আমাকেই কেন?’

    ‘আসলে,’ বলল সে, ‘সংক্ষিপ্ত উত্তরটা হলো, তোমাকে এ কাজের জন্যই ডিযাইন করা হয়েছে। শুধু কিছু বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছি আমরা। তুমি আকারে বড়, সাধারণের তুলনায় অধিক গতি সম্পন্ন। তোমার রি-অ্যাকশন টাইম দ্রুত।’

    ‘আমি সাইজে বড়, তবে দ্রুত নই।’

    ‘আসল জীবনে তুমি দ্রুত।’ বলল সে, ‘কাল্পনিক দুনিয়ার কথা বাদ দাও।’

    চলতে শুরু করল আমার পি.এল.-৪৭।

    এলিয়েনদের দেখতে পাইনি, কিন্তু ওদের শিপটাকে দেখেছি। ফাঙ্গাসের মতো দেখতে। চাঁদকে ঘিরে পাক খাচ্ছিল। আকারে তাসমানিয়ার সমান হবে। দীর্ঘদিন সমুদ্রের পানিতে কাঠ ডুবিয়ে রাখলে তার উপর যেমন আগাছা জন্মে, অনেকটা সেরকম।

    দুইশো মাইল লম্বা আঠালো শুঁড় দিয়ে গ্রহাণুকে টেনে আনছে ওটা।

    শিপটার কয়েক হাজার মাইলের কাছে পৌঁছলে, আমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে দিল এলিয়েনরা।

    মিসাইল ছোঁড়ার বাটনটার উপর ঘোরাঘুরি করছিল আমার আঙুল। কিন্তু, কেন করছি আমি এ-কাজ? আমার চিরচেনা দুনিয়ার জন্য? না তো! সেটা এক কাল্পনিক দুনিয়া, শূন্য আর একের মিলনে তৈরি। আমি বাঁচাচ্ছি এক দুঃস্বপ্নকে…

    কিন্তু এই দুঃস্বপ্নকে না বাঁচালে, কল্পনাও যে বাঁচবে না।

    সুসান নামের এক মেয়ের কথা মনে পড়ে গেল আমার। অনেক আগের কোন এক জীবনে দেখা হয়েছিল। এখনো কি বেঁচে আছে মেয়েটা? (কতক্ষণ আগে দেখা হয়েছিল ওর সাথে? কয়েক ঘণ্টা? নাকি কয়েক জীবন?) নাকি অন্য সবার মতো কোন এক তারের মাথায় ঝুলছে?

    একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি শিপটার। এখন ছোট ছোট পাথর ছুঁড়ছে আমার দিকে। এলিয়েনদের অন্তত একটা বৈশিষ্ট্য প্রশংসার দাবী রাখে: বোমার পেছনে টাকা আর রিসোর্স নষ্ট না করে, শুধু গতি শক্তিকে কাজে লাগাচ্ছে ওরা।

    একটাও যদি আমার পি.এল.-৪৭ এ লাগে, তাহলে আমি শেষ।

    একমাত্র দ্রুত গতিই পারে ওদেরকে হারাতে, আর তাই কাজে লাগালাম আমি।

    শিপটার ঠিক মাঝখানে একটা বড় চোখ আকৃতির নিউক্লিয়াস। কয়েকশো গজ দূর থেকে ছুঁড়ে দিলাম মিসাইল। এরপর পালালাম।

    মিসাইলটা যখন বিস্ফোরিত হয়, তখনও নিরাপদ দূরত্বে পৌঁছাতে পারিনি আতশবাজি ফেটে উঠল যেন আমার চারপাশে। নানা রঙের, নানা ডিজাইনের বিস্ফোরণ দেখতে পেলাম।

    ‘পেরেছি!’ চিৎকার করে বললাম। ‘আমি পেরেছি!’

    জ্বলে উঠল স্ক্রিন। চশমা পড়া লোকটা আমার দিকে চেয়ে আছে। ‘হ্যাঁ, তুমি পেরেছ।’ একমত হলো সে।

    ‘ল্যাণ্ড করব কোথায়?’ জানতে চাইলাম।

    একমুহূর্ত ইতস্তত করে জবাব এলো, ‘ল্যাণ্ড করতে হবে না। আমরা সেই ব্যবস্থা রাখিনি। খরচ বেশি পড়ে যায়।

    ‘তাহলে আমার কী হবে? পৃথিবীকে এইমাত্র বাঁচালাম আমি, আর এখন দম বন্ধ হয়ে মারা যাব?’

    ‘ব্যাপারটা সেরকমই দাঁড়ায়।’

    এক এক করে বন্ধ হতে শুরু করল আলো। এরপর বন্ধ হলো কন্ট্রোল। চেয়ারে বাঁধা অবস্থায় একটা চায়ের কাপে বসে মহাকাশে ভাসছি আমি 1

    ‘কতক্ষণ সময় আমার হাতে আছে?’

    ‘ঘণ্টা দুয়েক হবে। কন্ট্রোল বন্ধ করে দিলেও, বাতাস সরিয়ে নিচ্ছি না। অমানবিক হবে কাজটা।’

    ‘আচ্ছা তুমি কি জানো? যে দুনিয়ায় আমার বাস, সেখানে এই কাজের জন্য আমাকে মেডেল দেয়া হতো?’

    ‘আমরা কৃতজ্ঞ।’

    কৃতজ্ঞতা প্রকাশের এরচেয়ে ভালো উপায় পেলে না?’

    ‘নাহ। তুমি আসলে একটা ইউনিট, এরকম ইউনিট অনেক আছে। একটা মাত্র মৌমাছি মারা গেলে কি পুরো মৌচাক শোক প্রকাশ করে? করে না।

    ‘আর তোমাদের বিরুদ্ধেই এই ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হোক, এটাও তোমরা চাও না। তাই তো?’

    ‘তাও বলতে পার।’

    কালো হয়ে গেল স্ক্রিন, এমনকি একবার বিদায় পর্যন্ত বলল না লোকটা।

    শ্বাস-প্রশ্বাস আমরা সচেতনভাবে নেই না বটে, কিন্তু যখন জানা থাকে যে অল্প কিছুক্ষণের মাঝেই বাতাস ফুরিয়ে যাবে, তখন…

    শ্বাস, দম বন্ধ, প্রশ্বাস, দম বন্ধ।
    শ্বাস, দম বন্ধ, প্রশ্বাস, দম বন্ধ।

    আচমকা বলে উঠলাম, ‘কেউ আছ?’

    জ্বলে উঠল স্ক্রিন, ‘বলো।

    ‘আমার একটা অনুরোধ আছে। তোমরা, মানে মানুষ, যন্ত্র বা আর যা-ই হও না কেন-আমার কাছে তোমরা ঋণী। এ-কথা স্বীকার করো তো?’

    ‘হ্যাঁ।’

    ‘আমার হাতে আর ঘণ্টা দুয়েক সময় আছে-’

    ‘সঠিক হিসাব অনুযায়ী সাতান্ন মিনিট।’

    ‘আমাকে কি আবার দুনিয়ায় ফেরত পাঠানো যায় না? মানে আমার নিজের দুনিয়ায়?’

    ‘উম, ঠিক নিশ্চিত না। দাঁড়াও, দেখি।’

    শ্বাস, দম বন্ধ, প্রশ্বাস, দম বন্ধ।

    অপেক্ষারত নিজেকে বেশ প্রশান্ত মনে হলো।

    আচমকা কথা বলে উঠল কেউ, ‘ব্যবস্থা করছি।’

    খুলির গোড়ায় ব্যথা অনুভব করলাম। এরপর কয়েক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল সব।

    এরপর…

    পনেরো বছর আগের, মানে ১৯৮৪ সালের কথা। কম্পিউটারের বিনিয়োগ করলাম। এখন টটেনহাম কোর্ট রোডে আমার নিজের দোকান আছে। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাকে লিখছি। এবার সুসানকে বিয়ে করেছি আমি, খুঁজে বের করতে মাসখানেক সময় লেগেছিল। একটা ছেলে আছে আমাদের।

    চল্লিশ ছুঁই ছুঁই করছে আমার বয়স। আমার সাইজের মানুষ এরচেয়ে বেশি সাধারণত বাঁচে না। হৃদপিণ্ড হাল ছেড়ে দেয়। তোমার হাতে যখন এই চিঠি পৌঁছবে, তখন আমি মৃত। তোমার সামনে তখন থাকবে বিশাল এক কফিন, যাতে দু’জন মানুষ সহজে এঁটে যায়। কিন্তু ওতে শোয়া থাকব এই আমি।

    কিন্তু জেনে রেখ সুসান, আমার মিষ্টি ভালোবাসা: আমার আসল কফিন চাঁদকে ঘিরে পাক খাচ্ছে, চায়ের কাপের মতো দেখতে। অল্প সময়ের জন্য হলেও ওরা ফিরিয়ে দিয়েছে আমার দুনিয়া, ফিরিয়ে দিয়েছে তোমাকে। গতবার আমি সত্যিটা তোমাকে… .নাহ, ভুল হলো তোমার মতো একজনকে বলেছিলাম। আমাকে ছেড়ে গিয়েছিল সে। সেই ঝুঁকি আর দ্বিতীয়বার নিতে চাইনি। তাই লিখে যাচ্ছি সব কিছু। গুড বাই।

    হতে পারে ওরা পাষাণ, হৃদয়হীন, কম্পিউটারের ওপর নির্ভরশীল হারামজাদা। কিন্তু ওদের প্রতি আমি কৃতজ্ঞ।

    এই শেষ বিশটা মিনিট ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ক’টা বছর।

    ***

    ⤶
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনর্স মিথোলজি – নীল গেইম্যান
    Next Article ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নিল গেইম্যান

    নর্স মিথোলজি – নীল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    আমেরিকান গডস – নিল গেইম্যান

    September 4, 2025
    নিল গেইম্যান

    আনানসি বয়েজ – নিল গেইম্যান

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }