Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্বাধীন বঙ্গভূমি গঠনের পরিকল্পনা : প্রয়াস ও পরিণতি – অমলেন্দু দে

    লেখক এক পাতা গল্প163 Mins Read0
    ⤶ ⤷

    ষষ্ঠ অধ্যায় : কংগ্রেস ও হিন্দু মহাসভা নেতৃবৃন্দের ভূমিকা

    প্রথম থেকেই কংগ্রেস ভারত বিভাগের প্রস্তাবের বিরোধী ছিল। কিন্তু ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে একদিকে একটানা সাম্প্রদায়িক দাঙ্গা ও অন্যদিকে ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় নেতৃবৃন্দের আলাপ-আলোচনা চলে, তাতে অবস্থার এমন মৌলিক পরিবর্তন ঘটে যে, কংগ্রেস নেতৃবৃন্দ উপলব্ধি করেন ভারত বিভাগ মেনে নিয়েই রাজনৈতিক-সাম্প্রদায়িক সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। স্বভাবতই এই অবস্থায় তাঁরা পাঞ্জাব ও বাংলাদেশ বিভাগের প্রয়োজনীয়তা অনুভব করেন। সোহরাওয়ার্দি কতৃক ঐক্যবদ্ধ স্বাধীন বাংলাদেশ গঠনের প্রস্তাব প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস ও হিন্দু মহাসভা এই পরিকল্পনাকে এই অঞ্চলে মুসলিম প্রাধান্য বজায় রাখার এক দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে মনে করে। একই কারণে তারা শরৎচন্দ্র বসু প্রচারিত সোশ্যালিস্ট রিপাবলিকের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে।

    এই সময়ে পূর্ববঙ্গের বিভিন্ন জেলা থেকে কংগ্রেস কমিটিগুলি হিন্দু নির্যাতনের খবর প্রাদেশিক নেতৃবৃন্দের নিকট প্রেরণ করে। বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি ও হিন্দু মহাসভা বাংলাদেশ বিভাগের সমর্থনে যথাক্রমে ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল ও ৬ এপ্রিল প্রস্তাব গ্রহণ করে এবং এই প্রস্তাব কার্যকরী করার জন্য সক্রিয় হয়। ২৬ এপ্রিল (১৯৪৭ খ্রি.) নয়াদিল্লিতে বেঙ্গল অ্যাসেম্বলির কংগ্রেস পার্টির নেতা কিরণশঙ্কর রায়, হিন্দু মহাসভার নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডা. বিধানচন্দ্র রায় এক বৈঠকে মিলিত হন। তাঁরা সিদ্ধান্ত করেন, বাংলার প্রতিনিধিরা কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে বাংলাদেশ বিভাগের দাবি সমর্থন করার জন্য অনুরোধ করবেন। এই উদ্দেশ্যে তাঁরা পন্ডিত নেহরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদ, আচার্য কৃপালনী প্রমুখ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ভাইসরয়ের সঙ্গেও দেখা করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ বিভাগের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি আবেদনপত্রও তাঁরা রচনা করেন।৯১

    বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কার্যকরী প্রেসিডেন্ট নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় সমস্ত জেলা ও মহকুমা হিন্দু মহাসভাকে ৪ মে রবিবার (১৯৪৭ খ্রি.) বাংলাদেশ বিভাগের দাবিতে সভা-সমাবেশ করতে নির্দেশ দেন। তাদের কলকাতাসহ হিন্দু-অধ্যুষিত অঞ্চল নিয়ে পৃথক প্রদেশ গঠনের ও এই নতুন প্রদেশকে অখন্ড হিন্দুস্থানের বা ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার দাবি সংবলিত প্রস্তাব গ্রহণের নির্দেশও দেওয়া হয়। প্রস্তাবের অনুলিপি ভাইসরয়, কংগ্রেস ও হিন্দু মহাসভা নেতৃবৃন্দের নিকট পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এইভাবে ৪ মে থেকে হিন্দু মহাসভার নেতৃত্বে বাংলাদেশ বিভাগের আন্দোলন ব্যাপকভাবে শুরু হয়।৯২ এই আন্দোলনকে প্রাদেশিক কংগ্রেস নেতৃত্ব সমর্থন করে এবং তাঁরাও সভা-সমাবেশ করে জনমত গঠন করেন।৯৩

    খুব দ্রুতগতিতে বাংলাদেশ বিভাগের পক্ষে হিন্দু জনমত গঠিত হয়। ৩০ এপ্রিল (১৯৪৭ খ্রি.) কলকাতাতে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের ভবনে প্রভাবশালী শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনসমূহ একটি সভার আয়োজন করে। ইণ্ডিয়ান চেম্বার অব কমার্সের ডি সি ড্রাইভার সভাপতিত্ব করেন। এই সভার পক্ষ থেকে বাংলাদেশ বিভাগের দাবিতে প্রস্তাব উত্থাপন করে এক দীর্ঘ ভাষণ দেন এন আর সরকার। তিনি বলেন, যদি সত্যিই সোহরাওয়ার্দি এক ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে আগ্রহশীল হন, তাহলে তাঁর প্রথম কাজ হবে মুসলিম লিগ থেকে পদত্যাগ করা এবং ভারতীয় ইউনিয়নের সঙ্গে বাংলাকে যুক্ত রাখার কথা বলা। তা না হলে সোহরাওয়ার্দির উদবেগ সম্পর্কে এই ধারণা হবে যে, হিন্দুপ্রধান অঞ্চল বাদ পড়লে পাকিস্তান রাষ্ট্র শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক দিক থেকে ভালোভাবে চলবে না এই উপলব্ধি তাঁর হয়েছে। মুসলিম লিগ কতৃক পাকিস্তান দাবি করার জন্য আমরা দেশভাগের দাবি করছি। সোহরাওয়ার্দি পরিকল্পিত বিচ্ছিন্ন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি না। জনসাধারণের অবস্থার উন্নয়নের জন্যই প্রদেশের অর্থনৈতিক উন্নতি প্রয়োজন, আর তা করতে হলে বাংলাকে ভারতীয় ইউনিয়নের সঙ্গেই যুক্ত থাকতে হবে। এন আর সরকার বিস্মিত হন এই ভেবে, যে-কেন্দ্রীয় সরকার থেকে সোহরাওয়ার্দি এত সাহায্য পান, আজ তিনি সেই কেন্দ্রীয় সরকারকেই আক্রমণের লক্ষ্যস্থল করেন। যুক্ত নির্বাচন পদ্ধতি সম্পর্কে কোনো মতামত ব্যক্ত না করায় তিনি সোহরাওয়ার্দির সমালোচনা করেন। সোহরাওয়ার্দি ২৭ এপ্রিল (১৯৪৭ খ্রি.) যে দীর্ঘ ভাষণ দেন তারই এক দীর্ঘ সমালোচনা এন আর সরকারের এই ভাষণে পাওয়া যায়।৯৪ ৩০ এপ্রিলের এই সভাতে যে প্রস্তাব গৃহীত হয় তাতে বলা হয়, যদি বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা ভারতীয় ইউনিয়নের বাইরে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন, তা হলে বাংলার হিন্দুপ্রধান অঞ্চল নিয়ে (কলকাতাসহ) গণতান্ত্রিক পদ্ধতি ভিত্তি করে একটি পৃথক প্রদেশ গঠন করতে হবে, আর এই প্রদেশ ভারতীয় ইউনিয়নের একটি অংশ হবে। এই সভায় ভারতীয় ইউনিয়নকে একটি অর্থনৈতিক ইউনিটরূপে গ্রহণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।৯৫ এই উদ্দেশ্য বাস্তবে রূপায়িত করার জন্য এই সভা থেকে একটি কমিটি গঠন করে তার ওপরে দায়িত্ব অর্পণ করা হয়। এই কমিটিতে যাঁরা যুক্ত হন : ডি এন সেন, ডি সি ড্রাইভার, বি এম বিড়লা, বি এল জালান, জে কে মিত্র, এম এল শাহ, এস সি রায়, এন আর সরকার, বীর বদ্রিদাস গোয়েঙ্কা এবং ড. এস বি দত্ত।৯৬ সুতরাং ভারতীয় শিল্পপতি ও বণিক সংঘ বাংলাকে একটি পৃথক ইকনমিক ইউনিটরূপে মেনে নিতে অস্বীকার করে।

    ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯ এপ্রিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি বাংলাদেশ বিভাগের দাবিতে একটি মেমোরেণ্ডাম তৈরি করে এবং ভাইসরয়, পন্ডিত নেহরু ও সর্দার প্যাটেল প্রমুখের নিকট প্রেরণের সিদ্ধান্ত করে। এই উদ্দেশ্যে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক কালিপদ মুখোপাধ্যায় ৩০ এপ্রিল প্লেনে দিল্লি যাত্রা করেন।৯৭

    কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ড. রাজেন্দ্রপ্রসাদ ৩০ এপ্রিল (১৯৪৭ খ্রি.) নয়াদিল্লি থেকে একটি বিবৃতিতে বলেন, যদি ভারত বিভাগ করতে হয় তা হলে যতটা সম্ভব তা সম্পূর্ণ ও পুরোপুরি করতে হবে এবং সেইসঙ্গে পাঞ্জাব ও বাংলাদেশও বিভক্ত করতে হবে। ড. প্রসাদ একথাও বলেন, লিগের লাহোর প্রস্তাব অনুযায়ীই পাঞ্জাব ও বাংলাদেশ বিভাগের দাবি করা হচ্ছে। কংগ্রেস, হিন্দু ও শিখ কেউ ভারত বিভাগ চায় না। কেবলমাত্র মুসলিম লিগ ও জিন্নাই এই দাবি করেন। তাঁদের লাহোর প্রস্তাব অনুযায়ীই তাঁরা এমন কোনো অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে পারেন না যা তার সংলগ্ন নয় এবং যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়। যদি জিন্না ভারত বিভাগে বদ্ধপরিকর হন তা হলে তাঁকে পাঞ্জাব ও বাংলাদেশ বিভাগ মেনে নিতেই হবে। তিনি সম্পূর্ণ ভুলে যান, তিনিই ভারতবর্ষের শাসনতান্ত্রিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিধ্বস্ত করার জন্য দায়ী। তা ছাড়া জিন্নার পরামর্শমতো যদি লোক-বিনিময় করতেই হয় তা হলেও সংখ্যালঘু সমস্যার জটিলতাও অনেক কম হবে যদি এই প্রদেশগুলো বিভক্ত হয়।৯৮

    সোহরাওয়ার্দি স্বাধীন বাংলাদেশ গঠনের পক্ষে যেসব কথা বলেন তার উত্তরে দীর্ঘ বিবৃতিতে বাংলাদেশ বিভাগের সমর্থনে বক্তব্য রাখেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি সুরেন্দ্রমোহন ঘোষ।৯৯সোহরাওয়ার্দি ‘প্রাদেশিকতা’ প্রচার করায় সুরেন্দ্রমোহন ঘোষ তার সমালোচনা করেন। তিনি সোহরাওয়ার্দীকে দ্বিজাতিতত্ত্ব বর্জন ও সাম্প্রদায়িকতা পরিহার করতে আহ্বান জানান। তাঁর মতে, তা হলেই সোহরাওয়ার্দি বাংলাদেশ বিভাগ রদ করতে পারবেন। তিনি একথাও বলেন, কংগ্রেসও ঐক্যবদ্ধ ভারতে এক ঐক্যবদ্ধ ও বৃহৎ বঙ্গের স্বপ্ন দেখে। কিন্তু কংগ্রেস বিভক্ত ভারতে অবিভক্ত বঙ্গদেশ রাষ্ট্র গঠন অসম্ভব মনে করে।১০০

    মহাত্মা গান্ধীর নিকট ভারত বিভাগের নীতি গ্রহণযোগ্য না হলেও জিন্না এই দাবির প্রতি অবিচল থাকেন। ৬ মে (১৯৪৭ খ্রি.) তাঁদের মধ্যে যে আলোচনা হয় তাতে তা আরও স্পষ্ট হয়।১০১ ৭ মে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড লিস্টওয়েলের (সেক্রেটারি অব স্টেট ফর ইণ্ডিয়া) নিকট একটি তারবার্তা প্রেরণ করে বলেন, যদি ভারত বিভক্ত হয় তা হলে বাংলার হিন্দুপ্রধান অঞ্চলকেও বিচ্ছিন্ন করতে হবে। আর পশ্চিমবঙ্গে একটি পৃথক প্রদেশ গঠিত না হওয়া পর্যন্ত অনতিবিলম্বে বর্তমান মন্ত্রীসভাকে ভেঙে দিতে হবে। কারণ এই মন্ত্রীসভা শান্তি ও স্থিতি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং হিন্দুদের সমর্থন হারিয়ে ফেলেছে। এখনই পূর্ব ও পশ্চিমবঙ্গে দুটো আঞ্চলিক মন্ত্রীসভা গঠন করতে হবে।১০২

    লক্ষণীয় এই যে, এই সময়ে বঙ্গভঙ্গের সমর্থনে যে আন্দোলন শুরু হয় তাতে বাঙালি বুদ্ধিজীবীদেরও এক বিশেষ ভূমিকা ছিল। বাংলা ও বাংলার বাইরে যেসব বাঙালি হিন্দুরা ছিলেন তাঁরাও একটি পৃথক প্রদেশ গঠনের দাবিতে সক্রিয় হন। ২২ এপ্রিল (১৯৪৭ খ্রি.) নয়াদিল্লিতে যে জনসভায় প্রধান বক্তা ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেখানে ঐতিহাসিক ড. সুরেন্দ্রনাথ সেনও বঙ্গভঙ্গের সমর্থনে ভাষণ দেন।১০৩ ৭ মে বাংলার পাঁচজন প্রখ্যাত শিক্ষাবিদ—স্যার যদুনাথ সরকার, ড. রমেশচন্দ্র মজুমদার, ড. মেঘনাদ সাহা, ড. শিশির মিত্র ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়—লিস্টওয়েলের নিকট একটি তারবার্তায় বলেন, বাংলাদেশে একটানা সাম্প্রদায়িক দাঙ্গা চলায় জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং শিক্ষা, ব্যাবসা ও শিল্প প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে যে ‘সাম্প্রদায়িক মন্ত্রীসভা’ রয়েছে তা আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে একটি পৃথক প্রদেশ গঠন করা প্রয়োজন। এই পাঁচজন শিক্ষাবিদের তারবার্তার কিছু অংশ এখানে উদ্ধৃত করা হল :

    Education, trade and industry in Bengal have almost collapsed owing to recurrent riots causing insecurity of life and property. The present Communal Ministry is totally incapable of maintaining law and order. We strongly support the immediate formation of a separate West Bengal Province guaranteeing under a non-communal Ministry safety of life and unhindered progress in education industry and commerce, with the continuance and development of Calcutta a vital part of West Bengal, as a moral, intellectual, social and economic centre.১০৪

    একই ধরনের টেলিগ্রাম তাঁরা স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও স্যার জন অ্যান্ডারসনকে পাঠান।১০৫

    ২৬ মে (১৯৪৭ খ্রি.) বিহারের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পাটনা শাখার একটি সভা পাটনা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. সুবিমলচন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলা বিভাগের দাবি উত্থাপিত হয়। ইণ্ডিয়ান নেশনের সম্পাদক ড. শচীন সেনও এই প্রস্তাবের সমর্থনে ভাষণ দেন।১০৬ প্রবাসী বাঙালি কতৃক এই ধরনের সভা আরও অনেক জায়গায় অনুষ্ঠিত হয়।

    ৩০ মে ড. অমিয় চক্রবর্তী বলেন, বাংলাদেশ বিভাগ করলেই কেবলমাত্র সমস্যার সমাধান সম্ভব। তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের দাবিকে একটি ‘ধাপ্পা’ বলে উল্লেখ করেন।১০৭ ১ জুন দক্ষিণ কলকাতার সিংহীপার্কে একটি জনসভায় এক দীর্ঘ ভাষণে স্যার যদুনাথ সরকার বাংলাদেশ বিভাগের প্রয়োজনীয়তা আলোচনা করেন।১০৮ এইভাবে প্রভাবশালী বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা বঙ্গভঙ্গের সমর্থনে হিন্দু মহাসভা ও কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে একই মঞ্চে মিলিত হন।

    এই সময়ে কংগ্রেস ও হিন্দু মহাসভা যুক্তভাবে অনেক সভা-সমাবেশ অনুষ্ঠিত করে। মুসলিম লিগের সহযোগী তপশিলি সম্প্রদায়ের নেতা যোগেন্দ্রনাথ মন্ডল বাংলাদেশ বিভাগের বিরোধিতা করলেও বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসড ক্লাসেস লিগ (Bengal Provincial Depressed Classes League) পাঞ্জাব ও বাংলাদেশ বিভাগের দাবি করে। এই লিগের সম্পাদক আর দাস বলেন, মুসলিম লিগের সমর্থক যোগেন্দ্রনাথ মন্ডলের তপশিলি সম্প্রদায়ের পক্ষ থেকে কথা বলার কোনোই অধিকার নেই। কারণ বাংলায় মুসলিম লিগ শাসনে তপশিলি সম্প্রদায়কে সবচেয়ে বেশি দুর্ভোগ ভুগতে হয়েছে। তাই আর দাস বাংলাকে হিন্দু ও মুসলিম বাংলায় বিভক্ত করার দাবি করেন।১০৯

    ১৩ মে (১৯৪৭ খ্রি.) কলকাতা কর্পোরেশন বাংলাদেশ বিভাগের সমর্থনে প্রস্তাব গ্রহণ করে।১১০ ১৪ মে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সার্বভৌম বাংলাদেশ ও সোশ্যালিস্ট রিপাবলিক প্রস্তাবের নিন্দা করে বিবৃতি দেন। তিনি বলেন, এই ধরনের একটি প্রস্তাব গ্রহণ করার অর্থ হল পাকিস্তান দাবির নিকট আত্মসমর্পণ করা। সুতরাং এই প্রস্তাবকে অঙ্কুরে বিনাশ করতে হবে।১১১

    ১৫ মে (১৯৪৭ খ্রি.) নয়াদিল্লির খবরে জানা যায়, কংগ্রেস সার্বভৌম বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে লিগ হাইকমাণ্ডও এই ধরনের প্রস্তাব গ্রহণ করে। লিগ হাইকমাণ্ড যুক্ত নির্বাচন পদ্ধতি ও শাসনতন্ত্রে ৫০:৫০ হারে প্রতিনিধিত্ব গ্রহণ করতে অস্বীকৃত হয়। সুতরাং কংগ্রেসের ও লিগের কেন্দ্রীয় নেতৃত্ব সোহরাওয়ার্দি-শরৎচন্দ্র বসু প্ল্যান প্রত্যাখ্যান করেন।১১২ কিন্তু তা সত্ত্বেও সোহরাওয়ার্দি ও শরৎচন্দ্র বসু তাঁদের পরিকল্পনা নিয়ে আলোচনা চালান। অবশেষে তাঁরা ২০ মে বিখ্যাত দলিল রচনা করে বাংলার সমস্যা সমাধানের চেষ্টা করেন। এই দলিল রচনার পরেই কংগ্রেস ও লিগ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। ২৮ মে আকরম খাঁর সভাপতিত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লিগের ওয়ার্কিং কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে সাম্প্রতিককালে বাংলার শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য যেসব প্রস্তাব উত্থাপন করা হয় তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এই প্রস্তাবে বলা হয়, প্রাদেশিক লিগ ওয়ার্কিং কমিটির অথবা লিগ কতৃক মনোনীত সাব-কমিটির এই সমস্ত প্রস্তাব নিয়ে কিছুই করার নেই। প্রাদেশিক লিগ ওয়ার্কিং কমিটি পাকিস্তান প্রস্তাবের প্রতি তাদের সমর্থন ও জিন্নার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে। আর একথাও প্রাদেশিক ওয়ার্কিং কমিটি মনে করে, ভারতের মুসলমানদের পক্ষ থেকে ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ও আলোচনা চালানোর অধিকার কেবলমাত্র জিন্নারই রয়েছে এবং বাংলার মুসলমানেরা তাঁর সিদ্ধান্তই মেনে নেবেন। এই সভাতেই বাংলার লিগ নেতৃত্ব সোহরাওয়ার্দি ও শরৎচন্দ্র বসুর প্রস্তাব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।১১৩

    এই প্রস্তাব গ্রহণের পরে সোহরাওয়ার্দি ও আবুল হাশেম আর বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। শরৎচন্দ্র বসুও কংগ্রেসের বিরোধিতার সামনে কোনোই কার্যকরী পন্থা অবলম্বন করতে পারেননি। যদিও প্রায় নি:সঙ্গ অবস্থায় তিনি দৃঢ়তার সঙ্গে অবিভক্ত স্বাধীন বাংলার তত্ত্ব প্রচার করেন। তিনি এই বিষয়ে নিয়ে ৩১ মে দিল্লিতে পুনরায় মহাত্মা গান্ধীর সঙ্গে কথা বলেন এবং বঙ্গভঙ্গ রদ করতে চেষ্টা করেন।১১৪ কিন্তু সামগ্রিক পরিবেশ শরৎচন্দ্র বসুর অনুকূলে ছিল না। ১ জুন (১৯৪৭ খ্রি.) কলকাতাতে কংগ্রেস, হিন্দু মহাসভা, নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশন, অল ইণ্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস ইত্যাদি সংগঠন যুক্তভাবে একটি সভা করে। এই সভায় স্যার যদুনাথ সরকার সভাপতিত্ব করেন। এই সভায় কলকাতাকে রাজধানী করে বাংলায় একটি হিন্দুপ্রদেশ গঠনের প্রস্তাব গৃহীত হয়।১১৫

    ইতিমধ্যে হিন্দু-আইনজীবী প্রভাবিত বার লাইব্রেরিগুলো বঙ্গভঙ্গের সমর্থনে মত ব্যক্ত করে।১১৬ মার্চ-এপ্রিল (১৯৪৭ খ্রি.) মাসে অমৃতবাজার পত্রিকা Gallup Poll-এর মাধ্যমে এই পত্রিকার পাঠকদের মতামত গ্রহণ করে। ২৩ এপ্রিল Gallup Poll-এর যে ফলাফল প্রকাশিত হয় তাতে দেখা যায়, পাঠকদের মধ্যে শতকরা ৯৮.৩ ভাগ বাংলা বিভাগের পক্ষে মত দেয়।১১৭ হিন্দুদের দ্বারা পরিচালিত প্রভাবশালী দৈনিক কাগজগুলো বঙ্গভঙ্গের পক্ষে জনমত গঠন করে।১১৮ মোট কথা, বাংলার রাজনৈতিক হাওয়া তখন বঙ্গভঙ্গের অনুকূলে বইতে শুরু করে।

    .

    ৯১. Statesman, 28 April, 1947, p. 7.

    ৯২. Statement by N C Chatterjee, in Statesman, 29 April, 1947, p. 5

    ৯৩. Statesman, April – May, 1947.

    ৯৪. Statement by N R Sarkar, in Statesman, Thursday, 1 May, 1947, p. 5.

    ৯৫. Ibid.

    ৯৬. Ibid.

    ৯৭. Ibid. See Appendix H.

    ৯৮. Statement by Dr. Rajendra Prasad, in Statesman, 1 May, 1947, p. 7. See Appendix 1.

    ৯৯. Dr. S P Mookherjee’s rejoinder to Suhrawardy and Statement by Surendra Mohan Ghosh, in Statesman, Friday, 2 May, 1947, p. 4. সুরেন্দ্রমোহন ঘোষের বিবৃতিটি যেভাবে কাগজে প্রকাশিত হয় তা এখানে উদ্ধৃত করা হল : Mr Surendra Mohan Ghosh, President of the Bengal Provincial Congress Committee, commenting on the recent statement issued from Delhi by Mr. Suhrawardy (Chief Minister of Bengal) opposing the partition of Bengal, says that, Over and above the ghost of communalism, he (Mr Suhrawardy) has evoked the ghost of provincialism and has added a note of threat at the end of his statement. This is not the way to prevent partition.

    An undivided Bengal in a divided India is an impossibility. Let Mr Suhrawardy repudiate the two-nation theory and abandon communalism, and he will be able to prevent the partition of Bengal.

    Even now we (Congress) hope that this is a temporary phase. We started our politics with an agitation to annual partition, and we hope we shall again have to annual this partition.

    We too, dream of a united and greater Bengal in a united India. We have lived for it, worked for it, and suffered for it. We shall continue to do so till the temporary partition is annulled and we have achieved an undivided and free Bengal in an undivided free india. (Ibid). ১ মে (১৯৪৭ খ্রি.) সুরেন্দ্রমোহন ঘোষ নয়াদিল্লি থেকে এই বিবৃতি দেন।

    ১০০. Ibid.

    ১০১. Gandhi-Jinnah talks on Division of India, in Statesman, Wednesday, 7 May, 1947, p. 1.

    মহাত্মা গান্ধী ও জিন্না ভারত বিভাগের প্রশ্নে একমত হতে না পারলেও, তাঁরা দু-জনেই সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার ব্যাপারে একমত হন এবং যুক্তভাবে আবেদনও করেন। (Ibid.)

    ১০২. Dr. S P Mookerjee’s Cable to Lord Listowel, in Statesman, Thursday, 8 May, 1947, p. 8.

    ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর তারবার্তায় বলেন : Pending the creation of a separate province, we urge the immediate dissolution of the Bengal Ministry, which has completely failed to maintain peace and security, and has forfeited the confidence of the Hindus. We demand the immediate establishment of two zonal Ministries in Bengal for the interim period. We have already urged our viewpoint before the Viceroy and prominent members of the Interim Government. (Ibid.)

    ১০৩. Amrita Bazar Patrika, 25 April, 1947, p. 7.

    ১০৪. Cable to Lord Listowel by Sir Jadunath Sarkar and others, in Statesman, 8 May, 1947, p. 8

    ১০৫. Ibid. Hindusthan Standard, 8 May, 1947, p. 3. এই টেলিগ্রামের কপি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও স্যার জন অ্যাণ্ডারসনকে পাঠানো হয় (vide Hindusthan Stadard, 8 May, 1947, p. 3.)। শ্রীঅরবিন্দ বঙ্গভঙ্গের সমর্থন করেন (vide Tribune, 7 May, 1947, p. 9) বাংলাদেশ ও পাঞ্জাব বিভক্ত করার সম্পর্কে ধারাবাহিকভাবে ট্রিবিউন কাগজে ১৯৪৭ খ্রিস্টাব্দের মে মাসে যে প্রবন্ধ প্রকাশিত হয় তাতে তৎকালীন অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায় (vide Tribune, May, 1947).

    ১০৬. Resolution by Bengal Association at Patna, in Statesman, Tuesday, 27 May, 1947, p. 8.

    ১০৭. Statement by Dr. Amiya Chakravorty, in Sunday Amrita Bazar Patrika, 1 June, 1947, p. 6.

    ১০৮. Speech by Sir Jadunath Sarkar, in Amrita Bazar Patrika, Monday, 2 June, 1947, pp. 1. 7; ‘Basic Principles of Formation of New West Bengal Provinces’, an article’ by Sir Jadunath Sarkar, in Hindusthan Standard, 8 July, 1947, p. 4. ‘Basic Principles of Formation of two Provinces’, Sir Jadunath Sarkar’s Memorandum to Boundary Commission, Case of Rajshahi and Maldah, in Hindusthan Standard, 19 July, 1947, p. 7.

    ১০৯. Resolution by Bengal Provincial Depressed Classes League, in Statesman, Friday, 9 May, 1947, p. 4.

    ১১০. Resolution by Calcutta Corporation, in Statesman, Wednesday, 14 May, 1947, p. 1.

    স্টেটসম্যান কাগজে খবরটি এইভাবে প্রকাশিত হয় : With the unanimous support of Congress and Hindu Mahasabha Councillors, the resolution tabled by 37 Members of Calcutta Corporation in support of the move for the partition of Bengal was passed at the adjournment meeting of the Municipality yesterday. All Muslim Councillors stayed away from the meeting which was closed to the public but not to the Press. Two European members, who attended, refrained from voting. (Ibid.)

    বঙ্গভঙ্গের সমর্থনে প্রস্তাব উত্থাপন করেন দেবব্রত মুখোপাধ্যায় ও সমর্থন করেন গণপতি সুর। মেয়র এস সি রায়চৌধুরী ও দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রস্তাবের সমর্থনে ভাষণ দেন। (Ibid).

    ১১১. Statement by Dr. S P Mookerjee, in Statesman, 15 May, 1947, p. 6.

    ১১২. Statesman, Friday, 16 May, 1947, pp. 1, 5.

    ১১৩. Resolution by Bengal Provincial Muslim League, in Statesman, Friday, 30 May, 1947, p. 8. দৈনিক আজাদ, ৩০—৩১ মে, ১৯৪৭। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লিগের প্রস্তাব এইভাবে কাগজে প্রকাশিত হয় : The Working Committee of the Bengal Provincial Muslim League on Wednesday adopted a resolution dissociating itself from the recently published proposals for the settlement of a Constitution for Bengal. Maulana Akram Khan presided, 24 out of 27 members attending. The resolution stated that neither the Working Committee nor the Sub-Committee appointed by it had anything to do with the proposals.

    The Committee reiterated its adherence to the League demand for Pakistan and full confidence in the leadership of Mr. Jinnah and declared that, “he alone is the authority to negotiate and settle the future Constitution on behalf of Muslims of India as a whole, and Muslims of Bengal shall stand by his decision.’’

    The Proposals referred to emerged from discussions between H. S. Suhrawardy, Chief Minister, Bengal, and Mr. Sarat Chandra Bose and some provincial League and Congress leaders. (Statesman, 30 May, 1947)

    ২৭ মে ঢাকার মুসলিম নাগরিকেরা একটি সভা করে অবিভক্ত স্বাধীন বাংলার পরিকল্পনাকে সমালোচনা করেন এবং জিন্নার প্রতি তাঁদের আস্থা জ্ঞাপন করেন। (Statesman, 1 June, 1947, p. 9.)

    ১১৪. Statement by S. C. Bose, in Statesman, 2 June, 1947; p. 5. ৩১ মে শরৎচন্দ্র বসু বলেন : ‘‘I do not say that Bengal should remain outside the union. What I say is that only a free Bengal can decide her relations with the rest of India.’’ (Ibid.)

    ১১৫. Statesman, 3 June, 1947, p. 9.

    ১১৬. Amrita Bazar Patrika, April-June, 1947, গোপালচন্দ্র দে, আমার জীবন (অপ্রকাশিত স্মৃতিকথা), মাদারিপুর, ১৯৭৪।

    সম্প্রতি শ্রীগোপালচন্দ্র দে লিখিত স্মৃতিকথা ‘আমার জীবন’ (হস্তলিখিত ৪২৬ পৃষ্ঠা) আমি সংগ্রহ করেছি। এই অপ্রকাশিত স্মৃতিকথায় পূর্ববঙ্গের হিন্দু-মুসলিম সম্পর্কের এক বিশদ বিবরণ পাওয়া যায়। লেখক পেশায় আইনজীবী এবং দীর্ঘ ৭৪ বৎসর ধরে পূর্ববাংলার ফরিদপুর জেলায় আছেন। কখনো দেশত্যাগ করেননি। এখনও তিনি মাদারিপুর কোর্টে প্র্যাকটিস করেন। যেদিন মাদারিপুর বার লাইব্রেরিতে বঙ্গভঙ্গের পক্ষে প্রস্তাব গৃহীত হয় যেদিন তিনি বাদে সমস্ত হিন্দু আইনজীবীরা দেশভাগের পক্ষে ভোট দেন। তিনি লেখেন, এই সময়ে অধিকাংশ বার লাইব্রেরি বাংলাদেশ ভাগের পক্ষে মত দেয়। (দ্রঃ আমার জীবন, পৃষ্ঠা : ২৮০-২৮১)

    ১১৭. Amrita Bazar Patrika, Wednesday, 23 April, 1947, p. 1.

    অমৃতবাজার-এর পাঠকদের জন্য ২৩ মার্চ Gullup Poll-এর প্রশ্ন প্রকাশিত হয়। ১৫ এপ্রিল পর্যন্ত তা চলে। ২৩ এপ্রিল ফলাফল প্রকাশিত হয় :

    Yes – 5,25,170

    No – 3,205

    98.3 p.c. voted in favour of Bengal partition, 06% voted against partition. (Ibid.)১১৮. Amrita Bazar Patrika, আনন্দবাজার পত্রিকা, Hindusthan Standard, যুগান্তর প্রভৃতি পত্রিকার ফাইল দ্রষ্টব্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমুনলাইট সোনাটা – অমর মিত্র
    Next Article পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক – অমলেন্দু দে

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }