Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্বামীজীকে যেরূপ দেখিয়াছি – ভগিনী নিবেদিতা

    ভগিনী নিবেদিতা এক পাতা গল্প379 Mins Read0
    ⤶ ⤷

    ১৯. ঐতিহাসিক খ্রীস্টধর্ম সম্বন্ধে স্বামীজী

    উনবিংশ পরিচ্ছেদ
    ঐতিহাসিক খ্রীস্টধর্ম সম্বন্ধে স্বামীজী

    আমাদের জীবনে কতকগুলি গভীর বিশ্বাসের মূলে এমন সব ঘটনা থাকে, যাহা স্বভাবতই আমাদের ছাড়া অপর কাহাকেও প্রভাবিত করিতে পারে না। দৃষ্টান্তস্বরূপ, বলা যায়, কোন উদ্দেশ্য অথবা ব্যক্তিবিশেষ সম্পর্কে মুহূর্তকাল মধ্যে আমাদের যে ধারণা জন্মে, তাহা ঠিক ঐরূপ সুস্পষ্টভাবে অপরকে বুঝানো যায় না। আমাদের মনে কিন্তু উহা দৃঢ়বদ্ধ হইয়া যায়। ঘটনা সত্য অথবা মিথ্যাও হইতে পারে—অর্থাৎ হয়তো উহা এমন এক সূক্ষ্ম পর্যবেক্ষণের উপর প্রতিষ্ঠিত, যাহা অল্প সংখ্যক ব্যক্তির পক্ষেই সম্ভব। অথবা উহা আবেগপ্রসূত মস্তিষ্কের খেয়ালমাত্র। ঘটনা যাহাই হউক, যাহার একবার ঐরূপ অনুভূতি হইয়াছে, তাহার পরবর্তী জীবনের চিন্তাধারা ঐ ব্যক্তিগত প্রবল অনুভূতিদ্বারা অনুরঞ্জিত হইবেই। সৌভাগ্যক্রমে বাহ্য ঘটনার সহিত মিলিয়া গেলে অপরের নিকট উহা জ্ঞান বলিয়াই প্রতিভাত হইবে, আর দূরদৃষ্টিবশতঃ মিল না হইলে মাথার খেয়াল বলিয়া গণ্য হইবে। সেইরূপ, তর্কের খাতিরে আমরা যদি পুনর্জন্মবাদ সত্য বলিয়া মানিয়া লই, তাহা হইলে তৎক্ষণাৎ আমরা বুঝিতে পারি যে, কয়েকজন ব্যক্তির নিজ নিজ অন্তরে সঞ্চিত সুপ্ত স্মৃতিভাণ্ডারে অবগাহন করিবার ক্ষমতা আছে, যাহা অপরের নিকট দুঃসাধ্য। যদি তাই হয়, তাহা হইলে ঐরূপ অবগাহনের ফলে কতকগুলি মূল্যবান তথ্যের আভাস পাওয়া তাঁহাদের পক্ষে সম্ভব, যদিও বিশুদ্ধ কল্পনা ও ইহার মধ্যে যে পার্থক্য অবস্থিত, তাহা সেই ব্যক্তির পক্ষেই কেবল উপলব্ধি করা সম্ভব, যিনি ঐ আন্তররাজ্যে প্রবেশ করিতে পারিয়াছেন।

    আমার গুরুদেবের মন ও চিন্তার উপর যে তিনটি অদ্ভুত স্বসংবেদ্য অনুভূতি সন্দেহাতীতরূপে প্রভাব বিস্তার করিয়াছিল, সেগুলি সম্পর্কে বিশেষরূপে অবহিত হইবার জন্য কতকটা ঐ ধরনের চিন্তার প্রয়োজন। ইহাদের মধ্যে সম্ভবতঃ প্রধান হইল—ধ্যানযোগে সিন্ধুনদতীরে বৈদিক ঋক্‌-মন্ত্র আবৃত্তিরত এক বৃদ্ধের দর্শনলাভ। উহা হইতেই তিনি তাহার সংস্কৃত আবৃত্তির নিজস্ব অদ্ভুত রীতি শিক্ষা করেন। ঐ শিক্ষারীতি সাধারণ বেদোচ্চারণপ্রণালী অপেক্ষা অনেকাংশে গ্রেগরি-প্রবর্তিত সাদাসিধা সুরের সদৃশ।(১) তিনি সর্বদা বিশ্বাস করিতেন যে, এইভাবেই তিনি আর্য পূর্বপুরুষগণের সঙ্গীতসুরের পুনরুদ্ধার করেন। শঙ্করাচার্যের কবিতার মধ্যে তিনি এমন কিছু দেখিতে পান, যাহার সহিত এই আবৃত্তিকরণ-প্রণালীর আশ্চর্যজনক সাদৃশ্য বিদ্যমান। এই ঘটনা প্রসঙ্গে তিনি নিজ মত প্রকাশ করিয়া বলেন যে, আচার্য শঙ্করও তাহারই মতো কোন প্রকার দিব্য-দর্শন হইতেই বেদমন্ত্র-উচ্চারণ রীতির ইঙ্গিত লাভ করিয়া থাকিবেন।(২)

    আরও দেখুন
    অনলাইন বুক
    বাংলা গল্প
    অনলাইন বই
    বই
    গ্রন্থাগার সেবা
    বইয়ের
    Books
    উপন্যাস সংগ্রহ
    PDF
    সাহিত্য পত্রিকা

    তাহার কিশোর বয়সে আর একটি অনুরূপ অভিজ্ঞতা উপস্থিত হয়। তখন তিনি দক্ষিণেশ্বরে পরমহংসদেবের নিকট যাতায়াত করিতেছেন। একদিন বাড়িতে নিজের ক্ষুদ্র পাঠকক্ষে বসিয়া তিনি ধ্যান করিতেছেন, এমন সময়ে সহসা তাহার সামনে এক দীর্ঘাকৃতি বিশালবপু পুরুষের আবির্ভাব ঘটে। তাঁহার মুখমণ্ডলে এরূপ স্থির, গভীর শান্তি বিরাজমান ছিল যে, তাহার দিকে চাহিয়া তরুণবয়স্ক স্বামীজীর মনে হইল, অনন্তকাল ধরিয়া তিনি যেন সুখ এবং দুঃখ উভয়ই বিস্মৃত হইয়াছেন। সাধক আসন ত্যাগ করিয়া উঠিলেন, এবং আগত পুরুষের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। অতঃপর ভক্তি ও বিস্ময়ে আত্মহারা হইয়া তিনি নিশ্চলভাবে একদৃষ্টে তাহার প্রতি চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। সহসা তাহার বোধ হইল, সম্মুখস্থ মূর্তি যেন কিছু বলিতে উদ্যত। কিন্তু উহাতে বালক-হৃদয়ে ভীতির সঞ্চার হওয়ায় তিনি কিছু শুনিবার অপেক্ষা না করিয়া ধীরে ধীরে কক্ষের বাহিরে গেলেন এবং দ্বার বন্ধ করিয়া দিলেন। ঐ দর্শন সম্বন্ধে স্বামীজী পরে বলিতেন, বাল্যকালে তাহার কক্ষে ভগবান বুদ্ধই প্রবেশ করিয়াছিলেন। আমি তার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছিলাম, কারণ আমি জানতাম তিনি স্বয়ং ভগবান।” শ্রীবুদ্ধের প্রতি স্বামীজীর যে জীবন্ত, জ্বলন্ত আবেগ, তাহার অসাধারণ স্থির বুদ্ধি সম্পর্কে যে প্রগাঢ় বিশ্বাস, তাহার অসীম ত্যাগ ও করুণা সম্বন্ধে যে দৃঢ় ধারণা, তাহার কতখানি সেই কৈশোরে তাহার প্রত্যক্ষদর্শনের অনুভূতির মুহূর্ত হইতে উদ্ভূত, তাহার পরিমাণ করা সহজ নহে।

    আরও দেখুন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    সেবা প্রকাশনী বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা কুইজ গেম
    বাংলা অনুবাদ সাহিত্য
    নতুন উপন্যাস
    বাংলা শিশু সাহিত্য
    বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ই-বুক রিডার

    তাহার অন্তরঙ্গ ভক্তগণের যতদূর জানা আছে, এই প্রকার দিব্য দর্শন তৃতীয় এবং শেষবারের মতো ঘটে স্বামীজীর স্বদেশে প্রত্যাবর্তনকালে ১৮৯৭ খ্রীস্টাব্দের জানুয়ারি মাসে। বুঝিতে পারা যায় যে, ইউরোপের ক্যাথলিক দেশগুলিতে ভ্রমণকালে তাঁহার পূর্ববর্তী অপর ভারতীয়গণের ন্যায় তিনিও পরিচিত সহস্র প্রকার নিত্যনৈমিত্তিক ব্যাপারে হিন্দুধর্মের সহিত খ্রীস্টধর্মের সাদৃশ্য দেখিয়া চমৎকৃত হন। খ্রস্টানদের ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত রুটী ও পানীয় (Blessed Sacrament তাঁহার নিকট হিন্দুদের ভোগনিবেদনের বিশদ রূপান্তর বলিয়া বোধ হইত। যাজকদিগের মস্তকের কিয়দংশ মুণ্ডন (tonsure) তাহাকে ভারতীয় সন্ন্যাসিগণের মস্তক মুণ্ডনের কথা স্মরণ করাইয়া দিত। আর যখন তিনি একখানি চিত্রে দেখিতে পাইলেন যে, জাস্টিনিয়ন(৩) দুইজন মুণ্ডিতমস্তক সাধুর নিকট হইতে মুসা-প্রচারিত ধর্মবিধি গ্রহণ করিতেছেন, তখন তাহার মনে হইল, যাজকদের মুণ্ডনপ্রথার উৎপত্তিস্থল তিনি আবিষ্কার করিয়াছেন। তাহার নিশ্চয়ই মনে ছিল, বৌদ্ধধর্মের পূর্বেও ভারতে সন্ন্যাসি-সন্ন্যাসিনী ছিল, এবং ইউরোপ থিবাইড(৪) হইতে সন্ন্যাসি-সম্প্রদায়ের ভাব গ্রহণ করে; হিন্দু ক্রিয়াকাণ্ডেও ধূপদীপ দান ও গীতবাদ্য আছে। ক্যাথলিকদের মধ্যে মধ্যে অঙ্গুলিদ্বারা অঙ্গে ক্রুশ চিহ্ন অঙ্কিত করিতে দেখিয়া তাহার হিন্দুদের পূজাদিতে ন্যাসের কথা মনে পড়িয়াছিল। অতঃপর যখন তিনি এক গীর্জায় প্রবেশ করিয়া দেখিলেন, মাত্র কয়েকখানি চেয়ার রহিয়াছে, এবং ঘেরা নির্দিষ্ট আসন (pews) একেবারেই নাই, তখন তিনি এই বিষয়ের চরম নিদর্শন লাভ করেন। অবশেষে তিনি অনুভব করেন, তিনি যেন স্বদেশেই অবস্থান করিতেছেন। এখন হইতে খ্রীস্টধর্মকে আর বিদেশী বলিয়া তাহার বিশ্বাস হইত না।

    আরও দেখুন
    বাংলা কুইজ গেম
    বই পড়ুন
    ই-বই ডাউনলোড
    বাংলা উপন্যাস
    PDF
    ই-বুক রিডার
    বাংলা লাইব্রেরী
    গ্রন্থাগার সেবা
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা কবিতা

    স্বামীজীর যে স্বপ্নবৃত্তান্ত আমি বলিতে যাইতেছি, হয়তো কতকগুলি চিন্তাধারা তাহাকে অজ্ঞাতসারে উহার জন্য প্রস্তুত করিয়াছিল। ঘটনাটি এই ঃ আমেরিকায় স্বামীজীর এক ইহুদী শিষ্য ছিলেন। স্বামীজীকে তিনি নিষ্ঠাবান ইহুদী সমাজের সহিত পরিচিত করিয়া দেন এবং অল্পবিস্তর মনোযোগসহকারে ইহুদী-ধর্মগ্রন্থ ‘তালমুদ’ অধ্যয়নে প্রবৃত্ত করেন। এইরূপে, যে চিন্তার পটভূমিতে সেন্টপলের উদ্ভব, সে সম্পর্কে সাধারণ লোক অপেক্ষা স্বামীজীর ধারণা অধিকতর স্পষ্ট ছিল।

    তাঁহার খ্রীস্টধর্ম আলোচনা সম্পর্কে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, আমেরিকায় তিনি কৃশ্চান সায়েন্স’ নামক আন্দোলনের সহিত বিশেষ পরিচিত ছিলেন। পরে তিনি একবার বলেন যে, সকল ধর্মেরই উৎপত্তি আলোচনা করিতে গেলে তিনটি উপাদানের প্রতি লক্ষ্য রাখিতে হইবে—মতবাদ, কর্মকাণ্ড এবং ইন্দ্রজাল বা অলৌকিক কিছু, যাহা সাধারণতঃ ব্যাধি আরোগ্য করারূপেই প্রচারিত। লক্ষণত্রয়ের মধ্যে শেষোক্তটিকে অন্তর্ভুক্ত করিবার কারণ, আমার ধারণা, কতকটা তাহার ‘কৃশান সায়েন্স’ এবং সমশ্রেণীর অন্যান্য আন্দোলন পর্যবেক্ষণের ফল—সেই সঙ্গে তাঁহার নিজের দৃঢ় বিশ্বাস যে, আমরা বর্তমানে ধর্মের এক নূতন মহাসমন্বয়ের দ্বারপ্রান্তে উপনীত, এবং কতকটা তাঁহার নিজের দিব্যদর্শন—যেহেতু ঐ অনুভূতি বা দর্শন বাস্তব ও জীবন্ত প্রত্যক্ষ বিষয়গুলির অন্যতমরূপে চিরকাল তাঁহার স্মৃতিতে বিদ্যমান ছিল।

    আরও দেখুন
    সেবা প্রকাশনী বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    সাহিত্য পর্যালোচনা
    ই-বুক রিডার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বইয়ের
    বাংলা সাহিত্য ভ্রমণ

    তখন রাত্রিকাল; নেপলসে যে জাহাজে তিনি ওঠেন, তাহা তখনও পোর্টসৈয়দ অভিমুখে চলিতেছে, এমন সময়ে তিনি এই স্বপ্নটি দেখেন—এক বৃদ্ধ শ্মশ্রুধারী ব্যক্তি তাহার সম্মুখে আবির্ভূত হইয়া বলিলেন, “যে স্থানটি তোমাকে দেখাচ্ছি, তা ভাল করে লক্ষ্য কর। তুমি এখন ক্রীট দ্বীপে। এখানেই খ্রীস্টধর্মের আরম্ভ।” খ্রীস্টধর্মের এই উৎপত্তির সমর্থন হেতু তিনি দুইটি শব্দের উল্লেখ করেন—উহার মধ্যে একটি শব্দ থেরাপিউটি’—এবং উভয় শব্দই যে প্রত্যক্ষভাবে সংস্কৃত ধাতু হইতে উৎপন্ন, তাহাও বলিলেন। পরবর্তী কালে স্বামীজী বার বার এই স্বপ্নের উল্লেখ ও সর্বদা শব্দদ্বয়ের ধাতুপ্রত্যয় নির্দেশ করিতেন। কিন্তু অপর শব্দটি(৫) মনে হয়, আর কখনো পাওয়া যাইবে না। চিরতরে হারাইয়া গিয়াছে। বৃদ্ধ ‘থেরাপিউটি’ (থেরপুত্র) শব্দের অর্থ বলিয়াছিলেন—‘থের’ অর্থাৎ উচ্চপদস্থ বৌদ্ধ ভিক্ষুদের পুত্রগণ-পুত্র শব্দ সংস্কৃত। ভূমির দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক বৃদ্ধ আরও বলেন, “প্রমাণ সব এখানে আছে, খুঁড়লেই দেখতে পাবে।”

    স্বামীজী জাগিয়া উঠিলেন; তাঁহার বোধ হইল, উহা সাধারণ স্বপ্ন নহে। খোলা বাতাসে বেড়াইবার উদ্দেশ্যে তিনি কোনরকমে ডেকের উপর আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন, জাহাজের একজন কর্মচারী তাহার নির্দিষ্ট কর্ম সমাপনান্তে নিজ কামরায় ফিরিয়া যাইতেছেন। স্বামীজী জিজ্ঞাসা করিলেন, ‘কটা বেজেছে?

    আরও দেখুন
    ই-বই ডাউনলোড
    বাংলা উপন্যাস
    বাংলা কবিতা
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    অনলাইন বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বইয়ের
    বাংলা টাইপিং সফটওয়্যার

    উত্তর হইল, ‘মধ্যরাত্রি।

    “আমরা এখন কোথায়?”

    “ক্রীটের ঠিক পঞ্চাশ মাইল দূরে।”

    এই অপ্রত্যাশিত ঐক্যদর্শনে স্বামীজী বিস্মিত বোধ করিলেন, এবং স্বপ্নটির সত্যতা সম্বন্ধে তাহার প্রত্যয় দৃঢ় হইল। এখন তাহার বোধ হইল, ঐ অভিজ্ঞতা এমন কতকগুলি ইঙ্গিত বহন করিতেছে, যাহা উহার সাহায্য ব্যতীত তাহার নিকট চিরদিন অসম্বদ্ধ ও অর্থহীন বলিয়া প্রতীত হইত। পরে তিনি স্বীকার করেন, ইতিপূর্বে খ্রীস্টের ঐতিহাসিক অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করিবার কথা তাহার মনে উদয় হয় নাই; এবং এই ঘটনার পরে ঐ বিষয়ে তিনি আর পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারিতেন না। তিনি তৎক্ষণাৎ বুঝিতে পারেন যে, কেবল সেন্ট পল সম্পর্কেই আমরা নিশ্চিত হইতে পারি। খ্রীস্টের দ্বাদশ শিষ্যের কার্যাবলী’ (Act of the Apostles) নামক গ্রন্থ ‘গসপেল চতুষ্টয় অপেক্ষা প্রাচীনতর কেন, তাহার অর্থও তিনি হৃদয়ঙ্গম করেন। তিনি আরও অনুমান করেন, সম্ভবতঃ খ্রস্টের উপদেশাবলী র‍্যাবাই হিলেল(Rabbi Hillel)(৬) হইতে উদ্ভূত, এবং ন্যাজারীন নামক প্রাচীন সম্প্রদায় ও সুদূর অতীতের গর্ভ হইতে প্রতিধ্বনিত তাহাদের সুন্দর উক্তিসমূহই খ্রস্টের নাম ও জীবন প্রদান করিয়াছে।(৭)

    আরও দেখুন
    বই পড়ুন
    সেবা প্রকাশনীর বই
    ই-বই ডাউনলোড
    ই-বুক রিডার
    উপন্যাস সংগ্রহ
    Library
    বাংলা অডিওবুক
    গ্রন্থাগার সেবা
    বাংলা কুইজ গেম
    PDF

    কিন্তু এই দর্শন তাহার নিজের মনের উপর অনস্বীকার্য প্রভাব বিস্তার করিলেও, অপরের নিকট উহা প্রমাণস্বরূপ উপস্থিত করিতে যাওয়া তাঁহার বাতুলতা বলিয়া মনে হইত। তিনি মনে করিতেন, এইরূপ অনুভূতির কোন ফলাফল আছে স্বীকার করিয়া লইলেও, উহা সম্পূর্ণভাবে ব্যক্তিগত—অর্থাৎ যিনি ঐ প্রকার অনুভব করিয়াছেন, তাহারই কাজে উহা লাগিবে। ঐ স্বপ্নদর্শন প্রভাবে ন্যাজারেথবাসী ঈশার ঐতিহাসিক চরিত্রের অস্তিত্ব সম্পর্কে স্বামীজীর অবিশ্বাসের সম্ভাবনা থাকিলেও,ক্রীট দ্বীপ সম্ভবতঃ খ্রীস্টধর্মের জন্মভূমি একথা তিনি কখনও উল্লেখ করেন নাই। লৌকিক পণ্ডিতগণের নিকট উহা অনুমানমাত্র, যাহার সত্যাসত্য তাহারাই নির্ধারণ করিতে পারিবেন। আলেকজান্দ্রিয়ায় ভারতীয় ও মিশরীয় ভাবের মিলনের সর্বজনস্বীকৃত ঐতিহাসিক ঘটনা যাহা কেবল ভৌগোলিক ব্যাপার মাত্র, তিনি তাহারই উল্লেখ করিতেন। আর যৌক্তিকতার দিক দিয়া ঐ সম্পর্কে সন্দেহ থাকিলেও মেরীতনয়ের প্রতি তাহার জ্বলন্ত ভক্তির কিছুমাত্র হ্রাস হয় নাই। হিন্দুদের মতে আদর্শ হিসাবে কোন আদর্শের সর্বাঙ্গসম্পূর্ণতাই আসল জিনিস, দেশকালের সহিত উহার সম্বন্ধ কতদূর সত্য, তাহা দেখিবার প্রয়োজন নাই। সুতরাং ভক্তিবশতঃ পুত্রক্রোড়ে খ্রীস্টমার (সিষ্টিন ম্যাডোনা) কোন ছবিকে আশীর্বাদ করিতে অস্বীকারপূর্বক উহার পরিবর্তে ঐ দিব্যশিশুর পাদস্পর্শ করা স্বামীজীর পক্ষে নিতান্তই স্বাভাবিক। সেইরূপ জনৈকা মহিলার প্রশ্নের যে উত্তর তিনি দেন, তাহাও খুবই স্বাভাবিক হইয়াছিল—”যদি আমি ন্যাজারেথবাসী ঈশার সময়ে প্যালেস্টাইনে বাস করতাম, তাহলে চোখের জলে নয়, হৃদয়ের শশাণিত দিয়ে আমি তার পা-দুখানি ধুয়ে দিতাম।” অধিকন্তু, এ বিষয়ে তিনি শ্রীরামকৃষ্ণের স্পষ্ট সম্মতিও লাভ করেন। বাল্যকালে তিনি ব্যগ্রভাবে অনুরূপ একটি প্রশ্ন সম্পর্কে তাহার মতামত জানিতে চাহেন। উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন, “তোমার কি একথা মনে হয় না যে, যারা এই প্রকার সব জিনিস সৃষ্টি করতে পেরেছেন, তারা অপরের উপাসনার জন্য যেসব আদর্শ প্রচার করতেন, নিজেরাই তাদের জীবন্ত মূর্তি ছিলেন?”

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা উপন্যাস
    গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    সাহিত্য পত্রিকা
    বুক শেল্ফ
    বাংলা কুইজ গেম
    পিডিএফ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কমিকস

    ————
    ১ খ্রীস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষভাগে পোপ প্রথম গ্রেগবি রোমান ক্যাথলিক উপাসনার অঙ্গস্বরূপ উক্ত-সুরের প্রবর্তন করেন। ঐ সুব সাদাসিধা অথচ গম্ভীর, এবং উহাতে আরোহ-অববোহ অধিক নাই।–অনুঃ
    ২ স্বামী সারদানন্দ বলেন, স্বামীজীর ঐ দর্শন শ্রীরামকৃষ্ণের অদর্শনের প্রায় দুই বৎসর পরে, সম্ভবতঃ ১৮৮৮ খ্রীস্টাব্দের জানুয়ারি মাসে ঘটে। যে মন্ত্রটি তিনি শুনিয়াছিলেন, তাহা গায়ত্রী দেবীর আবাহনঃ
    আয়াহি বরদে দেবি এ্যক্ষরে ব্রহ্মবাদিনি।
    গায়ত্রি ছন্দসাং মাতঃ ব্রহ্মযোনি নমোহস্তুতে।।
    ৩ ফ্লেভিয়াস্ এনিসিস্ জাস্টিনিয়ানা(৪৮২-৫৬৫) ছিলেন নোম সাম্রাজ্যের অধিপতি। তিনি তাঁহার সময়ে প্রচলিত নীতিসমূহ “Corpus Juris Civilis” নামে সংহত করেন এবং সেজন্যই জগতে চিরস্মরণীয় হইয়া আছেন।–অনুঃ
    ৪ স্টেশিয়াস-প্রণীত খীবসের ইতিবৃত্তিমূলক ল্যাটিন কাব্যখ্রস্টীয় প্রথম শতাব্দীতে রচিত। থী প্রাচীন গ্রীসের এক অংশের সমৃদ্ধ রাজধানী ছিল। সিংহাসন-প্রার্থী ভ্রায়ের পরস্পর যুদ্ধই উহার আখ্যানবস্তু।-অনুঃ
    ৫ আমার নিজের বিশ্বাস, দ্বিতীয় শব্দটি ‘Essene’, কিন্তু দুঃখের বিষয় উহার সংস্কৃত ধাতুপ্রত্যয় আমার স্মরণ নাই।
    ৬ ইহুদী ধর্মশাস্ত্রের প্রধান পণ্ডিতবর্গের অন্যতম। খ্রীস্টপূর্ব ৬০ অব্দে ইনি জন্মগ্রহণ কবেন।–অনুঃ
    ৭ অথবা হয়তো তিনি ভাবিয়াছিলেন, ঈশার ‘সুন্দর উক্তিগুলি’ প্রকৃতপক্ষে বুদ্ধেরই বাণী এবং ‘গসপেল’গুলিতে যে কাহিনীর উল্লেখ আছে, তাহা শুধু ঈশ্বর দর্শনের আর একটি পথ প্রদর্শন কবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসারদামঙ্গল – বিহারীলাল চক্রবর্তী
    Next Article বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }